ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 24

লেখক: জিকরা ইসলাম

—থাকবে না কেন? অবশ্যই আছে।

ইয়ারা মুগ্ধ নয়নে তাকাল। কেন যেন মনে হলো সে আফরানের সাথে ভালো থাকবে। লোকটাও তাকে বুঝবে। শাড়ি অর্ডার দিয়েছে শুনে কেমন আলাদা অনুভূতি খেলে গেল সমগ্র দেহময়ে।

অন্তত এটা স্পট লোকাটাও তাকে বিয়ে করতে কোন আপত্তি নেই। তাকিয়ে থাকতে পারল না আর সে। গাল দুটোতে লজ্জা ভীর করেছে। শুকনো গোলাপের ন্যায় নুয়ে গেল কেমন। সিমরান ভাইয়ের চুল নাড়িয়ে জবাবে হেসে বলল

—তাহলে এই ব্যাপার। আমাদের জন্যও নিজের টাকা দিয়ে কিছু কিনে দিও। শুধু বউয়ের জন্য কিনলে হবে নাকি।

—তোদের পরে কিনে দেব। এখন আপাতত ইয়ারার জন্য কেনা কাটা করব।

ইয়ারা আরও বেশি নুয়ে পড়ল। ইশ এত কেন লজ্জা লাগছে তার। রাশেদা বেগম স্নান হাসলেন। এতদিন পর মাথা থেকে টেনশনটা দূর হলো। সুফিয়া বেগম কিছু একটা ভাবতে মগ্ন। তিনি গভীর চিন্তা ভাবনা করে ঠাণ্ডা গলায় বললেন

—বিয়েটা না হোক।

রুমিনা বেগমের হাসি মাখা মুখখানি মুহূর্তে কেমন পানসেঁটে হয়ে আসল। রাশেদা বেগমের ললাটে দীর্ঘ ভাঁজ পড়ল। আফরানের মাথায় আকাশ ভেঙে পড়ল বোধহয়। বদন তার শুনার সাথে সাথে মাএাধিক ছোট হয়ে গেছে। তার মা কী বলছে এসব? মাথা ঘুরাচ্ছে ইতিমধ্যে।

জাহিদ আফরানের অবস্থা দেখে ঠোঁট চেপে হাসছে। সে দ্রুত সুযোগ লুফে জ্বালানোর জন্য আফরানকে টেনে কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলল

—কেঁদে দিবি নাকি ভাই? ছ্যাহ, ছ্যাহ বিয়ে করার জন্য মানুষ এমন করে তোকে না দেখলে জানতেই পারতাম না।

তীব্র মুখ কালো করে নিল সে। কনুই দ্বারা জাহিদকে জোরে গোঁতা মেরে জাহিদর মত হিসহিসিয়ে দাঁত কটমট করে উঠল

—কাটা গায়ে কেন নুনের ছিটা দিচ্ছিস। রাগ কিন্তু আকাশ ছুঁয়ে গেছে। আম্মুর সাথেরটা তোর উপর মিটিয়ে ফেলব একদম।

জাহিদ মুখ চেপে ধরল। তার জোরে হাসি আসছে। আফরান মায়ের দিকে খানিক রাগ নিয়ে তাকিয়ে বিড় বিড় করল

—বিষয়টি এমন হয়ে গেল না?লেগ পিস মুখের সামনে রেখে লোভ দেখিয়ে কেড়ে নিয়ে গেলা?

রাশেদা বেগম মুখ ফুটে কিছু বলার আগে, রুমিনা বেগম তড়াক করে বলে উঠলেন

—এটা তুই কী বলছিস সুফিয়া? আজ ঝামেলা সব এক সঙ্গে মিটে যাক, আবার অমত করছিস কেন?

—অমত করব কেন? বিয়ে তো হবে তবে সেটা ইয়ারার ফাইনাল পরিক্ষার পর।

রুমিনা বেগম মানতে নারাজ,

—ছ'মাস বাকি পরিক্ষার। আমি চাই বিয়েটা আজই হয়ে যাক তুই না হয় পরিক্ষার পর নিজের বাড়ি নিয়ে যাস, ততদিন ইয়ারা এই বাসায় থাকবে তাতে আমার কোন সমস্যা নেই।

আফরান গুরুতর আতঙ্কের মধ্যে দিয়ে আছে। সে ব্যাকুল নয়নে মায়ের উওরের আশায়। রুমিনা বেগমের কথায় সুফিয়া বেগমের সোজাসাপ্টা উত্তর

—আমি আমার এক মাএ ছেলের বিয়ে খুব ধুমধাম করে দেব ভাবি। কোন কিছুর কমতি রাখব না। কাল আফরানের বাবা চাচ্চু জেঠা ও ফুপি সকলে এসে ইয়ারাকে আংটি পড়িয়ে দিয়ে যাবে, ঠিক ছ'মাস পর তাদের বিয়ে হবে। ততদিন আফরান এই বাড়িতে আসবে যাবে এবং ইয়ারার সব যাবতীয় খরচ বহন করবে।

মায়ের উওরে আফরান হাঁপ ছেড়ে বাঁচল। যদি বিয়ে না করার জন্য বলতো তাহলে এখানে সেন্সলেস হয়ে যেতো। ছ'মাস তার জন্য বেশি হলেও মানিয়ে নিবে।
তারপরও ইয়ারা তার হোক। এনগেজমেন্ট হয়ে গেলে আর তেমন কোন চিন্তা নেই।

ইয়ারা চুপচাপ বসে আছে। রুমিনা বেগম কিছু একটা ভাবতে মগ্ন। সুফিয়া বেগম রাশেদার হাতের উপর হাত রেখে প্রশ্ন করেন

—তোমার এতে কোন আপত্তি আছে ভাবি?

রাশেদা বেগম অল্প ভেবে চিন্তা হালকা হেসে জানালেন

—আমার কোন আপত্তি নেই। আপনি আমার মেয়েটাকে নিজের আপন করে নিচ্ছেন তাতে আমি খুশি। বাবা নেই বিয়ে দিতেও কত সমস্যা হতো সব জেনে শুনে নিজের কাঁধে তুলে নিয়েছেন দেখে আমার আত্মা শান্তি। সেখানে আপনি যেটা বলবেন আপা সেটাই হবে। জানেনি তো ইয়ারা ততটা বুঝদার নয়, তাই চাওয়া একটাই আমার বাপ মরা মেয়েটাকে আগলে রাখবেন।

বলতে বলতে ওনার চোখে পানি ঝমে উঠল৷ সুফিয়া বেগম মুচকি হাসলেন। ইয়ারা মায়ের মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কী করে থাকবে মাকে ফেলে অন্য কোথাও? যদিও ফুপির বাসা খুব বেশি দূরে নয়। তারপরও তো আলাদা থাকতে হবে। প্রতিটা মেয়ের এই জিনিসটা সত্যি মানিয়ে নেয়া কষ্ট সাধ্য।

তবে মা যে তার খুব খুশি। চোখে আনন্দে ঝমা হওয়া অশ্রু বিন্দুতে তা স্পষ্ট। জিমি ইয়ারার এক সাইড জড়িয়ে ধরে বসে আছে। আফরানকে জাহিদ টেনে নিয়ে গেল বাইরে। যদিও বান্দা যেতে চায়নি। ইয়ারাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই যেন এখন তার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আফসোস দেখলে শুধু দেখতে ইচ্ছে করে।

আগে মনে মনে ছিল তার ভালো লাগা, তবে মা তার এত বড় ইচ্ছে এক বছর পূর্বে পূর্ণ করে রেখে এখন জানিয়ে তীব্র করে দিল। “হায়। মনে শুধু উম্মে ইয়ারা মুনতাহা চৌধুরী। জানার পর থেকে বাকিটা সময় তার ইয়ারাকে নিয়ে ভাবতে ভাবতে গিয়েছে।

সুফিয়া রুমিনা বেগমের দিকে তাকালেন দেখেন তিনি এই মুহূর্তে গভীর কিছু একটা ভাবতে বিভোর। তাই হাতের উপর হাত রাখলেন। টের পেল না, বোধহয় সে মহিলা। তাইতো তখনো নিশ্চুপ। পকলও ফেলছেন না। সুফিয়া ফোঁস করে শ্বাস ফেলে নরম স্বরে বললেন

—বড় ভাবি?

এবার রুমিনা বেগম নড়েচড়ে বসে তাকালেন। সুফিয়া বেগম ফের একই ভঙ্গিতে বললেন

—তোমার কোন আপত্তি আছে?

রুমিনা বেগম মনে মনে বাঁকা হাসলেন। যা কল্পনার করার কথা সেসব তিনি মনে মনে এতক্ষণ কল্পনা করে গেছেন। তাই মুখে সুন্দর হাসি ঝুলিয়ে বললেন

—আমার কোন আপত্তি নেই। কাল এনগেজমেন্ট করিয়ে রাখ। ছ'মাস পর না হয় বিয়ে হবে সমস্যা নেই।

রাশেদা বেগম তাচ্ছিল্য হাসলেন। তিনি যেন রয়েসয়ে আছেন। সবই বুঝেন। কী করবেন আর? সবই যে ভাগ্য। দোয়া করে বদলাতে পারেননি। সেটি ভাবলেও আল্লাহ নারাজ হবেন। তিনি উত্তম পরিকল্পনাকারি। নিয়তি কোন দিকে নিয়ে যায় জানার ক্ষমতা মানুষের নেই।

———————

মসজিদের মিনার থেকে ভেসে আসা আছরের আজানে ধীরে ধীরে ঘুম ভাঙল ইয়ারার। সে চোখ মেলে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। দুপুরে রুমে এসে বেডে গা হেলাতে ঘুমের রাজ্য তলিয়ে গিয়েছিল।

টানা দু'ঘন্টা পর ঘুম ভাঙল। ধীরে ধীরে উঠে বসল।
চারপাশে অদ্ভুত এক প্রশান্ত নীরবতা। বিকেলের আলো জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে বেডের উপর এসে পড়েছে।

সোনালি আর ফ্যাকাশে কমলার মিশেলে তৈরি হয়েছে মায়াবী আবরণ। ইয়ারা বিছানা ছেড়ে বেলকনিতে এসে দাঁড়াল। মুহূর্তেই এক পশলা বাতাস এসে তার এলোমেলো চুল উড়িয়ে দিল। আকাশটা বিকেলের শেষ রঙগুলো মেখে বসে আছে। পশ্চিম দিগন্তে সূর্যের আলো ক্রমশ নরম হয়ে এসেছে।

দূরের গাছ গুলোর মাথায় সোনালি আভা পড়ে মনে হচ্ছে কেউ গলিত স্বর্ণ ঢেলে দিয়েছে পাতার উপর।
কয়েকটা চড়ুই পাখি ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। কখনো ছাদের কার্নিশে বসছে। আবার ডানা মেলে হারিয়ে যাচ্ছে অনন্ত আকাশে। রাস্তার ওপারে তাল গাছের মাথা দুলছে। গেটে চেয়ারে আক্কাস ভাই বসে আছে।

বাগানে ফুলের গাছ গুলো ভীষণ চোখ জুড়ানোর মত। প্রকৃতি আজ বড় শান্ত। শুধু শান্ত নয় বিষণ্নও। ইয়ারা দীর্ঘশ্বাস ফেলল। কারণ ছাড়াই মনটা খারাপ। সব কিছু ঠিক থাকার পরও কোথাও একটা অদৃশ্য ব্যথা জমে আছে মনে। যার নাম জানা নেই। কারণ খুঁজে পাচ্ছে না। রুমে ফিরে এলো। ওয়াশরুমে গিয়ে ওজু করে বেরুল৷ জায়নামাজ পেতে দাঁড়াল সে। আছরের নামাজ সম্পুর্ন আদায় করল ধীরে ধীরে।

সিজদায় গিয়ে চোখ দুটো বন্ধ করে রাখল কিছুক্ষণ। অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো মনে। তারপরও বুকের গভীরের ভার পুরোপুরি সরল না। সোজা হয়ে কিছু দোয়া পাঠ করল। সব শেষে দু'হাত তুলল আল্লাহর দরবারে। মনের অজানা বিষন্নতা নিয়ে সে কম্পিত গলায় প্রশ্ন তুলল

—ইয়া আল্লাহ, কেন আমার এত অশান্তি লাগছে জানি না। আজ আমার ঠোঁটের কোণে হাসি থাকার কথা। অথচ ভেতরে ভেতরে শুধু গোমড়ে মরছি। অজানা হাহাকার শুধু বয়ে যাচ্ছে সারা অঙ্গজুড়ে। কেন এমন হচ্ছে? আপনি তো সর্ব শ্রেষ্ঠ মন ও দিলের খবর জানেন, দয়া করে শান্তি মিলিয়ে দিন। আমি যে সইতে পারিনা।

বলতে বলতে তার আঁখিযুগল থেকে অশ্রুর স্রোতের ন্যায় ধেয়ে গেল গাল বেয়ে। বেশ কিছুক্ষণ অশ্রু বিসর্জন দেয়ার পর। সে ফের আল্লাহর দরবারে কাঁপা গলায় বলল

—ভাগ্যে যদি আফরান ভাইয়া থেকে থাকে তাহলে আপনি ঝামেলা বিহীন আমাকে তার করে দিয়েন। আমি চাই না আমার আম্মু আর কোন কষ্ট পাক। যদি ভাগ্যে ওনি না থাকেন, তাহলে সম্পর্ক গভীর হওয়ার আগে পথ দেখিয়ে দিন আল্লাহ।

বলেই সে কাঁদতে কাঁদতে আমিন বলে বদনখানিতে দু'হাত মেখে নিল। জায়নামাজ তুলে সে বেলকনিতে আবারও আসল। রেলিঙ চেপে দাঁড়াতে তার নাকে তীব্র সিগারেট বাজে গন্ধ নাকে এসে ঠেকল। তড়িৎ ব্যাগে সে ইউজানের বেলকনির দিকে তাকাল।

সেখানে কেউ নেই দরজাটাও চাপানো। তবে গন্ধ সেদিক থেকে আসছে। শুধু সিগারেটের বিশ্রি গন্ধ নয়। অন্য কিছু একটারও বাজে গন্ধ ছড়িয়ে আছে এই যায়গাটায়। ইয়ারার মাথায় ঢুকল না। কিসের হতে পারে। লোকটা সিগারেট খায় সে কত বারই নিজ চোখে দেখেছে।

কিন্তু এখন কি খাচ্ছে নাকি নিচ্ছে সেটা সে জানে না। মন কেন জানি ছটফট করল সপ্তদশীর। নিঃশব্দে সেদিকে তাকিয়ে রইল। পরপর উতলা হয়ে এগিয়ে গিয়ে রেলিঙ ঝুঁকে দেখার প্রয়াস চালাল। আফসোস দরজা ভীরিয়ে রাখায় চোখে কিছুই আঁটল না।

শরীর হালকা দুলছে। দ্রুত রুমে ফিরে এসে হাত কচলাতে কচলাতে পায়চারি করতে শুরু করল সারা রুমে। নিজের এখন কী অনুভূতি হচ্ছে নিজেও জানে না। মন পড়ে আছে ইউজানের রুমে। দেহ নিয়ে আর রইল না নিজের রুমে।

দ্রুত বেরিয়ে করিডোর দিয়ে একের পর এক পা ফেলে এগিয়ে গেল ইউজানের রুমে দিকে। দরজার সামনে আসতে পা স্থির হয়ে যায়। ভেতর থেকে বন্ধ আজ ভীরিয়ে রাখেনি। দুপুরে তো লোকটা খেতেও বেরুল না। আর সবাই কেমন নিজেদেরকে নিয়ে ব্যস্ত। একটি বার লোকটার কথা কেউ জিজ্ঞাস করল না আজ। বিশেষ করে তার জেঠিমা।

ছেলে ছেলে কর জান দিয়ে ফেলেন। আজ কোথায় গেল এত মায়া?তাকে আজ বড্ড ভাবাচ্ছে জেঠির ছোট একটি কর্ম। পর মুহূর্তে ভাবল, আজ তাকে নিয়ে চিন্তা করায় হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে। সেও না অতিরিক্ত ভাবছে। জেঠিমায়ের প্রান ইউজান ভাই। বড় ছেলেকে বড্ড বেশি ভালোবাসেন তিনি।

সব সময় নিজের খাওয়ার কথা না ভেবে ছেলের খাওয়া নিয়ে চিন্তায় মগ্ন হোন। ছোট থেকেই তা দেখে আসছে। আজ একটু বেখেয়ালি হয়েছে দেখে সেও কি নিম্ন চিন্তা ধারা পোষণ করছে। এটি একদম ঠিক নয়। শুধু শুধু নলেজ নষ্ট।

সে দরজার বুকে হাত রাখতে গিয়েও আর রাখল না। সামনে থেকে সরে এসে করিডোর দিয়ে চুপচাপ হেঁটে যেতে শুরু করল। জিমি ইয়ারাকে যেতে দেখে রুম থেকে বেরিয়ে এলো

—কোথায় যাচ্ছিস ইয়ারা?

ইয়ারা জিমির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল

—নিচে যাচ্ছিলাম। মাম্মাম হয়তো নিচে আছে।

জিমি ওরনা গলায় ঝুলিয়ে বক দুটো বের করে দেখিয়ে হেসে বলল,

—আজই কেটেছি সুন্দর লাগছে না?

ইয়ারা হেসে গাল টেনে দ্রুত বলল

—অনেক বেশি সুন্দর লাগছে বোনু।

জিমি কিছু বলতে নিলে নজর গেল সামনে। আফরান আর জাহিদ এদিকে আসছে। তাদের হাতে কিছু প্যাকেট। জাহিদ কাছে আসতে জিমি মুখ কালো করে নজর সরিয়ে নিল। জাহিদ দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ জিমির মুখের দিকে তাকিয়ে থাকল। অতঃপর নজর সরিয়ে ইয়ারার দিকে তাকিয়ে ভারী স্বরে বলল

—ছাদে যাবে নাকি দু'জন?

ইয়ারা ওরনা কচলে মাথা নাড়িয়ে না বলল। আফরান তার একদম পাশে দাঁড়িয়েছে। লজ্জায় সে তাকাতে পারছে না তার দিকে। লজ্জায় মাখো মাখো তার গাল দুটি। সপ্তদশী নুয়ে গেল কেমন। আগে এমন লাগেনি তার হঠাৎ দু'জন ফিয়ান্সে জানার পর থেকে এহাম অবস্থা। আফরান ঠোঁট চেপে হাসছে। “ইশশ আলাদা অনুভূতি হচ্ছে।

জিমি জাহিদের দিকে তাকিয়ে ভেংচি কেটে ইয়ারাকে টেনে নিয়ে যেতে যেতে বলল,

—যেখানে যাইনা কেন তাদের বলে যেতে হবে নাকি আমাদের? যতসব ডং।

জাহিদ হতাশ। আফরান মাথার পেছনের চুল নাড়িয়ে ইয়ারার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে। জাহিদ দিলে লাথি আফরান পড়তে বেঁচে যায়৷ ধুর সব সময় তার ভালো লাগার ভেতরে এসে এই শালা ব্যাঘাত ঘটায়। দাঁত কটমট করে বলল

—তুই সব সময় আমার পাকা ধানে মই দিস শালা।

বলেই কিছু করতে নিলে জাহিদ ছুটল। আফরানও পেছনে ছুটল। জাহিদ দৌড়ে ছাদের দিকে যেতে নিলে আচমকা জিমির সঙ্গে ধাক্কা লাগার ফলে জিমি পড়তে নিলে সে কোমর আঁকড়ে ধরে দ্রুত বলল

—সরি জান।

ইয়ারার চোখ বড় হয়ে যায়। জিমি চোখ গরম করে তাকাতে জাহিদ তড়িৎ বলে

—ধুরো বা 'ল কি সব ভুলভাল বলছি। সরি জিমি আফরান আসছে দ্রুত পালাতে হবে আমায়।

বলেই দ্রুত জিমিকে ছেড়ে হাতে প্যাকেট গুলো দিয়ে ছাদের দিকে দৌড়ে গেল। আফরানও জিন্স উপরে তুলতে তুলতে তার পিছু গিয়েছে। ইয়ারা সেদিকে তাকিয়ে হেসে ফেলল, দু'জনকে এভাবে বাচ্চাদের মত ছুটতে দেখে ভীষণ মজা লাগল। জিমি হাতের দিকে তাকিয়ে বিরক্তিতে আওড়াল

—কি ধরিয়ে দিয়ে চলে গেল?

ইয়ারা প্যাকেটের দিকে লক্ষ্য করল। উপরে ঠিকানা লিখা। কোন পার্সেল হবে হয়তো। শাড়ি নয়তো? দুপুরে আফরান বলেছিল শাড়ি অর্ডার দিয়েছে। তাহলে সেগুলো নাকি? ভাবতে কেমন লজ্জা লাগল।

———————

—কথা বলছো না কেন আমার সাথে?

—বলব না আর কোন দিন, আজই আপনার সাথে ব্রেকআপ।

—ছ্যাহ, এসব পঁচা কথা বলে না জান। আল্লাহ গুনাহ দিবে।

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৪||

চলবে....

ওয়াইফাই নেই, 🙂 হটস্পট চিনেন? আরকজনের থেকে খোঁজে চালাচ্ছি। 😑আপনাদের কথা চিন্তা করি কত দেখছেন। মরার তারে ঠ্যাডা পড়ছে। দু-তিনের মধ্যে ঠিক করতে না আসলে তাদের অফিসে আগুন লাগিয়ে দিক কেউ গিয়ে। আমিন।🤲

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন