বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া
পর্ব : ৬
এশার নামাজ আদায় করে ঘরে ফিরল হিমেল।
সেই যে বিকেলবেলায় ছোঁয়াকে আমলকি দিয়ে একবার বাড়িতে এসেছিল, তারপর আর আসা হয়ে ওঠেনি। ছোঁয়ার দেওয়া আমভর্তাটুকু খেয়ে সোজা জমির দিকে চলে গিয়েছিল। বেগুনের চারাগুলোতে সার-পানি দেওয়ার পর সন্ধ্যার দিকে বিলের মাছ ধরতে গিয়েছিল সে। হাতের মাছভর্তি পাতিলটা রান্নাঘরে রেখে ভালো করে ঢেকে দিল, যাতে বিড়াল এসে মাছ খেয়ে যেতে না পারে।
পাশের বাড়ির একটা কালো হুলো বিড়াল আছে। বিড়ালটা বড়ই জ্বালাতন করে। সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে পালায়।
এই তো কয়েক দিন আগের কথা। রাবেয়া বেগম মাছ রান্না করে বাটিতে তুলে কুয়ার পাড়ে পানি আনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন, বাটি থেকে একটা মাছ নেই, তার সঙ্গে তরকারির বাটিটাও উল্টে পড়ে আছে। আর পাশে বসে খুব আয়েশ করে মাছ খাচ্ছিল বিড়ালটি!
সেদিনের পর থেকে বিড়ালটাকে বাড়ির উঠোনেও আর ঢুকতে দেন না রাবেয়া বেগম। দেখামাত্রই লাঠি হাতে তেড়ে গিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন।
সেদিনের কথা মনে পড়তেই হিমেল মুচকি হেসে পাতিলের ঢাকনাটা আরেকবার ভালো করে চেপে দিল। ছিপ-বরশি রেখে কুয়ার পারে গেল হাত-মুখ ধুতে।
ঘরে ঢুকে হাত-মুখ মুছে টেবিলের দিকে তাকিয়ে দেখল, আমভর্তার বাটির ঢাকনা খোলা।
হিমেল টেবিলের দিকে এসে দেখল, বাটিটা সম্পূর্ণ খালি। হিমেলের বুঝতে অসুবিধা হলো না যে, এটি বৃষ্টির কাজ।
ফাঁকা বাটির দিকে তাকাতেই তার মনে পড়ে গেল আমভর্তাটার সেই স্বাদটা। শুকনা মরিচ পোড়া, কাসন্দি, চিনি আর নুন দিয়ে বানানো হয়েছিল। খেতে অনেক মজা হয়েছিল বলে একটু রেখে দিয়েছিল, পরে এসে বাকিটা খাবে। তবে তা তো আর হলো না। পাশের বাড়ির শাকচুন্নি এসে আগেই খেয়ে গেছে।
কিছুক্ষণ পরে রাবেয়া বেগমের ঘরে গেল হিমেল। দেখল, ভদ্রমহিলা বসে কী যেন করছেন।
—কি করতাছো আম্মা?
ভদ্রমহিলা পিছন ফিরে তাকাতেই দেখল, দরজার পাশে দাঁড়িয়ে আছে হিমেল।
—ভিতরে আয় বাপ।
হিমেল গিয়ে মায়ের পাশে টুলটা নিয়ে বসল।
—কলমির শাক কই পাইলা আম্মা?
—বৃষ্টি গো খেতের ধারে মেলা হইছে। বৃষ্টি তুইলা ওরা রাখছে আর আমারে দিছে।
—ওহ, আইচ্ছা।
—তুমি খাইছো আম্মা?
—না।
—দাদি খাইছে?
—হ, খাওয়াইছি।
—আমার মেলা খিদা লাগছে আম্মা। চলো, খাইয়া নেই।
ছেলের খিদা লাগছে শুনে রাবেয়া বেগম হাতের কাজ ফেলে ছেলের জন্য আর নিজের জন্য ভাত বেড়ে নিয়ে নিলেন।
-------------
রাতের খাওয়া শেষ করে পড়তে বসেছিল হিমেল। বেশ অনেক রাত হয়েছে। কাটা ঘড়িটার দিকে তাকিয়ে দেখল, ১১টা ১৭ বাজে।
ভাবল, পানি খেয়ে শুয়ে পড়বে। কিন্তু জগের দিকে তাকিয়ে দেখল, তাতে একটুও পানি নেই। তাই কুয়োর পাড়ে গেল পানি আনতে।
জগে পানি ভরা হয়ে গেলে ঘরের দিকে যাবে, ঠিক তখনই সামনে এসে হাজির হলো বৃষ্টি।
হিমেল একটু হকচকিয়ে উঠল, কিন্তু মুখের গাম্ভীর্যে সেই ভয় পাওয়ার ছাপটুকু বুঝতে দিল না বৃষ্টিকে।
এমন কুটকুটে অন্ধকারে হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ালে একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক।
বৃষ্টি জানে, হিমেল অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। তাই হিমেলের ঘর থেকে যতক্ষণ হ্যারিকেনের আলো দেখা যায়, ততক্ষণ সে নিজেও জেগে থাকে। বৃষ্টির ঘরের জানালাটা খুললেই হিমেলের ঘরটা ভালোভাবে দেখা যায়। ভেতরে হিমেল কী করছে, সেটা অবশ্য বোঝা যায় না। তবে রাতে হ্যারিকেন জ্বালানো থাকলে বৃষ্টি বুঝতে পারে, হিমেল এখনো ঘুমায়নি।
এই যেমন, হিমেলকে বাইরে বেরোতে দেখা মাত্রই বৃষ্টিও চুপিচুপি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে।
বৃষ্টির দিকে গম্ভীর মুখে তাকিয়েই স্বাভাবিক গলায় বলল,
—কি চাই এহানে?
হিমেলের কথার জবাব না দিয়ে বৃষ্টি উল্টো প্রশ্ন ছুড়ে দিল,
—তোমারে আমভর্তা ছোঁয়া দিছে, তাই না?
—হ, দিছে। তয় কী হইছে?
—কিচ্ছু হয় নাই। তা আমারে একটু সাধলাও না?
হিমেল ভ্রু কুঁচকে বলল,
—শেষ তো তুমিই করছ।
—যেসব কতা বাদ দেও। সামনে থেইকা সইরা খারাও। আমি ঘুমামু অনেক রাইত হইছে।
হিমেল আর কোনো কথা না বলে বৃষ্টিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে। বৃষ্টি খপ করে হিমেলের হাতটা ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল।
হিমেল রেগে কিছু বলতে যাবে, তার আগেই বৃষ্টি হঠাৎ তার বুকে ঝাঁপিয়ে পড়ল।
হিমেল হঠাৎ এমন কাণ্ডে একেবারে তাজ্জব বনে গেল। বিরক্তি আর রাগে এক হাত দিয়ে বৃষ্টিকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চাইল। কিন্তু বৃষ্টি যেন আজ কোনো কথাই শুনবে না। আরও শক্ত করে তার গায়ের শার্টটা আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল,
—হিমেল, আমি তোমারে মেলা ভালোবাসি। তুমি ক্যান আমার মনের কতা বুঝো না কও তো? তুমি কি দেহো না, আমি তোমার লিগা কতখানি পাগল হইয়া থাহি? তোমার লগে একটু কতা কওনের লিগা সারাদিন পথ চাইয়া বইসা থাহি। আর তুমি আমার দিকে একটাবার ফিরাও চাও না।
কথাগুলো বলতে বলতে বৃষ্টির গলা কেঁপে উঠল। চোখের পানি যেন আর কোনোভাবেই সামলাতে পারছিল না সে।
—তুমি আমার লগে এমন ক্যান করো হিমেল? আমি কি তোমার কাছে এতডাই পর হইয়া গেছি? একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? আমার লিগা কি তোমার মনে একটুও মায়া জাগে না?
হিমেল কিছুক্ষণ চুপ করেই রইল। কী বলবে, বুঝতে পারছে না। তবে একটা বিষয়েই তার বেশি বিরক্ত লাগছে—একটা মেয়ে এভাবে তাকে জড়িয়ে ধরে আছে। ব্যাপারটা তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগছে।
হিমেলের নীরবতায় বৃষ্টির বুকের ভেতরটা যেন আরও ভারী হয়ে উঠল।
—একটা কতা কও হিমেল... খালি একটা বার কও, তুমিও আমারে ভালোবাসো। মিথ্যা হইলেও কও। তাও আমি শুনমু। তোমার মুখ থেইকা একবার এই কতাখান শুনতে মেলা ইচ্ছা করে আমার। তুমি জানো না, তোমার একটু ভালো কতা শোননের লিগা আমি কতক্ষণ অপেক্ষা করি।
বৃষ্টি এক হাত দিয়ে হিমেলকে শক্ত করে ধরে রেখে, অন্য হাত দিয়ে চোখের পানি মুছে বলল,
—আমার মেলা কষ্ট হয়, যহন তুমি ওই মাতব্বরের মাইয়ার লগে মিশো। ওর লগে কতা কও। তহন আমার বুকডা কেমন জানি করে। মনে হয়, তুমি আমার সামনে থাইকাও আমার থেইকা মেলা দূরে সইরা যাইতাছো।
কণ্ঠটা আরও নরম হয়ে এল বৃষ্টির।
—তুমি আর ওই মাইয়ার লগে মিশবা না, হিমেল। এহন থেইকা শুধু আমার লগেই কতা কইবা। আমি তোমার বেগ কতা শুনমু। কোনো ভুল হইলে বকা দিয়া বুঝাইয়া দিও, তবুও আমারে ছাইরা যাইও না হিমেল।
একটু থেমে কান্নাভেজা গলায় বলল,
—এহন থেইক্য তোমার সব কতা শুনমু। দরকার পরলে তোমাগো বাড়ির ঝি হইয়া থাকমু। তোমার মায়ের বেগ কাম কইরা দিমু। তোমার বাড়ির সবার মন জইন্যা লমু। খালি তুমি আমারে দূরে ঠেইলা দিও না।
বৃষ্টির গলা এবার প্রায় ফিসফিসে হয়ে গেল।
—আমি তোমারে বুঝাইয়া কইতেও পারমু না, আমি তোমারে কতখানি ভালোবাসি। তুমি যদি আমারে একটুও বুঝতা, তাইলে আমারে এমন কইরা কষ্ট দিতা না। সত্যি কইতাছি হিমেল, আমারে বিশ্বাস করো। আমি তোমার কাছে কিছু চাই না... খালি তোমার মনে আমার লিগা একটুখানি জায়গা চাই।
কথাটা বলেই বৃষ্টি আবার হিমেলের বুকের উপরে ফুঁপিয়ে কেঁদে উঠল।
হিমেল এবার বিরক্ত হয়ে বৃষ্টিকে মৃদু ধাক্কা দিয়ে তার থেকে ছাড়িয়ে কপালে ভাঁজ ফেলে বলল,
—এসব কি ধরনের বেয়াদবি শুরু করলা বৃষ্টি? আমার থেইকা দূরে সরে। আম্মায় দেখলে কী ভাববো একবার, তা বুজতাছো? আর অন্য লোকে দেখলে আমাগো নিয়া ছি ছি করবো।
—আর মাইয়া মানুষের বদনাম বেশি হেইডা তুমি জানো না। আমি চাই না আমার লিগা তোমাগো কোনো বদনাম হক। আর শোনো, তোমারে আমি কোনোদিনই ভালোবাসা-প্রেম এসবের চোহে দেহি নাই, বৃষ্টি।
—কিন্তু আমি তো দেখছি, হিমেল। সবসময় ভালোবাসার চোহেই দেখছি তোমারে।
আইচ্ছা, আমার মনের এত অনুভুতি, তোমার লিগা এতবছরের মজানো মায়া—সব কি তুচ্ছ হয়া গেলো? এসবের কি কোনো দামই নাই তোমার কাছে?
বৃষ্টির এমন ফ্যাকাসে মুখটা দেখে ভীষণ মায়া হলো হিমেলের। তাই কণ্ঠটা একটু নরম করে বোঝানোর স্বরে বলল,
—শোনো বৃষ্টি, আসল ভালোবাসায় অধিকার কম, মায়া বেশি। দাবি কম, দোয়া বেশি থাহে।
কাউরে ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ হইল—সে তোমার না হইলেও, তার সুখের লাইগা মন থেইকা দোয়া করা।
ভালোবাসা মানে সবসময় কাউরে নিজের কইরা পাওয়া না। কহনো কহনো নিজের ভালোবাসার মানুষটারে অন্য কারও লগে সুখে দেইখাও ভালোবাসা।
আমি জানি, আমার কথাগুলান তোমার মনে কষ্ট দিতাছে। কিন্তু সত্যিডা হইল—জোর কইরা হয়তো মেলা কিছুই পাওন যায়, কিন্তু জোর কইরা কারও ভালোবাসা পাওন যায় না।
আমি এইডাও জানি না, আমার কপালে কেডা আছে, আর তোমার কপালেই বা কেডা আছে। এইসব কিছুই তো আল্লাহ মানুষরে দুনিয়ায় পাঠানোর আগেই লেইখা রাখছেন। তাই নসিবের ওপর ভরসা রাহো, বৃষ্টি। আল্লাহ তোমার নসিবে যা লেইখা রাখছেন, শেষমেশ হেইডাই হইবো। আর এই সত্যিডারে মানাইয়া নিতে শিখো।
জীবনে আগে একলা বাঁচতে শিখো। কারণ চিরদিন কেউ কারও পাশে থাহে না। আর যে মানুষখান সত্যি সত্যিই তোমারে ভালোবাসবো, সে একদিন ঠিকই তোমার জীবনে আইবো। তার কাছে ভালোবাসা চাইয়া নিতে হইবো না, জোর কইরা আদায় করতেও হইবো না, বারবার নিজের মনের কথাও কইতে হইবো না।
সে শুধু তোমার চোহের দিকে একবার চাইয়া দেখবো, সাতেসাত বুইঝা যাইবো—তোমার মনের ভিতরডা আসলে কী কইতে চায়।
—কিন্তু আমি তো তোমারে ছাড়া বাঁচমু না হিমেল। আমি মইরা যামু। আমি তোমার লগে অন্য মাইয়ারে জীবনেও সইতে পারমু না। তুমি অন্য কারো হইলে আমার কি হইবো হিমেল, কও না আমার কি হইবো।
কান্নারত কণ্ঠে কথাগুলো বলতে বলতে হিমেলের পায়ের কাছে বসে পড়ল বৃষ্টি।
—এমন পাগলামো কইরো না বৃষ্টি। তুমি মইরা গেলে তোমার মায়ের, বাপের, ছুডু বোইনের কী হইবো কও। তুমি তাগো বড় মাইয়া। তোমার পঙ্গু বাপ খানের দিক চাইয়া দয়া কইরা এমন কাজ কইরো না। আত্মহত্যা মহা পাপ, তুমি কি জানো না?
বৃষ্টি করুণ চোখে হিমেলের দিকে তাকিয়ে বলল,
—আইজক্য যদি এমন কইরাই আমারে মারবা, তাইলে সেইদিন ক্যান বাঁচাইছিলা আমারে? সেইদিন পানিতে ডুবতে দিতা। ডুইবা মইরা গেলেও তো ভালা হইতো। তাইলে তোমারে ভালোবাইসা আইজক্য আর এত কষ্ট পাওন লাগতো না আমার। কও না হিমেল, সেইদিন ক্যান বাঁচাইছিলা?
হিমেল যেন নির্বাক, নিরুপায়। তার যেন কোনো কিছুই করার নাই, কিছু বলারও নাই।
সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আর তার পা ধরে কান্না করছে একটা মেয়ে, তাও আবার শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। একটা মেয়ে কতটা ভালোবাসলে, সেই মানুষটার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য পায়ে ধরে ভিক্ষা চাইতে পারে। কিন্তু হিমেলের এখানে কিছুই করার নেই, সেও তো অন্য একজনের চোখের মায়াতেই আটকে গেছে।
আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। কখন যে কার কাছ থেকে কাকে কেড়ে নেয়, কেউ জানে না। চোখের নিমেষে সব উলটপালট হয়ে যায়। হয়তো এটাই জীবন। আর এসব কিছুই উপরওয়ালা নসিবে লিখে রেখেছেন। এসব কোনো কিছুই পাল্টানোর সাধ্য কারো হাতে নেই।
হিমেল আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বৃষ্টির সেই আর্তনাদ, চোখের সামনে তার ভেঙে পড়া—কিছুতেই আর সহ্য করতে পারছিল না সে।
বৃষ্টির হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে হিমেল নিঃশব্দে ঘরের দিকে চলে গেল।
পেছনে পড়ে রইল শুধু এক মেয়ের একতরফা ভালোবাসার কষ্ট আর বুকভরা বেদনা।
বৃষ্টি সেখানেই বসে রইল। দুহাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে কাঁদতে লাগল। কিন্তু সেই নিশুতি রাতের নিকষ কালো অন্ধকারে তার বুকফাটা কান্না কোনো মানব-মানবীর কানে পৌঁছাল না। তার আর্তনাদের সাক্ষী হয়ে রইল শুধু প্রকৃতি—বিশাল আকাশ, চারপাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা গাছগাছালি আর সেই মাটি, যাকে আঁকড়ে ধরে মেয়েটি অবিরাম কেঁদে চলেছে।
বৃষ্টির কান্না দেখে আকাশটারও যেন মন খুলে কাঁদতে ইচ্ছে হলো। তাই তো অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে, মাটিতে বসে কাঁদতে থাকা আরেক বৃষ্টিকে ভিজিয়ে দিল আকাশ।
বৃষ্টির কান্না আর আকাশের কান্না যেন এক হয়ে গেল। আর সেই কান্নাভেজা রাতে, দূরে কোথাও থেকে ভেসে এলো এক বিষণ্ণ গানের সুর—
" কেন মেঘ আসে হৃদয়ও-আকাশে
কেন মেঘ আসে হৃদয়ও-আকাশে
তোমারে দেখিতে দেয় না……।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না……।
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই....
চিরদিন কেন পাইনা….।
মাঝে মাঝে তব দেখা পাই....
চিরদিন কেন পাইনা….।
চলবে.....………।