#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৭
তবে সুদূরে রাস্তায় বাইকের উপর বসে কেউ একজন যে তাকে মন ভরে দেখছে সেটা কি চোখাচোখি হয়েছে তার?সে তিথিরের সঙ্গে এটা ওটা বলতে বলতে কখন যে পুরো বাগান জুড়ে ছোটাছুটি শুরু করেছে সে নিজেও বুঝতে পারেনি!কখনও ফুলের সারির পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে!!
আবার কখনও থেমে গিয়ে দু'হাত দু'দিকে ছড়িয়ে ঘুরে উঠছে!তার হাসির শব্দে চারপাশটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে!বহুদিন পর তাকে এত নির্ভার লাগছে!বুকের ভেতরে জমে থাকা সব ক্লান্তি আজ হাওয়ায় মিলিয়ে গেছে!যাওয়া আসা পথে অনেকে তাদের লক্ষ্য করে যাচ্ছে!তিথি ইয়ারাকে পেছন থেকে ডাকল
—ধীরে"পড়ে যাবি কিন্তু.!
ইয়ারা উল্টো আরও হেসে উঠল!ওড়নার একপ্রান্ত হাতে নিয়ে দৌড়ে গিয়ে ফুলের ঝোপের পাশে থামল!নিচু হয়ে একটা ফুলের গন্ধ নিয়ে আবার ছুটে গেল অন্যদিকে!বাইকের উপর বসে থাকা কচি যুবকের এক হাতে হেলমেট ধরা অপর হাতটা অন্যমনস্ক ভঙ্গিতে বাইকের হ্যান্ডেলে রাখা!!
সে ইয়ারাকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে শুরু থেকে!তার বুকের বা পাশে অদ্ভুত অনুভূতি দুলে যাচ্ছে ক্ষনে ক্ষনে!ইয়ারা হঠাৎ সেদিকে হেসে তাকাল!যদিও সে যুবককে লক্ষ্য করেনি!ঠিক তখনই ২৫য়ে পা রাখা যুবকের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক কাপলদের ফোন থেকে আচমকা একটি গান ধেয়ে আসল!মুহূর্তে সেটাই যুবকের মনের অজান্তে হৃদয়ে রিংটোন বেজে উঠল
❝বেসামাল"হয়েছি আজ বেসামাল"
তুই তাকালি এমন করে...❞
তার সাথে সাথে বাগানের ভেতর দৌড়ে বেড়ানো মেয়েটার উপর দৃষ্টি তীব্র থমকে গেল!ইয়ারা তখন তিথির হাত এড়িয়ে আবারও ছুটছে!হাসতে হাসতে একবার পেছনে ফিরল তারপর ওড়নাটা বাতাসে উড়িয়ে ঘুরে উঠল!যুবকটার কানে তখনও বাজছে
❝ও ও হো"এই কদিন হয়েছে দেখা তোর আমার...
দিলি মনটাকে কেমন করে..❞
কেন যেন গানটার প্রতিটা লাইন হঠাৎ একদম তার সাথে পারফেক্ট মনে হলো!সে নিঃশব্দে তাকিয়ে রইল সপ্তদশীর দিকে!মেয়েটার হাসিতে সাজানো মাধুর্য নেই তারপরও সেটার মাঝেই কেমন এক অদ্ভুত আলাদা কিছু একটা মিশে আছে যা তাকে ক্রমশ টানছে!ইয়ারা এসবের কিছুই জানে না!তার ছোট আনন্দটুকু নিয়ে বাগানের ভেতর ছুটে বেড়াতে ব্যস্ত!!
সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগল!মাগরিবের আজান ভেসে আসছে!বাগানের লাইট গুলো সন্ধ্যা রাতে পুরোপুরি জ্বলে উঠেছে!সাদা-হলুদ আলো ফুলের উপর পড়ে কেমন অপুর্ব আবরণ তৈরি করেছে চারপাশে!দূরের কোলাহলও কমে এসেছে অনেকটা!মাঠের খেলতে থাকা বাচ্চারা যে যার মত বাসায় ছুটছে!!
বাতাসে এখন সন্ধ্যার শান্ত গন্ধ!ইয়ারা তখনও সুলভ উচ্ছ্বাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে!কখনও ফুল ছুঁয়ে দেখছে!কখনও তিথিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে এদিক থেকে ওদিক!সে ভুলেই বসেছে বাড়িতে যে যেতে হবে!!
তিথি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে!তারপর আকাশের দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকাল!সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছে!চারপাশের আবছা আলো এখন ধীরে ধীরে রাতের দিকে গড়াচ্ছে!সে হালকা বিরক্তির ভান করে বলল
—এবার চল! অনেক দেরি হয়ে যাচ্ছে.!
ইয়ারা ঠোঁট ফুলিয়ে ঘুরে দাঁড়াল"
—আর একটু থাকি না তিথি"প্লিজ.!
তিথির এবার এগিয়ে এসে তার হাত টেনে ধরল
—না ইয়ারা"তোর আর একটু বলতে বলতে রাত হয়ে যাবে পরে আন্টি আমাকে ধরবে"যা জল্লাদ ওই মহিলা"আমি চাইনা ওনি তোর গায়ে হাত তুলক.!
ইয়ারা মুখ কুঁচকে রইল কয়েক সেকেন্ড!অসহায় ভঙ্গিতে সে দীর্ঘ শ্বাস ফেলল!শেষবারের মত চারপাশে তাকাল সে!বাগানের আলো!ফুলের গন্ধ!খোলা মাঠ!মুক্ত বাতাস সবকিছু কেমন আপন আপন লাগছে আজ!অনেকদিন পর মনোমুগ্ধকর এই বিকেল তাকে অনেক শান্তি দিয়েছে!!
তিথির আবারও তাড়া দিল"
—চল এখন.!
ইয়ারা এবার ছোট করে হেসে মাথা নাড়ল!তারপর দু'জনে পাশাপাশি ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগল বাগান ছেড়ে!!
মাঠ পেরিয়ে রাস্তায় উঠে এলো ইয়ারা আর তিথি!তিথি হাঁটছে বাঁ পাশে!আর ইয়ারা ডান পাশে!হাঁটার ছন্দে তার ওড়নার প্রান্ত বারবার কাঁধ ছেড়ে পেছনে উড়ে যাচ্ছে!সন্ধ্যার আবছা আলোয় তাকে আজ কেমন অন্যরকম লাগছে!সুদূর থেকে যুবক এখন অনেকটাই কাছাকাছি!!
যুবক তখনও অপলক তাকিয়ে আছে তার দিকে!সপ্তদশী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে!অথচ তার দৃষ্টি সেখানেই আটকে আছে!অদ্ভুত ভাবে মনে হচ্ছে খুব সাধারণ একটা সন্ধ্যা হঠাৎ করেই তার কাছে অসাধারণ হয়ে গেছে!ঠিক তখনই দ্রুত পায়ে আরেকটি যুবক এসে বাইকের পেছনে উঠে বসতে বসতে বিরক্ত গলায় বলল"
—চল.!
কোন সাড়া নেই!পেছনে বসা রিয়াদুল ভ্রু কুঁচকে সামনের ছেলেটার কাঁধে হালকা ধাক্কা দিল"
—শ্রাবণ! দেরি হয়ে যাচ্ছে"ক্লাবে যেতে হবে"বাকিরা ওয়েট করছে.!
হালকা ঝাঁকুনি খেয়ে শ্রাবণ ঘোর কাটিয়ে বাস্তবে ফিরল!তবে তার চোখ সরল না সামনের দিক থেকে সেই একই স্থির দৃষ্টিতে তাকিয়েই ধীর স্বরে বলল
—মেয়েটা কে রে? চিনিস.?
রিয়াদুল কপাল কুঁচকাল
—হোয়াট মেয়ে? কোন মেয়ে.?
শ্রাবণ খুব সূক্ষ্ম ইশারায় সামনে দেখাল
—ওইযে"ডান পাশে হেঁটে যাচ্ছে.!
রিয়াদুল এবার মাথা সামান্য উঁচু করে সামনে তাকাল
রাস্তার আবছা আলোয় ইয়ারা তখন তিথির পাশে হেঁটে যাচ্ছে!তিথি হালকা দাঁড়াতে ইয়ারা পেছনে তাকায়!তাতে রিয়াদুলের চোখে তার বদনখানি স্পষ্ট হলো!!
রিয়াদুল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল!সে শক্ত করে বসতে বসতে উদাস গলায় বলল
—আমিনুল চাচার মেয়ে.!
তারপর খানিক থেমে কৌতূহলী হয়ে সন্দিহান গলায় বলল
—তুই জেনে কি করবি.?
শ্রবণ খুব ধীরে স্বরে উত্তর দিল
—এমনি.!
—মেয়েটা নাকি পাগল"আম্মার মুখে শুনছি.!
কথাটা শুনে শ্রাবণের চোখে মুখে মুহূর্তেই বিস্ময় ছড়িয়ে পড়ল!রিয়াদুলের বলা কথাটা সে কিছুতেই মেলাতে পারছে না কিছুক্ষণ আগের দৃশ্যর সঙ্গে!
—হোয়াট.?
পর পর তার কণ্ঠ আরও নিচু হলো
—মেয়েটাকে তোর কোন দিক দিয়ে পাগল মনে হয়.?
রিয়াদুল কাঁধ ঝাঁকাল
—আমি কি জানি? শিমুলের আম্মা নিজের মুখেই বলছে"তবে এটাও শুনছি ছোটবেলা থেকে নাকি মেয়েটা বোকা বোকা আচরণ করে"একদম মানসিক রোগীর মত.!
কথাগুলো শুনে শ্রাবণের ঘন কয়লো মিচমিচে ভ্রু ধীরে ধীরে কুঁচকে এলো!তার দৃষ্টি এখনও সামনের পথেই আটকে আছে!ইয়ারা আর তিথি তখন রাস্তার মোড় ঘুরে আরও খানিকটা দূরে চলে গেছে!আবছা আলোয় মেয়েটার ওড়নার প্রান্ত হালকা উড়ে উঠছে হাঁটার তালে!মাঝে মাঝে সে কিছু একটা বলে নিজেই হেসে ফেলছে!!
সে দৃশ্যর সঙ্গে❝মানসিক রোগী❞শব্দটা কোনোভাবেই মেলাতে পারল না শ্রাবণ!সে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলল!স্পষ্ট বাক্য বের হলো ঠোঁটের ফাঁক দিয়ে
—সে বোকা নয়"বরং ডিফরেন্ট"আর ডিফরেন্ট অলওয়েজ ডায়মন্ড ব্রু.!
পর পর তার কিছু মনে পড়তে দ্রুত মুখ ঘুরিয়ে তাকাল রিয়াদুলের দিকে
—এই ওয়েট"শিমুলের আম্মা মানে.?
রিয়াদুল স্বাভাবিক গলায় উত্তর দিল
—শিমুলের আপন কাকাতো বোন.!
শ্রাবণ মুখে অদ্ভুত এক পরিবর্তন এলো!খুব সূক্ষ্ম ক্ষণিকের স্পষ্ট!তার বুকের ভেতরটা হালকা হয়ে গেল আচমকা!হেলমেট সেট করার মাঝে অকারণে ঠোঁটের কোণে চাপা এক হাসি ফুটে উঠল!!
শ্রাবণের করা আচরণ আজ অন্য দিনের তুলনায় আলাদা হওয়ায় রিয়াদুল বিরক্ত!হঠাৎ এর আবার কি হয়ে গেল?সামান্য একটা মেয়ের ব্যাপারে জানতে চাইছে অদ্ভুত❞
————————
পশ্চিম গলির মুখ ছেড়ে মূল রাস্তায় উঠতেই আচমকা একটি গাড়ি তার চোখের সামনে দিয়ে চলে গেল!মাত্র কয়েক সেকেন্ডে!ইয়ারার অসুবিধা হলো না চিনতে!কালো গাড়িটা কার বুঝতে তার সময় লাগেনি!মুহূর্তে বুকের ভেতর ধক করে উঠল তার!এতক্ষণ তিথির সঙ্গে হাসি আনন্দে মেতে থাকায় সব ভুলেগিয়েছিল!
গাড়িটা চোখের সামনে দিয়ে যাওয়ার পর হঠাৎ নির্মম ভাবে নিজের পরিস্থিতিটা সামনে এসে দাঁড়াল!সে কতটা দেরি করে ফেলেছে!এবার সেটা স্পষ্ট অনুভব করতে পারছে!মনের ভেতর অকারণ আতঙ্ক ধীরে ধীরে পাক খেতে শুরু করল!যদি জিজ্ঞেস করে কোথায় ছিল?আর সবচেয়ে বড় কথা আজ কি তাকে আস্ত রাখবে?
ইয়ারা অজান্তেই ওড়নার প্রান্ত মুঠো করে চেপে ধরল!
তিথি তখনও কিছু একটা বলছিল!কিন্তু সে পুরোটা শুনল না!তাড়াহুড়ো করে বিদায় জানিয়ে রাস্তার পাশ ঘেঁষে দ্রুত হাঁটতে শুরু করল!তার পায়ের গতি ক্রমেই বেড়ে যাচ্ছে!সন্ধ্যার নরম আবেশটুকু মুহূর্তেই উধাও হয়ে গেছে!এখন শুধু বুকের ভেতর ধুকপুক শব্দ আর এক অদ্ভুত চাপা ভয় তাকে তাড়া করছে!সামনে এসে প্রায় দৌড় লাগিয়ে দিল ইয়ারা!শ্বাস গুলো এলোমেলো হয়ে যাচ্ছে!তবে সে থামার নাম নেই!বিশাল গেটের সামনে পৌঁছাতেই দেখল আক্কাস গেট বন্ধ করতে ব্যস্ত!তাকে দেখে ভ্রু কুঁচকে শুধাল
—একটু বেলা কইরা ফিরবা না? রাইত হইয়া গেছে"আল্লাহ জানে তোমার প্যাঁচাল জেঠি কি করব এহন! আবার এইমাএ ইউজান ভাই গাড়ি নিয়ে ভেতরে ঢুকল.!
কথাটা শুনে ইয়ারা হালকা কেঁপে উঠল!মুখটা শুকিয়ে ছোট হয়ে এলো মুহূর্তে!সে হাঁপাতে হাঁপাতে অসহায় গলায় বলল
—সরি আক্কাস ভাই"খেয়াল ছিল না"তুমি আমার জন্য দোয়া করিও যাতে কেউ আমাকে কিছু না বলে.!
কথা শেষ করেই আর দাঁড়াল না!ওড়না সামলাতে সামলাতে দ্রুত দৌড়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল!দরজার সামনে এসে তার পা আচমকাই থেমে দাঁড়ল!যেটার ভয় সে পুরো রাস্তা জুড়ে পাচ্ছিল
ঠিক সেটাই হয়েছে!!
বিশাল লিভিং রুমের মাঝখানে সোফায় বসে আছেন রুমিনা বেগম!হাতে ধোঁয়া উঠা চায়ের কাপ!মুখের অভিব্যক্তিতে সেই চিরচেনা কঠোরতা!লিভিংয়ে শুধু তিনি নন!এই মুহূর্তে বাড়ির প্রায় সবাই উপস্থিত!সিমরান!সিমু!আফরান!জাহিদ!জিহাদ সবাই গল্প করছিল!জিমি আর শিমুলও সেখানে ছিল!!
দরজার সামনে ইয়ারা দাঁড়াতে পুরো পরিবেশটা কেমন থমকে গেল!সব চোখ এক সঙ্গে ঘুরে পড়ল তার উপর!ইয়ারার বুকের ভেতরে ভয়ে ধীরে ধীরে জমে বরফ হয়ে যেতে লাগল!রুমিনা বেগম ধীরে কাপটা নামালেন!মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন ইয়ারা দিকে!সেই দৃষ্টিতে ঘৃণা বিরক্তি আর অপমানের তীক্ষ্ণ রেখা স্পষ্ট
—এই সময়ে কোথায় থেকে বাড়ি ফিরলি.?
স্বরে এক প্রকার ঠাণ্ডা বিষ ছিল যে ইয়ারা অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠল!সে মাথা নিচু করে আমতা আমতা করল
—আ-আমি তিথির বাসায় গেছিলাম.!
কথা শেষ হওয়ার আগেই রুমিনা বেগম উঠে তেড়ে আসলেন সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে!
পুরো লিভিং রুমটা স্তব্ধ হয়ে গেল!আচমকা আঘাতে ইয়ারা টলতে টলতে পাশে সরে গেল!হাত উঠে গেল গালে!চোখ ভরে উঠল নোনা পানিতে!রুমিনা বেগম এবার তীক্ষ্ণ গলায় চেঁচালেন
—তোর মায়ের মত তুইও শুরু করেছিস তাই না.? সন্ধ্যার পর বাহিরে বাহিরে ঘুরে বেড়াস! এই বাড়ির সম্মান নষ্ট করার শখ হয়েছে.?
তার মায়ের কথা বলায় চোখে আসাড় নেমে আসল!যেটা তার মা কোনদিনও করেনি জেঠি সেটা শুধু মাএ তার জন্যই অপবাদ দিল?সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল
—জেঠিমা তুমি আমার সাথে আম্মুকে তুলনায় দিও...
—চুপ! একদম চুপ.!
রুমিনা বেগম এত জোরে ধমকালেন যে ইয়ারা বাকিটুকু বলতে পাড়ল না আর!ঠিক তখনই কিচেনের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন রাশেদা বেগম!মেয়ের চোখের পানি আর লাল হয়ে থাকা গাল দেখে ওনার মুখ ফ্যাকাসে হয়ে গেল"
—আপা! মারছেন কেন? ছোট মানুষ"ভুল করে হয়তো একটু দেরি করে ফেলেছে"তাই বলে কি গায়ে হাত তুলবেন.!
রুমিনা বেগম তীক্ষ্ণ চোখে তাকালেন রাশেদার দিকে
—তো কি আদর করব?শুধু মাএ তোর জন্যই মাথায় চড়ে বসেছে"এখন থেকে রাত করে বাহিরে বাহিরে ঘুরে বেড়িয়ে চৌধুরী ভিলার মান সম্মান ধুলোতে মিশাতো চাইছে নাকি?তোর মেয়ের জন্য সব দোষ জিমির উপর আসবে.!
পর পর তিনি ইয়ারার দিকে দ্বিগুণ গোসসা নিয়ে দাঁত কটমট করলেন
—না আছে বাপ আর না আছে টাকা! মানলাম এর মত পাগলকে না হয় বিয়ে দেয়া যাবে না"কিন্তু আমার মেয়ের কি হবে.?
শিমুল বসে থাকতে পাড়ল না!ন্যনো সেকেন্ডে সে গদি ছাড়ল
—মাথা ঠিক আছে মম?পাগল হয়ে গেছো তুমি?এসব আজগুবি চিন্তাভাবনা কোথা থেকে আসে তোমার.?
—পার্থক্য এটুকুই! ইয়ারা মানসিক না হয়েও মানসিক পাগল"মম সুস্থ মস্তিষ্কের পাগল.!
সকলের নজর সিঁড়িতে গেল!ইউজান নামছে পড়নে হুইট ওভার সাইজ ট্রি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার!চুল গুলো ভেজা সবে মাএ শাওয়ার নিয়েছে বোধহয়!সিমু
অলরেডি হা করে ফেলেছে!!
পুরুষটাকে মারাত্মক লাগছে এই মুহূর্তে!সে পেছনে চুল ঠেলে দিতে দিতে দায় ছাড়া গলায় বলেছে সেটি!তবে রুমিনা ইউজানের দিকে নয় শিমুলের দিকে চোখ রাঙালেন!শিমুল মোটেও সেটা পাওা দিল না"
—ইয়ারা উপরে যা.!
রুমিনা ইয়ারার হাত চেপে ধরেন!এখনকার রাগটাও ইয়ারা গালে আরেকটি থাপ্পড় মেরে ঝাড়লেন!জাহিদ কিছুটা ক্ষেপল"
—খালামনি"দ্বিতীয়বার তোমার মারা একদম উচিৎ হয়নি.!
—উচিৎ হয়েছে কি হয়নি সেটা আমি বুঝব"তুই চুপ থাক জাহিদ.!
জাহিদ খালামনি দেখে চুপ করে গেল!ইয়ারা গালে হাত দিয়ে ফুঁপিয়ে যাচ্ছে!রাশেদা বেগম অসহায় ভঙ্গিতে ইয়ারা দিকে তাকালেন এর পূর্বে কঠিন স্বরে ধমকে উঠলেন "
—কতবার বলেছি সন্ধ্যার আগে বাসায় ফিরতে? কথা শুনিস না কেন তুই? শান্তি লেগেছে এখন দুটো থাপ্পড় খেয়ে?তোর বাবা জন্ম দিয়ে রেখে গেছেন শুধু পরিবারের হাতে মার খাওয়ার জন্যই.!
বলতে বলতে তিনি কেঁদে উঠেন!ইয়ারা মাথা নিচু করে অপরাধ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল!অল্প সময়ের শান্তির জন্য যে এমন হবে সে কল্পনাও করেনি!!
তার চোখের পানি টুপটুপ করে পড়ছে!সিমরান অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল!আফরান চুপ করে শূন্য চোখে তাকিয়ে সেদিকে!জিহাদ কেমন গম্ভীর হয়ে আছে!কিন্তু সিমুর ঠোঁটের কোণে তখন চাপা তৃপ্তির হাসি!সে সোফায় হেলান দিয়ে পুরো দৃশ্যটা কেমন আনন্দ নিয়ে দেখছে!বহু প্রতীক্ষিত কিছু অবশেষে ঘটেছে!হঠাৎ জিমি বিরক্ত হয়ে বলে উঠল"
—এতটুকু দেরি করছে বলে মারতে হবে নাকি.?
রুমিনা বেগম সঙ্গে সঙ্গে কটমট করে তাকালেন
—তুই চুপ থাক জিমি! বড়দের মাঝে কথা বলবি না.!
জিমি থামল না"
—তুমি কেমন বড় যে এটুকু ভুল সহজ চোখে দেখছো না.?
—জিমি..?
কঠিন গলায় ডেকে উঠলেন রুমিনা!জিমি দাঁত চেপে চুপ করে গেল ঠিকই কিন্তু তার চোখে মুখে স্পষ্ট রাগ জমে রইল!!
রুমিনার রাগ কমল না!ইয়ারাকে মারার উদ্দেশ্য লাঠি আনতে পা উদয় করলেন"
—বেডের উপর টাকা গুলো রেখে এসেছি.!
রুমিনা বেগম আর গেলেন না লাঠির উদ্দেশ্যে উপরে ছুটলেন টাকা গোছানোর মতলবে!ইউজান দু'পা ফাঁক করে সোফায় বসল!সামনে রাখা ল্যপটপ অন করে কানে ব্লুটুথ গেঁথে কিছুটা দাঁত চেপে ফের বলল
—আই ওয়ান্ট কফি উইদিন থ্রি মিনিটস.!
পর পর ইয়ারার দিকে তাকাল দাঁত কটমট করল সে
—পা বেশি লম্বা হয়ে গিয়েছে?ফারদার দেখলে সেটা কাটার প্রয়োজন হলে কাটব"মাঠে ঘুরে বেড়ানো একদম বের করে ছাড়ব.!
রাশেদা বেগম মেডকে বলে দিলেন আজ কফিটা বানিয়ে দিতে!ইয়ারা মাথা নিচু করে কাঁদছে!এত অপমান সহ্যা হয়না গায়ে!!
লিভিং রুমের ভারী দমবন্ধ করা পরিবেশ আর এক মুহূর্তও সহ্য করতে পারলেন না রাশেদা বেগম!
তিনি নিঃশব্দে ইয়ারার হাত ধরলেন!কোন কথা না বলে ধীরে ধীরে তাকে নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে এলেন!রাত পুরোপুরি নেমে গেছে ততক্ষনে!
বাগানের চারপাশে হালকা হলুদ আলো জ্বলছে!বাতাসে রাতের স্নিগ্ধ শীতলতা!অথচ ইয়ারার বুকের ভেতরে এখনও অপমানের আগুনে পুড়ছে!রাশেদা বেগম তাকে নিয়ে গিয়ে বাগানের দোলনাটায় বসালেন!ইয়ারা চুপচাপ বসে রইল মাথা নিচু করে!চোখের কোণে জমে থাকা অশ্রু টুপটুপ করে পড়ছে!রাশেদা বেগম ধীরে ধীরে পাশে বসলেন!দোলনাটা খুব আস্তে দুলে উঠল!কিছুক্ষণ নীরবতা চলল বাগান জুড়ে!নিরবতা ভেঙে দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত স্বরে রাশেদা বেগম বললেন
—বলেছিলাম না সন্ধ্যায় বাহিরে না বেরুতে.?
ইয়ারা ঠোঁট চেপে ধরল!মুহূর্তের মধ্যে বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট হু হু করে বেরিয়ে আসতে সে আচমকা ঝুঁকে মাকে শক্ত করে জড়িয়ে ধরল!
—মা.!
একটি বাক্য উচ্চারণ করতেই গলা ভেঙে গেল তার!
ছোট বাচ্চাদের মত কাঁদতে শুরু করল সে!নাকের জলে চোখের জলে একাকার করে সে ফের বলল
—ভুল হয়ে গেছে আমার? সত্যি বলছি মাম্মাম আর কখনো এমন হবে না"আমার জন্য তোমাকে আর এত কথা শুনতে হবে না.!
রাশেদা বেগম চোখ বন্ধ করলেন!মেয়ের কান্নার আওয়াজ যেন ওনার বুকের ভেতরে ছুরি চালাচ্ছে!ইয়ারা কাঁপা কাঁপা গলায় আবারও বলল
—জে-জেঠিমা সবাইয়ের সামনে এভাবে বলল কেন?বাবা নেই দেখে কি এমন করে বলবে.?
তার গলার স্বর ধীরে ধীরে ভেঙে চূর্ণ হয়ে যেতে লাগল
—আমি কি এই বাড়ির কেউ না? এভাবে কেন পরের মত বিহেভিয়ার করে.?
রাশেদা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন!তিনি নিজেও কোন উত্তর খুঁজে পেলেন না মেয়েকে দিবার মত!ইয়ারা ফোঁপাতে ফোঁপাতে বলেই চলল
—আমি শুধু একটু বাহিরে গিয়েছিলাম তাই বলে এত অপমান করবে? সবাইয়ের সামনে থাপ্পড়ও মেরেছে"তোমাকে এত্ত কথা শুনাল.!
শেষ কথাটা বলতে গিয়েই সে আবার ভেঙে পড়ল!
মনে হচ্ছিল গালে পড়া আঘাতের চেয়েও অপমানটাই তাকে বেশি পোড়াচ্ছে!রাশেদা বেগমের চোখও ভিজে উঠেছে!তিনি শক্ত থাকার চেষ্টা করলেন!খুব ধীরে মেয়ের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে রেখে বললেন
—সব কথা মনে রাখতে নেই মা"কিছু কিছু কষ্ট চুপচাপ ভুলে যেতে হয়"কারও কথা কানে নিও না সোনা.!
ইয়ারা আরও শক্ত করে মাকে জড়িয়ে ধরল!পৃথিবীতে এই একজন মানুষ ছাড়া তার আর কোথাও আশ্রয় নেই!!
—————————
রাশেদা বেগম টানা দ'ঘন্টা নিঃশব্দে বসে রইলেন মেয়েকে নিয়ে!দোলনার ধীর দোলার সঙ্গে ওনাড় বুকের দীর্ঘ শ্বাস গুলোও দুলে উঠছিল!মেয়ের ভাঙা মুখটা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে!তারপরও সব কষ্টের সামনে মানুষকে কোন না কোন সময় নীরব হয়ে যেতে হয়!!
রাত আরও গভীর হয়েছে!দূরের আকাশে কালো মেঘ জমে আছে স্তরে স্তরে!মাঝে মধ্যে বাতাস এসে বাগানের পাতা গুলো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে!এক পাশে দাঁড়িয়ে থাকা বড় শিউলি ফুলের গাছে থেকে ছড়িয়ে পড়ছে মৃদু শিউলির গন্ধ!রাশেদা বেগম ধীরে ইয়ারার মাথায় হাত রাখলেন"
—ভেতরে চলো সোনা! রাত বেশি হয়ে যাচ্ছে.!
ইয়ারা এবার খুব আস্তে মাথা তুলল!চোখ দুটো কান্নায় ভারী!গাল এখনও লালচে হয়ে আছে!সে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল!তারপর ক্লান্ত ভাঙা গলায় বলল
—আমাকে একটু একা থাকতে দাও না আম্মু ভেতরে গেলে আমার ভীষণ কষ্ট হবে.!
কথাটা বলার সময় তার চোখে মুখে অবসাদ ছিল!সে এই মুহূর্তে মানুষের সান্ত্বনাটুকুও সহ্য করতে পারছে না!রাশেদা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল"
—একা থাকবে.?
ইয়ারা ধীরে মাথা নাড়ল"
—হুম.!
পর পট খুব নিচু স্বরে যোগ করল
—এখন কারও সামনে যেতে ইচ্ছে করছে না.!
শেষ কথাটুকু বলতে আবারও চোখ ভিজে উঠল তার!রাশেদা বেগম নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন!
মেয়ের চুল গুলো কানের পাশে সরিয়ে দিয়ে কপালে আলতো চুমু রাখলেন!উঠে দাঁড়ালেন যাওয়ার আগে একবার ফিরে তাকালেন ইয়ারার দিকে!দোলনায় বসে থাকা মেয়েটা এই মুহূর্তে খুব ভাঙা লাগছে!তিনি আর কিছু বললেন না!!❝কারণ কিছু কষ্ট মানুষকে একাই বয়ে নিতে হয়!!❞
রাশেদা বেগম ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে চলে গেলেন!বাগানে আবারও নেমে এলো গভীর নীরবতা!শুধু দোলনার মৃদু শব্দ আর রাতের বাতাসে উড়ে যাওয়া শুকনো পাতার খসখস আওয়াজ মিলেমিশে চারপাশে বিষণ্ণ আবহ ছড়িয়ে দিল!!
আলোয় সারি করে রাখা নার্সারির মত ফুল গাছ গুলোর ছায়া লম্বা হয়ে ঘাস বিছা মাটিতে পড়ে আছে! বাতাসে রাতের স্নিগ্ধ শীতলতা!অথচ ইয়ারার বুকের ভেতরটা এখনও জ্বলছে অপমান আর অভিমানের দাহে!সে দোলনায় নিঃশব্দে বসে রইল!দু'হাত জড়িয়ে হাঁটুর উপর মাথা ঠেকিয়ে রেখেছে!এলোমেলো চুল গুলো বারবার মুখের উপর এসে পড়ছে!কিন্তু সেগুলো সরানোর শক্তিটুকু বা ইচ্ছে কোনটাই নেই তার!চোখের পানি অনেক আগেই থেমেছে!ঠিক তখনই বাগানের পাথুরে পথে কারও পায়ের শব্দ খুব ধীরে ভেসে এলো!ইয়ারা খেয়াল করল না!সে এখনও নিজের ভাঙা অনুভূতির ভেতর ডুবে আছে!কিছুক্ষণ পর দোলনাটা সামান্য দুলে উঠল!পাশে এসে কেউ বসেছে!!
ইয়ারা মুখ তুলল না!তবে পরিচিত এক সুগন্ধি মাখা গন্ধ অনুভব করতে তার বেশি সময় লাগল না!সে ধীরে মুখ তুলে পাশ ফিরতেই দেখল শিমুলকে!
সে খুব স্বাভাবিক ভঙ্গিতে পাশে বসে আছে!এক হাত দোলনার চেইনে রাখা!মুখে অদ্ভুত শান্ত ভাব!ইয়ারা এক মুহূর্ত তাকিয়ে থেকে আবার মুখ ফিরিয়ে নিল!
কোন কথা বলল না!তার অভিমান এখনও গলা জড়িয়ে ধরে আছে!!
বাতাস এসে দু’জনের মাঝখানের নীরবতাটাকে আরও গভীর করে তুলল!শিমুল কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর নরম গলায় বলল
—এত কাঁদিস কেন তুই.?
ইয়ারা কোন উত্তর দিল না!শুধু নিচের দিকে তাকিয়ে রইল!শিমুল ঠোঁট চেপে মৃদু নিঃশ্বাস ফেলল!ফের বলল
—মম যা বলছে সব মনে কেন রেখে কষ্ট পাচ্ছিস?মমের স্বভাব তো জানিসই.!
এবার ইয়ারা তাকাল তার দিকে চোখ দুটো আবার ভিজে উঠছে!কিছুই না বলে উঠে দাঁড়াল!ওড়নার প্রান্তটা শক্ত করে মুঠোয় চেপে ধরে ধীর পায়ে বাড়ির ভেতরের দিকে হাঁটতে শুরু করল সে!বাতাসে তার এলোমেলো চুল উড়ে পিঠে এসে পড়ছে!!
————————
সকালটা আজ অদ্ভুত ব্যস্ততায় শুরু হয়েছিল চৌধুরী ভিলায়!কিচেনের ভেতর ভোর থেকেই কাজের শব্দ!তেলের ছ্যাঁৎ ছ্যাঁৎ আওয়াজ!গরম পরোটার গন্ধ! চুলায় ফুটতে থাকা দুধের বাষ্প!সব মিলিয়ে পুরো পরিবেশটা ব্যস্ত গৃহস্থালির উষ্ণতায় ভরে দিয়েছে!
রাশেদা বেগম একা হাতে সব সামলাচ্ছিলেন!মাঝে মাঝে কপালের ঘাম আঁচলে মুছে আবার কাজে মন দিচ্ছেন!প্রতিদিন ইয়ারাকে সঙ্গে করে নিয়ে আসতেন!কাল রাত থেকে মেয়েটার মন ভালো নেই তাই আর ঘুম ভাঙালেন না এত সকালে!!
আজ রুমিনা বেগমের কয়েকজন সমবয়সী বান্ধবী এসেছেন গল্প করতে!তাই সকাল থেকে বাড়িতে আয়োজনের কমতি নেই!লিভিং রুমে ইতিমধ্যে জমে উঠেছে আড্ডা!ভারী পর্দা সরিয়ে সকালের আলো ঢুকেছে ভেতরে!সোফায় বসে রুমিনা বেগম আর ওনাড় বান্ধবীরা নানান কথপোকথনে মেতে উঠেছেন!
কারও গলায় কৃত্রিম হাসি আবার কারও চোখে মুখে অহংকারের ছাপ স্পষ্ট!!
সিঁড়ি বেয়ে নিচে নামল ইয়ারা!সবে ঘুম থেকে উঠেছে!মুখটা এখনও কেমন ফ্যাকাসে!রাতের কান্নায় বদনখানি ফুলে আছে!সে মাথা নিচু করে কিচেনে গেল!রাশেদা বেগম তাকে দেখে ব্যস্ত কণ্ঠে বললেন
—ইয়ারা মা"এই চায়ের ট্রেটা লিভিং রুমে দিয়ে আয় তো.!
ইয়ারা নিঃশব্দে মাথা নাড়ল!দু'হাতে সাবধানে ট্রেটা তুলে নিল সে!গরম চায়ের কাপ গুলো থেকে ধোঁয়া উঠছে!ট্রেটা সামলে ধীরে ধীরে লিভিং রুমের দিকে এগোল!কয়েকজোড়া চোখ একসাথে ঘুরে পড়ল তার উপর!তাদের দৃষ্টিতে অবজ্ঞার ছুঁয়া!ইয়ারা মাথা নিচু সামনে আসে!হঠাৎ সোফার পাশের কার্পেটের উঁচু অংশে পা আটকে গেল তার!পুরো শরীরটা সামান্য কেঁপে উঠতেএক কাপ গরম চা ছলকে পড়ল সামনের মহিলার শাড়ির উপর!!
মহিলাটা চিৎকার দিয়ে উঠে দাঁড়ালেন!ইয়ারা আতঙ্কে কেঁপে উঠল"
—স-সরি আন্টি আমি ইচ্ছা করে করিনি
কথা শেষ হওয়ার আগেই মহিলাটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে!আচমকা আঘাতে ইয়ারা টলে গেল!ট্রেটা হাত থেকে পড়ে ঝনঝন শব্দে মেঝেতে ভেঙে ছড়িয়ে পড়ল!পুরো লিভিং রুম মুহূর্তে নিস্তব্ধ
মহিলাটা রাগে ফুঁসতে ফুঁসতে বলে চেঁচালেন"
—মাথা মোটা মেয়ে একটা! কাজ করতে জানিস না.? এই জন্যই বলি"এসব পাগল কেন রুমিনা ঘরে পুষে রেখেছে.?
ইয়ারার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল!কিন্তু সে কিছু বলল না!মাথা নিচু করে দাঁড়িয়ে রইল!মহিলাটা থামলেন না তীক্ষ্ণ কণ্ঠে আবার বললেন"
—বাবা নেই তো! শিখাবে কে আদব-কায়দা? একদম বেয়াক্কেল.!
শেষের কথাটা সবার সামনে ছুড়ে মারা অপমানের বিষ হয়ে বিঁধল ইয়ারার বুকে!তার চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠেছে!গালটা জ্বলছে কিন্তু সেই জ্বালার চেয়েও বেশি পোড়াচ্ছে❝বাবা নেই❞কথাটা!তারপরও সে কোন প্রতিবাদ করল না!শুধু নিচের দিকে তাকিয়ে নোনা জল ঝরাতে শুরু করল!বহুদিন ধরে অপমান সইতে সইতে চুপ থাকতে শিখে গেছে!লিভিং রুমের চকচকে মেঝেতে ভাঙা কাপের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে সে মুহূর্তে ভীষণ একা!!
আরকটি মহিলা মুখ বাঁকালেন!রুমিনা বেগমের দিকে তাকিয়ে তেঁতে বললেন
—এদের বাসায় কেন রেখেছিস?বের করে দিতে পারিস না.!
—বাসাটা আপনার নয়"তাই ইচ্ছেটাও আপনার হবে না নিশ্চয়ই?আমার তো মনে হচ্ছে আপনার নিজেরই বাসা নেই"তাইতো অন্যের বাসায় এসে কুটনিদের মত কুপরামর্শ দিচ্ছেন.!
সকলের নজর লাফ দিয়ে সিঁড়ি দিকে চলে যায়
চলবে....
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539/