#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(১৪)
কপি করা নিষিদ্ধ
নূর ফোন হাতে নিয়েই দেখতে পায় গত দুদিনে অনেকগুলো কল এসেছে শাহনাব ও তার মায়ের নাম্বার থেকে, নূর চেয়েছিলো শামীমা চৌধুরীকে একটা ফোন করতে কিন্তু পরক্ষণেই আদ্রিয়ানের কথা মনে পড়তেই থেমে গেলো, কলেজের কথা খুব মনে পড়ছে তার, ভেবেছিলো যে করেই হোক পড়াশোনাটা চালিয়ে যাবে কিন্তু তা আর হলো কই। শ্বশুরবাড়িতে প্রথমদিনেই তার স্বপ্ন কাল হয়ে দাঁড়িয়েছে তার, এসব ভাবতে ভাবতেই ফোন বেজে উঠলো নূরের,ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে শাহনাবের নাম্বার,নূর প্রথমে কিছুটা ইস্ততবোধ করলেও পরে কি যেন ভেবে কল রিসিভ করে,কল রিসিভ করতেই শাহনাবের কন্ঠস্বর শোনা গেলো,
"নূর এটা কি তুমি?কথা বলো নূর।"
শাহনাবের ব্যস্তকন্ঠ শুনে নূর ধীরস্বরে বলে,
"আমি নূর বলছিলাম। "
নূরের গলার স্বর পেয়ে শাহনাবের অধরে হাসি ফুটে উঠে, সে উৎসাহিত কন্ঠে বলে উঠে,
"নূর তুমি ভালো আছো? আমি জানি তুমি ওই বাড়িতে ভালো নেই।"
শাহনাবের কথায় নূর কিছুক্ষণ চুপ করে রইলো অত:পর উদাস কন্ঠে বললো,
"ভালো আছি আমি। আপনি আমায় ফোন করেছেন কেন?"
" আমার কি তোমায় ফোন করার অধিকার টাও নেই নূর?এতোটা পর করে দিচ্ছো আমায়?"
"আপনি ভুল বুঝছেন, আমি ওইভাবে বলতে চাইনি। আসলে এতোবার ফোন করেছেন তাই। "
"তোমার মনে আছে নূর, যখন তুমি কোচিং থেকে ফেরার পথে কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকিয়ে থাকতে, আর আমি প্রতিদিন তোমায় নিয়ম করে ফুল পেড়ে দিতাম। "
নূরের মনে পড়ে যায় দু বছর আগের কথা, কোচিং থেকে ফেরার পথে একটা কৃষ্ণচূরা ফুলের গাছ ছিলো কিন্তু ফুল বেশ উঁচুতে হওয়ায় নূর নাগাল পেতো না তখন শাহনাব তাকে প্রথমবার ফুল পেড়ে দিয়েছিলো, এরপর থেকে প্রতিদিন নিয়ম করে কৃষ্ণচূড়া গাছের সামনে থাকা নিচু দেয়ালের উপর ফুল রেখে যেত নূরের জন্য।
"হ্যাঁ মনে আছে।"
" তোমার এখনও কৃষ্ণচূড়া ফুল পছন্দ নূর?"
"হ্যাঁ পছন্দ। "
"আর আমাকে?"
নূর এ কথার উত্তর দিতে পারলো না কারণ সে কখনও শাহনাবকে ভালোই বাসে নি। শাহনাব ব্যকুল কন্ঠে ওপাশ থেকে বলে উঠলো,
" আদ্রিয়ান তোমায় ভালো বাসে না নূর,আদ্রিয়ানের সত্যিটা আমি জানি।"
শাহনাবের কথায় বেশ অবাক হলো নূর,কোন সত্যির কথা বলছে শাহনাব,
"কোন সত্যির কথা বলছেন আপনি?"
শাহনাবের উত্তর শোনার আগেই দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো,নূর হঠাৎ আদ্রিয়ানকে আসতে দেখে কিছুটা ভরকে গেলো,এখন যদি শাহনাবের সাথে কথা বলার বিষয়টা জেনে যায় তাহলে কেলেংকারী হবে,আদ্রিয়ান নূরকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিগ্যেস করে,
"এভাবে দাঁড়িয়ে আছো কেন?কি হয়েছে? "
নূর ফোন পেছনে লুকিয়ে বলে,
" কিছু হয়নি। চা খাবেন?"
"হ্যাঁ আনো, মাথা ব্যথা করছে।"
শাহনাব ফোনের ওপাশ থেকে নূরকে ডেকেই চলেছে তবে নূর ফোন কেটে নিচে চলে যায়,নূর চলে যেতেই আদ্রিয়ান ফিঁচেল হেসে তাকায় নূরের ফোনের দিকে,অত:পর নিজের ফোন বের করে দেখে শাহনাবের সাথে নূর কতক্ষন কথা বলেছে।আসলে আদ্রিয়ান নূরের ফোনের সাথে নিজের ফোন কানেক্টে করে রেখেছে, কিন্তু আজ যখন শাহনাব নূরকে ফোন করলো তখন আদ্রিয়ান তাদের সব কথাই শুনতে পাচ্ছিলো শাহনাবের প্রতি নূরের উদাসীনতা দেখে আদ্রিয়ান মনে মনে বলে,
"কাল থেকে শুরু হবে আসল খেলা, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখে কেমন লাগবে শাহনাব চৌধুরী। "
এর মাঝেই নূর চা করে নিয়ে আসে আদ্রিয়ানের জন্য। আদ্রিয়ান বাঁকা হেসে নূরকে বলে,
" কাল থেকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো।"
আদ্রিয়ানের কথা শুনে নূর কিছুটা অবাক হয়, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানের দিকে।তবে কি সত্যিই আদ্রিয়ান তাকে আবারও কলেজ যেতে দিবে?নূর যেন বিশ্বাসই করতে পারছিলো না তাই সে আদ্রিয়ানের কাছে এসে আমতাআমতা করে বললো,
"সত্যিই কি আমি আবারও কলেজ যেতে পারবো?"
আদ্রিয়ানে চায়ে শেষ চুমুক দিয়ে বললো,
"হ্যাঁ , আমি তোমার বই খাতা নিয়ে আসবো তোমার বাড়ি গিয়ে।"
"আচ্ছা।"
নূরের মুখ দেখেই বোঝা যাচ্ছে আসলে সে কতটা খুশি,আদ্রিয়ান দেখেও না দেখার ভান করে ফোন টিপতে লাগলো, রাতের রান্না বসানো হয়নি, নূরের রান্নার কথা মনেই ছিলো না, সে দৌড়ে রান্নাঘরে যেতেই দেখলো রাহেলা শাহ ফারজানার উপর তার রাগ ঝাড়ছেন, নূর দেখে ঢোক গিললো, না জানি এখন তাকেও হয়তো বকাবকি করবে। নূরকে সামনে এগোতে দেখে রাহেলা শাহ ঝাঁঝালো স্বরে বললেন,
" নামে বাড়ির বউ হয়েছে, এর চেয়ে ননীর পুতুল হয়ে বাপের বাড়ি বসে খেলেই পারতো।"
রাহেলা শাহ'র কথা শুনে নূর বুঝতে পেরেছে কথাটা তাকে উদ্দেশ্য করেই বলেছে, নূর মাথা নিচু করে জিগ্যেস করে,
"আম্মা কি রান্না করবো?"
"ফ্রিজ এ রুই মাছ আছে,আর ওই ব্যাগ এ কাতলা মাছ রাখা আছে, কিছুক্ষণ আগেই রুশান নিয়ে এসেছিলো , রুই আর কাতলা দুটোই রান্না করবে।"
মাছের কথা শুনে নূরের মুখ ছোট হয়ে যায়, মাছ তো সে কাটতে পারে না,এখন যদি রাহেলা শাহকে বলে তাহলে হয়তো আবারও কথা শুনাবে,কি করবে বুঝতে না পেরে সে দাঁড়িয়ে থাকে,রাহেলা শাহ নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বললেন,
"কি হলো দাঁড়িয়ে আছো কেন?"
রাহেলা শাহ'র ধমক খেয়ে নূর ঈষৎ কেঁপে উঠে, তড়িঘড়ি করে বলে,
"যা-যাচ্ছি আম্মা।"
নূর দেখে বড়ো বড়ো চারটে মাছ, কিন্তু কি করে কাটবে বুঝতে পারছে না, রাহেলা শাহ চিংড়ি মাছ নিয়ে পাশে বসলেন চিংড়ি মাছ পরিস্কার করার জন্য, নূরকে এখনো বসে থাকতে দেখে তিনি এবার বিরক্তিকর কন্ঠে বললেন,
"তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না,কাজ করার ইচ্ছে নেই নাকি?সেই তখন থেকে হয় দাঁড়িয়ে আছে নাহয় বসে আছে।"
নূর রাহেলা শাহ'র কথা শুনে যেই না কাতলা মাছ ধরতে যাবে অমনি মাছটা লাফিয়ে উঠলো, মাছকে লাফাতে দেখে নূর চিৎকার করে উঠে রাহেলা শাহ'র পেছনে দাঁড়িয়ে পড়লো, নূরকে এভাবে চিৎকার করতে দেখে রাহেলা শাহ নিজেও ভয় পেয়ে যান, বাড়ির সকলে ভীড় জমিয়েছে রান্নাঘরের সামনে,আদ্রিয়ান সিগারেট সবেমাত্র শুতে নিচ্ছিলো কিন্তু হঠাৎ নূরের চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে চলে এলো, সে ভেবেছিলো হয়তো হাত পুড়ে ফেলেছে কিন্তু রান্নাঘরে আসতে দেখে নূর রাহেলা শাহ'র পেছনে দাঁড়িয়ে আছে,সুরাইয়া শাহ হাঁপাতে হাঁপাতে বললেন,
"কি হলো মেয়ে,এভাবে চেঁচালে কেন?কি হয়েছে?"
আদ্রিয়ান সহ বাকি সহলে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে নূরের দিকে,কি হয়েছে জানার জন্য।
নূর ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বললো,
"আমি মাছ কাটতে গিয়েছিলাম, অমনি মাছটা লাফিয়ে উঠলো।"
নূরের কথা শুনে শাহিলা তালুকদার ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করে সুরাইয়া শাহ'র দিকে তাকালেন ,সুরাইয়া শাহ বিরক্তিকর কন্ঠে বললেন,
"এইটুকু কারণে এভাবে চেঁচাতে হয়?বুড়ো মানুষ আমি, এই বয়সে দৌঁড়াতে পারি নাকি?আরেকটু হলেই স্ট্রোক করে ফেলতাম।"
নূর সুরাইয়া শাহ'র কথা শুনে আড়চোখে রাহেলা শাহ'র দিকে তাকালেন,আপাতত তার ভাবভঙ্গি দেখে কিছু বুঝে উঠার উপায় নেই। আদ্রিয়ান গলা পরিস্কার করে চলে গেলো,বাকি সকলে রান্নাঘর থেকে চলে গেলেও সুরাইয়া শাহ এখনো নূরকে বিরবির করে বকেই চলেছেন,এদিকে ফারজানাও ঠোঁট টিপে হাসছে,রাহেলা শাহ নিজের জায়গা থেকে উঠে বললেন,
"মাছ আমি কাটছি, তুমি চিংড়ি মাছগুলো পরিস্কার করো।"
"আচ্ছা আম্মা।"
রাহেলা শাহ মাছ কাটতে বসে মিনমিন করে বললেন,
"আমার কপালে এসে পড়েছে যত্তসব। একটা কাজ ও দূরে থাক উল্টো সবাইকে নাজেহাল করে বেড়াবে।"
নূর চিংড়ি মাছে পরিস্কার করতে গেলে চিংড়ি মাছের মাথায় গুতো খায়,এতে সে সামান্য আর্তনাদ করে উঠে, ফারজানা তা দেখে বললো,
"কি হয়েছে ভাবি?"
"হাতে গুতো খেয়েছি।"
ফারজানা নূরের কাছে এসে বললো,
" বড়ো চাচি জানলে এখন তোমার খবর করে রাখবে।তুমি যাও আমি করে দিচ্ছি।"
নূর উঠে বাকি কাজগুলো করে নিলো, রাহেলা শাহ মাছ কেটে রান্না বসালেন,আজ নূরের ইচ্ছে করছে ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু রাহেলা শাহ'র রাগান্বিত চেহারা দেখে সে নিজের ইচ্ছে মাটিচাপা দিয়ে দিলো, নূর পাশে রাখা নোংরা প্লেট ধুয়ে ঘরে চলে এলো, আজ রাতে খেয়ে বেরোবে শাহিলা তালুকদার ও তার ছেলে সাদমান তালুকদার। সুরাইয়া শাহ বেশ কয়েক পদের আচার দিলেন মেয়েকে, নূরের আচারের বয়াম দেখে লোভ সামলাতে পারছিলো, বিশেষ করে আমের আচার। নূরকে তাকিয়ে থাকতে দেখে শাহিলা তালুকদার নূরকে এক বাটি আচার দিলেন বসে খাওয়ার জন্য। নূর আচারের বাটি নিয়ে রুমে আসতেই দেখে আদ্রিয়ান তার ফোন নিয়ে কি যেন করছে,মুহুর্তেই ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, শাহনাবের নাম্বার দেখে যদি কিছু বলে,নূরকে আসতে দেখে আদ্রিয়ান নূরের দিকে তাকিয়ে বলে,
"কে ফোন করেছিলো?"
ভয়ে নূরের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিলো না। সে আমতাআমতা করে বললো,
"শাহনাব ভাই ফোন করেছিলো, বিশ্বাস করুন আমি জানতাম না এটা শাহনাব ভাইয়ের নাম্বার।"
নূর ভেবেছিলো এখন হয়তো ঠাস করে এক চড় বসিয়ে দিবে তার গালে, কিন্তু নূরের ধারণা কে ভুল প্রমাণিত করে আদ্রিয়ান জিগ্যেস করলো,
"কি বলছিলো ফোন দিয়ে?"
"কেমন আছি জিগ্যেস করছিলো।"
আদ্রিয়ান আর কিছু বললো না, তা দেখে নূর ধীর পায়ে বিছানায় উঠে বসলো, আদ্রিয়ান নূরের ফোন রেখে নিজের কিছু কাগজপত্র বের করে,পরশু একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে সে।নূর বিছানায় আরাম করে বসে আচার খাচ্ছে, আদ্রিয়ান কাজের ফাঁকে ফাঁকে নূরকে দেখছে।কিন্তু নূরের সেইদিকে কোন ভ্রুক্ষেপ নেই,সে নিজের মতো খেয়েই চলেছে। শাহিলা তালুকদার বেশ খানিকটা আচার দিয়েছেন নূরকে, নূর মনে মনে বলে,
"এই বাড়িতে একমাত্র উনিই আমাকে ভালোবাসে। "
শাহিলা তালুকদার নিজের কাপড় গুছিয়ে নিলেন,নূর ও রাহেলা শাহ দুজন মিলে টেবিলে খাবার পরিবেশন করছেন,তবে আজ সন্ধ্যা থেকেই পায়রার কোন খোঁজ নেই,এতো কাজের মাঝে পায়রার ঘরে যাওয়ার কথা মনেই ছিলো না নূরের। ইলহাম বেরিয়েছে সেই বিকেলের দিকে,জরুরী একটা কাজে বেরোতে হয়েছে তাকে। নূর কাজ শেষ করে পায়রার রুমের দিকে যেতে নিলে রাহেলা শাহ তাকে বলে,
"কোথায় যাচ্ছো?"
"আপুর কাছে। আসলে সন্ধ্যা থেকে দেখছি না তাই ভাবলাম।"
"তোমাকে অত ভাবতে হবে না। নিজের কাজ করো।"
নূর রাহেলা শাহ'র কথা গায়ে মাখলো না,দ্রুত গতিতে পায়রার রুমে এসে থামলো, রুমে যেতেই দেখলো পায়রা ঘুমোচ্ছে,পায়রাকে ঘুমাতে দেখে নূর কিছুটা অবাক হয়,এই সময় তো আপু ঘুমায় না তাহলে আজ ঘুমাচ্ছে কেন?"
নূর পায়রার কাছে এসে বসতেই দেখতে পায়, পায়রা ঠান্ডায় কাঁপছে, বোধ হয় জ্বর এসেছে। ধীরপায়ে পায়রার পাশে বসে তার কপালে হাত রাখতেই চক্ষু চড়কগাছ, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। নূর পায়রার ঘরে ঔষধ না পেয়ে দ্রুত ছুটলো নিজের ঘরের দিকে,আদ্রিয়ানকে নূরকে এভাবে ছুটে আসতে দেখে কিছুটা অবাক হয়,নূরকে হন্ন হয়ে কিছু একটা খুঁজতে দেখে আদ্রিয়ান জিগ্যেস করে,
" এভাবে ছুটোছুটি করছো কেন?"
নূর ব্যস্ত কন্ঠে আদ্রিয়ানকে জবাব দিলো,
"আপুর জ্বর এসেছে, তাই ঔষধ নিতে এসেছি।"
"উপরের ড্রয়ারে ঔষধ আর থার্মোমিটার রাখা আছে,নূর দ্রুত সেসব নিয়ে বেরিয়ে পরলো রুম থেকে,নূর যেতেই আদ্রিয়ান রুশানকে ফোন করে,
" আদ্রিয়ান ভাই,তোমার কিছু দরকার?"
"শাহনাব গতকাল নূরের কলেজে এসেছিলো? "
"হ্যাঁ, হন্ন হয়ে খুঁজছিলো ভাবিকে।"
আদ্রিয়ান রুশানের কথা শুনে ফোন কেটে দেয়, অত:পর মনে মনে বলে,
"তারমানে কাল ও আসবে। "
কিছু একটা ভেবে সে ফিঁচেল হেসে বিছানা থেকে উঠে পরে,আজ ক্লাবে যেতে হবে, রুশানকে মেসেজ পাঠিয়ে সে শার্ট বদলে বেরোনোর প্রস্তুতি নেয়।নূর পায়রার মাথায় জলপট্টি দিতেই পায়রার ঘুম ভেঙে যায়,সে চোখ খুলতে পারছে না জ্বরের কারণে, কাল চিংড়ি মাছ খাওয়ায় এলার্জিটা বেড়ে গিয়েছিলো সেই সাথে জ্বর ও দ্রুত গতিতে এসে পরেছে,পায়রার নূরের দিকে তাকিয়ে বলে,
"তুই এখানে কি করছিস?"
নূর জলপট্টি দিতে দিতে বলে,
"তোমার জ্বর এসে গিয়েছিলো তাই জলপট্টি দিতে এসেছিলাম।এখন এই খাবারগুলো খেয়ে ঔষধ খেয়ে নাও।"
পায়রা উঠে খাবার খেয়ে নেয়,নূর আগে থেকে পায়রার জন্য ভাত তরকারি সরিয়ে রেখেছিলো, পায়রাকে ঔষধ খাইয়ে নূর খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পায় আদ্রিয়ান নিচে নামছে সিড়ি বেয়ে। আদ্রিয়ান ভেবেছিলো সে বেরোবে এখন কিন্তু শাহিলা তালুকদারকে দেখে দমে যায়, সকলের সাথে আদ্রিয়ান ও চেয়ারে বসে পরে, নূর সকলকে ভাত তরকারি পরিবেশন করে নিজেও খেতে বসে পরে।
রাহেলা শাহ নূরের একসাথে খেতে বসা পছন্দ করেন না, তবে কিছু বললেন না, খাওয়া শেষে নূর সবকিছু গুছিয়ে রেখে দেয়। শাহিলা তালুকদার ও সাদমান তালুকদার বেরিয়ে পরলো , বাহিরে তাদের গাড়ি অপেক্ষা করছে,কিছুক্ষণের মাঝে ইলহাম বাড়ি ফিরলো তবে পায়রাকে দেখতে না পেয়ে সে কিছুটা বিচলিত হয়, এখানে সবাই থাকলেও পায়রার দেখা নেই,সে সুরাইয়া শাহ'র কাছে এসে বললো,
"আম্মা পায়রা কোথায়?"
ইলহামের প্রশ্ন শুনে সুরাইয়া শাহ মিনমিন করে বললেন,
"তোমার বউয়ের কি সে খেয়াল আছে,সন্ধ্যা থেকে গসে বের হয়নি।"
সুরাইয়া শাহ'র কথা শুনে ইলহাম নিজের ঘরে চলে গেলো,সন্ধ্যা থেকে বেরোয়নি মেয়েটা অথচ কারো খেয়ালই নেই। রুমে যেতেই দেখলো পায়রা শুয়ে আছে,পাশে নোংরা প্লেট রাখা,তাহলে খেয়েছে সে। ইলহামকে দেখে পায়রা উঠে বসার চেষ্টা করতেই ইলহাম বলে উঠলো,
" উঠতে হবে না তুমি বিশ্রাম নাও। খাবার কে দিয়ে গিয়েছে?"
"নূর এসে দিয়ে গিয়েছে,জলপট্টি আর ঔষধ ও খাইয়ে দিয়েছে।"
ইলহাম কিছুটা চিন্তামুক্ত হয় পায়রার কথা শুনে , যাক তাহলে আর চিন্তা নেই।
আদ্রিয়ান বেরিয়েছে সেই কবেই, এখনো ফেরার নাম নেই।নূর একা একা বসে আছে, রাত বাজে দুটো । ঘুম ঘুম চোখে আপাতত কিছুই দেখতে পাচ্ছে না, আর না পারতে সে ঘুমিয়ে পরেছে।
পাখির কিচিরমিচির শব্দে নূরের ঘুম ভাঙে তবে পাশে আদ্রিয়ানকে দেখতে না পেয়ে সে কিছুটা অবাক হয়,তবে কি রাতে ফিরেনি? ঘড়িতে বাজে সকাল সাতটা। নূর তারাতাড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিলো। আজ কলেজে যেতে হবে। পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেয়ে সে দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ব্যাগ।
চলবে,,,,,,,,,