#কল্পনায়_তুমি_আমার
#লেখিকাঃজেরিন_রায়হানা
#পর্বঃ_৩
সকাল সকাল ঘুম থেকে ওঠেই চোখের সামনে তাসফিয়াকে আবিষ্কার করলো। তাৎক্ষণিক জেসিকা বিছানা থেকে ওঠে বসে। তাসফিয়া বললো এই যে ননদিনী এতো ঘুমালে হবে বলো?? তোমার ভাইয়ের বিয়ে কাজ করতে হবে না? হ্যা এখন ওঠতামই। তাসফিয়া মিষ্টি হেসে বললো আজ তো আমাদের হলুদ সন্ধ্যা আর কালকে বিয়ে। এই জেসি একটা কথা বলি? হ্যা বলো কি বলবে? আরে আমি তো তোমার ভাইকে অনেক আগে থেকেই পছন্দ করি কিন্তু বলতে পারিনি কখনো তাই বাবা মা কে পাঠিয়ে দিয়েছি। আর অবশেষে আমার one said love পূর্নতা পেতে চলেছে। আমি অনেক খুশি। জেসিকা আনমনেই বলে ওঠে one said love অনেক কষ্টকর। তাসফিয়া বললো হ্যা তবে অতোটাও কষ্টের না তো। তখন জেসিকা বাকা হেসে বলে তুমি বুঝবা না আসল one said love কেমন হয়। এদের কথার মধ্যে তাসফিয়ার মা এসে বলে কি রে এখন বাড়ি চল অনুষ্ঠান শুরু হবে তো এখানে থাকলে হবে? চল বাড়ি চল।আচ্ছা জেসি থাকো কালকে দেখা হবে। তাসফিয়া যাওয়ার সাথে সাথে জেসিকা দরজা লাগিয়ে কান্না শুরু করে, সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে আর বলছে কি রে তুই কেন মাহিন ভাইয়ের মায়ায় পড়তে গেলি? কেন তাকে ভুলতে পাড়ছিস না?? মাহিন তো তোর না মাহিন শুধু তাসফিয়ার। না না মাহিন ভাই আমার আমার আমার শুধু আমার চিৎকার করে বলে আল্লাহ তুমি কিছু করো আল্লাহ । আল্লাহ আমার যে আর সহ্য হচ্ছে না আল্লাহ। ও আল্লাহ হয় আমার মৃত্যু দাও নাহলে মাহিন ভাইকে আমার করে দাও আল্লাহ। তখনই জেসিকাকে নিশা ডাক দিলো,,,, কি রে জেসু সোনা কি করিস দরজা খোল। হ্যা হ্যা আপু দারাও খুলছি। জেসিকা স্বাভাবিক হয়ে দরজা খোলে। কি রে জেসু বাহিরে কি আসবি না নাকি ঘরেই বসে থাকবি। চল নাচবো না আপু পেট বেথ্যা তোমরা নাচো। আচ্ছা নাচতে হবে না বাহিরে থাক চল। আচ্ছা চলো। কি রে জেসিকা আমার গালে হলুদ লাগাবি না? মাহিনের এমন প্রশ্নে জেসিকা আবারও ভিতর থেকে যেন মরে গেলো তার খু কষ্ট হচ্ছে কিন্ত কাউকে বোঝাতে পারছে না। কি রে জেসিকা আমাকে হলুদ লাগা?? মাহিন ভাই তুমি আমাকে আর জবা ফুল ডাকবে না?? না রে তোকে আর জবা ফুল ডাকবো না কারণ আমার বউ রাগ করবে রে। তোকে জেসিকা বলেই ডাকবো এখন থেকে বুঝলি লাগা হলুদ। জেসিকা কাপা কাপা হাতে হলুদ হাতে নিয়ে মাহিনের গালে লাগালো। তারপরই জেসিকা রুমে এসে দরজা দিয়ে ডায়েরি লেখা শুরু করলো। বাহিরে সবাই কত আনন্দ করছে কত খুশি সবাই কিন্তু আমার কেন এতো কষ্ট হচ্ছে আল্লাহ? ও আল্লাহ কালকেই তো বিয়ে আমি নিজের চোখের সামনে এতো কিছু দেখতে পারবো না আল্লাহ। জেসিকা জানালা দিয়ে মাহিন কে দেখছে কত সুন্দর লাগছে মাহিন ভাইকে। মাহিন হলুদ রংএর পাঞ্জাবি পরে আছে, কপাল ছুই ছুই চুল।গালে একটা তিল, চোখ গুলো মোহনিয় তার চোখ দেখলে এক আকাশ পরিমান শান্তি পায় জেসিকা। মাহিনের গায়ের রং শ্যামলা, গায়ের গঠন অনেক সুন্দর, দেখতে সুদর্শন পুরুষ। জেসিকা এসব ভাবতে ভাবতে আনমনেই কান্না করে দেয়। এক কথায় জেসিকার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে কিন্তু কেউ সেটা খেয়াল করলো না সবাই শুধু মাহিন ভাইকে নিয়ে ব্যস্ত। সারারাত জেসিকা জানালা দিয়ে তার মাহিন ভাইকে দেখছে মনে হচ্ছে এই দেখাই হয়তো তার শেষ দেখা আর দেখতে হয়তো এই জনমে তার মাহিন ভাইকে দেখতে পাবে না। সে এটা ভাবছে আর মাহিন কে দেখছে
সকাল সকাল সবাই বিয়ে নিয়ে ভারি ব্যাস্ত। নিশা, রাইশা এরা নাচ নিয়ে ব্যস্ত জোরে জোরে বক্স বাজছে।জেসিকা মন মরা হয়ে বারান্দায় বসে আছে। মেয়েটা একদম ভিতর থেকে মরে গেছে। বাড়ির কেউ একটি বারের জন্যও জেসিকার খেয়াল করছে না তবে জেসিকার মা জেসিকার কাছে এসে বলে কি রে এইরকম মন মরা হয়ে আছিস কেন ভাইয়ের বিয়ে হাসাহাসি কর নাচা নাচি কর। জেসিকা কোনো কথা বললো না। তবে জেসিকার মা আবার বলে ওঠে,, ওহ হ্যা হ্যা আজ তো তোর রেজাল্ট, সেই জন্য এইরকম হয়ে আছিস? আজ যদি তোর রেজাল্ট খারাপ হয় তাহলে তোকে বিশ খাইয়ে মারবো বলে দিলাম। সর এখন তোকে দেখতে ইচ্ছে করছে না। না জানি রেজাল্ট কতই খারাপ করেছিস। মায়ের এমন তিক্ত কথা শুনেও জেসিকার কিছু হেলদোল হলো না, সে ঠাই বসে রইলো। কিছুক্ষন পর মাহিন এসে বলে কি রে কিছু বলবি না? জেসিকা কেবল বলতে যাবে মাহিন ভাই তুমি এই বিয়ে করো না ঠিক তখনই মাহিন বলে ওঠে আমার বউকে পার্লার থেকে সাজিয়ে আনবো দেখিস সবার চোখে তাক লেগে যাবে। মাহিনের এমন কথা শুনে জেসিকা দৌড়ে নিজ ঘরে চলে যায়। এবং পড়ার টেবিলে বসে একটা চিঠি লিখে
প্রিয় মাহিন ভাই,
মাহিন ভাই তোমাকে বলার অনেক কথা ছিল তবে তুমি সেই সুযোগ দিলে না আর তোমারই বা কি করার বলো ভালো তো আমি তোমায় বাসি তুমি আমায় তো ভালোবাসো না। যানো মাহিন ভাই তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তুমি যদি আমাকে বলতে তুই আমার জন্য বিশ পান কর আমি চোখ বন্ধ করে বিশ পান করতাম। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি মাহিন ভাই। যেদিন তোমার বিয়ের কথা শুনলাম তখনই আমি ভেতর থেকে মরে গেছি। মাহিন ভাই জানো? তোমাকে অন্য কারুর হতে দেখতে পারবো না আমি। তাই আজ বাড়ি থেকে চলে যাবো আর কখনো আসবো না। তোমরা সুখি হও তোমাদের সোনার সংসার হও মাহিন ভাই দোয়া করি। আমি চলে যাওয়ার পর তুমি কি আমাকে মনে রাখবে?? নাকি সুন্দরী বউ পেয়ে আমার মতো কালো মেয়েকে ভুলে যাবে? আচ্ছা যাই হোক সময় নেই আমার বড্ড দেরি হয়ে গেলো চলে যাবো আমি অনেক দূরে চলে যাবো আর কখনো তোমাদের সামনে আসবো না, আমি যাওয়ার সময় তোমার একটা ছবি নিয়ে যাবো মাহিন ভাই, প্রতিদিন তোমায় না দেখলে থাকতে পারি না তাই তোমার ছবি দেখেই সারাজীবন কাটিয়ে দিবো। আর আমি অনেক কষ্টে আছি মাহিন ভাই, আচ্ছা আমি যাই তুমিও ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। তুমি বাস্তবে আমার না হলেও কল্পনায় তুমি আমার।
ইতি তোমার জবা ফুল 🌺
জেসিকা এই চিঠিটা টেবিলের উপর রেখে স্কুল ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে। তখন নিশা এসে বলে কি রে জেসি সোনা কোথায় যাচ্ছিস? এইতো আপু একটু স্কুলে যাচ্ছি আজকে রেজাল্ট আছে। ওহ আচ্ছা তারাতাড়ি আসবি বিয়েতে বরযাত্রী যাবো তো। হুম আপু তারাতাড়ি আসবো বলেই নিশাকে জরিয়ে ধরে কান্না করে। তখন রুহি এসে বলে কি রে তারাতাড়ি চল রেজাল্ট নিতে যাবি না?? বলেই জেসিকাকে টেনে নিয়ে যেতে থাকে তবে নিশা কিছুই বুঝলো না। জেসিকা বাড়ি থেকে যাওয়ার সময় মাহিনের সাথে দেখা হয়ে গেলো,, কি রে জেসিকা কোথায় যাস? এইতো স্কুলে রেজাল্ট নিতে, আচ্ছা যা তারাতাড়ি আসিস আমার বিয়েতে তুই না থাকলে মজাই হবে না। হ্যা আসবো। মাহিন নিজের মনে চলে গেলো আর জেসিকা মাহিন কে চোখ ভরে দেখে নিয়ে চলে গেলো। বাড়ির সবাই বিয়ের গাড়ির সামনে দারিয়ে জেসিকার জন্য অপেক্ষা করছে। সবাই বিরক্ত হয়ে বললো মেয়েটা এমন কেন কোনো কাজই ঠিক মতো করে না। এমন আলোচনার মাঝে রুহি কান্না করতে করতে এসে মাহিন কে বলে, মাহিন ভাই জেসিকা এক্সিডেন্ট করছে তারাতাড়ি চলো মাহিন ভাই। মাহিন সহ বাড়ির সকলেই চলে যায় মাহিন গিয়ে দেখে রাস্তায় পরে আছে জেসিকার নিথর দেহ। মাহিন দৌড়ে গিয়ে নিজের কোলে নিয়ে নেয় জেসিকার মরা দেহ। সবাই কান্না করতে থাকে রুহি বলে ওঠে মাহিন ভাই জেসিজা রাস্তার মাঝে এসে কান্না করে তাই তখন ট্রাক এসে,... পরের কথা আর রুহি বলতে পারে না রুহি অজ্ঞান হয়ে যায়। মাহিন জেসিকার দেহ নিজের বুকে আকড়ে ধরে গগন ফাটানো চিতকার করে ওঠে। আল্লাহ তুমি এটা কি করলা আল্লাহ। ও আল্লাহ আমার জবা ফুল রে তুমি আমার কাছে আইনা দাও আল্লাহ। আল্লাহ... আমার জবা ফুলকে ঠিক করে দাও আল্লাহ। মা মা মা আমার জবা ফুল কে তোমরা ঠিক করে দাও মা আমি আমার জবা ফুল কে বিয়ে করবো। মা আমার জবা ফুল ওঠছে না কেন মা। এই জবা ফুল দেখ তোকে আমি অনেক ভালোবাসি রে তোকে ছাড়া থাকতে পারবো না রে ওঠ না একবার। সবাই মাহিনকে আর জেসিকার মরা দেহ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর পুলিশ এসে মরা দেহ নিয়ে যায় আর এইদিকে মাহিন অর্ধ পাগল প্রায়। মাহিন হাত দিয়ে মাটিতে থাবা দিয়ে কান্না করছে মাহিনের বুক ফেটে যাচ্ছে। কান্না করতে করতে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হতে হতে মাহিন জ্ঞান হারায়। মাহিনকে সবাই হাসপাতালে নিয়ে যায়। আর অন্য দিকে জেসিকার মা নিজের কপালে নিজেই আঘাত করছে আর বলছে,, সকালে আমিই তো আমার মেয়েটাকে মরতে বলেছিলাম কিন্তু আল্লাহ যে আমার মুখের কথা সত্যি করে দিবে ভাবিনি আল্লাহ। আমাকেও মেরে ফেলো আল্লাহ আমার মেয়ে কে ছাড়া কিভাবে আমরা ভালো থাকবো। বাড়িতে বড্ড সোক পড়েছে
চলবে....... 🦢