#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
ষষ্ঠ পর্ব
মাহমুদ আজও বাড়ি ফেরেনি।এ নিয়ে আজ তিন দিন সে বাড়ি ছাড়া।রেবেকা আজহারি করছে এখনো।এ যাবৎ প্রতিদিন রাতেই সে এমন করে এবং উচ্চস্বরে জিন্নাত’কে অভিশাপ দেয়।আজ ও তার বিপরীত ঘটেনি।ক্রমশ’ই উচ্চস্বরে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে গালি এবং অভিশাপ দিচ্ছে।এই মেয়ের জন্যই তার ছেলে আজ বাড়িছাড়া।নষ্ট,গায়ে-পড়া,চরিত্রহীন শহুরে মেয়েটার কারনেই ছেলের চরিত্রে দাগ লেগেছে।মমতাজ বেগম আমানদিস্তায় আবারো পান নিলেন।এরপর একটু একটু করে ছেঁচে মুখে পুড়ে নিলেন। এই যে ছেলেবউ প্রতিদিন রকিবুলের মেয়েকে অভিশাপ দেয় এতে বিস্তর শান্তি পান তিনি।যেন অন্তরাত্মা শীতল হয়ে যায়।তবে এই ব্যাপারে বড় নাতির বাঁচন-ভঙ্গি মোটেও শোভনীয় নয় তার কাছে।মা-দাদির বিপরীতে গিয়ে কথা বলছে মাশরুর।এগুলো কি মানা যায়?
মামুন আহমেদ গম্ভীর চিত্তে বাড়ি ঢুকলেন।স্ত্রী কে আবারো গলাবাজি করতে দেখে চোখ রাঙিয়ে ভেতরে ঢুকলেন। ভাবনা-চিন্তা করতে করতে খাটের উপর বসলেন।কিন্তু রেবেকা এখনো থামেনি। ক্ষেপে গেলেন মামুন।চিৎকার করে বললেন,
“আমি আইলে কিন্তু তোর গলা ওই জায়গায়-ই পাড়াইয়া ধরমু।
চমকে গেলেন রেবেকা।স্বামীর কন্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে সে রেগে আছে।এই মুহুর্তে না থামলে আবারো ঝামেলা হবে।দ্রুত চুপ করে সামনের ঘরে ঢুকলেন।ফাহমিদা বসে আছেন শাশুড়ী’র পাশেই।তার পা টিপে দিচ্ছেন। মামুন সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকালেন।ঘরের মধ্যে দোলনের মা,মাশরুরের মা,তার মা ও মেয়ে মিলি উপস্থিত। মাশরুর বসে আছে তার ঘরে।বিশ্বাসী চোখ গুলো দেখে স্ত্রীকে ইশারা দিয়ে দরজার কপাট আঁটকাতে বললো।রেবেকা তা-ই করলেন।
--পরিস্থিতি সুবিধার না।মেম্বারের সাথে দেখা অইলো বিকালে।ডাইকা নিয়া কইলো,-বড় ভাই’র জায়গা মাইপা ঠিক ঠাক কইরা দিয়া দাও।নইলে জায়গা তো হারাবাই আবার জেল ও খাটবা।আমি কথাটা আমলে নি নাই।সন্ধ্যার পর দেখা অইলো চেয়ারম্যানের সাথে।সেও ওই একই কথা কইলো।কয়, অল্পস্বল্প দিয়াও যদি বুঝ দিতে পারো দিয়া দাও।তোমার ভাইজানে না লড়লেও কিন্তু তোমার ভাবি ছাড়বে না।আমাগো তো জানাইছে সাথে নাকি পুলিশেও ডাইরি কইরা আইছে।
বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন।এরপর মায়ের দিকে তাকিয়ে বললেন,
তুমি কি কও আম্মা?
মমতাজ বেগম পুলিশের কথা শুনেই ভয় পেয়ে গেলেন।ঢোক গিলে বললেন,
--তাইলে কি ওর তা ওরে দিয়া দিবি বাজান?
হাসলো মামুন।মায়ের দিকে তাকিয়ে বললো,
__এক কোনাও ছাড়মু না।জমি কেমনে আদায় করা লাগে ওইডা মামুন ভালোই জানে।শোনো দোলনের মা?
নিমিষেই ফাহমিদা ভাশুরের দিকে তাকালেন। আলতো হেসে বললেন,
--কন ন্যাভাই!
--দোলনের লগে মাহমুদের বিয়া ডা আমি খুব তাড়াতাড়ি’-ই দিমু।আর বাকি রইলো ভাইজান।তো তার মাইজ্জা মাইয়াডাও আমি মাশরুরের লাইগা আনমু।তাইলে আর জায়গা-জমি নিয়া বেশি ক্যাঁচাল করতে পারবে না।মাইয়ার সুখের লাইগা ঠিকই মুখ বুইজা সইবে।সেই সময় ফাতেমা ভাবিও টা টু শব্দ করতে পারবে না।কি কও আম্মা?
নাক ছিটকালেন মমতাজ বেগম।রেগে মেগে বললেন,
--ওই কালসাপের জাত আমি আমার নাতির লাইগা আনমু না।
রেবেকা নিজেও রাজি না।ব্যাস,স্বামীর সামনে কিছু বলে উঠতে পারছেন না। টলমলে চোখ নিয়ে তাকিয়ে রইলেন দরজার দিকে।মামুন বললো,
--আহা,আম্মা।ভাইজানের মাইজ্জা মাইয়াডা তো পরির মতোন।গায়ের রঙ হইতে শুরু কইরা চেহারা টাও সুন্দর।মাশরুরের সাথে মানাইবে।আর এই মাইয়া তো আর আমি শখ কইরা আনতেছি না।শুধুমাত্র জায়গা টা যাতে নিজের মধ্যে রাখতে পারি সেইজন্য।
ফাহমিদা চুপ করে রইলেন।সমস্ত টা শোনার পরে টিটকারি মেরে বললেন,
--ওই মাইয়া তো ফাতেমা ভাবির চাইতেও বিষাক্ত।সারা গায়ে যেন বিষ।আব্বার জানাযার দিনেই তো ভাইজান রা ঢাকায় যাইতে চাইছিলো।খালি ফাতেমা আর ওই মাইয়ার লাইগা পারে নায়।কি তেজ!কয়,এক চুল ও ছাড়মু না।প্রয়োজনে ওই ঘরের মাঝখানে বেড়া দিয়া থাকমু।ওই মাইয়া সংসারে আনলে যা আছে তাও শেষ হইবো।সবাই কি আর আমার মাইয়া দোলনের মতোন শান্ত?
থেমে,তবে আপনি বড় মাইয়াডার ব্যাপারে কথা কইতে পারেন।একদম শান্ত,পানি লড়ে তো মাইয়া লড়ে না।গায়ের রঙ একটু চাপা হইলেও ভদ্র।বাপের মতোই।ফাতেমার মতো তো মাইজ্জাডা হইছে।বাবা কালিজাইত!(কালসাপ)
কেঁটে গেল ঘন্টাখানেক।ঘড়ির কাঁটায় এখন বাজে সাড়ে নয়টা।মামুন ও মমতাজ বেগম এতোক্ষণ ঘরের মধ্যে বসে ফন্দি এঁটেছেন।কিভাবে রাজি করা যায় এটা নিয়ে চালিয়েছেন গবেষণা।চারদিক থেকে আঁটঘাট বেঁধে মাশরুর কে নিয়ে ঢুকলেন জামানের ঘরে।ফাহমিদা আগে ভাগেই ঘরে এসেছেন।তাদেরকে দেখতেই আহ্লাদে আটখানা হয়ে ঘরে ঢুকালেন।সামনের রুমের খাটেই বসে ছিলো জিন্নাত।আনমনা হয়ে তাকিয়ে ছিলো জানলার বাইরে।ভাবছিলো অঘটন গুলোর কথা।কি থেকে কিইনা হয়ে গেলো।যদি জানতো অবস্থা এতোটা গুরুতর হবে তাহলে কি ভুলেও এমন কাজ সে করতো।মেঝো চাচা, দাদি এবং মাশরুর কে দেখতেই নড়েচড়ে বসলো।মমতাজ বেগম আলতো হাতে গাল ধরলেন জিন্নাতের।আহ্লাদী স্বরে বললেন,
--রুপ,যৌবন তো উপচাইয়া পড়তাছে।তা নাতি,জামাই লাগবে না?
পরপরই মামুন আহমেদ মাথায় হাত বুলিয়ে বললেন,
-কেমন আছো মা?
স্তব্ধ নয়নে তাকিয়ে রইলো জিন্নাত।ফাতেমা ভেতরের দরজায় থমকে দাঁড়িয়ে পড়েছে।কি হচ্ছে যেন কিছুই বুঝে উঠতে পারছে না।মমতাজ ফাতেমা কে দেখতেই জড়িয়ে ধরে বিলাপ শুরু করলেন।বললেন,
--কি এক অবস্থা বউ দেহো তো।তোমার শশুরটা মরলো সাত দিন হয় নাই এর মধ্যেই নাতিটা নিঁখোজ!কি খায় না খায় কিচ্ছু জানিনা।নাতিটা আমার একটু না খাইয়া থাকতে পারে না।সেইখানে আইজ তিন তিনডা দিন।আমি মানি যে মাহমুদ যা করছে অন্যায় করছে,কিন্তু কি আর করা যায় কও?আইজ কাইলের পোলাপান রক্ত গরম হইয়া যায় তাড়াতাড়ি।
ফাতেমা থমথমে মুখে স্বামীর দিকে তাকালো।রকিবুলের হাত ধরে পাশেই বসে আছে মামুন।মিনতির সুরে বলছেন,
--ভাইজান,আব্বা মারা যাওয়ার পর এখন আপনেই মুরব্বি,অভিভাবক। রাগের মাথায় অনেক কিছু কইছি।মাফ কইরা দেন।চলেন, ভাবীরে নিয়া ঘরে চলেন।আপনার’-ই তো ঘর।দেখেন ভাইজান,আমরা নিজেরা নিজেরা যদি এইরকম ঝগড়া, ঝামেলা করি তাইলে তো আশেপাশের মানুষ হাসাহাসি করবে।
স্বভাব নরম হওয়ায় রকিবুল আহমেদ ভাইকে সান্ত্বনা দিলেন।ভদ্র এবং বিনয়ী সুরে বললো,
--আমি এমন কোনো ঝামেলা করবো না যাতে আশেপাশের কেউ আন্দাজ পেয়ে তোদের দূর্বল ভাবে।চিন্তা করিস না।শুধু মেয়েটার বিয়ে দেওয়ার জন্যই ঘরটা তুলতে চাইছি।নইলে এতোটা তাড়াহুড়োর প্রয়োজন ছিলো না।
পরিকল্পনার গতি ফিরে পেয়ে মামুন নড়েচড়ে বসলো। সবার মধ্যমনি এই মুহুর্তে তিনি।সর্বসম্মতিক্রমে আয়েষ করে বললো,
--আমার মাশরুরের ও তো বিয়াটা দিতে হইবে।তাইলে বংশে বিয়ার যোগ্য এখন দুইজন আছে।ভাইজান,একটা কথা কই......
মাথা নাড়িয়ে বলতে বললো রকিবুল।কিন্তু এতে শান্তি পেলেন না মামুন।ফাতেমার দিকে তাকিয়ে বললো,
--এসব কথায় ভাবীর সম্মতি লাগবে আপনার থেকেও। ভাবী, আমার মাশরুর রে তো দশ বছর পর্যন্ত আপনেই বড় করলেন।ওর স্বভাব,চরিত্র এইসব বিষয়ে আপনার থেকে তো আমরা বেশি জানমুও না আর বুঝমু ও না।পোলাডা আমার ডাক্তারি পাশ করছে দুই বছর আগেই।আল্লাহর নাম নিয়া চাকরিও করতেছে সুনামের সাথে।এখন বিয়াডা দিতে পারলেই শান্তি।তবে আমি চাইছিলাম নিজেদের মধ্যেই একটা মাইয়া নিতে।মাহমুদের লাইগা তো দোলন রে আগেই ঠিকঠাক কইরা রাখছি।এখন মাশরুরের লাইগা আপনের বড় মাইয়াডা দেন।ভাবী না করতে পারবেন না।আমি আবদার করলাম আপনাদের কাছে।জান্নাত তো আমার মাইয়ার মতই থাকবো।ওরে আমার পছন্দ হইছে।
জান্নাত জিন্নাতের পাশেই বসে ছিলো।বিয়ের কথা শুনতেই জমে গেলো।লজ্জায়,অসস্তিতে কোনোদিকে তাকাতে পারলো না পর্যন্ত।দ্রুত এলোমেলো পায়ে পেছনের বারান্দার দিকে ছুটে গেল।মাশরুর অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে।যেন কথার খৈ হারিয়ে ফেলেছে।জিন্নাত চুপ করে বসে আছে। তার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বের হয়ে এলো ছোট চাচার ঘর থেকে।মমতাজ বেগম হেসে বললেন,
--পাত্র-পাত্রী দুইজনই লজ্জায় পলাইছে।
ফাতেমা, রকিবুল এখনো স্তম্ভিত নয়নে তাকিয়ে আছে দুজন দুজনার দিকে।যেন চোখে -চোখেই ইশারার মাধ্যমে নিজেদের কথা সাজিয়ে নিচ্ছে।এরইমধ্যে আবারো কথা বলে উঠলো মামুন।সর্বশেষ পেরেক মেরে রহস্য করে বললো,
--আমি তো আমার প্রস্তাব রাখলাম।কারন জান্নাত মামুনি রে সবার-ই পছন্দ।এখন যদি আমার পোলারে আপনাগো অপছন্দ হয় তাইলে কইতেই পারেন,আমি জোর করমু না।তবে যা কওয়ার একটু তাড়াতাড়ি-ই জানাইবেন ভাইজান।
ফাতেমা অসস্তিতে পড়লো।স্বামীর দিকে তাকিয়ে বললেন,
--না না,মাশরুর রে কেন অপছন্দ হবে?ছেলে তো আমার মাশাল্লাহ!যেমন দেখতে তেমনই গুণ আর জ্ঞান।তবে হুট করেই প্রস্তাব রাখলেন তো তাই হিমশিম খাচ্ছি।আসলে ছেলে-মেয়ের ও তো মতের ব্যাপার আছে, তাই না?
আর অমত করলো না মামুন।তাদের সাথে তাল মিলিয়ে বললো,
--হ্যাঁ, হ্যাঁ,তা তো বটেই।জিগান আপনের মাইয়ারে।আমার মাশরুর আমার কথার বাইরে কিছু বলবে না।কথাবার্তা শেষ করে আর কিছুক্ষণ উটকো বিষয়ে কথা বললো মামুন ও মমতাজ বেগম।যাতে তাদের মধ্যকার বিভেদের বিষয়টা কিছুটা হালকা হয়ে যায়। তারা এ ঘর থেকে বের হতেই এক লাফে বড় বোনের পেছনে গিয়ে দাঁড়ালো জিন্নাত।সামনেই বিশাল খাট।যার উপরে পাতলা একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে জান্নাত।এই গরমের মধ্যেও যেন তার লজ্জা ঢাকা টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।জিন্নাত গুটি গুটি কদমে খাটে উঠলো।জান্নাতের কানের কাছে মুখ নিয়ে আলতো স্বরে বললো,
--আমি কিন্তু জানি, তুই ঘুমাসনি।শুধু ভান ধরছিস।তাই না রে?
---উফফ!বিরক্ত করিস না তো জিন্নাত।যা এখান থেকে।
জিন্নাত ঠোঁট টিপে হাসলো।আচমকাই দুহাতে ঝাপটে ধরে উৎফুল্ল কন্ঠে বললো,
--আপু দেখেছিস,আমি বলেছিলাম না মাশরুর ভাইয়া তোর উপরে দূর্বল।প্রমাণ পেলি তো।এক সপ্তাহের মধ্যেই তোকে বউ করে নিয়ে যাচ্ছে।কোনো রিস্ক নিতেই সে রাজি না।
কাঁথা সরিয়ে মাথা বের করলো জান্নাত।চাপা আওয়াজে বললো,
--প্লিজ!আস্তে কথা বল।কেউ শুনে নিবে।
--এখন আর শুনলেও কি?আর না শুনলেই কি?তুমি তো মিসেস মাশরুর হয়ে যাচ্ছো।
দুহাতে মুখ চেপে ধরে অন্যদিকে তাকালো জান্নাত।হৃৎস্পন্দন ক্রমশই বেড়ে চলছে।নিজের ভাগ্যের উপরেই বারংবার লজ্জা পাচ্ছে সে।কেন কাউকে ভালো লাগতেই সৃষ্টিকর্তা নিমিষেই তাকে আপন করে দিলো।নিজের সৌভাগ্যের উপরেই কেন যেন আজকাল খুব হিংসা হচ্ছে।দু-বোনের কথাপকোথন এর মধ্যেই ঘরে ঢুকলো ফাতেমা।ধীর চিত্তে চিন্তিত নয়নে বসলো মেয়েদের পাশে।তাকে দেখতেই চুপ হয়ে গেলো দুজন।বেশ কিছুক্ষণ জান্নাত কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ফাতেমা।হঠাৎ নিরবতা ভেঙে বললো,
--তুই কি বলিস মা?সবটা তো শুনলিই।হুট করে পরিস্থিতি পুরো আলাদা।আমি আর তোর বাবা কোনো সিদ্ধান্ত নিতেই পারছি না।তাই তোর কাছে এলাম।যথেষ্ট বড় হয়েছিস।তোর মতের উপর আমার পুরো বিশ্বাস আছে।
এ পর্যায়ে আবারো অসস্তিতে পড়লো জান্নাত।বারংবাদ নখ খুঁটতে লাগলো।কথা যেন এলোমেলো করে ফেলছে সে।জিন্নাত মায়ের দিকে তাকিয়ে বললো,
--ভাবনা-চিন্তার কি আছে মা?মাশরুর ভাইয়ের উপর আমার একশো পার্সেন্ট ভরসা আছে।বাকি রইলো দাদি আর কাকার কথা,তারা নিশ্চয়ই নিজ ঘরের ছেলে বউয়ের সাথে খারাপ আচরণ করবে না।যা করছে সেটা আমরা সৎ বলেই।আর যদি করেও তাহলে মাশরুর ভাইয়া অবশ্যই তার বউকে সাপোর্ট করবে।আর আপুর বিয়ে তো দেবেই,সেক্ষেত্রে চেনা-জানা কারো সাথে দেওয়াই ভালো।যদি পরে এর থেকেও খারাপ জায়গায় পড়ে,অথবা সেখান কার জামাই নেশাখোর,মাতাল,বা খারাও হয় তখন?এখানে তো মাশরুর ভাই জামাই হিসেবে অনেএএক পার্ফেক্ট।
কপালে হাত দিয়ে তাকিয়ে রইলো ফাতেমা।শব্দ করে হেসে দিয়ে বললো,
--মাশরুর কি তোকে ঘটক হিসেবে পাঠিয়েছে?বাব্বাহ!এতোটা পাম দিয়ে বিস্তারিত কথা তো ওরা নিজেরাও বলতে পারবে না।
এতোক্ষণে কথা সাজিয়ে নিলো জান্নাত।নিচুস্বরে মায়ের দিকে তাকিয়ে বললো,
--আম্মু,যেখানে আমার পড়ার জামা গুলোও তোমার পছন্দের উপর ডিপেন্ড করে কিনি,সেখানে জীবনের এত্তো বড় একটা সিদ্ধান্ত আমি কি করে একা নেই?নিজের উপর ভরসা পাচ্ছি না।প্লিজ!আমাকে এ বিষয়ে কিচ্ছু জিজ্ঞেস করো না।তোমরা নিশ্চয়ই আমার সর্বোচ্চ ভালো টা চাইবে।
★
ক্রমশ রাগ বাড়ছে।কপালের শিরা গুলো দপদপ করে জ্বলছে।মাশরুর এক হাত উঁচিয়ে কপালের ঘামটুকু মুছে নিলো।ওপাশে হাতে সিগারেট জ্বালিয়ে পায়ের উপর পা রেখে চেয়ারে বসে আছে মামুন।ছেলের এই আচরন তিনি মেনে নিতে পারছেন না।
---আপনারা জান্নাতের সাথে কেন আমার বিয়ের প্রস্তাব দিলেন?
অবাক হলো না মামুন।তার ষষ্ঠ ইন্দ্রিয়ের দেওয়া ইঙ্গিত তাহলে ভুল ছিলো না।তারপরেও না বোঝার স্বরে বললেন,
--কেন মানে?তোমারে তো আগেই কইছিলাম ভাইজানের মাইয়ার লগে বিয়ার কথা কমু।তখন তো কিছু কও নাই।
দীর্ঘ একটা নিঃশ্বাস টানলো মাশরুর।এরপর বাবার দিকে তাকিয়ে বললো,
--হ্যাঁ বলি নি,কারন আপনারা তো জিন্নাত কে প্রথমে আলোচনা করছিলেন।হুট করেই চেঞ্জ করে জান্নাত কে কেন ধরলেন?
থেমে,
শোনেন আব্বা,আমি জিন্নাতকে বিয়ে করবো।আপনি ওদের কে যতদ্রুত সম্ভব জানিয়ে দিন।এ বিষয়ে কোনো কারন দেখাতে বা জানাতে চাই না।
মমতাজ বেগম নাক ছিটকালেন।রুক্ষ কন্ঠে বললেন,
--এহহ!ওই মাইয়া আমার ঘরে আনমু না।অরজিনাল কালিজাইত!সংসার টা ছাঁই কইরা দিবে।তুমি দাদুভাই জান্নাত মাইয়াডারেই বিয়া করো।মাইয় ডা বেজায় ভদ্র।
--আমার বিয়ের ব্যাপারে কারো কোনো মত নিতে চাইছি না।বিয়ে আমি জিন্নাত কেই করবো।আর সেটা না মানলে দ্বিতীয়বার আমাকে বিয়ের কথা বলবে না।ওদেরকে জানিয়ে দাও পাত্রী হিসেবে জান্নাত নয়,জিন্নাত কে পছন্দ হয়েছে তোমাদের।
চলবে?
শব্দসংখ্যা-২০০০+
#Admin_post