#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৭)
নূর ছিটকে সরে যায় আদ্রিয়ানের কাছ থেকে,আদ্রিয়ান রাগান্বিত দৃষ্টি তাক করে বললো,
"কোমর দেখা যাচ্ছে কেন?ইচ্ছে করে এভাবে পরেছিস তাই না?"
আদ্রিয়ানের কথায় নূর কাঁপা কাঁপা স্বরে বলে,
"বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি কোমর দেখা যাবে।"
"চুপ!তোর নাটক আমি ভালোই বুঝতে পারছি।যেই না ছেলে দেখেছিস..... "
আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই নূর ফুঁপিয়ে কেঁদে উঠে বলে,
"আল্লাহ'র দোহায় লাগে চুপ করুন। আমি ইচ্ছে করে করিনি।"
আদ্রিয়ান বলার জন্য মুখ খুললেও আবার কি মনে করে চুপ হয়ে যায়,কোমল স্বরে নূরের দিকে তাকিয়ে বলে,
"কাপড় ঠিক করে নিচে যাও।"
নূর সায় জানিয়ে চলে যেতেই আদ্রিয়ান নিজের মাথার চুল দুহাতে চেপে ধরে বলে,
"কন্ট্রোল আদ্রিয়ান, কন্ট্রোল। যতক্ষণ না বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তোকে মাথা ঠান্ডা করে রাখতে হবে।"
অত:পর সে নিজের চুল ঠিক করে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়,ইতিমধ্যে গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে। পায়রাকে হলুদ লাগিয়ে বাকিদের সাথে বসেছে নূর,নূরের শুকনো মুখ থেকে মোরশেদা বেগম জিগ্যেস করতেই সে কথা এড়িয়ে যায়।,পাশেই নূরের শাশুড়ী রাহেলা শাহ বসে আছেন,নূর তার পাশে থাকায় তিনি মুখ ফিরিয়ে নেন,এতে নূর খানিকটা অপ্রস্তুত হয়,একে একে সবার হলুদ দেওয়া শেষ হলে, আদ্রিয়ান ও নূরকে বসানো হয় হলুদ দেওয়ার জন্য। আদ্রিয়ান নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বসে পরে, রাহেলা শাহ নূরকে হলুদ দিতে না চাওয়ায় সুরাইয়া শাহ তাকে চোখ রাঙ্গায়, শাশুড়ীর চেহেরায় ফুটে উঠা ক্ষোভ দেখে রাহেলা শাহ অনিচ্ছাসত্ত্বেও উঠে যান নূরকে হলুদ লাগানোর জন্য। রাহেলা শাহ কাছে আসতেই নূর দৃষ্টি ফেলে তাকায় তার দিকে,কিঞ্চিৎ পরিমাণ হলুদ লাগিয়ে তিনি চলে আসেন,সময় চলছে নিজ গতিতে, হলুদ ও মেহেন্দি সন্ধ্যার আয়োজন একসাথেই করা হয়েছে,মেহেন্দি অর্টিস্ট পায়রার হাতে খুব সুন্দর করে ইলহামের নাম লিখে দিয়েছে,নিজের হাতে ইলহামের নাম দেখে ঠান্ডা এক শিহরণ বইয়ে গেলো পায়রার শরীরজুড়ে,এই নাম আর কখনো মুছবে না,হাত থেকে মুছে গেলেও সারাজীবনের জন্য ইলহামের নামের ট্যাগ বসে গিয়েছে পায়রার জীবনে,আদ্রিয়ান পাশ থেকে নূরকে দেখছে,নূরকে মেহেন্দি দেওয়ার সময় যখন মেয়েটি জিগ্যেস করে কার নাম লিখবে তখন দূর থেকে আদ্রিয়ান এসে বলে,
"আদ্রিয়ান শাহ লিখবেন। "
মেয়েটি নূরের হাতে আদ্রিয়ানের নাম লিখতে গেলে আদ্রিয়ান ছোঁ মেরে সেই মেহেন্দি নিয়ে নেয়,আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে যায়, সে ডেবডেব করে আদ্রিয়ানের দিকে তাকালে আদ্রিয়ান বলে,
"মেহেন্দি আমি পড়াবো। "
"আচ্ছা ঠিক আছে, তবে পড়ান।"
নূরের হাত নিজের হাতের মাঝে নিয়ে মাঝে লিখে দিলো আদ্রিয়ান শাহ,নাম লিখা শেষ হতেই সে চলে যায়।
অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় মাঝরাত পর্যন্ত সময় গড়িয়ে গিয়েছে,অবশ্য এখানে সবথেকে বেশি আনন্দ রুশানকেই করতে দেখা গেছে,আদ্রিয়ানের দলের ছেলেরাও এসেছে, নূর ও পায়রা কে একই ঘরে থাকতে দেওয়া হয়েছে,যেহেতু বিয়ে পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে,নূর লেহেঙ্গা বদলে একটি সুতির থ্রি-পিস পড়ে রুমে এসে দেখে পায়রা নেই,এতো রাতে পায়রা যাবেই বা কোথায়,পরমুহূর্তে ইলহামের কথা মাথায় আসতেই সে স্মিত হেসে শুয়ে পড়ে,ঘুমের পরিরা বাসা বেঁধেছে নূরের চোখে, বিছানায় শোয়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে যায় সে।অপরদিকে নীরবে পা ফেলে ছাদের সিড়ি দিয়ে উপরে উঠছে পায়রা, এই মুহুর্তে যে যার ঘরে গিয়ে শুয়ে পরেছে,নিস্তব্ধ নিঃশব্দ রাত,পায়রা মনে মনে ইলহামকে শখানেক বকা দিয়ে ছাদে উঠলো,নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো পায়রা ঠিক সেই মুহুর্তেই ইলহামের কল আসে,আজকের রাতটা অন্যদিনের তুলনায় বেশ স্নিগ্ধ, কি সুন্দর চাঁদ উঠেছে, ইলহামের নাম ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করতেই পায়রা রিসিভ করে,ইলহাম চাঁদ দেখানোর জন্য পায়রা ডেকে এনেছে,প্রথমে পায়রা রাজি না হলেও পরবর্তীতে ইলহামের নাছোড়বান্দা আবদারে রাজি হয়ে যায়,খুবই সাবধানে পা ফেলে বের হয় রুম থেকে, এই মুহুর্তে কেউ যদি দেখে ফেলে ভীষণ লজ্জ্বায় পড়তে হবে তাকে,সব হয়েছে এই লোকটার জন্য। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে ইলহাম শাহ, এলোমেলো চুল উড়িয়ে দিচ্ছে স্নিগ্ধ বাতাস,পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সে পেছন ফিরে তাকিয়ে দেখে পায়রা এসেছে,সাধারণের মাঝেও পায়রাকে এই অন্ধকার রাত্রিতে চাঁদের আলোয় বেশ সুন্দর লাগছে ইলহামের কাছে,এই মেয়েটা কাল তার স্ত্রী হবে,তার সুখ দুঃখের সঙ্গীনী হবে, ভাবতেই মুচকি হাসি ফুটে উঠে ইলহামের অধরকোণে।পায়রা এগিয়ে আসতেই ইলহাম তার পাশে দাঁড়ায়, তাদের মাঝে কিছুটা দূরত্ব রয়েছে তবে ইলহাম সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা করলো না,নিরিবিলি রাত্রিতে পায়রার ও ভালো লাগছে,অনেকবারই রাতের আকাশে চাঁদ দেখতে এসেছে সে তবে আজকের অনুভূতি পুরোপুরি ভিন্ন,কাল থেকে তাকে এই বাড়িতে থাকতে হবে,পায়রা ইলহামের দিকে তাকাতেই যেন মনে হয় ইলহামের মুখে এক রাশ মুগ্ধতা বিরাজ করছে,আচ্ছা এই লোকটাকে তো সে পছন্দ করতো না,এমনকি বিয়ে করবে না বলেও পালিয়ে গিয়েছিলো তবে কেন সেদিন আর আজকের মাঝে এতো ভিন্নতা, তবে কি সে ইলহাম শাহ এর প্রেমে পড়েছে?নিজের কাছে করা প্রশ্নের উত্তর পেলো না পায়রা,দুজনেই চুপচাপ চাঁদ দেখতে আর এলোমেলো হাওয়া অনুভব করতে ব্যস্ত। কখন সে সময় পার হয়ে গিয়েছে খেয়াল নেই,সূর্য উঁকি দিচ্ছে, একটু পরেই উঁকি মারা শেষ হলে সূর্যের দেখা পাওয়া যাবে, ইলহাম পায়রার দিকে তাকিয়ে বললো,
"একটু পর সবাই উঠে যাবে,ঘরে যাও।"
পায়রা চলে গেলো তার ও নূরের জন্য রাখা বরাদ্দকৃত ঘরে।নূরকে ঘুমিয়ে থাকতে দেখে পায়রা স্মিত হেসে বাথরুমে চলে গেলো অযু করতে, একেবারে নামাজ আদায় করেই বের হবে,নূরের ঘুম এখনো ভাঙ্গেনি, পায়রা নূরের পাশে বসে তাকে ডাকতে লাগলো,
"নূর, এই নূর উঠ।"
নূর চোখ কচলাতে কচলাতে উঠে বসলো,পায়রা মুচকি হাসলো নূরের কর্মকাণ্ডে,এখনো বাচ্চামি স্বভাব যায়নি মেয়েটার অথচ আজ তার বিয়ে।নূর ঢুলু ঢুলু পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেলো,সুরাইয়া শাহ সোফায় এসে বসতেই তাদের কাজের লোক ফারজানা তাকে এক কাপ চা বানিয়ে দিয়ে গেলো, নূর ও পায়রা নিচে নেমে আসতেই সুরাইয়া শাহ পায়রাকে নিজের পাশে বসালেন, পায়রা চেয়েছিলো সকলের জন্য চা করে আনতে কিন্তু সুরাইয়া শাহ মানা করতেই সে না দ্বিমত করে না,
"কাল থেকে যা করার করবে,এই সংসার তোমারই।আজ আর কিছু করতে হবে না।"
" আচ্ছা আম্মা।"
"প্রাণখানা জুড়ে গেলো আম্মা ডাক শুনে,এমন লক্ষীমন্ত মেয়েই আমি চেয়েছিলাম, আমার ইলহাম দেখে শুনে আমার মনের মতো মেয়েই এনেছে।"
সুরাইয়া শাহ'র কথায় পায়রা লজ্জ্বা পেয়ে মাথা নুইয়ে ফেলে,অপরদিকে নূর চুপচাপ বসে আছে, রাহেলা শাহ'র এইদিকে কোন ভ্রুক্ষেপ নেই,তিনি খবরের কাগজ পড়তে পড়তে চায়ে চুমুক দিলেন,নূর বুঝতে পারে না রাহেলা শাহ তাকে দেখে এমন করেন কেন, এর কারণই বা কি।কারো ফোন আসতেই সুরাইয়া শাহ ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন,কিছুক্ষণ ফিরে আসতেই তার চেহেরায় মলিনতা দেখা দেয়,পায়রা কিছুটা অবাক হয়,একটু আগেই তিনি কতটা হাস্যজ্বল ছিলেন কিন্তু কিছু মুহুর্তের ব্যবধানে কি এমন হলো যে তিনি চুপসে গেলেন,সুরাইয়া শাহ
রাহেলা শাহ কে কিছু ইশারা করায় রাহেলা শাহ নিজের ঘরে চলে যান,তার সাথে সাথে সুরাইয়া শাহ ও রাহেলা শাহ এর ঘরে যান।রাহেলা শাহ সুরাইয়া শাহ এর দিকে তাকাতেই তিনি মলিন কন্ঠে বলেন,
"নাহার আসবে না বলেছে।"
"আমি তো আগেই বলেছিলাম আম্মা,আদ্রিয়ান আর ইলহামের বিয়ে একসাথে না দিতে,বড়ো আপা আদ্রিয়ানকে পছন্দ করেন না।"
"তাই বলে নিজের ভাইয়ের বিয়েতেও আসবে না।মেয়েটা কি কখনো আমায় বুঝবে না।"
"আপা তো ঠিক কথায় বলেছিলো আম্মা।"
উক্ত কথাটা বলতেই রাহেলা শাহ'র চোখ জলে টইটম্বুর হয়ে যায়,সুরাইয়া শাহ গম্ভীর কন্ঠে বললেন,
"এসব কথা যেন কেউ জানতে না পারে। সাতাশ টা বছর পার হয়ে গেলো এখনো এই কথাটা নিজের মনের মধ্যে গেথে রেখেছো,ভুলে যাও সব।আদ্রিয়ান তোমার সন্তান, এটাই চিরন্তন সত্য।"
রাহেলা শাহ চোখের জল মুছে বেরিয়ে গেলেন,সুরাইয়া শাহ'র চোখের সামনে ভাসতে লাগলো সাতাশ বছর আগেই সেই কাহিনি,সেই ঝড়। নাহ এই সত্য কাউকে জানতে দেওয়া চলবে না।
পায়রা নিজের হাতের মেহেন্দির রঙ দেখছে, গাঢ় লাল হয়েছে, অপরদিকে নূরের মেহেন্দির রঙ ও ভালো এসেছে,পায়রা নূরের দিকে তাকিয়ে বলে,
"শুনেছি যার মেহেন্দির রঙ যত গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে।"
পায়রার কথা নূর নাকের পাটা ফুলিয়ে বলে,
"তোমার হাতের মেহেন্দির রঙ ও কিন্তু ভালো এসেছে আপা
।"
আদ্রিয়ান ও ইলহাম নিচে নেমে আসতেই সকলের খাবার পরিবেশন করে দেন রাহেলা শাহ, এটা এই বাড়ির নিয়ম।খেতে খেতে আদ্রিয়ান আড়চোখে নূরের দিকে তাকায়,নূর ঘিয়ে ভাজা পরোটা খানিকটা ছিড়ে মুখে দেয়।
শাহনাব মার্কেটে এসেছে, নিজের জন্য পাঞ্জাবী নিতে,কিন্তু পাশের দোকানে একটা লাল রঙের শাড়ি দেখে চোখ আটকে গেলো শাহনাবের,নূরকে বড্ড মানাবে এই শাড়িতে,সাতপাঁচ না ভেবে নিয়ে নিলো শাড়িটি,আজ নূরের বাসায় যাবে সে ও তার পরিবার, আজকের পর নূর তার হবে, ভাবতেই আনন্দ লাগছে শাহনাবের।শাহনাব বাড়ি ফিরে আসতেই ইশতেহার চৌধুরী জানায় বিকেলে তারা রওনা দিবে নূরের বাড়ি।
গোধুলির মেঘাচ্ছন্ন আকাশে আজ পরিবেশ অন্যদিনের তুলনায় শান্ত,শাহনাব ও তার পরিবার উপস্থিত হলো নূরের বাড়ির সামনে,কিন্তু দরজায় তালা ঝুলতে দেখে সে কিছুটা অবাক হলো, এই সময় হঠাৎ তালা ঝুলছে,অথচ কালকেও তো নূরকে দেখেছিলো সে,উপায় না পেয়ে সে পাশের বাসার দরজায় কড়া নাড়তে লাগলো,এক দুবার কড়া নাড়তেই এক মহিলা বেরিয়ে আসলো, শাহনাব তাকে সালাম দিয়ে জিগ্যেস করলো,
"নূর কোথায় জানেন আপনারা?আসলে বাড়িতে তালা ঝুলছে তাই।"
উক্ত কথার উত্তরে শাহনাব যে অনাকাঙ্ক্ষিত কিছু শুনবে
কখনো ভাবতে পারেনি, মহিলাটি শাহনাবের উত্তরে বলে,
"আজ নূর ও পায়রার বিয়ে,শাহ পরিবারে।"
নূরের বিয়ে? কথাটা শুনতেই যেন নিজেকে পাগল পাগল লাগলো শাহনাবের,শামীমা চৌধুরী ও ইশতেহার চৌধুরী এগিয়ে আসতেই শাহনাব কম্পিত কন্ঠে বলে,
"শাহ বাড়িতে চলো বাবা।দেরি করলে চলবে না।"
দ্রুত গাড়িতে উঠে তারা রওনা হলো শাহ বাড়ির গন্তব্যে। নূর ও পায়রা একই সাথে সিড়ি দিয়ে নামছে,কাজী বসে আছে তাদের জন্য, আদ্রিয়ান ও ইলহাম আগে থেকেই তাদের জায়গায় বসে আছে,আদ্রিয়ানের বুক অস্থিরতায় উঠানামা করছে,এই বুঝি শাহনাব চলে এলো,সে কাজীকে তাড়া দিতেই কাজী নিজের কাজ আরম্ভ করলো,আদ্রিয়ানের কথাতেই তার বিয়ে আগে পড়ানো হয়।
আদ্রিয়ানকে কবুল বলতে বললে সে এক নিঃশ্বাসে তিনবার কবুল বলে দিলো,এরপর পালা আসলো নূরের,নূরকে কবুল বলতে বললেও সে চুপ করে রইলোতার মুখ দিয়ে কোন প্রকার শব্দ বের হলো না,কাজী তাড়া দেওয়া সত্ত্বেও সে চুপ করে থাকায় আদ্রিয়ানের ধৈর্যের সীমা ভেঙে যেতে লাগলো,মোরশেদা বেগম নূরের কাছে এসে ধীর স্বরে বললে,
"কবুল বল মা।"
"কবুল,কবুল,ক-কবুল।"
কবুল বলার পরমুহূর্তে আদ্রিয়ানের ঠোঁটে ফুটে উঠে বিজয়ের হাসি, চোখ তুলে দরজার দিকে তাকাতেই দেখতে পায় স্তব্ধ হয়ে যাওয়া শাহনাবকে,নূরকে এই অবস্থায় কখনো কল্পনাও করেনি শাহনাব।আদ্রিয়ান নূরের হাত নিজের হাতের মুঠোয় পুরে নিতেই শাহনাব চিৎকার করে বলে,
"ছাড়,আমার নূরের হাত ধরার সাহস কি করে হয় তোর।"
শামীমা চৌধুরী ও ইশতেহার চৌধুরী বাকরুদ্ধ শাহনাবের কর্মকাণ্ডে,শাহনাব দৌড়ে যায় নূরের কাছে কিন্তু নূরকে স্পর্শ করার আগেই আদ্রিয়ান সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে, নূরকে চমকে উঠে আদ্রিয়ানের এহেন কান্ডে, সে বুঝতে পারছে না এসব কি হচ্ছে।শাহনাব উঠে দাঁড়িয়ে আদ্রিয়ানের সামনে এসে দুহাতে নিজের মুখ মুছে আদ্রিয়ানকে বলে,
"দেখ তোর শত্রুতা আমার সাথে।প্লিজ নূরকে এসবের মাঝে আনিস না।আমার নূরকে কেড়ে নিস না আমার কাছ থেকে।"
"নূর আমার বিবাহিতা স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আর কখনো যদি নূরের নাম ও তোর মুখ থেকে শুনি, আমি আদ্রিয়ান শাহ তোকে জ্যান্ত পুতিয়ে রাখবো।"
আদ্রিয়ান নূরের হাত ধরে যেই না উপরে উঠে চলে যাবে তার আগেই শাহনাব আদ্রিয়ানের পা ধরে বসে পড়ে,
"প্লিজ আদ্রিয়ান আমি কখনো কারো কাছে হাত জোর করে কিছু চাই নি।আজ চাইছি,নূরকে ছেড়ে দে। আমি নূরকে ছাড়া বাঁচতে পারবো না।"
আদ্রিয়ানের মন গললো না, সে শাহনাবের হাত লাথি মেরে সরিয়ে নেয়,শামীমা চৌধুরী ছেলের এই দুরবস্থা দেখে দৌড়ে ছেলেকে আগলে নেন নিজের বুকে,আদ্রিয়ান পেছন ফিরে তাকালো না,আর নাই বা নূরকে এক মুহুর্তের জন্য নিজের কাছ থেকে আড়াল হতে দিলো,শাহনাব তার মায়ের হাত আঁকড়ে ধরে চিৎকার করে বলতে লাগলো,
"মা দেখো আমার নূরকে নিয়ে যাচ্ছে আমার নূরকে আমার থেকে পর করে দিলো মা।আম্র নূরকে ফিরিয়ে এনে দাও মা। আমার নূরকে ফিরিয়ে এনে দাও।"
মুহুর্তেই জ্ঞান হারালো শাহনাব,শামীমা চৌধুরী কাঁদতে কাঁদতে ইশতেহার চৌধুরীকে হাসপাতাল নিয়ে যেতে বললেন শাহনাবকে।তিনি তড়িঘড়ি করে শাহনাবকে উঠিয়ে গাড়িতে বসালেন।
নূর সবকিছু দেখে হতভম্ব, সে শাহনাবের কাছে যেতে চাইলে আদ্রিয়ান তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।ইলহাম ও পায়রার এখনো বিয়ে সম্পন্ন হয়নি,উপস্থিত সবাই এহেন কান্ড দেখে ইতিমধ্যেই সমালোচনা শুরু করে দিয়েছে।কাজী মনোযোগ দিলেন ইলহাম ও পায়রার বিয়েতে।
চলবে,,,,,
সবাই গ্রুপে এড হয়ে যান বোনাস পর্ব পেতে। গল্পের সকল তথ্য পেতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/
সবাই ওই পেইজে ফলো দিয়ে রাখুন, যদি আমার এই পেইজের কিছু হয় তাহলে গল্প ওই পেইজে আসবে।
https://www.facebook.com/profile.php?id=61576476907094