ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

১০ম পর্ব

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি

#লেখনীতে_কংকা_চৌধুরী

(১০)

কেউ কপি করবেন না,কার্টেসী ছাড়া।

পায়রা হাত বাড়িয়ে ইলহামের কাছ থেকে গোলাপ ফুল নিলেও আজ যেন সেই হাসিতে মুগ্ধতা নেই,মলিনতা দেখা দিয়েছে, তা দেখে ইলহাম পায়রা মুখ নিজের হাতের মাঝে আঁকড়ে ধরে জিগ্যেস করলো,

"কি হয়েছে?বাড়ির জন্য মন খারাপ?"

"আসলে আমার একটা কথা জানার ছিলো।"

"তুমি নির্দ্বিধায় আমার কাছে জিজ্ঞেস করতে পারো।অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।"

পায়রা কিছুটা আমতাআমতা করে বললো,

"নূর ও আদ্রিয়ানের বিয়ের সময় যেই ছেলেটা এসেছিলো সে কে?"

পায়রার করা প্রশ্নে ইলহামের মুখের হাসি নিভে গেলো, সে তার শার্ট খুলতে খুলতে জবাব দিলো,

"এটা ওদের ব্যপার, তুমি মাথা ঘামিও না এসব নিয়ে। "

ইলহাম এক প্রকার এড়িয়ে গেলো পায়রার প্রশ্ন তবে পায়রা ও নাছোড়বান্দা, সে ইলহামের সামনে দাঁড়িয়ে বললো,

"আমার প্রশ্নের উত্তর দিন,তাও এই মুহুর্তে। "

ইলহাম জানে পায়রা কতটা নাছোড়বান্দা তাই সে ভনিতা না করে এবার দীর্ঘশ্বাস ফেলে বলে,

"তুমি শান্ত হয়ে বসো,আমি তোমায় বলছি।"

পায়রা ইলহামের পাশে বসতেই ইলহাম বলে,

"তোমাকে বলা হয়নি, আমার আব্বা আমার জন্মের সময় মা'রা যান।আমার বড়ো ভাই মানে আদ্রিয়ানের বাবা ছিলো একজন দীনি ধার্মিক মানুষ। কিন্তু সেই সাথে তার অনেক শত্রু ও ছিলো , আদ্রিয়ান তখন ছয় বছরের কেবলমাত্র, ভাইয়ার একমাত্র প্রাণভোমরা বলতে পারো আদ্রিয়ানকে,আমাদের পুরো পরিবারের প্রাণ,একদিন শাহনাবের বাবা মানে ইশতেহার চৌধুরীর সাথে ভাইয়ার কথা কাটাকাটি হয়,তারা দুজনে এক সময় ভালো বন্ধু ছিলো কিন্তু রাজনীতিতে এসে দুজনের বন্ধুত্বে ফাটল ধরে,কথা কাটাকাটির এক পর্যায়ে ইশতেহার চৌধুরী তার রাম দা নিয়ে তেড়ে আসে ভাইয়ার দিকে,আমি আর আদ্রিয়ান বেলকনি থেকে সবটা দেখছিলাম,আমার বয়স ই বা কতো তখন,নয় বছরের একটা ছেলে ছিলাম, যে কিনা তার ভাইকে বাঁচাতে চেয়েও তার ধারে কাছে যেতে পারিনি। বাড়িতে তখন আমি, আদ্রিয়ান, আম্মা আর ভাবী ছিলাম।যখন ইশতেহার চৌধুরী রাম দা নিয়ে ভাইয়ার দিকে তেড়ে আসে তখন আদ্রিয়ানের সে কি কান্না,আমরা ছুটে যেতে চেয়েছিলাম ভাইয়ার কাছে কিন্তু আমাদের দুজনকে জোর করে উপরের ঘরটায় বন্দী করে রাখা হয়, আদ্রিয়ানের কান্না দেখে আমি আদ্রিয়ানকে বুকে জড়িয়ে ধরি,ছেলেটাকে আটকাতে পারছিলাম না,আদ্রিয়ান এক সময় বেলকনিতে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকে, আমি শক্ত করে আঁকড়ে ধরেছিলাম ছেলেটাকে,যখন এক কো'পে ভাইয়া দেহটা দুভাগ করে দিলো ইশতেহার চৌধুরী তখন আমি আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে কেঁদেছিলাম,কিন্তু আদ্রিয়ান একদম চুপ হয়ে গেলো যেন একটা কাঠের পুতুল।এক দৃষ্টিতে তাকিয়ে রইলো ভাইয়ার টগবগ করে পরা র'ক্তাক্ত দেহটার দিকে,আদ্রিয়ানের চোখ দিয়ে এক ফোটা জল ও গড়ালো না,আম্মা আর ভাবী ছুটে গেলো ভাইয়ার কাছে,দুজনেই ভুলে গেলো আমাদের কথা, অত:পর আমাদের এক প্রতিবেশি বাড়ির ভেতরে ঢুকে দরজা খুলে দিতেই দৌড়ে গেলাম ভাইয়ার মৃ'ত দেহের কাছে। সেই থেকে আদ্রিয়ান চুপ হয়ে গেলো,বাবা হারানোর শোক সে সইতে পারলো না।সেদিন কাঁপুনি দিয়ে জ্বর উঠলো আদ্রিয়ানের সারাটা রাত বাবা বাবা করে কেঁদেছিলো ছেলেটা অথচ আমি কিচ্ছু করতে পারিনি, আমার ভাতিজার কাছে তার বাবাকে এনে দিতে পারিনি। ভাবী ও আগের তুলনায় চুপচাপ হয়ে গেলো তবে আদ্রিয়ান সেই ট্রমা থেকে সহজে বের হয়ে আসতে পারলো না,প্রতিদিন রাতেই নিজে নিজে কথা বলতো, হ্যালুসিনেশন হতো তার বাবাকে নিয়ে,সেই থেকে আদ্রিয়ানের একমাত্র লক্ষ্য ছিলো ইশতেহার চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়া,একমাত্র ইশতেহার চৌধুরীর কারণে আদ্রিয়ান তার শৈশব হারিয়েছে তার বাবার সাথে কাটানো সকল মূহুর্ত হারিয়েছে। সেই থেকে আদ্রিয়ানকে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি, অথচ আমার আর আদ্রিয়ানের বয়সের পার্থক্য অতো বেশি ছিলো না। হয়তো ভাইয়ার মতো ভালো রাখতে পারিনি তবে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি।"

কথাগুলো বলতে বলতে ইলহামের চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়লো, পায়রা নিজেও স্তব্ধ আদ্রিয়ানের অতীত শুনে, তার চোখেও জলের স্রোত ভীড় জমিয়েছে।

"আমি আসলে বুঝতে পারিনি নাহয় জিগ্যেস করতাম না।"

"তুমি এখন এই বাড়ির সদস্য, তোমার এখন সব জানা উচিৎ। "

"আপনি ফ্রেশ হয়ে আসুন,সবাই অপেক্ষা করছে। "

ইলহাম ফ্রেশ হওয়ার জন্য চলে যেতেই পায়রা ও নিচে নেমে গেলো,নূর সব রেডি করে রেখেছে টেবিলে,ইতিমধ্যেই সকলে সকলে চলে এসেছে,নূর সবাইকে ভাত বেড়ে দিচ্ছে পায়রা ও নূরকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেই রাহেলা শাহ পায়রাকে থামিয়ে বললো,

" তুমি কোথায় যাচ্ছো?"

"পরিবেশন করতে। "

"বাড়ির বউরা পরিবেশন করবে,নূর করছে তো। তুমি বসো।"

"আমিও তো এই বাড়ির বউ তাহলে আমি কেন করতে পারবো না।"

পায়রার জটিল প্রশ্ন শুনে রাহেলা শাহ আমতাআমতা করে বললেন,

" ইলহাম এসে গেছে,তুমি বসে পড়ো।"

ইলহাম আসায় পায়রা আর কিছু বললো না, সবাই খেতে শুরু করার পর পায়রা খেয়াল করলো নূর খাচ্ছে না সে দাঁড়িয়ে থেকে সবাইকে পরিবেশন করছে,পায়রা নূরের দিকে তাকিয়ে বললো,

"তুই ও বসে যা আমাদের সাথে। "

পায়রার কথায় রাহেলা শাহ বললেন,

"এই বাড়ির বউরা সকলে খাওয়ার পরে খায়, নূর খেয়ে নিবে।"

"বউমা খেয়ে নাও। নূর শেষে খেয়ে নিবে।"

সুরাইয়া শাহ বলায় পায়রা কিছু বলার সাহস পেলো না, সে চুপচাপ খেয়ে নিলো, নূর আদ্রিয়ানের প্লেটে মাছ তুলে দিলো, তবে আদ্রিয়ান তাকালো না চুপচাপ খেয়ে নিলো,সকলের খাওয়া শেষে নূর যখন খেতে বসে তখন দেখে ভাত আর এক মুঠো পরিমাণ রয়েছে,নূর এই দৃশ্য দেখে ফুঁপিয়ে কেঁদে উঠলো,বাবার বাড়িতে কখনো না খেয়ে থাকতে হয়নি তাকে,সকালে নাস্তাও খেতে পারেনি এতোসবের পর, এখন ভাতটুকুও রিজিকে জুটলো না, তরকারিও আর নেই, মুরগির মাংসে শুধু ছোট ছোট পিস রয়েছে যা রাহেলা শাহ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে,শুধুমাত্র ছোট মাছ আছে আর,ছোট মাছ নূর খায় না,তবে বড়ো মাছ ভীষণ পছন্দের কিন্তু এখানে শুধু ছোট মাছ আছে,পেটের ক্ষুধায় সে ছোট মাছের ঝোল নিয়ে খেতে শুরু করলো,ভাত শেষ তবে পেট ভরেনি,চোখের জল মুছে সে সব নোংরা প্লেট ধুয়ে রাখলো, ঘরে এসে দেখলো আদ্রিয়ান শুয়ে আছে,তা দেখে নূর ফ্লোরে বসে বেলকনির দিকে তাকিয়ে রইলো, আদ্রিয়ান ঘুমায়নি কিন্তু চোখ বুজে আছে,সে গম্ভীর স্বরে নূরকে উদ্দেশ্য করে বললো,

"বিছানায় এসে শোও। "

নূর ধীর পায়ে বিছানায় উঠে শুয়ে পরলো, ঘুমেরা চোখে বাসা বেঁধেছে,রাতে ঘুমাতে পারেনি বিধায় চোখ বুঝতেই ঘুমিয়ে গেলো, আদ্রিয়ান নূরকে দেখছে,নূরের ভেজা চোখ দেখতেই সে মনে মনে ভাবলো,

"নূর কি কেঁদেছে নাকি?চোখের পাপড়ি ভেজা কেন?কাঁদতে যাবে কেন আবার?হয়তো এমনি এসব ভাবছি।"

নিজের মনকে সান্ত্বনা দেওয়ার পরেও নূরের ভেজা পাপড়ির কথা মাথা থেকে গেলো না,মাগরিবের আজান কানে আসতেই নূর ঘুম থেকে উঠে পরে,দেখে চারদিক কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে,ঘড়িতে তাকিয়ে দেখে ৬টা বাজে, তারাতাড়ি উঠে নিচে গেলো, ইলহাম পায়রাকে নিয়ে বেরিয়েছে, পায়রার কথা ভেবে নূর তাচ্ছিল্য হাসলো,আর মনে মনে বললো,

"আপুকে তো তুমি সুখ দিলে আল্লাহ তবে আমার কপালে এতো দূর্ভোগ কেন?"

রাহেলা শাহ নূরকে দেখে বললেন,

"ঘুম ভেঙেছে তাহলে?আজ বোধহয় চা-নাশতা পাওয়া যাবে না।"

"আমি এক্ষুণি করে দিচ্ছি আম্মা।"

নূর দ্রুত গতিতে রান্নাঘরে গিয়ে চা বসালো, সাথে আলুর পকোড়া। মিনিট দশেকের মাঝেই তৈরি করে ফেললো নাশতা, রাহেলা শাহ ও সুরাইয়া শাহ বসে আছেন সোফায়,টিভিতে খবর চলছে। তাদের সামনে নাশতা দিয়ে নূর আদ্রিয়ানের চা নিয়ে রুমে যায়, আদ্রিয়ান ফোনে কথা বলছে,নূরকে দেখে ফোন কেটে দিলো।

"আপনার চা।"

নূর চা দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্রিয়ান বলে ,

"দাঁড়াও।"

নূর ব্যস্ত পায়ে দাঁড়ালো আদ্রিয়ান সামনে এসে নূরের হাতের দিকে তাকাতেই দেখলো ব্যান্ডেজ ভেজা, তখন চড় মারার সময় সেই হাত চেপে ধরেছিলো তাই হয়তো র'ক্তের জন্য ভিজে গিয়েছে,ড্রয়ার থেকে একটা বক্স বের করে নূরকে বললো,

"এখানে বসো।"

নূর বসতেই আদ্রিয়ান নূরের হাত নিয়ে ব্যান্ডেজ খুলতে লাগলো, নূর ব্যথায় চোখ মুখ খিঁচে রইলো,আদ্রিয়ান আসতে আসতে পরিস্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিলো, হাত পুড়ে ফোসকা পড়ে গিয়েছে। নূর অবাক চোখে তাকায় আদ্রিয়ানের দিকে,এই লোক গিরগিটি নাকি,দুইটা রুপ কেন?নূরকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান গম্ভীর স্বরে বলে,

"এভাবে তাকানোর কিছু হয়নি,ব্যান্ডেজ করে দিচ্ছি যেন পরে আবারও আঘাত করা যায়। "

আদ্রিয়ানের উক্ত কথাটি শুনে নূরের মন খারাপ হলো,সে জানতো এমন কিছুই হবে। ব্যান্ডেজ শেষ হলে আদ্রিয়ান চায়ের কাপ হাতে নেয়,পকোড়া দেখে নূরের জিভে জল চলে এসেছে, না খাওয়া পেটটা চু চু করছে খিদের জ্বালায়,নূর ছুটে গেলো রান্নাঘরের দিকে কিন্তু সেখানে কোন পকোড়া আর অবশিষ্ট নেই,বাকি যা ছিলো রাহেলা শাহ ফারজানাকে দিয়ে দিয়েছে,নূর ঢোক গিলে চলে এলো, পেটের ভেতর শব্দ হচ্ছে, নূরের ভীষণ খিদে পেয়েছে। চা ও নেই, ভেবেছিলো আবারও চা বসাবে কিন্তু যদি কেউ কিছু বলে তাই বসে রইলো।

ইলহাম পায়রাকে নিয়ে বাগানে এসেছে,পায়রা এতো ধরনের ফুল দেখে খুশিতে আত্মহারা। ভাবছিলো এখান থেকে কিছু গাছ নিয়ে যাবে লাগানোর জন্য, ইলহাম পায়রার পেছন পেছন হাটছিলো,অন্যদিকে তার মনোযোগ নেই,তার মনোযোগ শুধুমাত্র পায়রার দিকে,হিজাব পরা সত্বেও চোখ দুটো ভীষণ মায়াবী লসগছে, এই মুহুর্ত টা খুব করে পেতে চেয়েছিলো সে, আল্লাহ তাকে দিয়েছে। এইজন্য ইলহাম খুবই খুশি,এখান থেকে তারা বাগানবাড়িতে যাবে।

"এখানটায় দাঁড়াও পায়রা। কয়েকটা ছবি তুলি।"

ইলহামের কথা শুনে পায়রা সূর্যমুখী ফুলের পাশে দাঁড়ালো, সেও চেয়েছিলো ছবি তুলতে কিন্তু ইলহাম যদি কিছু মনে করে তাই মুখ ফুটে বলেনি।ইলহাম অনেকগুলো ছবি তুললো পায়রার,পুরো বাগান ঘুরেছে পায়রা সাথে তুলেছে শখানেক ছবিও। ইলহাম একটাবারের জন্যেও বিরক্ত হয়নি। দুজনে বসলো একটা লেক এর সামনে হাতে এক মুঠো বাদাম। পায়রা ইলহামের কাঁধে মাথা রেখে এই মনোরম দৃশ্য উপভোগ করছে। সময় পেরিয়ে গিয়েছে নিজ গতিতে, ইলহাম পায়রাকে নিয়ে বাগানবাড়িতে উঠেছে,আজ রাতটা এখানেই থাকবে। বাগানবাড়িটাও বেশ পছন্দ হয়েছে পায়রার,খোলামেলা জায়গাটাতে এসে সে মুগ্ধ, বাতাস বইছে তাদের ঘরজুড়ে, এমন একটা সংসার ই তো সে চেয়েছিলো। পায়রা যখন জানলার ধারে বসে বাতাস উপভোগ করতে লাগলো,ইলহাম তখন পাশ থেকে তার সৌন্দর্য করছে।

রাত দুটো, নূরের ঘুম আসছে না খিদেয়, আদ্রিয়ান পাশে বেঘোরে ঘুমাচ্ছে,রাতেও খেতে পারেনি ভাত যা ছিলো রাহেলা শাহ ফেলে দিয়েছে ময়লার ঝুড়িতে। নূর আস্তে করে উঠে পড়লো,ধীর পায়ে এগিয়ে গেলো রান্নাঘরের দিকে,পুরো রান্নাঘর খুঁজে সে একটা বাটিতে ঠান্ডা কিছু ভাত দেখতে পেলো,হয়তো আগের ভাত। সে ভাতে পানি ঢেলে এক পিস মাংস নিয়ে ফ্লোরে বসে খেতে লাগলো,দু নলা গালে দিতেই কেউ একজন আলো জ্বালিয়ে দিলো,নূর তাকাতেই দেখে রাহেলা শাহ দাঁড়িয়ে আছে,তিনি ক্রুদ্ধ নয়নে চিৎকার করে বললেন,

"চোর,দেখে যাও সকলে।"

আদ্রিয়ান সহ সুরাইয়া শাহ ছুটে এলেন রান্নাঘরে,নূরের বেশ লজ্জ্বা লাগছে,আদ্রিয়ান দেখলো নূরের হাতে ভাত ও মুখের ভাত এখনো চিবুই নি। রাহেলা শাহ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন,

"দেখো কেমন বাড়ির মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছো,রাত বিরাতে চুরি করে খাচ্ছে।ছিহ।"

নূরের চোখে জল টলমল করছে, সে গালের ভাত চিবুতে পারলো না,আটকে আসলো গলায়,খুব কষ্টে ভাতগুলো খেলো সে,কাটার মতো এক একটা দানা গলায় আটকে আসছে।

আদ্রিয়ান নূরকে পর্যবেক্ষণ করে বললো,

"তোমরা ওকে খেতে দাওনি?"

"কি বলতে চাইছো তুমি?আমরা তোমার বউকে না খাইয়ে রেখেছি?"

মাঝরাতে ঘুম ভাঙায় এমনিতেই বিরক্ত সে,তার উপর তার মায়ের কথায় সে রাগান্বিত হয়ে বললো,

"খেতে দিলে ওকে মাঝরাতে উঠে খেতে হবে কেন?"

রাহেলা শাহ চুপ করে রইলেন ছেলের কথায়,তবে ভয় ও পেলেন যদি আদ্রিয়ান জানতে পারে যে সে নূরকে খেতে দেয়নি পুরোদিন তাহলে কেলেংকারী হবে।আদ্রিয়ান নূরের কাছে যেতেই দেখে ভাত থেকে গন্ধ বের হচ্ছে,খিদের তাড়নায় নূর ভাত ভালো কি না খারাপ বুঝতে পারেনি। সে নূরের হাত থেকে প্লেট কেড়ে নিয়ে বললো,

"এসব কি খাচ্ছো,নষ্ট ভাত খাচ্ছো কেন?"

নূর কাঁদো কাঁদো কন্ঠে বললো,

"আমার খুব খিদে পেয়েছিলো, তাই।"

আদ্রিয়ান অবাক হলো নূরের কথায়,একটা মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে পঁচা বাসি ভাত খেতে পারে।

"রুমে যাও। আমি আসছি। "

নূর হাত ধুয়ে রুমে চলে যেতেই আদ্রিয়ান তিনটে আপেল ও এক ঝুড়ি আঙ্গুর নিয়ে রুমে চলে গেলো। রাহেলা শাহ তা দেখে মুখ বাঁকিয়ে চলে গেলেন।

চলবে,,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১০ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন