ফন্ট সাইজ:
থিম:
Cry EvennBetter IfbYou Beg

৩য় পর্ব

লেখক: (সিজন ১)

#Cry_Even_Better_If_You_Beg

#Translator_by_গল্প

#পর্বঃ০৩

⚠️সতর্কবার্তাঃ এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ❌

Chapter 3

সূর্যটা দাউ দাউ করে জ্বলছিল, তবে গাছের ছায়ায় ছিল শীতলতা। Layla হাঁটু জড়িয়ে একটি কম্বলের উপর বসেছিল। এদিকে Bill আর বাগানের অন্য কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছিল শুকিয়ে যাওয়া গোলাপ গাছ উপড়ে ফেলার কাজে।

প্রাসাদের পিছনের বাগানজুড়ে ছিল নানান জাতের গোলাপ। বলা হয়, Berg সাম্রাজ্যের জাতীয় ফুল হলো গোলাপ। Duke-এর মা ও দাদীও এই ফুলটিকেই সবচেয়ে ভালোবাসতেন।

সেদিনও জঙ্গলের দিক থেকে বন্দুকের গুলির শব্দ ভেসে আসছিল। তাই Layla অস্থিরভাবে কেবিনের চারপাশে ঘুরছিল। Bill তার উদ্বিগ্ন চেহারা দেখে তাকে বাগানে নিয়ে এল। যখন শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, তখনই Layla-র মন কিছুটা শান্ত হলো।

"Uncle Bill কাজ করছে এই রোদে, আর আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছি—এটা কি ঠিক হচ্ছে?"

অসস্তি নিয়ে Bill-এর দিকে তাকাল Layla। চোখ আস্তে আস্তে বন্ধ করল সে, একটুখানি দীর্ঘশ্বাস ফেলে। Bill তাকে কাজ করতে নিষেধ করেছিল, বলেছিল—সে অবাধ্য বাচ্চাদের একেবারেই পছন্দ করে না। তাই মনটা অশান্ত হলেও, Layla ঠিক করল Uncle Bill কাজ শেষ না করা পর্যন্ত সে অপেক্ষা করবে।

চোখ মেলতেই চমকে উঠল সে। অচেনা এক ছেলেকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। তার বয়স Layla-র কাছাকাছি মনে হলো। সুন্দর পোশাক পরা, ঝলমলে প্লাটিনাম রঙের চুলের এক ছেলে।

— "হাই।"

চোখাচোখি হতেই ছেলেটি হাসল।

— "তুমি এখানে থাকো?" সে জিজ্ঞেস করল চারপাশে তাকিয়ে।

— "হ্যাঁ। Uncle Bill-এর সঙ্গে।"

— "Mr. Bill? ওই ভয়ঙ্কর মালীলোকটা?"

— "না, উনি ভয়ঙ্কর নন।"

— "সত্যি? আমার তো বেশ ভয়ঙ্করই মনে হয়।"

ছেলেটি মাথা কাত করল, তারপর নির্লিপ্তভাবে Layla-র পাশে বসে পড়ল।

— "তুমিও এখানে থাকো?" সতর্কভাবে জিজ্ঞেস করল Layla।

ছেলেটি মাথা নেড়ে হাসল।

— "না। আমি বাবার সঙ্গে এসেছি। উনি Herhardt পরিবারের ডাক্তার। Madam Norma-কে পরীক্ষা করতে এসেছেন। আমি মাঝে মাঝে বাবার সঙ্গে আসি। Madam Norma বলেছেন, তাতে সমস্যা নেই।"

— "বুঝলাম।"

— "তোমার বয়স কত?"

— "বারো।"

— "আমিও বারো। তবে তুমি একটু ছোট দেখাচ্ছো।"

ছেলেটি হেসে উঠল। লজ্জায় রাগে লাল হয়ে গেল Layla-র গাল।

— "তুমিও তো ছোট।"

— "আমি কিন্তু ক্লাসে সবচেয়ে লম্বা।"

ছেলেটি বুক টানটান করে সোজা হয়ে বসল। বয়সের তুলনায় সে আসলেই একটু লম্বা ছিল।

— "যাই হোক... তবু তুমি Uncle Bill-এর চেয়ে ছোটই।"

মৃদুস্বরে বলল Layla। ছেলেটি আবার খিলখিল করে হেসে উঠল। তার হাসিখুশি, নিশ্চিন্ত স্বভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল।

— "Mr. Bill-এর চেয়ে লম্বা হওয়া তো কারও পক্ষেই প্রায় অসম্ভব।"

— "আমি সেটা মানি না।"

Layla মাটির ঘাস ছিঁড়তে লাগল অবচেতনভাবে। তার আঙুলগুলো সবুজ হয়ে গেল। সে চাইছিল ছেলেটি তাড়াতাড়ি চলে যাক, কিন্তু যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছিল না সে।

— "একটু খাবে?"

কম্বলের কোণায় রাখা পাকা পীচের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করল Layla। ছেলেটি খুশিমনে মাথা নেড়ে রাজি হলো।

Layla তার ব্যাগ থেকে একটি পকেট নাইফ বের করল। ছেলেটি মুচকি হেসে উঠল।

— "তুমি মজার! একটা মেয়ের ব্যাগ থেকে ছুরি বের হচ্ছে কেন?"

— "মজা কোরো না। Uncle Bill দিয়েছেন।"

রাগ মিশ্রিত ভঙ্গিতে নাক সিঁটকাল সে। পীচ কেটে ছেলেটিকে দিল। সুগন্ধি রসালো ঘ্রাণ ভরে উঠল বাতাসে।

— "তুমি এত মনমরা কেন? কিছু হয়েছে?"

পীচ খেয়ে নেওয়ার পর সাবধানে প্রশ্ন করল ছেলেটি।

— "Duke আর তার বন্ধুরা বারবার পাখি শিকার করছে।"

গম্ভীরভাবে বলল Layla। ছেলেটি ভুরু কুঁচকে তাকাল, যেন বিষয়টা তার কাছে গুরুত্বহীন।

— "তাতে কী? শিকার মানেই তো এভাবে মারা।"

— "তুমি-ও তাই ভাবো?"

তীক্ষ্ণ সবুজ চোখে তাকাল Layla। তার কাছে এই ছেলেটি ভারী বন্দুক হাতে নেওয়ার যোগ্য মনে হলো না।

— "না, না... আমি মনে করি এটা নিষ্ঠুর।"

আতঙ্কে মাথা ঝাঁকাল ছেলেটি। Layla-র ঠোঁটে আস্তে আস্তে হাসি ফুটল।

— "আরেকটা পীচ খাবে?"

খুশি কণ্ঠে বলল Layla। ছেলেটি আবার রাজি হলো। Layla বড় অংশটা তার হাতে দিল। লজ্জায় গাল লাল হয়ে উঠল ছেলেটির।

ঠিক তখনই দূর থেকে কারও ডাক ভেসে এল।

— "Kyle! Kyle!"

তড়িঘড়ি উঠে দাঁড়াল সে।

— "আমাকে যেতেই হবে।"

— "আচ্ছা। বিদায়।"

হাত বাড়াল ছেলেটি।

— "Kyle Etman। আমার নাম। তোমার?"

— "আমি Layla। Layla Lewellin।"

অস্বস্তি নিয়ে হাত মেলাল তারা। আঠালো পীচরসে ভিজে থাকা ছোট্ট হাতদুটো যেন একটা চুক্তির মতো মিলল।

— "বিদায় Layla। আবার দেখা হবে। পরেরবার আরও সুস্বাদু কিছু এনে দেব।"

দৌড়ে চলে গেল Kyle। Layla শুধু হাত নেড়ে দিল। মনে মনে ভেবেছিল, আবার হয়তো আর দেখা হবে না।

Kyle চলে গেলে তার পৃথিবী আবার শান্ত হলো। গোলাপসুগন্ধি বাতাসে নিশ্বাস নিল, Uncle Bill-এর কাজ শেষ হওয়ার অপেক্ষায়। তবে কবে যে ঘুমিয়ে পড়েছিল, টেরই পেল না। জেগে উঠে দেখল Uncle Bill ডাকছে সূর্যাস্তের সময়।

— "Uncle Bill, আমি একজন ছেলেকে দেখেছি..."

বলতে গিয়েও থেমে গেল। কারণ জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসছিল কয়েকটি ছায়ামূর্তি। তারা হলো Duke Herhardt এবং তার বন্ধুরা।

গোলাপবাগানের মাঝখানে থামলেন Matthias। Bill Remmer মাথা নিচু করে তাকে সম্ভাষণ জানাল। তার পিছনে লুকিয়ে ছিল ছোট্ট মেয়ে।

— "অনেকদিন পর দেখা Mr. Remmer।"

হালকা মাথা নাড়লেন Duke। তার সঙ্গীরা একটু দূরে থামল।

Bill কিছুটা অস্বস্তি নিয়ে বলল,

— "এই মেয়েটা কিছুদিন Arvis-এ থাকবে।"

Bill পিঠে হাত চাপড়ে তাকে সামনে আনল। মেয়ে ইতস্তত করে এগিয়ে গেল। ঝলমলে সোনালি চুল দেখে মনে পড়ল Matthias-এর—ওই মেয়েটাই তো, যাকে সে প্রায় গুলি করে ফেলেছিল!

Bill আবার মাথা নিচু করল।

— "আমি Madam Norma আর Madam Elysse-এর অনুমতি নিয়েছি। তবে আপনারও অনুমতি চাই মনে করেছি।"

শিশুটির দিকে তাকাল Matthias। চোখাচোখি হতেই মেয়েটি ভ্রু কুঁচকে তাকাল, ঠোঁট শক্তভাবে চেপে ধরা। ঠিক সেই রকমই, যেদিন জঙ্গলে দেখা হয়েছিল।

পেছন থেকে তার cousin Riette খিলখিল করে হেসে উঠল। মেয়েটি লজ্জায় Bill-এর পিছনে লুকিয়ে পড়ল।

Matthias হেসে মাথা নাড়ল।

— "ঠিক আছে Mr. Remmer। আপনার যা ইচ্ছে।"

Bill কৃতজ্ঞতা জানাল। Duke চলে গেলে Layla ভয়ে সঙ্কুচিত হয়ে চোখ বন্ধ করল। হাতে রক্তমাখা শিকার করা প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল Duke-এর চাকররা। রক্তের গন্ধ নাকে ঢুকতেই কাঁপতে লাগল Layla। Bill-এর বড় উষ্ণ হাত ভরসা দিল তার কাঁধে।

**********

Claudine বিরক্ত ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলছিল। তার বাদামি চুল কাঁপছিল প্রতিবার নিশ্বাসের সঙ্গে। Countess Brandt বিরক্ত হয়ে তাকালেন।

— "Claudine, ভদ্রমহিলার মতো আচরণ করো।"

কিন্তু মেয়ে গোঁ গোঁ করে বলল,

— "আমি খুব একা আর বোরড লাগছে।"

চারপাশের ভদ্রমহিলারা তাকাল তার দিকে।

— "তাহলে তোমার cousins-দের সঙ্গে খেলো।"

— "ওরা আমাকে পাত্তাই দেয় না। এমন সব কথা বলে, যা আমি বুঝিই না।"

ভদ্রমহিলারা মুচকি হাসলেন।

Elysse von Herhardt বললেন,

— "Claudine-এর আসলেই তার বয়সি কোনো বন্ধু নেই।"

— "দেখলেন তো, Madam Herhardt-ও আমাকে বুঝতে পারছেন!"

হঠাৎ Claudine ইশারা করল বাগানের দিকে—

— "ও কে? ওই মেয়ে?"

সবাই তাকাল। Layla বাগানে হাঁটছিল এক মালী সঙ্গে।

— "আমি কি ওর সঙ্গে খেলতে পারি? ও তো আমার বয়সি মনে হচ্ছে।"

Countess বললেন,

— "ও তো বিদেশি অনাথ। তোমার সঙ্গী হওয়ার উপযুক্ত নয়।"

— "আমি ঠিক আছি। কুকুর নিয়ে খেলার চেয়ে এটাই ভালো হবে।"

Claudine-এর স্বর ছিল দৃঢ়। Elysse von Herhardt খুশি হয়ে ঘণ্টা বাজালেন।

— "ওই মেয়েটিকে নিয়ে আসো।"

***********

Maid Leyla-কে নিয়ে এলো সেই অভিজাত ভদ্রমহিলাদের জগতে। ঝকঝকে পোশাক, চা-টেবিল, সাদা প্রাসাদের ছায়া।

— "খুব মিষ্টি তো।"

কেউ একজন মন্তব্য করল।

— "Claudine, তোমার ভালো লাগছে?"

Claudine খুশিমনে মাথা নাড়ল।

Leyla নির্বাক দাঁড়িয়ে থাকল। মনে মনে চাইছিল ফিরে যেতে Uncle Bill-এর কাছে। কিন্তু কেউই তা খেয়াল করল না।

এরপর Maid তাকে নিয়ে গেল স্নান করাতে, নতুন নরম সাদা পোশাক পরাল। চুল আঁচড়াতে গিয়ে ব্যথা করলেও Layla সহ্য করল। সে জানত, একটু ভুল করলেই Uncle Bill-এর চাকরি চলে যেতে পারে।

Maid সাবধান করল,

— "Lady Claudine হলো Count Brandt-এর মেয়ে। তার সামনে কোনো বেয়াদবি করবে না।"

দ্বিতীয় তলার আঁকাবাঁকা পথে নিয়ে গেল তাকে। আঁকাবাঁকা আচরণে Claudine তাকে স্বাগত জানাল।

— "হ্যালো। তোমার নাম কী? বয়স?"

— "Leyla Lewellin। বয়স বারো।"

— "সত্যি? আমি ভেবেছিলাম তুমি আরও ছোট। এত খাটো যে।"

Layla-র খারাপ লাগলেও মুখ বন্ধ রাখল। Uncle Bill-এর কথা ভেবে ধৈর্য ধরল।

Claudine পিয়ানো, ফুল সাজানো, দাবা, ডাইস গেম—সব প্রস্তাব দিল। কিন্তু কিছুই পারল না Layla।

অবশেষে হতাশ হয়ে ফিসফিস করে বলল Claudine,

— "তুমি কিছুই জানো না। একেবারে কুকুরের মতো।"

চলে গেল Claudine। একা পড়ে রইল Leyla চকচকে ড্রয়িংরুমে।

অনেকক্ষণ অপেক্ষা করল। Claudine আর ফিরল না। অবশেষে সন্ধ্যায় Maid এসে বলল—

— "তুমি এখন যেতে পারো। Lady বলেছেন পোশাকটা তোমাকে দিয়ে দেওয়া হবে। আর এটা-ও।"

একটা চকচকে সোনার মুদ্রা তার হাতে তুলে দিল Maid।

— "নাও। ভদ্রলোকেরা যা দেয়, কৃতজ্ঞতা স্বীকার করা শোভনীয়। বুঝেছ?"

চলবে.......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন