ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 5

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
পঞ্চম পর্ব

স্তম্ভিত নয়নে দাঁড়িয়ে আছে সকলে। প্রত্যেকের'ই চোখেমুখে বিস্ময়ের স্পষ্ট ছাঁপ।মাহমুদের মা রেবেকা বেগম হতভম্ব হয়ে চারদিকে তাকালেন।শাশুড়ী মমতাজ বেগম পাটাতনে উঠতে পারছেন না।ফলস্বরূপ মইয়ের গোঁড়ায় বসেই অনবরত চেঁচিয়ে যাচ্ছেন খবর জানার জন্য।

--তোরা দুইজন কি করছিলি এইখানে?মাহমুদ,ও এইখানে কেন?

মাশরুর একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দিকে।বিছানায় নেই কোনো চাঁদর,পড়ে আছে তা খাটের নিচে দলা পাকিয়ে।ছেঁড়া মশারি,এলোমেলো বিছানা দেখে দপ করে চোখ বন্ধ করে নিলো।এলোমেলো পায়ে দ্রুত নেমে এলো নিচে।বাকিরাও একে একে নামতে আরম্ভ করলো।জান্নাত এক হাতে জিন্নাত কে ধরে আছে।মস্তিষ্কে অজস্র প্রশ্ন।কি হচ্ছিলো এখানে?সেই বিকাল থেকে নিখোঁজ জিন্নাত।তাহলে কি ও এখানেই ছিলো মাহমুদের সাথে?পরক্ষণেই মন প্রখর ভাবে বাঁধা দিয়ে বললো,“নাহ!তার বোন এমন নয়।কখনোই নয়।নিশ্চয়ই অন্যকিছু ঘটেছে।

মাহমুদ নিচে নামতে না চাইলেও মায়ের কথায় বাধ্য হলো।সে নিজেও হতভম্ব। কিছুই বোধগম্য হচ্ছে না।তবে আত্মীয়-স্বজন ভর্তি বাড়ির মধ্যে এমন একটা ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে যে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত। চুপচাপ নেমে এলো নিচে।

খাটে বসে আছেন মমতাজ বেগম।তাকে তার মেয়েরা বলে দিয়েছে সমস্ত ঘটনা।তবে বাস্তবিক না,রসিয়ে রসিয়ে।পুরো ঘটনাতে তেল-ঝাল-মসলা মিশিয়ে এমন ভাবে প্রকাশ করেছে যে তার অর্থ এই দাঁড়ায় যে “মাহমুদ এবং জিন্নাত দুজনেই খাটের উপর আপত্তিকর ভাবে শুয়ে ছিলো যেটা তারা হাতেনাতে ধরেছে।এটা শুনতেই হায় হায় করে উঠলেন।চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলেন,

“আমার নাতিরে তাবিজ খাওয়াইছে,নাইলে এই তিন দিনের মধ্যে কি আর একলগে ঘুমানোর মতন পিরিত হইয়া যায়।ও আল্লাহ!ওই সাপের জাত এহন আমার নাতিরে ধরছে।ও মাহমুদ,মাইয়ার কি অভাব আছিলো?এতো মাইয়া থাকতে তুই এই মাইয়ার ফান্দে পড়লি ক্যান?”

রকিবুল আহমেদ যেন মুর্ছা যাবেন।তার-ই মেয়ের দ্বারা এমন একটা কাজ ঘটবে এ যেন স্বপ্নেও ভাবেন নি।মামুন আহমেদ চিন্তিত ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছেন।কিছু ভাবছেন তিনি।কারন ঘটনা যেদিকেই গড়াক তার-ই লাভ।হুট করে গম্ভীর ভঙ্গিমা নিয়ে জিজ্ঞেস করলেন,

---মাহমুদ,তোর শোবার ঘরে ভাইজানের মাইয়া কি করতেছিলো?ও কি পুরা বিকাল ছিলো ওইখান?

চোখে-মুখে আক্রোশ নিয়ে তাকালো মাহমুদ।যেন এক্ষুণি গিলে ফেলবে জিন্নাতকে।দাঁতে দাঁত চেপে বললো,

--আমি কি জানি?তোমার ভাইজিরে জিজ্ঞেস করো।ও আমার খাটের নিচে কি করছিলো?আমি তো জানতাম ই না ও ওখানে আছে কি-না।

সবার দৃষ্টি এক নিমিষেই জিন্নাতের উপর পড়লো।হাত -পা শীতল হয়ে এলো তার।গলা শুকিয়ে যাচ্ছে ক্রমশ। এই লোক সরাসরি তাকে ফাঁসিয়ে দিলো।অথচ একবার ও ভাবলো না তার সম্মান এতে কোথায় দাঁড়াবে।এতটা স্বার্থপর কিভাবে হয় মানুষ।একটু তো মিথ্যা কথা বলে বাঁচানো যেতো।ফাতেমা মেয়ের দুগাল আচমকাই চেপে ধরলো।দাঁতে দাঁত চেপে বললো,

--কি করছিলি তুই মাহমুদের ঘরে?কেন গেছিলি?

নাহ!এভাবে আর বাঁচা যাবে না।সত্যি কথা বললে সেটা কেউ বিশ্বাস করবে না।ভাববে খারাপ কোনো উদ্দেশ্য ছিলো।যে করেই হোক,আগে এই ঘটনা থেকে বাঁচতে হবে।ব্যথায় বিঁষিয়ে এলো গালদুটো।নিমিষেই কেঁদে দিলো জিন্নাত।গাল ছাড়তেই ছুটে গিয়ে জড়িয়ে ধরলো বাবাকে।হাউ-মাউ করে কেঁদে উঠলো।ফোঁপাতে ফোঁপাতে বললো,

--আব্বু, আমার অনেক মাথা যন্ত্রণা করছে।

থেমে কান্না থামিয়ে বলল,

দুপুরে খাওয়ার পর রুমে আসছিলাম গরম লাগছিলো বলে।এরপর হুট করে কে যেন আমার মুখ চেপে ধরলো।তারপর আর কিচ্ছু মনে নেই।মাত্র’ই তোমাদের ডাক শুনে জ্ঞান ফিরলো।তাকিয়ে দেখি সামনে মাহমুদ ভাইয়া বসে আছে আর আমাকে বারবার চুপ করতে বলছে।আমি আর কিচ্ছু জানি না,পাটাতনে কি করে গেলাম কিচ্ছু জানি না।আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে।আমি একটু পানি খাবো।

অবাক চোখে তাকিয়ে রইলো মাহমুদ।রাগে কপালের তার ছিঁড়ে যাবার উপক্রম।তেড়ে এসে বললো,

--এ এ তোমার কথার মানে কি হ্যাঁ? আমি কি তোমায় অজ্ঞান করে উপরে নিয়ে গেছি নাকি?

ঘাবড়ে গেল জিন্নাত।আশেপাশে তাকিয়ে বললো,

--আমি কি তা বলেছি নাকি?আমার ম নে না ই কিছু।

এগিয়ে গেলো মাশরুর।দুই হাতে স্বজোরে বুকে ধাক্কা মারলো মাহমুদকে।চিৎকার করে বললো,

--তুই করতেই পারিস।কারন জিন্নাতের উপর তোর আগেই ক্ষোভ ছিলো।আবার ওর দিকে তেড়ে যাচ্ছিস, তোর সাহস তো কম না।

স্তব্ধ হয়ে গেলো সকলে।গর্জে উঠলো রকিবুল আহমেদ। সশব্দে থাপ্পড় মারলেন মাহমুদের গালে।ক্রমশ ধাক্কা মারতে মারতে বললেন,

--আমার মেয়ের ইজ্জত নিয়ে তুই তামাশা করছিস।আবার ওর দিকেই তেড়ে আসছিস,তোকে তো খুন করবো আমি।

রেবেকা এগিয়ে গিয়ে দাঁড়ালেন ছেলের সামনে।বললেন,

--আপনার মাইয়া যে মিথ্যা কইতেছে না তার কি প্রমাণ?আমার ছেলের চরিত্র নিয়া কথা কইবেন না ভাইজান।নিজের মাইয়া সামলান।

অবস্থা এমন যে যেকোনো সময় রকিবুল এবং মাহমুদের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌছে যাবে।মামুন নিজেও বড় ছেলের প্রতি ক্ষেপে গেছে। মাশরুর লায় না দিলে কেউই এই মেয়ের কথা বিশ্বাস করতো না।ঘটনার মাঝামাঝি সময়ে বিছানা থেকে উঠে এলেন মমতাজ।তার আদরের নাতিকে মারছে তার-ই সৎ ছেলে,যে কি-না দুই চোখের বিষ। হাতাহাতির এক পর্যায়ে বয়স্ক বৃদ্ধার গায়ে লাগতে পারে ভেবেই জামান এবং ফাতেমা থামাতে লাগলো দু-পক্ষকে।

স্বামীকে দুহাতে ঝাপটে ধরে দরজা দিয়ে উঠোনে নামলো ফাতেমা। সাথেই আছে ফাহমিদা।মামুন এই ঝগড়ার মাঝখানেই অপমান করেছে তাদের।বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে।যেই অপমান খুবই গায়ে লেগেছে রকিবুলের।স্বভাব-সুলভ শান্ত হলেও মেয়েদের সম্মান নিয়ে যথেষ্ট কঠোর তিনি।তাকে অপমান করেছে।উঠোনো দাঁড়িয়ে চিৎকার করে বললেন,

--কালকের মধ্যে জায়গা ভাগ হবে আর আমি ঘর তুলবো।নইলে তোর ঘরের মাঝখানে বেড়া দিয়ে অর্ধেকে থাকবো।

জামান বেরিয়ে এলো।বড় ভাইকে জোর করে টেনে নিয়ে গেলো নিজেদের ঘরে।জিন্নাত প্রায় মূর্ছা যাওয়ার অবস্থায়।শরীর যেন নুয়ে পড়ে যাচ্ছে।এতোকিছু ঘটে যাবে এটা কল্পনা করলেও সে কখনো মাহমুদের আশেপাশে ও ঘেঁষতো না।কেন গেলো?নিজেকে জুতোপেটা করতে ইচ্ছে করছে।ঘরে ঢুকতেই নিজেকে ছেড়ে দিলো বিছানায়।মন বলছে এক্ষুণি অজ্ঞান হয়ে যাক,যেন এই ঝগড়া তাকে ব্যথিত না করতে পারে।

ঘর থেকে জিন্নাত রা বের হতেই ক্ষোভে ফেঁটে পড়লো মাহমুদ।সমস্ত রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ভেঙে ফেললো মায়ের বিয়ের শোকেস টা।ভেতরে রাখা শখের প্লেট-গ্লাস নিমিষেই ভেঙে চুরমার করে ফেললো।মামুন আহমেদ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে দেখতে লাগলেন ছোট ছেলের পাগলামো।মাশরুর দাঁত খিচিয়ে বাবার দিকে তাকিয়ে বললো,

--দেখেছো,ওর সাহস কত?কিছু বলছো না কেন আব্বা?

মামুন কোনোরকম উত্তেজিত না হয়ে নির্জীব রইলো।বললো,

--তুই ই তো ওরে ক্ষ্যাপাইলি।আরেকটা মাইয়ার লাইগা নিজের ভাইরে মারলি।

মাইয়া’ নামটা আবারো কানে আসতেই চোখ-মুখ খিঁচিয়ে বন্ধ করে নিলো মাহমুদ।এলোপাথাড়ি লাত্থি মারতে লাগলো টিনের বেড়ায়।এরপর হনহন করে হেঁটে বেরিয়ে গেলো বাড়ির বাইরে।

চলবে?

সরি!সরি!ক্ষমা চেয়ে নিচ্ছি।নামাজ শেষ করে এটুকু লেখার সময় পেয়েছি।কালকে আরেকটা পর্ব দিবো।প্রমিস!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন