#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
|| পর্ব ২০||
—আউট।
ইয়ারা নিজেকে সামলাতে কিছুটা সময় ব্যায় করল। পর পরই ইউজান কড়া কন্ঠে শুধাল
—রাতে কোন দিন যেন ছাদে তোর পা না পড়ে। মাইন্ড ইট।
ইয়ারা শুনা মাএই দৌড় দিল। এটাই চাইছিল কখন তাকে এখান থেকে দূরদূর করে তাড়িয়ে দিবে। দৌড়ে সিঁড়ির কাছে এসে এক হাত বুকে রেখে হাঁপাতে শুরু করল। পরক্ষণেই ঠোঁট নেতিয়ে ভাবল কার কল পেয়ে তাকে তাড়িয়ে দিল?
আবার কেমন করে বলল, রাতে যেন সে কখনোই ছাদে না আসে। কী দোষ করেছে সে? রাতে আসলে কী মহা ভারত অসুদ্ধ হয়ে যাবে?কিন্তু তার থেকেও বেশি মাথায় চাপ পড়ছে কে কল দিয়েছে?
আবারও পেছন ফিরে গুটিগুটি পায়ে ছাদের দরজা কাছে আড়াআড়ি হয়ে উঁকি মারল। ইউজান পকেটে এক হাত গুঁজে রেলিঙয়ে হেলান দিয়ে কানে ফোন চেপে ধরে আছে। প্রথমে মুখাবয়বের ভঙ্গি গভীর রেখে কথা বললেও পর মুহূর্তে কিছু একটা নিয়ে হেসে উঠল। ইয়ারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেদিকে। মুখ তার হা হয়ে গেছে। না চাইতেও অস্পষ্ট স্বর ঠিকরে বেরিয়ে আসল
—এই লোক হাসতেও জানে?
ইয়ারা সেদিকে তাকিয়ে রইল অপলক। এই প্রথম ইউজানকে এত সুন্দর করে হাসতে দেখছে। বাকিটা সময় রাগ চটা গম্ভীর বিরক্তিতে টইটুম্বুর হয়ে থাকা মুখখানাই দেখে অভস্ত্য সে। সকলের সাথে হাসলেও বোধহয় তার সামনেই এমন করে হাসেনা। তাতে মন কুঠরীতে বড্ড অভিমান জড় হলো সপ্তদশীর। তাকে এত তুচ্ছ মনে করে কেন?
ইউজান কথা বলতে বলতো পকেট থেকে গুঁজে রাখা হাত বের করে পর পর চুল পেছনের দিকে ঠেলে দিল তিন বার। যদিও লোকটার বাবরি চুল নয় তারপরও অনেকটা বড়। খানিক বাবরি চুলের মতই দেখা যায়।
ইয়ারা তখনো অপলক তাকিয়ে। হঠাৎ লোকটা কথা বলতে বলতে পেছন ফিরে রেলিঙ দু'হাত রেখে সেদিকে ঝুঁকে যায়। খুব বিরক্ত লাগল তাতে। পর মুহূর্তে সে অবাক কন্ঠে আওড়ায়
—ধুর আমি কেন বিরক্ত হচ্ছি?
বলেই আর দাঁড়াল না। একটা একটা করে সিঁড়ি পার হতে থাকল। রুম পর্যন্ত যেতে যেতে কত কিছু ভেবে ফেলেছে। হিটলার ভাই কার সাথে ওমন ভাবে হেসে কথা বলছে? শুনতেও তো পেল না। লোকটার কী গার্লফ্রেন্ড আছে?তিথির থেকে শুনেছিল বয়ফ্রেন্ডরা যতই রাগী হোক না কেন গার্লফ্রেন্ডর সাথে খুব শান্ত ও নরম স্বরে হেসে হেসে কথা বলে।
তার কেন জানি না মনে হচ্ছে গার্লফ্রেন্ডর সাথেই কথা বলছে। কারণ তখন হিটলারকে খুব শান্ত দেখাচ্ছিল। আচ্ছা লোকটা তো অতিরিক্ত রাগী কেউ তার সাথে সংসার করবে কীভাবে?কথায় কথায় শুধু গালি দিবে সাথে থাপ্পড় ফ্রি। এসব ভাবার মাঝে ইয়ারার ঘুরে ফিরে একই কথা ছাদে কোন মেয়ের সাথে সত্যি সত্যি কথা বলছে না তো?
তার ভীষণ রাগ উঠছে। কেন উঠছে সেটাও জানে না। উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে মায়ের রুমে পর্যন্ত আসল। মুখ কালো করে ভিতরে গেল সে। রাশেদা বেগম চোখে চশমা লাগিয়ে নিত্য দিনের মত কাঁথা সেলাই করছেন। ইয়ারা দেখতে পেয়ে রেগেমেগে মায়ের কাছে এগিয়ে এসে বলল
—সারা দিন এত্ত এত্ত কাজ করে এখন বিশ্রাম নেয়ার বদলে তুমি কাঁথা সেলাই করছো?তোমার কী একটুও ক্লান্ত লাগে না আম্মু?
রাশেদা ফিছলে হেসে কিছুটা মজার ছলে বলেন
—এইগুলো আমার ভবিষ্যৎ নাতি নাতনির জন্য করছি তাতে তোর কোন সমস্যা?
ইয়ারা মায়ের পাশে বসল। মুচকি হেসে কৌতুহলী হয়ে প্রশ্ন করল
—আচ্ছা আম্মু। আমি যখন মাম্মাম হবো তখন কী ওদেরও তোমার মত করেই যত্ন নেব। ঠিক যেভাবে তুমি আমার নেও?
রাশেদা বেগম বেডের এক পাশে কাঁথা রেখে ইয়ারার গালে হাত রাখলেন। শান্ত স্বরে বললেন
—যখন মা হবে তখন নিজেই উপলব্ধি করতে পারবে সোনা।
—তাই?
আনমনে বলতে রাশেদা বেগম হেসে উপরে নিচে মাথা নাড়িয়ে বলেন
—হুম।
পর পর আবারও বলেন
—বাচ্চাকাচ্চা না হয় পরের কথা। আগে শশুর বাড়ি যাওয়ার জন্য সব কাজ শিখতে হবে তোমায়। সারা দিন বোকামি করলে কী চলবে?
ইয়ারা মায়ের জোর করে গাল থেকে নামিয়ে খানিক মন খারাপ করে বলল
—আমি মোটেও বোকা না মা। কেন তুমিও সকলের মত আমায় বোকা বলছো?হয়তো মুখে মুখে তর্ক করতে পারিনা। আর চাইও না করতে।
পর পর মাকে জড়িয়ে ধরে ব্যকুল কন্ঠে বলল
—আমি তোমাকে রেখে একা শশুর বাড়ি যেতে চাইনা মা। তুমি এখানে খেটে মরবে আর আমি সংসার করব?
রাশেদা বেগম মেয়েকে টেনে সোজা করলেন অতঃপর দুগালে আলতো করে হাত রেখে খুব নরম স্বরে বললেন
—তা কী করে হয় সোনা?সব মেয়েদেরই তার পরিবার ত্যাগ করতে হয়। মাকেই দেখো না। সবাইকে ছেড়ে শশুর বাড়িতে এসেছি। মানিয়ে নিতে শিখেছি। তোমাকেও মানিয়ে নিতে হবে। আমার সঙ্গে কী তোমার নানু এসেছে? আসেনি, ঠিক তেমনি আমিও যেতে পারব না।
ইয়ারা নিজের মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ইতিমধ্যে চোখ ছলছলে হয়ে উঠেছে। কান্না ভরা কন্ঠে বলল
—ছেলারা তো ঠিকি নিজের বাড়িতে থাকে। মা বাবাকে একা রেখে দূরে যেতে হয় না। শুধু মেয়েরাই কেন এত ত্যাগ করবে?
রাশেদা বেগম ফোস করে নিঃশ্বাস ছাড়লেন। মাথায় হাত বুলিয়ে হালকা হেসে উত্তর দিলেন
—কে বলেছে ছেলেরা ত্যাগ করেনা?যে বয়সে তাদের ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়ানোর কথা সে বয়সে পরিবারের হাল ধরতে শিখে যায়। নিজের জন্য কিছু
কেনার আগে সংসারে কী প্রয়োজন সেটি মিটিয়ে দেয়। কাজের চাপে ঠিক মত মুখে খাবার তুলারও সময় পায়না তারা। যেখানে ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলেও বিরক্ত নয় সেখানে নারীরা ঘরে বসে একটুখানি চুলার সামনে দাঁড়িয়ে রান্নার মাঝ পথেই বিরক্ত হয়।
ইয়ারা সোজা হয়ে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটি তো ভেবে দেখা হয়নি কখনো?
রাশেদা মেয়ের অবাক নয়ন দেখে শব্দ করে হাসলেন
—শুধু মেয়েরা নয়, ছেলে মেয়ে উভয় দুজনই ত্যাগ করেতে হয়। কেউ কারও থেকে কম নয়। দু'জন সব কিছু মানিয়ে নেয়াটাই মেটার। কখনো স্বামীর প্রতি বিরক্ত হবে না। বরং তাকে বুঝার চেষ্টা করিও, তাহলে সেও তোমাকে সম্মান করবে।
ইয়ারা মুচকি হেসে মাথা উপর নিচে দুলাল। রাশেদা বেগমও হাসলেন
—খেয়েছো তুমি?
ইয়ারা ছাদে যতটুকু খেয়েছে তাতেই তার ক্ষুধা মিটে গেছে। তাই সে মাথা দুলিয়ে বলল
—হুম মাম্মাম। তুমি খেয়েছো?
—খেয়েছি। রাত হয়েছে অনেক ঘুমাতে যাও।
ইয়ারা গেল না। তার ঘুম আসছে না এখন। কোন বারন শুনল না। মায়ের সাথে বসে গল্প করতে থাকল। এভাবে রাত সারে বারোটা ঘরে পৌঁছে যায়। রাশেদা এবার কড়া কন্ঠে তাড়া দিলেন ঘুমাতে যাওয়ার জন্য। ইয়ারা না পেরে মাথা নাড়িয়ে মায়ের রুম থেকে বেরুল।
করিডোর জুড়ে নিস্তব্ধায় খাঁ খাঁ করছে। বাসার সকলে ঘুমিয়ে গিয়েছে বোধহয়। তার ভীষন পানি পিপাসা লেগেছে এখন। রুমে পানি নেই সে সন্ধায় দেখেছিল। রুমে এসে জগ নিয়ে সোজা নিচে গেল। পানি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে করিডোর জুড়ে অল্প গিটারে টুংটাং শব্দে তার পা থমকে দাঁড়াল।
কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল৷ ভালো করে শ্রবণ করতে বুঝতে পারল ছাদ থেকে আসছে গিটারে সুর। মুহূর্তে জগ ফেলে উতলা হয়ে ছাদের দিকে ছুটে গেল৷ দরজার সামনে এসে থামল। এভাবে হঠাৎ ছুটার ফলে হাঁপিয়ে উঠছে খানিক। তার হুস ফিরল দরজার ওপারে পা রাখতে নিয়ে।
ইউজান তাকে নিষেধ করেছিল ছাদে না আসার জন্য। সাহসে কুলাল না। যার দরুন আর এগোতে পারল না সে। তবে সিগারেটের তীব্র গন্ধে গা তার গুলিয়ে আসলেও, পর মুহূর্তে স্পষ্ট ভেসে আসল কারও উতলা মন নিয়ে উন্মাদ গলায় গাওয়া নেশা জড়ানো সুর
“মনেরই একুল ওকুল~
দিয়েছে প্রেমের মাশুল~
“চাহনিরা দিশেহারা~
তোর কাছে চায় ইশারা~
“আজ বারে বার~
কী করে তোকে বলব~
“তুই কে আমার~
আয়না সাথে চলব~
“সব পারাপার~
সপ্তদশীর মনের ভেতর অন্যরকম অনুভূতি জাগ্রত হলো। সে থমকে দাঁড়াল দরজা ঘেঁষে৷ কে গাইছে এমন করে? গলা বুঝতে পারছে না কেন?এত মিষ্টি সুরে মাদকতা মেশানো গলা চেনা দায়। লোভ হলো কেমন গিয়ে দেখার।
ভেবেই নিয়েছিল নিষেধ ভঙ্গ করে এগোবে। তবে তার পূর্বে স্তব্ধ বনে গেল ছাদ। শুধু শতীল হাওয়ার গর্জন ও তার মিশ্রণে ছড়িয়ে থাকা সিগারেটের বিষাক্ত গন্ধ ছাড়া কিছুই অনুভব করতে পারছে না৷ ঘোর কাটিয়ে বেরুলে সে।
তৎক্ষনাৎ পিছু ফিরে দৌড়ে নেমে আসল সিঁড়ি বেয়ে।
করিডোর দিয়ে কয়েক কদম এগোতে জেঠিমায়ের সম্মুখীন হলো। তৎক্ষনাৎ ভয়ে মেয়েটি কেমন গুটিয়ে গেল নিজের জায়গায়। রুমিনা ভাঙা কাচের জগের দিক থেকে নজর সরিয়ে ইয়ারার দিকে তাকালেন। চোখে জলন্ত ক্ষোভ স্পষ্ট।
ইয়ারা হাত কচলাতে কচলাতে জগের দিকে তাকিয়ে রইল। তখন তার কী হয়েছে নিজেও জানেনা। অত দামী জগ ফেলে দৌড় দিয়েছিল। সেটি এখন ভেঙে তচনচ। ভাগ্যিস আওয়াজে আর কেউ উঠেনি। জেঠি তো হেনস্তা করবেনই। কিন্তু সকলের সামনে করলে আত্মসম্মানে লাগে। নজর সরিয়ে অপরাধ ভঙ্গিতে জেঠির দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল
—স-সরি জেঠিমা। আমি ইচ্ছে করে...
তক্ষুনি তার গাল লাল হলো বোধহয়। রুমিনা রাগে শিরশির করে বসিয়েছেন থাপ্পড়। ইয়ারা গালে হাত চেপে মাথা নত করে রইল। তারই দোষ কেন ফেলে ছুটল সে? রুমিনা ঘুম জড়ানো কন্ঠে তেঁতে বললেন
—আমার চোখে ঘুম না থাকলে তোর অবস্থা বেহাল করে ছাড়তাম। জিনিসপএ নষ্ট করার বেলায় আছে। কেনার তো মুরাদ নেই। এক্ষুনি পরিস্কার করবি।
ইয়ারা অপমান মুখ বুঝে হজম করে মাথা নাড়াল।রুমিনা বেগম বিরক্তিতে হেলে দুলে নিজের রুমে দিকে গেলেন। ইয়ারা দ্রুত নিচে গিয়ে ঝারু আর বেলচা নিয়ে আসল। নিজের হাতে বড়বড় কাচ তুলতে গিয়ে আঙুল ফোঁটা হয়ে খানিক কেটে যায়। সে অপর হাত দিয়ে ঘঁষে নিল।
অতঃপর সম্পুর্ন কাচ তুলে পলি ব্যাগে ভরে ঝুড়িতে ফেলে দিল। ঘুম পাচ্ছে খুব। আবার আঙুল কেমন চিনচিন করছে। দ্রুত রুমের দিকে পা বাড়াল। ইউজানের দরজা পেরুতে নিলে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। দরজাটি লক করা নেই, ভীড়িয়ে রাখা। লোকটা কী রুমে নেই। ভাবল উঁকি দিয়ে দেখলে কেমন হয়?
পর মুহূর্তে আর দিল না। গাল ব্যাথা করছে থাপ্পড় খেয়ে। সোজা হেঁটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বেডের নিচ থেকে পুশিকে বের করে কতক্ষণ তার সাথে খেলা করল। গত কাল লুকিয়ে কিছুটা পাউডার মিল্ক কিচেন থেকে এনে রুমে রেখে দিয়েছিল সেগুলো পুশিকে গোলে খাইয়ে দিল। লাইট অফ করে বালিশে মাথা হেলিয়ে পুশিকে জড়িয়ে চোখ বন্ধ করে নিল।
———————
ইয়ারা খুব ভোর বেলায় উঠে গিয়েছে। মায়ের হাতে হাতে ব্রেকফাস্ট বানানোর জন্য হেল্প করেছে আজ আর কোনপ্রকার ভুল করেনি। মনোযোগ দিয়ে সব কিছু করেছে। সে ডাইনিং সাজিয়ে দিল। ইতিমধ্যে সবাই ডাইনিংয়ে চলে এসেছে।
শিমুল বন্ধুদের সাথে কোথাও একটা গিয়েছে। তাই সে নেই। খেয়াল করল জিহাদ আসেনি। বেচারা কী করে বা আসবে?সে অবস্থা কী আর রেখেছে হিটলারটা। তার মধ্যে রাশেদা বেগম ইয়ারাকে ডাক দিলেন। ইয়ারা দ্রুত কিচেনে ছুটে গেল। রাশেদা বেগম তড়াক করে হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বললেন
—কষ্ট করে ইউজানকে দিয়ে আয় মা।
সে প্রথমে মানা করতে চাইল। তবে মায়ের এত কাজ দেখে আর পারল না। কফির মগ নিয়ে কিচেন থেকে বেরুল। জাফর একদম রেহেনার পাশে বসেছেন। ইয়ারাকে তাদের পাশ কাটিয়ে যেতে দেখতে পেয়ে। খারাপ দৃষ্টি ভঙ্গি তাক করলেন। এটা আজ নয়, প্রতিনিয়ত করছেন।
ইয়ারার এটুকু বুঝ আছে তবে বিষয়টি খেয়াল করেনি কোনসময়। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। একবার জিহাদের রুমে উঁকি মেরে দেখে নিল। ঘুমিয়ে আছে। বেচারার পা ঝুলিয়ে রেখেছে। বোধহয় ভেঙে গিয়েছে। তার আফসোস হলো শুধু শুধু মারল তাকে। তাও কারণ ছাড়াই।
সা"ইকো তো সাই"কোই হয়। কারণ লাগে নাকি এমনি মে"রেছে হিটলারটা। ইশশ গণ্ডারের শক্তি। সামান্য থাপ্পড় দিলে মাথা চক্কর মেরে উঠে সেখানে ছেলেটাকে স্টিক দিয়ে মে"রেছে। ভাবতে শরীর কাটা কাটা দিয়ে উঠল। এসব আর না ভেবে কফি নিয়ে ছুটল ঠাণ্ডা হয়ে গেলে হবে আরেক জ্বালা হবে তার।
ইউজানের রুমে সামনে এসে বুকে সাহস যুগিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। এসির কনকনে ঠাণ্ডা কেমন তাকে হালকা কাঁপিয়ে তুলল। বেডে তাকাতে খানিক অবাক হলো। ইউজান উদাম গায়ে শুয়ে আছে। পড়নে শুধু শর্ট প্যান্ট। ইয়ারার লজ্জা ভীর করল অঙ্গে। তাকিয়ে থাকতে পারল না। নজর
এদিক ওদিক করতে দেখল ওপাশে টেবিলে কতসত ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝতে পারল রাত জেগে কাজ করেছে। কিন্তু অফিস যাবেনা আজ?মাথায় ঢুকছে না কফি কাকে দিবে? ভাবল ফিরে যাবে। পর মুহূর্তে ভাবল বেশি রাত জাগার জন্য হয়তো এখন ঘুম থেকে উঠতে পারছেনা?
যখন ঘুম থেকে উঠে দেখবে বেলা হয়ে গেছে তখন আবার রেগেমেগে ভাঙচুর শুরু করবে। তার থেকে ভালো একটু সাহস করে জাগিয়ে তুলুক। যে ভাবা সে কাজ কফি ডেস্কের উপর রেখে দিল। গুটিগুটি পায়ে বেডের সামনে এসে দাঁড়াল। কোনরকম কণ্ঠে জোর এনে আস্তে ডাক দিল,
—এই যে শুনছেন?
কোন লাভ হলো না। ইয়ারা ঝুঁকে গিয়ে একটু জোরেই বলল
—উঠুন। অনেক সকাল হয়ে গেছে। অফিসে যাবেন না?
এতেও কাজ হলো না। বেচারি ঝুঁকতে ঝুঁকতে একদম কানের কাছে মুখ নিয়ে গেল। খানিক রাগ দেখিয়ে বলল
—পঁচা লোক উঠছেন না কেন? চলে যাচ্ছি। পরে কিন্তু বকা দিবেন না আমায়।
বলেই সে সোজা হয়ে চলে আসতে নিলে হঠাৎ হাতে টান পড়ল
—মাথা টিপে দে জান। ব্যাথা করছে।
চলবে....
সিরিয়াস হচ্ছি দেখে গায়ে মাখছেন না? উস্টা মেরে চলে যাব। 😐 ধুর। দূত রেসপন্স করুন। ৬০০ রিয়েক্ট হলে সকাল দশটায় দেব আরেটি পর্ব।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539