অলস দুপুর
যান্ত্রিক শহরের এই সময় টাতে সাধারণত বাসা বাড়ির মানুষগুলো দুপুরের খাবার খেয়ে ভাতঘুম দেন। কেউবা সময় কাটাতে জুড়ে বসে গল্পের আসর। অনেকে আবার নিজেদের বাকি কাজ গুলোও গুছিয়ে রাখার চেষ্টা করে। তপ্ত রোদের বহ্নিশিখা থেকে মুক্তি পেতে রাস্তার পাশে রিক্সাচালকরা গাছের ছায়ায় অল্প জিড়িয়ে নেয়। সারাদিনের ক্লান্তি ফেলে মানব দেহকে বিশ্রাম দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা চালায় কেবল।
সাধারণ মানুষ যেখানে রোদের হাত থেকে বাঁচতে মরিয়া সেখানে কাঠফাটা এই দুপুরের কড়া রোদে বেলকনিতে রাখা সিঙ্গেল দোলনায় আয়েশ করে বসে আছে সন্ধ্যা। মুখে তারা ঘরোয়া পদ্ধতিতে বানানো ফেসপ্যাক। সপ্তাহে গুনে গুনে চারদিন এই বিশেষ কাজটি করে থাকে সে। নিজের হাতে ভিজিয়ে রাখা ডাল,অল্প চাল শিল পাটায় বেটে নিয়ে তাতে হালকা মধু, কাঁচা দুধ মিশিয়ে সুন্দর করে মুখে মেখে নিয়ে চোখে দুটো শশার টুকরো লাগিয়ে রোদে এসে বসে থাকে। অন্যান্য দিন ফুল সাউন্ডে গান বাজিয়ে রাখলেও আজকে আশপাশের পরিবেশ,পরিস্থিতি বিবেচনা করে কানে হেডফোন লাগিয়েছে তরুনী। মাঝে মাঝে মাথা দুলিয়ে গুন গুন করে গায়ছে নিজস্ব স্বরে
~প্রেমেরই ধুম জ্বরে
দু চোখের ঘুম কাড়ে
কেনো প্রেম দুম করে
রেখে দিস হিমঘরে
হলো যখন চেনা জানা বারো আনা
জানি এ প্রেম জমে যাবে ষোলো আনাআআ.
পাগলু উউউ থোরা ছা কারলে রোম্যান্স
পাগলু উউউ থোরা ছা কারলে রোম্যান্স...!
সন্ধ্যাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলো রাহুল। কিন্তু এখানে এসে মেয়েটার মুখে অসময়ে এমন গান শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো ছেলেটা। লজ্জা আর অস্বস্তিতে খুক খুক করে কেশে ফেললো। মুখে হাত চেপে বিরবির করলো
---আসতাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্না-লিল্লাহি মিনাশ শায়তনির রজিম। ঝেঁটিয়ে এই মহিলার মাথা থেকে রোম্যান্সের ভূত যেন বের করতে পারি। আমিনন!
রাহুলের নিজের মতো বিরবির করার মাঝেই হুট করেই লাফিয়ে উঠলো সন্ধ্যা। দোলনায় বসে চোখ দুটো বুঁজে রেখেই হাত পা নাড়িয়ে নাচতে নাচতে আওড়ালো
--ওই দেব দা জিও,দেব দা জিও। কি একখান গান বানাইছো মাইরি। সেই সেই। একদম কড়াক টাইপের রোমান্টিক। উম্মাহ!
মেয়েটার এমন লাফালাফি আর কথা শুনে চমকে উঠলো ছেলেটা। দু কদম পিছিয়ে ভয়ে বুকটা চেপে ধরলো দু'হাতে। জানালার কাছে রাখা ফুল ঝাড়ুটা হাতে নিয়ে নিজের প্রটেকশনের ব্যবস্থা করলো। বলা তো যায় না এই আধ পাগল মেয়ে কখন আবার তার উপর এট্যাক করে বসে। সন্ধ্যা তখনও নিজের মতো হেলেদুলে নাচতে ব্যস্ত। মনটা তার চঞ্চলতা প্রজাপতির মতো ফুরফুরে। ফুল সাউন্ডে গান শোনায় আশেপাশের কোনোকিছুই তার বোধগম্য নয়। রাহুল এবার সাহস করে সন্ধ্যার দিকে এগিয়ে এলো। ঝাড়ুর পেছন দিয়ে খোঁচা দিলো সন্ধ্যার গায়ে। হঠাৎ এমন করায় বিরক্ত হলো সন্ধ্যা। চোখ থেকে শশার টুকরো সরিয়ে রাহুলকে দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে ভ্রু কুঁচকে গেলো তার। হাতের ইশারায় জিজ্ঞেস করলো "কি?"। রাহুল ইশারায় বোঝালো কানের হেডফোন খুলতে। সন্ধ্যা তাই করলো। হেডফোন খুলে পাশে রেখে টেবিলের উপর রাখা পানির বোতল থেকে একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলো। রাহুলকে এখনোও দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির স্বরে ধমকে বললো
---অমন দশ হাত দূরে দাঁড়িয়ে আছেন কেনো? কাছে আসুন।
ছেলেটা হাতের ঝাড়ুটা জায়গা মতো রেখে পিলপিল পায়ে এগিয়ে এলো। দাঁড়ালো দূরত্ব বজায় রেখে। সন্ধ্যা তখনও তীক্ষ্ণ চোখে রাহুলকে পর্যবেক্ষন করতে ব্যস্ত। সে কাছে আসতেই প্রশ্ন ছুড়লো
--তখন আমাকে ঝাড়ু দিয়ে খোঁচা মারলেন কেনো? আপনার হাত নেই?
রাহুল কপালের ঘাম মুছে একবার না বলতে গিয়েও পরমুহূর্তেই উপরনিচ মাথা দুলিয়ে নিঃশব্দে হ্যা বোঝালো। সন্ধ্যার বিরক্তি এতে বাড়লো যেন। রুক্ষ স্বরে বললো
---বোবা ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করি নি আমি। দয়া করে নিজের মুখে বলুন। মহান রব আপনাকে অতি মূল্যবান জবান দান করেছেন। দয়া করে তার সঠিক ব্যবহার করুন।
সন্ধ্যার এমন খোঁচামূলক কথায় রাহুল সোজা হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বললো
--জ্বী..জ্বী আছে।
--কি আছে?
--আমার হাত আছে।
--তাহলে ঝাড়ু দিয়ে খোঁচা দিলেন কেনো?
গম্ভীর স্বরে একের পর এক প্রশ্ন ছুড়লো সন্ধ্যা। বিপরীতে হাসফাস বাড়লো ছেলেটার। ইদানীং সন্ধ্যাকে বেশ ভয় পায় সে। মেয়েটা ঘুরিয়ে ফিরিয়ে যে তাকে প্রেমের প্রস্তাব দেয় এটা বুঝতে অসুবিধা হয় না ছেলেটার। রাহুল নিজেও সন্ধ্যার এই চঞ্চলতা,ছটফটে স্বভাব দেখে পিছলেছে বহু আগে। কিন্তু সাহসের অভাবে কখনো প্রকাশ করতে পারে নি। কিন্তু যখন থেকে বুঝলো মেয়েটাও তাকে পচ্ছন্দ করতে শুরু করছে তখন থেকেই ভয় বাড়লো তার। নার্ভাসনেসে সবসময় দূরে দূরে থাকতে শুরু করলো। কিন্তু আজকে মেয়েটাকে এতোক্ষণ না খেয়ে থাকতে দেখে তার প্রেমিকসুলভ মনে মায়া এসে ভর করলো। মেয়েটাকে খাওয়ার জন্য ডাকতে এসেই এমন পরিস্থিতির স্বীকার হয়ে ভরকে গেলো ছেলেটা। ফলস্বরূপ এখন কি উত্তর দেবে সেটাই বুঝলো না। লজ্জায়, অস্থিরতায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো।
এদিকে রাহুলকে এমন চুপ থাকতে দেখে মেজাজ বিগড়ে গেলো সন্ধ্যার। তড়িৎ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। নিজের হেডফোনটা হাতে নিয়ে রাহুলের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। সূক্ষ্ণ চোখে ছেলেটার ঘাবড়ে যাওয়া মুখটা দেখে নিয়ে হুট করেই তার মাথায় দুষ্টুমি ভর করলো। ইচ্ছে করেই রুমে যাওয়ার সময় কাঁধ দিয়ে ধাক্কা দিলো ছেলেটার বাহুতে। সন্ধ্যার স্পর্শে যেন কারেন্টের ঝটকা খেলো রাহুল। চোখ দুটো বড় বড় করে জমে গেলো নিজ স্থানে। পেছনে সন্ধ্যা নীরবে মিটিমিটি হাসলো। মনে মনে বললো
--বজ্জাত ব্যাডা আমার প্রপোজ রিজেক্ট করা না। এমন মা/মলা দেবো না সারাদিন সন্ধ্যা সন্ধ্যা যব করেও কুল পাবি না। আন রোমান্টিক ভীতুর ডিম কোথাকার।
সন্ধ্যা রাহুলের অস্বস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিতে রসিয়ে রসিয়ে সুর তুললো
~গালে,চোখে,ঠোঁটে তোর আমি
চুমু এঁকেছি সব চেয়ে দামি~
সন্ধ্যার গান কর্ণগোচর হতেই চোখ দুটো খিঁচে বন্ধ করে ফেললো রাহুল। মনে মনে আসতাগফিরুল্লাহ পড়তে ভুললো না। কিছুসময় পরই ঘর থেকে ধ্বনিত হলো মেয়েটার মিষ্টি রিনঝিনে মনোমুগ্ধকর হাসির ঝংকার।
***************************
--আমার কেবিনে অনুমতি বিহীন প্রবেশের সাহস কোথায় পেলি তুই?
নিজের চেয়ারে বসে গমগমে গম্ভীর স্বরে প্রশ্নটি করলো রোহান। ধারালো চোয়ালের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ সামনে রমণীর পানে। অথচ বিপরীতে অষ্টাদশী রমণী একেবারে নিটল টলটলে স্রোতহীন নদীর জলের ন্যায় শান্ত। ভাসা ভাসা চোখদুটোয় অপরিসীম মায়া নিয়েই তাকিয়ে আছে গম্ভীর পুরুষের দিকে। গোলাপের ন্যায় কোমল ঠোঁটে স্নিগ্ধ প্রাণবন্ত লাজুক হাসি। কবুতরী শুভ্র পেলব ত্বকে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে মেয়েটিকে অপার্থিব সৌন্দর্যের অধিকারী করে তুলেছে। মাঝে মাঝে ফ্যানের বাতাসে অবাধ্য হয়ে উড়ে আসা চুলগুলোকে নরম হাতে গুঁজে দিচ্ছে কানে। সাথে সাথে সুরেলা ছন্দে ভেসে আসছে কাঁচের চুড়ির টুংটাং মৃদু আওয়াজ। হালকা কাজল টানা মায়াবী চোখের লাজুক লাজুক পলক ঝাপটানোয় মূহুর্তেই এলেমেলো হলো শক্তপোক্ত হৃদয়ের গম্ভীর পুরুষটি। ভেতরে ভেতরে অনুভূতির মিষ্টি দাবানলে পুড়ে অঙ্গার হলেও প্রকাশ করলো না। বরং আগের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করেই শক্ত হয়ে বসে রইলো। মনে মনে নিজেকে শাসিয়ে বললো
--আজকে কোনো ভাবেই এই মেয়ের ঢপ বাজিতে গলা যাবে না রোহান। ভুলে গেলে চলবে না এই মেয়ে তোর অবাধ্য হয়ে অন্য ছেলের সামনে বসে কথা বলেছিলো। নিষেধ করা সত্বেও শুনে নি। অবাধ্য হয়ে নাচতে নাচতে গিয়েছিলো। সুতরাং তোর রা'গ করা জায়েজ। একদম গলে যাবি না। রা'গে বোম হয়েই বসে থাকবি। যেন সময় মতো ব্লা'স্ট করে এই বেয়াদবের অবাধ্যতা ঘুচিয়ে দিতে পারিস তুই।
এদিকে রোহানকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে ফোস করে একটা শ্বাস ফেললো শায়েরী। এতক্ষণ ধরে করতে থাকা লাজুক লাজুক ঢং বাদ দিয়ে সোজা হয়ে বসলো। অসহায় চোখে তাকিয়েই বললো
--রোহান ভাই এমন করছো কেনো?
--কেমন করছি?
রোহানের ঝাঁঝালো স্বরে কেঁপে উঠলো রমণীর নাজুক সত্তা। ঠোঁট উল্টে আদুরে বিড়ালছানার ন্যায় অভিযোগের সুরে বললো
--তুমি আমার সঙ্গে গত দুই দিন তিনঘন্টা ষোলো মিনিট চৌদ্দ সেকেন্ড কোনো কথা বলো নি। এমনকি আমি ডাকলেও সাড়া দাও নি। ইন্ডাইরেক্টলি ইগনোর করেছো। ইচ্ছে করে দুষ্টুমি করলেও বকা দেও নি। ধমকে পড়তে বসাও নি। বিং বিংকে তোমার সামনে কোলে নিয়ে ঘুরলেও ধমক দিয়ে বলো নি -সেতু তোর স্টুপিড বেড়ালকে কোল থেকে নামা। নয়তো দুটোকেই কিন্তু বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবে। এমনকি দেরি করে খাওয়ার জন্যও কিছু বলো নি। উল্টো এমন ব্যবহার করছো যেন আমি একজন অদৃশ্য মানবী। আমাকে তুমি দেখতেই পারছো না। সামনে থেকে ঘুরলে অচেনা মানুষের মতো ট্রিট করছো। এসব আমি একদমই সহ্য করতে পারছি না রোহান ভাই। তোমার এই অবহেলা আমাকে অসহ্য যন্ত্রনা দিচ্ছে। মানসিক টানাপোড়নে দিশাহীন আমি। আমার সাথে কেনো এমন করছো রোহান ভাই? কি করেছি আমি সেটা তো বলো। নয়তো নিজের ভুল শুধরাবো কেমন করে?
মেয়েটা ছলছল চোখে তাকিয়ে থেকেই রোহানের উদ্দেশ্যে উক্ত কথা গুলো অকপটে বলে ফেললো। অথচ সামনের মানব তখনও নিশ্চল। অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রয়েছে কেবল। মেয়েটার চোখের পানি তার হৃদয়ে র'ক্ত ক্ষরণের সৃষ্টি করলেও নিজের অনুভূতি,কষ্ট কিছুই প্রকাশ করতে পারলো না। নিজের কঠোর সত্তা বজায় রেখেই ভাবতে লাগলো অতীতের ফেলে আসা দিন গুলো।
ছোট বেলা থেকেই রোহান শায়েরীর কাছে সেইফ জোন। নিজের বাবা মা ভাইয়ের সঙ্গে ও যেগুলো শেয়ার করতে পারতো না সেগুলো নির্ধিদ্বায় রোহানকে বলে ফেলতো অবুঝ মেয়েটা। অকারণে জেদ করতো। নিজের সকল আবদারের ঝুলি নিয়ে বসতো তার রোহান ভাইয়ের কাছে। আর রোহানও ছোট্ট শায়েরীর সব আবদার হাসিমুখে পূরণ করতো। ধৈর্য্য ধরে মেয়েটার করা সকল অভিযোগ শুনতো। বিপদে ঢাল হতো। বটগাছের ন্যায় আগলে রাখতো সর্বোদা। মায়ের কাছে বকা খেয়ে কাঁদতে কাঁদতে মুখ লুকাতো রোহানের বুকে। আর রোহান নিজেও আদুরে মেয়েটাকে নিজের বক্ষে সযত্নে আগলে রাখতো। প্রথম প্রথম এগুলো চাচাতো বোন হিসেবে করলেও সময়ের সঙ্গে সঙ্গে রোহানের অনুভূতি বদলাতে লাগলো। ছোট্ট সেই শায়েরী ধীরে ধীরে তার মনে রাজত্ব চালালো। ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হলো। শৈশব থেকে কৈশোরে এলো। সেই সাথে পরিবর্তন হলো তার আপন সত্তা। সারাক্ষণ দুষ্টুমি,দূরন্তপনা,আবদার আর অসংখ্য অভিযোগ নিয়ে রোহানের কাছে দিনকে দিনকে আহ্লাদী হয়ে উঠলো। রোহান মেয়েটার আদুরে আবদার, অভিযোগ সবকিছু যত্ন নিয়ে শুনতো। কখনো হেঁসে উঠতো আপন মনে। সময়ের সঙ্গে রোহান বুঝতে পারলো শায়েরীর প্রতি সে ভীষণ ভাবে দূর্বল হয়ে পড়েছে। এই মেয়েটাকে এখন আর বোনের নজরে দেখতে পারছে না। অবচেতন মন না চাইতেই আদুরে মেয়েটাকে বউয়ের আসনে বসিয়ে ফেলেছে। ফলস্বরূপ দীর্ঘ পাঁচ বছর সেই আদুরে বিড়াল ছানাকে ভালোবাসায় মুড়িয়ে সযত্নে নিজ মন গহীনে খুব গোপনে লুকিয়ে রেখেছে রোহান। এক সেকেন্ডের জন্যও কাউকে বুঝতে দেয় নি নিজের অনুভূতি। শায়েরীকে পর্যাপ্ত সময় দিয়ে নিজের মতো আগলে রেখেছে। এবং এখনও রাখছে।
--রোহান ভাই কিছু বলছো না কেনো?
গম্ভীর পুরুষের হাত ধরে ঝাঁকালো রমণী। চোখ দুটো তার জলে টইটম্বুর। নিজ ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো রোহান। আড়ালে তপ্ত শ্বাস ফেলে আলগোছে শায়েরী হাত টা সরিয়ে দিয়ে নিরেট স্বরে বললো
--কজ ইউ্য ডিজার্ব ইট শায়েরী।
প্রথম বারের মতো রোহানের মুখে নিজের নাম শুনে চমকে উঠলো মেয়েটা। হুট করেই মন গহীনে প্রিয় কিছু হারিয়ে ফেলার ভয় জেঁকে বসলো। অস্থিরতায় ছটফট করলো রমণী। রোহান তখনও নির্বিকার। নীরবে সূক্ষ্ণ নেত্রে শায়েরীকে দেখছে শুধু। শায়েরী পুনরায় রোহান হাতটা শক্ত করে ধরলো। কাঁপা স্বরে বললো
--তু..তুমি আমাকে এই নামে ডাকছো কেনো রোহান ভাই?
--কেনো তোর তো এই নাম পচ্ছন্দ। কালকে নিজেই তো অচেনা সেই ছেলেটাকে নিজের এই নাম টাই হাসিমুখে বললি। তখন যখন কোনো অসুবিধা হয়নি এখনও হওয়ার কথা নয়।
শায়েরী অস্থির। রোহানের মুখে শায়েরী ডাক শুনে সে অভ্যস্ত নয়। রোহানের কাছে সে সেতু। তার কাছে মনে হয় রোহান তাকে শায়েরী বলে ডাকলে সে পর হয়ে যাবে। সেতু ডাক টায় যেমন আপন আপন অনুভূতি শায়েরী নামটা তেমনই পর। এই নাম থেকে সে এবং রোহান যোজন যোজন দূরে। তবে আজ কেনো এই নামে ডাকছে তাকে?
ঝরঝর করে কেঁদে ফেললো শায়েরী। রোহানের হাত ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললো
--এই নাম বাজে। ভীষণ বাজে। তুমি আমাকে শায়েরী বলে ডাকবে না। তোমার কাছে আমি সেতু। তুমি নিজেই তো ছোট বেলায় বলতে সেতু নামটাই আপন আপন অনুভূতি আছে। আমাকে নাকি কখনো শায়েরী বলে ডাকবে না তুমি। তাহলে আজ কেনো ওই নামে ডাকছো? আমাকে তুমি পর বানিয়ে দিতে চাইছো রোহান ভাই? এই জন্যই এই অচেনা নামে সম্মোধন করছো?
রোহান নিঃশব্দে হাসলো শুধু। অতঃপর শায়েরীর চোখের দিকে তাকিয়ে শুধালো
--আমি তোর আপন বুঝি?
--অবশ্যই তুমি আমার আপনজন। তুমি জানো না আমার কাছে কতোটা ইম্পোর্টেন্ট তুমি? তোমার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয় রোহান ভাই। কেনো এমন করছো তুমি? ভুল করলে আমাকে বকো,শা'স্তি দাও তবুও এভাবে পর করে দিও না রোহান ভাই। আমি ম'রে যাবো। সত্যিই ম'রে যাবো।
রোহানের হাতে মাথা ঠেকিয়ে কাঁদছে মেয়েটা। অবিরাম শ্রাবণধারার মতো ঝরঝরিয়ে ফেলছে মুক্ত দানা গুলো। মেয়েটার কান্নায় বুক টা মুচড়ে উঠছে রোহানের। তবুও নিজেকে কঠোর রাখার আপ্রাণ চেষ্টা করছে। বার বার শুষ্ক ঢোক গিলে নিজের সঙ্গেই নিশ্চুপ এক বোঝা পড়ায় বার বার বোঝাচ্ছে হেরে গেলে চলবে না। নিজেকে বাচিয়ে রাখতে চাইলে বেঁচে থাকা সম্বলকে নিজের করে নিতে হবে। আপোষে না হলে কেঁড়ে নিতে হবে। তবুও অন্য কাউকে তার দ্বারপ্রান্তে পৌঁছাতে দেবে না।
রোহান বার কয়েক জোড়ে জোড়ে শ্বাস ফেললো। নিজ মনে কথা সাজিয়ে বললো
--আমি তোর আপন জন হলে সেদিন আমার কথার অমান্য করতিস না। মা'য়ের সঙ্গে গিয়ে অন্য একটা ছেলের সঙ্গেও দেখা করার সাহস দেখাতিস না।
চলবে....