#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
সপ্তম পর্ব
★
নিজের করা ভুলের জন্য ক্রমশ’ই অনুতাপের আগুনে জ্বলতে লাগলো জিন্নাত।মাহমুদ আজ রাতেও ফেরেনি বাড়ি।এটা নিয়ে চার রাত পেরিয়েছে।এখন আফসোস হচ্ছে তার।কি দরকার ছিলো এমন মিথ্যা কথা বলার।কিভাবে বাড়ি ফেরাবে মাহমুদকে?সারা রাতে আর ঘুম হলো না।চোখ দুটো নিমজ্জিত না হয়ে তাকিয়ে রইলো টিনের চালের দিকে।ভোরের আলো ফুটেছে ধরনীতে।পাখির কিচিরমিচির শব্দে মুখরিত গ্রাম।লাল মোরগটা ডেকে উঠছে থেমে থেমে। জিন্নাত এলোমেলো পায়ে বেরিয়ে এলো ঘর থেকে।চোখ দুটো ফুলে গেছে।হাতে ব্রাশ নিয়ে এগিয়ে গেলো পুকুরপাড়ের দিকে।সান বাঁধানো ঘাটে বসে আছে মাশরুর।জিন্নাত কে দেখতেই হাসিমুখে পুকুরের পানির দিকে চাইলো।এই হাসির কারন খুঁজে পেল না জিন্নাত!খুঁজতেও চাইলো না,কারন মাশরুর ভাই তাকে এমনিতেও হাসে।তবে তার মন থমথমে,মাহমুদের চিন্তায় গুরুতর ভাবে চিন্তিত এবং নিজের ভুল কর্মকান্ডের উপর বিরক্ত, আহত,অনুতপ্ত। এগিয়ে গিয়ে মাশরুরের পাশে বসলো।থমথমে মুখে তাকিয়ে রইলো পুকুরের দিকে।ভ্রুঁ কুঁচকে তাকালো মাশরুর।জিন্নাত আহত স্বরে বললো,
--ভাইয়া,আমি আপনাকে কিছু বলতে চাই।
মাশরুর চমকালো।গতরাতে জান্নাতের সাথে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।এখনো পর্যন্ত বাবা বা দাদী যায় নি জিন্নাতের ব্যাপারে কথা বলতে। মাশরুর গতকাল থেকেই জিন্নাতের উপর নজর রেখেছে।তার মন বেজায় খারাপ।সবসময় কিছু একটা ভেবে চিন্তিত।এখন আবার কিছু বলতে চাইছে।কি বলবে সে।নিশ্চয়ই জান্নাতের সাথে তার বিয়ের ব্যাপারে অমত প্রকাশ করবে।তাহলে কি মনে মনে সেও পছন্দ করে মাশরুরকে।মনে মনে এমন নানা চিন্তা-ভাবনা করে উত্তেজিত হলেও বাইরে যথাসম্ভব শান্ত রাখলো।স্বাভাবিক কন্ঠে বললো,
-বলো।
মাথা নিচু করে ফেললো জিন্নাত।প্রবল অসংকোচ এবং অনুতাপ নিয়ে আহত গলায় বললো,
_আমি ওইদিন মাহমুদ ভাইয়ার নামে মিথ্যা বলেছি।আসলে আমি স্বেচ্ছায় পাটাতনে উঠে খাটের তলায় লুকিয়ে ছিলাম,যেটা উনি জানতেন ও না।তাকে বিরক্ত করার জন্যই সিগারেট,বিছানা, মশারী সব এলোমেলো করে রেখেছিলাম।কিন্তু নিচে নামতে পারি নি।এর মধ্যেই ভাইয়া এসে যায় আর আমিও ভয়ের চোটে লুকিয়ে পড়ি।এরপর তার নিচে নামার অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে যাই।আমাকে প্লিজ মাফ করে দিন।আমি চাইনি তার চরিত্র নিয়ে এভাবে বলতে।কিন্তু আমি নিরুপায় ছিলাম।ওই সময় এতো এতো আত্মীয়-স্বজনের মধ্যে মাথা কাজ করছিলো না।তাই বলে দিয়েছি।আমি জানি না উনি এখন কোথায়। তবে চাই যে বাড়িতে ফিরে আসুক।ওনাকে আর বিরক্ত করবো না,এমনকি সামনেও যাবো না।আপনি প্লিজ কাউকে এসব বলবেন না শুধু ওনাকে খুঁজুন।
মাশরুর অবাক চোখে তাকিয়ে রইলো।অবিশ্বাস্য চোখে প্রশ্ন ছুঁড়ে মারলো।বললো,
--বাড়িতে এতো মানুষ থাকতে আমাকেই কেন বললে?এতো বিশ্বাস আমার প্রতি?
হঠাৎ-ই একটা ধাক্কা খেল জিন্নাত।কথাটা কেমন যেন ঠেকলো।আচ্ছা,কি উত্তর দেওয়া উচিত তার?এমন প্রশ্নই বা করার প্রয়োজন কি ছিলো।আমতা-আমতা কন্ঠে বললো,
--সেরকম কিছু না ভাইয়া,আসলে আপনি ওনাকে খুঁজতে পারবেন সেজন্যই বলা।আর আপনার সাথে তো ঝামেলাও হয়েছে আমাকে নিয়ে। তাই!
_আচ্ছা চিন্তা করো না।মাহমুদ সজলদের বাড়িতে আছে।ওর বন্ধু।আমি খোঁজ নিয়েছি অনেক আগেই।
হেসে দিলো জিন্নাত।বললো,
-ওহহ!আমি শুধু শুধুই চিন্তা করছিলাম।
এরপর দ্রুত পায়ে উঠে এলো পুকুরপাড় থেকে।অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার।এই প্রথম বার তার অসস্তি হয়েছে মাশরুরের ভাইয়ের সাথে কথা বলতে।কিন্তু কেন?সেই কারন জানা নেই জিন্নাতের।
সকাল তখন নয়টা।ফাতেমা বেগম রান্নাঘরে বসে রুটি বেলে দিচ্ছেন আর ফাহমিদা সেটা ভাঁজছেন।পাশেই দোলন নতমুখী হয়ে আলু কাঁটছে।তার মাথায় সর্বদা ঘোমটা টানা থাকে। যেন নতুন বউ।কখনো মুখ তুলে কথা বলতে দেখেনি জিন্নাত।সর্বদাই নিচু স্বরে চোখ নামিয়ে উত্তর দিয়েছে।যেন লজ্জারা সবসময় তাকে হানা দিয়ে থাকে।আর মাহমুদের নাম শুনলে তো কথাই নেই।লজ্জাবতী লতার ন্যায় নুইয়ে মাটিতে লুটিয়ে পড়ার ন্যায় ভাবসাব হয়।প্রথম প্রথম এগুলো দেখতে বেশ মজা লাগলেও এখন বিরক্ত লাগে জিন্নাতের।ঢং দেখে শরীরে জ্বালা ধরে যায়।আরে এখনো তো জামাই হয় নি,মাত্র কথা বলেছে বিয়ের ব্যাপারে।অথচ ভাব দেখো,মনে হচ্ছে গত রাতেই ফুলসজ্জা শেষ হয়েছে।
জান্নাত এক পাশে মড়ায় বসে আছে। জিন্নাত,জুহি আর দোলা ছোট হোগলার উপর বসে ফোন টিপছে আর রুটি খাচ্ছে।এর-ই মধ্যে রান্নাঘরে এলো মমতাজ বেগম এবং মামুন।তারা আসতেই মড়া ছেড়ে দিয়ে জিন্নাতের পাশে বসলো জান্নাত।দোলন দ্রুত পায়ে ঘর থেকে একটা চেয়ার এনে দিলো মামূন কে।তারা বসলো। বেশ কিছুক্ষণ স্বাভাবিক ভাবে কথা বললো।হাসি,দুষ্টুমি, মশকরায় মেতে উঠলো সবাই।হুট করেই মমতাজ বেগম ফাতেমা কে উদ্দেশ্য করে বললেন,
--বউ,রাইতে তো একটা প্রস্তাব রাইখা গেছিলাম,তয় একটা সমস্যা হইছে।
সূচালো দৃষ্টিতে ভ্রুঁ কুঁচকে ফেললো ফাতেমা।মমতাজ বেগম বললেন,
--আসলে মাহমুদের লইগগাই তো জিন্নাতের বদনাম হইছে।আমরা চাই মাশরুরের লইগ’গা জিন্নাত রেই নিমু।আর আমার বড় নাতিডাও আরেক পাগল।কাল রাইতে কইলো, ওর জিন্নাত রে পছন্দ। ওরেই বিয়া করবে।তোমরা কি বলো?
স্তব্ধ চোখে তাকিয়ে রইলো জান্নাত।পেছন ঘুরে জিন্নাতের দিকে শীতল চাহনিতে তাকালো।ঢোক গিলে ভাঙা আওয়াজে ছোট্ট করে বললো,
--মাশরুর ভাইয়া তোকে পছন্দ করে জিন্নাত!
আহত চোখে তাকালো জিন্নাত।সে নিজেও অবাক।এরকমটা তো হওয়ার কথা ছিলো না।কখনো কল্পনায় ও ভাবে নি সে।তাহলে কেন করলো মাশরুর ভাই এমন?ফাতেমা যেন বাকরুদ্ধ হয়ে গেছে।মেয়েদের দিকে তাকিয়ে আশ্চর্যের সুরে বললো,
--এগুলা কেমন কথা মা?কাল রাতেও আপনারা জান্নাতের সাথে মাশরুরের বিয়ের প্রস্তাব দিলেন।আজ আবার একই প্রস্তাব জিন্নাতের জন্য।ব্যাপার টা কেমন হয়ে গেল না?আর আসল কথা হচ্ছে জান্নাতের আগে আমরা জিন্নাতের বিয়ে দেব না।
এতক্ষণ পর নিরবতা ভেঙে কথা বলে উঠলেন মামুন।বললেন,
__ব্যাপারটা অস্বাভাবিক তা আমরাও বুঝছি ভাবী।তবে পোলাপান তো আর বোঝে না।পোলা আমার বিয়া করলে আপনের ছোট মাইয়ারেই করবে।তার এক কথা। আর কথা হইলো বড় ছোড নিয়া,আমরা তো আর এহনই বিয়া দিতাছি না।আংটি পড়াইয়া রাখি আর শরা (ধর্ম অনুযায়ী বিয়ে) পড়াইয়া রাখি, কেউ জানবে না।তারপর জান্নাতের বিয়া দেন,বড় বইনের বিয়ার শেষে না হয় অনুষ্ঠান কইরা পোলা বউ ঘরে নিমু আমি।
ফাতেমা অসন্তুষ্ট হলেন।বিরক্ত কন্ঠে বললেন,
--ওর বাবা আসুক,তারপর সেসব দেখা যাবে।ওনার সাথে কথা না বলে আমি কিছু বলতে পারবো না মামুন ভাই।
তেঁতে উঠলো জিন্নাত।কন্ঠে তেজ নিয়ে বললো,
--দেখাদেখির কিছু নাই আম্মু,আমি বিয়ে করবো না।
মমতাজ গম্ভীর কন্ঠে বললো,"মানে?”
__মানে এই যে আমি আপনার নাতিকে বিয়ে টিয়ে করতে পারবো না।তার একার পছন্দ হলে তো হবে না,আমার ও পছন্দ হতে হবে।মাশরুর ভাইকে আমার পছন্দ হয় নি ব্যাস!বিয়ে টিয়েও করবো না।
মামুন গম্ভীর কন্ঠে বললো,
--বেয়াদবি কইরো না।বিয়া-শাদীতে মাইয়া মানষের মতের দরকার হয় না।পরিবার-বড়রা যা কয় ওইডাই মেইন।
হাসলো জিন্নাত।বললো,
--পরিবার তো আর সংসার টা করতে যাবে না।করলে আমিই করবো।তাই মতটাও আমার নিতে হবে।আপনার ছেলেরে বলে দিবেন জিন্নাত বিয়ে করবে না।তাকে আমার অপছন্দ!
মমতাজ বেগম মাথা নাড়িয়ে শুনলেন।মামুন নিজেও অনিচ্ছাকৃত হাসলো।বললো,
--ঠিক আছে,মাশরুর রে বলমু তোমার কথা।তয় ভাবী,মাইয়া বড়ডা হউক আর ছোট ডা হউক আমার ঘরে একটা নিমুই।এইডা মনে রাইখেন।সম্পর্ক ডা আমি ঠিক করতে চাই।
মাথা তুললো জান্নাত।স্বতঃস্ফুর্তভাবে বললো,
--কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করবো না চাচা।কারন সে অন্য কোনো মেয়েকে পছন্দ করে।আমার ছোট বোনকে পছন্দ করে।এমন লোককে বিয়ে করলে, বিয়ের পর যে সে আমার ছোট বোনের দিকে বাঁকা চোখে চাইবে না তার কি নিশ্চয়তা?ক্ষমা করবেন,আমি এই বিয়ে করবো না।ছেলের জন্য সুন্দরী এবং ভদ্র কাউকে খুঁজুন।
চলবে?