#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৮)
কপি করা নিষিদ্ধ।
কাজী কবুল বলতে বলাতে ইলহাম পায়রার চোখের দিকে তাকালো, পায়রা নিচের দিকে তাকিয়ে কাঁদছে,ইলহাম লম্বা এক নিঃশ্বাস ছেড়ে বললো,
"কবুল,কবুল,কবুল।"
পায়রা তার মায়ের হাত শক্ত করে ধরে আছে,আর কিছুক্ষণ পরেই সে পর হয়ে যাবে,অন্য এক বাড়ির সদস্য হয়ে নিজের বাড়ির অতিথি হবে।পায়রা ফুঁপিয়ে কেঁদে উঠতেই মোরশেদা বেগম বুকে জড়িয়ে ধরলেন মেয়েকে,
"সবাইকেই এক সময় মা-বাবার আঁচলের ছায়া ছেড়ে যেতে হয়,সবাই অপেক্ষা করছে মা,কবুল বল।"
"আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? "
পায়রার বাচ্চামো কথা শুনে মোরশেদা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না,নিজেও কেঁদে ফেললেন পায়রার সাথে,কাজী আবারও তাড়া দেওয়াতে পায়রা চোখের জল মুছে কবুল বলে দেয়,মোরশেদা বেগম পায়রার হাত ইলহামের হাতের মুঠোয় দিয়ে বলে,
"আমার মেয়েটা একটু জেদি বাবা,কিন্তু খুব বোঝদার,আমার মেয়েটার দায়িত্ব তোমায় দিয়ে গেলাম।"
ইলহাম মুচকি হেসে বললো,
"সারাজীবনের জন্য আপনার মেয়ের সব দায়িত্ব আমি নিলাম,সেই সাথে কথাও দিলাম, আমার জীবনসঙ্গিনীর চোখে কখনো দুঃখের অশ্রু আসবে না।আমি আমার সর্বোচ্চ টা দিয়ে পায়রাকে খুশি রাখার চেষ্টা করবো।"
মোরশেদা বেগম এমন একটাই ভরসার হাত চেয়েছিলেন তার মেয়ের জন্য, এক মেয়ে তা পেলেও আরেক মেয়ের কপালে কি আছে তিনি জানেন না।
আদ্রিয়ানের পাশে চুপচাপ বসে আছে নূর,কিছু জিগ্যেস করার ও সাহস পাচ্ছে না সে।কিছু সময় পর সুরাইয়া শাহ ফারজানাকে দিয়ে খবর পাঠালো তাদের নীচে আসার জন্য। গ্রামের সকলে এসেছে এই বিয়েতে,এভাবে চলে গেলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। ফারজানা চলে যেতেই আদ্রিয়ান নূরকে বলে,
"একটু আগে যা হয়েছে তা ভুলে যাও।"
উক্ত কথাটুকু বলে আদ্রিয়ান হনহন করে চলে গেলো, পেছন পেছন নূর ও চলে এলো,একটু পরেই সবাই চলে যাবে, আদ্রিয়ান ও নূর তাদের আগের জায়গায় বসেছে,আদ্রিয়ানের এসব নিয়মনীতি বিরক্তিকর লাগছে,সে যা পাওয়ার তা পেয়ে গেছে এখন বাকি সবকিছু তার কাছে বিষাদময় লেগে উঠেছে,মোরশেদা বেগম নূর ও আদ্রিয়ানের কাছে এসে নূরের হাত আদ্রিয়ানের হাতে দিয়ে বললো,
" আল্লাহ কার তকদিরে কি লিখেছে কেউ জানে না,এতো তারাতাড়ি নূরকে বিয়ে দিতে হবে আমরা কখনো ভাবিনি।আমার মেয়েটা এখনো ছোট, যদি কখনো কিছু ভুল করে তবে বুঝিয়ে বলো ওকে,খুবই নরম মনের মানুষ আমার মেয়ে,অল্পতেই কেঁদে ফেলার অভ্যাস। "
আর কিছু বলতে পারলেন না তিনি,আদ্রিয়ানের বিরক্ত লাগলেও সে মুখে কিছু বললো না, শুধুমাত্র মাথা নেড়ে সায় জানায়,মনে মনে বলে,
"আজ থেকে আপনার মেয়ের জীবনের সকল নিয়মনীতি চলবে এই আদ্রিয়ান শাহ'র ইশারায়।"
চোখের জলের স্রোত ভীড় জমিয়েছে,চোখ ঝাপসা হয়ে আসতেই মোরশেদা বেগম সরে যান,নূর ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সুরাইয়া শাহ'র মন মেজাজ ভালো নেই,তার একমাত্র মেয়ে আসেনি,অনেক করে বুঝানোর পরেও তার কোন হদিশ পাওয়া যায়নি। সকল নিয়ম শেষ করে সকল মেহমান ও আত্মীয়স্বজন চলে যায়,সুরাইয়া শাহ নিজের ঘরে চলে যান,রাহেলা শাহ পায়রাকে ইলহামের ঘরে দিয়ে চলে যায়,অপরদিকে তিনি নূরের দিকে ফিরেও তাকাননি, ফারজানাকে বলে গিয়েছে যেন নূরকে আদ্রিয়ানের ঘরে দিয়ে যায়,ফারজানা নূরকে নিয়ে আদ্রিয়ানের ঘরে নিয়ে আসে,অত:পর মুখ বেজার করে বলে,
"ভাবী, বড়ো চাচী তোমাকে দেখলেই এমন করে কেন?"
ফারজানার কথায় নূর দীর্ঘশ্বাস ফেলে বলে,
"আমিও জানি না,যতবারই উনার সাথে দেখা হয়েছে,উনি আমাকে এড়িয়ে চলেছে।"
"কি জানি বাপু, তুমি বসো এখানে,আমি আদ্রিয়ান ভাইজানকে ডেকে আনি।"
নূর সায় জানানোয় ফারজানা চলে যায়।পায়রা ঘোমটা দিয়ে বসে আছে,কিছুক্ষণের মাঝেই ইলহাম প্রবেশ করলো সেই ঘরে,ঘরের দরজা বন্ধ করে এগিয়ে চললো তার সদ্য বিয়ে করা স্ত্রীর সামনে,পায়রা আগের মতোই স্থির হয়ে বসে আছে,ইলহাম পায়রার ঘোমটা সরাতেই পায়রা তার চোখে চোখ রেখে তাকালো,ইলহাম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পায়রার দিকে,অস্ফুট স্বরে বলে উঠলো,
"মাশাল্লাহ। "
পায়রা লজ্জ্বায় মাথা নিচু করে নেয়,ইলহাম উঠে তার আলমারির কাছে যায়,সেখান থেকে একটা ব্যাগ ও কিছু শাড়ি বের করে, সেইগুলা নিয়ে পায়রার সামনে রাখে,পায়রা ইলহামের দিকে তাকাতেই ইলহাম সেই ব্যাগ থেকে একটা বাক্স বের করে যেখানে সোহার হার রয়েছে,অত:পর সেই হার পায়রার গলায় পরিয়ে দিয়ে বললো,
" এই সাত জোড়া শাড়ি ও এই হার হলো তোমার উপহার মিসেস। "
পায়রা ইলহামের কাছ থেকে এতোটা আশা করেনি,আনন্দে তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো, ইলহাম পায়রাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
"কেঁদো না,তোমার আম্মাকে কথা দিয়েছি, কখনো তোমার চোখে জল আসতে দেবো না।এখন দেখছি তোমার জন্য আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে।"
পায়রা ইলহামের কথা শুনে চোখের জল মুছে নিলো,নাকের পাটা ফুলিয়ে বললো,
"আমি কি ইচ্ছে করে কেঁদেছি নাকি।"
পায়রা এই রাগান্বিত চেহারা ইলহামের খুব পছন্দ, প্রথমবার যখন সে পায়রাকে দেখেছিলো, এভাবে নাকের পাটা ফুলিয়ে তার সাথে কোমর বেঁধে ঝগড়া করেছিলো।আজ আবারও সেই কথা মনে পড়তেই ইলহাম হেসে ফেলে।
রাত একটা, নতুন ঘরে নূরের একটু একটু ভয় লাগছে,আদ্রিয়ানের এখনো ফেরার নাম নেই।হঠাৎ দরজা খোলার শব্দে নূর হকচকিয়ে যায়, আদ্রিয়ান কি এসেছে তবে? পায়ের শব্দ গাঢ় হতেই নূর টের পায় আদ্রিয়ান এসেছে,নূর আগের মতো করে বসে আছে, আদ্রিয়ান এসে এক ঝটকায় নূরের ঘোমটা দেওয়া উড়না ফেলে দিলো,আচমকা এমন হওয়ায় সে বাকরুদ্ধ, আদ্রিয়ান খাটে সাজিয়ে রাখা ফুলগুলো ছিড়ে নীচে ফেলে দেয়,পায়ে মাড়া দিয়ে মিশিয়ে নষ্ট করে ফেলে, অত:পর নূরের দিকে তাকিয়ে হঠাৎ তার হাত ধরে বিছানা থেকে নামিয়ে দেয়,নূর এখনো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে,আদ্রিয়ান বিরক্তিকর কন্ঠে বললো,
"আমার বিছানায় বসার অধিকার দিলো কে তোমাকে ? তারাতাড়ি পরিস্কার করো এসব।"
নূর আদ্রিয়ানের কথা মতো বিছানা পরিস্কার করে দিতেই আদ্রিয়ান বিছানায় শুয়ে পরে,নূর বুঝতে পারছে না কি করবে,সে ও আদ্রিয়ানের পাশে শুতে গেলে আদ্রিয়ান আচমকা উঠে নূরকে পরপর দুটো চড় মারলো,চড়গুলো এতো জোরে মারায় নূর ভীষণ ব্যথা পায়,সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত খিচে দাঁড়িয়ে থাকে।আদ্রিয়ার নূরের থুতনি চেপে ধরে বলে,
"একবার বললে কানে যায় না তোর?আমার বিছানায় তুই কি করছিস?"
নূর কাঁপা কাঁপা কন্ঠে বললো,
"আমি কোথায় শোব?"
আদ্রিয়ান নূরকে ছেড়ে দিয়ে বললো,
"বেলকনিতে নিয়ে শুয়ে পড়,ফারদার যদি আমার বিছানায় তোকে দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।"
নূর বেলকনির দরজা খুলে দেখলো বেলকনির রেলিং অর্ধেক পর্যন্ত,আদ্রিয়ান একটা বালিশ ছুড়ে মারতেই নূর সেই বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পরে,ফ্লোর থেকে ঠান্ডা উঠছে,তার উপর মশা ভেনভেন করছে, শরীরে জড়ানোর মতো একটা চাদর কিংবা কাথা ও নেই।নূর কখনো ভাবেনি তার জীবনে এমন ও কোন দিন আসবে,তার বাড়িতে যখন ছিলো তার মা তাকে কখনো রাত জাগতে দেয়নি,মেঝেতে শুতে দেয়নি আর আজ পরের বাড়ি এসে তাকে সব করতে হচ্ছে।মশার কামড়ের জন্য ঠিক মতো ঘুমাতেও পারছে না সে,উড়না টা শরীরে জড়িয়ে কানে দু হাত চেপে ধরে শুয়ে আছে।
ভোরের আলো ফুটতেই নূরের ঘুম ভেঙে যায়,শেষরাতে চোখ লেগে আসায় ঘুমিয়ে পরেছিলো সে। হাতের দিকে তাকিয়ে দেখলো কেমন লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে আছে,সে এগুলো দেখে তাচ্ছিল্য হেসে ফ্রেশ হতে চলে যায়,
পায়রা গোসল করে আসতেই দেখে ইলহাম তার জন্য শাড়ি বাছাই করে রেখেছে,খয়েরী রঙের শাড়ি। ইলহামের ভোখে চোখ পড়তেই মেয়েটা লজ্জ্বায় কুকিয়ে যায়, চোখে চোখ রাখতে পারে না,ইলহামের রাখা শাড়ি নিয়ে আবারও চলে যায় বদলানোর জন্য। পরনের সালোয়ার কামিজ বদলিয়ে শাড়ি পরেছে সে। ইলহামের সামনে আসতেই ইলহাম মুগ্ধ চোখে তাকায় পায়রার দিকে,মেয়েটাকে যতবারই দেখে ততবারই বোধহয় প্রেমে পরে সে।পায়রা ইলহামের দেওয়া সেই হার পরলো, চুলে খোপা করে আঁচল মাথায় দিয়ে নিচে চলে যায়, ইতিমধ্যে নূর ও শাড়ি পরে চলে এসেছে,রান্নাঘরে যেতেই দেখে ফারজানা চা বানাচ্ছে, নূর পরোটা বানানোর জন্য আটা নিলো, পায়রাও ভাবলো মিষ্টি কিছু বানানো যাক,সে সেমাই নিলো রান্না করার জন্য। সুরাইয়া শাহ সোফায় বসতেই পায়রা উনাকে চা দিয়ে বলে,
"আম্মা আপনার চা।"
সুরাইয়া শাহ পায়রার হাত থেকে চা নিয়ে চায়ে চুমুক দিলেন,অত:পর মিষ্টি হেসে বললেন,
"বাহ,বেশ হয়েছে।"
পায়রা মুচকি হেসে চলে যায় রান্নাঘরে,আপাতত যা যা প্রয়োজনীয় সব নিয়ে নিলো,নূরের পরোটা ও প্রায় হয়ে এসেছে।
রাহেলা শাহ ও ইলহাম ও চলে এসেছে,পায়রা ইলহামকে চা দিতেই সে এক গাল হেসে চা নেয়,পায়রার কেমন যেন লজ্জ্বা লাগছে লোকটাকে দেখলেই।আদ্রিয়ান ও চলে এসেছে,সকলে নাস্তার টেবিলে বসতেই পায়রা একে একে তাদের খাবার পরিবেশন করতে লাগলো, হঠাৎ ই কেউ একজন দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো, আপাতত সকলের দৃষ্টি তার দিকেই,আদ্রিয়ানের দলের ছেলে লাবিব, সে হাপাতে হাপাতে আদ্রিয়ানের কাছে এসে বললো,
"চৌধুরী সাহেবের পোলা ব্রেইন স্ট্রোক করছে।"
নূর পরোটা ভেজে সকলের প্লেটে প্লেটে দিচ্ছিলো কিন্তু হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে থমকে গেলো হাত,নূরের সাথে সাথে বাকিরা অবাক হলেও ইলহাম ও আদ্রিয়ান মোটেই অবাক হলো না,ইলহামের ভাবভঙ্গি দেখে কিছু বোঝা যাচ্ছে না, আদ্রিয়ান বাঁকা হেসে লাবিবকে বললো,
" চৌধুরী বাড়ির পতন সবে শুরু। তোর ভাবী পরোটা বানিয়েছে খেয়ে যা।"
নূরের পা চলছে না তবুও সে নিজের কাজ করতে লাগলো,শ্বশুরবাড়িতে আজ প্রথম দিন নূরের,এই বাড়ির নিয়ম অনুযায়ী সকলের খাওয়ার পর বাড়ির বউরা খাবে,লাবিব বসে গেলো আদ্রিয়ানের পাশের চেয়ারে, পায়রা নবাবি সেমাই বানিয়েছে সকলের জন্য, ইলহাম প্রথমে নবাবি সেমাই টাই খেলো,সবারই পছন্দ হয়েছে পায়রার করা নবাবি সেমাই। সকলের খাওয়া শেষে সব গুছিয়ে রাখছিলো নূর,আদ্রিয়ান বাহিরে যাবে কিন্তু মোজা খুঁজে পাচ্ছে না তাই নূরকে রুমে ডেকেছে,
"আমার মোজা টা খুঁজে দাও।"
ফোনে রিং পরার শব্দে দুজনেই ফোনের দিকে তাকায়,আদ্রিয়ান ভেবেছিলো হয়নি তার ফোন কিন্তু পরে দেখে ফোনে কোন কল ই আসেনি।, নূরের ফোন বাজছে, আদ্রিয়ান টেবিল থেকে নূরের ফোন নিতেই দেখলো অচেনা নাম্বার থেকে কল এসেছে,সে নূরের হাতে ফোন দিয়ে বললো,
" স্পিকার অন করে কথা বলো।"
নূর ঢোক গিলে ফোন রিসিভ করতেই শামীমা চৌধুরীর গলা শোনা গেলো,
"নূর তুমি একবার হাসপাতালে আসতে পারবে?আমার ছেলে ব্রেইন স্ট্রোক করেছে।আমি জানি তুমি আসলেই আমার শাহনাব ঠিক হয়ে যাবে।"
বেশ আকুঁতি মিনতি করে বলছেন তিনি,নূর কিছু বলার আগেই আদ্রিয়ান ফোন কেটে দিলো,নূরের খারাপ লাগছে, শাহনাব তাকে ভালোবাসে সে জানে কিন্তু এভাবে একজন মানুষ অসুস্থ হয়ে পরে আছে শুধু মাত্র তার জন্য, নূর ঠিক করলো সে হাসপাতাল যাবে,ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে সে আমতাআমতা করে বললো,
"বলছিলাম আমি একবার.... "
নূরের কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান বলে উঠলো,
"কোথাও যাবে না তুমি।"
"শাহনাব ভাই অসুস্থ, একবার দেখে আসি না।উনার মা ফোন দিয়ে এতো করে বললো, না গেলে কেমন দেখায়।"
আদ্রিয়ান মুহুর্তেই নূরের গলা চেপে ধরলো,ফিসফিসিয়ে বললো,
"কেন যাবি তুই?তুই ডাক্তার? যে তুই গেলেই ও ভালো হয়ে যাবে।তোর মতলব আমি বুঝি না ভেবেছিস?ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো আমি।"
নূরের চোখ হতে দু ফোটা জল গড়িয়ে পড়লো, গলায় ব্যথা পাচ্ছে,বেশ জোরেই চেপে ধরেছে গলা,ফর্সা মুখ মুহুর্তেই লাল হয়ে যেতে লাগলো।দম বন্ধ হয়ে আসবে বোধহয় এখনি,আদ্রিয়ান নূরকে ছেড়ে দিতেই সে কাশতে লাগলো,গলা লাল হয়ে গিয়েছে, আদ্রিয়ান জুতা পরতে পরতে বলে,
"আমার কথার যেন নড়চড় না হয়।"
চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার কি মনে করে যেন থেমে গেলো,অত:পর নূরের ফোন নিজের পকেটে ঢুকিয়ে বললো,
"আজ থেকে কোন প্রয়োজন ছাড়া ফোন চালানোর প্রয়োজন নেই,এখন থেকে তোমার ফোন আমার কাছেই থাকবে।"
নূর চেয়েছিলো কিছু বলতে,কিন্তু সেই সময়ই উপস্থিত হয় তার শ্বাশুড়ি রাহেলা শাহ, আদ্রিয়ান তার মায়ের উদ্দেশ্যে বলে,
"মা, ও যেন এই বাড়ি থেকে এক পা ও বাইরে না যায়,আর ওর হাতে যেন ফোন না দেখি।আমি ওর ফোন নিয়ে নিয়েছি,তুমি খেয়াল রেখো যেন পায়রার ফোন না নেয়।"
"ঠিক আছে তুমি যাও এখন।"
রাহেলা মুহুর্তেই বুঝে গেলেন আদ্রিয়ান ও নূরের সম্পর্ক কেমন চলছে, আদ্রিয়ান বেরিয়ে যেতেই তিনি নূরকে বললেন,
"রান্নাঘরে আরও কাজ আছে,এখানে শোপিচ এর মতো দাঁড়িয়ে থাকলে হবে না।"
নূর রাহেলা শাহ'র কথা শুনে রান্নাঘরে যায়,এর আগে কখনো রান্না করেনি সে তাই জানে না কিভাবে কি করতে হয়,সবসময় মোরশেদা বেগম ও পায়রা ই সব করে দিতো।সে শুধু ভাত রান্না করতে ও ডিম ভাজতে পারতো , একটা ঝুড়িতে কিছু সবজি রাখা আছে,রাহেলা শাহ বললেন,
"ওই যে বড়ো পাতিলটায় ভাত রান্না করবে আর এখান থেকে বাধাঁকপি ও বেগুন কেটে নাও।"
নূর বড়ো পাতিলে চাল নিয়ে নিলো পরিমাণমতো, আপাতত রান্নাঘরে সে একাই আছে,পায়রা সুরাইয়া শাহ'র ঘরে তার সাথে গল্প করছে।
নূর বাধাঁকপি কিভাবে কাটবে বুঝতে পারছে না,ফোন ও নেই যে ইউটিউব থেকে সাহায্য নিবে,পায়রা ও নেই,রাগে দুঃখে কান্না আসছে তার। এদিকে ভাতের মাড় ও ফেলতে হবে,এতো বড়ো পাতিল সামলাতে না পারায় হাত ছিটকে গরম ভাতের মাড় তার হাতে পরে যায়, হঠাৎ এমন হওয়ায় সে চিৎকার করে উঠে, হাত উপরে কিছু অংশ পুড়ে যায়, রাহেলা শাহ এসে দেখে ভাতের পাতিল উলটে পরে আছে,নূর হাত চেপে কান্না করছে,তিনি এসে হায় হায় করতে করতে বললেন,
"সর্বনাশ, এতোগুলো ভাত ফেলে দিয়েছো!"
"আসলে আম্মা,ভাতের মাড় আমার হাতে পরে হাত পুড়ে গিয়েছে।"
নূরের কথা শুনে রাহেলা শাহ'র একটু ও মায়া হলো না,বরঞ্চ তিনি উল্টে নূরের পুড়ে যাওয়া হাত চেপে ধরে বললো,
"বাপের ঘরে কখনো এতো ভাত দেখেছো?এতোগুলা ভাত যে নষ্ট হলো এসব কি তোমার বাপ এসে পুষিয়ে দিয়ে যাবে?"
নূর ব্যথায় আর্তনাদ করে উঠলো,হাত ছাড়াতে চেয়েও পারলো না রাহেলা শাহ আরও জোরে চেপে ধরে আছেন।
"কি হয়েছে নূর?চেচাঁচ্ছিলি কেন?"
পায়রার কথা শুনে রাহেলা শাহ নূরের হাত ছেড়ে দিলেন,টগবগিয়ে রক্ত পড়তে লাগলো নখ দিয়ে চেপে ধরায়,নূরকে কাঁদতে দেখে পায়রা ছুটে আসলো তার দিকে,নূরের হাত দেখে পায়রার ভীষণ কষ্ট লাগলো,সে নূরের হাত কলের নিচে দিয়ে পানি ছেড়ে দিলো,
"কিভাবে হলো এসব?ইশ কতখানি পুড়ে গেলো।"
নূর বোনের আদুরে কন্ঠে ফুঁপিয়ে কেঁদে উঠলো,
"ভাতের মাড় ফেলতে গিয়ে পড়ে গেছে।"
পায়রা কপট রাগ দেখিয়ে বললো,
"তোকে কে বলেছে ভাত রান্না করতে?তুই এই পাতিলে মাড় ফেলতে পারবি?"
রাহেলা শাহ আমতাআমতা করে বললেন,
"বাড়ির বউ যখন হয়েছে টুকটাক তো করতে হবে।"
পায়রা নিজের রাগ সংযত রেখে বললো,
"নূর তেমন কিছুই পারে না আপা।যদি কিছু করতে হয় আমায় বলবেন আমি করে দিবো।আমার বোন এখনো এতোকিছু করার মতো যোগ্য হয়ে উঠেনি।"
পায়রার কঠিন কথায় রাহেলা শাহ'র মুখে অন্ধকার দেখা দিলো,পায়রা আবারও বললো,
"ফারজানা কোথায়?নূরকে আপনারা একটু একটু করে শেখাবেন আপা।শেখালে নিশ্চয়ই পারবে।কিছু মনে করবেন না।"
রাহেলা শাহ চুপ করে রইলেন,পায়রা নূরকে নিয়ে নিজের ঘরে চলে গেলো ঔষধ লাগানোর জন্য।
চলবে,,,,,,,,
রেসপন্স করবেন সবাই,একটা করে মন্তব্য করে যাবেন
বোনাস পর্ব ও গল্পের সকল তথ্য পেতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/