#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৮
সকলের নজর লাফ দিয়ে সিঁড়ি দিকে চলে যায়!গভীর শীতল কণ্ঠস্বর লিভিং রুমের সমস্ত শব্দ স্তব্ধ করে দিয়েছে!মুহূর্তে পরিবেশ জমে গেল বরফের মত!সিঁড়িতে ইউজান দাঁড়িয়ে!উজ্জ্বল আলোয় তার স্পষ্ট দেহের ঘঠন কেমন অদ্ভুত গম্ভীর লাগছে!এক হাত প্যান্টের পকেটে গুঁজা!অন্য হাত রেলিঙ ছুঁয়ে আছে আলতো ভাবে!চোখ দুটো নিভে থাকা আগুনের মত শান্ত!!
তার গভীরে চাপা তীক্ষ্ণতা লুকিয়ে আছে যা পুরো লিভিংয়ের আবহকে নিঃশব্দে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট!মহিলাটি প্রথমে বুঝতেই পারলেন না কথাটা ওনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে!পরক্ষণেই উপলব্ধি হতেই মুখের রঙ শুকিয়ে গেল!ঠোঁটের কোণে জমে থাকা আত্মতৃপ্তির রেখা মুহূর্তে মিলিয়ে পড়ল অস্বস্তির ছায়ায়!!
সোফার চারপাশে বসে থাকা বাকি মহিলারাও চুপ!কারও মুখে এখন কিছুক্ষণ আগে ইয়ারাকে করা নাস্তানাবুদ ঘটনায় হাসি মাখা রেশটা নেই!ইউজানের শান্ত কন্ঠে ভদ্রতা থাকলেও আড়ালে স্পষ্ট অপমান লুকিয়ে!যেটা প্রকাশ্য চিৎকারের থেকেও বেশি ধারাল!সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকল!তার পর পরই শিমুল পেছন পেছন নিচে নেমে এলো শান্ত স্বরে সেও নোনের ছিটা দিল
—অন্যের সন্তানকে ছোট করার আগে নিজের সন্তানের শিক্ষাটা ঠিক আছে কিনা সেটাও মাঝে মাঝে ভাবা উচিৎ"কারণ রুচি মানুষ মুখ দিয়েই চিনে.!
মহিলাটি এবার সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গেলেন!
চোখে মুখে অপমানের ছাপ স্পষ্ট!তিনি জোর করে ঠোঁট বাঁকিয়ে হাসার চেষ্টা করলেন!কিন্তু ওনার হাসিটি কেমন কাঁপা কাঁপা হয়ে বেরুল!রুমিনা বেগম দ্রুত পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম হেসে উঠলেন!তিনি মরিয়া হয়ে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করে শিমুলের দিকে তাকিয়ে বলেন
—আরে এসব কি! তোমরাও না? সামান্য কথাকে কোথায় নিয়ে যাও.?
পর পর ওনার সমবয়সী বান্ধবীদের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলেন
—চা ঠাণ্ডা হয়ে যাচ্ছে"সবাই মুখে তুল.!
তিনি দ্রুত প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলেন!তবে লাভ হলো না তার আগেই সব মহিলারা উঠে দাঁড়ালেন!অপমান গায়ে না মাখতে পেরে একজন তেঁতে বললেন
—একটা দু'টাকার মেয়ের জন্য আমাদের এত অপমান করল তোর ছেলেরা"সেখানে বসে আমরা চা খাব ভাবলি কি করে?
ডান পাশের জন সায় দিলেন
—ঠিকি তো"একটা পাগলের জন্য আমাদের ছেলে মেয়ে পর্যন্ত টেনে নিয়েছে.!
এবার বাঁ পাশের জন মুখ খুলেন
—এর তো ঠিক করে পোষাক আশাকের ঠিক নেই! আমার মেয়ের নখের সমানও তো হবে না"সেখানে আমাদের বাড়ি নেই বলল পাগলটার জন্য?
—এই পাগলের নিজের বলতে কোন ঘর বাড়ি নেই জেঠার ঘাড়ে বসে বসে খাচ্ছে"সেখানে এরকম একটা আশ্রিতার জন্য কত কটুকথা শুনাল আমাদের বাচ্চাদের"লজ..
মহিলাটার মুখের পুরো কথা শেষ হওয়ার আগে কিছু একটা ভাঙার শব্দ হলো লিভিং জুড়ে!মুহূর্তে নিস্তব্ধতা ভরপুর হলো কোণে কোণে!সকলের আবারও একবার ইউজানের দিকে দৃষ্টি স্থির হলো!সে ট্রি টেবিলে ঘুসি বসিয়েছে!তীব্র ক্ষেপে বসানোর ফলে এক ঘুসিতে কাঁচ ফেটে খণ্ড খণ্ড হয়ে পড়েছে!সে দাঁত কটমট করল
—দরজা খুলা আছে যেতে পারেন"আমার যায়গায় অন্য কেউ ধাক্কা দিলে হয়তো আঘাত লাগবে! তবে আমি ধাক্কা দিলে আঘাত নয় শরীর থেঁতলাবে.!
সকল মহিলার মুখ অন্ধকার হয়ে গেল!তীব্র অপমান সইতে না পেরে দরজার দিকে যেতে যেতে রুমিনা বেগমের দিকে তাকিয়ে ক্ষোভে ফেটে বললেন
—কানে ধরেছি আমরা আর তোর বাসায় পা রাখব না রুমিনা"ভিখারি একটা মেয়ের জন্য আমাদের এত অপমানিত হতে হয়েছে তোর ছেলের থেকে.!
—আরে আরে কই যাচ্ছিস তোরা? মাথা ঠাণ্ডা কর.!
শিমুলের গলা শুনা গেল
—আরে যান যান"কানে ধরার কথা মনে থাকলে অবশ্যই আর আসবেন না.!
মহিলা গুলো আর ফিরে তাকল না বের হয়ে গেল!
রুমিনা ইউজানকে নয় শিমুলকে ধমকালেন!ইয়ারা এতক্ষণ দাঁড়িয়ে থেকে সব শুনছে!মাথা নিচু রাখা তার!আঙুল গুলোও তার কাঁপছে!অপমানের ভার বুকের ভেতর জমে কেমন অসহনীয় হয়ে উঠেছে!চোখের কোণে আটকে থাকা পানি গুলো সবশেষে বাঁধ মানল না!নিঃশব্দেই গড়িয়ে পড়ল গাল বেয়ে!সে দ্রুত মুখ ফিরিয়ে নিল!কারও সামনে কান্না করতে চায় না!বিশেষ করে ইউজানের সামনে নয়!!
তাই আর এক মুহূর্তও দাঁড়াল না সে!আচমকা ঘুরে দৌড়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে!ওরনার কোণ বাতাসে উড়ে উঠল!রাশেদা বেগম এতক্ষণ কিচেনের দরজার আড়াল থেকেই সবটা দেখছিলেন!চুলার উপর রাখা চায়ের পানি কখন টগবগ করে ফুটে উপচে পড়েছে!সেদিকে পর্যন্ত খেয়াল নেই!ওনার
দৃষ্টি শুধু দরজার দিকে!যেদিক দিয়ে ইয়ারা দৌড়ে বেরিয়ে গেল!!
মেয়েটার ভেজা চোখ দুটো বুকের ভেতর কোথাও গিয়ে বিঁধল ওনার!একজন মা যতই নিজেকে শক্ত রাখুক!সন্তানের নীরব কান্না মায়ের চোখ এড়ায় না কখনো!রাশেদা বেগম তড়িঘড়ি কিচেন থেকে বেরিয়ে এলেন!শাড়ির আঁচলটা তাড়াহুড়ো করে কাঁধে তুলতে তুলতে দরজার সামনে এসে দাঁড়ালেন!ঠিক তখনই দেখলেন ইয়ারা প্রায় দৌড়াতে দৌড়াতে পেছনের দিকে চলে যাচ্ছে!!
রাশেদা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল!তিনি ব্যস্ত গলায় ডেকে উঠলেন
—ইয়ারা! দাঁড়া মা.!
ইয়ারা থামল না!বরং আরও দ্রুত পা চালাল!রাশেদা বেগম এবার কয়েক কদম এগিয়ে এলেন
—ইয়ারা বলছি দাঁড়া.!
ইয়ারা শুনেও থামল না!বুকের ভেতর জমে থাকা অপমান আজ সব থেকে বেশি সীমা ছাড়িয়ে গেছে!এ বাড়ির প্রতিটা দেয়াল আজ তাকে বিদ্রুপ করছে!
রাশেদা বেগম অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের চলে যাওয়ার দিকে!মায়ের ডাক উপেক্ষা করে ইয়ারা কখনও কোথাও যায় না!তবে আজ গেছে!আর এই ছোট ঘটনাটি ওনার ভেতরে আরও বেশি ভয় পাইয়ে দিল।
★
বাড়ির পেছনের বাগানটায় তখন সকালের নরম রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে!ঘাসের ডগায় জমে থাকা শিশির গুলো সূর্যের আলোয় চিকচিক করছে ক্ষুদ্র কাঁচের টুকরোর মত!চারপাশে পাখির ডাক!হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে!এত সুন্দর একটা সকাল অথচ সে সৌন্দর্যের মাঝখানে হাঁটু ভেঙে ঘাসের উপর বসে আছে ইয়ারা!তার পুরো শরীর কাঁপছে কান্নায়!দু’হাত মুখে চেপে ধরে কাঁদছে!তার বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা আজ বেরিয়ে আসতে চাইছে!ভেজা ঘাসের উপর ঝরে পড়ছে তার চোখের পানি!সকালের আলোয় সেই পানি গুলো পর্যন্ত ঝিকমিক করছে!কিন্তু এই মুহূর্তে পৃথিবীর কোন সৌন্দর্যই তার চোখে পড়ছে না!তার কানে এখনও বাজছে কিছুক্ষণ আগের অপমান গুলো
“পাগল! “মাথামোটা! “বাবা নেই!শব্দগুলো ধারাল ছুরির মত বারবার হৃদয়ে আঘাত করছে!ইয়ারা হঠাৎ মুখ তুলে তাকাল আকাশের দিকে!তার বুকটা মোচড় দিয়ে উঠল!কাঁপা কণ্ঠে বলল
—কেন চলে গেলে তুমি?
কথাটা বলতেই তার গলা আটকে এলো!চোখের পানি আরও দ্রুত গড়িয়ে পড়তে লাগল।সে দু'হাতে ভেজা ঘাস আঁকড়ে ধরল
——আমাদের এভাবে একা রেখে কেন গেলে বাবা?তুমি থাকলে কেউ আমাকে এভাবে অপমান করতে পারত না! কেউ না! আমি কি সত্যিই এত খারাপ বাবা? সবাই কেন আমাকে বোঝা ভাবে? কেন সবাই আমাকে নিয়ে হাসে?
বুকের ভেতর জমে থাকা অভিমান গুলো একে একে বেরিয়ে আসছে তার!কথা গুলো শেষ করতেই সে আবারও হাউমাউ করে কেঁদে উঠল!সকালের শান্ত বাতাসে সেই কান্নার শব্দ কেমন অসহায় শোনাচ্ছিল!মেয়েটা নিজের সমস্ত ভাঙাচোরা অনুভূতি নিয়ে আকাশের কাছে বিচার চাইছে!ইয়ারা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে আবারও কাঁপা গলায় বলল
—তুমি আমাকে সাথে নিয়ে গেলে না কেন বাবা? এখানে খুব কষ্ট হয়.!
তার কান্নায় ভেজা মুখে রশ্মি এসে পড়ল!চোখের পানি আর সকালের শিশির মিলেমিশে ঘাস গুলো আরও ভিজে উঠেছে!সে দু'হাতে মুখ ঢেকে আবারও ভাঙা গলায় বলে উঠল
—আমি আর পারছি না বাবা"সত্যি আর পারছি না.!
তার মধ্যে মনে হলো পেছনে কেউ আছে!খুব নীরবে এসে দাঁড়িয়েছে!তারপরেও উপস্থিতিটুকু এত প্রবল যে ইয়ারা মুহূর্তেই টের পেয়ে গেল!তার কান্না ধীরে ধীরে থেমে এলো!সে পেছনে ফিরে তাকাল!পরক্ষণেই তার ভেজা চোখ দুটো থমকে গেল!কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে ইউজান!সকালের নরম রোদ এসে পড়েছে তার গম্ভীর মুখের একপাশে!চোখ দুটো স্থির তার উপরেই!নিভে থাকা আগুনের মত শান্ত!নীরব দাঁড়িয়ে থাকাটুকু অদ্ভুত চাপা অনুভূতি ছিল!যেটা ইয়ারা সহ্য করতে পারল না!তাড়াহুড়ো করে চোখ মুছতে লাগল!চাইছে না ইউজান তাকে এভাবে কাঁদতে দেখুক!কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!ইউজান সবটাই শুনেছে!ইয়ারা দ্রুত মুখ ফিরিয়ে নিতে চাইল!ঠিক তখনই খুব ভারী স্বরে ইউজান বলে উঠল
—মৃত মানুষদের বিরুদ্ধে এত অভিযোগ জমিয়ে রাখলে তারা শান্তিতে থাকতে পারবে?
কথাটা শুনে ইয়ারা কেঁপে উঠে!তার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল অদ্ভুত কষ্টে!ইউজান
একই ভাবে পকেটে দু'হাত গুঁজে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ারা দিকে!ইয়ারা নিজেকে সামলাল!ইউজানের দিক থেকে নজর সরিয়ে সামনে তাকাল!বেশ কিছুক্ষণ পর নিজের পাশে কাউকে বসতে দেখে তড়াক করে তাকাল সেদিকে!
তাকে অবাক করে দিয়ে ইউজান ঘাস মাটিতে বসেছে!তাও আবার তার পাশে!সে নজর সরিয়ে নিল পরক্ষণে!কিছু বলল না!ইউজান পেছনে হেলে দু'দিকের মাটি দু'হাতে চেপে ধরল!ইয়ারার দিকে ঘাড় কাত করে শান্ত স্বরে বলল
—তুই পাগল?ওরা বলল আর বিশ্বাস করে নিলি?
ইয়ারা কান্না গলায় চেঁচাল
—ওরা কেন বলবে আমায়?জেঠিমা তো সব সময় বলে.!
—তখন এই গলার জোর কোথায় থাকে?
ইউজানের কথায় ইয়ারা শান্ত হয়ে গেল!প্রত্যুওর দেয়ার মত ভাষা খোঁজে পেল না!মাথা নিচু করে ঘাস ছিঁড়তে শুরু করল!চোখের কণা কণা জল সরু চিকন নাকের ডগা দিয়ে গড়িয়ে পড়ছে!ভেতরে ভেতরে বড্ড গোসসা ঘুরপাক খাচ্ছে!এভাবে বেশ কিছুটা সময় পার হলো!ইউজান শুধু ইয়ারার দিকে তাকিয়ে আছে!নজর সরাচ্ছে না!মেয়েটার কাণ্ড দেখছে এক ধেনে!ইয়ারা সেভাবে তাচ্ছিল্য হাসল!কষ্ট লুকিয়ে সেই ভঙ্গিতে বলল
—বাবা নেই দেখে শুধু অপমানের শিকার
হয়েই গেলাম"ইউজান ভাই.!
ইউজান শব্দ করে হাসল!ইয়ারাকে কাছে টানল!গালে এক হাত রেখে অতন্ত্য নরম কন্ঠে শুধাল,
—নিজেকে নিজে প্রটেক্ট করতে শিখ"সব
পরিস্থিতিতে নিজেকে যে প্রটেক্ট করতে পারে
তার থেকে পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ
হতেই পারে না! মাথার উপর ছায়া থাকলেও
মৃত্যু যে সাথে সাথে।
——————
বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে!সূর্যের শেষ সোনালি রশ্মিগুলো বেলকনির রেলিঙ ছুঁয়ে ফ্লোরে লম্বা ছায়া এঁকে দিয়েছে!ইয়ারা চুপচাপ বসে আছে বেলকনির কোণের দোলচেয়ারটায়!কোলের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে পুসি!সাদা লোমশ বিড়ালটি মাঝে মাঝে মাথা ঘঁষে দিচ্ছে তার হাতে!আজ ইয়ারা কোন কিছুতেই মন বসাতে পারছে না!সকালের ঘটনা গুলো এখনও বুকের ভেতর কাঁটার মত বিঁধে আছে!অপমানের প্রতিটা শব্দ এখনও কানে বাজছে!সে নিচের দিকে তাকিয়ে পুসির গলায় হাত বুলাতে বুলাতে গভীর দীর্ঘশ্বাস ফেলল!ঠিক তখনই অকারণে মনে পড়ে গেল ইউজানের কথাটি!লোকটা ঠিকই বলেছেন!
তবে সে কেন জানি মুখের উপর কিছু বলতে গেলে গলায় আঁটকে যায়!বাজে অভ্যাস!সবাই তো সবসময় পাশে থাকবে না!কেউ অপমান করে আঘাত দিলে নিজের হয়ে দাঁড়ানোর মানুষও একদিন হয়তো থাকবে না!যেমন তার বাবা নেই!সে জন্য নিজেকে নিজে তৈরি করাই উওম!!
দরজার পাশে নরম পায়ের শব্দ হলো!তাকাতে দেখল রাশেদা বেগম হাতে এক বোতল নারকেল তেল আর চিরুনি নিয়ে এসে দাঁড়িয়েছেন!তিনি কিছু না বলে এসে ইয়ারা পাশে বসলেন!আলতো করে ইয়ারা মাথাটা নিজের দিকে টেনে ধীরে ধীরে চুলে তেল মাখাতে শুরু করলেন!মায়ের আঙুলের স্পর্শে অদ্ভুত এক শান্তি মিশে থাকে!যে শান্তি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না!ইয়ারা চোখ বন্ধ করে রইল!মুহূর্তের জন্য মনে হলো সমস্ত কষ্ট যেন একটু হলেও হালকা হচ্ছে
কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ নিচু স্বরে বলে উঠল
—মা.!
—হুম?
—তুমি না বললে আমি খুব শীগ্রই নানু বাড়ি যাব?
চিরুনি চালানো হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল!ইয়ারা অনুভব করল!রাশেদা বেগম দ্রুত নিজেকে সামলে আবার চুল আঁচড়াতে লাগলেন!কিন্তু ওনার চোখের কোণে চিন্তার ছায়া নেমে এসেছে!মনে মনে কষ্ট পেলেও তিনি হাসার চেষ্টা করলেন
—যাবে তো সোনা একটু ধৈর্য ধরো.!
ইয়ারা মৃদু মাথা নাড়ল
—ঠিক আছে.!
রাশেদা বেগম আর কিছু বললেন না!শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন!তিনি জানেন ইয়ারা নানু বাড়িতে মন থেকে যেতে চায় না!সে শুধু এই বাড়ির কষ্ট গুলো থেকে একটু দূরে থাকতে চায়!
মেয়েটা ওনার কত বড় হয়ে গেছে!এখন কেমন আগের তুলনায় তীব্র অভিমানে মুখ ফুলিয়ে রাখে!তবে ওনার মাথায় একটা চিন্তাই মেয়েটাকে আশ্বাস দেয়ার পর থেকে ঘুরপাক খাচ্ছে!তিনি তো চেষ্টা করলেন!তবে লাভ তো হলো না!
এদিকে সন্ধ্যা নামছে!আকাশের রঙ বদলাতে বদলাতে একসময় গাঢ় নীল হয়ে গেল!মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো দূর থেকে!বেলকনিতে বসে থাকা মা-মেয়ে দুজনেই তখন চুপ!আজান শেষ হতে রাশেদা নরম কন্ঠে বললেন
—নামাজ পড়তে যাও ইয়ারা"আজ কাল তুমি নামাজে বড্ড ফাঁকি দিচ্ছো! কষ্টের কথা অন্য কাউকে নয় আল্লাহকে বলো"দেখবে তোমার খুব শান্তি লাগবে.!
ইয়ারা মাথা নাড়িয়ে উঠে দাঁড়াল!পুসিকে বেডে রেখে ওয়াশরুমে গেল অজুর উদ্দেশ্যে
———————
রাত ১০টা নাগাত ইয়ারা জানালার বাইরে তাকিয়ে ভাবতে লাগল!কখনো কি সত্যিই এমন একটা দিন আসবে যেদিন তাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না?কেউ তাকে বোঝা বলবে না?নাকি মানুষের কিছু কষ্ট রাতের আকাশের মতই শুধু গভীর হয়!শেষ হয় না!দীর্ঘ শ্বাস ফেলে রুম থেকে বেরুলো!
লিভিংয়ে সোফায় বসে আড্ডা দিচ্ছে সকলে!সাথে আজ প্লেন করেছে ছাদে চিকেন বারবিকিউ করবে এবং সারা রাত আড্ডা দিবে!যেই ভাবা সেই কাজ সকলে মিলে সব কিছুর প্রস্তুতি নিয়ে ছাদে রওনা দিল!শিমুল প্রথমে রাজি হচ্ছিল না বাকিদের জোরাজোরিতে যেতে রাজি হয়েছে!রেহেনা বেগম তাদের কিছু বলেন না বরং আরও উৎসাহ দিলেন!জিমি নিজের রুমের দিকে যাচ্ছিল কিছু একটা নিয়ে আসার জন্য!একে একে সবাই চলে গেলেও শিমুল যায়নি জিমিকে ডেকে বলল
—ইয়ারাকে সাথে করে নিয়ে আসিস.!
—ঠিক আছে ভাইয়া"তুমি যাও আমি নিয়ে আসব.!
জিমির উওর পেয়ে শিমুল পকেটে হাত গুঁজে মুচকি হেসে ছাদের দিকে রওনা দিল!জিমি এগিয়ে আসতে করিডোরে ইয়ারার মুখোমুখি হলো!সে দ্রুত হাত টেনে ধরে বলল
—চল.!
ইয়ারা কপাল কুঁচকে হালকা চেঁচাল
—কোথায় নিয়ে যাচ্ছিস?
—ছাদে.!
—ছাদে কেন?
—গেলেই দেখতে পাবি! চলতো আর কোন প্রশ্ন করিস না!
সে চুপ হয়ে গেল!জিমি তাকে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো!ইয়ারা ছাদে সবাইকে দেখে ভীষণ খুশি হয়ে যায়!কিন্তু সবাই খুব চুপচাপ!ছাদের এক কোনে নজর যেতে তার খুশিও মুহূর্তে ব্যানিশ হয়ে যায়!হিটলার ভাই কোনায় বসে আছে যেখানে সে প্রায় সময় বসে ল্যাপটপে অফিসের কাজ করে!ফাঁকা একটা ডোগ গিলল!ইউজানকে পেছন দিয়ে দাঁড়াল যাতে তার মুখ দেখতে না পায়!সে ঠিক শিমুলের মুখোমুখি হয়ে আছে!খুব বেশিনা দুহাত দূরত্ব!শিমুল আর আফরান ছাদের রেলিঙয়ে হেলান দিয়ে আছে!
ইয়ারাকে দেখে শিমুল ঘাড়টা হালকা কাত করে মুচকি হাসল!রাতের হিম শীতল বাতাসে সিল্কি চুল গুলা এলোমেলো হয়ে উড়ছে তার!ঠিক তেমনি ইয়ারার সামনের ছোট ছোট চুল গুলা মুখের সামনে আঁচড়ে পড়ছে!ইয়ারা বার বার সে চুল গুলো মুখের সামনের থেকে সরিয়ে কানের পিঠে গুঁজে নিচ্ছে!শিমুক পলক ফেলছে না খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ইয়ারাকে দেখছে!!
মুখের মুচকি হাসিটা নড়ছেই না!আফরানও পলক ফেলতে ভুলে গেছে!সেও এক দৃষ্টিতে দেখছে!ছাদের এক সাইডে জাহিদ জুহি সিমরান মিলে খুশি মনে ইট রেখে আগুন ধরিয়ে সিখ পেতে বারবিকিউ করছে!সিমু এক কোনায় দাঁড়িয়ে ইউজানকে দেখছে!লোকটা এদিকে তাকাচ্ছে না কফির মগে একটু পর পর চুমুক দিচ্ছে!ল্যাপটপের দিকেই তার দৃষ্টি স্থির!তবে কেমন চটে আছে!একদমি গম্ভীর!জিহাদ সবাইর থেকে ছাদের শেষ প্রান্তে রেলিঙয়ের উপর বসে আছে!!
নিজের মত করে ফোন ঘাঁটছে!তাকে যে কেউ দেখলেই বলবে সে একদমই এদিকে খেয়াল দেয়নি আসলে কি তাই?জিমি ইয়ারর হাত টেনে শিমুলের আরেকটু সামনে নিয়ে গেল!ইয়ারা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল!তবে কথা বলার সাহস হলো না দেখা যাবে সাইকো ভাই এসে তাকে কেলিয়ে সাইজ করে দিবে!শিমুল অস্থির ভঙ্গিতে কাঁধ ঝেড়ে কাত করে রাখা ঘাড়টি ধীরে সোজা করল!চোখে হালকা শীতল দৃষ্টি জমিয়ে ইয়ারার দিকে স্থির রেখে ঠোঁটে একরকম নির্মম হাসি খেলিয়ে তুলল!অতঃপর ভারী স্বরে বলল
—তোর শরীর ভালো আছে তো?
জোরে বললে হিটলার শুনে ফেলবে দেখে ভয়ে মুখের এক সাইডে হাত উঁচু করে রেখে একদম আস্তে উওর দিল
—ভালো আছি"আপনার শরীর ঠিক আছেতো শিমুল ভাই?
ইয়ারাকে এভাবে কথা বলতে দেখে হাসির মাঝেও কপালের সাথে ভ্রু কুঁচকাল!তার স্বর এতটাই আস্তে ছিল যে কিছুটা ফিসফিস করার মত শুনা গিয়েছে!আফরান তো শব্দ করেই হাসল!জিমি কপালে এক হাত ঠেকিয়ে পর পর হাত নামিয়ে বলল
—তোর মুখে কি হয়েছে?এত আস্তে করে কথা বলছিস কেন?ঠিক করে শুনাও যাচ্ছে না.!
জিমির কথায় ইয়ারা খুবই হতাশ!আস্তে কি আর স্বাদে বলছে?থাপ্পড় আর এত এত কথা সে শুনে অন্য কেউ তো আর না!এসব ভেবে মুখ কালো করে নিয়ে জিজ্ঞুস দৃষ্টিতে তাকাল শিমুলের দিকে!তার কথা কি সেও শুনেনি?অন্ধকারের মত মুখ করে রাখা ইয়ারার দিকে তাকিয়ে শিমুল খানিক শব্দ করে হেসে বলল
—শুনতে পেয়েছি আমি"মুখ কালো করতে হবে না"আমিও ভালো আছি.!
ইয়ারা মুহূর্তে খুশিতে খানিক জোরে হেসে উঠল!পর মুহূর্তে মুখ চেপে ধরল!শিমুল ইয়ারর আচরণ গুলো বেশ শান্ত নয়নে তাকিয়ে পর্যবেক্ষন করছে!মন্দ লাগেনা দেখতে ভালোই লাগে!মাঝে মাঝে এই বাচ্চা বাচ্চা আচরণ গুলো খুব আনন্দ দেয় তাকে!ইয়ারার দিকে তাকিয়ে থাকার মাঝে কিছু একটা মনে হতে পকেটে হাত দিল!সেখান থেকে তিনটি বড় বড় ডেরিমিল্ক চকলেট বের করল!ইয়ারা তো চকলেট দেখে লাফিয়ে উঠার মত অবস্থা!কিন্তু নিজেকে সামলে নিল!সারা দিন মনোমালিন্য চললেও এখন তার ভালো লাগছে!!
শিমুল জিমিকে একটি চকলেট দিল!বাকি দুটো ইয়ারার সামনে ধরল!ইয়ারা খুশি মনে চকলেট গুলো নেওয়ার জন্য হাত বারাতে ইউজানের বলা কথা গুলো মনে পড়ে যায়!শাড়ি নেয়ার জন্য কত কি না তার উপর দিয়ে গিয়েছে!এখন নিলে কি করবে কে জানে!মুহূর্তে হাসি মাখা মুখখানা আবারও অন্ধকারে পরিনত হয়!খুব ভয় হতে শুরু করে তার!তাই বারিয়ে রাখা হাত ধীরে ধীরে পিছিয়ে এনে মাথা নিচু করে নিল!এবং আস্তে করে বলল
—আমি নিতে পারবনা শিমুল ভাই.!
শিমুল বুঝতে পারল না হঠাৎ ইয়ায়র কি হলো?তাই খুব শান্ত স্বরে জিজ্ঞাস করল
—নিবি না কেন?
ইয়ারা ততক্ষণে সাইড হয়ে দাঁড়িয়েছে!বাতাসে গায়ের ওরনাটা বুকের উপরে ঠিক যায়গায় থাকছে না!জিহাদ ফোনটা একটু উঁচু করে ধরল সাথে বিরক্ত হয়ে জোরে বলল,
—নেটওয়ার্ক নেই কেন?
ঠিক তখনি তার ঝুলন্ত পায়ে তীব্র গতিতে কিছু একটা এসে লাগতে জিহাদ পড়তে পড়তে বেঁচে যায়!তবে ফোনটা বাচাতে পারল না!সে রেলিঙ থেকে নিচে নামতে এক জোড়া শক্ত হাত তার গলা চেপে ধরল!এটা কেউ লক্ষ্য না করলেও ইয়ারা করেছে!সে ভয়ে খানিক চেঁচিয়ে উঠল!তার দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল!ইউজান জিহাদের গলা চেপে ধরেছে!তড়িৎ শিমুল আফরান দৌড়ে গেল সেদিকে
—কি করছিস ইউজান ছাড়.!
শিমুলের কথা আদৌও তার কানে গিয়েছে কিনা সন্দেহ আছে!চোখ দিয়ে রক্ত ঝড়ছে
—ইউ বাস্টার্ড.!
চিৎকার দিয়ে বলে জিহাদের গলা ছেড়ে নাক বরাবর জোরে পাঞ্চ মারল!জিহাদ ছাদের মাঝ বরাবর এসে পড়ল!ইউজান হাতের শার্ট উপরে তুলতে তুলতে ছাদের কোণে থাকা স্টিকটা পা দ্বারা উপরের দিকে ডিল মেরে হাতে তুলে নিল!জিহাদের দিকে যেতে যেতে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল
—এখান থেকে কেউ আমাকে বাঁধা দিতে আসলে খোদার কসম তাকেও ঘাড়ায় ফেলব।
চলবে....
পরবর্তী পর্বের জন্য 1k চাই কজ আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি একমাত্র আমি জানি। আশা করি আপনরা নিরাশ করবেন না। রিয়েক্ট ডান হলেই গল্প পেয়ে যাবেন। আপানাদের রেসপন্স আমার লেখার আগ্রহ বাড়ায়।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539