ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 27

লেখক: জিকরা ইসলাম

⛔এই গল্পে মাদকদ্রব্য, আসক্তি এবং তার নেতিবাচক প্রভাব সম্পর্কিত কিছু উল্লেখ রয়েছে। এসব বিষয় কেবল গল্পের প্রয়োজনে উপস্থাপন করা হয়েছে; কোনোভাবেই মাদক গ্রহণ বা অপব্যবহারকে সমর্থন বা উৎসাহিত করা হয় না। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হলো।⛔

আজ রুমিনা বেগম নিজেই তদারকি করেছেন সবকিছু। মেয়েটার ঘন কালো চুল সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। কপালের মাঝখানে ক্ষুদ্র একটি টিপ। চোখে হালকা কাজল। ঠোঁটে মৃদু রঙের আভা।
বাড়তি কিছু নয়। তারপরেও আজ সপ্তদশীকে অস্বাভাবিক সুন্দর লাগছে। গায়ে আফরানে দেয়া পেস্ট রঙের শাড়িটি। চুড়ি আর ঝুমকো দুটোও পড়িয়ে দিয়েছে সিমরান। রুমিনা বেগম কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইলেন। অতঃপর সংযত কণ্ঠে বললেন

—চলো নিচে সবাই অপেক্ষা করছে।

ইয়ারার বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। সাথে বিস্মিত চোখ জোড়া জেঠিমায়ের উপর নিবদ্ধ হলো। বড় হবার পর প্রথম বার বোধহয় তার রুমে এসেছেন জেঠি। জিমির থেকে শুনেছিল জেঠি নাকি আজ বাজারও করেছেন। সে শুধু অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। তিনি কত চিন্তা করছেন তার জন্য। মনে মনে শুকরিয়া আদায় করল। সে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ তিনি নন। হয়তো রাগী স্বভাবের। মানুষ বড়ই অদ্ভুত। অল্প আদর ভালোবাসা পেয়ে, কেমন পেছনের সমস্ত অপমান তুচ্ছতাচ্ছিল্য ভুলে গেল মেয়েটি।

রুমিনা বেগম মুচকি হেসে ইয়ারার হাত ধরে ধীরে ধীরে রুম থেকে বেরুলেন। জিমি, জুহি, সিমরান পেছন পেছন বেরুল। তারা আজ গায়ে জড়িয়েছে লং কুর্তি। সাথে খুব সুন্দর করে সেজেছে। জিমি একটু বেশি সেজেছে। চুল বেঁধেছে ভীষণ ডিজাইন করে। তাকে আজ অসম্ভব প্রিটি লাগছে।

সকলে ইউজানের রুমের সামনে দিয়ে যাবার সময় তীব্র বাজে স্মেল পেল। ইয়ারার সারা অঙ্গজুড়ে কেমন ঝাঁকুনি মেরে উঠল। রুমিনা বেগম কেন জানি আজ কারও কথা মাথায় নিয়ে ঘুরছেন না। শুধু ইয়ারা ব্যাতিত। তিনি লক্ষ্য না করে দ্রুত টেনে নিয়ে গেলেন সামনে। জিমি এগোতে না পেরে দাঁড়িয়ে যায়। তার সাথে সাথে জুহি সিমরান ও দাঁড়াল। সকলের ভ্রু কুঁচকে এসেছে। ওরনা দ্বারা নাক চেপে ধরে জিমি বলল

—এত বাজে স্মেল আসছে কেন এখান থেকে? ফুলি কি বাসাটা সুন্দর করে পরিস্কার করেনি?

—আরে এটা তো পঁচা গন্ধ না। কিন্তু কেমন একটা উদ্ভুত স্মেল।

সিমরানের কথায়, জুহি বলল

—স্মেলটা ইউজান ভাইয়ার রুম থেকে আসছে। আর ভাইয়াকে কাল থেকে এই পর্যন্ত আমি দেখেনি আর।

জিমির মাথায় চাপ লাগল। আসলেই তো, কাল থেকে তার ভাইয়া দুপুরে খেতে নামেনি নিচে। এমনকি রাতেও দেখল না নামতে। আজ অফিসে গেল না। আবার কেমন তারাও কেউ এসে খোঁজ নিল না। সে মানে তার ভাইয়া রাগী। ডাক দিতে গেলে বকাঝকা করবে। তার মত চলাতে সে কম্ফোর্ট। তাই বলে কি তার আম্মুও ডাক দিতে আসবে না?আজ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। দু'দিন ধরে রুমের ভেতরে কি করছে? জিমির মাথা লণ্ডভণ্ড হয়ে গেল। মুখ শুকিয়ে প্রায় চৌচির। দ্রুত হাত রাখল দরজার বুকে। জোরে জোরে ধাক্কা দিয়ে উঁচু গলায় ডাকল

—ইউজান ভাইয়া দরজা খুলো। খাবে না তুমি?আমি খাবার উপরে নিয়ে আসব না হয়। তুমি দরজা খুলো।

কোন সারা শব্দ আসল না গম্ভীর পুরুষের রুম থেকে। জিমি বেশ কয়েক বার ডাকল। তার চিন্তা হচ্ছে। তবে ততটাও না। ইউজান প্রায় নিজের রুমে থেকে কাজ করে। ডিসটার্ব তার পছন্দ নয়। জুহি সিমরান এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে রইল।

আফরান রুম থেকে বরুচ্ছে রেডিসেডি হয়ে। গায়ে তার পেস্ট রঙের পাঞ্জাবি। গলায় গোল্ডেন মাফলার। বুঝাই যাচ্ছে হবু স্ত্রীর শাড়ির সাথে ম্যাচিং করে পড়েছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে চুল ঠেলে বেরিয়ে যেতে পেছন পেছন জাহিদ বেরুল। তার গায়ে মেরুন শার্ট। এস কালার প্যান্ট। হাতে কালো ফিদার একটি বেস্টলেট। দুটো রুমের পরে ইউজানের রুমের সামনে দাঁড়িয়ে জিমিকে এভাবে ডাকতে দেখে তাদের কপাল কুঁচকে আসল। এগিয়ে এসে দরজার মুখোমুখি দাঁড়াল তারা। তাদের দু'জনের নাকেও তীব্র বাজে গন্ধ ছড়িয়ে পড়ল। জাহিদের চিনতে একটুও অসুবিধা হয়নি সে দ্রুত জিমিকে টেনে বলল

—কি হয়েছে? ইউজান ভাই দরজা খোলছে না?

জিমি অভিমান সাইডে রেখে কিছুটা উতলা হয়ে জবাবে জানাল

—না। বেশ কিছুক্ষণ ডাকলাম। ভাইয়া কাল থেকে দরজা বন্ধ করে রেখেছে। ভেবেছিলাম প্রতিবারই যখন এমন করে হয়তো এবারও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু ভাইয়ার রুম থেকে কেমন বাজে স্মেল আসছে দেখেছেন?

জাহিদ জিমির সাজসজ্জা দেখে ফিদা। তবে সৌন্দর্য পড়ে গিলবে আগে বিষয়টি হ্যান্ডেল করে নিক। তড়াক করে জিমিকে সামনে ঠেলে দিয়ে স্বাভাবিক গলায় বলল

—বাজে স্মেল নয়। খানিক সন্দেশের ঘ্রাণ পাচ্ছো না? রুমে স্প্রে মেরেছে।

জিমি তৎক্ষনাৎ চোখ মুখ কুঁচকে চেঁচাল

—তারপরও গন্ধটা কেমন জানি। স্প্রে বোধহয় পঁচে গেছে। আর ইউজান ভাইয়া ব্র্যন্ডের জিনিস ইউজ করে। দুনম্বরি কিছু নিজের রুমে ইউজ করা তো দূর, বাসায় কোথাও ইউজ করতে দিবে না।

জাহিদ তারপরেও জোর করে তাকে আরেকটু সামনে ঠেলে দিতে দিতে খানিক ধমকের স্বরে বলল

—তুমি বুঝবা না। নিচে যাও।

পর পর বাকি দু'জনের দিকে তাকিয়ে বলল

—তোমরাও নিচে যাও। এখানটা আমরা দেখছি। ইউজান ভাই রেগে গেলে সব ক'টার দাঁত ফেলবে থাপ্পড় দিয়ে।

জিমি যেতে না চাইলে সিমরান আর জুহি টেনে নিয়ে যায়। আফরান তখনো বিষয়টি পুরোপুরি বুঝেনি। জাহিদ শার্টের হাতা গুটাতে গুটাতে তার দিকে এগিয়ে আসল। আফরান খানিক চিন্তিত মুখ করে বলল

—কিসের গন্ধরে এটা?

জাহিদ খুব আস্তে করে উত্তরে জানাল

—ইউজান ভাই রুমে ড্রা '''গস নিচ্ছে। শুধু তাই নয় সরাসরি নামটা মুখে না নেই। তবে গোলাপি ট্যাবলেট বোধহয় নিচ্ছে। তাই তো স্মেলটা এতটা ছড়িয়েছে। ড্রা '''গে এতটা স্মেল ছড়ায় না।

—হোয়াট?এসব নিয়ে শুধু শুধু কেন স্বাস্থ্যের ক্ষতি করছে?

জাহিদ কি বলবে আর। সে কি আর কারণ জানে। তবে ভাবল সফল বিজনেস ম্যান। নিজের বড় একটি কোম্পানি আছে। পাশাপাশি নানান বিজনেস ম্যানদের সাথে সেয়ারেও কাজ করছে, সে চিন্তায় বোধহয় একটু আধটু নিচ্ছে। আবার এমনো হতে পারে এত টাকা, সেটার গরমে নিচ্ছে। কোন কারণে টেনশনে থাকলেও নিতে পারে। শার্টটা খানিক উপরে তুলে কোমরে দু'হাত রেখে দরজার দিকে তাকিয়ে পরপর আফরানের দিকে তাকাল। ঠোঁট ভিজিয়ে অল্প স্বরে বলল

—জানি না ইয়ার। ডাক দিতে গেলে মেরে ফেলবে। এমনিতে যা রাগী এখন মনে হয় এসব নিয়ে হিংস্রতে পরিনত হয়ে আছে। টুকটাক নিয়ে আপনা আপনি অফ দিয়ে দিবে। যা বুঝলাম মাঝে মাঝে হয়তো নেয়।

আফরান জাহিদের কথায় সামনে এগিয়ে যেতে যেতে বলে

—রাইট। বাট এতটা পাওয়ারফুল মাদ ''ক জিনিস শরীরে না নেওয়া বেটার । পরে কত প্রবলেম হবে জানিস?

—এই জেনারেশনে বেশিরভাগ পোলাপান এসবে আসক্ত। পার্থক্য এটুকু, কেউ ইচ্ছে করে নিচ্ছে। কেউ ডিপ্রেশনে ভুগে নিচ্ছে।

পর পর জাহিদ সিরিয়াস ভঙ্গিতে বলল

—ইউজান ভাইকে তুই তো চিনিসই। মারাত্মক একজন গম্ভীর পুরুষ। সাথে অতিরিক্ত অ্যটিটিওড। এই দেখ না আমরা যে কাজিন? মানে সে চুল বলেও গোনায় ধরে না। তার সাথে আড্ডা দেয়া তো দূর ঠিক করে কথা বলতে গেলে হাঁটু কাঁপে। মানে মাঝে মাঝে সাইকো মনে হয়। ভাইয়ার ব্যাক রাউন্ড সম্পর্কে কেউ জানে না। আট বছর বাইরে পড়াশোনা করেছে। পুরো নিখোঁজের মত৷ অতিতের অনেক কাহিনি জানা হয়নি। কেন জানি না আমার খুব জানতে ইচ্ছে করে। আমিনুল আঙ্কেলের এক্সিডেন্ট হওয়ার পরই একটা তো কিছু গোলমাল হয়েছে। যাইহোক ইউজান বাসা ব্যতিত অন্য কোন কাজে কোথাও দেখা হলে খুব সুন্দর করে কথা বলে। অথচ আমরা বাসায় আসলে তার শরীরে যেন কেউ ঝারু দিয়ে পেটায়। এমন মুখ করে রাখে। হায় রব্বুল আলামীন আমি আজও বুঝলাম এটার আসল কারণ।

বলতে বলতে বেটি মানুষের মত কপালে হাত ঠেকাল। সিঁড়ি বেয়ে অর্ধেক নেমে গিয়েছে দু'জন। আফরান বিষয়টি শুনে কেমন খানিক অন্যমনস্ক হলো। তার মাঝে নজর গেল সোফায় মাথা নত করে বসে থাকা সপ্তদশীর দিকে। মুহূর্তে কেমন বুকের বাঁ পাশে সুঁ সুঁ করে মিষ্টি অনুভূতি ধেয়ে গেল। এক দৃষ্টি তাকিয়ে রইল সেদিকে। জাহিদ বকবক করা শেষ করে তাকে লক্ষ্য করতে কাঁধে হাত রেখে নিচে নামাতে নামাতে দুষ্ট হেসে বলল

—কম করে দেখ। তোরই নজর লেগে যাবে না হয়। অবশ্য ইয়ারা মাশা-আল্লাহ অনেক বেশি প্রিটি। জিমি না পটলে ওরে আমি সিউর পটাইতাম।

কথাটা শেষ হতে কারও সাথে ধাক্কা খেল। বিরক্ত হয়ে দাঁত কটমট করে তাকাতে চোখ তার বিলাই ম্যাও হয়ে কাটা খাও হয়ে যায় এক জোড়া আগুন চোখের দর্শন পেয়ে। মানে ধাক্কা আর কারও সাথে লাগতে পারল না? প্রেমিকার সাথেই লাগতে হলো?তাও আবার অন্য মেয়ের প্রসংশায় পঞ্চ মুখো অবস্থায়?তার তো এখন দড়ি ছাড়া ঝুলে পড়তে ইচ্ছে করছে ফ্যানের সাথে। আফরানকে তার কাকিমা টেনে নিয়ে গেল। জাহিদ ভুলাভালা ফেইস বানিয়ে কিছু বলতে নিলে জিমি নজর সরিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে উঠে গেল উপরে৷ জাহিদ কোনরকম জিমি চোখের আড়াল হতে দ্রুত উঠে এলো। দৌড়ে যেতে থাকা জিমির সামনে বজ্রপাতের গতিতে ছিটে গিয়ে দাঁড়াল। জিমি ফুঁসতে ফুঁসতে নিজেকে সামলে দাঁড়াল কোনমতে। তেজি চোখে তাকিয়ে ঝাঁঝাল গলায় বলে উঠল

—ভালোই ভালো সামনে থেকে সরে দাঁড়ান। আমি রুমে যাব।

জাহিদ সামন্য এগিয়ে এসে জিমির দু'গাল আগলে নিয়ে বলল

—এত রেগে যাচ্ছো কেন সোনা?

জিমি তৎক্ষনাৎ গাল থেকে জাহিদের দু'হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। সামন্য পিছিয়ে শব্দ করে হেসে নাটকীয় ভঙ্গিতে জাহিদকে হাত দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে বলল

—ওহ মিস্টার কে হোন আপনি আমার?যার বৃত্তিতে আমি আপনার সাথে রাগ করব। হাস্যকর।

জাহিদ তৎক্ষনাৎ জিমিকে টেনে দেওয়ালে চেপে ধরল। রক্ত চক্ষু করে দাঁত কটমট উঠল

—তোর মুখে ফারদার যেন এই কথাটি না শুনি। আমি তোর সব। তুই আমার সব। মাইন্ড ইট।

জিমি আগুন চোখে তাকিয়ে থেকে ফের শব্দ করে হাসল। জাহিদ কোনমতে নিজেকে কনট্রোল করে শান্ত গলায় বলল

—ভুল বুঝতেছো আমায়। আফরানকে শুধু আমি একটু জেলাস ফিল করাতে চাই। এর বেশি কিছু না।

পরপর জিমিকে ছেড়ে দাঁড়িয়ে কানে ধরে খানিক উন্মাদ গলায় বলল

—আচ্ছা যাও আজকের পর থেকে আর বলব না কিছু। এবারে মত ক্ষমা করে দেও আমায়। তারপরেও আমাকে ভুল বুঝে তুমি কষ্ট পেয়ো না। তোমার কষ্ট আমার সহ্যা হয়না।

জিমি এবার শান্ত হয়ে তাকিয়ে রইল জাহিদের দিকে। মানুষটা যতই হেয়ালি আর মজা করুক না কেন। দিন শেষে তার কাছে এসে দুর্বল। মনে নতুন ভালোবাসার রঙ লাগায় অদ্ভুত অনুভূতি দুলা দিয়ে যায়। সে মাএ পাঁচ দিনে এতটা দুর্বল হয়ে পড়েছে। সেখানে মানুষটা তাকে দু'বছর আগে থেকে ভালোবাসে। মনে মনে খুশি হলেও মুখে কিছু বলল না। জাহিদ কান ছেড়ে জিমিকে টেনে নিল নিজের কাছে। অতঃপর ভারী স্বরে বলল

—কিছু বলছো না কেন?

—বলে কি করব?

জিমি মনে মনে হেসে। ইচ্ছে করে মুখ ভার রেখে অন্যদিকে তাকিয়ে বলল কথাটি। জাহিদ হতাশ। তারপরেও দুষ্ট হেসে লুতুপুতু করে বলল

—ফুসফুস তুমি রেগে আছো দেখে আমার হার্ট লক হয়ে যেতে চাইছে। প্লিজ একটা পাপ্পি দেও। না হলে সিনিয়র বিউটিকে কল দিচ্ছি।

জিমি তৎক্ষনাৎ চটে ঠোঁট উল্টে বুকে কিল ঘুসি দিতে শুরু করল। পরপর বেঁজির মত খামছে ধরল চুল। জাহিদ কোনরকম ঝুঁকে চুল ছাড়াতে ছাড়াতে চোখ মুখ কুঁচকে আওড়াল

—আহ্ লাগছে ছাড়ো। তোমার শাশুড়ির হাতে কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য এত মার খাইনি। যতটা তোমার হাতে খাচ্ছি।

—সিনিয়র বেডি গো কাছে যাওয়ার সখ মেটাব আজ গোলাম।

——————

আফরানকে বসানো হয়েছে ইয়ারার পাশে। তাতে অবশ্য ইয়ারার লজ্জায় যায় যায় অবস্থা। মাথা নিচু করে রেখেছে তুলার শক্তি হয়ে উঠছে না। তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে। আফরানের জেঠি মুগ্ধ কণ্ঠে বলে উঠলেন

—মাশাআল্লাহ৷ মেয়েটা তো একেবারে লক্ষ্মী প্রতিমা।

পাশ থেকে কাকিও সায় দিলেন।

—ঠিক বলেছেন ভাবি একদম শান্ত একটি মেয়ে।
আজকালকার মেয়েদের মধ্যে এমন নম্রতা খুব কম দেখা যায়।

কথা গুলো শুনে ইয়ারার কান গরম হয়ে গেল। সে আরও মাথা নিচু করে নিল। রাশেদা বেগম দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। চোখের কোণে জমে থাকা অশ্রু অবশ্য লুকাতে পারলেন না। সুফিয়া কাঁধে হাত রেখে মুচকি হাসলেন। রাশেদা বেগম চোখ মুছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন

—আপনার জন্যই আমার মেয়েটাকে সুখি দেখতে পারব আপা। আমি চির ঋনী হয়ে থাকব। এত বড় উপকার ভুলার নয়।

—কি যে বলো না ভাবি? ইয়ারাতো আমার মেয়ের মতই। এটা উপকারে কি হলো?

———————

অবশেষে আংটি বদলের সময় এলো। মাঝখানে সুন্দর করে সাজানো ট্রে এনে রাখা হলো। তার উপর দুটো আংটি। রুমজুড়ে চাপা উত্তেজনা। সবার চোখ এখন তাদের দুজনের দিকে। আফরান উঠে দাঁড়াল।
আজ লোকটাকে বেশ পরিপাটি লাগছে। তার মুখেও অদ্ভুত এক প্রশান্তি। ইয়ারা নিজের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর ছোট একটা পাখি ডানা ঝাপটাচ্ছে। আফরান ধীরে ধীরে আংটিটা হাতে তুলে নিল। ইয়ারাকে রুমিনা বেগম দাঁড় করিয়ে দিলেন। সাথে নরম কন্ঠে বললেন

—হাত বাড়িয়ে দেও মা।

ইয়ারা কাঁপা কাঁপা হাতে নিজের ডান হাত এগিয়ে দিল। আঙুলে স্পর্শ লাগতে তার বুকের ভেতর কেমন করে উঠল। লজ্জায় চোখ তুলে তাকানোর সাহসও হলো না। নিচু মাথায় দাঁড়িয়ে রইল। আফরান আংটি পরিয়ে দিল তার অনামিকায়। চারপাশে মুহূর্তে করতালির শব্দ উঠল। জাহিদ জিমিকে কনুই দিয়ে ঠেলে হাত তালি দিতে দিতে চেপে দাঁড়িয়ে সকলের অগোচরে কানের কাছে মুখ রেখে হিসহিসিয়ে বলল

—আমাদেরটা কবে হবে গো এমন করে?

জিমি একই ভঙ্গিতে বলল

—মনে হয় না হবে বলে।

তৎক্ষনাৎ জাহিদ নিজের হাতে থাকা একটা আংটি খোলে তার অনামিকা আঙুল টেনে পড়িয়ে দিল। জিমি দ্রুত জাহিদকে দূরে ঠেলে খানিক রাগ দেখিয়ে বলল

—মনে হচ্ছে সকলকে দেখাতে চাইছেন?দূরে থাকুন বাটপার। সিমু এখানেই আছে।

বলতে না বলতে সিমু সিআইডির মত তাদের দিকে নজর ফেলে দিল কেমন। জিমি দ্রুত জাহিদের থেকে নজর সরিয়ে হাত তালি দিতে দিতে দাঁত বের করে হাসতে থাকল। যেন কোন কচুও না বুঝে কুটনিটা। ইয়ারা লজ্জায় প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়ার অবস্থায়। এবার পালা তার। ট্রে থেকে দ্বিতীয় আংটিটা তুলে নিল সে। আঙুল গুলো অসম্ভব ভাবে কাঁপছে। এত মানুষের সামনে দাঁড়িয়ে থাকার অভ্যাস তার নেই। আফরান মৃদু হেসে হাত বাড়িয়ে দিল।
ইয়ারা কোন রকমে নিজের কাঁপা হাত সামলে আংটিটা আফরানের অনামিকায় পরিয়ে দিল। তবে বুকে অজানা কিছু একটা ধাক্কা মারল তখন। অস্বস্তি জন্ম নিল হঠাৎ। হালকা ঘামছে। তার দাঁড়াতে ইচ্ছে করল না আর। লিভিং জুড়ে আবারও হাততালিতে ভরে উঠল। দোয়া শুভেচ্ছা ও হাসির শব্দে মুখর হয়ে উঠল চারপাশ। কোলাহলের মাঝখানে কাঁপতে থাকল সপ্তদশী। খুশি হওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ আর হতে পারল না। তার সাথে গত দু'দিন ধরে এমন হচ্ছে কেন নিজেও জানে না। অস্বস্তি ভরা আঁখি ঘুরাতে সিঁড়ির পানে নজর গিয়ে আঁটকে গেল। থমকে বসল জিরজির করতে থাকা অন্তর

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৭||

চলবে....

৬০০ রিয়েক্ট পূর্ণ হলে পরের পর্ব পেয়ে যাবেন। যত রেসপন্স করবেন তত আমিও আগ্রহী হবো....আর আজ আমি একদমই ডান না হওয়া ছাড়া দিতাম না। কিন্তু আমার নেট সীমিত আমাকে আউট মারবে মামা। 🙂 সে জন্য দিয়ে দিলাম। আবার খয়রাতী করে বিকালে চ্যাক দেব। যদি ডান হয়ে যায় পেয়ে যাবেন ইনশা-আল্লাহ। ১ তারিখে নিউ নিচ্ছি। তখন দেখব কিভাবে ডিস্টার্ব মারে। ইনজয়।💋

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন