#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম || ৩০ ||
চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। আরেকবার দেখার সুযোগ তার কপালে মিলল না। চোখের পানি অবাধ্য আজ। ফুঁপিয়ে উঠল এখন। এতক্ষণ কান্নাটা গলায় দলা পাকিয়ে ছিল। জিহাদ বাসার ভেতরে চলে যায়।জাহিদ জিমিকে সামলাতে পারছে না। তাই সে না পেরে আলাদা করে গাড়ি করে তাকে নিয়ে রওনা দিল। সিমরান সিমু এক প্রকার জোর করে গেল তাদের সঙ্গে। সুফিয়া বেগমও চলে গেলেন তাদের সাথে। ইয়ারারও যেতে চায়, তবে মুখ ফুটে বলার আগে তারা চলে গিয়েছে চোখের সামনে দিয়ে। ফুলি আর জুহি তাকে টেনে তুলল। রাশেদা বেগমও আঁচলে মুখ গুঁজে কাঁদছেন। ইয়ারা পাগলামি করে এলোমেলো অবস্থায় ময়লা কাপড়ে গেটের দিকে দৌড়ে যেতে নিলে তিনি তাড়াহুড়ো করে টেনে ধরলেন মেয়েকে। দু'হাতে জড়িয়ে ধরতে সপ্তদশী এবার গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল
—আমাকে যেতে দেও আম্মা। আমি ইউজান ভাইয়ের কাছে যাব। আমার খুব কষ্ট হচ্ছে এখানে।
রাশেদা বেগম মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন। আক্কাসকে চোখ দিয়ে ইশারা করলেন তিনি। আক্কাস দ্রুত গেটে লাগিয়ে তালা ঝুলিয়ে দিতে শুরু করল। যা দেখে ইয়ারা আরও পাগলামিতে মেতে উঠে। জোর করে শক্তি খাঁটিয়ে মাকে ছাড়িয়ে ছুটে গিয়ে আক্কাসকে সরিয়ে দিল সামনে থেকে। ততক্ষণে গেটে তালা লাগিয়ে ফেলেছিল আক্কাস। ইয়ারা অঝোরে অশ্রু বিসর্জন দিয়ে তালা ধরে টানতে টানতে বলল
—আক্কাস ভাই কেন তালা লাগালে?আমি যাব।
পরপর তালা ছেড়ে আক্কাসকে ঝাঁকাতে শুরু করে উন্মত্ত গলায় বলল
—খোলে দেও না। আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে।
আক্কাস এবার ছলছলে নয়নে তাকিয়ে বলল
—তুমি কার লগে যাইবা ইয়ারা?সকলে চইলা গেছে।
ইয়ারা কেঁদে তালায় আঙুল তাক করে আক্কাসের দিকে দৃষ্টি স্থির রেখে মুহূর্তে গোসসায় চিৎকার করে উঠল
—আমি একা একা যাব৷ তারপরও খোলে দেও তালা। কেন আমায় জোর করে আঁটকে রাখছো তোমরা?
রাশেদা বেগম এগিয়ে এসে মেয়েকে টেনে নিতে নিলে সে আচমকা ধাক্কা দিয়ে বসল মাকে। সে নিজের মধ্যে আছে কিনা আদৌও সন্দেহ। রাশেদা বেগম মেয়েকে বেয়াদবি করতে দেখে অবাকের শেষ সীমানায়। এই প্রথম মাকে এতটা ক্ষোভ নিয়ে ধাক্কা দিয়েছে সে। জেদি সে ছিল না কোন দিনও। আর হলেও মায়ের উপর সে প্রভাব ফেলেনি। তার ম্যন্টালিটি একটু অন্য রকম। তবে সময়ের সাথে সাথে সেটা প্রায় ঠিক হয়ে এসেছে। এখন অভিমান করতে পারে। গোসসা দেখাতে পারে। আবার নিজেকে সকলের থেকে আড়াল করেও রাখতে পারে। এখন কেমন ফনা ধরা সাপের ন্যায় শ্বাস নিচ্ছে। কোন হসপিটালে নিয়ে গিয়েছে এই মেয়ে কি জানে?একা একা কোথায় যাবে আজব। সেটি ভেবে রাশেদা বেগম নিজেকে সামলে এগিয়ে এসে ইয়ারাকে শান্ত স্বরে বুঝানোর চেষ্টা করেন।
—তুমি কোথায় যাবে মা?বুঝার চেষ্টা করো। আমি তোমাকে পড়ে নিয়ে যাব।
ইয়ারা ছিটকে গেটে ঠ্যস দিয়ে দাঁড়িয়ে চেঁচাল
—কিছু শুনতে চাই না। আমি এখন যাব। আমার এখন যেতে ইচ্ছে করছে।
রাশেদা তারপরও এগিয়ে গিয়ে হাত ধরে বুঝাতে চাইলেন। তবে ইয়ারা আজ দিগন্তের শেষ সীমানায় পৌঁছে। সে বড্ড অবাধ্য মেয়ের প্রমাণ দিল। বারবার যাওয়ার জন্য পাগলামি করল। রাশেদা বেগম না পেরে থাপ্পড় বসালেন গালে সাথে তীব্র ধমক দিয়ে বললেন
—এত অবধ্য হয়েছিস কবে থেকে? বলেছিনা পড়ে নিয়ে যাব। এখন পাগলামো করলে হবে? এভাবে না কেঁদে গিয়ে আল্লাহর কাছে দোয়া কর সেটি অন্তত কাজে লাগবে।
ইয়ারা চুপ হয়ে গেল। তার চোখ শূন্য। শান্ত হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে পায়ে অবোধের মত বাড়ির দিকে এগলো। ফুলি জুহি দু'জনেই কাঁদছে। রাশেদা বেগম মেয়ের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে উঠলেন। বহু দিন পর গায়ে হাত তুলেছেন। অন্তর জ্বলছে। কত জ্বালাপোড়ানি লাগছে এখন।
—————————
জরুরি বিভাগের উজ্জ্বল সাদা আলো চোখে বিঁধছে।ইমার্জেন্সি বিভাগের দরজা বন্ধ। লাল আলো জ্বলছে।ভেতরে জীবন আর মৃত্যুর সূক্ষ্ম লড়াই চলছে।করিডোরে আফরান আর জাহিদ পায়চারি করছে। কিছুক্ষণ আগে পৌঁছাল হসপিটালে। শিমুল দুহাত জোড় করে বসে আছে। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। পরিচিত হসপিটালে নিয়ে এসেছে তাদের। এখানে ডক্টর জাবেদের সাথে পার্সোনাল বিজনেসের কারণে ইউজানার সাথে উঠা বসা। তাই আরও সুবিধা হলো। রুমিনা বেগম আর জিমি ক্রমাগত কেঁদে যাচ্ছে। জাফর শান্তনা দিচ্ছেন।
সুফিয়া বেগমও জাহিদের সঙ্গে তখন চলে এসেছিলেন। তিনিও বেশ চিন্তায় আছেন। মনে মনে শুধু দোয়া ইউনুস পড়ছেন। সিমরান খুব চুপচাপ বসে আছে। সিমুর তো প্রাণ যায় যায়। বলতে গেলে সকলে গুরুতর আতঙ্কের মধ্যে দিয়ে আছে। এভাবে প্রায় দু'ঘণ্টা পর চিকিৎসাকক্ষের দরজা খোলল। একজন মধ্যবয়স্ক ডক্টর ধীর পায়ে মুখের মাক্স খোলতে খোলতে বেরিয়ে এলেন। মুখ দেখে কারও সাহস হলো না প্রথমে কিছু জিজ্ঞেস করার। জিমি জাহিদকে ঠেলল। জাহিদ এগিয়ে যেতে সিমু সিমরান পিছু গেল। জাহিদ দ্রুত প্রশ্ন করল
—ডক্টর পেসেন্ট এখন কেমন আছে?
ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। কয়েক সেকেন্ড নীরব রইলেন। তারপর ধীর কন্ঠে জানালেন
—রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।
করিডোরে নিস্তব্ধতা নেমে এলো। সকলে দাঁড়িয়ে গেল এহাম কথা শুনে। আশা নিয়ে ডক্টরের মুখপানে তাকিয়ে রইল। তিনি ফের একই ভঙ্গিতে বললেন
—আমরা আপাতত তাকে স্থিতিশীল রাখতে পেরেছি। কিন্তু সত্যি বলতে পরবর্তী ৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুমিনা বেগম কেঁপে উঠলেন। দ্রুত এগিয়ে গিয়ে উতলা হয়ে প্রশ্ন করলেন
—আমার ছেলে বাঁচবে তো ডক্টর জাবেদ?
ডক্টর জাবেদ চিন্তিত স্বরে আওড়ালেন
—ইউজানের শরীরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাদক গ্রহণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে ব্যবহারের মাত্রা অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক। এই মুহূর্তে বেঁচে উঠার সম্ভাবনা আছে, তবে ঝুঁকিও অনেক বেশি। চিন্তা করবেন না। ইউজানের জন্য আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব।
পরপর সিরিয়াস ভঙ্গিতে জানালেন
—একটা সামান্য দৌড়াদৌড়ির সিচুয়েশনে ফেস করতে হবে আপনাদের মিসেস রুমিনা বেগম। এই ধরনের ঘটনার ক্ষেত্রে হসপিটালের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অলরেডি পুলিশ কেচ হয়ে গেছে। যতক্ষণ সেটি থানায় গিয়ে মিটমাট না করছেন ততক্ষণ কোন চিকিৎসা দেয়া হবে না আইন অনুযায়ী। এবার সে যতই বড় সফল বিজনেস ম্যান হোক না কেন। তারপরও বিষয়টি আমি হ্যান্ডেল করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বাকিটা আপনারা কোন পুলিশকে দিয়ে সামলে নিন। ফাইল তাদের কাছে পৌঁছে গিয়েছে।
—যত টাকা লাগুক দেব আমি। তারপরও আমার ছেলে চিকিৎসায় যেন খামতি না থাকে।
নিজেকে শক্ত করে রুমিনা বেগম বলেছেন। ডক্টর চলে যেতে তিনি রক্ত চক্ষু করে শিমুলকে শক্ত কন্ঠে বললেন
—পুলিশ স্টেশন যা। যে পুলিশ বাড়াবাড়ি করবে তার জিভ টেনে ছিঁড়ে মুখের উপর এক কোটি টাকা ছুঁড়ে ফেলে আসবি
সকলে আঁতকে উঠল। হাই লেভেলের রাগা রেগেছেন তিনি। তারপর ভাবলেন ছেলেকে ভীষণ ভালোবাসে। জাহিদ অগোচরে ডোগ গিলল। খালামুনি যা রিনা খান। যদি শুনেছে সে ওনার মেয়ের সাথে টাংকি মারছে। তাহলে সারছে কাম। গলা কেটে দিবে বোধহয় জল্লাদ আন্টি। সিমু মামুনির দিকে তাকিয়ে নিজের গালে হাত রেখে আওড়াল।
—আওও ড্রিম শাশুড়ি।
শিমুল আফরান দু'জন একটু বাইরের দিকে যেয়ে বিষয়টি নিয়ে আলোচনা করল। পেছন পেছন জাহিদ ও গেল। তখন শিমুলের মনে পড়ল ইউজানের বন্ধু অভ্রে বাবা পুলিশ। সে দ্রুত মোবাইল ঘেঁটে অভ্রের ফোন নাম্বার বের করে কল লাগাল। দু'বার রিং হতে কল তুলল ওপাশ থেকে
—হ্যালো কে?
—অভ্র ভাইয়া আমি শিমুল। বলতে চেয়ে ছিলাম ইউজান....
জাহিদ তার আগেই ফোন কেড়ে নিয়ে নিজের কানে চেপে দ্রুত বলল
—তোমার বন্ধু ইউজান তামিল সিনেমার মত, গা ''ঞ্জা। ম'' দ। আ'' ব্বা খাইয়া অকালে অক্কা যাচ্ছিল, সো তোমার আব্বারে কইও পুলিশ কেছটা যেন তুলে নেয় মাইন্ড ইট।
বলেই সে দ্রুত ফোন শিমুলের হাতে ধরিয়ে দিয়ে এখান থেকে ভেগে গেল। শিমুলের সাথে আফরানও গাধার মত তাকাল সেদিকে। শিমুল হতাশ কণ্ঠে বলল
—সিরিয়াস টাইমে খুব অল্প সময়ে বাঁশ দেয়ার মত সমাধান শুধু জাহিদের কাছেই পাওয়া যায়।
এদিকে অভ্র ভ্যবাছ্যকা খেয়ে বসল। শিমুল কিছু বলার আগে সে খানিক ক্ষোভ নিয়ে বলল
—তোমাদের দোষ সে'দিন ইয়ারা আমার সঙ্গে চলে আসলে এত কিছু হতো না।
শিমুল ভ্রু কুঁচকে নিল। কোন দিনের কথা বলছে সে বুঝতে পারছে না। আফরান বুঝল কারণ শিমুল বাসায় ছিল না। অভ্রদের বাড়িতে আসার কথা সে জানেনা। তবে আফরানের মাথায় এটি ডুকল না ইয়ারা তার সঙ্গে গেলে এত কিছু ঘটতো না মানে?এরকম সিচুয়েশনে শিমুল কথা বাড়াল না। টপিক বাদ দিয়ে সিরিয়াস ভঙ্গিতে সব জানিয়ে বলল
—বুঝতেই তো পারছো। এবার আঙ্কেলকে দিয়ে বিষয়টি সামলে নেও।
——————————
দু'ঘন্টা পর সেন্স আসতে কেবিনে শিফট করা হয়েছে ইউজানকে। সকলে আলহামদুলিল্লাহ বলে রুমের সামনে ছুটল। ভয়ের মধ্যে ছিল। রুমিনা বেগম দৌড়ে গেলেন দরজার সামনে। উতলা হয়ে ভেতরে প্রবেশ করে বেডের সামনে এসে ছেলের সারা মুখে হাত বুলাতে বুলাতে বললেন
—তোমার কিছু হবে না বাবা। মম তোমার কিছু হতেই দিবে না।
চোখ বন্ধ করে রাখা ইউজান মুখ গম্ভীর রেখে মুখের উপর থেকে সেলাইন চলহিত হাতে রুমিনা বেগমের হাত একা টানে ঝারি মেরে সরিয়ে দিল। দাঁত চেপে সেভাবেই বলল
—ইউজান এত সহজে মরছে না। নো ওয়ে। কলিজা খণ্ড খণ্ড করা এখনো বাকি।
রুমিনা বেগম নিজেকে সামলে আবারও মাথায় হাত বুলাতে বুলাতে টপিক পাল্টে নরম কন্ঠে বললেন
—কেমন লাগছে তোমার এখন?
—গো আউট।
ছেলের কথা শুনে হতাশের শ্বাস ছাড়লেন। বেশি কিছু বললে আবারও পাগলামি করে রাগ দেখাবে অসুস্থ শরীর নিয়ে। ভালো করে ছেলের মুখখানি দেখে তিনি বেরিয়ে আসলেন কেবিন থেকে। সকলে এক এক করে ভেতরে প্রবেশ করল। ইউজানকে চুপচাপ চোখ বন্ধ করে রাখতে দেখে কেউ ডাকল না। এক নজর দেখে বেরিয়ে যায়। সিমু মায়ের সঙ্গে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইউজানকে। হাতে পেঁচানো কাপড়টা এখনো হাতেই আছে। শরীরে হসপিটালের পোশাক। মুখটা একদম গম্ভীর করে রেখেছে। সুফিয়া বেগম আলতো হাতে মাথায় হাত বুলিয়ে চলে আসেন। সিমু কতক্ষণ তাকিয়ে থেকে বাইরে আসে৷ এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেয়েছে। জাফর সকলকে উদ্দেশ্যে করে বললেন
—দু'জন এখানে থেকে বাকিরা বাসায় চলো। কাল এসো আবার। এতজন হসপিটালে এলাউ করবে না।
জাহিদ আফরান রইল। বাকিদের তারা ঠেলে পাঠিয়ে দিল। জিমি যেতে না চাইলে জাহিদ বুঝিয়ে-সুঝিয়ে কোনরকম বিদায় করল। তার মধ্যে একজন নার্স এসে জাহিদকে মেডিসিন দিতে দিতে বলল
—পেসেন্টের খাবার খাওয়া জরুরি। তারপর এই মেডিসিন দিবেন। আমি দিতাম তবে আপনাদের পেসেন্ট কেবিনের ভেতরে কাউকে এলাউ করছে না। আর ডক্টর বলে দিয়েছে পেসেন্টকে সকল প্রকার নেশা থেকে বিরত রাখার জন্য। তার ঝুঁকি পুরোপুরি যায়নি। এখানে জব করি বয়সে এতটা ড্রা"" গস কারও ভেতরে পেতে দেখেনি। বি কেয়ার ফুল।
বলেই নার্স চলে গেল। আফরান হসপিটালের বাইরে গিয়ে ফল ও খাবার কিনে নিয়ে আসল। জাহিদ আর আফরান ভেতরে ঢুকতে নিলে দেখে একজন পুরুষ স্টাফ বেরুচ্ছে রুম থেকে। মাথায় না নিয়ে ভেতরে প্রবেশ করল। তবে তাদের একজনেরও সাহস হচ্ছে না ডাক দেয়ার। আফরান ঠেলছে জাহিদকে। জাহিদ ঠেলছে আফরানকে। দু'জনের ঠেলাঠেলির মাঝেই স্টাফ এসে ইউজানের দিকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল
—নিন স্যার আপনার সিগারেট।
ইউজান তৎক্ষনাৎ চোখ মেলে তাকাল৷ এক লাফে উঠে বসে টান দিয়ে স্যালাইন খোলে ফেলল। সিগারেট প্যাকেট নিয়ে, হাত পেতে ইশারায় লাইটার দিতে বলল। লোকটি পকেট থেকে লাইটার বের করে দিয়ে চলে গেল। আফরান আর জাহিদ হা করে তাকিয়ে রইল সেদিকে। একটু আগেও মরা'' র পথে ছিল। আর এই ভদ্রলোক কিনা হসপিটালের বেডে বসে সিগারেট খাবে? ডক্টর নিষেধ করেছে তাকে। কি করে যে বুঝাবে? বুঝাতে গেলে হসপিটালের ছাঁদ নিয়ে গিয়ে ধাক্কা মারবে। ইউজান ঘাড় এদিক ওদিক করে বেডে হেলান দিল। পায়ের উপর পা তুলে
সিগারেটে পুড়ে যাওয়া ঠোঁটের ফাঁকে আবারও এক সিগারেট ভরে দিতে, জাহিদ দ্রুত বাঁধা দিয়ে বলল
—আরে পেসেন্টের ধুমপান করা নিষেধ হসপিটালে।
তৎক্ষনাৎ সিগারেটে আগুন লাগিয়ে ইউজান দাঁত কটমট করে মিডিল ফিঙ্গার দেখিয়ে বলল
—ফা*ক দ্যা হসপিটাল।
—আস্তাগফিরুল্লাহ তাওবা তওবা। শেষ পর্যন্ত হসপিটালকে।
চলবে...
৬০০ রিয়েক্ট পূর্ণ হলে কাল পেয়ে যাবেন। কিপ্টামো না করে রেসপন্স করুন। তাহলে ডেইলি পাবেন। 😒 সিরিয়াস না নিলে আমার কিছু করার নেই। আমি আবারও আন রেগুলার হবো তাহলে। 🙂👏
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}