সুখের_নেশায়
#
লেখিকাঃ আসরিফা সুলতানা জেবা
৪৯+৫০
পর্ব___৪৯
আয়ানদের বাড়িটা দু'তলা। বাড়ির একপাশে ছোট খাটো একটা প্রাচীর। উচ্চতায় অনেক কম। প্রাচীরের অপর পাশে আরেকটা দু'তলা বাড়ি। এখান থেকে স্বল্প উচ্চতার সেই দেয়াল ডিঙিয়ে চলে যাওয়া যাবে অনায়সে। এমনকি দু'টো মানুষ মাথা উঁচিয়ে কথা বলতে পারবে একে অপরের সাথে। চৈত্রিকা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে বাগানের দিকে তাকালো। বড় একটা দোলনা টানানো বাগানে,যা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। তারই উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে একটা চেরি গাছ। আপাতত পুষ্পহীনতায় ভুগছে গাছ টা। মূলত গাছের পাতা বেয়ে পানি এসে ঝরে পড়ছে শূণ্য দোলনা টায়। চৈত্রিকার বেশ মন কাড়লো দৃশ্য টা। মনপাজর জুড়িয়ে গেল। জার্মানির এই বৃষ্টি যেন চৈত্র মাসের খরা কাটিয়ে তুমুল সুখের বন্যা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। সাফারাতের এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ চৈত্রিকার এক হাত। দু'জনে এগিয়ে চলেছে সমান তালে। ক্ষীণ সময় পর পর চৈত্রিকা সাফারাতের বুকের কাছ থেকে সরে দৃষ্টি বুলাচ্ছে আশেপাশে। এই মুহুর্তের পরিবেশ টা ভয়ংকর, মারাত্মক।
সবার সাথে বাড়ির মধ্যে ঢুকল ওরা। প্রথমেই চৈত্রিকার নজর গিয়ে ঠেকে ড্রইং রুমের বিশাল দেয়ালের একাংশ জুড়ে বড় এক ফ্রেমে বন্দী সুঠাম দেহের, সুদর্শন এক যুবকের ছবির দিকে। চৈত্রিকার বুক টা তরতর করে কাঁপলো। হৃদয় নাড়ানো অনুভূতি হলো বুঝি!ছবিতে সাফারাত যেন ঠিক ওর দিকেই চেয়ে আছে। কে বলবে এটা ওর খালামণির বাড়ি?এ যেন সাফারাতেরই নিজস্ব বাড়ি৷ সত্যি অনুভূতি টা বেশ আপন আপন। চৈত্রিকার কোনো খালা নেই, আলোকে দেখলে ওর মনে হয় সাফারাত এদিক থেকে লাকি। ভীষণ লাকি। আলো বেগমের মাঝে সিয়ার প্রতিচ্ছবি দেখতে পায় চৈত্রিকা,যদিও সে সিয়াকে দেখে নি। আচ্ছা সাফারাতও কি ওর মতো করে মা'য়ের প্রতিচ্ছবি, মা মা গন্ধ খুঁজে পায় ওদের সামনে চোখ আনন্দপূর্ণ অশ্রু নিয়ে দাঁড়িয়ে থাকা আধবয়স্ক মহিলাটা কে দেখে?হয়ত পায়।
দীর্ঘ ভ্রমণ প্রেগ্ন্যাসি অবস্থায় বেশ কষ্টজনক ছিল চৈত্রিকার ক্ষেত্রে। সাফারাত ওকে সোফায় বসিয়ে দিল। বছর খানেক আগে যখন সিনথিয়াকে নিয়ে আসে এখানে তখন তার জন্য একটা রুম নির্দিষ্ট করে দেওয়া হয়। যে রুমের প্রত্যেক টা আসবাব, জিনিস আলো নিজ হাতে সাজিয়েছেন। নির্দিষ্ট সেই রুমে জীবনের অনেকগুলো বছর কেটেছে সাফারাতের। পার্থক্য এতকাল সেই কক্ষে একা থাকত,এখন থেকে ওর জীবনের দ্বিতীয় নারী থাকবে। রুমের অর্ধাংশ দখল করে রাজত্ব চালাবে। একটা মেয়ে সার্ভেন্ট এগিয়ে এলো। চোখ তুলে মেয়েটার দিকে তাকালো চৈত্রিকা। পড়নে হাটুর নিচ অব্দি স্কার্ট,উপরের অংশে শার্ট। সাদা ধবধবে পায়ের উন্মুক্ত অংশ। চেহারার আকৃতিও বেশ সুন্দর। চুলগুলো কালো রঙের। চৈত্রিকা বুঝতে পারে অপরুপ সুন্দর মেয়েটা জার্মানির স্থায়ী বাসিন্দা। আলো বেগম আদেশ করলেন মেয়েটা কে লাগেজ গুলো রুমে পাঠাতে। মেয়েটা ইয়েস ম্যাম বলে লাগেজ গুলো টেনে নিয়ে যায়। অতি সূক্ষ্ম এবং মিহি ছিল সেই কন্ঠস্বর। মেয়েটার নাম টা স্পষ্ট শুনে নি চৈত্রিকা। হয়ত শুনেছে কিন্তু এরকম নাম শুনতে কিংবা উচ্চারণ করতে অভ্যস্ত নয় বলে ঠিক মনে করতে পারছে না। ' ক্যাথরিন' ছিল বোধ হয় নাম টা।
ক্লান্ত, অবিশ্রান্ত হওয়ার কারণে চৈত্রিকাকে নিয়ে রুমে এলো সিনথিয়া। ফ্রেশ হয়ে নিতে বলল। বার্লিন শহরে সন্ধ্যে নেমে এসেছে। ঘড়িতে তখন ৬.৪৭। চৈত্রিকা লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে গোসল সেড়ে এলো। রুমে আসতেই দেখে সাফারাত ফ্রেশ না হয়েই শুয়ে আছে বিছানায় সটানভাবে। হয়ত ক্লান্তি ঘিরে ধরেছে তাকে। চুল থেকে তোয়ালে সরিয়ে চেয়ারের উপর মেলে দিল। সাফারাত দুই চোখ বুঁজে তপ্ত নিঃশ্বাস ফেলছে। চৈত্রিকা খানিক উঁচু পেট টা নিয়ে আস্তে আস্তে হেঁটে পাশে বসল। সাফারাতের মুখের দিকে চেয়ে থাকল মন্ত্রমুগ্ধ হয়ে। কি সুন্দর এই মানুষ টা!এতো মায়াময় মানুষটার জীবন কেন এত বিষাক্ত ছিল?চৈত্রিকা হাত উঠালো চুলে হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে। পরক্ষণেই সাফারাত বিরক্ত হয় যদি তা ভেবে সরিয়ে আনল। পাশ থেকে উঠতে নিলে সুড়সুড় করে কর্ণগহ্বরে পৌঁছাল,
' চৈত্র উঠছেন কেন?'
ব্যস আর উঠা হলো না। এক বাক্যে সারা অঙ্গ স্থির। সাফারাত চক্ষু মেলল,তবে শোয়া হতে উঠল না। বরং চৈত্রিকার এক হাত টেনে সম্পূর্ণ দেহ টা বুকের উপর এনে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ কান্ডে চৈত্রিকার হৃদস্পন্দন চক্রাকারে বৃদ্ধি পেয়ে গেল যেন। নিঃশ্বাস কেমন থমকে গেল। বুকে উথাল-পাথাল ঢেউ গর্জে উঠল। এক গাছি ভেজা চুল সাফারাতের নাকের কাছে গিয়ে ঠেকল। প্রাণ, মন ভরে সেই ভেজা সিক্ত ঘ্রাণ নাসারন্ধ্র দ্বারা টেনে নিতে শুরু করে সাফারাত। চৈত্রিকার কোমর জরিয়ে ধরে খুবই আলতো বাঁধনে।
চৈত্রিকা হতবাক, বিস্মিত নেত্রে চেয়ে রইল। হুট করেই, সেকেন্ডের ব্যবধানেই ওর সেই চাউনি বদলে লজ্জায় রাঙা হয়ে উঠল। পরিণত হয় লজ্জিত দৃষ্টিতে। সাফারাত মাদকময় চাহনিতে চেয়ে আছে। দু চক্ষে নেশা। কন্ঠ গাঢ়,শীতল। বলল,
' ভালো আছেন আপনারা?'
চৈত্রিকা তব্দা খেয়ে গেল। হুটহাট এই এক প্রশ্ন কাঁপিয়ে তুলে ওকে। প্রশান্তিতে ভরে যায় মন। বলতে ইচ্ছে করে এভাবে জিজ্ঞেস করলে খারাপ থাকা যায়?উল্টো বুকে ঢোল বাজে। ছোট্ট করে বললো,
' আলহামদুলিল্লাহ। '
এটুকু বলে থামল। ক্ষীণ সময় পরে জিজ্ঞেস করে উঠল,
' আপনার কি ক্লান্তি লাগছে?'
সাফারাত ঠোঁটের কোণ বাঁকালো। টুপ করে গালে চুমু খেয়ে বলে,
' ছিলাম। আপনার শরীরের স্পর্শ, ঘ্রাণ, আপনার মিষ্টি প্রশ্ন, কন্ঠস্বর,স্নিগ্ধ চেহারা,আপনি সবকিছু আমার সকল ক্লান্তি দূর করে দিয়েছে। নিজেকে স্ট্রং স্ট্রং ফিল হচ্ছে। আপনি আমাকে কখনও ছেড়ে যাবেন না চৈত্র। আপনার ঘ্রাণ, স্পর্শ, আপনি না থাকলে এই পৃথিবীতে থাকার জন্য কোনো কারণ থাকবে না আমার নিকট। থাকতে পারব না আপনাকে ছাড়া। '
চৈত্রিকা দু হাতে ঝাপটে ধরল সাফারাতকে। শক্ত করে। সাফারাত মাথায় ভেজা চুলে হাত বুলিয়ে বলে উঠল,
' কি করছেন?আমাকে এতো জোরে জড়িয়ে ধরলে সুখ ব্যাথা পাবে তো। '
বুক থেকে মুখ তুলে চোখের পল্লব ঝাঁকিয়ে মিটমিট করে চাইল চৈত্রিকা সাফারাতের হাসোজ্জল মুখের দিকে। হতবিহ্বল হয়ে প্রশ্ন করে বসল,
' আপনিও আয়মানের মতো বলছেন?'
' হু। সুখ তো। সুখকে আপনি দুঃখ দিতে চান?'
চৈত্রিকা এক গাল হেসে বললো,
' সুখ কে কখনও দুঃখ দেওয়া যায় না। '
' আচ্ছা সুখের আম্মুকে আদর করা যায়?'
লজ্জায় চোখ নামিয়ে ফেলল চৈত্রিকা। মাথা উপর নিচ করে বললো,
' নির্দ্বিধায় করা যায়। '
' নির্দ্বিধায় করি সবসময়। তাই বলেই তো সুখ এ পৃথিবীতে আসার ভিসা পেয়ে গেল। অধৈর্য হয়েছি,আদরে কিপ্টামি করি নি। '
চৈত্রিকা আর মুখ তুলতে পারল না। নিশ্চুপ হয়ে পড়ে রইল শক্তপোক্ত প্রশস্ত বুক টায়। লুকিয়ে রাখল লাল মুখশ্রী।
________________
গতকাল পুরো একটা বৃষ্টিমুখর দিন,রাত পার হবার পর একটা সুন্দর সকালের দেখা মিলে বার্লিন নগরীতে। চৈত্রিকা বিছানা ছেড়ে রুমের একপাশে দেয়ালের পরিবর্তে দেয়া বড় কাঁচ টার সমুখে এসে দাঁড়াল। এখনও কাঁচে পানি লেগে আছে। গত রাতে আয়ান ও আলো বেগমের হাসবেন্ডের সাথে দেখা হয় ডিনার টাইমে। রাতে আলো বেগম নিজ হাতে ওদের জন্য কয়েক ধরনের বাঙালি খাবার রান্না করে। সবাই তৃপ্তি করে খেলেও চৈত্রিকা একটা বিষয় খেয়াল করে। অন্য কেউ করেছে কি-না জানে না। তবে সাফারাত আলো বেগমের রান্না করা একটা জিনিসও খায় নি। সিনথিয়া ডাল রান্না করেছিল সেটাই খেয়েছিল শুধু। আলো বেগম,খালু,আয়ান অনেক সাধলেও সাফারাত জানায় তার শুধু এখন ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে,কোনো প্রকার ভারী খাবার খেতে চাচ্ছে না। আলো বেগমের একটু মন খারাপ হয়েছে তা ওনার মুখ দেখেই চৈত্রিকা বুঝে ফেলে। কিন্তু সবার সামনে সাফারাতের মুখের উপর কিছু বলতে পারছিল না। হয়ত সত্যিই শরীর খারাপ লাগছিল তার। সন্ধ্যে হতেই তো ক্লান্ত ছিল।
বিশাল কাঁচে একটা অবয়ব দেখে জড়োসড়ো হয়ে দাঁড়াল চৈত্রিকা। পিছন হতে এক জোড়া ঠোঁট উষ্ণ ছোঁয়া এঁকে দিল ওর কানে। নিমিষেই চোখ বুঁজে আসল। কন্ঠনালির ঠিক বা পাশে দীর্ঘ,গভীর চুমু খেয়ে বলে উঠল সাফারাত,
' রেডি হয়ে নিন। প্রিয়ন্তীকেও বলুন। আমরা বের হবো। ব্রেকফাস্ট বাহিরে করবো। '
চৈত্রিকার কন্ঠে অবাকতার দেখা মিলে,-- ' কোথায় যাবো?'
সাফারাত কাঁচের দেয়ালের উপর রাখা চৈত্রিকার হাত টার উপর হাত রাখে। কাঁধে থুতনি ঠেকিয়ে বলে,
' সুখের আম্মার জন্য সারপ্রাইজ আছে। '
নিরবে হাসল চৈত্রিকা। মনে মনে আওড়ালো,-- ' সাফারাতের চৈত্র মাস, সুখের আম্মা। উফ!এত সুখ! '
_______________
বড় একটা রাউন্ড ড্রেস পড়েছে চৈত্রিকা। গলায় স্কার্ফ পেঁচানো। পাশেই প্রিয়ন্তী হাঁটছে। মেয়েটা আজকাল কথা বলে না। প্রয়োজনে দু ঠোঁট আলগা হয় ওর। সাফারাত গাড়ি পার্ক করে ওদের পাশে এসে হাঁটতে থাকে। গাড়িটা ওর নিজের। এদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তার। অফিসের কাজও আবার স্টার্ট হয়ে গিয়েছে। হাঁটার তালে তালে সে নিরব প্রিয়ন্তীর হাত টা ধরল। প্রিয়ন্তী ভাইয়ের স্পর্শে চমকালো না। সাফারাত ওর জীবনে যে সুখ আনার চেষ্টা করছে ও তা ভালো করে বুঝতে পারছে। যার সাথে বাবা- মা এত অন্যায় করেছে সেই মানুষ টা কি সুন্দর আগলে রাখছে ওকে। সমাজের তুচ্ছ দৃষ্টি থেকে বাঁচিয়েছে। মৃ*ত্যু না বেছে লড়াই করতে শিখিয়েছে। প্রিয়ন্তী জানে বাবা-মার সাফারাতের উপর করা অত্যাচারের কথা। কম বয়সে মেয়েটা জীবনের সকল ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। চঞ্চলতা ভুলে গুমরে জীবনযাপন করা শিখেছে। তবুও ভাই নামক মানুষটার জন্য, তার দিকে চেয়ে হাসল সে মৃদু। চৈত্রিকার হৃদয় জুড়িয়ে গেল ওদের দেখে। জার্মানির বাতাসে বাতাসে সুখ মিশে আছে কি!নয়ত এত শান্তি অনুূভূত হচ্ছে কেন!
আজ বৃষ্টি নেই, পরিবেশ আদ্র। ওরা এসেছে বার্লিন প্রাসাদ ও পার্কে। বার্লিনে মূলত তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তন্মধ্যে একটি হলো এ জায়গাটা। চৈত্রিকা অবিন্যস্ত দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছে। একপাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা খেলা করছে। চৈত্রিকার মনে হলো,ইশ!আয়মানকে নিয়ে আসলে ভালো হতো। এই বৈচিত্র্যময় দেশে চৈত্রিকার বৈচিত্র্যময় মনে হয় এদেশের মানুষগুলো কে। অকস্মাৎ একটা সাদা চামড়ার,ব্রাউন চুলের ছেলে সাফারাতকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে পড়ল চৈত্রিকা ও প্রিয়ন্তী দু'জনেই। কিন্তু সাফারাতের অভিব্যক্তি বুঝা গেল না। ছেলেটাকে ওকে ছেড়ে দিয়ে ইংরেজিতে গটগট করে বললো,
' হাউ আর ইউ শাফারাত?'
সাফারাত চোখ রাঙালো। দাঁতে দাঁত চেপে বললো,
' ফাইন। এন্ড শাফারাত নই ইট’স সাফারাত। '
' হ্যাঁ। ইয়াহ!শাফারাত। '
সাফারাত সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। একে বুঝিয়ে লাভ নেই। ছেলেটা চৈত্রিকার চমকপ্রদ দৃষ্টি দেখে সাফারাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো,
' হু ইজ শি?'
সাফারাত চৈত্রিকাকে দেখিয়ে বললো,
' শি ইজ মাই ওয়াইফ,চৈত্রিকা এহমাদ। '
চৈত্রিকা ছেলেটাকে সালাম দিল। নিমেষে ছেলেটা ওকে অবাক করে দিয়ে বললো,
' ওয়ালাইকুমুস সালাম৷ আমি ফাইয়াদ। সাফারাত ও আমি একই ইউনিভার্সিটিতে পড়েছি। '
প্রিয়ন্তী ও চৈত্রিকা উভয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পাক্কা বিদেশি, সাদা চামড়াওয়ালা ছেলেটা কেমন শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ করছে। একটু আগেই তো সে ইংরেজি বলছিল,সাফারাতের নামটা বিগড়ে দিয়েছিল। চৈত্রিকার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো,
' আপনি বাংলা বলতে পারেন?'
' হুম। আমার বাবা বেঙ্গলি। মা জার্মানির হলেও শকের বশে বাংলা শিকেছি। আপনার হাসবেন্ডই শিকিয়েছে। ভালোভাবে বলতে পারি না। '
প্রিয়ন্তী মুখ চেপে হাসল 'শক' শব্দ শুনে। শক,শিকেছি বাহ্ কি দারুণ শব্দ জার্মানি পোলার মুখে। প্রিয়ন্তীর এরকম কথা শুনলে হাসতে হাসতেই কেঁদে দিবে মনে হচ্ছে। চৈত্রিকার হাসি পেলেও বললো,
' আপনি অনেক সুন্দর বাংলা বলেন ভাইয়া। '
ফাইয়াদ মাথা চুলকে বলে,--' ধন্যবাদ। '
সাফারাত থেকে চোখ সরিয়ে ফাইয়াদ অপর পাশে তাকাতেই দেখে ফর্সা, কম বয়সী একটা মেয়ে মুখ চেপে হাসছে। আবার হাত সরিয়ে ঠোঁট দুটো চেপে ধরছে হাসি আটকাতে। ফাইয়াদ থমকে যায়। একদৃষ্টে চেয়ে থাকে হাসিমাখা মুখ খানায়। সাফারাত প্রিয়ন্তীকে দেখিয়ে বললো,
' আমার বোন,প্রিয়ন্তী। '
ফাইয়াদ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করতে। প্রিয়ন্তী ভাইয়ের দিক তাকালো। সাফারাতের সম্মতি পেয়ে হাত মিলিয়ে দিল ফাইয়াদের হাতে। ফাইয়াদ হাসল। স্মিত সেই হাসি। বলল,
' ওয়েলকাম প্রিয়ন। ওয়েলকাম ইন আওয়ার কান্ট্রি। '
প্রিয়ন্তী ভ্রুঁ কুঁচকে তাকালো। হাত টা ছাড়িয়ে নিল ঝটপট। মনে মনে রাগে আওড়ালো, --' জার্মানির বাচ্চা, আমি প্রিয়ন না প্রিয়ন্তী। '
#পর্ব___৫০
পার্ক থেকে বেরিয়ে ওরা গাড়িতে বসে। ফাইয়াদ হাতে একটা কোক নিয়ে প্রিয়ন্তীর পাশে বসে পড়ল নির্বিকার ভঙ্গিতে। আকস্মিক পাশে একটা পরপুরুষের অস্তিত্ব অনুভব করতেই প্রিয়ন্তী ভড়কে গেল, কেঁপে উঠল। ফাইয়াদ হাসল ওর ভয়ার্ত চেহারা চোখে পড়তেই। কানের কাছে মুখ নিয়ে খুবই দৃঢ় কন্ঠে বলল,
' বেঙ্গলি মেয়েরা তোমার মটো ভীতু হয় প্রিয়ন?'
প্রিয়ন্তী তাজ্জব বনে গেল। হাসবে নাকি রাগবে দ্বিধাদ্বন্দে ভুগছে সে। মটো!মত কে মটো বানিয়ে দিল শেষমেশ এই জার্মানির বাচ্চা।
সাফারাত ড্রাইভ করছে,পাশের আসনে চৈত্রিকা। জানালা দিয়ে
বাহিরের দৃশ্য দেখেছে সে। রাস্তায় তেমন মানুষ নেই। জনমানবহীন। প্রায় মিনিট দশেক পেরিয়ে ওদের গাড়ি এসে থামল একটা এপার্টমেন্টের সামনে। ফাইয়াদ আগেভাগে গাড়ি থেকে নেমে পড়ল। সাফারাত নামতেই ওর হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বললো,
' ফ্ল্যাটের চাবি। '
' লট অফ থ্যাংকস ফাইয়াদ। '
চৈত্রিকা ও প্রিয়ন্তীকে নিয়ে সাফারাত লিফটে উঠল। পিছু পিছু ফাইয়াদ। পঞ্চদশী প্রিয়ন্তী বার কতক তীররেখা নজরে,আঁড়চোখে চাইল ফাইয়াদের দিক। লিফট থেকে বেরিয়ে সাফারাত ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে পড়ল। অবাকতার বিষয় হলো চৈত্রিকা কিংবা প্রিয়ন্তী কাউকেই ঢুকতে দিল না। দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখে ওদের। মিনিট পেরুতেই দরজা খুলে বেরিয়ে আসে হাতে একটা কালো কাপড় নিয়ে। বিনা বাক্যে চৈত্রিকার চোখ বেঁধে দিয়ে ওকে অগ্রসর হতে বলে। চৈত্রিকা হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়,তবে দ্বিরুক্তি করল না। অন্ধকারাচ্ছন্ন চক্ষুদ্বয় নিয়ে ও ভরসা যোগ্য মানুষ টার হাত ধরে ধীরে ধীরে ফ্ল্যাটের ভিতরে আসে। থেমে থায় একটা সময়। সাফারাত চোখের বাঁধন খুলে দিল। আবছা আবছা অস্পষ্ট নেত্র যুগলে চৈত্রিকা অবলোকন করলো একটা সাজানো গুছানো কক্ষ। বহুমূল্যের আসবাবপত্র দ্বারা ভরাট পুরো কক্ষ। ওর বিস্ময় বাড়িয়ে দিয়ে সাফারাত সাবলীল কন্ঠে বলে উঠল,
' এটা আমাদের ফ্ল্যাট চৈত্র। আমরা এখানে থাকব। '
নিমিষেই চৈত্রিকার কপালে ভাঁজ পড়ল। তার মস্তিষ্কে সর্বপ্রথম যেই ভাবনা উদয় হলো তা হচ্ছে আলো বেগমের বারংবার বলা কথাটা। তিনি চান সাফারাত, আয়ান সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবার। যেই মানুষ টা মায়ের মতো আগলে রেখেছে, কয়েক মাস দেখতে না পেয়ে ছুটে গিয়েছে বাংলাদেশ, সাফারাত তার থেকেই দূরে থাকতে চাইছে!বিচ্ছিন্ন হওয়ার পথ খুঁজে ফেলেছে! চৈত্রিকার কন্ঠনালি যেন তালাবদ্ধ হয়ে পড়ল। উন্মুক্ত হয়ে উচ্চারিত হলো না একটা শব্দ কিংবা বাক্য। বাকরুদ্ধ চৈত্রিকা মুগ্ধ লোচনে পুরো ফ্ল্যাট টা ঘুরে দেখল। ফ্ল্যাটে চারটে রুম। কিচেন রুমের পাশেই একটা বড় বারান্দা। গুটিগুটি পায়ে চৈত্রিকা সেই বারান্দায় আসে। মুহুর্তেই এক পশলা বৃষ্টির ন্যায় দমকা হাওয়া চৈত্রিকার সমস্ত কায়া স্পর্শ করে গেল। খোলা চুল উড়ে এসে পড়ে ললাট জুড়ে। চৈত্রিকার সরানোর জন্য উদ্যত হলে আঁটকে গেল হাত। কপাল পর্যন্ত পৌঁছালো না। একটা হাত ওর সমস্ত কপালের, কর্ণ ধারের অলক সরিয়ে গুঁজে দিল কানের পিঠে। লহু স্বরে জিজ্ঞেস করলো,
' ফ্ল্যাট টা আপনার পছন্দ হয়েছে চৈত্র?'
চৈত্রিকা ঠোঁট চেপে নিরুত্তর রয়ে যায় কিয়ৎপরিমাণ সেকেন্ড, মিনিট,সময়। মাথা নাড়িয়ে বলে,
' পছন্দ হয়েছে। কিন্তু খালামণি কি ভাববেন সাফারাত? উনি তো চান আমরা একসাথে থাকি। '
' কিন্তু আমি চাই না। আমি আপনাকে ও প্রিয়ন্তীকে নিয়ে থাকতে চাই। উনার চাওয়ার দাম কেন দিতে হবে আমার?'
চৈত্রিকা প্রতিবাদ করে বলে উঠল,
' উনি আপনাকে মায়ের মতো আদর দিয়েছেন সাফারাত। '
সাফারাতের চোখ জ্বালা করে উঠল। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতেই চৈত্রিকা পিছিয়ে গেল একটুখানি। ভয়ার্ত চক্ষু মেলে ধরল। কিছু বলতে নিলে সাফারাত দ্বিরুক্তি করে রোষপূর্ণ স্বরে চাপা গর্জন করে বলল,
' মায়ের মতোন। মা নই আমার। '
রাগমিশ্রিত এই স্বরে চৈত্রিকার ভূ তল কাঁপল ক্ষীণ। ঈষৎ বিস্ফোরিত হয়ে এলো নয়নজোড়া। কোনো ক্রমেই মানতে পারছে না ও সাফারাতের গলায় উচ্চারিত শেষোক্ত বাক্য খানা। এ কোন সাফারাত! যার চোখে আলো বেগমের জন্য অজস্র শ্রদ্ধা, ভালোবাসা দেখেছিল মাত্র দু'টো মাস পূর্বে বাংলাদেশে, এই গম্ভীর পুরুষ যেন একদমই সেই চরিত্রের ব্যতিক্রম। দু নেত্রে কেবল ঘৃণা। ভয়ে গলা শুকিয়ে এলো চৈত্রিকার। সাফারাত কি বুঝল কে জানে! তৎক্ষনাৎ ভিতর হতে পানি নিয়ে এসে চৈত্রিকার মুখের সামনে ধরল। ঢকঢক পানি পান করে শরীরের ভর ছেড়ে দিল চৈত্রিকা শক্ত, পাথরের মতো বক্ষে। সাফারাত দৃঢ়বন্ধনে বেঁধে নিল। ক্রমাগত চুমু খেল চৈত্রিকার মাথায়,গালে,কপালে। নিশ্চুপ চৈত্রিকা পিটপিট করে দেখতে থাকল প্রিয় মানুষ টার অস্থিরতা। কর্ণকুহরে ঝংকার তুলে প্রবেশ করে-- ' আত্মীয়তার সম্পর্কের বেইমানি টা আমি আর নিতে পারছি না চৈত্র। '
চৈত্রিকার অন্তস্থল নড়ে উঠল। বিষাদ, বেদনার স্পষ্ট আভাস যেন সাফারাতের কন্ঠে। কে আবার বেইমানি করল?
______________
দুপুর নাগাদ চৈত্রিকা,সাফারাত, প্রিয়ন্তী আয়ানদের বাড়িতে ফিরে আসে। ফাইয়াদ ওদের সাথে লাঞ্চ সেড়ে চলে যায়। যাওয়ার সময় চৈত্রিকা ধন্যবাদ জানায় ফাইয়াদকে ওদের জন্য এত সুন্দর একটা ফ্ল্যাট খুঁজে বের করেছে বিধায়। মূলত সাফারাতের কথামতোই ফাইয়াদ এই কাজটা করে। আসার পর থেকে প্রিয়ন্তীর ফাইয়াদের বলা একটা কথা মনে পড়ে হাসি পাচ্ছে। কি সুন্দর করে নরম স্বরে ছেলেটা বলে গেল --' আবার দেকা হবে প্রিয়ন। ' কথাটা কেউ শুনতে পায় নি। শ্রবণ হয় শুধু প্রিয়ন্তীর। খুবই ক্ষীণ স্বরে ওর কানের নিকটে কৌশলে কথাটা বলে যায় ফাইয়াদ। ফাইয়াদের ওমন আজব ব্যবহারের কারণ প্রিয়ন্তীর অজানা। তবে ফাইয়াদের কারণেই বহুকাল,বহুদিন পর হাসতে পেরে সে নিজেই চমকিত।
চৈত্রিকা বিছানায় বসে আয়মানের সাথে টুকটাক আলাপন চালাচ্ছে। পিচ্চি একটা ছেলে অথচ বেশ বুদ্ধিমান সে। এবং মেধাবীও বটে। তখনই সাফারাতের ফোন বেজে উঠে। ওয়াশরুমে সাফারাত। অগত্যা চৈত্রিকা হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে দিহান ভিডিও কল দিয়েছে। মিমের কথা মনে পড়তেই চট করে কলটা রিসিভ করল। নিমেষে একটা হাসি মাখা,আদুরে মুখ ভেসে উঠল মোবাইলের স্ক্রিনে। মিম আনন্দে আবেগাপ্লুত হয়ে বলে উঠল,
' তুমি জার্মানি গিয়ে একদিনেই আরো দ্বিগুণ সুন্দরী হয়েছ আপু। '
' ভালো আছি কিনা জিজ্ঞেস না করে এমন বলছিস?'
অভিমানহত স্বর চৈত্রিকার। মিম তড়তড় করে বলে উঠে,
' তোমার সৌন্দর্য বলে দিচ্ছে তুমি ও তোমার পেটের টা ভীষণ ভালো আছে। বাই দ্যা ওয়ে আপু তোমার পাশে এই হ্যান্ডসাম বয় কি করছে?'
আয়মান এতক্ষণ মোবাইলের দিক চেয়েছিল ফ্যালফ্যাল করে। মিমের সাথে ওর বেশ সখ্যতা হয়েছে বাংলাদেশ থাকা কালীন। গম্ভীর স্বরে বললো,
' হাই রিদিতা আন্টি। '
মিম ভ্রুঁ কুঁচকালো। যেখানে সবাই ওকে মিম বলে ডাকে এই ছেলে ডাকে রিদিতা। ওর পুরো নাম রিদিতা আহি মিম। কিন্তু সবাই মিম ডেকেই অভ্যস্ত।
' কেমন আছো আয়মান? আমার ছেলের বউকে পাহারা দিচ্ছো?'
আয়মান অবুঝ মনে প্রশ্ন করে,
' আপনার ছেলের বউ কে আন্টি?'
' আপুর পেটে যে আছে ওই তো আমার ছেলের বউ। '
' কিন্তু আপনার তো ছেলে নেই। '
আয়মানের চিন্তিত কন্ঠস্বর শুনে মিম ঢের মজা পেল। বিস্তর হেসে বললো,
' এখন নেই। একবছর পর থাকবে। বউ এক বছর সিনিয়র হলে কিচ্ছু হবে না। সুন্দরী হলেই চলবে। '
আয়মান বিছানা থেকে নেমে গেল সাথে সাথে। চৈত্রিকার পেটের দিকে এক পলক চেয়ে দরজার কাছে চলে যায়। চৈত্রিকা আয়মানের এমন কান্ড দেখে প্রশ্ন করে,
' কোথায় যাচ্ছো আয়মান? '
আয়মান স্থির দৃষ্টি পাত করে প্রতুত্তর করলো,
' মাম্মার কাছে। মাম্মাকে বলব আমাকে আজকেই একজন ফাইটার ম্যানের কাছে নিয়ে যেতে। উনার কাছে আমি ফাইট করা শিখব। সুখ কে প্রটেক্ট করতে হবে তাই। '
মিম,চৈত্রিকা দু'জনের মুখ হা হয়ে গেল। আয়মান এতটুকু বয়সে একটা মেয়ের জন্য যে কি-না এখনও দুনিয়ায় আসে নি তার জন্য এত সিরিয়াস!এখন তো চৈত্রিকার ভয় হয় মেয়ে না হয়ে যদি ছেলে হয়ে যায়। এই ছেলের কি হবে!
.
.
শর্বরী ধরণীর দুয়ারে এসে দাঁড়িয়েছে মাত্র। সাফারাত নেই রুমে। আয়ানের সাথে বাগানে বসে কথা বলছে। কথার ফাঁকে ফাঁকে হাসছে মৃদু। সেদিকটায় নির্নিমেষ দৃষ্টে চেয়ে আছে চৈত্রিকা বিশাল কাঁচের উপর দিয়ে। একটা চিন্তা ওর মস্তিষ্ক অচল করে দিচ্ছে বারংবার। ঠাহর করতে পারছে না আলো বেগমের প্রতি সাফারাতের অকস্মাৎ ঘৃণার কারণ। আলো বেগম ব্যতীত বাকি সকলের সঙ্গে ঠিকঠাক কথা বলছে। কিন্তু ওনার সাথেই এমন আচরণ কেন?
সুফিয়া বেগমের দাফন কার্যকর্ম সম্পন্ন হওয়ার পর সেদিন সাফারাত তো সবকিছুই খুলে বলে। কোনো কিছুই লুকায় নি। চৈত্রিকার হুট করে মনে পড়ল সাফারাত দ্বিতীয় খু*নির বিষয় টা স্কিপ করে যায়। চৈত্রিকা সুফিয়া বেগমকে সেই ফোন আলাপের পর থেকেই সন্দেহ করে। পরে সুফিয়া বেগমের অশ্রুসিক্ত কন্ঠে, আকুতি শুনে বিশ্বাস করলেও ফারুক এহমাদকে যেদিন খুঁজতে বের হয় ওনাকে বলে কিন্তু উনি সাফারাতকে বলে দেয় বাহিরে যাওয়ার কথা সেদিনই চৈত্রিকা বুঝতে পারে সুফিয়া বেগম ছলনাময়ী। উনি সাফারাত থেকে ওকে সরাতে চাইছে। এসব বুঝেও চৈত্রিকা চুপ থাকে পুরো সত্য জানার অপেক্ষায়। আলো বেগম যখন বলেন সিয়ার মৃ'ত্যুর দিন সুফিয়া হসপিটালে ভর্তি ছিলেন হার্ট অ্যাটাক জনিত কারণে তখন আরো সন্দেহ দানা বাঁধে। ঘটনা কতটুকু সত্য তা জানার জন্য চৈত্রিকা সেই হসপিটালে যায় সাফারাতের এক্সিডেন্টের দিন যেখানে সুফিয়া বেগম সিয়ার মৃ'ত্যু'র দিন ভর্তি ছিল। সেখানে গিয়ে জানতে পারে সুফিয়া বেগমের সেদিন কোনো হার্ট অ্যাটাক হয় নি বরং সামান্য বুকে ব্যাথা হয়। কিন্তু তিনি ডক্টরকে মোটা অংকের টাকা দিয়ে হসপিটালে থাকেন। অবশ্য এই সত্য টা বের করতে চৈত্রিকার দুর্নীতির পথে চলতে হয়েছে। সেই ডাক্তারকে টাকা দিতে হয়েছে সত্যটুকু বলার জন্য। সুফিয়া বেগমের ফোনে একজনকে বলা যে আমার কারণেই তুই আমার ছেলের বউ হতে পেরেছিস এটাই ছিল ওনার উপর সিয়ার মৃ*ত্যুর পিছনে হাত আছে বলে সন্দেহ করার প্রথম কারণ। চৈত্রিকা পরবর্তীতে বুঝতে বাকি থাকে না এই কথাটা ফারুক এহমাদের দ্বিতীয় ওয়াইফকে বলেছেন সুফিয়া। তাছাড়া তিনিই সিয়ার মৃ*ত্যুর কয়েকদিন বাদেই ভাইকে রাজি করিয়ে ওনার মেয়েকে ফারুকের বউ বানান। এতই যদি সাফারাতের মায়ের প্রতি উনার মায়া থাকত তাহলে এসব কেন করতেন তিনি?প্রশ্নটা জাগতেই চৈত্রিকার মাথায় আসে মিনার মায়ের কথা। এহমাদ বাড়িতে যেদিন অগ্নিকান্ড হয় সেদিন মিনার মা উপস্থিত ছিল। তিনি অবশ্যই সিয়ার দেহে আগুন লাগতে দেখেছে?তাহলে কেন বাঁচানোর চেষ্টা করেন নি?চৈত্রিকা যা বুঝার বুঝে যায়। বাংলায় একটা প্রবাদ আছে -- সাপও মরল লাঠিও ভাঙলো না। ব্যাপার টা ঠিক এমন হয়েছে। সুফিয়া বেগম অতি সন্তর্পণে, সতর্কভাবে খু*ন করেছে সিয়াকে। নিজ হাতে না হোক, অন্যের মাধ্যমে। মিনার সাহায্য নিয়ে চৈত্রিকা ওর বিছানায় শয্যাশায়ী মা'য়ের নিকট উপস্থিত হয়। চৈত্রিকা একটু জোর দিতেই মিনার মা বলে দেয় সবটুকু। সুফিয়া বেগম কোনোদিনও সিয়াকে পছন্দ করেন নি। ওনার সবসময় ইচ্ছে ছিল ভাইয়ের মেয়েকে ছেলের বউ বানাবেন। শুধু মাত্র টাকার জন্য উপর দিয়ে মায়া দেখাতেন তিনি। একদিন মিনার মাকে টাকার লোভ দেখিয়ে নিজের প্ল্যান কার্যকর করেন।
#চলবে,,!