#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম 🚫 (এখানে অতিরিক্ত সাইকো পানাও থাকতে পারে বুঝে শুনে পড়বেন)
#পর্বঃ১৯
—এখান থেকে কেউ আমাকে বাঁধা দিতে আসলে খোদার কসম তাকেও ঘাড়ায় ফেলব।
এহাম কথা শুনা মাত্র চারপাশ নিস্তব্ধতায় খেলে গেল। সবার চোখ বিস্ময়ে কপালে উঠে যাবার মত অবস্থা।ওরা সকলেই জানে ইউজানের মুখ থেকে যা বেরুয় তা নিছক নয়। সে যা বলে, করেই ছাড়ে। দরদর করল একেকজনের বুখখানি।
কারও বুকের ভেতর এতটুকু সাহস ঝমা হলো না যেটুকু দ্বারা তাকে আটকানো যাবে বলে৷ ইয়ারা শুনা মাএ কাঁপতে কাঁপতে পড়ে যাবার মত বেহাল অবস্থা।জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না। সারা অঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠছে। হৃদপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। জুহি নিজের ভাইয়ের জন্য কান্নাই করে দিয়েছে। হঠাৎ এমন হবে সে ভাবতেও পারিনি। সিমু হা করে তাকিয়ে আছে। অল্প সময়ে কী থেকে কী হয়ে গেল। ইউজান জিহাদের চুল খামছে ধরে চিড়বিড়িয়ে বলল,
—নেটওয়ার্কের প্রবলেম?
বলেই স্টিক দিয়ে সজোরে জিহাদের ডান হাতে আঘাত করল। তাতে জিহাদ সামন্য পিছিয়ে আসল। পরপর ইউজান দাঁত পিষে বলল
—রা'সকাল। এই তুই ইউজানকে চিনিস?একদম চোখ তুলে নেব কু "ওার বা'চ্চা।
কথাটি শেষ করে সে পুনারায় জিহাদের বাঁ হাতে আঘাত করল। জিহাদ তাতে আরেকটু পিছিয়ে গেল। তবে সে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। শুধু গরম চোখে ইউজানকে দেখে যাচ্ছে। তার মধ্যে ক্ষোভ দেখা গলেও সে হাত তুলছে না। এত বড় অপমান মেনেও নিতে পারছে না। তুবও চুপ করে হজম করছে। তার সোজা ইগোতে লাগছে। মুখাবয়বের ভাব দেখে স্পষ্ট, শোধ বোধহয় তুলবে কোন একদিন।
ইউজান অধর কামড়ে গরম চোখে তাকিয়ে জিহাদের চুল শক্ত করে টেনে সিঁড়ির দেওয়ালে ছুড়ে মারল। জিহাদ আর শক্ত থাকতে পারল না হালকা আর্থনাত করে কপাল চেপে ধরল। কপালের শক্ত আস্তর ফেটে র'ক্ত গলগলিয়ে বেরিয়ে আসল।
জিহাদ এত জোরে মাথায় আঘাত পেয়ে দাঁড়িয়ে থাকতে পারল না নিচে পড়ে গেল। ইয়ারা মুখ চেপে ধরেছে। কী দেখছে এসব শুধু শুধু কেন ছেলেটাকে এভাবে নির্মম কষ্ট দিয়ে মারছে?এ কেমন মানুষ?এখন তার কাছে সত্যিকারের সাই'কো মনে হচ্ছে।
শিমুল হাত মুঠো করে চুপ করে দাঁড়িয়ে আছে। ইউজানকে বাঁধা দিতে গেলে সম্পূর্ণ ব্যর্থ হবে। তার সাথে এর থেকেও অধিক রেগে ধ্বংসলীলা শুরু করে দিবে। ভাই তার, সে ছোট থেকেই চিনে। জাহিদ নিজেকে দমিয়ে রাখতে পারছেনা জিহাদ তো তারই ছোট ভাই। কী করে দেখবে নিজের চোখের সামনে ভাইয়ের এত করুন দশা? ভয় না করে এগিয়ে যেতে নিলে সিমরান জাহিদের এক হাত শক্ত করে চেপে আতঙ্ক ভরা কন্ঠে বলল,
—একদম মে "রে ফেলবে যাসনা তুই। ইউজানকে চিনি আমি। আর জিহাদ নিশ্চয়ই কিছু করেছে। শুধু শুধু ইউজান এভাবে মারবে না।
জাহিদ কিছুটা শক্ত কন্ঠে বলল
—আমার ভাই মেরে ফেলছে?দোষ করলে বিষয়টি বলুক। না বলেই এভাবে কেন মারছে? আমার সহ্যা হচ্ছে না একদম।
সিমরান কেঁদে মাথা নাড়িয়ে বলল
—কিছু জানিনা আমি। শুধু জানি ইউজানের রাগ কমে গেলে ছেড়ে দিবে। তুই গেলে রাগ কমার বদলে দু'ভাইকে জানে মে "রে দিবে। ধৈর্য ধর।
সিমরানের কথা শুনার পরেও জাহিদ হাত ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু সিমরান এতটা জোরে ধরে রেখেছে ছুটার কোন ফায়দা নেই। এদিকে ইউজান জিহাদকে ইচ্ছে মত স্টিক দিয়ে মারছে।
লোকটার রাগ কমবে বলে মনে হয় না। জিহাদ ছাড় নয় বরং লা'শ হয়ে যাবে। শিমুল আর পারল না দাঁড়িয়ে থাকতে ইউজানের কাছে যাওয়ার উদ্দেশ্য পা বারাতে নিলে, তার আগে ইয়ারা ছোট দেহখানি নিয়ে দৌড়ে ইউজানের দিকে যেতে নিলে আঁতকে উঠল সে। শুধু শিমুল নয় সেখানে থাকা সকলের একই অবস্থা। এই বোকা মেয়ে কেন এত বড় দুঃসাহস দেখাতে যাচ্ছে?ইয়ারা ততক্ষনে ইউজানের কাছে পৌঁছে হাত ধরে ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল
—ছেড়ে দিন। মরে যাবে তো?
ইউজান তার দিকে রক্ত চুক্ষু করে তাকিয়ে ঝারি মেরে দূরে সরিয়ে দিল। রাগে তার শরীরের প্রবহমান র" ক্ত গরম হয়ে টগবগাচ্ছে। সিমু মুখ গোমড়ো করে বিড় বিড় করে উঠল
—এরেতো কিছুই করল না?আমার জানা মতে ইউজান সব সময় নিজের কথা অনুযায়ী কাজ করে। তাহলে এরে গাড়াল না ক্যান?খুশি হতাম। একটু বেশি ন্যাকামো করে। যতসব।
বাকিরা কিছুটা হলেও স্বস্তি পেল। ইয়ারাকে কিছু করেনি দেখে শিমুলও স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভয় পেয়ে গিয়েছিল। এগোতে গিয়েও আর এগোল না।
ইউজান তখনো জিহাদকে মেরে যাচ্ছে। মাত্রাধিক রাগে সমস্ত শক্তি খাটিয়ে জিহাদের মাথায় আঘাত করতে নিলে ইয়ারা নিজ ইচ্ছায় প্রথম বারের মত পেছন থেকে দু'হাতে ইউজানকে ঝাপটে জড়িয়ে ধরল। কান্নার মাঝে বলল
—প্লিজ আর মারবেন না মরে যাবে তো?তারপর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে।
ইউজান দাঁত খিছল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল অবিরাম। যদিও পুলিশ টুলিশকে সে এক চুলও ভয় পায়না। তবে তার বাঁ পাশ থমকেছে বোধহয়। আচমকা হাত থেকে স্টিকটা ফেলে দিল সে। যা দেখে সবাই অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। মাথায় লোড নিচ্ছে না। এখানে যেন আশ্চর্য কিছু ঘটে গিয়েছে এমন দৃশ্য দেখছে।
ইউজান কারও কথা শুনতে বাধ্য নয়। যে ইউজান ইয়ারাকে দু'চক্ষে সহ্যা করতে পারে না, সে ইউজান ইয়ারার কথায় মারা বন্ধ করে দিল?অসম্ভবকে সম্ভব হতে দেখে মাথায় বিষয়টি কিছুতে ঢুকছে না।
সিমু জ্বলে পুড়ে যাচ্ছে। শিমুলের কেন জানি খারাপ লাগতে শুরু করেছে। ইউজানকে কেন জড়িয়ে ধরবে ইয়ারা?দৃষ্টি সরিয়ে নিয়ে নিজেকে সামলে জাহিদকে চোখ দিয়ে ইশারা করল।
জাহিদ দৌড়ে গেল। জিহাদকে কোনরকন টেনে তুলল। সাথে জুহিও হেল্প করছে, সকলে মিলে তাকে ধরে নিচে নিয়ে যেতে শুরু করল। এমন কী শিমুলও আর দাঁড়াল না নেমে গেল।
তবে ইয়ারা তখনো ইউজানকে জড়িয়ে রেখে ভয়ে কাঁপছে। ইউজান তৎক্ষনাৎ ফট করে চোখ মেলে ইয়ারাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে সামনে টেনে আনল। দু'কাঁধ শক্ত করে ধরে রাগে দাঁত কটমট করে উঠল
—ছাদে কার পারমিশনে এসেছিস?
ইয়ারা মুখ অন্যদিকে ফিরিয়ে শক্ত কন্ঠে বলল
—বলব না আমি। আপনি খুব পঁচা এখন যদি জিহাদ ভাইয়া মরে যেতো?তখন পুলিশ এসে আপনাকে নিয়ে যেতো।
ইউজান চোখ খাদে নামিয়ে পরপর ভ্রু নাচিয়ে বাঁকা হেসে বলল
—নিয়ে গেলে তোর কী?
ইয়ারা এহাম কথায় চিন্তায় পরে গেল। ঠিকি তো নিয়ে গেলে তার কী? সা'ইকো লোকটাকে নিয়ে গেলে সে কথা শুনার থেকে অন্তত রেহাই পেয়ে যেতো? তারপর ভাবল কেনই বাঁ পুলিশ ইউজানকে ধরে নিয়ে যাবে সত হোক সেতো তার বড় বাবার ছেলে। বোকা বোকা চিন্তা ভাবনা করে মুখের ভাব ভঙ্গি বাচ্চাদের মত ভার করে উত্তর দিল
—আপনি আমার ভাই তাইনা?সে জন্য আমি চাই না আপনাকে পুলিশ ধরে নিয়ে যাক।
এহান উওরে ইউজান দাঁত খিঁছল। রাগের সাথে খুব বিরক্ত হলো। ইয়ারাকে ধাক্কা দিয়ে পিছিয়ে নিয়ে গেল আরও বেশ কয়েক কদম দূরে। ক্রুর কন্ঠে শুধাল
—তোর ভাই নই আমি। ফারদার শুনলে দাঁত ভেঙে দেব।
ইয়ারা মুখে তালা লাগিয়ে না থেকে কিছু বলতে নিলে, ওমনি ইউজান রাগ কন্ট্রোল করে ঠোঁট বাকিয়ে শয়তানি হেসে ঘাড় এদিক ওদিক করে কথা ঘুরিয়ে দিল,
—ইউজানের গায়ে হাত দেয়ার সাহস কোন বাপের বেটার হয়ে উঠবে না। সেখানে পুলিশ স্টেশন ধরে নেয়া তো দূরের কথা।
বোকার মত তাকিয়ে রইল। মুখের কথাটি গিলে ফের প্রশ্ন করে বসল
—কেন?
সে শব্দ করে ঠোঁট বাকিয়ে হেসে উঠল
—মানি পাওয়ার বেইবি গার্ল।
ইয়ারা ইউজানের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মাটির শরীর মাটিতে মিশে যাবে। কিসের এত অহংকার? টাকা নিয়ে?সেটা তো আজ আছে কাল নেই। তাই বলে কী খালার ছেলেকে মে "রে ফেলবে? কী দোষ ছিল ছেলেটার? সেতো চুপচাপ রেলিঙয়ে বসে ফোন দেখছিল, তাতেই এতটা রেগে যেতে হয়? খুব রাগ হলো তার। তবে প্রকাশ করার মত দুঃসাহস নেই।
ইউজান তার চোখের দিকে স্থির দৃষ্টি ফেলল। ধীরে ধীরে ভারী পদক্ষেপে এগিয়ে আসতে লাগল তার দিকে। চারপাশে অপার্থিব নীরবতা। রাত পৃথিবীকে কালো মখমলের চাদরে ঢেকে দিয়েছে। মাথার উপর বিস্তৃত আকাশ জুড়ে অসংখ্য তারা জ্বলছে। পূর্ণিমার আলো ছাদের সাদা ফ্লোটে পড়ে নরম রুপালি আভা ছড়িয়ে দিয়েছে। তার শ্বাসের চাপা শব্দ কানে ধাক্কা মারছে।
ইয়ারা আঁচ করতে পেরে গলা কেমন খুশখুশ করছে তার। কাশ বেরিয়ে এলো দুটো। তড়াক পিছোতে থাকল। ভয়ে তক্ষুনি দু'দিকের ওরনা শক্ত করে মুঠোয় চেপে ধরল। এত শক্ত করে ধরেছে নিশ্বাস নেয়াটা কষ্টসাধ্য। পিছিয়ে যেতে যেতে টুলের সাথে পা ভেজে দাঁড়িয়ে থাকতে না পেরে সেটার উপর বসে পড়ল।
ধুর, এখন পড়বে আরেক জ্বলায়। সে কী আর ইচ্ছে করে এসেছে ছাদে?জিমি তো জোর করে নিয়ে আসল। আর এখন এই মহৎ দুনম্বরি লোক নিজেকে বাড়িওয়ালা দাবি করে তাকে এত্ত গুলো কথা শুনিয়ে দেবে। তাই ওরনার প্রান্ত পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করল
—বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ছাদে আসিনি।
—তাহলে কী কোলে করে নিয়ে এসেছে?
ধমক খেয়ে চুপসে যায় সে। দ্রুত দাঁড়িয়ে যেতে পেছনে বারবিকিউর দিকে নজর পড়ল। যেগুলো এই মুহূর্তে পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তার দিকে লোভনীয় চাদর ফ্রাই হয়ে কেমন করে তাকিয়ে আছে। জিভে জল ভীড়ল বলে সপ্তদশীর। একবার ইউজানের দিকে তাকাল। তার একদম কাছে চলে আসতে দেখে ফট করে নিচে বারবিকিউর সামনে বসে পড়ল। সাথে জোরপূর্বক হেসে বলল
—প্লিজ এখন আমাকে কিছু করবেন না। আগে বারবিকিউ গুলো খেয়ে নেই। ভীষণ খিদে পেয়েছে।
শরীরে রাগে গিজগিজ করছে। এহাম কথায় মাথায় আগুন ধরল বোধহয়। দাঁত কটমট করে তাকে ধরার জন্য হাত বাড়াতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে শয়তানি হেসে অপর টুলে বসে পড়ল। বাঁকা হেসে বলল
—ওকে। সব গুলো খেয়ে শেষ করতে পারলে তবেই খাওয়া শুরু করে দিবি, এর আগে নয়। ডু ইউ এগ্রি?
এখানে অনেক গুলা হলেও দেখে মনে হচ্ছে একাই সব খেয়ে ফেলতে পারবে। যেহেতু তার খালি পেটে ইদুর দৌড়াচ্ছে। সেজন্য দু'কথা না ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিল। ইউজান পুনরায় বাঁকা হেসে খানিক নড়েচড়ে বসে বুকে দু'হাত গুঁজে বলল
—টেক ইট স্টার্ট, ইয়ারা বেইবি।
সে আবারও জোরপূর্বক হাসল। যদিও তার ভয় লাগছে। ছোট দেখে একটি চিকেনের পিস তুলে নিল। পাশেই অনেক কিছু রাখা যেহেতু তারা ছাদে সারা রাত আড্ডা দেয়ার প্লেন করছিল। তাই সাথে করে এনেছিল।
আপাতত ইয়ারা সেগুলোকে পাওা না দিয়ে চিকেনে চচ লাগিয়ে মুখে তুলে এক বাইট দিল। খারাপ লাগল না। ভালোই মজা লাগছে। এই মুহূর্তে কোন দিকে মনোযোগ না দিয়ে ইয়াম্মি মনে করে নিজের মত করে খেতে ব্যস্ত হয়ে পড়ল।
সেদিকে হালকা ঘাড় কাত করে চোখ খাদে নামিয়ে তাকিয়ে আছে ইউজান। চিকেন মুখে তুলার সময় চচ গুলাো ইয়ারার অধর যুগলের আশেপাশে লেগে যেতে সে জিভ বের করে স্লাইড করে খেয়ে নিচ্ছে। তাতে এই পুরুষ হঠাৎ করেই ঘামছে। তার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসল। দু'হাতের আঙুল টুলের প্রান্তে ক্রমে চেপে ধরেছে কেমন শক্ত করে।
ইয়ারা খেতে খেতে চারটি পিস খেয়েছে। তাও কত ঠেলেঠুলে। আর একটুখানিও পেটে জায়গা নেই। তার হুস ফিরল তখন। মুখ কালো হয়ে আসল। এখন কী করবে?এখানে না হলেও আরও ২০-টা পিস বাকি আছে। খুব কান্না পাচ্ছে।
সে আসলেও বোকা। তখন কেন ভেবে দেখল না খেতে পারবে কী পারবে না?ভয়ে ভয়ে নেএযুগল উঁচিয়ে ইউজানের দিকে তাকাল। তৎক্ষনাৎ সে এক জোড়া অস্বাভাবিক কাঁঠালি মনি দেখে কেঁপে উঠল। অস্বস্তি ফিল হতে ডোগ গিলল। পর মুহূর্তে রয়েসয়ে অবস্থায় মাথায় তার বুদ্ধি আসল।
ভুলাভালা হেসে একটি লেকপিস তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। এক হাতে ইউজানের চুল খামছে ধরে মুখে ভেতর জোর করে গুঁজে দিল লেকপিস। অতঃপর তড়িৎ সে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে বলল
—কথা ছিল শেষ করতে হবে। আপনি খেয়ে কিছুটা কমিয়ে দিন। সমস্যা কোথায়?আমি আর আপনি তো একই তাইনা?
শেষের কথাটির মানে সে আদৌও জানে কিনা সন্দেহ আছে। তার অবুঝ ভঙ্গিতে বলা কথায়, ইউজান খুশি হলো বোধহয়? ইয়ারার দিকে তাকিয়ে চিবুতে চিবুতে হাত নামিয়ে দিল। বেশ কিছুক্ষণ চুপ থেকে স্লো ভয়েসে বলল
—কিছু একটা মিস্টেক।
—কী মিস্টে.....
বাকিটা বলার আগেই তাকে হেঁচকা টানে কোলে বসিয়ে তার অধর যুগলে লেগে থাকা চচ চটজলদি নিজে খেয়ে নিল। ইয়ারা হড়বড়িয়ে তৎক্ষনাৎ দাঁড়িয়ে গেল। হতবিহ্বলের ন্যায় তাকিয়ে অধর চেপে ধরল। বিষয়টি বোধহয় ন্যনো সেকেন্ডে ঘটেছে। সেটি তার ছোট মাথার উপর দিয়ে গেল
পরপর ইউজানকে দাঁড়িয়ে যেতে দেখে সে পিছিয়ে যেতে শুরু করল। যত এগোচ্ছে আর ইয়ারা তত পিছিয়ে যাচ্ছে। মনে মনে হিটলারটাকে আচ্ছা মত গালি দিচ্ছে। পিছিয়ে যেতে যেতে এক পর্যায় ছাদের শেষ প্রান্তে রেলিঙয়ে গিয়ে ঠেকল।
আর কোন রাস্তা নেই পালানোর। ইয়ারা ঠোঁট উল্টে একবার পেছনে তাকাল। পর পর ইউজানের দিকে। কেমন করে বাঁকা হাসছে সে। কোন জ্বালায় ফেঁসে গেল?এখন কী করে এই লোকটার থেকে পালাবে? সব রাস্তা এখন বন্ধ। ইউজান ঝুঁকে এসে মুখের উপর ফু দিয়ে বলল
—আর কোথায় পালাবেন ম্যাডাম?
সে রেলিঙ শক্ত করে চেপে ধরে রাগে চেঁচিয়ে উঠল
—প্রয়োজনে ছাদ থেকে লাফ দিয়ে দেব।
ইউজান আচমকা তার দু'বাহু শক্ত করে চেপে রেলিঙয়ে চেপে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে ধরে দায় ছাড়া গলায় বলল
—কোন দরকার নেই আমি ফেলে দিচ্ছি। দ্যাট উইল মেক ইয়োর সাফারিং লেস। রাইট?
ইয়ারা চোখ মুখ খিঁছে তৎক্ষনাৎ চেঁচাল
—মোটেও না।
—যেটা চাইছিলি সেটা সহজ করে দিলাম। হোয়্যার ইজ দ্য প্রবলেম?
এহাম কথায় সে দ্রুত হালকা কম্পিত গলায় বলল,
—আমার কিছু হয়ে গেলে মাম্মাম আর পুশির কী হবে?
ইউজান দাঁত চেপে তার দিকে ঝুঁকে গিয়ে উওর দিল,
—আমি কী জানি?
—ঠিকি তো আপনি জানবেন কিভাবে?আমি মা "রা গেলে ওদের যায় না এসে কী আর আপনার আসবে?কে হই আমি আপনার?
খুব রাগ ও অভিমান নিয়ে বলল কথাটি সপ্তদশী। তার পরবর্তীতে ইউজান আরও নিচের দিকে ধরে ছাপ ছাপ গলায় বলল,
—কেউ না তুই আমার।
ইয়ারার কলিজা কেমন ভাগ ভাগ হলো। খারাপ লাগল কেন তাও অজানা। মুখ ফুটে কিছু বলার পূর্বে ফোনে কল আসল। তৎক্ষনাৎ ইউজান তাকে এক টানে সোজা করে তুলে সাইডে ঠেলে দিল। পকেট থেকে ফোন বের করে স্কিনের দিকে নজর বুলিয়ে ইয়ারার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ছাদের দরজা দেখিয়ে বলল
—আউট।
চলবে....
আপনারা রেসপন্স করে দেখুন একবার। তারপর দেখাব সিরিয়াস কাকে বলে। আপনারা আগ্রহ দেখালে আমিও আগ্রহী হবো। ৬০০ রিয়েক্ট করুন৷ রাতে আরেকটি পর্ব পাবেন। জাস্ট পাঁচ দিন এমন করে দেখুন, আমি অনিয়মিত হই কিনা তারপর বলবেন।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539