ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

১১তম পর্ব

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি

#লেখনীতে_কংকা_চৌধুরী

(১১)

নূর বিছানায় বসে আছে,লজ্জ্বায় মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে,বিয়ের প্রথমদিনই চোর অপবাদ পেলো সে।আদ্রিয়ান ভেতরে আসতেই নূর কিছুটা নড়ে চড়ে উঠলো তবে তাকালো না আদ্রিয়ানের দিকে,আদ্রিয়ান ও কিভাবে বলতে বুঝতে পারছে না,সে গলা পরিস্কার করে নূরের দিকে ঝুড়িটি এগিয়ে দিলো, আপাতত আঙ্গুর আর আপেলই ছিলো, নূরের খিদে মরে গেছে রাহেলা শাহ'র কথায়, আদ্রিয়ানের এগিয়ে দেওয়া হাত সে গ্রহণ করলো না,বরং নরম সুরে বললো,

"আমার খিদে নেই,আমি খাবো না।"

আদ্রিয়ান কিছুটা অবাক হলো নূরের কথায়,একটু আগেই যেই মেয়েটা খিদের তাড়নায় বাসি পঁচা ভাত খাচ্ছিলো এখন সেই মেয়েটাই বলছে কিনা খিদে নেই,নূর খিদে নেই বললেও তার পেট জানান দিচ্ছে সে কতটা ক্ষুধার্ত, পেটের থেকে আসা শব্দ পেয়ে নূর নিজেও লজ্জ্বায় পরে গেলো,আদ্রিয়ানের এই মুহুর্তে বেজায় হাসি আসছে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নূরের দিকে ঝুড়ি এগিয়ে দিয়ে বললো,

"চুপচাপ খেয়ে নাও,নাহয় বাম গালেও আরেকটা চড় পরবে।"

নূর এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কামড় বসালো সেথায়।আদ্রিয়ান বেলকনিতে এসে দাঁড়ালো,তখনের কথা মনে করে হাসি আসছে, কিছু সময় পর সে রুমে এসে দেখলো নূর আঙ্গুর খাচ্ছে,আপেল সেই কবেই খাওয়া শেষ।আদ্রিয়ান দেখলো নূর বেশ মজা করেই আঙ্গুর খাচ্ছে,সময় এখন প্রায় রাত তিনটের কাছাকাছি পর্যায়,আদ্রিয়ান ঘুমের জন্য চোখ খুলতে পারছে না,তবুও বসে রইলো।নূর খাওয়া শেষে শুয়ে পড়তেই আদ্রিয়ান ও তার পাশে শুয়ে পরলো, রাতের আধাঁরে জোৎস্না মাখা আলোয় নূরের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে, অষ্টাদশীর শুকিয়ে যাওয়া মুখখানা দেখে আদ্রিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলো,কোনপ্রকার প্রসাধনী ছাড়াই আলাদা একটা সৌন্দর্য ভর করেছে তার চেহারায়।পরপরই কিছু একটা মনে পরতেই দৃষ্টি সরিয়ে ফেলে সে,অত:পর বাঁকা হেসে বলে,

" তোমার এই সুন্দর কপালে আরও অনেক কিছুই বাকি আছে, এখনো তো সবেমাত্র শুরু । আদ্রিয়ান শাহ তোমার জীবন ধ্বংস করে দিবে কয়লার মতো। "

নূরের ঘুম ভাঙ্গে আজানের সুরে, আজ ঘুম ভালো হয়েছে তার,অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিলো সে, আজ পরিবেশ কিছুটা শান্ত, তবে মুগ্ধতা ছড়িয়ে আছে চারদিক জুড়ে।নূর রান্নাঘরে চলে গেলো চা-নাশতা বানাতে। আজ কলেজ যেতে হবে তাই তাড়াহুড়ো করেই সব করতে হবে, বেসিনের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো প্লেট ও পাতিল জমা হয়ে আছে কিন্তু রাতের কথা স্পষ্ট মনে আছে তার,সবকিছু পরিস্কার করেই সে রান্নাঘর থেকে বেরিয়েছিলো, তবে এতোগুলা কিভাবে জমা হলো, কাছে যেতেই দেখতে পায় কাল রাতে যে তরকারি গুলো তুলে রেখেছিলো সেইগুলো সব ফেলে দিয়েছে রাহেলা শাহ, পুরো রান্নাঘর নোংরা হয়ে আছে।নূর আস্তে আস্তে সবগুলো পরিস্কার করলো,এতোগুলো পাতিল ও প্লেট পরিস্কার করার পর কোমরে ব্যথা করছে। সুরাইয়া শাহ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সোফায় বসলেন,আজ মন মেজাজ খুব ভালো, তার মেয়ে আজ বাড়ি আসবে। নূর তার দিকে চা এগিয়ে দিতেই তিনি নূরকে বলেন,

"আজ তোমার ফুপিশ্বাশুড়ি আসবে। সব দায়িত্ব কিন্তু তোমার নূর।"

আজ কলেজ যেতে হবে কিন্তু এদিকে মেহমান আসার কথা শুনে নূরের মনটা খারাপ হয়ে যায়,সে তো রান্না ও করতে পারে না তাহলে আজ কি হবে।রাহেলা শাহ কে ভালো করে চিনে নূর। উল্টো পালটা কিছু হলে তার রক্ষে নেই, ইতিমধ্যেই রাহেলা শাহ এসে সোফায় বসলেন,নূর তার দিকে চা-পরোটা এগিয়ে দিলো, আদ্রিয়ান এখনো ঘুম থেকে উঠেনি,নূর সব কাজ তারাতাড়ি সেরে রুমে চলে গেলো, সকাল আটটা বেজে গিয়েছে, সাড়ে নয়টায় কলেজে উপস্থিত থাকতে হবে। তারাতাড়ি করে গোসল করে সে তৈরি হয়ে নিলো,আদ্রিয়ানের ঘুম ভেঙেছে সবেমাত্র, সে চোখ কচলাতে কচলাতে উঠে দেখে নূর তৈরি হচ্ছে, এতো সকালে নূর যাবেই বা কোথাও,মস্তিষ্কে হরেক রকম চিন্তা আসা সত্ত্বেও সে কিছু বললো না, ফ্রেশ হয়ে নিচে গেলো নাশতা করতে, রাহেলা শাহ ছেলেকে চা পরোটা এগিয়ে দিয়ে বললো,

"তোমার স্ত্রীর বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে?স্বামীকে যে নাশতা দিতে হয় সেই খেয়াল ও নেই। "

আদ্রিয়ান রাহেলা শাহ'র কথা শুনে হাত মুষ্টি বদ্ধ করে উপরে চলে গেলো,অথচ রাহেলা শাহ নিজেই বলেছিলেন আজ তার ছেলেকে নাশতা তিনি নিজের হাতে দিতে চান। আদ্রিয়ানকে দেখে নূর তার সামনে গিয়ে বলে,

"আমাকে কি আপনি পৌঁছে দিবেন নাকি আমি নিজেই চলে যাবো।"

আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে,

"কোথায় যাওয়ার কথা বলছো তুমি?"

"আমার কলেজ আছে আজকে।"

আদ্রিয়ান ভাবলেশহীন ভাবে উত্তর দিলো,

" কলেজে যেতে হবে না।"

আদ্রিয়ানের কথায় নূর যেন আকাশ থেকে পড়লো, সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তাই সে আবারও জিজ্ঞেস করলো,

"মানে?"

"মানে পড়ালেখা বন্ধ,বিয়ে করেছো, স্বামী সংসার, বাচ্চা সামলাবে ব্যাস। এতো পড়ালেখার প্রয়োজন নেই।"

"কিন্তু আপনি তো বলেছিলেন আমায় পড়াবেন।"

নূরের কথায় আদ্রিয়ান বেশ বিরক্ত হলো, সে ঝাঁঝালো স্বরে বললো,

"এখন বলছি করাবো না।"

"প্লিজ এমন করবেন না,আমি পড়তে চাই।আমি আমার পড়ালেখা শেষ করতে চাই।"

উক্ত কথাটি বলতেই আদ্রিয়ান ঠাস করে চড় বসিয়ে দেয় নূরের গালে, ঝাঁঝালো স্বরে বলে,

"তোকে একবার বললে কানে শুনিস না? এতো পড়ালেখা করে কি করবি?আমি যা বলেছি তাই হবে,তোর পড়ালেখার আর কোন প্রয়োজন নেই।"

"আমি আপনার পায়ে পরছি, এমনটা করবেন না। আমার অনেক স্বপ্ন। "

আদ্রিয়ান নূরকে ধাক্কা মেরে চলে যেতে নেয়,কিন্তু পরক্ষণেই থেমে গিয়ে বলে,

"আজ থেকে সব স্বপ্ন মৃ'ত। বুঝতে পেরেছিস?"

নূর বিছানায় বসে কাঁদতে লাগলো, এভাবেই বুঝি বিয়ের পর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়?রাহেলা শাহ রুমের ভেতরে এসে নূরকে বললেন,

"আজ আদ্রিয়ানের ফুপি আসবে,চট করে বাড়িটা পরিস্কার করে ফেলো।"

নূর আড়ালে চোখের জল মুছে নিচে গেলো, এতো বড়ো বাড়ি সে একা পরিস্কার কি করে করবে বুঝতে পারছে না।রাহেলা শাহ এসে নূরকে বললেন,

"ওইখানে কাপড় আর বালতি রাখা আছে,ফ্লোরে যেন কোনপ্রকার দাগ না থাকে, ভালো করে মুছবে।"

নূর মাথা নেড়ে সায় জানিয়ে নিজের কাজে লেগে পরে,এ বাড়িতে কম করে হলেও ১২ টা রুম, নূর ভালো করেই সব গুলো ঘর পরিস্কার করলো, রাহেলা শাহ পেছন থেকে দেখছেন নূর ঠিক করে পরিস্কার করছে কিনা, সুরাইয়া শাহ'র ঘর মুছে বেরিয়ে যেতে নিলে রাহেলা শাহ বলেন,

"আবারও মুছো। ঠিক করে মুছা হয় নি।"

"আম্মা আমি ভালো করেই পরিস্কার করেছি।"

"এক জায়গা দুইবার করে মুছতে হবে,যাও নিজের কাজে লেগে পরো।"

নূর নিরুপায় হয়ে আবারও সেই ঘর পরিস্কার করলো, একই ভাবে বিভিন্ন বাহানায় নূরকে একই জায়গায় তিন থেকে চারবার পরিস্কার করতে হয়েছে। পুরো বাড়ি পরিস্কার করার পর তার শরীরে একটুও শক্তি নেই আপাতত । পা গুলো ব্যথা করছে ভীষণ, এতো বড়ো বাড়ি একজনের পক্ষে এতোবার পরিস্কার করা কি আদেও সম্ভব? দাঁড়ানোর শক্তিটুকুও নেই তার,রাহেলা শাহ ফারজানাকে রান্না বসাতে বলে নূরকে ছাদে নিয়ে গেলেন,নূর ছাদে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো পাতিল রাখা আছে। রাহেলা শাহ তার দিকে তাকিয়ে বললেন,

"সবগুলো পাতিল যেন একদম চকচক করে সেভাবে পরিস্কার করবে নাহয় তোমার হাত আজ আস্ত থাকবে না।"

"আ-আচ্ছা আম্মা।"

রাহেলা শাহ চলে যেতেই নূর মেঝেতে বসে পরিস্কার করতে থাকে,এই দুইদিনে যা খাটনি গিয়েছে তা কখনো করেনি, বয়স ই বা কত নূরের, একা হাতে এতোসব কাজ করা কি সম্ভব। তিন ঘন্টা ঘরে সব পরিস্কার করেছে নূর,হাতে কালো কালো দাগ পরে গিয়েছে,হাতের কিছু অংশে কেটেও গিয়েছে। নূর ভেবেছিলো এই বুঝি শেষ, কিন্তু না রাহেলা শাহ তাকে কিছু শাড়ি ধরিয়ে দিয়ে বললো,

"শাড়িগুলো আয়রন করে দাও। একটা শাড়িও যেন পুড়ে না যায়।"

নূর ক্লান্ত স্বরে বললো,

"আম্মা আমার শরীরটা খুব ক্লান্ত, একটু পরে করি।"

রাহেলা শাহ নূরের কথা শুনে মুখ বাঁকিয়ে বললেন,

"এমন কাজ আমরাও অনেক করেছি,এইটুকু কাজ করলে কেউ ম'রে যায় না।"

নূর আর কথা বাড়ালো না,দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়িগুলো আয়রন করতে লাগলো, দুটো শাড়ি আয়রন করা পর সে বাথরুমে যায় সেই সুযোগে রাহেলা শাহ এসে আয়রন শাড়ির উপর বসিয়ে দিয়ে যায় এতে করে তার শাড়ি পুড়ে যায়।নূর এসে দেখে শাড়ি পুড়ে গিয়েছে,ভয়ে চোখ মুখ শুকিয়ে গেলো তার।রাহেলা শাহ ছুটে এসে বললেন,

"পোড়া পোড়া গন্ধ আসছে কেন?কি পুড়িয়ে ফেলেছো? "

নূরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, রাহেলা শাহ পুড়ে যাওয়া শাড়ি দেখে চিৎকার করে বললেন,

"আমার এত দামি শাড়িটা তুমি পুড়িয়ে ফেললে? এর দাম কি তোমার বাপ এসে দিয়ে যাবে? "

নূর কাঁদো কাঁদো কন্ঠে বললো,

"আম্মা বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি, আমি তো আয়রনটা উঠিয়ে রেখে গিয়েছিলাম, কিভাবে যে পুড়ে গেল বুঝতে পারছি না। "

"মিথ্যাবাদী মেয়ে,আজ তোমার একদিন কি আমার একদিন। "

রাহেলা শাহ গরম আয়রন নূরের হাতে চেপে ধরলেন, আচমকা এভাবে চেপে ধরায় নূর চিৎকার করে উঠলো।

চলবে,,,,,,,

রেসপন্স করবেন সবাই।পরের পর্ব কিন্তু রহস্য আছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১১তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন