#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
অষ্টম পর্ব
ফিরলো না মাহমুদ।আজও সে আহমেদ বাড়ির চৌকাঠে পা রাখলো না।হয়তো আত্মসম্মানের প্রখরতার কারনবশত।নিজ পরিবারের থেকে চরিত্রহীন নাম পেয়েছে তাও অপরিচিত একটা মেয়ের কারনে।এ যে ভয়ংকর তিক্ত এক ঘটনা।পুকুরপাড়ের সান বাঁধানো ঘাটে পা মেলে উদাস ভঙ্গিতে বসে আছে জিন্নাত।হাঁটুর নিচ পর্যন্ত ডুবে আছে পানির নিচে।পাজামাও অর্ধখানেক ভিঁজে টইটম্বুর। কিন্তু তার ভাল্লাগছে।একনাগাড়ে ভাবুক চোখ দুটো নিক্ষেপ করলো পুকুরের পানির দিকে।চারপাশের শ্যাওলার আস্তরণের জন্য পানির রঙ টা সবুজ দেখাচ্ছে।সেই সবুজে পর্দার মধ্যে ফুটে উঠেছে নীলাকাশ।যার মধ্যভাগে স্থান নিয়েছে পাড়ের বড় বড় গাছের ছায়া।আপনমনে সেদিকে দৃষ্টি দিয়ে ভাবতে লাগলো অকল্পনীয় কথাগুলো।মাহমুদ ফিরলে সে সবার অগোচরে তার কাছে যাবে।মাথা নত করে দাঁড়াবে।অনুরোধের সুরে ক্ষমা চাইবে,তাকে বোঝাবে নিজের তখনকার পরিস্থিতি সমূহ।বুঝলে তো বুঝবে, নাহয় চলে আসবে সে।ওটাই শেষ দেখা হবে।এর পর আর কখনোই ওই লোকের সম্মুখে পড়বে না।
পিঠ পেছনে কারোর দাঁড়ানোর অস্তিত্ব পেতেই চমকালো জিন্নাত।তবে পিছু ফিরলো না।পানির ওই স্বচ্ছ আবরণেই দেখতে লাগলো পেছনের মানুষটিকে।মাশরুর ভাই,সে এক দৃষ্টিতে জিন্নাতের দিকে তাকিয়ে আছে।বিরক্ত হলো জিন্নাত।কন্ঠে তেজ এনে পানির দিকে তাকিয়েই বললো,
--জায়গা টা ভালো লাগছিলো।তাই বসেছি।আপনি কি আমায় চলে যেতে বাধ্য করার জন্য এখানে এসেছেন?
অবাক হলো মাশরুর।সাথে আলতো হাসলো।এরপর নিজেও জিন্নাতের থেকে কিছুটা দুরত্বে গিয়ে বসলো।বললো,
--বিয়েতে অমত করার কারন টা জানতে পারি?
--অবশ্যই পারেন।আপনাকে আমার পছন্দ নয় বলেই অমত করেছি।
মাশরুর মানলো না।বরাবরের মতোই বলা শুরু করলো,
--আমি জানি তোমাকে কিছু না জানিয়ে হুট করেই এমন প্রস্তাব দেওয়াটা উচিত হয়নি আমার।আসলে দোষ টা তোমার নয়,আমারই।বড় বোনের জন্য প্রস্তাব যাওয়ার পর সেটা ভেঙে তোমার জন্য দিয়েছে।রাজি হওয়ার প্রশ্নই আসে না।বাস্তবিক পক্ষে আমি জান্নাত কে অপমান করতে চাই নি।আমি বুঝতেই পারি নি ওরা প্রথমে জান্নাত কে প্রস্তাব দিবে।আসলে এখানে বোঝাবুঝির একটা ভুল ছিলো।
থেমে,
জিন্নাত,সমস্যা নেই।আমি সময় দিলাম।কিছু দিন যাক,সবটা মিটমাট হলেই আবারো তোমাকে আনার জন্য বায়না ধরবো।আর চাচা-চাচি নিশ্চয়ই আমার অনুরোধ ফেলতে পারবে না।
ভ্রুঁ কুঁচকে মাশরুরের দিকে তাকালো জিন্নাত।আশ্চর্যের সুরে বললো,
--সময় দিচ্ছেন মানে?আপনার কাছে সময় চেয়েছে টা কে?আরে আজব তো? বুঝতে কেন চাইছেন না আমি আপনাকে পছন্দ করি না।
কথাগুলো আমলে নিলো না মাশরুর।বললো,
--কিন্তু আমি তো তোমায় পছন্দ করি।প্রথম দিনেই লঞ্চে তোমার চঞ্চলতা আমার হৃদয় কেড়েছে।বাড়িতে আসার পর থেকে প্রতিটা ক্ষণে তোমার দুষ্টুমি, অভিমান,আমায় দেখলেই মুচকি হেঁসে কথা বলতে আসা এসব প্রতিটা ছোট ছোট বিষয় আমাকে তোমার প্রতি দূর্বল করেছে।তবে আমার ওই বয়স টা নেই যে এই স্বচ্ছ অনুভূতি গুলো নিয়ে তোমার কিশোরী মনে কিছুক্ষণ লীলাখেলায় মাতবো।এসব আমাকে সাঁজেও না।সেজন্যই সরাসরি প্রস্তাব দিয়েছি।মাঝখানে জান্নাতের বিষয়টা অনাকাঙ্ক্ষিত।
বিরক্ত হলো জিন্নাত।আফসোসের দৃষ্টিতে তাকালো দূর আকাশে।বললো,
--আমি আপনাকে দেখে মুচকি হেসেছি, এর মানে এটা নয় যে আপনাকে পছন্দ করেছি।হাসার অন্য কারন ছিলো......ধুর!কিভাবে বোঝাই আমি!
থেমে আহত কন্ঠে,
--মাশরুর ভাইয়া,আমাদের কোনো ভাই নেই।বংশে আপনারা দুজন-ই মাত্র ছেলে।সেক্ষেত্রে আমি,দোলন,দোলা,জুহি এরা আপনার সাথে ভাই হিসেবে হেসে কথা বলতে পারি না?দুষ্টুমি করতে পারি না?ভাইয়া,আমি শুধুমাত্র বড় ভাইয়ের মতো ভেবেছি আপনাকে।আপনি দয়া করে দ্বিতীয় বার এরকম কোনো প্রস্তাব দেবেন না।আপনি আমার সাথে কখনো কথাও বলতে আসবেন না।আমি দেখতে চাই না আপনাকে।
কথাগুলো শেষ করে দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো জিন্নাত।প্রথম দিকে বোঝানোর সুরে বললেও পরবর্তীতে-ই বেশ গরম হয়ে গেছিলো।যার ফলে কথাগুলো ভৎসনার ন্যায় শুনিয়েছে।সে যাই হোক,রেগে যাক মাশরুর ভাই।তাও তাকে ভুলে যাক।এসব ঝামেলা ভালো লাগে না আর।বাড়িটাই কেমন অসহ্য হয়ে গেছে।উঠোনে ঢুকতেই সামনে পড়লো দোলা এবং জুহি।ওরা প্রায় সমবয়সী।জুহি নাইনে পড়লেও দোলা পড়ে টেন এ।তবে এই গ্যাপ টা কেউই ঠিকমতো পাত্তা দেয় না।নাম ধরেই ডাকে।জিন্নাত ডাকলো ওদের। বললো,
--দোলা,চল তো।তোদের এলাকা টা একবার দোলা দিয়ে আসি।ভাল্লাগছে না।
প্রস্তাব রাখার সাথে সাথেই এক পায়ে রাজি হয়ে গেলো দোলা।এমনিতেই বাবা-চাচাদের ভয়ে সব সময় বাইরে বের হওয়া যায় না।তার উপর এই সুযোগ হারায় কে?বললো,
--যেতে পারি,তবে বাড়ির সবাই কে তুমি ম্যানেজ করবে।
কিছু একটা ভেবে রাজি হয়ে গেলো জিন্নাত।গেটের দিকে যেতে যেতে বললো,
--এসে দেখা যাবে।
সুবিশাল ঝাউবন।রাস্তার দুধারে মস্তক উঁচু করে দাঁড়িয়ে আছে গাছ গুলো।একপাশে বিশালাকার ধানক্ষেত এবং অন্যপাশে খাল।খালের দুপাশে ছৈলাবন।সবুজ রঙের ফলগুলোর ভেতরে শ্বাস জাতীয় খাবার।এগুলোকে বুনোফল ও বলা হয়।টক-মিষ্টি স্বাদ যুক্ত আনাড়ি ফলের গাছ গুলো বেড়ে ওঠে নিজ মতো।এদের আলাদা ভাবে করতে হয় না কোনো পরিচর্যা।মাটি শুকনো হওয়ায় জিন্নাত রা নামলো ঢালুতে।দোলা উৎফুল্ল কন্ঠে বললো,
--আপু নৌকায় চড়বা?
প্রস্ফুটিত চোখ দুটো নিয়ে তাকালো জিন্নাত।দুপাশে মাথা নাড়িয়ে বললো,
--অবশ্যই!
--ওইপাশে চলো।খালের চড়ে খালেক চাচার নৌকা বাঁধা থাকে সব সময়।আমি চালাইতে পারি।অল্প একটু চইড়া চইলা যামু।ঠিকাছে?
মাথা নাড়িয়ে দ্রুতপায়ে চরের দিকে হাঁটা শুরু করলো জিন্নাত।তার পিছু পিছু আসতে লাগলো জুহি এবং দোলা।বিশাল কাঠাম তোলা নৌকা।মাঝখানে ছাউনি ও দেওয়া আছে।উউচ্ছসিত চোখে সবার আগে উঠলো জিন্নাত।এরপর দোলা।জুহি ওঠার পূর্বেই আর্তনাদ করে উঠলো দোলা।দ্রুতপায়ে নৌকা থেকে লাফ দিয়ে নামতে নামতে বললো,
--আল্লাহ গো!জিন্নাত আপু নামো।নৌকার ভিত্রে কারা যেন আছে।
--কে আছে?ছুটছো কেন?
বলতে বলতে নিজেও যেতে লাগলো।নৌকার মাথা সরু,তার উপর দোলা লাফিয়ে নেমে ছে পাড়ে।ফলস্বরূপ দুলে উঠলো নৌকা।সরে গেলো পাড়ের থেকে কিছুটা দূরে।ঘুম ভেঙে গেলো নৌকার ছাউনির মধ্যে শুয়ে থাকা লোকেদের।দোলা আর্তনাদ করে বললো,
--নৌকার মধ্যে মাহমুদ ভাই আর চেয়ারম্যান পাড়ার ছেলেরা।মনে হয় এখানে বইসা নেশা করছে।তুমি তাড়াতাড়ি আসো আপু।
এর-ই মধ্যে বাজখাঁই গলায় চিৎকার করে উঠলো মাহমুদ - কে ওখানে?
অন্তরাত্মা উড়ে গেলো জিন্নাতের।পা দুটো যেন জড়িয়ে যাচ্ছে।দুলে উঠা নৌকার সরু মাথা দিয়ে লাফ দিলো কুলের মধ্যে।কিন্তু সফল হলো না।বেঁধে রাখা দড়ির প্যাঁচে পা পেঁচিয়ে ছিঁটকে পড়লো ভরা খালে।গলা অবধি পানির মধ্যে যেন পা দুটো মাটিতে রাখার সাহস পেল না।জিন্নাত।মনে হচ্ছে এই বুঝি কেউ টেনে নিয়ে যাবে। ফলস্বরূপ পা দুটো উঁচিয়ে ব্যাঙের মতোন রেখে নৌকার খুটি ধরে ভাসতে লাগলো।আশেপাশে কেউ নেই।জুহি বা দোলাকেও দেখা যাচ্ছে না।তারা বোধ হয় প্রাণ পনে ছুটছে এখনো।হয়তো জানেই না জিন্নাত পড়ে গেছে খালে।নাহয় কোনো গাছের আড়ালে ভয়ের চোটে ঘাপটি মেরে দেখছে।
মাহমুদ ঢুলতে ঢুলতে এগিয়ে এলো নৌকার সামনের দিকে।কাঁচা ঘুম ভেঙে গেছে তাদের।মেজাজ এই মুহুর্তে অত্যধিক খারাপ।চোখদুটো রক্তের ন্যায় লাল।সারা রাত ধরে নেশা করার ফল এইটা।পেছন থেকে আরো দুটো ছেলে এগিয়ে এলো।খুঁটির দিকে তাকাতেই একজন বলে উঠলো,
--মাহমুদ,ব্যাঙ দেখে যা।
সাথে সাথেই চোখ পড়লো জিন্নাতের দিকে।মুখ-চোখ পাংশুটে বর্নের হয়ে গেলো। মাহমুদের ওই হিংস্র চোখ দুটোর দিকে তাকাতেই প্রাণ যায় যায় অবস্থা।গলা থেকে আওয়াজ বের হচ্ছে না যেন।অনুরোধের স্বরে বললো,
--সেদিনের জন্য আ’ম সরি ভাইয়া।আজকের জন্যেও সরি!দোলা নিয়ে এসেছে,আমি তো এসব চিনতাম -ই না।
মাহমুদ চোখের দৃষ্টিকে স্বাভাবিক করলো।শান্ত কন্ঠে বললো,
--ওখানে কি করছো?
--দড়িতে পেঁচিয়ে পড়ে গেছি।
--আচ্ছা,উঠে এসো।
ঢোক গিললো জিন্নাত।মাহমুদ স্বাভাবিক ভাবে কথা বলছে,এর মানে মাফ করে দিয়েছে।বললো,
--আমি উঠতে পারি না ভাইয়া,ভয় লাগছে।
মাথা নাড়িয়ে আশেপাশে তাকালো মাহমুদ।নৌকায় হাটু গেড়ে বসে হাত বাড়িয়ে ধরলো জিন্নাতকে।টেনে তুললো পাটাতনের উপর।এরপর বাকি দুজনের উদ্দেশ্যে বললো,
--সজল,তোরা বাড়ি যা।আর নামার সময় নৌকার দড়ি খুলে যা।
ওরা দুজন অবাক চোখে চাওয়াচাওয়ি করলো।বললো,
--কি করবি তুই?
অস্বাভাবিক চোখে তাকালো মাহমুদ!হেয়ালি করে হেসে বললো,
--তোরা যেটা ভাবছিস, সেটাই করবো।
বাঁধ সাধলো সজল।বোঝানোর স্বরে বললো,
--তোর বাড়ির মেয়ে,বুঝে শুনে।
এরপর নেমে গেল কুলে।খুলে দিলো দড়ি।মাহমুদ চোয়াল শক্ত করে জিন্নাতের দিকে চাইলো।বললো,
--সমস্যা নেই,ওর সাথে অলরেড়ি বিকাল থেকে রাত পর্যন্ত
থাকার রেকর্ড আছে।
মেরুদণ্ড ঠান্ডা হয়ে গেলো জিন্নাতের।তার চিকন হাতের একটি শক্ত হাতে ধরে আছে মাহমুদ।তার উপর এসমস্ত বেখেয়ালি কথা।যেন এক্ষুণি অজ্ঞান হয়ে যাবে।ওরা চলে গেছে নৌকা ছেড়ে।পানির ঢেউয়ে এখন সেটা খালের মাঝামাঝি অবস্থানে এসে পড়েছি।জিন্নাত হাত ছাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।ক্রমশ অনুরোধের স্বরে বললো,
--ভাইয়া,প্লিজ ক্ষমা করে দিন।আমি বলেছি তো আমার ভুল ছিলো।একটু আগেই তো সুন্দর ভাবে কথা বললেন,এখন এমন করছেন কেন?
হাসলো মাহমুদ।জিন্নাত কে চুড়ান্ত ভাবে ঘাবড়ে দিয়ে বাজখাঁই গলায় ধমক মারলো।বললো,
--বাঘকে কখনো দেখেছিস হরিণ শিকারের আগে উড়নচণ্ডীর মতো লাফাতে?
ঘাবড়ে যাওয়ার কথা থাকলেও জিন্নাত ঘাবড়ালো না।বরং কথাটাতে তার বেশ হাসি পেল।তবে এই মুহুর্তে হাসিটা বিপত্তিকর ভেবেই মলিন কন্ঠে বোঝানোর স্বরে বললো,
--কিন্তু আপনি বাঘ নন,আর আমিও হরিণ নই।
মাহমুদ হাত ছেড়ে দিলো জিন্নাতের।সোজা হয়ে শুয়ে পড়লো পাটাতনে।আকাশের দিকে তাকিয়ে বললো,
--কিন্তু তুমি হরিণের থেকেও সুস্বাদু!
চলবে?