ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 16

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৬

সে চলে যেতে খুব বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল!ইয়ারা ভয়ে আর এগোল না!ইয়ারা কিচেনের দিকে পা বাড়াল!অপ্রাপ্তির ক্ষীণ আগুন মুখাবয়বে স্পষ্ট হয়ে উঠল সিমুর!সে উঠে গেল চেয়ার ছেড়ে!ইয়ারা মাথা নিচু করে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল!কিচেনের উষ্ণ আলোয় রাশেদা বেগম ব্যস্ত ছিলেন!শান্ত গৃহস্থ আবহ!!
সব পরিশ্রম শেষ শুধু মাত্র কয়েকটা প্লেট ধুয়ে ফেললে আজকের মত ওনার মুক্তি!ইয়ারা শুকনো অবসন্ন মুখ নিয়ে দাঁড়াল মায়ের পেছনে!কোন প্রকার শব্দ করল না!শুধু মায়ের উপস্থিতির কাছে এসে থমকে রইল!রাশেদা বেগম থামলেন না!এমন কি পেছনে তাকালেনও না!কেবল মৃদু স্বরে জিজ্ঞেস করলেন
—খিদে পেয়েছে.?
ইয়ারা চমকে উঠল!বিস্ময়ে চোখ বড় হয়ে গেল তার!সে তো কোন আওয়াজই করেনি!তবে বুঝলেন কীভাবে?পরমুহূর্তেই মনের ভেতর ভেসে উঠল মায়পর মুখে শোনা সেই কথাটি
❝সন্তানের উপস্থিতি মায়েরা চোখ বন্ধ করেও টের পায় সোনা!❞
অদ্ভুত কোমল এক অনুভূতি বুক ছুঁয়ে গেল তার! ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল!ধীরে ধীরে পেছন থেকে মাকে জড়িয়ে ধরল সে!মুখ গুঁজে দিল পিঠে
—না দেখেও টের পেয়ে গেলে? আমি যে এসেছি.?
রাশেদা বেগমের ঠোঁটেও ক্ষীণ হাসি ফুটে উঠল! হাতের পানিটুকু ঝেড়ে পেছন ফিরলেন তিনি!কিন্তু মেয়ের মুখে চোখ পড়তেই হাসি থমকে গেল!ক্লান্তি ভয় আর চাপা কষ্টের রেখা গুলো স্পষ্ট হয়ে আছে সেখানে!!
তারপরই নজর নামল ইয়ারার হাতে!মুহূর্তে মুখের রঙ বদলে গেল ওনার!তড়িঘড়ি করে মেয়ের দু'হাত নিজের হাতে তুলে নিলেন!আঙুলের গিরায় কব্জির কাছে ছড়িয়ে থাকা ক্ষতচিহ্ন দেখে চোখে দুশ্চিন্তার ছায়া নেমে আসল
—হাতে কি হয়েছে ইয়ারা"দুহাতেই ক্ষত কেন তোর.?

ইয়ারা তৎক্ষণাৎ হাত দুটো নিজের দিকে টেনে নিল!ওড়নাটা গলার চারপাশে আরও শক্ত করে জড়িয়ে নিল সে!ঠোঁটের কোণে কৃত্রিম এক হাসি টেনে এনে আমতা আমতা স্বরে বলল
—অ-আরে তেমন কিছু না আম্মু"চুড়ি ভেঙে গিয়ে হ-হাতে বসে গিয়েছিল.!
রাশেদা বেগমের ভ্রু ধীরে ধীরে কুঁচকে এলো!তিনার অভিজ্ঞ দৃষ্টি স্থির হয়ে রইল মেয়ের দু'হাতের উপর!
চুড়ি ভাঙলে এক হাতে ক্ষত হতে পারে!সেটা স্বাভাবিক!কিন্তু দু'হাতেই একই রকম আঁচড় ঠিক কিসের জন্য?মেয়েটা ছোটবেলা থেকেই মিথ্যা বলতে শেখেনি!যখনই কিছু আড়াল করার চেষ্টা করে তার কণ্ঠ জড়িয়ে আসে!চোখের পাতা অস্থির হয়ে উঠে! কথার ছন্দ হারিয়ে ফেলে!আজও তার ব্যতিক্রম হলো না!!
রাশেদা বেগমের কণ্ঠে তখন মাতৃত্বের কোমলতার চেয়ে সত্য জানার কঠোরতা বেশি স্পষ্ট হয়ে উঠল
—মিথ্যা বলতে পারিস না"আবার মিথ্যা বলার চেষ্টা করছিস.?
ইয়ারা ভেতর থেকে কেঁপে উঠল!গলা শুকিয়ে এলো তার!বুকের ভেতর ধুকপুকানি তীব্র হয়ে উঠল!তার ভয় করছে!মায়ের চোখে ধরা পড়ে গেলে হয়তো সব কিছু খুলে বলতে হবে!আর তখন যদি মাও তাকে ভুল বোঝে?ইয়ারা খারাপ হয়ে গেছে ভাববে নিশ্চয়?আশঙ্কাটুকু তার বুকের গভীরে বিষণ্ন কাঁটার মত বিঁধে রইল!সে নিঃশব্দে ডোগ গিলল!!
না ভয় পেলে চলবে না!যেখানে যায় না কেন সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয়!মনে মনে রাগ নিয়ে আওড়াল!!❝সব ওই ইউজান ওরফে হিটলারটার দোষ!!
কোনমতে ঠোঁটে আবারও হাসির আভা টানার চেষ্টা করল!মুহূর্তের মধ্যে মাথায় ছোট গল্প গেঁথে নিয়ে দ্রুত আহ্লাদি কন্ঠে বলল
—মা তুমিও না? মিথ্যা বলতে যাব কেন? আমি চুড়ি পরে বেডে বসে ছিলাম"হঠাৎ নিচে পড়ে যাই তখন হাত দুটো ফ্লোরে ঘঁষা খায়"তাই চুড়ি ভেঙে হাতে বিঁধে গিয়েছে.!!
পর পর একই ভঙ্গিতে মায়ের গালে হাত রেখে কথা ঘুরিয়ে বলল
—মাম্মাম সত্যি বলছি বিশ্বাস করে নেও না.!
রাশেদা শব্দ করে হাসলেন"
—এমন ভাবে বলছিস যেন ব্যথা তুই নিজে নিজে পাসনি অন্য কেউ দিয়ে গিয়েছে.!
—অন্য কেউই তো দিয়েছে"এক নাম্বার হার কিপ্টে বদ মেজাজী খাচ্চোর হিটলার একটা.!
মনে মনে আওড়িয়ে সে দ্রুত রাশেদা বেগমকে ঠেলে দিল সামনে!তাড়া দিয়ে বলল
—থাক মাম্মাম"আর কিছু বলো না তো"ইউজান ভাইয়া ব্ল্যাক কফি সাথে খাবার চেয়েছে.!

রাশেদা বেগম আঁচলে ভেজা হাত মুছে ইউজানের জন্য প্লেটে খাবার তুলে দিতে শুরু করলেন!আজ ওনার শরীরটা একদম ভালো নেই!চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট!বহু বছরের অভ্যাসে সংসারের কাজ শরীরের অসুস্থতাকেও গায়ে মাখতে দেয়না!ছেলেটা সময় মত কিছু না পেলে পুরো বাড়িতে তাণ্ডব সৃষ্টি করার ক্ষমতাও রাখে!!
এ কথা বাড়ির সবাই জানে!তার রাগ আচমকা নেমে আসা কালবৈশাখীর মত!আগে থেকে আভাস পাওয়া না গেলেও শুরু হলে কিন্তু চারপাশ তছনছ করে দেয়!
ইয়ারা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল!ভেতরে ভেতরে বিরক্তিও লাগছে তার!!

মানুষটা এত অদ্ভুত কেন?খাবারের সাথে কেউ আবার ব্ল্যাক কফি খায় নাকি?তার কাছে বিষয়টা ভীষণ উদ্ভট ঠেকল!মনে মনে বিরক্ত হয়ে ভাবল
❝কি অদ্ভুত লোকরে বাবা!❞
রাশেদা বেগম খাবার গুছিয়ে শেষ করে চুলায় পানি বসালেন!কিছুক্ষণের মধ্যেই কফির তীব্র গন্ধ ধীরে ধীরে পুরো কিচেনে ছড়িয়ে পড়ল!ইয়ারার কাছে তার মায়ের হাতের রান্নার ঘ্রাণটা ভীষণ প্রিয়!তাই সব সময় সে অনুভব করে!!
তিনি নিখুঁতভাবে ট্রেতে সব সাজিয়ে নিলেন!এক পাশে ধোঁয়া উঠা ব্ল্যাক কফি!অন্য পাশে গরম খাবারের প্লেট তরকারি বাটি গুলো!অতঃপর ট্রেটা ইয়ারার হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে তাড়া দিলেন
—দিয়ে তাড়াতাড়ি খেতে আয়.!
ইয়ারা ট্রেটার দিকে এক নজর তাকাল!মাকে মোটেও মানা করা যাবেনা!সে নিজের চোখেই তো দেখতে পাচ্ছে তার মা কতটা কান্ত!এত এত কাজ করে শরীরে এনার্জি বা কতটুকু থাকে আর?বড় করে শ্বাস টেনে কিচেন থেকে বের গেল!সিঁড়ির দিকে পা বাড়াতে বুকের ভেতর অস্বস্তি এসে জমল!কারণ উপরে যে মানুষটা অপেক্ষা করছে তার মেজাজ কখন কোন দিকে মোড় নেয় সেটা আন্দাজ করা দায়!!

ট্রে দু'হাতে সামলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল ইয়ারা!নিচতলার কোলাহল অনেক আগেই স্তব্ধ হয়েছে!যে যার মত রুমে চলে গিয়েছে!উপরে উঠতে করিডোরের শেষপ্রান্তে ক্ষণিকের জন্য তার দৃষ্টি আটকে গেল সিমু আর সিমরান উপর!!
দু'জন গেস্ট রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে!!
অবশ্য তারা কেউ ইয়ারাকে লক্ষ্য করেনি!ইয়ারা কোন শব্দ না করে সামনে এগিয়ে এলো!
করিডোরের মৃদু সাদা আলোয় তার ছায়াটা দীর্ঘ হয়ে ফ্লোরের উপর পড়েছে!হাতে ধরা ট্রের কাপের ভেতর থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে!ধোঁয়ার সাথে মিশে আছে ব্ল্যাক কফির তীব্র গন্ধ!তার মোটেও ব্ল্যাক কফি পছন্দ নয়!যেহেতু লোকটা রাত জেগে অফিসের কাজ করে সে সুবাদে প্রতিরাতে তার ব্ল্যাক কফি চাই!!

অবশেষে সে এসে থামল ইউজানের রুমের সামন! প্রতিবারের মত আজও দরজাটা পুরোপুরি বন্ধ নয়!হালকা চাপানো!দরজার সরু ফাঁক গলে এসির ঠাণ্ডা বাতাস কণা কণা হয়ে এসে ছুঁয়ে গেল ইয়ারার মুখ!
শীতল বাতাসের সূক্ষ্ম পরশ লাগতে ইয়ারার অন্তর অকারণে কেঁপে উঠল!!
এই দরজার সামনে এলে কেন জানি তার সমস্ত স্বাভাবিকতা এলোমেলো হয়ে যায়!ভেতরে চাপা অস্বস্তি জন্ম নেয়!তার কারন হয়তো অবহেলা আর অপমান?সে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল!
হাতে ধরা ট্রের কাপ থেকে ধোঁয়া উঠে ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যাচ্ছে!বেশিক্ষন দাঁড়িয়ে থাকলে ঠাণ্ডা হয়ে যাবে!!
আঙুল গুলো কেমন তার ক্রমশ শীতল হয়ে আসছে!ভেতরে প্রবেশ করার বিন্দু মাত্র ইচ্ছে নেই!তার ইচ্ছে করছে ট্রেটা দরজার বাহিরে রেখে ফিরে যেতে!কিন্তু সেই সাহসও হয়ে উঠছে না!এর জন্য মায়ের কাছে দ্বিগুন বকা খেতে হবে!!

অবশেষে দীর্ঘ শ্বাস টেনে চোখ দুটো ক্ষণিকের জন্য বন্ধ করল!নিজের মধ্যে ছড়িয়ে পড়া সাহসটুকু কুড়িয়ে এক জড়ো করল!অতঃপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করল সে!রুমে ঢুকেই প্রথম দৃষ্টি গেল বেডের দিকে!বিশাল সাদা চাদরে মোড়ানো বেডটা নিঃসঙ্গ!ইয়ারার দৃষ্টি ঘুরে এলো রুমের অপর প্রান্তে!দৃষ্টি সেদিকে স্থির হলো!!
কালচে ধূসর কাউচে হেলান দিয়ে বসে আছে ইউজান!দু'পা সামনের দিকে প্রসারিত!উরুর উপরে রাখা খোলা ল্যাপটপে স্থির তার দৃষ্টি!পুরুষালী
আঙুল গুলো নির্লিপ্ত ভঙ্গিতে কিবোর্ড ছুঁয়ে যাচ্ছে!
রুমের মৃদু নীলাভ আলো তার তীক্ষ্ণ মুখাবয়ব হালকা স্পষ্ট!এলোমেলো চুলের ফাঁক গলে কপালের উপর নেমে আসা অন্ধকার ছায়া তাকে আরও দুর্বোধ্য করে তুলেছে!তার চারপাশে এক ধরনের নীরব গাম্ভীর্য ছড়িয়ে আছে!পুরো কক্ষটা স্তব্ধ!!

ইয়ারা নিঃশব্দ পদক্ষেপে কক্ষের ভেতরে প্রবেশ করল!রুম জুড়ে ছড়িয়ে থাকা নীলাভ মৃদু আলো পুরো পরিবেশটাকে অদ্ভুত আবরণে ঢেকে রেখেছে! আলোর ক্ষীণে সব কিছু স্পষ্ট নয়!আবার সম্পূর্ণ অস্পষ্টও নয়!এসির সাথে ফ্যনের ঠাণ্ডা বাতাস পর্দা দুলাচ্ছে!রুমের কোথাও কোন শব্দ নেই!শুধু ল্যাপটপের স্ক্রিনে ক্ষীণ আলোর প্রতিফলন পড়ে মাঝে মাঝে ইউজানের তীক্ষ্ণ মুখাবয়বের রেখা গুলো স্পষ্ট হয়ে উঠছে!!
ইয়ারা নীরব ভঙ্গিতে সামনে এগিয়ে গেল!ঝুঁকে স্কচ টেবিলের উপর ট্রেটা আস্তে করে রেখে দিল!উদ্দেশ্য ইউজান বুঝে উঠার আগে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যাবে!ট্রে রাখা মাত্রই আর এক মুহূর্ত দাঁড়াল না সে!দ্রুত পা টিপে টিপে দরজার দিকে ফিরতে নিলে হঠৎ রুমের স্তব্ধতা চিরে ভেসে এলো গভীর শান্ত অথচ আদেশময় কণ্ঠস্বর
—লাইট অন করে এদিকে আয়.!

ইয়ারার পদক্ষেপ স্তব্ধ হয়ে গেল!জিভে অনিচ্ছাকৃত ভাবে কামড় বসাল সে!চোখেমুখে বিস্ময়ের ছায়া স্পষ্ট হয়ে উঠল!দেখল কিভাবে?সে তো কোন শব্দই করেনি!দৃষ্টি কি সত্যিই এত তীক্ষ্ণ?নাকি তার উপস্থিতি টের পাওয়ার জন্য ইউজানের শাহরিয়ার চৌধুরীর চোখের প্রয়োজন হয় না?
ইয়ারা ধীর ভঙ্গিতে শরীর ঘুরিয়ে দাঁড়াল!দ্রুত এগিয়ে গিয়ে রুমের লাইট অন করে দিল!মুহূর্তেই নীলাভ অন্ধকার কেটে উজ্জ্বল আলোয় ভরে উঠল পুরো কক্ষ!আলো জ্বলার পর তার দৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে গিয়ে পড়ল ইউজানের দিকে!!
তখনই সে ভীষণ ভাবে চমকে উঠল!ইউজানের চোখ এখনও ল্যাপটপের স্ক্রিনেই স্থির!মন হলো সে একবারও মাথা তুলে তাকায়নি!অথচ কিছুক্ষণ আগে নিখুঁত ভাবে বুঝে ফেলেছে সে রুমে প্রবেশ করেছে!বুকের ভেতরটা অদ্ভুত ভাবে ধুকপুক করতে লাগল তার!সে অস্বস্তিতে হাত কচলাতে কচলাতে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো!মাথা নিচু করে খুব নিচু স্বরে বলল
—জ্বী বলুন.?
ইউজান এবার ধীরে ল্যাপটপ থেকে দৃষ্টি সরাল!ইয়ারার দিকে বেশ শান্ত নয়নে দৃষ্টি তাক করল সে!বদনখানি কেমন শুকিয়ে ছোট হয়ে আছে!ইয়ারা তার চাহনি টের পাচ্ছে তবে মাথা তুলে তাকাল না!

কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ইউজান নিচু ঠাণ্ডা স্বরে বলল
—খাবার গুলো এখানে নিয়ে আয়.!
ইয়ারা কোন কথা না বাড়িয়ে দ্রুত স্কচের উপর রাখা ট্রেটা তুলে এনে কাউচের সামনে রাখল!ইউজান তখন ধীরে পা গুটিয়ে বসেছে!তার সমস্ত ভঙ্গিতেই এখন কিছুটা অলস গাম্ভীর্য মিশে আছে!ট্রে রেখে ইয়ারা আবারও চলে আসতে নিলে ইউজানের দাঁত কটমট করে উঠল
—বলেছি আমি যেতে.?
ইয়ারা থেমে যায়!এবার সত্যিই বিরক্তি জমল তার ভেতরে!মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল!ধীরে শরীর ঘুরিয়ে তাকাল তার দিকে!মুখে জোর করে স্থিরতা ধরে রেখে বলল
—আর কিছু লাগবে.?
ইউজান কফির মগ হাতে তুলে নিতে নিতে ভারী স্বরে বলল
—বস এখানে.!
ইয়ারা খানিক চমকাল!এখানে বসতে বলছে কেন?অস্বস্তি হওয়ায় সে অজুহাত দেখাল
—আম্মু আমাকে বলেছে এইগুলো আপনাকে দিয়ে দ্রুত নিচে যাওয়ার জন্য.!
—তোকে বসতে বলেছি"কে কি বলেছে সেটা বলতে বলেনি.!
ধমক খেয়ে ইয়ারা চুপসে যায়!না চায়তেও সে গিয়ে কাউচের এক পাশে বসল দূরত্ব রেখে জড়সড় হয়ে!ইউজান ট্রে ঠেলে দেয় তার দিকে
—নে শুরু কর.!
ইয়ারার চোখ কুমড়োতে পরিনত হয়!চোখের মনি কৌটা থেকে খুলে পড়ার উপক্রম!সে ইউজানের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয়!ইউজান কাঁধ ঝাঁকিয়ে কাউচের উঁচু বৈশিষ্ট্য যায়গায় গা এলায়!কফির মগে চুমুক দিল একটি গলা তার দায় ছাড়া
—এত অবাক হওয়ার কিছুই নেই.!
পর পর
—আই ওয়াজ হাংরি দেন"বাট আই'ম নট হাংরি নাও.!
ইয়ারা নজর সরাল!খিদে নেই দেখেই আজ তাকে খেতে বলেছ?তা না হলে কোন দিনও বলতো না?কেন জানি ছোট বিষয়েও সে আহত হলো!মাথা নিচু করে নিল!!

ইউজান টেবিলে শব্দ করে কিছু একটা রাখতে ইয়ারা হালকা কেঁপে উঠল!তার মধ্যে ক্রুর কন্ঠ ভেসে আসল কানে
—থাপ্পড় খেতে না চাইলে দ্রুত শুরু কর.!
ইয়ারা আর বসে রইল না হাত পা গুটিয়ে!প্লেট টেনে সে এক সাইডে বাসমতী চালের লম্বা লম্বা ভাত নাড়তে শুরু করল!যেহেতু ইউজানের খাবার দরুন ভীষণ স্পেশাল!!
লেগ পিস দুটো!সাথে গরুর কালো ভুনা!বেশ বড় সাইজের দুটো গলদা চিংড়ি!রসালো খাসির মাংস!
সব গুলো বাটিতে আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছেন রাশেদা বেগম!!
ইয়ারা শুধু মোরগের একটি লেগ পিস নিল!ওগুলোর দিকে ঠিক করে তাকালও না!মাথা নিচু করে ছোট ছোট দুটি লুকমা খেল!আরেকটি লুকমা তুলতে নিলে প্লেটে সব তরকারি একে একে ডেলে দিল ইউজান!ইয়ারা সঙ্গে সঙ্গে চেঁচাল
—এত গুলো আমি কি করে খাব.?
—এগুলো থাকলে সে ফেলেই দিবি"ফাউ ফাউ আমার টাকা লোকসান হয়ে যাবে"তার থেকে বরং তুই খেয়ে ফেল"শক্তি হবে.!
অপমানে ইয়ারার মুখখানি ছোট হয়ে আসল!লোকটা টাকা লোকসান হয়ে যাবে দেখেই খাওয়াচ্ছে এমনি এমনি নয়!তার ভীষণ খারাপ লাগল!!

ইউজান সোজা হয়ে ফের ভারী স্বরে বলল
—ফাস্ট খাবি"আমার বলতে হলে কৌশলের শেষ নেই"প্রয়োগ করে ফেলব.!
ইয়ারার পেটে খাবার যাবেই না!যে গুলো খেয়েছে সে গুলোও বের হয়ে আসতে চাইছে!চুপ করে রইল!এভাবে দু'মিনিট যেতে ইউজান উঠে দাঁড়াল!ট্রি শার্ট ঝেড়ে কাভার্ডের কাছে এসে দাঁড়াল!ইয়ারা লক্ষ্য করেছে সেটা!তবে মাথা তুলে তাকাল না!অল্প সময়ে সামনে উপস্থিতি টের পেল!!
এবার ইয়ারা মাথা তুলে তাকাল!নজর ইউজানের হাতে আঁটকাতে ভীতু নয়নে মাথা পিছিয়ে নিয়ে আসল!ইউজানের হাতে মোটা একটি লোহা কাঠের লাঠি!ইয়ারা ফাঁপা ডোগ গিলে সেটার দিকে তাকিয়ে বলে
—এটা দিয়ে কি করবেন.?
—তোর ঘাড় একটু বাঁকা আছে সেটাই সোজা করব.!
ইউজান গা ছাড়া ভাব নিয়ে বলতে ইয়ারা দ্রুত প্লেট টেনে গবগব করে খেতে শুরু করল!লাঠির বারি খাওয়ার থেকে খেয়ে নেয়াই উত্তম!মুখে তার যায়গা হচ্ছে না তারপরও সে ঠেলে ঠেলে ভরেছে মুখের ভেতর!গাল দুটো টোম্যাটোর আকাড় ধারণ করেছে!
ভীতি আর অস্বস্তির মিশ্র অনুভূতিতে ইয়ারার ডাগর টানা আঁখিদুটি অস্বাভাবিক রকম গোল হয়ে উঠেছে।
চোখের পাপড়ি গুলো কাঁপছে বারবার!মুখে যতই নিজেকে স্থির দেখানোর চেষ্টা করুক না কেন তার ভেতরের অপ্রস্তুত অবস্থাটা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে সে বাচ্চা বাচ্চা গোল বিস্ফারিত নয়নে!!

ইউজান কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে!তারপর ধীরে দু'অধর চেপে ধরল!মুহূর্তের জন্য ঠোঁটের কোণে অস্পষ্ট এক চোরা হাসির রেখা ফুটে উঠল!!
সে ইয়ারামনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে তুলে নিল!
ইয়ারা কিছু বুঝে উঠার আগেই ইউজান ফোনটা সামান্য উঁচু করে ধরল!পরপর দু’বার ক্ষীণ শব্দে ক্যামেরার ক্লিক হওয়ার পূর্বে ইয়ারাও পুরো মাথা না তুলে কেবল চোখ দুটো উপরের দিকে তুলেছিল ভীত বাচ্চা বিস্মিত দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে!!
আর সেই ক্ষণস্থায়ী অভিব্যক্তিটাই নিখুঁত ভাবে বন্দী হয়ে গেল ক্যামেরার ফ্রেমে!অবশ্য ছবিতে তাকে অনেক কিউট লাগছে!ইয়ারা বুঝেনি ইউজান কি করেছে তার আগেই সে ফোন পকেটে রেখে দিয়েছে!তাই মাথায় নিল না!!

অর্ধেক প্লেটের খাবার শেষ করল!আর যাচ্ছে না পেটে!যদি এক লুকমা মুখে নিতে যায় এখন তাহলে পেট বোধহয় ফেটে যাবে!সব গুলো তরকারি থেকে সে একটি একটি করে খেয়েছে!আগে আর কোন দিন এত খাবার খায়নি!রাশেদা জোর করেও খাওয়াতে পারতেন না!!
অসহায় মুখ করে ইউজানের দিকে তাকাল!যে কিনা লাঠিটা এপিঠ ওপিঠ করে দেখছিল!ইয়ারা কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল
—আমি আর খেতে পারছিনা ভাইয়া.!
পড়ল ডান বাহুতে খুব ছোট করে একটি বারি!ইয়ারা ঠোঁট উল্টে নিল!বা হাতের তালু দিয়ে বাহু ডলতে শুরু করে দিল!যদিও অল্প ব্যথা পেয়েছে!ইউজান দাঁত খিঁচে বলে
—কেন মেরেছি জানিস.?
ইয়ারা ভ্রু কুঁচকায়
—কেন.?
ইউজান লাঠি যায়গারটা যায়গায় রেখে ঘাড় এদিক ওদিক করে ত্যাড়া উওর দিল
—উহু"বলব না.!
ইয়ারা ভ্যবাচ্যাকা খেল!নিজে বলেই আবার নিজেই ডং করে!যত সব তার সাথেই করতে পারে!শয়তান একটা!সে ভেবে ইউজানকে কাভার্ডে কাছে দেখে সুযোগ পেয়ে প্লেট নিয়ে দাঁড়াল!দৌড়ে রুম থেকে বের হতে হতে বলল
—এগুলো ফেলব না আমার পুশিকে নিয়ে খাওয়াব"আপনার লোকসান হবে না.!

———————————

গোধূলির আবছা বিকেল!আকাশ জুড়ে লালচে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে!দিনের শেষ আলো ধীরে ধীরে নরম হয়ে শহরের উপর নেমে আসছে এক বিষণ্ন শান্তি নিয়ে!সারাটা দিন বাড়ির চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে ইয়ারার মন আজ অদ্ভুত রকম হাঁপিয়ে উঠেছিল!বুকের ভেতরটা কেমন ভার ভার লাগছে!তাই বহুদিন পর তার হঠাৎ ইচ্ছে হলো একটু খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিয়ে মুক্ত বাতাসে হাঁটার!!
পশ্চিম গলির মুখে যে বিশাল মাঠটা আছে!সেখানে সন্ধ্যার আগে অনেকেই হাঁটতে যায়!ছোটবেলায় সেও যেত মাঝে মাঝে!আজ হঠাৎ করে সেই যায়গাটার কথা খুব মনে পড়ে গেল তার!ইয়ারা বেশ কিছুক্ষণ ভেবে চিন্তে অবশেষে সাহস সঞ্চয় করে কিচেনের দিকে এগোল!!

রাশেদা বেগম তখন ব্যস্ত হাতে রাতের রান্না গুছিয়ে রাখছিলেন!চুলার আগুনের হলদে আলো ওনার ক্লান্ত মুখে পড়ে আরও অবসন্ন লাগছে!ইয়ারা ধীরে গিয়ে পেছন থেকে মায়ের হাত জড়িয়ে ধরল
—মাম্মাম"একটা কথা বলি.?
রাশেদা বেগম হালকা ঘাড় ঘুরিয়ে মেয়ের মুখের দিকে তাকালেন
—কি চাই আবার.?
ইয়ারা ঠোঁট ফুলিয়ে বয়স সুলভ ভঙ্গিতে বলল
—বাহিরে একটু হাঁটতে যাব"খুব অল্প সময়ের জন্য প্লিজ না করো না"মাথাটা ভীষণ ধরেছে.!
রাশেদা বেগম সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে ফেললেন!
—এই সন্ধ্যাবেলা?বাহিরে কত লোকজন দরকার নেই.!
ইয়ারা আরও গা ঘেঁষে দাঁড়াল!কণ্ঠ নরম করে বলল—আমি একা যাচ্ছি না"তিথিও থাকবে"পশ্চিম গলির মাঠ পর্যন্তই শুধু যাব!একটু হেঁটে চলে আসব.!
মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি!শেষমেশ না বলতে পারলেন না!দীর্ঘশ্বাস ফেলে বললেন
—বেশি দেরি করবি না"পরে তোর জেঠিমা দেখলে ভীষণ বকবে. "

ইয়ারার মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল!সে হাসিমুখে মায়ের গালে আলতো চুমু খেয়ে দৌড়ে কিচেন থেকে চলে গেল!খুব সাধারণ একটা হালকা দই রঙের থ্রি-পিস পরে নিল সে!ওড়নাটা ভালো করে গলায় পেঁচিয়ে চুল গুলোও বেঁধে ফেলল!তারপর নিঃশব্দ পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল!!
জিমিকে আজ বলল না সাথে যাওয়ার জন্য!সিমরান সিমু এবং বাকি মেহমানরা দুপুরে নিচে বেশ জমিয়ে আড্ডা দিয়েছে!সে নিচে নামেনি জেঠির ভয়ে!রুমে বসে বসে ভোর হচ্ছিল!এখন সকলে ছাঁদে আছে!
ইয়ারা সুযোগ বুঝে দ্রুত নিচে নেমে বেরিয়ে গেল!
মেন গেট পেরোনোর সময় আক্কাসের মুখোমুখি হলো!!

আক্কাস চেয়ারে বসে চিন্তিত হয়ে ইয়ারাকে প্রশ্ন করল
—কই যাইতাছো ইয়ারা.?
—আরে ভয় পেয়েও না আক্কাস ভাই"আজ আর রাস্তার ওপারে যাচ্ছি না"তিথিদের বাসায় যাচ্ছি.!
আক্কাস স্বস্তি পেল
—আইচ্ছা যাও"সাইড দিয়া দেইখা শুইনা যাইও কিন্তু কইয়া দিলাম.!
ইয়ারা মুচকি হেসে মাথা নাড়িয়ে রোড সাইড দিয়ে যেতে শুরু করল!নয় নাম্বার সেক্টরে তিথিদের বাসা!গলির মাথা পেরিয়ে সে দ্রুত হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে তিথিরদের বাড়ির সামনে এসে দাঁড়াল‌!!
গোধূলির নরম আলোয় চারপাশটা কেমন ধূসর রঙে ঢেকে গেছে!তিথি ছাদ থেকে ইয়ারাকে দেখে দৌড়ে নিচে নেমে আসল!!
—চল তিথি পচ্চিম মাঠে ঘুরে আসি.!
—সে না হয় যাব তবে জিমি কই.?
—ওরে ছাড়াই যাব"আমি ইচ্ছে করে জিমিকে বলেনি"যদি জেঠিমা বকে তাই.!
—তোর জেঠিটাও না একটু বেশি করে.!
বলতে বলতে দু'জন গেট দিয়ে বের হয়ে গেল!দু'জনে পাশাপাশি হাঁটতে শুরু করল পশ্চিম গলির বিশাল মাঠটার দিকে!কিছুটা সামনে যেতে দূর থেকেই মাঠের খোলা বিস্তৃতি চোখে পড়ছে!সন্ধ্যার নরম বাতাসে গাছের ডাল দুলছে ধীরে ধীরে!বহুদিন পর খোলা আকাশের নিচে হাঁটতে বেরিয়ে ইয়ারার হৃদয় ভীষণ শান্তি হলো!শহরের মধ্যে এই যায়গাটা একটু গ্রাম গ্রাম ভাইবস দেয়!!

তিথিরের সাথে গল্প করতে করতে ইয়ারারা ধীরে ধীরে মাঠের পাশ ঘেঁষে এগিয়ে গেল!গোধূলির শেষ আলো ততক্ষণে আরও নরম হয়ে এসেছে!পশ্চিম আকাশে সূর্যের লালচে আভা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়ে চারপাশে এক শান্ত স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে!মাঠের ভেজা ঘাসের উপর সন্ধ্যার বাতাস বয়ে যাচ্ছে ধীর ছন্দে!তার একপাশ ঘেঁষে ছোট একটি বাগান!খুব বড় নয়!তবে অসম্ভব সুন্দর!!
চারদিকে নানান ফুলের গাছ সারি সারি সাজানো! কোথাও গোলাপ!কোথাও রজনীগন্ধা!কোথাও আবার নাম না জানা ছোট ছোট রঙিন ফুল হাওয়ায় দুলছে!বাগানের মাঝ বরাবর সরু ইটের পথ চলে গেছে ভেতরের দিকে!দু'পাশে ঝোপঝাড়!!ইয়ারা ধীরে ধীরে সেই পথ ধরে হাঁটতে লাগল!বহুদিন পর তার এতটা হালকা লাগছে!

মুখে অজান্তেই হাসি ফুটে উঠেছে!কখনও ফুলের দিকে ঝুঁকে গন্ধ নিচ্ছে!কখনও বাতাসে উড়ে আসা শুকনো পাতা পায়ে ঠেলে সরিয়ে দিচ্ছে!তিথির অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে!এই মেয়েটাকে বাড়িতে যতটা চুপচাপ আর গুটিয়ে থাকা লাগে বাহিরে এসে ঠিক ততটাই প্রাণবন্ত দেখায়!ইয়ারা আচমকা দু'হাত ছড়িয়ে বাতাস টেনে নিল বুকভরে!

কতদিন পর সত্যিকারের নিঃশ্বাস নিল সে!বাগানের একদম পাশ ঘেঁষেই বিশাল খোলা মাঠটা পড়েছে! সেখানে কয়েকটা বাচ্চা এখনও দৌড়াদৌড়ি করছে। দূরে কেউ ফুটবল খেলছে!সন্ধ্যার আধো অন্ধকারে মানুষের হাসির শব্দ গুলো ভেসে এসে পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছে!মাঠের ঠিক অপর পাশ দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা!!
রাস্তার ধারে সারি সারি লম্বা তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে!গোধূলির আবছা আলোয় গাছ গুলোর দীর্ঘ ছায়া রাস্তার উপর পড়ে অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করেছে!বাতাস এলেই তাল পাতা গুলো কাঁপছে!সেই শব্দে কেমন এক গ্রাম্য শান্তির আবেশ মিশে আছে!ইয়ারা কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল সেদিকে!তার মনে হলো!!❝জীবন যদি এমন শান্ত কোন বিকেলের মত হতো"তাহলে হয়তো বুকের ভেতর এত অস্থিরতা জমে থাকত না!!❞
তবে সুদূরে রাস্তায় বাইকের উপর বসে কেউ একজন যে তাকে মন ভরে দেখছে সেটা কি চোখাচোখি হয়েছে তার?

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন