ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

৯ম পর্ব

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি

#লেখনীতে_কংকা_চৌধুরী

(৯)

কপি করা নিষিদ্ধ।

নূরের পুড়ে যাওয়া জায়গায় বরফ ঘষে মলম দিয়ে দিলো পায়রা,ব্যথায় টনটন করছে হাত,নূর এখনো হেচঁকি তুলছে,তা দেখে পায়রা নূরকে জড়িয়ে ধরে বলে,

"আর ব্যথা লাগবে না,তুই আমাকে ডাকিসনি কেন?আমি করে দিতাম।"

"তুমি দাদীর ঘরে ছিলে তাই ডাকিনি।"

"হয়েছে এবার,এখানটায় বস,বিশ্রাম নে,আমি রান্না বসাচ্ছি।"

পায়রা রান্না ঘরে গিয়ে বেগুন ও বাঁধাকপি কাটতে বসলো,ঠিক এমন সময় রাহেলা শাহ রান্নাঘরে এসে পায়রা কাজ করতে দেখে তার থেকে সবজিগুলো নিয়ে নেয়,

"কি করছো তুমি? তোমাকে এসব কে করতে বলেছে?"

"কেউ বলেনি।"

"উঠো এখান থেকে,আমি করে দিচ্ছি।"

পায়রা বুঝতে পারলো না রাহেলা শাহ'র মতলব, কিছুক্ষণ আগেই তো নূরকে এসব করতে বলেছিলো তাহলে এখন সে করলে সমস্যা টা কোথায়,ফারজানা আসতেই রাহেলা শাহ তাকে বকাবকি শুরু করলেন,

"এখন আসার সময় হলো তোর?বেলা গড়িয়ে গেলো।"

ফারজানা ভ্যাবলা হেসে সবজি কাটতে বসে,রাহেলা শাহ আবারও নতুন করে ভাত বসালেন,পায়রা কে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন,

"তুমি বিশ্রাম নাও,ইলহাম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।"

পায়রা সায় জানিয়ে চলে যায়,ফারজানা বেশ কিছুক্ষণ ধরেই উশখুশ করতে কিছু একটা জিগ্যেস করার জন্য, এবার আর না পারতে রাহেলা শাহ কে জিগ্যেস করে,

"চাচি আপনি ছোট চাচির সাথে এতো ভালো ব্যবহার করেন তাহলে ভাবীর সাথে কেন রাগারাগি করেন?দুজনেই তো আপন বোন।"

রাহেলা শাহ ফারজানার কথা শুনে ঈষৎ হেসে বললেন,

"বর্তমানে এই বাড়ির কর্তা ইলহাম, আর ইলহাম তার স্ত্রীর প্রতি যথেষ্ট খেয়াল রাখে, তাই এই বাড়িতে যদি কেউ পায়রার নামে একটা টু শব্দ ও করে তবে সেই দিনই তার শেষ দিন হবে শাহ বাড়িতে। "

"আদ্রিয়ান ভাইজান কি ভাবিকে ভালোবাসে না?"

রাহেলা শাহ মুখ বাঁকিয়ে বললেন,

"ভালোবাসা না ছাঁই। আদ্রিয়ান দুচোখে দেখতে পারে না এই মেয়েকে,তাছাড়া আমার ছেলে লাখে একজন, এমন গরিব ঘরের মেয়েকে আশ্রয় দিয়েছে এটাই অনেক। "

রাহেলা শাহ'র কথা শুনে ফারজানা দীর্ঘশ্বাস ফেলে বিরবির করে বললো,

"এই জন্যই বলে,মেয়ে মানুষের চেহারা ভালো হওয়ার চেয়ে কপাল ভালো হতে হয়। "

শাহনাব মেডিকেলের বেড এ শুয়ে আছে,সিরিয়াস কন্ডিশন। ডাক্তার বলেছে আগামী চব্বিশ ঘন্টার মাঝে জ্ঞান ফিরে আসলে চিন্তা মুক্ত থাকা যাবে, শামীমা চৌধুরীর শরীরের অবস্থাও ভালো নয়,ছেলের চিন্তায় দিশেহারা অবস্থা। নূরকে ফোন দেওয়ার দু ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখনো আসেনি দেখে তিনি মনে মনে নূরের উপর তীব্র ক্ষোভ ঝাড়লেন,এই মুহুর্তে তাদের স্বামী-স্ত্রী দুজনেরই মাথা ঠিক নেই,শাহনাবের এই অবস্থা তারা মেনে নিতে পারছেন না।

আদ্রিয়ান ও রুশান দুজনেই টংয়ের দোকানে এসেছে। আদ্রিয়ান সিগারেট ধরিয়ে চায়ে চুমুক দিলো।

"আদ্রিয়ান ভাই,শুনলাম শাহনাবের অবস্থা ভালো না।"

"ব্রেইন স্ট্রোক করেছে। "

"দেখেছো আদ্রিয়ান ভাই,শাহনাব নূর ভাবির জন্য কতটা পাগল,বিয়ে হয়ে গিয়েছে শুনে বেইন স্ট্রোক করে ফেলেছে। "

আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে,

"লাভ নেই, শাহনাবের ভালোবাসা এখন আমার হাতে। "

"তুমি তো বলেছিলে নূর ভাবিকে ছেড়ে দিবে,শাহনাবের অবস্থা দেখে যা মনে হচ্ছে, তুমি ভাবিকে ছেড়ে দিলেও শাহনাব সেই মুহুর্তেই নিজের করে নিবে। "

রুশানের কথা শুনে আদ্রিয়ান তার হাতে থাকা সিগারেট পায়ের তলায় পিষে বলে,

"দরকার হলে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো তাও ডিভোর্স দিবো না,আমার চোখের সামনেই থাকবে নূর।"

আদ্রিয়ানের কথা শুনে রুশান ক্ষীণ হেসে মনে মনে বলে,

"এদিকে বলছে ছেড়ে দিবে এখন আবার জেলাস ও হচ্ছে। "

আদ্রিয়ানের মাজাজ খুবই চটে গিয়েছে,না সে নূরকে ছাড়বে না।যেকোনো কিছুর বিনিময়ে হলেও নূরকে তার কাছেই রাখবে। আর কিছু না ভেবে বাইক নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। নূর এখনো পায়রার ঘরেই আছে,পায়রার সাথে গল্প করছে,আদ্রিয়ান রুমে আসার পর নূরকে দেখতে না পেয়ে মেজাজ আরও চটে যায়।

"নূর!"

ছেলের চিৎকার শুনে রাহেলা শাহ দ্রুত ছেলের ঘরে আসেন, আদ্রিয়ানকে রাগান্বিত অবস্থায় দেখে তিনি জিগ্যেস করেন,

"কি হয়েছে?চেঁচাচ্ছো কেন?"

"নূর কোথায় মা?"

রাহেলা শাহ আদ্রিয়ানের ছুড়ে দেওয়া প্রশ্ন শুনে মুখ বাঁকিয়ে বলেন,

"তোমার বউকে কিছু বললে কি সে শুনে?সে নিজের মর্জি মতো চলে। "

আজ প্রথম দিনেই নূরের নামে আসা বিচার শুনে আদ্রিয়ানের মেজাজ আরও খারাপ হয়ে যায়,সে টেবিল থেকে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে, তার মায়ের দিকে তাকায়।

"কি করেছে নূর?"

"ভাত রাঁধতে দিয়েছিলাম,সে কি তেজ, ভাতের পাতিল ফেলে দিয়েছে,সবজি ও কাটেনি, বোনের ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে আছে কাজ করার ভয়ে।"

আদ্রিয়ান এবার নূরকে ডাকতে থাকে,আদ্রিয়ানের কন্ঠস্বর শুনে নূর কিছুটা অবাক হয়, এভাবে চিৎকার করে ডাকছে কেন?নূর পায়রার দিকে তাকিয়ে বলে,

"আপু আমি যাই,উনি কেন ডাকছে দেখে আসি।"

নূর রুমে আসতেই দেখতে পায় তার শ্বাশুড়ি দাঁড়িয়ে আছে,নূর ভেতরে ঢুকে আদ্রিয়ানকে দেখে বলে,

"আপনি চলে এসেছেন। "

আদ্রিয়ান ঠাস করে এক চড় বসিয়ে দেয় নূরের গালে,হঠাৎ এমনভাবে চড়া মারার কারণ সে বুঝতে পারছে না।

"মায়ের সাথে বেয়াদবি করেছিস কেন?তোর এতো বড়ো সাহস আমার মায়ের মুখের উপর কথা বলিস।"

নূর কিছুই বুঝতে পারছে না কি হয়েছে,সে রাহেলা শাহ'র দিকে তাকিয়ে বললো,

"আম্মা আমি আপনার সাথে বেয়াদবি করেছি?কিন্তু আমি তো। "

রাহেলা শাহ আড়চোখে নূরকে দেখে বেরিয়ে যান ঘর থেকে, নূরকে কথা শেষ করতে দিয়ে আদ্রিয়ান নূরের চুলের মুঠি এক হাত দিয়ে শক্ত করে ধরে বলে,

"পাখা গজিয়েছে তোর?আর তোকে বুঝিয়ে দিবো আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল।"

এতো জোরে ধরায় নূরের কথা বলতে কষ্ট হচ্ছে,তাও সে খুব কষ্টে বললো,

"আ-আমি বেয়াদবি করিনি।উনি আমার ভাত রান্না করতে দিয়েছিলেন, আমি ভাতের মাড় ফেলার সময় হাত ফসকে মাড় আমার হাতে পরে হাত পুড়ে যায় সাথে ভাতের পাতিল ও পরে যায়।বিশ্বাস না হলে আমার হাত দেখুন।"

নূরের কথা শুনে আদ্রিয়ান নূরের চুল ছেড়ে হাতের দিকে নজর দিতেই দেখে হাতে বেন্ডেজ। কিন্তু সে বুঝতে পারছে না এখানে কে সত্যি কথা বলছে,তার মা ই বা কেন নূরের নামে মিথ্যা বলতে যাবে।

নূরের ঘাড় সহ ব্যথা করছে,সে বিছানায় বসার জন্য পা বাড়াতেই আবার সেই বাড়িয়ে রাখা পা পিছিয়ে নেয়,গত রাতে বলা আদ্রিয়ানের কথা মনে পড়ায় সে ফ্লোরে পা গুটিয়ে বসে পরে। আদ্রিয়ান গোসল করে এসে নূরকে ফ্লোরে বসে থাকতে দেখে বলে,

"এই মেয়ে,ফ্লোরে বসে আছো কেন খাট থাকতে।"

"কোন অধিকারে বিছানায় বসবো আমি?"

"কি বলতে চাইছো তুমি?"

"কাল রাতে আপনিই তো বললেন, আপনার বিছানায় বসতে গেলে আমায় অধিকার নিয়ে বসতে হবে,তাই বললাম।"

আদ্রিয়ানের গতকালের কথা মনে পড়তেই সে চুপ হয়ে যায়, আগ বাড়িয়ে কিছু না বলে টিভি দেখতে থাকে,নূর বুঝতে পারছে না রাহেলা শাহ তার নামে মিথ্যা অভিযোগ কেন দিলো, সে নিচে রান্নাঘরে যেতেই দেখে ফারজানা মাংস রান্না করছে, নূর তার পাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখলো,ফারজানা নূরের গালে লাল হয়ে থাকা আবরণ দেখে বললো,

"তোমার গালে কি হয়েছে ভাবি?"

ফারজানার কথায় নূরের হাত আপনাআপনি তার গালে চলে গেলো। সে হাত নামিয়ে বললো,

"এলার্জি হয়েছে তো তাই লাল হয়ে গিয়েছে।"

ফারজানা আর কোন প্রশ্ন করলো না,নূর খাবার বেড়ে টেবিলে নিয়ে যায়,কিছুক্ষণের মাঝেই ইলহাম চলে আসে,পায়রা তখন এলোমেলো হয়ে পরে থাকা কাপড়গুলো গোছাচ্ছিল, ইলহামকে ভেতরে আসতে দেখেও সে কিছু বললো না, নিজের কাজে মনোযোগ দিলো, ইলহাম কিছুক্ষণ পায়রার দিকে তাকিয়ে থেকে তার হাতে থাকা গোলাপ ফুল বাড়িয়ে দিলো পায়রার দিকে।

চলবে,,,,,

সন্ধ্যায় আরও একটা পর্ব আসবে, সবাই রেসপন্স করবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৯ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন