ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

১৩তম পর্ব

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি

#লেখনীতে_কংকা_চৌধুরী

(১৩)

কপি করা নিষিদ্ধ

পায়রা ইলহামের কথায় বাকরুদ্ধ, এসব কি বলছে ইলহাম, সুরাইয়া শাহ ইলহামের কথা শুনে কিছুটা শান্ত হয়। সাদমান সোফায় বসে সকলের কর্মকান্ড পরখ করছে,আপাতত এসবে তার বিন্দুমাত্র ধ্যান নেই। ইলহাম শাহিলা তালুকদারকে সোফায় বসিয়ে বলেন,

"আপা রাগ করছো কেন?পায়রার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"

ইলহামের কথায় শাহিলা তালুকদার আশাহত হয়ে বললেন,

"এখানে পায়রার দোষ নেই, নূর এখনো ছোট মানুষ। সংসারের কাজ বুঝতে এখনো সময় লাগবে মেয়েটার, অথচ রাহেলা আপা কিনা সামান্য একটা শাড়ি পুড়িয়ে দেওয়ার অপরাধে মেয়েটার হাত পুড়ে ফেললো। "

রাহেলা শাহ শাহিলা তালুকদারের কথায় মিনমিন করে বললেন,

"আমরা এই বয়সে গোটা একটা সংসার সামলেছি। "

"তুমি আর নূর এক নও ভাবি, আর আম্মা আপনিই বা কেমন?সবটা চোখের সামনে হওয়া সত্ত্বেও চুপ করে রইলেন। "

পরিস্থিতি আবারও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ইলহাম শাহিলা তালুকদারকে এক গ্লাস জল দিয়ে বললেন,

"যা হওয়ার তা হয়ে গিয়েছে আপা। ভাবি নূরকে সব কাজ শিখিয়ে দিবে।"

নূর ও ঘর থেকে সব শুনছে, আজ তার জন্য এত অশান্তি , নূরের সবথেকে বেশি খারাপ লাগছে পায়রা চলে যাবে তাই। এই বাড়িতে একমাত্র আপাই তার আপন, এখন আপা ও চলে যাবে তাকে ছেড়ে । রাহেলা শাহ নিজের ঘরে চলে গেলেন, ইলহাম শাহিলা তালুকদার কে বুঝিয়ে শুনিয়ে তার ঘরে পাঠালেন।আদ্রিয়ান এতোক্ষণ দাঁড়িয়ে সবকিছু শুনছিলো, শাহিলা তালুকদার যে তাকে ভালোবাসে না তা সে জানে, ছোট থেকেই দেখে আসছে তার প্রতি থাকা শাহিলা তালুকদারের বিরুপ মনোভাব । পায়রা ও ইলহাম ঘরে ঢুকতেই নূর তাদের দেখে বেরিয়ে যায়, বসার ঘরে আপাতত সাদমান ছাড়া আর কেউ নেই, নূর রান্নাঘরে গিয়ে ফেলে রাখা নোংরা প্লেট ধুতে গেলে পায়রা এসে নূরকে থামিয়ে দেয়, হঠাৎ এভাবে হাত ধরায় নূর কিছুটা অবাক হয় সে ভ্রু কুঁচকে পায়রার দিকে তাকালে পায়রা বলে উঠে,

"সর আমি করে দিচ্ছি।"

"না আপু, আমি পারবো।"

"বললাম তো আমি করে দিচ্ছি, তুই বিশ্রাম নে।"

পায়রা কিছুটা ধমক দিয়ে বলায় নূর আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়, ভেতরে কাউকে না দেখে কিছুটা অবাক হয়,এই সময় তো আদ্রিয়ানের ঘরে থাকার কথা, তাহলে গেলো কোথায়, পরক্ষণেই বাথরুম থেকে আসা শব্দে বুঝতে পারে আদ্রিয়ান হয়তো গোসল করছে। নূর বিছানা ঝেড়ে পরিস্কার করলো, বেলকনিতে রাখা কদম ফুলের গাছটা কেমন শুকিয়ে গিয়েছে । নূর গাছে পানি দিতে গিয়ে দেখলো নিচে বাগানে বেশ কিছু ফুল গাছ থাকলেও গোলাপ ফুলের একটি গাছ ও নেই,নূরের খুব পছন্দের ফুল লাল গোলাপ। নিচে তাকিয়ে দেখলো বাগানটায় কিছু গাছে ফুল ফুটেছে, ইচ্ছে করলো ছুটে সেখানে যেতে,যেই ভাবা সেই কাজ,এক দৌড়ে ছুটে গেলো বাগানে, মনে হচ্ছে প্রায় কতদিন পর এভাবে খোলা আঁকাশের মুখ দেখেছে সে, আদ্রিয়ান গোসল সেরে এসে দেখলো ঘর বেশ গোছানো, অথচ একটু আগেও অগোছালো দেখে গিয়েছিলো সে, নূরের কথা মাথায় আসতেই সে এদিক ওদিক তাকিয়ে দেখে নূর নেই, হয়তো বেলকনিতে আছে ভেবে সে এগিয়ে গেলো বেলকনির দিকে অথচ নূরকে সেখানেও দেখতে না পেয়ে কিছুটা বিচলিত হয় সে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে এই সময় মেয়েটা আবার কোথায় গেলো। নীচে তাকাতেই দেখতে পেলো নূর বাগানের এক পাশ থেকে আরেক পাশে হেঁটে চলেছে, খোলা চুলে নূরকে অবশ্য বেশ সুন্দর লাগছে, আদ্রিয়ান বেলকনিতে হেলান দিয়ে সবটা দেখছে, নূর একটা শিউলি ফুল ছিড়ে কানে গুজে দিলো, সন্ধ্যা নেমে এসেছে,চারদিকে অন্ধকার ভর করে বসেছে, নূরকে বাগানে দেখতে পেয়ে সুরাইয়া শাহ নূরকে চিৎকার করে বলবেন,

" এই মেয়ে,ভর সন্ধ্যাবেলায় বাগানে কি করছো তাও খোলা চুলে? "

নূর সুরাইয়া শাহ'র ধমক শুনে মাথায় আঁচল দিয়ে ভেতরে চলে আসতে নিলে সে উপরে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার দিকেই তাকিয়ে আছে,নূরকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বেলকনি থেকে চলে আসে।নূর ঘরের ভেতরে আসতেই দেখতে পায় আদ্রিয়ান ফোন টিপছে, আজ দুদিন হয়ে গেলো মা বাবার সাথে কথা বলেনি নূর,তাদের খুব মনে পরছে অথচ ফোনটাও কাছে নেই,আদ্রিনের কাছে চাইলে যদি কিছু বলে তাই চুপ করে বসে আছে। নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান আড়চোখে নূরকে দেখে বলে,

"কি হয়েছে? কিছু বলবে?"

নূর কিছুটা আমতাআমতা করে বলে,

"আসলে আম্মু-আব্বুর কথা খুব মনে পড়ছে, ফোনটা যদি "

নূর কথা শেষ করার আগেই আদ্রিয়ান বলে উঠে,

"আমার ফোন থেকে কল করো।"

নূর চুপচাপ আদ্রিয়ানের ফোন নিয়ে নেয়, কারণ সে যদি এখন উল্টো পালটা কিছু বলে তাহলে হয়তো এই সুযোগ টাও হারাবে। মোরশেদা বেগম মুড়ি ভাজছিলেন, নূর ও পায়রার মুড়ি ভাজা খুব পছন্দের ,তাদের কথা মনে পড়তেই মোরশেদা বেগমের মন খারাপ হয়ে যায়, দিনের বেশিরভাগ সময়ই তাকে একা একা কাটাতে হয়। হঠাৎ নিজের ফোন বেজে উঠায় তিনি কিছুটা অবাক হয়,এই সময় কেই বা ফোন করবে, ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে তিনি ফোন রিসিভ করতেই নূর মা বলে ডেকে উঠে, দুদিন পর মেয়ের গলা শুনে তিনি কান্নায় ভেঙে পরেন,নূর তার মাকে কাঁদতে দেখে নিজেও ছোট বাচ্চার মতো কেঁদে উঠে।

"নূর, তুমি আছো? "

মায়ের প্রশ্নের উত্তরে নূর কি বলবে বুঝতে পারছে না, আসলেই কি সে ভালো আছে?আদ্রিয়ান এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর স্বাভাবিক কন্ঠে উত্তর দিলো,

"হ্যাঁ আম্মু,এখানে খুব ভালো আছি।"

মেয়ের কথা শুনে মোরশেদা বেগম শান্তির নিঃশ্বাস ছেড়ে বললেন,

"ও বাড়ির সবাই ভালো তো? "

"হ্যাঁ আম্মু, সবাই ভালো। "

বেশিক্ষণ কথা বলার সুযোগ হলো না নূরের, তার আগেই রাহেলা শাহ'র ডাক এসেছেন, নূর আদ্রিয়ানের হাতে ফোন দিয়ে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে । চা নাশতা বসাতে হবে। নূর রান্নাঘরে ঢুকতেই দেখতে পায় পায়রা চা বসিয়ে দিয়েছে, নূর পরোটা বানানোর জন্য আটা নিতেই পায়রা তা কেড়ে নিলো।

"এখনো হাতের ব্যান্ডেজ শুকোয় নি তোর। আমি করে দিচ্ছি।"

নূর আড়চোখে পায়রাকে দেখছে, আচমকা পেছন থেকে জড়িয়ে ধরলো পায়রাকে, হঠাৎ এভাবে জড়িয়ে কেঁদে উঠায় পায়রা নিজেও স্তব্ধ। নূর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। পায়রা নূরের দিকে তাকাতেই নূর বলে উঠে,

"আপু, তুমি চলে গেলে আমার খেয়াল কে রাখবে। এই বাড়ির লোকগুলো ভীষণ পাষাণ। "

পায়রা নূরের কথায় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো

"তোকে রেখে আমি কোথায় যাবো?তোর আপু সবসময় তোর সাথেই আছে। "

কারো পায়ের শব্দে নূর নিজেকে সামলে দূরে গিয়ে দাঁড়ায়,রাহেলা শাহ সবার জন্য চা নিয়ে বেরিয়ে গেলেন, হঠাৎ এভাবে চলে যাওয়ায় নূর কিছুটা অবাক হয়,অন্যসময় হলে তো নূরকে এটা ওটার জন্য কথা শুনাতো তবে আজ কি হলো, পরক্ষণেই দুপুরের কথা মনে পড়তেই নূর ঠোঁট কামড়ে হাসি আটকায়, নূরকে হাসতে দেখে পায়রা জিগ্যেস করে,

"কিরে একা একা হাসছিস কেন?"

"কিছু না আপু, আমার শ্বাশুড়ি আম্মা আজ আমায় কথা শুনায় নি তো তাই একটু চিন্তায় পরে গিয়েছিলাম, এখন বুঝলাম।"

নূরের কথা বুঝতে পেরে পায়রা শব্দ করে হেসে ফেলে, এই মেয়ে পারেও, পরোটা বানানো শেষ হলে নূর ও পায়রা টেবিলে পরিবেশন করলো, সাদমান সোফায় বসে চা খাচ্ছিলো, নূরকে দেখে সে নূরের দিকে তাকিয়ে বললো,

"আমি পরোটা খাই না,তুমি নিয়ে যেতে পারো "

"খালি চা খাবেন?পরোটা না খেলে অন্যকিছু বানিয়ে দিই তাহলে?"

" এতো কষ্ট করতে হবে না, আমি খালি চা'ই খাবো।"

আদ্রিয়ান সবেমাত্র সিড়ি দিয়ে নামছিলো, কিন্তু চোখের সামনেই নূরকে সাদমানের সাথে কথা বলতে দেখে আদ্রিয়ানের মেজাজ গরম হয়ে যায়,নূরকে সাদমানের সাথে হেসে হেসে কথা বলতে দেখে যেন আদ্রিয়ানের রাগ তরতর করে বেড়েই চলেছে,তার সাথে তো নূর কখনো এভাবে হেসে হেসে কথা বলে না তবে আজ কেন সাদমানের সাথে এভাবে হেসে কথা বললো,আদ্রিয়ান নিচে নেমে আসতেই নূর আদ্রিয়ানকে দেখে রান্নাঘরে চলে যায়, এতে যেন তার রাগ আরও বেড়ে যায়, সে কি বাঘ না ভাল্লুক যে তাকে দেখে বারবার পালিয়ে বেড়ায়। নূর আদ্রিয়ানের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিতেই আদ্রিয়ান তা নিয়ে নেয়,আদ্রিয়ানের রাগান্বিত চেহারা দেখে নূর বিচলিত হয়ে তাকায় আদ্রিয়ানের দিকে,কিন্তু আদ্রিয়ানের সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই, সে নিজ চিন্তায় মগ্ন। নাশতা করা শেষ হলে আদ্রিয়ান নিজের ঘরে চলে যায় তবে মাঝপথেই নূরকে উদ্দেশ্য করে বলে,

"নূর,একবার ঘরে আসো তো।"

আদ্রিয়ান হঠাৎ এভাবে ডাকায় নূর ভরকে যায়,কিছু সময়ের মাঝে এমন কি হলো যে আদ্রিয়ান তাকে রুমে ডাকছে। নূর আঁচলে হাত মুছে রুমের ভেতরে ঢুকতেই আদ্রিয়ান দরজা বন্ধ করে দেয়, এভাবে দরজা বন্ধ করায় নূর ভয় পেয়ে জিগ্যেস করে,

"কি হয়েছে? দরজা বন্ধ করলেন কেন?"

আদ্রিয়ানের রাগান্বিত চেহারা দেখে নূরের শ্বাস বন্ধ হয়ে আসছে, আদ্রিয়ান একটা সিগারেট জ্বালিয়ে নূরের দিকে তাকিয়ে বলে,

"সাদমান ভাইয়ের সাথে কি এতো কথা তোমার?"

নূর আমতাআমতা করে বলে,

"উনি পরোটা খান না বলছিলেন, তাই জিগ্যেস করেছিলাম অন্যকিছু বানিয়ে দিবো কিনা।"

আদ্রিয়ান নূরের একদম কাছে এসে জিগ্যেস করলো,

"এভাবে হেসে হেসে তুমি জিগ্যেস করছিলে?"

আদ্রিয়ানকে এতো কাছে আসতে দেখে নূরের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, আদ্রিয়ান যত এগিয়ে আসছে নূর তত পিছিয়ে যাচ্ছে,দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, নূর ভয়ে ভয়ে উত্তর দিলো,

"আ-আমি হাসিনি। শুধু জিগ্যেস করেছিলাম।"

আচমকা আদ্রিয়ান নূরের থুতনি শক্ত হাতে আঁকড়ে ধরে বললো,

"আমার সামনে তো কখন হাসিস না, তাহলে পরপুরুষের সাথে এতো হেসে হেসে কথা বলার কি আছে?"

"আপনি ভুল বুঝছেন, আমি উনার সাথে ওভাবে কথা বলিনি।"

আদ্রিয়ান নূরের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে বললো,

"আমি তো স্পষ্ট দেখলাম তোমাকে সাদমান ভাইয়ের সাথে কথা বলতে।"

আদ্রিয়ান এক পলকে তাকিয়ে আছে নূরের দিকে, অত:পর নূরকে ছেড়ে দিয়ে সে বেলকনিতে চলে গেলো,সিগারেটের ধোঁয়া মুখে আঁচড়ে পিড়ায় নূরের গলা ধরে গিয়েছে,কাঁশ্ছে সে। আদ্রিয়ান সিগারেট পায়ের তলায় পিষে বললো,

"আলমারিতে তোমার ফোন রাখা আছে। আমি একটু বেরোচ্ছি।"

নূর বুঝে উঠতে পারছে না আজ লোকটার হলো কি। অন্যদিন হলে তো কৈফিয়ত দেয় না, তবে আজ কৈফিয়ত দিচ্ছে কেন। আদ্রিয়ান তার শার্ট বদলিয়ে বেরিয়ে যেতেই নূর আলমারি খুলে দেখে সত্যিই তার ফোন রাখা আছে দ্বিতীয় তাকে। নূর নিজের ফোন আবারও কাছে পেয়ে ভীষণ খুশি।অপরদিকে আদ্রিয়ান ও ইলহাম একটা ব্রিজের সামনে বসে আছে,ইলহাম আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বললো,

"মন খারাপ করেছিস আপার কথায়?"

আদ্রিয়ান ইলহামের কথায় ক্ষীণ হেসে বললো,

"আম্মা ভেবেছে আমি কিছু জানি না অথচ আমি প্রথম থেকেই সবটা জানতাম।"

আদ্রিয়ানের কথায় ইলহাম কিছুটা অবাক হয়,বিষ্মিত দৃষ্টিতে তাকিয়ে জিগ্যেস করে,

"সবটা জানতিস মানে?"

আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে,

" আমি যে আব্বা আম্মার নিজের সন্তান না সেটা আমি আজ থেকে ছয় বছর আগেই জানতে পেরেছিলাম।কোন এক নোংরা খালের পাশ থেকে আব্বা আমায় কুড়িয়ে পেয়েছিলো। "

ইলহাম ঢোক গিলে নেয় আদ্রিয়ানের কথায়,আদ্রিয়ানের প্রত্যেকটা কথাই যে সত্য তা সে জানে।

চলবে,,,

আজ মন প্রাঙ্গণের বৃষ্টি গল্পের রোমান্টিক পর্ব দিবো গ্রুপে।জইন হয়ে নাও।দশটা ত্রিশ এ দিবো।

https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১৩তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন