ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 23

লেখক: জিকরা ইসলাম

তার চোখের তেজে সপ্তদশী নুইয়ে গেল কেমন। রাশেদা বেগম তার মধ্যে নিচে ফিরে আসলেন ব্যাগ পএ নিয়ে। জাহিদ দ্রুত সামনে এসে বাঁধা দিল

—আপনি এভাবে যেতে পারেন না। বুঝার চেষ্টা করুন খালামুনির রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আপনারও তো সম্পুর্ন অধিকার আছে এই বাড়িতে থাকার।

আফরান ওনার ব্যাগ টেনে নিতে নিতে শান্ত স্বরে বলল

—জাহিদ ঠিক বলছে মামুনি৷ তুমি কেন যাবে বাড়ি ছেড়ে। বড় মামুনির যতটুকু অধিকার এই বাড়িতে থাকার ততটুকু অধিকার তোমারও।

রাশেদা জোর করে ব্যাগ টেনে নিলেন ফের নিজের দিকে। অভিমান নিয়ে খানিক গোসসা করে বললেন

—কোন অধিকার নেই আমার। থাকলে হয়তো বান্দির মত মুখ বুঝে এতদিন খাটতে হতো না আমায়। আর খেটেও শান্তি পেলাম না। আমার কষ্ট হচ্ছিল হোক। কিন্তু আমার বাপ মরা মেয়েটার কেন এত কষ্ট সহ্যা করতে হবে?আপা ইদানীং কেন বেশি মেয়েটার উপর হাত তুলে সেটাও আমি জানি৷ বড় হয়ে গেছে তো। যদি না আবার...

বাকিটা আর বলতে পারলেন না। মাঝ পথে থেমে গেলেন তিনি। গলা কাঁপছে ওনার। রুমিনা বেগম তখনো সাপের মত ফুঁসতে ফুঁসতে তাকিয়ে আছেন রাশেদা বেগমের দিকে। সুফিয়া বেগম এগিয়ে এসে রাশেদার হাত টেনে ধরলেন। আকুতি স্বরে বললেন

—যেয়ো না আপা। ইয়ারা বড় হয়েছে ছোট নেই আর। উপযুক্ত মেয়ে নিয়ে তুমি কোথায় উঠবে বলো? ছোট ভাই মা"রা যাওয়ার পর অনেক কষ্ট করেছো। আর কিছু মাস না হয় করো, তোমাকে আমি গত বছরও বলেছি ইয়ারার SSC পরিক্ষা দেয়া শেষ হলে আমি তাকে ঘরে তুলব, আফরানও ভালো একটা চাকরি পেয়ে যাবে ততদিনে। তুমিও রাজি ছিলে। তাহলে আজ কেন এভাবে চলে যাচ্ছো?

আফরানের সাথে বাসার প্রতিটা মানুষ অবাক। আফরানের জন্য ইয়ারাকে দেখে রেখেছে সে আগে জানতো না। জানলে সে ইয়ারাকে কবেই নিয়ে যতো এখান থেকে। এতদিন ভয়ে মাকে বলতে পারেনি। সে যে নিজেও ইয়ারাকে ভীষণ পছন্দ করে। ভেবেছিল এবার বাসায় ফিরে সাহস করে সব বলে দিবে। তবে এখানে যে তার মা এত বড় সারপ্রাইজ দিবে কল্পনাও করিনি।

খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। জোর করে ব্যাগ টেনে নিজের কাছে নিয়ে নিল। কিছুতে যেতে দিবেন না সে রাশেদা বেগমকে। সিমু মুখ কালো করে নিল। সিমরান খুশি হলো শুনে। সে এগিয়ে এসে রাশেদা বেগমকে আশ্বাস দিয়ে বলল

—আম্মু ঠিক বলছে মামুনি, তুমি যেয়ো না। প্রয়োজন হলে এখন বিয়ে হয়ে যাক। ইয়ারার সব খরচ আফরান ভাইয়া দিবে পড়ে না হয় আমরা অনুষ্ঠান করে ইয়ারাকে তুলে নিয়ে যাব।

ইউজান সব শান্ত মস্তিষ্কে শুনলো। সে ভাংচুর জিনিসের উপর দিয়ে হেঁটে গিয়ে বসল সোফায়। পায়ের পা তুলে বসে ঘাড় কাত করে ইয়ায়ার দিকে তাকাল। মেয়েটি কেমন জিমির সঙ্গে মিশে নেতিয়ে আছে। তার মধ্যে এখন শুধু ভয় আর আতঙ্ক বিরাজ করছে।

রাশেদা বেগম পড়লেন বড্ড দোটানায়। ওনি কী করবে ভেবে না পেয়ে দিশেহারা। ইউজান ঈশান আর অভ্রের ফোন একটি মেসেজ পাঠাল। তাদের সাথে সে কাল দেখা করবে আজ বাসা থেকে বেরিয়ে যেতে বলছে। ওরা দু'জন না চাইতেও বেরিয়ে গেল৷ রুমিনা বেগম কাচ ফেলে দ্রুত এগিয়ে আসলেন, মুখে হাশি ফুটিয়ে রাশেদা বেগমকে তিনি বললেন

—সিমরান ঠিক বলেছে। রাজি হয়ে যা রাশেদা এটা সব থেকে বেশি ভালো হবে। আমি নিজ হাতে তোর মেয়েকে বিয়ে দিয়ে দেব৷ যা যা প্রয়োজন সব আমি দেখব। আজ রাতে হয়ে যাক বিয়ে আমার কোন আপত্তি নেই এতে।

রাশেদা বেগম নীরবে ডোগ গিললেন। এক নজর মেয়ের দিকে তাকালেন। এত বড় সেন মেয়ে নিয়ে রেগেমেগে বাড়ি ছাড়লেও রাস্তাঘাটে যে মসিবতে পড়বেন সেটা ওনার অজানা নয়। তাই রাগকে মাটি চাপা দিলেন। ফুপির কাছে থাকলে মেয়েটা ভালো থাকবে। সুফিয়া খুব ভালো একজন মানুষ। তিনিও চিন্তা মুক্ত হবেন।

বুকে পাথর গুঁজে তিনি মাথা নাড়িয়ে সায় দিলেন। ইউজান খানিক শব্দ করে তাচ্ছিল্য হাসল। রুমিনা বেগমের খুশি দেখে কে। তিনি দ্রুত ছুটে বললেন বাড়ি পরিস্কার করার জন্য। ফুলির কাজে লেগে পড়ল।

চৌধুরী ভিলা নীরব। যে যার মত শান্ত হয়ে যায়। আক্কাস গেটের দিকে দৌড়ে দেয়। সে এতক্ষণ সবই দেখেছে। সাথে খুব আফসোস করেছে। আফরানের সাথে ইয়ারার বিয়ে হলে সেও খুশি হবে। মেয়েটা সকলের অত্যাচার থেকে বেঁচে যাবে।

ইয়ারাকে রাশেদা বেগম ও জিমি মিলে উপরে নিয়ে যেতে শুরু করলেন। ইয়ারা যাওয়ার ফাঁকে ব্যাথারুদ্ধ আঁখি নিয়ে ইউজানের দিকে তাকাল৷ লোকটা কেমন শান্ত নয়নে তাকিয়ে আছে তার দিকে। মনে কী চলছে স্পষ্ট নয় শুধু সে শীতল দেখছে। তার দিকে দৃষ্টি স্থির রেখে কেমন অদ্ভুত হাসল। ইয়ারা দ্রুত নজর সরিয়ে নিল। হাসিটা তার গায়ে লাগল খুব। লোকটা খুশি হয়তো। অবশেষে তার খরছ বেঁচে যাচ্ছে। তার জন্য শুধু শুধু টাকা আর লোকসান হবে না।

রাশেদা বেগম মেয়েকে উপরে এনে গোসল করিয়ে দিলেন একবারে। মাথায় তার প্রচুর ব্যাথা। চুলে হাত দেয়ায় যাচ্ছে না। বার বার কুঁকড়ে উঠছে কেমন।
কোনরকম ফ্রেশ করিয়ে এনেছেন বেডে। গাল দুটো কী টসটসে না হয়ে আছে ফুলে। অত বড় মানুষের শক্তি ক্ষয় করে দেয়া থাপ্পড় কী আর কচি মেয়েটার গাল নিতে পারে? ফোস করে দীর্ঘ শ্বাস ছাড়লেন। রুম থেকে বেরুলেন খাবার নিয়ে আসার জন্য। জিমি দৌড়ে গিয়ে মলম নিয়ে আসল। ইয়ারার গালে আলতো হাতে লাগাতে লাগাতে ছলছলে আঁখি নিয়ে ব্যাথারুদ্ধ গলায় বলল,

—খুব লেগেছে তাই না ইয়ারা?

ইয়ারা জিমির চোখে পানি দেখে মুচকি হাসল। জেঠি তার যেমন তেমন। জেঠির মেয়েটা না একদম মনের মত। কত চিন্তা করে তার জন্য। সাথে সব সময় তার কেয়ার করে। যা তাকে সকলে কষ্টের মাঝেও শান্তি মেলায়। সে জিমিকে টেনে পাশে বসাল। স্বাভাবিক গলায় বলল

—এত টেনশন করতে হবে না তোর। জেঠিমা আমাকে আজ প্রথম মারেনি। এগুলো আমার গায়ের উপর দিয়ে চলে যায়। ব্যাথা সে কখন সেরে গেছে। শুধু শুধু তুই মাথায় চাপ নিচ্ছিস।

জিমি ফুঁপিয়ে জাপ্টে জড়িয়ে ধরল ইয়ারাকে। হেঁচকি তুলতে তুলতে বলল

—তুই এত বোকা সেজে থাকিস কেন ইয়ারা? সকলে তোকে কেন চেপে ধরে? কেন প্রতিবাদ করতে পারিস না?অন্যায় হলে গুরুজন মানতে নেই, মুখের উপর জবাব দিতে হয়।

ইয়ারা জিমির পিঠে হাত রাখল। কান্না আসতে চাইল অবাধ্য চোখের পলক ভেঙে। পর মুহূর্তে নিয়তির কাছে হার মেনে নিজেকে শক্ত করেল। জিমিকে টেনে সোজা করে হালকা হেসে বলল

—জেঠিমা হয়তো আমায় আপন ভাবেন না। কিন্তু তিনি আমার বড় মা। আমি বেয়াদবি করতে পারব না ওনার সাথে। আমি পুশিকে বাসায় না আনলে হয়তো জেঠিমা এত রেগে জেতেন না। তবে অসহায় বিড়ালটাকে না এনেও পারিনি। এত সুন্দর বিড়ালটা কী করে আমি রাস্তায় ফেলে আসব বল?

জিমি খানিক মুখ কালো করে মায়ের প্রতি গোসসা উজাড় করল

—বিড়াল নিয়ে আম্মুর প্রবলেম নেই। প্রবলেম তোকে নিয়ে। সুযোগ পেয়ে ইচ্ছে মত মেরেছে। আমার তখন ইচ্ছে করছিল আম্মুকে দিয়ে বসি ক'টা। ভাগ্য ভালো নিজের আম্মু দেখে, অন্য কেউ হলে আমিও চুল ছিঁড়ে দিতাম।

ইয়ারা কেন জানি না শব্দ করে হেসে উঠল। পর মুহূর্তে জিভে কামর বসাল। নিজেকে সামলে ফিছলে হেসে মৃদু স্বরে বলল

—ধুর তুইও না কী সব বলছিস। জেঠি মায়ের প্রতি আমার কোন রাগ নেই। তিনি হয়তো রাগী। কিন্তু খারাপ নয়। দেখলিনা পরে কেমন আমার বিয়ে নিয়ে কত সুন্দর কথা বলল।

জিমি মুখ কালো করেই রাখল। তবে পর মুহূর্তে কিছু একটা ভেবে দ্রুত প্রশ্ন করল

—তুই আফরান ভাইকে বিয়ে করতে রাজি আছিস?

ইয়ারা দ্বিধায় পড়ে গেল৷ কী উওর দিবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে আজ নিজের কঠিন বাস্তবতা দেখে জোরে কয়েকটি শ্বাস নিল। মনে পড়ল মায়ের এত এত কষ্টের কথা। সাথে মনে পড়ে গেল তার বাবা নেই। এই মুহূর্তে পড়াশোনা আর মাথা গুঁজার জন্য নিজস্ব আস্তানা দরকার।

দুবেলা মাকে নিয়ে খেয়ে বাঁচার জন্য হলেও বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন। আর আফরানকে সে যত দূর জানে খুব ভালো একজন মানুষ। তার চোখে খুবই ভদ্র ও শান্ত একটি ছেলে। যার যাইহোক তাকে কষ্ট দিবে না। সে আর কিছু চায় না। শুধু সাধারণ একটি জীবন চায়

ইয়ারাকে এভাবে ভাবনায় তুবে থাকতে দেখে জিমি হালকা ধাক্কা দিল। তাতে ভাবনার সুতো কেটে বেরুলে সে। জিমি ফের সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করল

—কিছু বলছিস না কেন? তুই কী আফরান ভাইয়াকে বিয়ে করবি?

ইয়ারা মলিন হাসল। পুশিকে নিজের কোলে রেখে পর্শমের ফাঁকে ফাঁকে আঙুল ঢুকিয়ে নিচু গলায় উওর দিল

—জানি না। তবে আম্মু আর জেঠিমা যেটা বলবে সেটাই আমি হাসি মুখে মেনে নেব। তাদের উপর দিয়ে আমি কোনদিন যেতে পারব না।

জিমি ইয়ারাকে আবারও জড়িয়ে ধরল। মন খারাপ হলেও তার খুশি লাগছে ইয়ারা দূরে কোথাও নয় তার ফুপির সাথে থাকবে সেটি ভেবে। সেভাবে জড়িয়ে থেকে বলল

—এক্সাম পর্যন্ত তো আর কোথাও যাচ্ছিস না এখানে থাকছিস, তাই আমি খুব খুশি।

ইয়ারা, খুশি হতে গিয়েও হতে পারল না। আজ সত্যি তার বিয়ে হয়ে যাবে? প্রতিটা মেয়ের এহাম পরিস্থিতি হুটহাট মেনে নেয়া যে বড্ড যন্ত্রণা দায়ক। ভাবতে গা কেমন কাটা কাটা দিয়ে উঠছে। কেন জানি না সে কিছু একটার শূন্যতা অনুভব করছে। কিসের শূন্যতায় খাঁ খাঁ করল সেটিও সপ্তদশীর অজানা। ব্যাকুল মন কেন যে আনচান করে নিজেকে নিজেই দ্বিধায় ফেলছে বুঝতে পারল না।

———————

জাহিদ বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আফরানের বিয়ে হয়ে যাচ্ছে দেখে তার কচু গাছে ঝুলে পড়তে ইচ্ছে করছে। চোখের সামনে ছোটদের বিয়ে হয়ে যাবে সটি অবিচার মনে হলো। অফরান শাওয়ার নিয়ে বেরুল। তাওয়াল গলায় ঝুলিয়ে চুল ঝাড়তে ঝাড়তে মিররে সামনে এসে দাঁড়াল।

তার ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। জাহিদ সোজা হয়ে বসল। আফরানের গায়ে বিয়ের বাতাস দেখে গা জ্বলে যাচ্ছে তার। ছুটি কাটাতে এসে বাঁশ বাগান উপহার পেয়ে সে মহা ধন্য। আফরান কোমরে হাত রেখে নিজের বডিটা ভাবশীলন হয়ে ক্যাপচার করল একবার।

পর পর হালকা হাসল। তার আজ এত খুশি লাগছে বলার বাইরে। অবশেষে সব থেকে বড় সপ্ন পূর্ণ হতে যাচ্ছে। শার্ট গায়ে জড়াতে জড়াতে সে মনের সুখে গাইল

—সানামরে, সামনারে। তু মেরা সানাম হুয়ারে। কারামরে, কারাম.....

বাকিটা বলার আগে জাহিদ, বেডে বসে থেকে পেছন থেকে লাথি মেরে বলল

—শালা চোখের সামনে বিয়ে করে নিবি, এই অধমরে পটানোর সুযোগটুকুও দিলিনা।

অফরান কোনমতে ড্রেসিং টেবিলে ঠ্যাক দিয়ে বেঁচে যায়। পড়ে যাচ্ছিল প্রায়। সোজা হয়ে সে শার্টে বুতাম লাগাতে লাগাতে বেটি মানুষের মত ভেংচি দিয়ে বলল

—তুই কেন পটানোর চেষ্টা করতে যাবি?

—করব নাতো কী করব?

আফরান ঠোঁট বাকিয়ে শয়তানি হেসে বলল

—বলে দেব নাকি ভাবিকে?তুই ডাবল টাইমিং করতে চাচ্ছিস?

জাহিদ তৎক্ষনাৎ লাফিয়ে উঠে দাঁড়াল। আফরানের কাঁধে হাত রেখে টেনে রুম থেকে বেরুতে বেরুতে জোরপূর্বক হেসে বলল

—আমি তো মজা করছিলাম। এমনি আমার সাথে দু'দিন কোন কথা বলছে না। বাকিটা তুই পেচ লাগিয়ে বন্ধ করিস না।

—————

বিশাল ডাইনিং টেবিল জুড়ে একে একে বসেছে সকলে। রাশেদা বেগমের হাতের রান্নার সুবাস পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে আছে। জাফরানি কাচ্চির গন্ধ, কালা ভুনার ঝাঁঝালো মসলা আর রেজালার ঘন সুগন্ধ মিলে পরিবেশটাকে আরও উষ্ণ করে তুলেছে।
এইগুলো বাকি ছিল৷ বাদবাকি সাজানোর পর রুমিনা নষ্ট করে ফেলেছিলেন তখন।

সকলে খেতে বসেছে। শিমুল এখনো বাসায় ফেরেনি। জাফর সকালে বাসায় গিয়েছেন। রুমিনা বেগম খুব খুশি। কত গল্প করছেন। রাশেদা বেগম ওনাকে দেখে শুধু অবাকই হয়ে যাচ্ছেন। সাথে ওনার ভীষণ আফসোস হচ্ছে অভ্র আর ঈশানের জন্য। এত বছর পর এসেছে মুখে কিছুই তুলতে পারল না। সাথে কী একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল

ইয়ারা সোফায় বসে আছে। তার মা রুমে খাবার নিয়ে তাকে খাইয়ে দিয়েছিল। আফরান খাওয়ার ফাঁকে ফাঁকে তাকে মনোযোগ দিয়ে দেখছে। সাথে মিটমিট করে হাসছে। ইয়ারার লজ্জা লাগছে তাতে। সত হোক একজন ছেলে এভাবে তাকালে কেমন কেমন জানি লাগে। আর যদি হয় ফিউনছে তাহলে সে যায়গায় লজ্জা লাগাটাই স্বাভাবিক।

ইয়ারা নজর সরিয়ে নিতে লক্ষ্য করল ডাইনিংয়ে সকলে থাকলেও ইউজান নেই। তার কেমন জানি অস্বস্তি জন্ম নিল মনে। বার বার সিঁড়ির পানে তাকাল। লোকটা নামছে না কেন? খাবে না নাকি?আর জেঠিমা আজ কেন ছেলের খাওয়া চিন্তা করছেন না? অন্যদিন তো সকলের খাওয়া বাদ দিয়ে ছেলে খেয়েছে কিনা সেটি নিয়ে টেনশনে থাকতেন। অন্তত কাউকে দিয়ে রুমে খাবার পাঠাতেন। সেটাও করছেন না

বিষয়টি খুব ভাবল তাকে। ছোট মাথায় হিসেব মিলছে না। ততক্ষণে সকলের খাওয়া শেষ লিভিংয়ে এক জুট হয়েছেন। রুমিনা বেগম খুশি মনে বললেন

—আমি কিছু শাড়ি অর্ডার করেছি ইয়ারার জন্য। বিকেলে চলে আসবে।

হতবিহ্বলের ন্যায় তাকাল ইয়ারা। সাথে চোখে পানি জমে উঠেছে আনন্দে। জেঠি প্রথম নিজ ইচ্ছায় তার জন্য শাড়ি পছন্দ করে আনছেন। ছোট থেকে এই পর্যন্ত শুধু তিনি জিমিকে পছন্দ করে কিনে দিতেন। তার জেঠু আগ বাড়িয়ে তার জন্য পছন্দ করে নিয়ে আসতেন। তাতে রুমিনা বেগম মোটেও খুশি হতে না।

বড় হওয়ার পর জিমি ইউজানের সাথে শপিংয়ে গেলে নিজ হাতে বেছে বেছে তার জন্য ড্রেস ও প্রয়োজননীয় সব নিয়ে আসতো৷ তার খুব পছন্দও হতো তখন। ভাবনার মাঝে হঠাৎ আফরান মাথা চুলকিয়ে জোরপূর্বক হেসে বলল

—শাড়ি তো আমিও অর্ডার দিয়েছি।

সিমরান মজা করে ভাইয়ের চুল টেনে ধরল

—আপনি তো দেখছি বিয়ে করার জন্য চার পায়ে দাঁড়ায় আছেন। শুধু কী শাড়ি অর্ডার দিয়েছেন নাকি সাথে আরও কিছু আছে।

আফরান নড়েচড়ে বসে ইয়ারার দিকে তাকাল। ফিছলে হেসে আনমনে বলল

—থাকবে না কেন? অবশ্যই আছে।

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৩||

চলবে....

৬০০ রিয়েক্ট পূর্ণ হলে রাতে দেব আরেকটি পর্ব।

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন