ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 15

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৫

—এই মেয়ে তোর কলিজা কত বড়?একদম টেনে ছিঁড়ে ফেলব.!

এহাম কথায় সর্বাঙ্গে কাঁপন দিয়ে উঠল!সাথে তীব্র থেকে তীব্র ঘৃণা জন্মাল ব্যথিত মনে!লোকটা আঘাত করার থেকেও বেশি তিক্ত কথায় ছিন্নভিন্ন করে দেয় তাকে!সে কি এতটাই বাজে মেয়ে?এতাটা খারাপ ভাবে তাকে?
ফুঁপানোর মাঝে এসব ভেবে সে গলা থেকে হাত ছাড়ানোর আপ্রান চেষ্টা করল!ইউজান এতটাই শক্ত করে চেপে ধরেছে যে ইয়ারা কোন মতই ছাড়াতে পারছে না!দম বন্ধ হয়ে আসছে!ইতিমধ্যে শ্বাস নিতে না পারায় চোখ উল্টেও যাচ্ছে!ঠিক সে মুহূর্তে ইউজান ধাক্কা দিয়ে গলা ছেড়ে দিল!!

তার দাঁতকপাটির ঘর্ষণের শব্দ স্পষ্ট ইয়ারার কানে পৌঁছাচ্ছে!সে হাসফাস করার মাঝে আগুন পুরুষ চিৎকার করল
—আমারটা খেয়ে আমারটা পড়ে অন্যের জিনিসের প্রতি লোভ একদম গুছিয়ে দেব"বি*চ কোথাকার.!
এটুকু বলে সে চুপ করে রইল বেশ কিছুক্ষণ!কিছু একটা ভেবে আচমকা ছুরিটি নিচে থেকে তুলে ইয়ারার মুখের দিকে তাক করে ফের দাঁত চেপে বলল
—আমার বাসায় থাকতে হলে"আমার কথা মত চলতে হবে! ইফ আই ওয়ান্ট টু ফুলফিল মাই উইশ"আই হ্যাভ টু ফুলফিল দ্যাট টু.!

ইয়ারা ঘৃনায় চোখ বন্ধ করে পানি বিসর্জন দিতে শুরু করল!লোকটার মুখে কি কিছুই আঁটকায় না?সব সময় এসব কেন বলে?বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে?বোন হয় তার!সেটা কি লোকটা ভুলে যায় নাকি? ভয়ে কলিজা কলিজার যায়গায় নেই!মেয়েটা পুরোপুরি আতঙ্কে জর্জরিত!সে দ্রুত কানের লুতিতে দু'হাতে শক্ত করে চেপে ধরল!আঁখি ভর্তি জল নিয়ে হেঁচকি তুলতে তুলতে কাঁদো কন্ঠে জানাল
—হ্যাঁ শুনতে পেয়েছি"এই যে কানে ধরেছি আমি আর কখনো কারও থেকে কিছু নেব না ইউজান ভাই"প্লিজ আর মারবেন না সহ্যা হয় না.!

ইউজান তার কথায় শয়তানী হাসল!ইয়ারার গলা থেকে হালকা রক্ত পড়ছে!নেকলেসের টানে পাথরের আঁচড় কাঁধে লেগেও কিছুটা ছিলে গেছে!হাত থেকেও রক্ত পড়ছে!ভাঙা ক্ষুদ্র ক্ষুদ্র কাচ হাতে ডুকে আছে!চুল গুলো সম্পুর্ন খুলে এলোমেলো!!
আতঙ্কে বেরুনো ঘামে ছোট ছোট কিছু চুল মুখের সামনে লেপ্টে আছে!বদনখানি হালকা ফেকাসে বর্ন ধারণ করেছে!সে হাত থেকে ছুরিটা ফেলে ইয়ারার সামনের ছোট ছোট চুল গুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে শান্ত কন্ঠে বলল
—গুড গার্ল.!
ইয়ারা মনে মনে মুখ ভেঙাল!যদিও সে এই মুহূর্তে জোরে জোরে শ্বাস নিয়ে ইউজানের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে!এতক্ষন কতটা আতঙ্কের মাঝে ছিল একমাত্র সে জানে!!
সামনের লোকটাকে আজকের পর থেকে হিটলার নয় বরং সাইকো মনে হবে!চেপে জর্জরিত হয়ে দেওয়ালে মিশে রইল!সাথে একটু পর পর হেঁচকিও তুলছে!!

ইউজান খুব ভালো করে শান্ত নয়নে তাকে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষন করল!অতঃপর একটানে তাকে তুলে দাঁড় করাল!আচমকা এভাবে তুলায় সে কিছুটা ভয়ে পেয়ে হকচকিয়ে তাকাল!!
পর মুহূর্তে তাকে টেনে দরজার দিকে যাচ্ছে দেখে ইয়ারা ঠেক ধরার চেষ্টা করল!ইউজান হাতির শক্তির কাছে সে শুধু মাএ ক্ষুদ্র পিঁপড়ে!কিছুতেই পারল না স্থির হতে!দরজা দিয়ে বেরোবার পরই হাত ছাড়ানোর চেষ্টা করে পুরো করিডোর সে ভীতু নয়ন ভুলাল!কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে!!

তাকে যে প্রশ্ন করবে না সেটার কি গ্যরান্টি?তখন সে কি উত্তর দিবে?দেওয়ার মত কিছুই নেই উল্টো সকলে তাকে হেনস্তা করে ছাড়বে!মোটেও সে সকলের সামনে ছোট হতে চায় না!আর না চায় কেউ তাকে খারাপ বলুক!!
তার মুচড়ামুচড়ির মাঝে ইউজান তাকে টেনে নিজের রুমের সামনে নিয়ে আসল!ইয়ারা ফাঁপা ডোগ গিলে সিঁড়ির প্রান্তে যাওয়ার পথে তাকায়!আর যাইহোক এখন যেন কেউ এদিকে না আসে!জিমি আর শিমুল ভাই যেন মোটেও রুম থেকে না বেরোয়!!
এসব ভেবে সে ইউজানের দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলে"
—ছাড়ুন আমায়"এখানে কেন নিয়ে আসলেন.?
ইউজান উওর দিল না তাকে টেনে রুমে প্রবেশ করল সোজা বেডে নিয়ে বসিয়ে দিল!ইয়ারা রাগ নিয়ে তাকাতে তার মুখের উপর শান্ত স্বরে এক প্রকার হুমকি ছুড়ে মারল
—নড়াচড়া করলে"দাঁতের যায়গায় দাঁত একটাও থাকবে না! থাপ্পড়ের সাথে সব গুলো নিচে পড়ে যাবে.!

কথাটা বলেই নুয়ে গেল তার দিকে!ইয়ারা অন্য কিছু মনে করে দ্রুত মাথা পিছিয়ে নিল!ইউজান বাঁকা হেসে তার থেকে হাত থেকে চুড়ির কাচ বের করতে করতে বলল
—দেখেছিস ইয়ারা?আমার মনে কিন্তু মোটেও ওসব চলছিল না! অথচ তোর মনে ঠিকি চলছিল"তবে তুই চাইলে আমি তোর ইচ্ছেটা পরুন করতে পারি.!
ইয়ারা ফুঁসল!নিজে তো এমন করতে চায় তাইতো ভয়ে আগে আগে সতর্ক হয়ে যায় সে!এখন কেমন নাটক করে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে!মনে মনে নাক ফুলিয়ে আওড়াল!!❝আস্ত একখানা বজ্জাত!!❞পর পর মুখ কালো করে ঠোঁট নাড়ল
—উমহু"মোটেও আমার এসব ইচ্ছে করে না.!
ইউজান ঠোঁট কামড়ে হাসল!কাচ তুলার মাঝে সে ব্যাথা পেলেও অভিমানে মুখ দিয়ে আওয়াজ বের করল না!দাঁত খিঁচে বসে আছে!!

ইউজান একটা একটা করে যত গুলো কাচ গেঁথে ছিল সব ক'টা বের করে ফেলল!কাঁধ থেকে ফ্রক নামাতে গিয়ে দেখল সেটা নামছেই না!দাঁত কটমট করে কাঁধের কিছুটা অংশ ছিঁ-ড়ে নামাল!ইয়ারার ভীষণ আফসোস হলো!তার খুব প্রিয় চেরিপিন্ট করা ফ্লোরাল ফ্রক ছিল!!
ইউজান ডায়ার থেকে ফাস্টেড বক্স বের করে প্রথমে তুলো দিয়ে র*ক্তটা পরিস্কার করে নিল!মলম লাগিয়ে দেওয়ার সময় সে চোখ মুখ শক্ত ভাবে বন্ধ করে রাখল!অতিরিক্ত জ্বালা করছে!চোখে পানি ঝমে উঠেছে তার!সাথে চাপ লাগার কারনে বার বার কেঁপে উঠছিল সে!ইউজান হাতে মলম লাগিয়ে দেয়া শেষ করে সোজা হয়ে দাঁড়াল!!

ফাস্টেড বক্সে আর কোন তুলো ছিল না তাই কাঁধ ক্লিন করার জন্য ডেস্কের দিকে ফিড়ে এক হাঁটু ভেঙে বসে নিচের ডয়ার থেকে নতুন তুলো বের করতে থাকে!ইয়ারা চোখ মেলে তাকায়!তার হাত এত জ্বালা করছে যে ইচ্ছে করছে উঠে ষাঁড়ের মত কতক্ষন চিল্লিয়ে লাফাতে!!
তারপরও নিজেকে দমিয়ে রেখে ইউজানে দিকে তাকায়!এসি চলা সত্বেও পুরো শরীরে ঘামে চিকচিকে হয়ে গিয়েছে বোধহয়!ট্রি শার্টের উপর দিয়ে ভিজে উঠেছে!পেছনে প্যান্ট কোমড়ের অনেকটাই নিচে নেমে আছে!যার ফলে কিছুটা ভাজ বুঝা যাচ্ছে!!

ইয়ারা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল!জামাটা ঠিকঠাক করতে গিয়ে তার হাতে আরও অনেকটা ছিঁ-ড়ে যায়!ইশশ এখন অতিরিক্ত খারাপ দেখাচ্ছে!ধুর তারে শুধু শুধু বাকিরা পাগল বলে না!ঠিক এই জন্যই বলে!!
দ্রুত রুমে নজর ভুলাল!বেডর অপর পাশে মাঝারি
স্কচের উপর একটি সাদা শার্ট দেখতে পেল!দু’কথা না ভেবে উঠে দাঁড়াল!যথেষ্ট জোরে পা চালিয়ে গিয়ে সেটা হাতে তুলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে দিকে গেল সে!!

অবশ্য ইউজান আন্দাজ করতে পেরেছে ইয়ারা দৌড়ে ওয়াশরুমে দিকে যাচ্ছে!সে উঠে দাঁড়িয়ে সেদিকে বিরক্তি চোখে তাকাল!ততক্ষণে ইয়ারা দরজা লক করে দিয়েছে!!
কোনরকম সেটা খুলে শার্ট গায়ে জড়িয়ে নেয়!হাস্যকর ব্যপার হলো শার্টটা এতটাই বড় যে তাকে সম্পুর্ন গিলে ফেলেছে!হাঁটু অবধি কভার হয়ে গিয়েছে একদম!ইয়ারা ফ্রকটা ভাঁজ করতে নিয়ে খেয়াল করল পেছনে যে চেইন ছিল!!
শিট এটা খুললে তো আর এত সুন্দর জামাটি ছিঁড়তে হতো না!পর মুহূর্তে একটা জিনিস মনে পড়ল!দ্রুত নিজের কপালে বেশ কয়েক বার হাত হাতলে বিরক্ত গলায় আওড়াল
—ধুর ধুর! তখন আবার অন্য কিছু দেখে ফেলতো.!

বুকে ফু দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলো!ইউজান এক হাত কোমড়ে রেখে তার দিকে বিরক্ত চোখে তাকাল!নিজের শার্ট ইয়ারার গায়ে জড়ানো দেখে মুহূর্তে বিরক্তি চোখ মুখ স্বাভাবিক হয়ে আসল তার!শান্ত নয়নে পা থেকে মাথা পর্যন্ত দ্রুত পর্যবেক্ষণ করল সে!!
ইয়ারা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভাবছে তাকে এবার কি না কি বলে!যা খোঁটা দিয়ে কথা বলে এই লোক!
পেটের নাড়ীভুঁড়িও গুলিয়ে যায় ঘৃনায়!সাহস করে এগিয়ে আসল!ইউজানকে এভাবে তাকাতে দেখে হাত কচলে কাঁপা গলায় বলল
—আমি পড়ে সুন্দর করে শার্টটা ধুয়ে দিয়ে যাব.!
ইউজান নজর সরাল!কাঁধ ঝাঁকিয়ে নড়েচড়ে দাঁড়িয়ে ফের তাকাল তার দিকে!সম্পুর্ন গম্ভীর গলায় আওড়াল
—কারও ইউজ করা জিনিস ইউজান ইউজ করে না"আর সেটা যদি তুই হস?তাহলে প্রশ্নই উঠে না"সো শার্টটা আমার রুমে এসে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে যাস.!
বলতে বলতে সে ইয়ারার দিকে ঝুঁকে কাঁধ থেকে শার্ট নিচে নামিয়ে ক্ষত যায়গা পরিস্কার করে দেয়!ইয়ারার খুব অপমানবোধ হয়!লোকটার শার্ট সে গায়ে দিয়েছে বলে কি পঁচে গিয়েছে?

ছল ছল চোখ জ্ল জ্বল করল!নিমিষেই মুখটা শুকিয়ে ছোট হয়ে আসল!শান্ত হয়ে থাকার ফলে এসির ঠাণ্ডায় চোখে মুখের ঘাম শুকিয়ে গেছে!ইউজান ঝুঁকে থাকা অবস্থায় তার দিকে তাকিয়ে আচমকা ফু দিল মুখে!!
ইয়ারা মুখ ভার করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়!পর পর সুযোগ বুঝে আচমকা ইউজানকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল!ইউজান হালকা পিছিয়ে যায়!নিজেকে সংযত করে দাঁত পিষে তাকায় সেদিকে!!

ইয়ারা নিজের রুমে এসে আগে হাঁপিয়ে নেয়!রেগে তো ধাক্কা দিয়ে আসল!কে জানে আবার পেলে তাকে কি করবে?ধুর সে যাবেই না আর সামনে!ভাবাভাবি বাদ দিয়ে শার্ট চেঞ্জ করে নিল!তার বদলে আরকটি ফ্রক পড়ে নিয়েছে!!
রাত দশটা বেজে গিয়েছে!আজ আর তার পড়তে বসা হলো না!বেডের নিচ থেকে পুশিকে বের করে কোলে নিয়ে বসল!পুশি ইয়ারার মুখের দিকে তাকিয়ে পর পর দরজার দিকে তাকাল!বেশ কয়েক বার ম্যাও ম্যাও করে ডেকে কি যেন বুঝাল!ইয়ারা বুঝতে পারল তার কথা!সে বলতে চাইছে সাইকোটা তাকে নিয়ে কি আবার মেরেছে?তাই সে হালকা হাসল!পর মুহূর্তে মুখ আসাড় করে জানায়
—মারেনি! তবে অপমান করেছে শার্ট নিয়ে.!
পুশি লেজ নাড়িয়ে ম্যাও করল!জিভ দিয়ে তার হাত আলতো করে চেটে দিয়ে সান্ত্বনা দিল!ইয়ারা তাচ্ছিল্য হাসে!একটা বোবা প্রানীও দু'দিন কাছে থেকে আপন হয়ে গিয়েছে অথচ সে আর তার মা এবাড়িতে ১৮টা বছর আছে!তারপরও তারা কারও আপন হয়ে উঠতে পারেনি!কারণ একটাই শুধু তার বাবা নেই!!

জেঠিতো মাকে সুযোগ পেলে মুখের সাহায্যে কুপ মেরে বসেন অপয়া বলে!বিয়ের কয়েক বছরের মধ্যে তার মা নাকি তার বাবাকে খেয়ে ফেলেছেন!ভাবতে ইয়ারা চোখ বন্ধ করে আওড়ায়!!❝নাউজুবিল্লাহ!!❞
তার এক বছরের মধ্যে জেঠু অসুস্থ হয়ে গেল!সেটাও নাকি তার মায়ের জন্যই!!
তার মায়ের থেকে অলক্ষুণে দ্বিতীয়টা নাকি আর দেখেনি!এসব শুনতে শুনতে কান পচন ধরে যাচ্ছে!তারপরেও তার মা মুখ বুঝে সবটা সহ্যা করে যাচ্ছে!জেঠু সুস্থ থাকতে দু’কথা জেঠি লুকিয়ে শুনাতো অসুস্থ হওয়ার পর তো সরাসরি শুনায়!যা জেঠু চার দেওয়ালে থেকে শুনতে পেলেও কিছু বলতে পারেন না!!

তার যে বাবা নেই!নালিশ কাকে করবে?নালিশ করা ছাড়া যে মন হালকা হয় না!ইয়ারা বেড থেকে নেমে গেল!ধীরে ধীরে বেলকনিতে এসে দাঁড়াল!আকাশের পানে দু'আঁখি মেলে তাকাল!আজ চাঁদটা বিশাল ডালার মত দেখাচ্ছে!আকাশটা একদম পরিস্কার!সত সত তাঁরা এক সঙ্গে গেঁথে গেঁথে আছে!!
ইয়ারার চোখের সামনে ভেসে উঠল অনেক অনেক বছরের আগের কথা!!❞

জ্যোৎস্নামাখা রাত!আজকের আকাশ অস্বাভাবিক রকম নির্মল!সুদূরে ধোয়া-মোছা নীলাভ অন্ধকারের বুকে সাদা চাঁদটা একদম উজ্জ্বল স্পষ্ট!দূর থেকে যে কারো মন হবে সামান্য হাত বাড়ালেই হয়তো ছোঁয়া যাবে!চাঁদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য নক্ষত্র! ছোট ছোট আলোর বিন্দুর মত ঝিকমিক করছে! পুরো আকাশটাকে দেখে মনে হচ্ছে কেউ নিখুঁত যত্নে কালো মখমলের উপর রূপালি কণা ছড়িয়ে দিয়েছে!!
বেলকনির দোলনায় মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে ছোট ইয়ারা!তার বড় বড় ডাগর টানা চোখ দুটো স্থির আকাশের দিকে!অথচ সে মনোমুগ্ধকর দৃশ্য আজ তাকে বিন্দুমাত্র আনন্দ দিতে পারছে না! মুখ জুড়ে কেমন এক অদ্ভুত উদাসীনতা!!
রাশেদা বেগম ধীরে ধীরে দোলনায় দোল খেতে খেতে মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছিলেন!মেয়ের মুখের আঁধারের ছায়াটা চোখ এড়াল না ওনার!!

মৃদু হেসে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন
—আমার ইয়ারা মাম্মাম আজ এত সুন্দর আকাশ দেখেও মন খারাপ করে আছে কেন.?
ইয়ারা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল!তারপর হঠাৎ করেই প্রশ্নটা ছুড়ে দিল
—আমার পাপা কোথায় মাম্মাম.?
রাশেদা বেগমের হাত থমকে গেল!চার বছরের এক অবুঝ শিশুর মুখে এমন প্রশ্নে তীরের মত এসে বিঁধল বুকে!ইয়ারা আবারও বলল!এবার কণ্ঠে অভিমান আরও স্পষ্ট
—স্কুল ছুটি হলে সবার পাপা তাদের নিতে আসে"আমার পাপা কেন আসে না.?
এই প্রশ্নের উত্তর কি?রাশেদা বেগম জানেন কিছু প্রশ্ন আছে যা চাইলেও শব্দে উত্তর দেয়া যায় না!ইয়ারা উঠে বসল!মুখ ভার করে মাকে হালকা ঝাঁকিয়ে আবারও জিজ্ঞেস করল
—বলো না মাম্মাম"পাপা কি কোনোদিনও আমাকে নিতে আসবে না.?
রাশেদা বেগম বড় করে নিঃশ্বাস নিলেন!ভেতরে যেন ঝড় বইছে!না-ফেরার দেশে চলে যাওয়া মানুষ কি আর ফিরে আসে.?চোখের কোণে জল ঝমলেও তা আড়াল করে মৃদু হাসলেন তিনি!মেয়ের দু'গালে আলতো ছুঁয়ে শান্ত স্বরে বললেন
—তোমার জেঠু তো প্রতিদিন তোমাকে নিয়ে আসে.!
ইয়ারা সঙ্গে সঙ্গে চিকন কন্ঠে প্রতিবাদ করল
—জেঠু জিমিকে আনতে যায়! আমাকে না! পাপা যায় না বলেই আমাকে সাথে করে নিয়ে আসে.!
রাশেদা বেগম এবার সত্যিই থেমে গেলেন!আর কোন অজুহাত খুঁজে পেলেন না!অবুঝ শিশুর জেদের সামনে বড়দের মিথ্যে খুব ভঙ্গুর!শেষমেশ তিনি ইয়ারাকে পেছন ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরে বসালেন!চাঁদের পাশে জ্বলজ্বল করতে থাকা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটার দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন
—ওই যে বড় স্টারটা দেখতে পাচ্ছ.?
ইয়ারা মায়ের আঙুল অনুসরণ করে তাকাল!চোখ বড় বড় করে মাথা নাড়ল
—হুম.!
—ওটাই তোমার পাপা!এখন ওনি আকাশের স্টার হয়ে গেছেন"প্রতিদিন তোমাকে দেখেন.!
ইয়ারা অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল
—সত্যি.?
—হুম"যখনই তোমার পাপার কথা মনে পড়বে তখন আকাশের দিকে তাকাবে! দেখবে"তোমার সব মন খারাপ দূর হয়ে যাবে এটা একটা রুপকথার গল্পের মত ম্যাজিক.!
মুহূর্তেই ইয়ারা'র মুখ উজ্জ্বল হয়ে উঠল!ডাগর চোখে বিস্ময় নিয়ে সে নক্ষত্রটার দিকে তাকিয়ে রইল!
তারপর আচমকা হাত তালি দিয়ে হেসে উঠল
—তুমি সত্যি বলছো মাম্মাম! এটা তো সবার থেকে আলাদা! আমি রোজ বেলকনিতে এসে পাপাকে দেখব.!
স্মৃতিটা এখানেই থেমে যায়!!

বর্তমানের ইয়ারা সেই একই আকাশের নিচে দাঁড়িয়ে
চোখ ভরা জল নিয়ে তাকিয়ে আছে নক্ষত্রের দিকে!শৈশবের সেই রূপকথা বহু আগেই ভেঙে গেছে!
সে জানে ওটা কোন ম্যাজিক নয়!কোন পাপাও নয়!শুধু এক টুকরো সান্ত্বনা!যা এক অসহায় মা তার শিশুকে বাঁচিয়ে রাখতে দিয়ে ছিলেন!তবুও অদ্ভুতভাবে আজও আকাশের দিকে তাকালে বুকের ভেতরের ভারটা একটু হালকা লাগে!হয়তো অভ্যাস!!
দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণের জল মুছে নিল সাথে
ঠোঁট নড়ল ধীরে
—আই উইশ! পাপা যেখানে থাকুক না কেন সব সময় যেন ভালো থাকে.!

————————

রাত তখন এগারোটা ছুঁইছুঁই!ইয়ারা ধীরে ধীরে পুশিকে কোলে থেকে নামিয়ে ছোট বক্সে রেখে দিল!নিচে গিয়ে ওর জন্য খাবার নিয়ে আসবে ভেবেই রুম থেকে বের হলো!!
সিঁড়ি বেয়ে নিচে নামতেই ডাইনিং স্পেস থেকে হাসি-আড্ডার শব্দ ভেসে এলো!ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে!জাহিদ!জিহাদ!জুহি!সিমরান!সিমু!আফরান!জিমি!সবাই মিলে বেশ গল্পে মশগুল!শুধু ইউজান আলাদা!তার মুখে কোন হাসি নেই নিজের মত ফোন স্ক্রল করতে করতে খাবার খাচ্ছে!!
ইয়ারা'কে দেখা মাত্র জিহাদ আর জাহিদ দুজনেই তাকিয়ে রইল কিছুক্ষণ!প্রায় এক বছর আগে শেষবার দেখেছিল তাকে!তখনও মেয়েটা অনেকটা ছোট ছিল!এত অল্প সময়ে এত পরিবর্তন তাদের কাছে বিস্ময়কর!!

জিহাদ অবশ্য দ্রুত দৃষ্টি সরিয়ে নিল!কিন্তু জাহিদ নিচু স্বরে বিড়বিড় করল
—কতটা বড় হয়ে গেছে.!
ইয়ারা মাথা নিচু করে কিচেনের দিকে এগোচ্ছিল!
ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ভেসে এলো পরিচিত শান্ত কণ্ঠ
—ইয়ারা.?
ইয়ারা সঙ্গে সঙ্গে থেমে গেল!মুহূর্তেই ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল!ঘাড় ঘুরিয়ে দ্রুত তাকাল সিঁড়ির দিকে!শিমুল নামছে!তাকে দেখেই জিমি নতুন সাহস পেল!সুযোগটা লুফে নিয়ে সঙ্গে সঙ্গে ডেকে উঠল
—ইয়ারা! আয়"বস আমার পাশে"আজ সবাই একসাথে ডিনার করব.!

ডাইনিং কক্ষের আলোকচ্ছটা হঠাৎ করেই নিজের ঔজ্জ্বল্য গুটিয়ে নিয়ে এক প্রকার নিস্তরঙ্গ গাম্ভীর্যে ডুবে গেল!সকলে নিশ্চুপ হয়ে ইয়ারার পানে তাকাল!অজ্ঞেয় চাপা অস্বস্তি যা উপস্থিত প্রতিটি শ্বাস প্রশ্বাসকে ভারাক্রান্ত করে তুলল!!
ইয়ারার ক্ষীণ অস্বীকৃতি মাথা নাড়িয়ে না বলে!শিমুল ধীর স্থিরতায় এসে চেয়ার টেনে বসে!পাশের শূন্য আসনটি অগ্রসর করল!তার দৃষ্টিতে অনুচ্চারিত অনিবার্যতা!কন্ঠে গুড়
—সবাই খাচ্ছে"তুই বাদ থাকবি কেন? আয় বস.!
স্বাভাবিকতার আবরণে মোড়া সে আহ্বানের অন্তরালে ছিল এক অব্যক্ত নির্দেশ জুহি মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল
—হুম শিমুল ভাই ঠিকি বলেছে"বসে পড় ইয়ারা.!

ইয়ারা ভেবে চিন্তে না পেরে এগোতে উদ্যত হলো!কিন্তু পদতলে অদৃশ্য বন্ধন!বক্ষগহ্বরে জমাট দ্বিধা তাকে স্থবির করে রাখল!ঠিক সেই ক্ষণে ক্ষুদ্র অথচ কর্ণভেদী এক শব্দ!পাত্রে জল আঘাত হানার মৃদু ধ্বনি!সমস্ত নীরবতাকে বিদীর্ণ করে উঠল!সবাই তাকাল ইউজানের দিকে সে পানি ঠেলে দিয়েছে প্লেটে!সেকেন্ডে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল!!
তার প্রতিটি অঙ্গভঙ্গিতে সংযত ক্রোধের স্ফুলিঙ্গ!অগ্নিকে বরফে আবদ্ধ রাখা মত!চেয়ারের সূক্ষ্ম ঘর্ষণ তার নীরব পদচারণা সবকিছুই এক অপ্রকাশ্য তীব্রতায় পরিপূর্ণ!!

তার দৃষ্টি স্থির হলো ইয়ারার উপর!নির্লিপ্ত শীতল অনমনীয় সে চাহনি কোন প্রশ্নের অবকাশ রাখল না কেবল অবধারিত আনুগত্য দাবি করে শুধাল
—পাঁচ মিনিটের মধ্যে রুমে ব্ল্যাক কফির সাথে প্লেটে করে খাবার নিয়ে আসবি.!
শব্দগুলো নিম্নস্বরে উচ্চারিত হলেও প্রতিটি ধ্বনি লৌহদণ্ডের ন্যায় ভারী!কথাটা শেষ করে এক মুহূর্ত দেরি না করল না!হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল!সিমুতো এতক্ষণ খাওয়ায় নয় ইউজানকে দেখতে ব্যাস্ত ছিল!সে চলে যেতে খুব বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল!ইয়ারা ভয়ে আর এগোল না!সোজা কিচেনে চলে গেল

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন