#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(১২) প্রথমাংশ কাল দ্বিতীয় অংশ দিবো।
"আমার এতো দামী শাড়ি, একটা কাজ যদি ঠিকমতো করতে পারতো। "
নূর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, রাহেলা শাহ আরও কিছু বলতে যাবেন তার আগেই দরজা খোলার শব্দ পায়, তিনি মাথায় কাপড় দিয়ে ছুটে যান নিচে,সুরাইয়া শাহ বড় আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন দরজার দিকে,আপাদমস্তক আবৃত বোরকা পরা একজন মহিলা ও একটা প্রাপ্তবয়স্ক একটি ছেলে প্রবেশ করলো, ছেলেটি সম্ভবত মহিলাটির সন্তান।মহিলাটি সুরাইয়া শাহকে সালাম করতেই সুরাইয়া শাহ চোখের জল ধরে রাখতে পারলেন না,জড়িয়ে ধরে কেঁদে ফেললেন,
"আম্মা, আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখলে আমার কি ভালো লাগবে?"
"এতোদিন পর মনে পড়লো এই বুড়ো মানুষটার কথা? আমি বাঁচি কি মরি তোমাদের ভাই বোন কারো কিছু যায় আসে না । "
"এসব কি বলছেন আম্মা? আমি কি আপনাকে ভালোবাসি না?"
"তাহলে আসলে না কেন বিয়েতে?ছোট ভাইয়ের বিয়ে আর তুমি কিনা বড়ো বোন হয়ে বিয়েতে আসলে না।"
"আম্মা আপনি তো জানেন আমি কেন আসিনি।"
নূর নিচে নেমে আসতেই সেই মহিলা ভ্রু কুঁচকে নূরের দিকে তাকায়,তার চোখের চাহনি সুরাইয়া শাহ বুঝতে পেরে বললেন,
"এই হচ্ছে নূর,আমাদের আদ্রিয়ান দাদুভাইয়ের বউ। "
মহিলাটির শুধুমাত্র দু চোখ দেখা যাচ্ছে,তিনি বোরখা খুলে নূরের দিকে এগিয়ে আসেন। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে উনার দিকে,এই বয়সে এসেও কি সুন্দর চুল উনার, কি সুন্দর চাহনি। সুরাইয়া শাহ নূরের দিকে তাকিয়ে বললেন,
"আমার মেজো মেয়ে শাহিলা তালুকদার , তোমার ফুপি শ্বাশুড়ি। "
নূর শাহিলা তালুকদারকে সালাম দিতেই তিনি নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে নূরকে জড়িয়ে ধরেন,নূর উনার ব্যবহারে মুগ্ধ, এই পরিবারে একমাত্র ইনিই নূরকে আপন করে নিয়েছেন। রাহেলা শাহ শাহিলা তালুকদারকে শরবত এগিয়ে দিতেই তিনি গম্ভীর চাহনিতে তাকালেন তার দিকে,অত:পর শরবতের গ্লাসে চুমুক বসালেন, উপস্থিত ছেলেটি নূরের দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়ে, নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহেলা শাহ বললেন,
"এভাবে দাঁড়িয়ে না থেকে দুপুরের খাবারের ব্যবস্থা করো।"
নূর দ্রুত মাথা নেড়ে সায় জানিয়ে চলে যায় রান্নাঘরে,ফারজানা গাজর কাটছে, নূর সবকিছু টেবিলে নিয়ে পরিবেশন করতে শুরু করলো।
আদ্রিয়ান ও রুশান দুজনেই ক্লাবে এসেছে, আদ্রিয়ান কোনার একটা চেয়ারে বসে আছে,আদ্রিয়ানের গম্ভীর চেহারা দেখে রুশান বললো,
"আদ্রিয়ান ভাই কোন সমস্যা হয়েছে?"
"তেমন কিছু না, নূরের কলেজ বন্ধ করে দিয়েছি।"
"এ তো তুমি ভুল পদক্ষেপ নিলে ভাই।"
রুশানের কথায় আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে,
"ভুল পদক্ষেপ কিভাবে?"
"নূর ভাবি কলেজে গেলে তবেই তো শাহনাব চৌধুরী ভাবিকে দেখতে পাবে, আর ভেতরে থাকা আগুন আরও বেশি জ্বলবে।"
রুশানের কথা শুনে আদ্রিয়ানের গম্ভীর চাহনির অধরখানায় তৃপ্তির হাসি ফুটে উঠলো,এই কথাটা সে আগে ভাবলো না কেন,সে রুশানের কাঁধে চাপড় দিয়ে বললো,
"সাব্বাশ, এই কথাটা তো আমি আগে ভাবিনি, আমার সাথে থেকে থেকে দিনদিন তোর ও বুদ্ধি বাড়ছে।"
রুশান লজ্জ্বামাখা হাসি দিয়ে বললো,
"কি যে বলো না আদ্রিয়ান ভাই,সবই তোমার দোয়া।"
আদ্রিয়ান সিগারেট ধরিয়ে বেরিয়ে যায়।এক্ষুনি বাড়িতে গিয়ে নূরের কলেজ যাওয়ার ব্যবস্থা করবে। ইলহাম ও পায়রা বাগানবাড়ি থেকে বেরিয়ে এসেছে, সুরাইয়া শাহ ফোন করেছেন তাদের বাড়ি ফিরতে তাই এতো তাড়া। পায়রার পরনে নীল রঙের কামিজ, সে মাথায় উড়না দিয়ে গাড়িতে উঠে বসলো,পরের সপ্তাহে তারা শাহ বাড়ি ছেড়ে তাদের নতুন বাড়িতে উঠবে, ইলহামের ইচ্ছে সে আলাদা থাকবে তাই এতো বন্দোবস্ত বাড়ি পৌঁছতেই পায়রা দেখতে পায় ফর্সা একজন মহিলা বসে আছেন সোফায়, তাকে না চেনায় পায়রা একটু বিব্রতবোধ করে, ইলহাম তাকে সালাম করায় পায়রা ও তাকে সালাম করে, শাহিলা তালুকদার পায়রার হাতে হাজার টাকার একটি নোট দিয়ে বললেন,
"নতুন বউয়ের জন্য তার ননাশের তরফ থেকে বকশিস । "
পায়রা এতোক্ষণে বুঝতে পারলো সামনে থাকা ব্যক্তিটি তার ননাশ। পায়রা কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, পায়রার অবস্থা বুঝতে পেরে তিনি পায়রার হাত ধরে তার পাশে বসান।
"আমি কি ননাশ হিসেবে অতটাও খারাপ না, তাই এতো ভয় পাওয়ার কিছু নেই।"
পায়রা আলতো হেসে বললো,
"আসলে আপনাকে দেখিনি তো তাই।"
তাদের কথার মাঝেই নূর শাহিলা তালুকদারের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে,
"আপনার পানি।"
"দেখি মেয়ে তুমিও এখানে বসো, আমি এ বাড়ির মেহমান নই,এতো খাতিরযত্নের প্রয়োজন নেই।"
শাহিলা তালুকদারের কথায় নূর তার পাশে এসে বসেন, নূরকে বড্ড পছন্দ হয়েছে তার, নূর ও কেমন কিছু সময়ের মাঝে মিশে গিয়েছে শাহিলা তালুকদারের সাথে , তাদের কথার মাঝেই আদ্রিয়ান বাড়ির ভেতরে প্রবেশ করে,আদ্রিয়ানকে দেখতেই শাহিলা তালুকদারের মুখের হাসিভাব দূর হয়ে যায়, আদ্রিয়ান তাকে দেখে সালাম করতে গেলে তিনি গম্ভীর কন্ঠে বলে,
" করতে হবে না।"
আদ্রিয়ান কিছু না বলে চলে যায়,এসবে সে অভ্যস্ত তাই কিছু বললো না।উক্ত বিষয়টি পায়রা খেয়াল করলেও কিছু বললো না। দুপুর বাজে দুটো, সকলে খেতে বসেছে,নূর সবাইকে পরিবেশন করছে, তা দেখে শাহিলা তালুকদার বলে উঠেন,
"কি হলো নূর, তুমি খেতে বসছো না কেন?"
নূর আমতাআমতা করে বললো,
"আপনাদের খাওয়া হলে আমি খেতে বসবো।"
"আমাদের খাওয়া শেষ হলে কেন খেতে বসবে? দেখি আমার পাশে বসে পড়ো, একা একা খাওয়া যায় নাকি।"
নূর রাহেলা শাহ'র দিকে তাকাতেই তিনি বলেন,
"আপা নূর সবার শেষেই খায়, বাড়ির বউরা সবার খাওয়া শেষে খাবে এটাই তো স্বাভাবিক। "
রাহেলা শাহ'র কথায় শাহিলা তালুকদার গম্ভীর কন্ঠে বলেন,
"সকলের খাওয়া শেষে খাবে মেয়েটা? এইটুকু মেয়ে এতো গুলো কাজ করার পর একা একা খেতে পারবে? "
শাহিলা তালুকদারের কথা শুনে রাহেলা শাহ চুপ হয়ে গেলেন, নূর আদ্রিয়ানের পাশে খালি চেয়ারটায় বসে গেলো, শাহিলা তালুকদার খেয়াল করলেন নূর শুধুমাত্র ডাল ও আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে,তিনি আদ্রিয়ানের দিকে গরুর মাংসের বাটি এগিয়ে দিয়ে বললেন,
"নূরের প্লেটে মাংস দাও,আর সবগুলো তরকারি থেকে একটু একটু বেড়ে দাও।"
নূর টলমল চোখে তাকালো মাংসের বাটির দিকে,এই ভাতের জন্যে কাল সে চোর অপবাদ পেয়েছিলো, আদ্রিয়ান নূরের প্লেটে মাংস ও মাছ তুলে দিলো, একে একে সবগুলো তরকারি থেকেই নূরের প্লেটে তুলে দিলো, তা দেখে রাহেলা শাহ চোখ গরম করে তাকায় নূরের দিকে,আপাতত নূরের কোনদিকে খেয়াল নেই, সে এক মনে খেয়েই যাচ্ছে। শাহিলা তালুকদার গলা পরিস্কার করে বললেন,
"নূর এখন থেকে তুমিও সবার সাথে খেতে বসে যাবে,অপেক্ষা করবে না।"
নূর শাহিলা তালুকদারের কথায় মাথা নেড়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। অপরদিকে আরও একজন নূরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, শাহিলা তালুকদারের একমাত্র সন্তান সাদমান তালুকদার, আদ্রিয়ানের চার বছরের বড়ো বলা যায়, নূরের হাতের দাগের দিকে সে তাকিয়ে আছে,এভাবে পুড়ে গিয়েছে অথচ ব্যান্ডেজ ও করা নেই।
#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(১২) বর্ধিতাংশ
পায়রার চোখে জল টলমল করছে,সে বাড়ন্ত ভাত কোনভাবেই খেতে পারলো না,ইলহাম তা লক্ষ্য করে পায়রার কানে ফিসফিস করে বললো,
"কি হলো,খাচ্ছো না কেন?"
"খিদে নেই আজ, তাই খেতে ইচ্ছে করছে না।"
ইলহাম আর বিষয়টাকে ঘাটলো না। আদ্রিয়ান নূরকে এটা ওইটা বেড়ে দিচ্ছে,আজ আদ্রিয়ান অবশ্য নিজ থেকেই নূরের কাছে আসার চেষ্টা করছে,তার কারণ শাহিলা তালুকদার, ইতিমধ্যেই সে বুঝতে পেরেছে শাহিলা তালুকদার নূরকে বেশ পছন্দ করেছে, নূর তার বা হাতটা লুকিয়ে রেখেছে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে রেখেছে,কিন্তু পায়রা দূর থেকেও তা লক্ষ্য করেছে। সকলের খাওয়া শেষে নূর সব গুছিয়ে রাখছিলো, আজ সে পেট ভরে খেয়েছে, গতকালের ক্ষুধাও যেন আজকে পেয়ে বসেছিলো।নূর নোংরা প্লেট ধোয়ার জন্য রান্নাঘরে আসতেই কেউ একজন নূরের হাত চেপে তাকে আড়ালে নিয়ে যায়। আচমকা এমন করায় নূর তব্দা খেয়ে যায়, পায়রা টলমল চোখ নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে, নূর পায়রার মলিন চেহারা দেখে জিগ্যেস করলো,
"কি হয়েছে আপু?শরীর খারাপ?"
"তুই এতো বড়ো কবে হলি নূর?"
নূর পায়রার কথা বুঝতে না পারায় উত্তর দিতে পারলো না,পায়রার নূরের শাড়ির আঁচল হাতের পুড়ে যাওয়া জায়গা থেকে উঠিয়ে বলে,
"এসব কি করে হলো? "
পায়রার প্রশ্নে নূর চুপ করে রইলো, এতে পায়রার রাগ তরতর করে বেড়ে যাচ্ছে।
"কি হলো চুপ করে আছিস কেন?বল কে করেছে?"
"শা-শাড়ি পুড়ে ফেলেছিলাম তাই......."
"তাই সেই অপরাধের সাজা হিসেবে তোর হাত পুড়িয়ে দেওয়া হয়েছে তাইতো?"
নূর চুপ করে রইলো, পায়রার নূরের চুপসে যাওয়া চেহারা দেখে বললো,
"তোকে কখনো একা একা রান্না করতে দিই নি আমি আর আম্মা, অথচ সেই তোকে কিনা পদে পদে শাস্তি পেতে হচ্ছে। "
পায়রা নূরকে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে চাইলে নূর ফুঁপিয়ে কেঁদে উঠে বলে,
"আপু, উনাদের কিছু বলো না, আপু আমার কথাটা তো শুনো।"
"চুপ কর তুই,আজ এর একটা বিচার চাই আমার।"
পায়রা নূরকে জোর করে বসার ঘরে নিয়ে আসে সকলের সামনে,রাহেলা শাহ বসে আছেন সোফায়, পায়রার রাগান্বিত চেহারা দেখে শাহিলা তালুকদার বললেন,
"কি হয়েছে পায়রা?"
পায়রা চোখের জল মুছে সুরাইয়া শাহ'র কাছে এসে বলে,
"আম্মা আমার কিছু কথা বলার ছিলো।"
"হ্যাঁ বলো কি বলতে চাও।"
ইতিমধ্যে উপস্থিত সকলে তাকিয়ে আছে পায়রার দিকে,নূরের বাম হাত বন্দী পায়রার হাতের মুঠোয়,পায়রা দীর্ঘশ্বাস ফেলে নূরের বাম হাত সুরাইয়া শাহ'র সামনে এনে বলে,
"শাড়ি পুড়িয়ে ফেলার অপরাধে নূরের হাত পুড়ে ফেলেছেন বড়ো আপা।"
সুরাইয়া শাহ তা দেখে রাহেলা শাহ'র দিকে কটমট চাহনি তাক করে বলেন,
" তোমার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে রাহেলা?এইটুকু মেয়ের হাত পুড়িয়ে ফেলেছো সামান্য শাড়ি ফেলার অপরাধে?"
রাহেলা শাহ আমতাআমতা করে বললেন,
"শাড়িটা আমার খুব পছন্দের ছিলো আম্মা,আদ্রিয়ানের আব্বা আমায় পছন্দ করে কিনে দিয়েছিলো আর সেই শাড়ি নূর পুড়িয়ে ফেলেছিলো তাই তখন..... "
রাহেলা শাহ'র কথা শেষ হওয়ার আগেই শাহিলা তালুকদার রেগে বললেন,
"তাই বলে এইটুকু মেয়ের পুড়িয়ে ফেলতে তোমার বিবেকে বাঁধলো না ভাবি? অবশ্য কার কাছেই বা কি আশা করছি আমি।"
রাহেলা শাহ চুপ করে রইলেন সকলের কথা শুনে , পায়রা সুরাইয়া শাহ'র কাছে এসে বললেন,
"আম্মা, আপনার আর আদ্রিয়ানের কথায় বিয়েটা ঠিক করা হয়েছিলো। আমার বোনের দোষ কি এতোটাই বেশি ছিলো? যার দরুন তার হাত ই পুড়ে ফেলা হয়েছে।"
সুরাইয়া শাহ উত্তর দিতে পারলেন না, ইলহাম ও আদ্রিয়ান দুজনেই স্টোর রুমে ছিলো, বাহিরে চেঁচামেচির আওয়াজ পেয়ে দুজনেই বেরিয়ে আসে স্টোর রুম থেকে। পায়রা নূরকে নিয়ে নিজের ঘরে যায় পুড়ে যাওয়া জায়গাটা পরিস্কার করে দিতে। রাহেলা শাহ আর একটি শব্দ ও করলেন না, শাহিলা তালুকদার রাহেলা শাহ কে উদ্দেশ্য করে বললেন,
" মেয়েটার উপর তোমার একটুও মায়াদয়া কাজ করে না ভাবি? অবশ্য ছেলে যেমন মা ও তো তেমনই হবে। "
সুরাইয়া শাহ শাহিলা তালুকদারের কথায় রেগে গিয়ে বললেন,
"এসব কি বলছো তুমি?আদ্রিয়ান তোমার ভাতিজা, এই শাহ পরিবারের উত্তরাধিকার। "
"কোন পতিতার সন্তান শাহ পরিবারের উত্তরাধিকার হতে পারে না।"
সুরাইয়া শাহ শাহিলা তালুকদারের কথা শুনে চড় মারতে উদ্যত হলে রাহেলা শাহ তাকে থামিয়ে দিয়ে বলেন,
" আপা তো ভুল কিছু বলেনি আম্মা,দোষ আমার। আমি..."
রাহেলা শাহ আর কিছু বলতে পারলেন না ভেঙে আসলো গলা, ইলহাম ও আদ্রিয়ান এই ঘরে আসতেই শাহিলা তালুকদার রেগে চলে যান নিজের ঘরে, ইলহাম সুরাইয়া শাহ কে জিগ্যেস করলো,
"কি হয়েছে আম্মা?এতো চিৎকার চেঁচামেচি কিসের?"
"তোমার বউ পায়রার জন্য হচ্ছে সব।"
মায়ের মুখে পায়রার নামে নালিশ শুনে ইলহাম কিছুটা বিচলিত হয়ে জিগ্যেস করলো,
"পায়রার জন্য? পায়রা কি করেছে আম্মা?"
সুরাইয়া শাহ ইলহামকে বলতে যাবে তার আগেই নিজের ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে এলেন শাহিলা তালুকদার, তার চেহারায় অসন্তুষ্টি স্পষ্ট প্রকাশ পাচ্ছে। ইলহাম দ্রুত শাহিলা তালুকদারের হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলেন,
"কি হয়েছে আপা? কোথায় যাচ্ছো?"
"আমি আমার বাড়ি চলে যাচ্ছি।"
"কিন্তু আপা।"
সুরাইয়া শাহ চিৎকার করে কেঁদে বললেন,
" মাত্র এই কদিনের ভেতরেই আমার সংসারে অশান্তি ভর করেছে। "
ইলহাম বুঝতে পারছে না করবে,একদিকে তার আপা চলে যাচ্ছে অন্যদিকে তার আম্মা কেঁদেই চলেছেন।ইলহাম তার আম্মাকে জিগ্যেস করলো,
"হয়েছেটা কি? আর আপা এভাবে হুটহাট করে চলে যাচ্ছে কেন?"
"পায়রার জন্য হয়েছে সব।"
ইলহাম চিৎকার করে পায়রাকে ডাকলো,নূরকে ঔষধ দিচ্ছিলো সে হঠাৎ ইলহাম এভাবে চিৎকার করে ডাকায় পায়রা ও নূর দুজনেই বসার ঘরে উপস্থিত হয়।রাহেলা শাহ নূরকে দেখে মুখ ফিরিয়ে নিলেন, ইলহাম তা দেখে পায়রাকে জিগ্যেস করলো,
"কি করেছো তুমি? "
ইলহামের কথা শুনে পায়রা ভ্রু কুঁচকে জিগ্যেস করে,
"আমি কিছু করিনি।"
সুরাইয়া শাহ তা শুনে ইলহামকে বললেন,
"তোমার বউ নালিশ করেছে বড়ো বউয়ের নামে। শাহিলা কেও সেই বিচারের অংশীদার বানিয়েছে, এরপরই যত অশান্তি। "
ইলহাম সুরাইয়া শাহ'র কথা শুনে রুষ্ট গলায় পায়রার দিকে তাকিয়ে বললো,
"কি নিয়ে নালিশ করেছ তুমি ভাবির নামে?"
ইলহামের প্রশ্নে পায়রা শক্ত কন্ঠে বললো,
"বড় আপার শাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে নূরের হাত পুড়িয়ে ফেলেছেন তিনি, তাই আমি আম্মার কাছে বিচার দিয়েছি।"
"এটা ওদের সংসারের ব্যপার , তুমি কেন তাদের সংসারে। নাক গলাতে যাচ্ছো?"
ইলহামের কথায় পায়রা বাকরুদ্ধ, তার বোনের সাথে করা অত্যাচারের বিচার ও কি সে করতে পারবে না?পায়রা নূরের হাত শক্ত করে ধরে বললো,
" এই সংসারের বউ হওয়ার আগে নূর আমার বোন। আমার বোনের ভালো খারাপ বোঝার দায়িত্ব আমার। এখানে আমি তো কোন দোষ করিনি, আমি শুধু আমার বোনের উপর হওয়া অত্যাচারের বিচার চাইতে এসেছি। "
পায়রার কথা সুরাইয়া শাহ মুখ বাঁকিয়ে বললেন,
"বিয়ের পর সব মেয়েদের আসল ঠিকানা তার স্বামী ও তার সংসার, এখন আর তোমার বোন নেই নূর,আদ্রিয়ানের স্ত্রী সে।"
পায়রা কিছু বলার আগে ইলহাম রাহেলা শাহ কে উদ্দেশ্য করে বলেন,
"পায়রার করা কাজের জন্য আমি লজ্জ্বিত ভাবি , এখন থেকে আর এমন কিছু হবে না।"
ইলহামের কথা শুনে পায়রার রাগ বেড়েই চলেছে, সে সামনে এগিয়ে এসে বললো,
"আমি কোন ভুল করিনি, আর না আমি এমন কোন কাজ করেছি যার জন্য কাউকে মাথা নত করতে হবে, আমি শুধু একজন বড় বোনের দায়িত্ব পালন করেছি। "
সুরাইয়া শাহ পায়রার কথা শুনে ব্যঙ্গার্থ স্বরে বললেন,
"দেখেছো ইলহাম, আজ তর্ক করছে আমাদের সাথে কাল হয়তো এই বাড়িতে জায়গা ও দিবে না।"
পায়রা স্তব্ধ সুরাইয়া শাহ'র কথায়,সুরাইয়া শাহ কে সে ভালো মনের মানুষ ভেবেছিলো কিন্তু তার মুখ থেকে এমন কথা আশা করেনি।
"এসব আপনি কি বলছেন আম্মা?আমি কেন আপনাদের..... "
পায়রার মুখের কথা শেষ হওয়ার আগে ইলহাম বলে,
"পায়রার জন্য যেহেতু এতো সমস্যা, আমি কালই পায়রাকে নিয়ে নতুন বাড়িতে উঠবো।"
চলবে,,,,,,,
বেশি বেশি মন্তব্য করুন। কাল ও গল্প আসবে।