#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(১৫)
আদ্রিয়ানকে ভেতরে আসতে দেখে নূর উৎসুক চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান বেশ ভালোই তার চোখের ভাষা বুঝতে পারছে, আদ্রিয়ান তার হাতে থাকা ব্যাগ একপাশে রেখে নূরের দিকে তাকিয়ে বললো,
"এক গ্লাস পানি দাও তো। "
নূর তাড়াহুড়ো করে আদ্রিয়ানের দিকে পানি এগিয়ে দিলো,আদ্রিয়ান এক নিঃশ্বাসে ঢকঢক করে পানিটুকু খেয়ে নূরের দিকে তার আনা ব্যাগ এগিয়ে দিয়ে বললো,
" এখন থেকে কলেজে বোরকা পড়ে যাবে। এখানে তোমার জন্য বোরকা আর নিকাব দুটোই রাখা আছে। "
নূর আদ্রিয়ানের কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে কারণ সচরাচর সে বোরকা পরে কলেজে যায় না, তবে সে কিছু না বলে আদ্রিয়ানের হাত থেকে ব্যাগ নিয়ে সেখানে থাকা বোরকা টা বের করে দেখতে থাকে, কালো বোরকা ও কালো নিকাব এনেছে আদ্রিয়ান। নূর কলেজের ড্রেস ও হিজাব বদলে সুতির একটা থ্রি-পিস পরেছে, বোরকা ও নিকাব পড়ে তৈরি হয়ে নিলো কিছু সময়ের মাঝে। আদ্রিয়ান বাইকের চাবি নিয়ে দরজার দিকে এগোতেই নূর ও তার পিছনে চলতে শুরু করলো। রাহেলা শাহ রান্নাঘরে পিঠা বানানোর তৈয়ারি করছিলেন ঠিক তখনই নূর ও আদ্রিয়ানকে একসাথে বেরোতে দেখে তিনি এগিয়ে এসে বলেন,
"সাত সকালে কোথায় যাচ্ছো তোমরা?"
নূর রাহেলা শাহ'র কথা শুনে কিছুটা ভয় পায়, এখন যদি উল্টো পালটা কিছু বলে তাহলে হয়তো কলেজ যাওয়া হবে না। আদ্রিয়ান মায়ের কথায় হেয়ালিপূর্ণ ভাষায় উত্তর দিয়ে বলে,
"নূরকে কলেজে ছাড়তে যাচ্ছি।"
আদ্রিয়ানের কথা শুনে রাহেলা শাহ কিছুটা অবাক হোন সেই সাথে তিনি রেগে যান । নূরের কলেজ যাওয়া মোটেই পছন্দ নয় রাহেলা শাহ'র। তিনি বেশ রাগান্বিত কন্ঠে বললেন,
"বাড়ির বউ সংসার সামলাবে রান্না করবে তা নয় এখন তিনি যাচ্ছেন জজ ব্যারিস্টার হতে। "
আদ্রিয়ান মায়ের কথা বুঝতে পেরে তার কাছে বললো,
"উফ মা, যাওয়ার সময় এসব কি শুরু করেছো? কলেজে গেলে ক্ষতি কোথায়?"
রাহেলা শাহ হাতের চামচ ফেলে কোমরে হাত দিয়ে বলেন,
" আমি তো ওর কলেজ যাওয়ার কোন কারনই দেখতে পারছি না। বাড়ির বউ সংসার সামলাবে চুলো সামলাবে , তা না করে তুমি ওকে কলেজে পাঠাচ্ছো?"
আদ্রিয়ান মায়ের কথায় বেশ বিরক্তিবোধ করে নূরের দিকে তাকিয়ে বলে,
"তোমার কি কলেজ যাওয়ার ইচ্ছা আছে? থাকলে দ্রুত এসো ওখানে দাঁড়িয়ে না থেকে।"
নূর আদ্রিয়ানের কথায় তার ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে বলে,
"হ-হ্যাঁ আসছি।"
নূর দ্রুত গতিতে আদ্রিয়ানের বাইকের পেছনে উঠে বসে। রাহেলা শাহ আদ্রিয়ানের কর্মকাণ্ডে হতাশ, বিয়ের প্রথম দিন ছেলের এক রুপ দেখেছে এখন আরেক রুপ দেখছে, এভাবে হলে তো হাতের বাহিরে চলে যাবে। তিনি আর পিঠা বানানোতে মনোযোগ দিলেন না, আটা ময়দা যেভাবে গুলিয়ে রেখেছিলেন সেভাবেই রেখে নিজের ঘরে চলে গেলেন।কিছু সময়ের মাঝে আরিয়ান নূরকে নিয়ে কলেজের সামনে চলে আসে , নূর বাইক থেকে নেমে কলেজে যাবে সেই মুহুর্তে হঠাৎ আদ্রিয়ান পেছন থেকে তার হাত ধরে তাকে থামিয়ে দেয়, আচমকা এভাবে হাত ধরায় নূর কিছুটা অবাক হয়, সে ভ্রু কুঁচকে আদ্রিয়ানের দিকে তাকালে আদ্রিয়ান তার সামনে এসে হিজাব ঠিক করে দিতে দিতে বলে,
"চুপচাপ ক্লাস করবে কারো সাথে বিনা প্রয়োজনে কথা বলবে না। "
আদ্রিয়ানের কথায় নূর মাথা নেড়ে সায় জানায়, অত:পর হাত ছাড়িয়ে কলেজের ভ্রতর চলে যায়, অপরদিকে গত এক ঘন্টা ধরে কলেজের সামনে অপেক্ষা করছিল শাহানাব। তার দৃঢ় বিশ্বাস ছিলো নূর আসবে, নূরকে বোরকা পরা দেখে প্রথমে চিনতে পারেনি শাহনাব তবে আদ্রিয়ানকে দেখে সে বুঝতে পারে এই তার নূর, বোরকার আড়ালে নূরের শুধুমাত্র চোখজোড়া দেখা যাচ্ছিলো, শাহনাব পলকহীনভাবে সেই চোখজোড়ায় তাকিয়ে আছে, তবে আদ্রিয়ানকে নূরের কাছাকাছি আসতে দেখে হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে থাকে সে, নূর চলে যেতেই আদ্রিয়ান শাহনাবের পাশে বসে সিগারেট ধরায়, শাহনাব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে,অথচ আদ্রিয়ানের সেইদিকে কোন খেয়াল নেই, সে ভাবলেশহীন ভাবে সিগারেট ফুঁকছে। শাহনাব আদ্রিয়ানের পাশে বসতেই আদ্রিয়ান হো হো করে হেসে উঠে।
"কেমন লাগছে শাহনাব চৌধুরী? "
আদ্রিয়ানের কথায় শাহনাবের রাগ তরতর করে বেড়ে চলেছে,আদ্রিয়ান ভালো করে পরখ করলো শাহনাব কে। মাত্র কয়দিনেই চোখের নিচে কালি জমেছে,উষ্কখুষ্ক চুল দেখে মনে হচ্ছে কতদিন চুলে চিরনি স্পর্শ করায়নি। শাহনাব মলিন কন্ঠে বললো,
"কেন এমন করছিস আদ্রিয়ান। তোর শত্রুতা আমার সাথে তবে কেন মাঝখানে নূরকে টেনে আনলি?প্লিজ আদ্রিয়ান তোর কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাইছি নূরকে। তুই বললে আমি এই ভরা রাস্তার মাঝে তোর পায়ে ধরে নূরকে ভিক্ষা চাইবো।"
শাহনাব এক নিঃশ্বাসে পুরো কথাটা বললো, আদ্রিয়ান তা শুনে বাঁকা হেসে হাতের সিগারেট ধুলোমাখা রাস্তায় ফেলে দিয়ে বললো,
"নূরকে আমি এতো সহজে ছাড়বো না শাহনাব চৌধুরী, তোকে মারতে আমি নূরকে ব্যবহার করবো, তিলে তিলে শেষ করবো নূরকে, তাও তোর চোখের সামনে অথচ তুই তাকানোর অধিকার টুকুও পাবি না।। "
আদ্রিয়ানের কঠোর স্বর শুনে শাহনাবের শেষ আশাটুকুও বিলীন হয়ে গেলো, সে রাগান্বিত দৃষ্টিতে আদ্রিয়ানের কলার ধরে বলে,
"আমি নূরকে সবটা বলবো, তোর কুকীর্তি সব নূরের কাছে ফাঁস করবো আমি। "
আদ্রিয়ান ফিঁচেল হেসে শার্টের কলার থেকে শাহনাবের হাত সরিয়ে দিয়ে বললো,
"যা খুশি কর। আদ্রিয়ান শাহ কোনকিছুকেই ভয় পায় না বুঝলি?"
আদ্রিয়ান শিষ বাজাতে বাজাতে বাইক নিয়ে চলে গেলো, শাহনাব দুহাতে নিজের চুল খামছে ধরলো, মাঝে পরে নূরের জীবনটা নষ্ট হচ্ছে। প্রচন্ড রৌদ্রের তাপ আজকে। মাটি ফেটে চৌচির। শাহনাব এই প্রখর রোদের মাঝেও দাঁড়িয়ে রইলো নূরের কলেজের সামনে,এক পা ও নড়লো না সেখান থেকে। সকাল থেকে পেটে কিছু পরেনি, শরীর বেশ ক্লান্ত লাগছে, গতকাল হাসপাতাল থেকে ফিরেছে। ঘামে ভিজে শরীরে থাকা শার্ট আষ্টেপৃষ্ঠে লেগে রয়েছে । টানা দু ঘন্টা পর সকল ছাত্রছাত্রীরা টিফিনের উদ্দেশ্যে বেরিয়েছে। নূরকে বের হতে দেখে শাহনাব দৌঁড়ে গেলো তার কাছে,কলেজে থাকা বাকি ছাত্রছাত্রীরা তাদের দিকেই তাকিয়ে আছে,শাহনাব সেসবের পরোয়া না করে নূরের কাছে এসে বললো,
"কেমন আছো নূর?"
আজ শাহনাবকে অন্যরকম লাগছে নূরের কাছে,আগে অনেকবারই শাহনাবকে দেখেছে সে, তবে আজ যেন ব্যতিক্রম লাগছে তাকে। হঠাৎ এভাবে আসায় নূর কিছুটা ইস্ততবোধ করে বললো,
"ভালো আছি। আপনি এখানে?"
"নূর আমার তোমাকে জরুরি কিছু কথা বলার ছিলো। এখন বলতে না পারলে হয়তো আর বলা হবে না। "
"বলুন কি বলতে চান।"
"আমি.."
শাহনাব কিছু বলার আগেই একটা ছেলে এসে নূরের হাতে কিছু চিপস দিয়ে বললো,
"ভাবী, আদ্রিয়ান ভাই বলেছে আপনাকে এগুলো দিতে।"
আদ্রিয়ানের নাম শুনতেই নূর ভয়ে ঢোক গিলে নেয়, এদিক ওদিক তাকাতেই দেখে রুশান টঙ এর দোকান থেকে দেখছে,ব্যপার টা বুঝতে পেরে নূর চলে যেতে নিলে শাহনাব নূরের হাত ধরে আটকে বলে,
"নূর আগে আমার কথাটা শুনে যাও।"
নূর বেশ অস্থির কন্ঠে বললো,
"আমার হাত ছাড়ুন শাহনাব ভাই।"
নূর মোচড়ামুচড়ি করার এক পর্যায়ে হাত ছাড়াতে সক্ষম হয়,অত:পর দৌড়ে ক্লাসের ভেতরে চলে যায়। আজ হয়তো তার উপর ঝড় বয়ে যাবে। শাহনাব নূরের চলে যাওয়া দেখে হতাশ হলো কিছুটা, দীর্ঘশ্বাস ফেলে চলে এলো আগের জায়গায়। অপরদিকে আদ্রিয়ান ভিডিও কলে সবটা দেখছিলো, রাগের পরিমাণ এতো বেশি বৃদ্ধি হলো যে সে তার হাতে থাকা কাচের গ্লাস মুহুর্তের মাঝে ভেঙে গুড়ো গুড়ো করে ফেললো।নূর আদ্রিয়ানের কথা চিন্তা করতেই বারবার কেঁপে উঠছে।
নূরকে বিষন্ন মনে বসে থাকতে দেখে প্রভা তার কাছে বললো,
"কি হয়েছে তোর?মন খারাপ?"
নূর প্রভার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে বললো,
"কিছু না, এমনিতেই খারাপ লাগছিলো তাই।"
প্রভা আর কথা বাড়ায় না, ক্লাস শেষে নূর ভয়ে ভয়ে বেরিয়ে আসতেই দেখে আদ্রিয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে,কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে শাহনাব,ব্যকুল দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে,কিন্তু নূর ভয়ে তার দিকে তাকালো না , নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান দাঁতে দাঁত পিষিয়ে বললো,
"বাইকে উঠে বসো।"
নূর আদ্রিয়ানের কন্ঠস্বর শুনে বাইকে উঠে বসলো, আজ খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছে আদ্রিয়ান, কিছু সময়ের মাঝেই তারা শাহ বাড়িতে পৌঁছে যায়,আপাতত বাড়িতে কেউ নেই, রাহেলা শাহ সুরাইয়া শাহ'কে নিয়ে বেরিয়েছেন। আদ্রিয়ান বাইকের চাবি নিয়ে শক্ত করে নূরের হাত চেপে ধরলো, অত:পর টানতে টানতে নিয়ে গেলো তাদের জন্য বরাদ্দকৃত রুমে। হঠাৎ এভাবে টেনে নিয়ে যাওয়ায় নূর টাল সামলাতে পারছে না সে হোচট খেয়ে পরতে নিলো সিড়িতে তার পরেও আদ্রিয়ানের থামার কোন নাম নেই, এক প্রকার জোর করেই নিয়ে গেল রুমে। ,নূরকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা লক করে দেয় আদ্রিয়ান, নূর বেশ ভয় পেয়ে আছে। আদ্রিয়ান নূরকে উদ্দেশ্য করে বললো,
"বোরকা খোল।"
আদ্রিয়ানের চিৎকার শুনে নূর দ্রুত বোরখা খুলে তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ালো। আদ্রিয়ান তার প্যান্টের বেল্ট খুলে নূরের দিকে এগোতে লাগলো, আদ্রিয়ান যত এগোচ্ছে নূর ততই পেছাচ্ছে। দরজায় পিঠ ঠেকে যাওয়ায় আর পেছনে যেতে পারলো না নূর,আদ্রিয়ান নূরের কাছে এসে ফিসফিসিয়ে বললো,
"শাহনাব হাত ধরার সময় খুব ভালো লেগেছিলো তাই না?"
আদ্রিয়ানের কথা শুনে নূর বুঝতে পারে আদ্রিয়ান সবটা জানে,সে ভয়ে এক প্রকার কেঁদে কেঁদে বলে,
"বিশ্বাস করুন আমি চাইনি কথা বলতে,আমি চলে যাচ্ছিলাম, উনি আমার হাত ধরেছিলো। আমি ছাড়ানোর চেষ্টা করেছিলাম।"
আদ্রিয়ান বাঁকা হেসে নূরের চোখের পানি তার আঙ্গুল দিয়ে মুছে বলে,
" এতোদিন পর শাহনাবকে দেখে আর নিজেকে সামলাতে পারোনি তাইতো?"
আদ্রিয়ানের গলার স্বর আরও ভয়ংকর হয়ে উঠেছে,নূরের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে, আদ্রিয়ান আচমকা নূরের চুলের মুঠি ধরে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়, হঠাৎ এভাবে ফেলে দেওয়ায় নূর কোমরে ব্যথা পায় খানিকটা। আদ্রিয়ান তার বেল্ট হাতের মুঠোয় পেঁচিয়ে নূরের শরীরে ঠাস করে বসিয়ে দেয়,ব্যথার তাড়নায় চিৎকার করে উঠে নূর,আদ্রিয়ান আবারও এক ঘা দিয়ে বলে,
"তোকে মানা করেছিলাম না শাহনাবের আশেপাশেও না যেতে, খুব পাখা গজিয়েছে না তোর? আজ তোর পাখা ছাঁটাই করব আমি। "
" ছেড়ে দিন আমাকে,আমার কষ্ট হচ্ছে খুব।"
আদ্রিয়ান থামলো না একে একে এগারো বার আঘাত করার পর আবারও আঘাত করতে নিলে , নূর ব্যথাতুর কন্ঠে খুব কষ্টে বললো,
"আমায় আর মারবেন না,আ-আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে থামুন। "
নূরের আর্তনাদ শুনে পায়রা ছুটে আসে আদ্রিয়ানের রুমের সামনে। দরজায় কড়া নাড়তে থাকে বেশ জোরে তবে আদ্রিয়ানের সেইদিকে কোন ভ্রুক্ষেপ নেই সে হাতের বেল্ট ফ্লোরে ছুড়ে ফেলে নূরের সামনে এসে দাঁড়ালো, অত:পর ঝাঁঝালো কন্ঠে বললো,
"সহ্য করতে না পারলে মরে যা,এখন থেকে এটাই তোর নিত্যদিনের সঙ্গী। "
নূর আর কিছু বলার সুযোগ পেলো না, তার আগেই জ্ঞান হারিয়ে ফেললো, শরীরে থাকা সুতির থ্রি-পিসের কিছু অংশ রক্তে ভিজে একাকার। আদ্রিয়ান নূরের দিকে ফিরেও তাকালো না, ক্লান্ত শরীর নিয়ে বাথরুমে চলে গেলো, এই মুহুর্তে গোসল না করলে হবে না। অপরদিকে নূরের চিৎকার শুনে পায়রা তার দুর্বল শরীর নিয়ে আদ্রিয়ানের রুমের দরজায় ধাক্কা দিয়ে চলেছে তবে আদ্রিয়ান খোলেনি, গতকালকের জ্বর ছাড়েনি এখনো পায়রার শরীর থেকে৷, নূরের কোন আওয়াজ শব্দ না পেয়ে সে ভয় পেয়ে গিয়েছে, আর দরজায় ধাক্কা দেওয়া সম্ভব না তার পক্ষে । প্রায় আধ ঘন্টা পর আদ্রিয়ান দরজা খুলে, আদ্রিয়ান দরজা খুলতেই পায়রা আদ্রিয়ানের পাশ কেটে দৌঁড়ে নূরের কাছে যায়,নূরের দূর্বল দেহখানা পরে আছে মেঝেতে। পায়রা ঘরের লাইট জ্বালাতেই দেখতে পায় নূরের অবস্থা। পায়রা নূরের এই অবস্থা দেখে ফুঁপিয়ে কেঁদে উঠে, নূরকে জড়িয়ে ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে চিৎকার বলে,
"তুমি কি মানুষ? এভাবে তো মানুষ একটা কুকুরকেও মারে না, কি অবস্থা করেছো তুমি আমার বোনের।"
আদ্রিয়ান ভাবলেশহীন ভাবে বলে,
"তুমি নিজের ঘরে যাও, এটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যপার।"
"নূর আমার বোন হয়,তোমার স্ত্রী হওয়ার আগে নূর আমার বোন। আগে জানলে তোমার মতো পশুর হাতে আমি কখনো আমার বোনকে তুলে দিতাম না।"
"তুমি কে নূরের সিদ্ধান্ত নেওয়ার।বেশি বাড়াবাড়ি করবে না,নয়তো। "
"নয়তো কি?"
"নয়তো কি তুমি খুব ভালো করেই জানো, তাই নিজের সীমার মাঝেই থাকতে শিখো।"
পায়রা জানে আদ্রিয়ান কতটা বেয়াদব, আপাতত বোনকে এই অবস্থায় রেখে আদ্রিয়ানের সাথে ঝগড়া করার কোন ইচ্ছে নেই তার। আদ্রিয়ান পায়রাকে সরিয়ে নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বলে,
"আমি পরিস্কার করে দিচ্ছি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না।"
এতোক্ষণ সবকথা সহ্য করলেও এখন পায়রার মেজাজ খারাপ হয়ে গিয়েছে আদ্রিয়ানের কথা শুনে, সে আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে বলে,
"কি পেয়েছো তুমি আমার বোনকে?বিয়ে হয়েছে বলে কি, কিনে নিয়েছো তুমি ওকে?শুনে রাখো নূরের বড়ো বোন এখনো বেঁচে আছে, আমার বোনের খেয়াল আমি রাখতে পারবো।"
আদ্রিয়ান পায়রার কথার জবাব দেওয়ার আগেই পায়রা নূরের একটা উড়না নিয়ে বাথরুমে চলে গেলো,পায়রা নূরের কাপড় বদলাবে বুঝতে পেরে আদ্রিয়ান ঘর থেকে বেরিয়ে গেলো, আজ রাগটা একটু বেশি উঠে হিয়েছে তার। আদ্রিয়ান সিগারেট ধরানোর জন্য পকেটে হাত দিতেই দেখে একটাও সিগারেট অবশিষ্ট নেই সেখানে,এই মুহুর্তে সিগারেট খুব প্রয়োজন তার, অবশেষে কোন উপায় না পেয়ে সে বেরিয়ে পরে ঘর থেকে,মাথা ঝিমঝিম করছে তার।
পায়রা ক্লান্ত শরীরে নূরের শরীর মুছে চোখে মুখে পানি ছিটিয়ে দেয় জ্ঞান ফেরার জন্য, দুই তিনবার পানি দেওয়ার পর নূরের জ্ঞান ফিরে,শরীরের ব্যথা এখনো তরতাজা,স্পষ্টভাবে তাকাতেই দেখে পায়রা তার পাশে বসে আছে,নূর তখনের কথা মনে করে ভয়ে কেঁদে ফেলে , নূরকে হঠাৎ কাঁদতে দেখে পায়রাকে তাকে জড়িয়ে ধরে বলে,
"কাঁদছিস কেন?এইতো আমি তোর কাছেই আছি নূর।"
নূর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে,
" বিশ্বাস করো আমি কিছু করিনি আপু,শাহনাব ভাই জোর করেই আমার হাত ধরেছিলো।"
পায়রা নূরের চোখের জল আলতো হাতে মুছে দিয়ে বলে,
"আমি বিশ্বাস করি তোকে।আমাদেরই ভুল একটা অমানুষের সাথে তোর বিয়ে দিয়েছি আমরা।"
চলবে,,৷