ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 14

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৪

❝আজ চুরি চুরি মন"উরি উরি মন! ঘুরি ঘুরি মন~
❝আজ চুরি চুরি মন"উরি উরি মন! ঘুরি ঘুরি মন~

ইয়ারা চোখ বন্ধ অবস্থায় থমকাল!শিহরণে গা কাটা কাটা দিয়ে উঠল!নাম না জানা এক অন্যরকম অনুভূতি খেলে গেল সর্বাঙ্গে!সুরটা ভীষণ মন কেড়েছে!ওহ'হ নেশা ধরার মত!সুর নামক মাদকতায় কৈশোরের মন প্রায় মোমগলা!প্রতিটি লাইন আলাদা করে এসে ছুঁয়ে যাচ্ছে তার অনুভূতিকে! হারিয়ে যেতে চাইছে সুরের ভাঁজে ভাঁজে!!

তার কৈশোরের অস্থির কোমল বাঁধাহীন বেপরোয়া মন নিয়ে দ্রুত চোখ মেলে পাশে থাকা বেলকনির দিকে তাকাল সে!বেলকনিতে কেউ নেই!আর অপর পাশের বেলকনিটা অন্য কারও নয়❝ইউজানের!ইয়ারা ওপাশে গিয়ে রেলিঙ চেপে ঝুঁকে রুমের ভেতর দেখার প্রয়াস চালাল!!
আফসোস কিছুই দেখতে পেলো না দূরত্ব আর কোণের কারণে!বেলকনির দরজাটাও ঠিক মত চোখে পড়ছে না!কিছুক্ষণ চেষ্টা করে বিরক্ত হয়ে সোজা হয়ে দাঁড়াল!ধ্যাত নিজের করা কর্মে নিজেরই বোকামি মনে হলো!কবে যে সে নিজেকে পুরোপুরি ঠিক করে গুছাতে পারবে কে জানে?

রুমে ফিড়ে এলো!কামিজটা বদলে একটি ফ্লোরাল ফ্রক গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো!উদ্দেশ্য জিমির কাছে যাবে!মেয়েটা নিশ্চয় তার সাথে অভিমান করে আছে!ইউজানের রুম অতিক্রম করার সময় সে একটিবারও সেদিকে তাকাল না!!
জিমির রুমের সামনে এসে দাঁড়াতেই এসির হালকা কনকনে ঠাণ্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল!ইয়ারা দ্রুত ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল!ভেতরে ঢুকেই দেখল জিমি দাঁড়িয়ে আছে!কোমড়ে দু'হাত রেখে কিছু একটা ভাবছে!!
সামনে বেডের উপর রাখা বড় একটি র‍্যাপিং পেপারে মোড়ানো বক্স!ইয়ারার কৌতূহল জেগে উঠল!দ্রুত পা চালিয়ে জিমির পাশে গিয়ে দাঁড়াল!বক্সটা হাতে তুলে এপাশ ওপাশ নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করল
—কি আছে এতে.?
জিমি দৃষ্টি সরিয়ে তার দিকে তাকাল!নিমিষেই সব রাগ অভিমান ভুলে গেল সে!হালকা হাসি মুখে এনে বলল
—জানি না! শিমুল ভাইয়া দিয়ে গেছে কিছুক্ষণ আগে.!
শিমুলের নাম শুনে ইয়ারা একটু অবাক হলো তারপর স্বাভাবিক গলায় বলল
—শিমুল ভাই বাসায় এসেছে.?
জিমি মাথা নেড়ে হ্যাঁ বলে!ইয়ারার মুখে সঙ্গে সঙ্গে একচিলতে হাসি ফুটে উঠে!শিমুল তার সাথে সব সময় ভালো ব্যবহার করে!!

—নে তুই আনবক্সিং কর.!
জিমির কথায় ইয়ারা ক্ষীণ চোখে এক নজর তাকল!
পর পর বেডে বসল!শিমুল দিয়েছে মানে কোন গিফট হবে!আর গিফট আনবক্সিং করতে সব সময় ভালোই লাগে!জিমি কাঁচি এনে দিতে ইয়ারা সাবধানে টেপ কেটে বক্স খুলার কাজে লেগে পড়ে!!
কাঠুনের ঢাকনা উঠতেই প্রথমেই চোখে পড়ল উপরিভাগে ছড়িয়ে থাকা কুঁচি কুঁচি করা রঙিন কাগজের টুকরো!ইয়ারা খুশির এক ঝলক চোখে মুখে ছড়িয়ে পড়ল!দেরি করল না তাড়াহুড়ো করে সেগুলো সরিয়ে দিল উপর থেকে ভেতরে লুকিয়ে থাকা জিনিস গুলোর দেখার আগ্রহে!!

জিমিও পাশে বসল!ইয়ারা প্রথমে উপরে একটা প্যাকেট দেখল!সেটাকে খুলতে দু'টো শাড়ির দেখা পেল!একটা সাদা আরেকটা কালো!শাড়ি গুলো সুতির হলেও ভীষণ সুন্দর ছিল!কালোর মধ্যে সাদা রঙের খসখসে মসৃন আর্টের!!
মেঘ আর্ট করা ছিল!মাঝে মাঝে হালকা নীলচে রঙের ছুঁয়া!ইয়ারা শাড়ি দেখে মহা খুশি!একপাশে রেখে আরও কি কি আছে দেখতে ব্যস্ত হয়ে পড়ল!দু'টো তাজা বেলি ফুলের গাজরা!চার মুঠো কাচের চুরি!দামী দুটো নেকলেস!টিপের পাতা!টানাঝুমকো!

সবই জোড়া জোড়া!শুধু ডিজাইন আলাদা!জিমি কালো শাড়ি আর একটু বেশি সুন্দর জিনিস গুলো ইয়ারার দিকে এগিয়ে দিল!ইয়ারা একটুও আপত্তি করল না!বরং খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল!সে বারবার শাড়িটা নেড়েচেড়ে দেখছে!ঠোঁটে মৃদু হাসি লেগে আছে!!
তার এই খুশি দেখে জিমিও হাসল!ইয়ারা উঠে গিয়ে মিররের সামনে দাঁড়াল!শাড়ির আঁচলটা মাথায় তুলে নিজেকে দেখে নিল একবার!তারপর আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একটু লাজুক কণ্ঠে বলল
—আমাকে কেমন লাগবে শাড়ি পরলে? আমি তো এই প্রথম বার শাড়ি পরব.!
জিমি এগিয়ে আসতে আসতে হেসে জানাল
—একদম পরীর মত দেখা যাবে আমাদের কিউট ইয়ারাকে.!
ইয়ারার ঠোঁটে ঝলসে উঠল নির্মল এক হাসি!জিমি একটুও সময় নষ্ট করল না!তার হাত থেকে শাড়িটা নিয়ে নিপুণ ভঙ্গিতে জড়িয়ে দিতে শুরু করল গায়ে!
ইয়ারা খানিকটা অপ্রস্তুত হয়ে হাত পা গুলিয়ে তাড়াহুড়ো করে বলল
—অবেলায় কেন শাড়ি পড়াচ্ছিস.?
জিমির ঠোঁটে বাঁকা হাসি
—চুপ থাক! শাড়ি পড়লে বেল অবেলা লাগে না"পাখি.!

কথাটা শুনে ইয়ারা আর কিছু বলল না!স্থির হয়ে দাঁড়িয়ে রইল!শাড়ির ভাঁজ!কুঁচি!আঁচল সব কিছু নিখুঁত ভাবে গুছিয়ে দিল জিমি!সে আগে থেকে শাড়ি পড়ে কিভাবে তা শিখে রেখেছিল তাই একটুও অসুবিধা হয়নি!পড়ানো শেষ হলে ইয়ারা মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল!!
নিজের প্রতিচ্ছবির ভেতর নতুন কাউকে আবিষ্কার করল সে!জিমি চুড়ি গুলো পরিয়ে দিল!চুল আঁচড়ে খোঁপা বাঁধল!তাতে গেঁথে দিল বেলি ফুলের গাজরা!কাঁচা ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে মাতাল করা এক আবেশে!!
হালকা কাজল!ঠোঁটে লিপস্টিকের সামান্য ছোঁয়া!সবশেষে সাজ সম্পূর্ণ!জিমি কিছুক্ষণ তাকিয়ে রইল মুগ্ধ নয়নে!তারপর গালে হাত রেখে বলে উঠল
—ইশ ইয়ারা তোকে একদম পরীর মতই লাগছে.!
লজ্জা হঠাৎ করেই আছড়ে পড়ল ইয়ারার গায়ে!দু'হাতে মুখ ঢেকে ফেলল সে!জিমির হাসি ভেসে উঠল রুমে!ইয়ারা শাড়ির কুঁচি সামলে দৌড় দিল!
উদ্দেশ্য এই প্রথম শাড়ি পড়েছে মাকে গিয়ে দেখাবে নিজেকে!!

করিডোরে দ্রুত দৌড়ে যাওয়ার ফলে মাঝ পথে প্রাচীরের মত কিছু একটায় ধাক্কা খেল সে!ইস্পাতের মত শক্ত এক বক্ষে আঘাত লেগে পাতলা শরীরটা অনিয়ন্ত্রিত ভাবে কয়েক কদম পিছিয়ে গেল!বিরক্তি বিস্ময় সব মিলেমিশে মুখে ভাঁজ ফেলতে না ফেলতেই
তার দৃষ্টি পড়ল সামনে!সে মুহূর্তেই সমস্ত অনুভূতি থমকে গেল!!
চোখে ভেসে উঠল ভয়ের নির্মম ছায়া!বিগত সাত দিন পর আজ একে অপরের মুখোমুখি হলো!ইয়ারা পিছাতে চাইল কিন্তু ধনুকের মত শরীর সাড়া দিল না!শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে মুচড়ে ধরল অচেতন প্রতিক্রিয়া!বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে ধাক্কা দিচ্ছে যে পাঁজর ভেঙে বেরিয়ে আসবে!!
ইউজান দু'হাত পকেটে গুঁজে সামান্য কাত হয়ে দাঁড়িয়ে আছে!তার চোখ শীতল তীক্ষ্ণ নিরীক্ষণশীল!
সে দৃষ্টি যেন ছুরি!ধীরে ধীরে ইয়ারার অস্তিত্বকে কেটে দেখছে!ইয়ারা সে দৃষ্টি সহ্য করতে পারল না!মাথা নিচু করে ফেলল!নিজেকে সামনে থেকে সরাতে চাইল!কিন্তু ব্যর্থ হলো!!

সে মোটেও লোকটির সামনে পড়তে চায়নি!নিজেকে সাত দিন গুটিয়ে রেখেছে অদূরে অদূরে থেকে!আজ আবার সম্মুখীন হয়ে একটুও ভালো লাগল না!অজান্তে তার শাড়ির আঁচল একটু সরে গিয়ে অল্প অংশটুকু উন্মুক্ত হয়ে পড়েছে অরক্ষিত ভাবে!ইউজানের দৃষ্টি সেখানে স্থির হলো!ইয়ারা দ্বিধাদ্বন্দে জর্জরিত সে দ্রুত আঁচল টেনে নিজেকে পুরোপুরি কভার করে নিল!সামনে থেকে সরে যাবার জন্য সাইড হয়ে দাঁড়াল!!

ইউজান যাচ্ছে না দেখে সে তৎক্ষনাৎ উল্টো ঘুরে হালকা দৌড়ের তালে নিজের রুমের দিকে যেতে শুরু করল!সে থাকতে চায় না লোকটার সামনে!ভীষণ অস্বস্তি লাগে!!
সিঁড়ি পেরিয়ে কানে ফোন চেপে রেখে একজন 23 বছরের পুরুষ করিডোর জুড়ে দ্রুত পায়ে হেঁটে আসতে লাগল!অতি ফর্সা নয় আবার শ্যমলও নয় চামড়ার রঙ কিছুটা হলদে সুন্দর!গায়ে ওভারসাইজ টি-শার্ট!এবং কার্গো প্যান্ট!!
ফোনে কথা বলতে বলতে অমনোযোগী ভঙ্গিতে এগিয়ে আসছিল রুমের দিকে!দরজার চৌকাঠে পা রাখতেই ওমনি জিমি নিজের রুমের দরজায় দাঁড়িয়ে হাত তুলে চিৎকার করে বলল
—শিমুল ভাইয়া?তুমি যে শাড়ি গুলো নিয়ে এসেছো?সেখান থেকে ইয়ারারটা ইয়ারাকে পড়িয়ে দিয়েছি!পরে আবার এটা বলোনা যে আমি ইয়ারাকে শাড়ি দেইনি.!

জিমির চিৎকারে শিমুল কানে ফোন চেপে রাখা অবস্থায় দাঁড়িয়ে গেল!এবং জিমির দিকে তাকাতে নিলে শাড়ি পড়া অবস্থায় দৌড়ে যাওয়া ইয়ারার পেছন সাইড দেখতে পেল!খুব বেশি একটা সময় লাগল না বুঝতে কে হতে পারে!!
ব্যকসাইড দেখে তার মস্তিষ্ক তীব্র শীতল হয়ে থমকে বসল!আশপাশ সে ভুলে বসে আকুল নয়নে তাকিয়ে রইল এক দৃষ্টিতে!হৃদয়ে বয়ে গেল অদ্ভুত অনুভূতির স্রোত!জিমির কথা শুনে ইয়ারার পেছনে ফিরে তাকানোর সাহস হচ্ছে না!সে কি জানে.?তাকালে যে এক জোড়া হিংস্র মানবের দৃষ্টির সাথে সাক্ষাৎ হতো!!
একটু আগেও যে চোখে শীতল শান্তের স্রোত বয়েছিল সামন্য একটি বাক্য কানে পৌঁছাতে সে চোখে সেকেন্ডের মধ্যে আগুনের সাথে রক্তের বন্যা বয়ে যাচ্ছে!কিছুটা উতলিয়ে রক্ত ক্ষরনের মত!কপালের আশেপাশে যত গুলো রগ ছিল তা ইতিমধ্যে নীল হয়ে ভেসে উঠেছে!দাঁত খিঁচে রেখেছে এমন ভাবে যার দরুন দাঁত গুলো নিজের যায়গায় থাকতে হিমশিম খেয়ে যাচ্ছে!!

শিমুল আচমকাই উন্মত্ত কৌতূহলে ভরে উঠল!ঘাড়টা অস্বাভাবিক ভঙ্গিতে কাত করে পেছনে টেনে এনে ইয়ারাকে স্পষ্ট করে দেখার চেষ্টা করল!চোখে তীব্র অনুসন্ধিৎসু ঝিলিক!!
ইয়ারা তড়িৎ সামনে দৌড়ে চলে গেল!তারপরেও শিমুলের দৃষ্টি চোখ মেলে খুঁজে যেতে থাকল!ইয়ারাকে ছাড়া শূন্য করিডোর লাগল!বিরক্তি যেন ধীরে ধীরে জমে উঠল শিমুলের ভ্রুর ভাঁজে!ঠোঁট শক্ত হয়ে এলো!চোখের দৃষ্টিতে নিস্তেজ এক অস্থির!জিমির দিকে তাকানোরও প্রয়োজন বোধ করল না সে!সোজা ঘুরে নিজের রুমে ঢুকে গেল!জিমি হতবুদ্ধির মত তাকিয়ে রইল!ভ্রু কুঁচকে বিস্ময় আর বিরক্তি মেশানো স্বরে বির বির করল
—এর আবার হঠাৎ কি হলো.?
সে বির বির করে নিজের রুমে ভেতরে চলে যায়!ইউজান মুক্তির মত দাঁড়িয়ে সব দেখল!যে যার রুমে যেতে সে ঝড়ের গতি ছুটে গেল ইয়ারার রুমের সামনে!ততক্ষনে ইয়ারা রুমে এসে দ্রুত দরজা আঁটকে দেওয়ার মুহূর্তে সে আচমকা এক হাতে শক্তি প্রয়োগে ঠেলে ভেতরে প্রবেশ করল!ইয়ারা আঁতকে হতবিহ্বলের ন্যায় তাকল!!

পর মুহূর্তে পিছিয়ে যেতে শুরু করল!ইউজান ভাইয়ের মুখো স্তরের রঙ দেখে ইয়ারা খুব ভালো করে বুঝতে পারছে!কতটা আগুন হয়েছে আছে!তবে বুঝতে পারল না হঠাৎ এত অস্বাভাবিক রাগের কারণ!ফাঁকা ডোগ গিলে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে সে উল্টো ঘুরে বেলকনিতে দৌড় দিতে নিলে ইউজান শক্ত করে হাতের কব্জি খাবলে ধরল!ইয়ারার শরীর কেঁপে উঠল!সে ঘুরে দাঁড়িয়ে মরিয়া হয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল!আঁকপাঁক করে হাত মুচড়ে নিজেকে ছাড়াতে চেয়ে প্রতিবাদী কণ্ঠে বলল
—ছাড়ুন! কেন আমার রুমে এসেছেন আপনি.?
—হোয়াট ডিড ইউ সে? ইজ দিস ইয়োর রুম.?
পর পর ঠোঁট বাকিয়ে
—মাই ফা*কিং ইয়ারা"ইউ আর রং.!
ইয়ারা হাত ঝারি মেরে চেঁচাতে গিয়েও পারল না!তুর্জনী তাক করে দাঁত কটমট করে উঠল
—কেন?আমার আব্বুর কি বাড়িটার অংশে কোন অধিকার নেই.?
—ছিল তো ম্যডাম"তবে উম্মে ইয়ারা ওরফে মুনতাহা চৌধুরী নিজের হাতে সেসব ইউজান শাহরিয়ার চৌধুরীর নামে লেখে দিয়েছে.!
ইয়ারা ফুঁপিয়ে উঠল!তার ওদিন সাইন করাটাই মস্ত বড় ভুল হয়েছে!এত ভয় কেন পেল সেদিন?না পেলে হয়তো এই দিন দেখতে হতো না!সে ঝারি মারল দ্বিতীয় বারের মত!এবারের ঝারিতে হাত ছুটল ইউজানের!সে ইউজানের বুকে ধাক্কা মেরে অল্প স্বরে চেঁচাল
—আপনি একটা লোভী সাথে নিখুঁত প্রতারক"সত্যি বলেই দুর্বলতার সুযোগ নিয়েছেন.!

ইউজান দুপা পিছিয়ে আসল!তড়াক করে সে অগ্নি দৃষ্টি নিবদ্ধ করল সামনের কৈশোর নারীর দিকে!পর মুহূর্তে ক্রুর হাসল!এগোতে এগোতে চিড়বিড়িয়ে উঁচু কন্ঠে শাড়িটি দেখিয়ে আওড়াল
—খুল এটা.!
হতবাক চোখ ফুঁড়ে তাকল ইয়ারা!দু'পা পিছিয়ে গিয়ে
সন্দেহাকুল কাঁপা কন্ঠে বলল
—কেন খুলব?আর শাড়ির সাথে আপনার বা কি কালেকশন"এগুলো আমায় শিমুল ভাই দিয়েছে.!
—আয় শুরু করি"আমাকে খুশি করতে পারলে এর থেকেও বেশি দামী গিফট পেয়ে যাবি"আই হোপ অল ইয়োর নিডস আর মেট.!
ইয়ারা তৎক্ষনাৎ দৌড়ে গেল ওয়াশরুমে!আর শুনতে পাড়ছে না লোকটার এসব কথা!শাড়ি খুলে ফ্রক পড়ে সেটা হাতে নিয়ে বের হতে ইউজান এক টানে শাড়িটি তার হাত থেকে নিয়ে নিল!ইয়ারার আর কিছু বলার সাধ্যি নেই!!

ইউজান দু'হাতে শক্ত করে ধরে এক টানে ছিঁড়ে ফেলল শাড়িটি!এহাম কর্মে ইয়ারার মুখ অটোমেটিক হা হয়ে গেল!ভেতরে ভেতরে আগুনে জ্বলতে থাকা পুরুষ দাঁত কটমট করে শাড়িটা টেনেটুনে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ছুড়ে ফেলল!ইয়ারা ভয়ে পিছিয়ে যেতে চাইলে ইউজান তার চুলের মুঠি ধরে আঁটকে দিল!খুপা থেকে বেলি ফুলের মালাটা ঝড়ের টানে খুলে শাড়িটার উপরে ফেলে দিল!এবার একটু বেশি মনে হলো না?ইয়ারা তৎক্ষনাৎ দোনোমোনো কন্ঠে শুধাল
—এভাবে নষ্ট করছেন কোন অধিকারে?এই গুলো আমায় শিমুল ভাই দিয়েছে"আপনিত নয়.!
শেষ এটুকুই যথেষ্ট ছিল রেগে ফেটে পড়া পুরুষের শান্ত মস্তিষ্কে আগুন ধরানোর জন্য!চোখ দুটিতে আগুনের ফুঁকলি ঝরছে!!
মুহূর্তেই তার আঙুল গুলো নিদারুণ শক্তিতে ইয়ারার হাতের মাঝ বরাবর চেপে বসল!এতটাই জোরে ধরেছে হাড়গোড় ভেঙে গুঁড়িয়ে যেতে চাইছে!কিছু বুঝে উঠার আগেই সে আচমকা তাকে নিয়ে দৌড়ে দেওয়ালে সজোরে হাতটা আছড়ে মারল!

সাথে সাথো কাঁচ গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল!তার সাথে চামড়া আস্তর কিছুটা চিরেছে!কাঁচের ধার মাংস ভেদ করে গভীর গহ্বর তৈরি করল!রক্ত গড়িয়ে পড়ছে ঝর্ণার মত!ব্যথার তীব্রতায় ইয়ারা চোখ বন্ধ করে মায়ের নাম ধরে হাহাকার করে উঠল!কাঁচ গুলো শুধু হাতে নয় বরং কলিজার গভীরে গিয়ে বিদ্ধ হলো!!
অপর ব্যক্তি রাগে বাঘের মত ফুঁসছে!তার নিঃশ্বাস বিষাক্ত আগুনের লাভার মত ফুটছে!মুহূর্তে অপর হাত তুলেই আবার একই ভাবে আছড়ে দিল!ইয়ারা মুখ খুলার চেষ্টা করেও চিৎকার দিতে পারল না কণ্ঠরোধ হয়ে গেল যন্ত্রণায় ও আতঙ্কে!!

পরক্ষণেই ইউজান তাকে ধাক্কা মেরে রুমের মাঝ বরাবর নিয়ে এলো!গলায় থাকা নেকলেসটা এক টানে হিংস্র ভাবে ছিঁড়ে ফেলল!সে থাবা মারার আঘাতে গলার দু'পাশে হালকা লালচে বর্ন ধারণ করে!আতঙ্কে নিজের দু'হাতে গলা চেপে পিছিয়ে গেল!লোকটা এত সাইকোর মত করছে কেন?এত রাগ হঠাৎ কোথা থেকে উদয় হলো!শিমুলের শাড়ি সে গায়ে জড়িয়েছে বলে?
যাই একটু নিজেকে আড়াল করতে চেয়েছে তাও আর হলো না এসে হাজির হয়ে গেল দুয়ারে!তার মত পাগলের সাথে কেন অদ্ভুত আচরণ করতে আসে?সে তো পাগল সকলে এটাই বলে!ইয়ারা কাঁদল না শক্ত হয়ে পিছিয়ে এলো!!

ইউজান সেখানেই শেষ করল না সে পাষাণের চেয়েও নির্মম!মুহূর্তে পকেট থেকে ছোট ওয়েনের বোতল বের করল!এসব তার পকেটে থাকবে না তা কি করে হয়?তার যখন তখন প্রয়োজন পড়ে!!
কোন দ্বিধা ছাড়াই শাড়ির টুকরো গুলোর উপরে ঢেলে দিল!ঠাণ্ডা তরল সেকেন্ডের ভেতর ভিজিয়ে গেল সে কাপড়!ট্রাউজারের পকেট থেকে হাতলে দেশলাই বের করল!এক নজর ইয়ারার দিকে ক্রুর চোখে তাকিয়ে ছুঁড়ে দিল শাড়ির উপর!অগ্নিশিখার দাউ দাউ শব্দ মুহূর্তেই চারপাশ কাঁপিয়ে তুলল!আগুন প্রতিশোধের নৃত্য শুরু করেছে!!
ইয়ারা আরও দু'পা পিছিয়ে গেল!সহ্যা হলো না এমন দৃশ্য!লোকটা বড্ড সীমা ছাড়িয়েছে!সে এক প্রকার চোখের অশ্রুর সঙ্গে যুদ্ধ করছে!আগুন আরও উন্মত্ত হয়ে জ্বলতে লাগল আঁখির সামনে!পলক না ফেলেই জলন্ত অগ্নির দিকে তাকিয়ে রইল!!

খানিকটা ভয়ও বুকে দানা বাঁধল!সে এবার আগুন থেকে নজর সরিয়ে নেয়!এহাম কর্মে বদনখানি মলিন হয়ে আসল!হাতের ক্ষত এবং গলার ক্ষত অতন্ত্য জ্বালা করছে!তোয়াক্কা করল না নারী!!
ইউজান হাতলে এবার ছুরি বের করল!ইয়ারা লক্ষ্য করতে আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে শুরু করে!এক পর্যায়ে পিঠ দেওয়ালে গিয়ে ঠেকতে শ্বাস বন্ধ হয়ে আসতে চাইল!জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল!এই লোক কি এখন মেরে ফেলবে নাকি তাকে?ধীরে ধীরে সে দেওয়াল ঘেঁষে জড়সড় হয়ে বসে পড়ল নিচে

ইউজান একহাতে চুল পেছনের দিকে ঠেলে দিয়ে হাঁটু ভেঙে তার সামনে বসল!ইয়ারা মাথা নাড়তে শুরু করে দিল!তৎক্ষনাৎ সে অট্টহাসিতে রুম কাঁপাল!এতক্ষণ মনে সল্প ভয় কাজ করলেও এখন তীব্র কাজ করছে!সে আচমকা হাসির মাঝে তার হাত চেপে চারটা আঙুলের উপর ছুরিটা শক্ত করে রাখে!এতে ইয়ারার প্রান যায় যায় অবস্থা!আজকে তৃতীয় রূপের ইউজানকে দেখছে!সে যানে লোকটা অতিরিক্ত রাগী কিন্তু এখন তো হিটলারের থেকেও বেশি সাইকো মনে হচ্ছে!!

গলায় তো অদৃশ্য কিছু একটা চেপে ধরেছেই!তাইতো সে মুখ দিয়ে আওয়াজ বের করতে পাড়ছে না!ইউজান ছুরিটা পজিশন মত আলগা করে রেখে খুব শান্ত স্বরে তার দিকে তাকিয়ে বলে
—উইল ইউ টেক সামথিং ফ্রম সামওয়ান এলস.?
বোবা হয়ে গিয়েছে মুখ দিয়ে আওয়াজ বেরুচ্ছে না কেন?চেষ্টা তো চালাচ্ছে!সে না বলতে গিয়েও আর বলতে পাড়ল না!ইউজান উন্মত্ত কন্ঠে শুধাল
—রাগাস না ইয়ারা! আমি নিজেকে কনট্রোল রাখতে পারি না"আমার কথার আন্সার দে"তা না হলে জোরে আঘাত করে বসব.!
ইয়ারা তারপরেও মুখ খুলল না!এক মিনিট ইউজান চেয়ে রইল তার মুখপানে অতঃপর ছুরিটা আঙুলের উপর আবারও চেপে ধরল!ইয়ারা দমিয়ে রাখতে না পেরে মুহূর্তে ফুঁপিয়ে উঠে!চারটা আঙুলের চামড়া বোধহয় কেটে গিয়েছে!ইউজান রক্ত চুক্ষু নিয়ে আরেকটু শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে উঠল
—আন্সার হোয়াট আই সে.!
ইয়ারা ফুঁপাচ্ছে!সে এক মুহূর্তে দেরি না করে ছুরি ফেলে রকেটের গতিতে ইয়ারার গলা চেপে ধরল!তার চোখ রাগের উচ্চ মাএায় বেরিয়ে আসতে চাইছে
—আজ শাড়ি দিয়েছে সেটা হাসতে হাসতে নিয়ে নিয়েছিস"কাল টাকা দিবে নাচতে নাচতে বেডে চলে যাবি! এই মেয়ে তোর কলিজা কত বড়?একদম টেনে ছিঁড়ে ফেলব.!

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন