#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৬)
কপি করা নিষিদ্ধ
শাহনাব ঘরে পৌঁছে দেখতে পায় তার মা-বাবা দুজনেই বসে আছে সোফায়,শাহনাব তার মাকে জড়িয়ে ধরলো,
"আমি ফ্রেশ হয়ে আসছি,জরুরি কথা আছে তোমাদের সাথে।"
ইশতেহার চৌধুরী ও শামীমা চৌধুরী বুঝতে পারলেন না কি এমন কথা বলবে শাহনাব,শামীমা চৌধুরী টেবিলে খাবার সাজিয়ে রাখলেন,শাহনাব ফ্রেশ হয়ে আসতেই তিনি খাবার বেড়ে দিলেন ছেলেকে।শাহনাব তার শার্টের হাতা ফোল্ড করে খেতে বসলো,মা-বাবার একমাত্র ছেলে হওয়ায় সবসময় চাওয়ার আগেই সবকিছু পেয়ে গয়েছে সে,খাওয়া শেষে শাহনাব ইশতেহার চৌধুরীর পাশে বসে বললো,
"বাবা আমি বিয়ে করতে চাই।"
ছোট থেকেই এক প্রকার শান্ত স্বভাবের ছেলে ছিলো শাহনাব,বলতে গেলে কখনো সেভাবে মেয়েদের সাথে মেশা হয়নি তার,তবে আজ শাহনাবের কথা শুনে তিনি অবাক তো হলেন বটে সাথে আশ্চর্য ও হলেন বেশ কিছুটা। শামীমা চৌধুরী শাহনাবের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললো,
" কে সেই মেয়ে?"
শাহনাব মাথা নিচু করে উত্তর দিলো,
" রেজাউল খানের ছোট মেয়ে নূর।"
"মেয়েটির কোন ছবি আছে? "
শাহনাব তার ফোন বের করে নূরের কিছু ছবি দেখালো যা সে লুকিয়ে তুলেছিলো,শামীমা চৌধুরী নূরের ছবি দেখে বেশ খুশি হলেন,
"বাহ,মেয়েটাতো ভারী মিষ্টি, কি মায়া চেহারায়।"
"মা আমি নূরকে বিয়ে করতে চাই,আমার জীবনসঙ্গিনী করতে চাই।"
শামীমা চৌধুরী ছেলের আবদারে মুচকি হাসলেন,
"বেশ তবে তাই হবে।"
শামীমা চৌধুরী এতো সহজে নূরকে মেনে নিবেন ভাবেনি শাহনাব,এতে সে ভীষণ খুশি হলো, সবশেষে ঠিক হলো সন্ধ্যায় তারা নূরের বাড়ি যাবে বিয়ের প্রস্তাব নিয়ে।
★
শাহ বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে, রাহেলা শাহ আঁচলে চোখ মুছে বললেন,
" এই ছেলেকে আমি এতো কষ্ট করে মানুষ করেছি,আর সেই কিনা আমার অনুমতি ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে সেরে নিলো।"
"উফ মা,তোমার ওই ভাঙা রেডিও বন্ধ করো তো।বিয়ে হওয়ার কথা ছিলো তাই দেরি না করে, করে ফেলেছি।"
"আদ্রিয়ান!"
"চেঁচিও না তো মা,ভালো লাগছে না এসব।"
রাহেলা শাহ ছেলের ব্যবহারে অসন্তুষ্ট হলেন,আদ্রিয়ান উঠে নিজের ঘরে চলে গেলো,রাহেলা শাহ'র মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি নূরকে ঘরের বউ বানাতে চান না,সুরাইয়া শাহ পানের পিক ফেলে ব্যাঙ্গ করে বললেন,
"ছেলে মানুষ করতে জানতে হয়,শুধু জন্ম দিলেই মায়ের কর্তব্য পালন করা যায় না।"
শাশুড়ীর ব্যাঙ্গ বুঝতে পেরে চুপ করে রইলেন,সুরাইয়া শাহ চারদিকে নজরদারি করে দেখছেন কোথাও কোন কমতি আছে কিনা,একমাত্র ছেলে ও নাতীর বিয়ে বলে কথা,এই গ্রামের সবচেয়ে বড়ো ও জাকজমক ভাবে এই বিয়ে হবে, পুরো বাড়ি সাজানো শেষ, শুধুমাত্র স্টেজ সাজানো বাকি,স্টেজ সাজানোর জন্য আনা ছেলেরা নিজেদের কাজ করতে লাগলো,প্যান্ডেলের সামনের দিকটা ইলহামের কথায় গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে, পায়রার খুব পছন্দ গোলাপ ফুল।প্রথমে ইলহাম ও পায়রার গায়ে হলুদ হবে বলে ঠিক করা হয়েছে, এরপর নূর ও আদ্রিয়ানের,রুশানকে দিয়ে আগে ভাগেই নূর ও পায়রার জন্য গায়ে হলুদের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে,পায়রা সিদ্ধান্ত নিয়েছে সে শাড়ি পড়বে, তাই ইলহাম নিজ দায়িত্বে পায়রার জন্য হালকা মিষ্টি রঙের শাড়ি ও নূরের জন্য একটি লেহেঙ্গা নিয়েছে,নূর নিজের ঘরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে,পায়রা তার গালে বরফ ঘষে দিচ্ছে,ফর্সা চেহেরায় পাঁচ আঙ্গুলের ছাপ দৃশ্যমান, মাথা ও ব্যথা করছে ওভাবে চুল টেনে ধরায়,পায়রা রাগে ফুসছে,এক পর্যায়ে সে বরফের টুকরো মেঝেতে ছুড়ে মেরে বললো,
"ওই ছেলেটার সাহস কি করে হয় বারবার আমার বোনের গায়ে হাত তোলার?আম্মু তুমি কিছু বললে না কেন?"
"ওদের মতো উঁচু বংশের মানুষের সাথে কথা বলে পারবো আমরা?আমাদের মতো সাধারণ মানুষেরা তাদের আটকাতে পারবে না,আদ্রিয়ান খুবই জঘন্য একটা ছেলে, তোর কি মনে হয় আদ্রিয়ানকে বললেই সে শুনবে? বাঁচতে দেবে না ও নূরকে।ছারখার করে দেবে ও নূরের জীবনটা। "
"তাই বলে চুপ করে থাকবো আমরা?এখনি এতো অত্যাচার করছে,ওই বাড়ি গেলে না জানি আর কি কি করবে।"
"বিয়ে হয়ে গিয়েছে নূরের,এখন আর কিছু করার নেই।যদি নূর আদ্রিয়ানকে বদলাতে পারে তবেই এসবের সমাপ্তি ঘটবে।"
নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো গায়ে হলুদের জন্য দেয়া কাপড়গুলোর দিকে।কিছুক্ষণ পরেই নূরের ফোন বেজে উঠলো,অপরিচিত নাম্বার থেকে কল আসায় বিরক্ত হলো খানিকটা, তবে কোন জরুরি কিছু হবে হয়তো ভেবে কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠলো ,
"বাইরে এসো কথা আছে।"
আদ্রিয়ানের গলার স্বর বুঝতে পেরে নূরের গলা শুকিয়ে গেলো,আবার কেন যেতে বলচজে লোকটা, নূর বসা থেকে উঠলো না,নূরকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে পায়রা উদিগ্ন হয়ে জিগ্যেস করলো,
"কি হয়েছে? কে ফোন করেছে?"
নূর কাঁপা কাঁপা গলায় বললো,
"উনি ফোন করেছে,বাহিরে যেতে বলছে।"
"আদ্রিয়ান?"
"হ্যাঁ। "
নূর এখনো আসেনি দেখে আদ্রিয়ান আবারও ফোন করলো নূরের নাম্বারে,পরপর দুবার ফোন বেজে উঠতেই নূর রিসিভ করলো,
"এখনো আসোনি কেন?তারাতাড়ি এসো।"
"আ-আচ্ছা।"
নূর পায়রার দিকে তাকিয়ে বললো,
"আপু, আমি গিয়ে দেখে আসছি। "
"আচ্ছা, যা।"
নূর মাথায় উড়না পেঁচিয়ে দরজা খুলে বেরিয়ে গেলো,বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান,হাতে তার এক গুচ্ছ গোলাপ ফুল। নূর কাছে আসতেই আদ্রিয়ান নূরের দিকে একটি রঙিন কাগজে মোড়ানো বাক্স এগিয়ে দিলো সাথে সেই গোলাপগুলো।
"এগুলো কি?"
আদ্রিয়ান নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো,
"খুলেই দেখো।"
নূর কাঁপা কাঁপা হাতে বাক্সটি খুলেই দেখতে পেলো বারো জোরা চুড়ি রয়েছে সেখানে,মুহুর্তেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠলো,আদ্রিয়ানের দিকে তাকাতেই সে নূরের কাছে এসে তার কপালে অধর ছুঁইয়ে বলে,
"তখন তোমায় অন্য কারো সাথে দেখে রাগ উঠে গিয়েছিলো, তোমায় নিয়ে আমি ভীষণ সিরিয়াস, তোমায় আমি ছাড়া অন্য কেউ দেখলেও আমার হিংসা লাগে।"
নূর আদ্রিয়ানের উক্ত কথাটি শুনে ডেব ডেব করে তাকিয়ে রইলো,পরক্ষণেই তখনের কথা মনে পড়তেই মুখ চুপসে গেলো তার,আদ্রিয়ান তা বুঝতে পেরে নূরের হাতে সেই বাক্স থেকে এক জোড়া চুড়ি পড়িয়ে দিতে দিতে বললো,
"এখনো রাগ কমেনি?ক্ষমা করা যায় না আমাকে?"
আদ্রিয়ানের রুপ বদলে যাওয়ায় নূর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে, সকালে লোকটার এক রুপ দেখেছে এখন আরেক রুপ, এই রুপটা ভীষণ অপরিচিত নূরের, নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলে উঠে,
"গায়ে হলুদে মনমরা হয়ে থেকো না,হাসিখুশি থাকবে কেমন,এখন আমি আসি।"
নূর বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়, আদ্রিয়ান তার বাইকে চালিয়ে নিজ গন্তব্যে চলে যায়।আদ্রিয়ান বাইক চালাতে চালাতে বাঁকা হেসে বলে,
"নারী জাত বড্ড বোকা স্বভাবের, তুমি কি ভেবেছো চড়ুই পাখি, আমি সত্যিই গিল্টি ফিল করেছি?নো নেভার।আদ্রিয়ান শাহ কখনো গিল্টি ফিল করে না।একবার শুধু ভালোই ভালোই বিয়ে হয়ে যাক এরপর তুমি বুঝবে এই আদ্রিয়ান শাহ কেমন।"
নূর ফুল ও চুড়ি নিয়ে তার ঘরে ঢুকলো,পায়রা নূরের হাতে এসব দেখে খানিকটা অবাক হলো,গিয়েছিলো তো খালি হাতে,তবে এখন এসব নিয়ে কোথা থেকে এলো।
"এসব কে দিয়েছে?"
"আদ্রিয়ান দিয়ে গিয়েছে এসব।"
আদ্রিয়ানের কথা বলার সময় নূরের মুখে লজ্জ্বার আভাস ফুটে উঠে, পায়রা আর কিছু জিগ্যেস করে না,সে গায়ে হলুদের শাড়িটা পড়ে নেয়,মোরশেদা বেগম পায়রা শাড়ি পড়িয়ে দিচ্ছেন,অপরদিকে নূর নিজের লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিয়েছে,কোমর সমান লম্বা গোছাভর্তি ঘনো চুল ছেড়ে দিয়েছে সে, এতে যেন নূরের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হালকা মেকআপে অপূর্ব লাগছে তাকে।পায়রা তার শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে। মোরশেদা বেগম তার দুই মেয়েকেই কপালে চুমু দিয়ে আদর দিলেন,গাড়ি এসে পরেছে,বিয়ে হওয়া পর্যন্ত নূরের পরিবার শাহ বাড়িতে থাকবে বলে ঠিক হয়েছে,যদিও রেজাউল খান প্রথমে রাজি হননি, তবে ইলহাম জোর করায় আর না করতে পারেননি।নূর ও পায়রা গাড়িতে উঠে বসলো,কিছু সময়ের মাঝেই শাহ বাড়ির সামনে গাড়ি এসে থামলো। ইলহাম তাদের জন্যই অপেক্ষা করছিলো,সে গাড়ির দরজা খুলে পায়রার দিকে তার হাত বাড়িয়ে দিলো,পায়রা বাটিয়ে দেওয়া হাতে নিজের হাতে আবদ্ধ করে নিলো মুহুর্তেই।পায়রাকে হলুদ দেওয়ার জন্য বসানো হলো, নূর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে,শাহ বাড়ি বেশ বড়ো। বাড়ির এক কোনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান।কোনা থেকে সে দেখছে নূরের ছোটাছুটি। অন্যান্য ছেলেরা নূরের দিকে তাকিয়ে আছে, লেহেঙ্গা পরায় নূরের কোমর কিছুটা দৃশ্যমান,আদ্রিয়ানের রাগ তরতর করে বাড়ছে নূরের কর্মকাণ্ডে,হঠাৎ ই এগিয়ে এসে তাকে নিজের ঘরে নিয়ে গেলো আদ্রিয়ান।আচমকা কেউ এভাবে টান দেওয়ায় নূর ভয় পেয়ে যায়,পিটপিট করে চোখ খুলে তাকাতেই নিজের সামনে আদ্রিয়ানকে তার সামনে উপস্থিত দেখতে পায়।আদ্রিয়ান এক পলকে তাকিয়ে আছে তার দিকে।
চলবে,,,,,,,,
এই পর্বে 500 রিয়েক্ট আসলে কালকে সকালে আরও একটি পর্ব পাবে।
গল্পের সকল তথ্য পেতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/