#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
বোনাস পর্ব
বৈঠাহীন নৌকা টা ঢেউয়ের সাথে দুলছে।বাতাসের টানে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে পুর্বদিকে।একুল-ওকুল দুইপার ই পানিতে টইটম্বুর। মধ্যবর্তী স্থানে রয়েছে ডিঙি। নৌকার সামনের দিকের খোলা সরু পাটাতনের উপুড়ে হাটু মুড়িয়ে, তার উপর থুতনি রেখে আপনমনে তাকিয়ে আছে জিন্নাত।গায়ের জামা-কাপড় এখনো ভেঁজা অবস্থায়।তার থেকে তিন হাত দুরত্বে বসে আছে মাহমুদ।দৃষ্টি তার জিন্নাতের মুখের দিকে।নিরবতা ভেঙে বললো,
--তুমি আমার চরিত্র খারাপ করলে কেন সবার সামনে?
চোখ তুলে মাহমুদের দিকে তাকালো জিন্নাত।পরক্ষণেই সরিয়ে নিয়ে আবারো তাকালো পানির দিকে।গটগট কন্ঠে বললো,
--আপনার চরিত্র তো এমনিতেও ভালো না।কতক্ষণ ধরে তাকিয়ে আছেন মুখের দিকে।
চোখ সরিয়ে নিলো মাহমুদ।জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অন্যদিকে তাকিয়ে বললো,
--নিজেকে কি সুন্দরী মনে করো নাকি?
--মনে করার কি আছে?আমি এমনিতেই খুউউউব বেশি সুন্দরী!
মুখের উপর সরাসরি নিজেকে সুন্দরী দাবি করতেই চোখ দুটো ছোট ছোট করে তাকালো মাহমুদ।পরক্ষণেই বিরক্তির সাথে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো।বিরবির করে বললো,
--মাকাল ফল!
জিন্নাত পাত্তা দিলো না।বরং আয়েশ করে বসলো।এতোক্ষণে জমে থাকা সকল ভয় গুলো ধীরে ধীরে মুছে গেলো।গমগমে স্বরে বললো,
--আপনাকে যতটা ভয় পেয়েছিলাম আপনি ততটাও ভয়ংকর নন।শুধু চোখ দুটো শকুনের মতো।আই মিন লাল হয়ে আছে।
চোয়াল শক্ত করে ফেললো মাহমুদ। বললো,“তুমি কি জানো এখন তোমার সাথে আমি কি করবো?”
-“কিভাবে জানবো?আপনি তো এখনো বলেন-ই নি।
গায়ে জ্বালা ধরে গেলো ।নৌকার মধ্যে থাকা একগোছা বাঁধা দঁড়ি ধরে ছুঁড়ে মারলো জিন্নাতের মুখের উপর।বললো,“মুখ বন্ধ করো নাহয় খুব খারাপ হবে।যত কম কথা বলবে তত-ই মঙ্গল।
দু-মিনিট চুপ করে রইলো জিন্নাত।দেখতে লাগলো চারপাশ টা।তারা অনেকটা দূরে পৌছে গেছে।এদিক টাতে দুপাশের চড়ে গাঢ় জঙ্গল।দেখেই গা শিউরে ওঠার উপক্রম!হুট করেই এমন পরিবেশে এক ভয়ঙ্কর প্রশ্ন করে ফেললো মাহমুদ।বললো,“সাতার জানো?
--হু,জানি।
প্রকৃতপক্ষে সাতারের স ও জানেনা সে ।তবে এই মুহুর্তে মাহমুদকে সত্যটা বলা উচিত হবে না।
--কোনো সমস্যা নেই।হাত -পা আগে দড়ি দিয়ে বেঁধে তারপর ফেলবো।
চোখে-মুখে বিস্ময় ছাঁপিয়ে আর্তনাদ করে উঠলো জিন্নাত।বললো,-“কাকে ফেলবেন?
--তোমাকে।
চারপাশের গুমোট পরিবেশ টা আরেকবার দেখে নিলো জিন্নাত।কিঞ্চিৎ ভয় ও পেল।তবে প্রকাশ করলো না।বললো,-”আমি তার আগেই লাফ দিবো পানিতে।”
থেমে ভয় দেখিয়ে বললো,-”আমার সাথে কিছু করলে রকিবুল আহমেদ আপনাকে শশুরবাড়ি দেখিয়ে আনবে।”
হাসলো মাহমুদ। বললো,--আচ্ছা,তা জানবে কিভাবে?
--কেন?দোলা দেখেছে,জুহি দেখেছে।ওরা নিশ্চয়ই এতোক্ষণে বাড়িতে গিয়ে বলে দিয়েছে।
কিছু বললো না মাহমুদ।নৌকার পাশে এসে দুহাতে পানি ভরে নিয়ে মুখ ধুলো।এরপর আবারো সেই পূর্বের জায়গায় গিয়ে বসলো।জিন্নাত গায়ের ওড়নাটা নিংড়ে পানি বের করে নিলো।মাহমুদের দিকে তাকিয়ে আফসোসের স্বরে বললো,
--সকালে কিছু খান নি,তাই না?
একপলক তাকিয়ে আবারো চোখ সরিয়ে নিলো মাহমুদ।উত্তর দিলো না।জিন্নাত আবারো বলে উঠলো,-আমিও কিছু খাই নি।”
--আমি জিজ্ঞেস করেছি?
থতমত খেয়ে গেল জিন্নাত।আমতা-আমতা করে বললো,
--বলা উচিত ভেবেই বলেছি।এটা ভদ্রতা।
থেমে আবারো বললো,
--আচ্ছা মাহমুদ ভাই,আপনি পড়ালেখা ছেড়েছেন কেন?
ভ্রুঁ কুঁচকে তাকালো মাহমুদ।রগচটা কন্ঠে বললো,-আমার ভালো লাগেনি তাই ছেড়েছি।তোমার কোনো সমস্যা?
--নাহ,আমার কেন সমস্যা হবে?সমস্যা তো হবে আপনার ফিউচার বউ-বাচ্চাদের।তারা জানবে তাদের বাপ টেনেটুনে কোনোমতে অনার্সে উঠে সেকেন্ড ইয়ারের সময় ডিপার্টমেন্টের প্রফেসরের মাথা ফাঁটিয়েছে।এরপর সোজা গুন্ডামি।আর এসব আমি নিজে নিজে জানি নি তো।দোলন আপু বলেছে,আপনার হবু বউ!
শেষের কথাটুকু বেশ টিটকারি মেরে বললো।বিরক্ত হলো মাহমুদ।দাঁতে দাঁত চেপে বিরক্তিকর কন্ঠে বিরবির করে বললো,
--ওর কাজ-ই তো আমার পিছে গোয়েন্দাগিরি করা।
এবারে হাঁটু ভাঁজ করে আয়েশ করে বসলো।ইনিয়ে বিনিয়ে ক্রমাগত গেলো দোলনের কথায়।টিটকারি মেরে বললো,
--দোলন আপু কি সুন্দর একটা লজ্জাশীল মেয়ে।আপনি কি করে ওনাকে বিয়ে করতে পারেন?একটা নরদানবের সাথে কিভাবে সংসার করবে আপু?
কপাল কুঁচকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইলো মাহমুদ। জিন্নাত আমতা-আমতা করে বললো,
--না মানে আপু একটু বেশিই ভদ্র,আর অনেক লজ্জাশীল।আপনার নাম এলেই ওড়নার খোঁট নিয়ে মুখে গুঁজে এভাবে লজ্জা পায়।(প্রাকটিক্যালি অভিনয় করে দেখালো)
বলেই অট্টহাসিতে ফেঁটে পড়লো। মাহমুদের নিজের ও হাসি পেল ।কিন্তু প্রকাশ করলো না।অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললো,
--জোঁকার!!
একা একাই কিছুক্ষণ হাসলো জিন্নাত।মাহমুদ অন্য দিকে তাকিয়ে রইলো তাতে শামিল না হয়ে।এরপর নিজে নিজেই থেমে গেলো।হুট করেই বললো,
---মাহমুদ ভাই,আমাকে নৌকা চালানো শেখাবেন?
আশ্চর্যের চোখে তাকালো মাহমুদ!তার থেকে কোনোরুপ উত্তর না পেয়ে আবারো বললো,
--আচ্ছা,শেখাতে হবে না।আপনি পাড়ে চলুন।আমার খিদে পেয়েছে।
--বৈঠা নেই ।
--হায় আল্লাহ!কি বলেন?কিভাবে যাবো তাহলে?
--সমস্যা নেই।আমি ঠিকই সাতরে যাবো।তবে তুমি এখানেই থাকবে।
ভেংচি মারলো জিন্নাত।অন্যদিকে তাকিয়ে বিরবির করে বললো,
--আমিও আপনার লেজ ধরেই যাবো।
দুর থেকে আওয়াজ আসছে মাশরুরের গলার।সময় নিয়ে পর পর ছোট ছোট মেয়েলি স্বর ও পাওয়া যাচ্ছে।এটা জুহি এবং দোলার।নিশ্চয়ই মাশরুর ভাইকে জানিয়েছে।এদিকেই আসছে তারা।হয়তো রাস্তা থেকে খালে থাকা ডিঙি দেখলেই নেমে যাবে চরে।জিন্নাত দ্রুত তাড়া দিলো মাহমুদকে। বললো,
--প্লিজ!পাড়ে চলুন।মাশরুর ভাইয়া আসছে।জানলে আবার ঝামেলা হবে।বাড়ির সবাই জানবে,আপনার মা আবার আমাকে অপমান করবে,গালি দিবে,অভিশাপ দিবে।আল্লাহ গো!সেদিনের মতো ঝামেলা হোক আমি চাই না।চলুন না মাহমুদ ভাই!
মাহমুদ নৌকায় থাকা একটা খুটি হাতে নিলো।এরপর বৈঠার ন্যায় বাইতে লাগলো পাড়ে আসার উদ্দেশ্যে। আগের বার জিন্নাত কুলে উঠতে গিয়ে পড়ে গেছিলো।মনে পড়তেই শক্ত হাতে নরম হাতটা ধরে নিলো।একপ্রকার টেনে হিঁচড়ে শূন্যে তুলে কুলে ছুঁড়ে ফেললো।এরপর হনহন করে এগিয়ে গেলো অন্যদিকে।মাশরুর দ্রুত পায়ে এগিয়ে আসলো।জিন্নাতকে ভেজা কাপড়ে দেখতেই গম্ভীর হয়ে গেলো।রাগ দ্রুততার সাথে বাড়ছে।মাহমুদ তার সাথে কথা না বলেই অন্যপাশ দিয়ে রাস্তার দিকে চলে গেছে।সেদিকে অগ্রসর হতেই বাঁধা দিলো জিন্নাত।বললো,
--শুনুন ভাইয়া,আমি স্বেচ্ছায় নৌকায় উঠেছি।আর মাহমুদ ভাই আমাকে নৌকায় চড়িয়েছে।আমার সাথে মোটেও খারাপ ব্যবহার করে নি।আপনি ওনাকে কিছুই বলবেন না।
অবাক চোখে তাকিয়ে রইলো মাশরুর।একদৃষ্টিতে দেখতে লাগলো জিন্নাতের ভেঁজা পোশাক।কন্ঠে মলিনতা এনে জিজ্ঞেস করলো,-"তোমার পোশাক ভেঁজা কেন?
--পড়ে গেছিলাম,একা একাই!আর ভাইয়া প্লিজ!আমার ব্যাপারে আপনি না এলেই খুশি হবো।আমার অনেক গার্ডিয়ান আছে।এসব ব্যাপারে বাড়িতে বলবেন না।
এরপর পাশ কাঁটিয়ে জুহিদের নিয়ে চলে এলো বাড়ির দিকে।আসার পথেই জানতে পারলো বিস্তারিত।ওরা মাহমুদ ভাইকে দেখে লুকিয়ে ছিলো নারকেল গাছের পেছনে।পড়ে যখন তাকে নৌকায় তুলে দড়ি ছেড়ে দিয়েছে তখন বেশি ভয় পেয়েছিলো।তবে বেশিক্ষণ আর দাঁড়ায়নি।সেদিন রাতের ঝামেলার কথা মনে পড়তেই ছুটেছে বাড়ির দিকে।উদ্দেশ্য ছিলো বাড়ির বড়দের কে জানানো।কিন্তু তার আগেই সামনে পড়ে মাশরুর ভাই।পরবর্তীতে তাকে জানাতেই সে বাড়ির সবাইকে জানাতে বারন করে এবং চিন্তিত হয়ে নিজেই খুঁজতে আসে।
দুপুর তখন আড়াইটা!খা খা করে ওঠা রৌদ্রের তাপে বাড়িঘর ও যেন তৃষ্ণার্ত হয়ে উঠেছে।গোয়ালের গরু গুলো পানির তৃষ্ণায় হাম্বা স্বরে চেচাঁচ্ছে।ব্যস্ত পায়ে লাল বালতি হাতে গোয়াল ঘরে ঢুকলো রেবেকা।বস্তা দিয়ে কুড়ো ঢেলে দিলো ভাতের মাড়ের মধ্যে।নুন দিয়ে গুলে দিলো পুরোটা।বালতিটা গরুর সামনে দিয়ে বেরিয়ে এলো বাইরে।ক্লান্ত ভঙ্গিতে হাই তুলতেই চোখ পড়লো কাছারিঘরের দিকে।ভেতরে মাহমুদের হুন্ডা-টা দেখা যাচ্ছে।তারমানে ও কি বাড়িতে এসেছে?দ্রুতপায়ে কাতর চিত্তে ছুটলো ঘরের মধ্যে।সিঁড়ি বেয়ে পাটাতনের দিকে চোখ দিতেই হাউমাউ করে কেঁদে উঠলো।মাহমুদ শুয়ে আছে।দ্রুতপায়ে উঠলো সেখানে।ছেলেকে জড়িয়ে ধরে হিংসাত্মক গালি গুলো দিলো পুণরায় জিন্নাতকে। বললো,
--কপালপুড়ি আমার ঘরে পা রাখতে না রাখতেই ছোট পোলারে ঘরের বাইর করছে।ওরে নাকি আনমু আবার বড় পোলার লাইগা।আমি বাঁইচা থাকতে হইবোনা।কালনাগিনী!
চমকে শোয়া থেকে উঠে বসলো মাহমুদ।মায়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো,
--জিন্নাতের সাথে ভাইয়ার বিয়া?
--আর কইস না বাপ!তোর বাপ আর দাদি এখন সম্পত্তির লাইগা ওই কালিজাইত আনবে ঘরে।আমার কথা কেউ শোনে না।
চুপ করে রইলো মাহমুদ।কয়েক সেকেন্ড পর বললো,
--রান্না হইছে না?খিদা লাগছে,ভাত নিয়া আসো!
চলবে?
১৩০০+ শব্দ!#দূর_পাহাড়ের_তুমি
নবম পর্ব
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে এসেছে।মাহমুদের ছোট বেলার বন্ধু।নাম তার আসিফ হাওলাদার।পিঠাপিঠি বয়সের হওয়ার কারনে বন্ধুত্ব টাও বেশ গাঢ়।আহমেদ বাড়িতে তার আসা-যাওয়া বাড়ির ছেলেদের মতোই।তারপরেও একটা কিন্তু থেকে যায়।চেয়ারম্যানের ছেলে,যতই আসা যাওয়া বেশি হোক তার পরেও আপ্যায়ন টা নিত্য-নতুন উঠানোই থাকে। মাহমুদের প্রায় সব কার্যকলাপে মামুন আহমেদ অখুশি থাকলেও ছেলের নাম ভাঙিয়ে গ্রামে দাপট দেখাতে পিছ-পা হন না।ছেলের বন্ধু চেয়ারম্যান এর ছেলে,আসিফ তার ছেলের মতোই।এ নিয়ে সুযোগ -সুবিধা, দাপট কম দেখাতে পারেন না।তাছাড়াও ছেলে চেয়ারম্যানের পক্ষে নির্বাচন এলে দলের বাকি ছেলেদের থেকেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।বলতে গেলে মাহমুদ কে যেমন ভাবে চেয়ারম্যান নিজের কাজে খাঁটাতে পারেন, তেমনিই আবার সুযোগ বুঝে চেয়ারম্যান কে মামুন আহমেদ খাটাতে পারেন।
আজ প্রায় বিশ-পঁচিশ দিন পরে এ বাড়িতে এসেছে আসিফ।একা নয়,সাথে আছে আরো ছয়জন ছেলে।তারা এসেই হনহন করে উঠে পড়েছে পাটাতনে।রেবেকা বেগম নাস্তা এনে রেখেছেন সামনের ঘরে।ছেলেকে ডেকে বলতেই সবাইকে নিয়ে নামলো নিচে।আপেলের টুকরো হাতে নিয়ে তাতে কামড় বসালো আসিফ।বললো,
_দাদা মারা গেছে শুনে খুব কষ্ট পেয়েছি।সময়টাতে আমি আসতে পারলাম না।সিলেট গেছিলাম কিছু কাজে।যখন শুনলাম, তখন আসতে আসতে মাটি দেওয়া হয়ে যেত। তাই আর আসি নি।
মামুন আহমেদ নিজেকে বড়ই দুঃখিত দেখালেন।বললেন,
_সমস্যা নাই,তুমি বলছো এইটাই অনেক।
এরপরেও কিছুক্ষণ কথা বললো আসিফ।মমতাজ বেগম থেকে শুরু করে রেবেকা বেগমের সাথেও কুশল বিনিময় করলেন।তারা প্রত্যেকেই আসিফ কে আলাদা নজরে দেখে।দেখতে,শুনতে ছেলে মাশাল্লাহ! টাকা-পয়সা, বাপের ক্ষমতা তো বলার বাহিরে।সব মিলিয়ে সোনায় সোহাগা!মমতাজ বেগম উঁকি মেরে ঘরের দিকে চাইলেন।দরজার পর্দা আলতো ফাঁকা করে তার মধ্য থেকে জ্বলজ্বল করে ওঠা মিলির চোখদুটো দৃশ্যমান হচ্ছে।সে দৃষ্টিতে আছে মুগ্ধতা,লজ্জা এবং এতোদিন পর দেখার তৃষ্ণা।মুখ টিপে হাসলেন মমতাজ!ছেলের সাথে আগেই এই ফন্দি করা শেষ। এইতো পাঁচ-ছয় মাস পরেই মিলির ইন্টারমিডিয়েট পরিক্ষা।একবার শেষ হতেই চেয়ারম্যানের কাছে বিয়ের কথাটা বলবেন।মেয়ে তার সুন্দরী,শিক্ষিতা,ভদ্র,বুদ্ধিমতী।চেয়ারম্যান ফেলতে পারবে না কখনোই।বরং খুশি হবে এমন প্রস্তাবে।মামুন আসিফের দিকে তাকাতে তাকাতেই আরেকটা বিষয়ে ভেবে নিলেন।হ্যাঁ, দেরী করা যাবে না।মাহমুদ কে দিয়েই আগে কথা টা বলাবেন।যদিও মিলির ব্যাপারে এখনো মাহমুদ কে কিছু জানানো হয় নি।কিন্তু জানানো প্রয়োজন। সে বললে ছেলে-মেয়ের মধ্যে একটা ভাব বিনিময় ঘটতেও সময় লাগবে না। এই প্রস্তাব রাখার চিন্তা-ভাবনা করার ও আরেকটা মূল বিষয় আছে।সেটা হচ্ছে আসিফের ঘন ঘন আসা- যাওয়া।ঘরে জোয়ান মেয়ে,তার উপর আরেকটা জোয়ান ছেলে বারবার আসছে;নিশ্চয়ই এখানে ভালো লাগার কোনো বিষয় আছে।মামুন এবং মমতাজ বেগম দুজনেই আন্দাজ করেছেন আসিফ মিলিকে পছন্দ করে।যেই টানে সে বারবার আহমেদ বাড়িতে আসে।
নাস্তা খাওয়ার পর পর-ই বন্ধুদের নিয়ে বের হলো মাহমুদ।উদ্দেশ্য পুকুরপাড়। এ বাড়ির পুকুর টা বিশাল বড়।চারপাশে আম-কাঁঠালের গাছে ভরে আছে।সামনের দিকে সান বাঁধানো বিশাল সিঁড়ি।পুকুর টা পূব দিকে হওয়ার কারনে বাতাস ও আসে শীতল।সব মিলিয়ে পরিবেশ টা আড্ডা দেওয়ার জন্য পুরোপুরি নির্মল এবং সুন্দর।
জান্নাতের মন বেজায় খারাপ!তবে এই মনে জমে নেই কোনো মেঘ।একটানা তপ্ত রৌদ্রে অতিষ্ঠ হয়ে মানবকুল যেমন বিষাদে ছেয়ে যায়,ঠিক তেমন ভাবেই মনে তার খরা নেমেছে।পানির কাছাকাছি পা ডুবিয়ে বসে আছে সিঁড়িতে।গায়ের ওড়না টা একপাশ দিয়ে লম্বাটে হয়ে ভাসছে পুকুরের পানিতে।কোমড় সমান কোঁকড়ানো কালো খোলা চুলগুলো যেন ঢেউয়ের আস্তরণ।নলা অবধি পাজামা গোছানো।স্বচ্ছ পানির মধ্যে ডুবন্ত নগ্ন পা দুটো বাঁশ পাতার ন্যায় রুপ নিচ্ছে।বাঁকানো কোমড় টা দেখে ঠিক ধনূকের বাঁকানো ফলার মতো মনে হচ্ছে।আসিফ বুকের উপর হাত দিয়ে চেপে ধরলো।এ যেন প্রবাল ঝড়!হৃদয়ের মধ্যে শুধু করে দিয়েছে তান্ডব।কলিজা-ধমনী-হৃৎপিন্ড যেন এফোড় ওফোড় করে ছিড়ে যাচ্ছে।
_এটা রকিবুল চাচার বড় মেয়ে না?
সজলের প্রশ্ন শুনেই চমকে গেলো আসিফ।মাহমুদ মাথা নাড়ালো।ছোট্ট করে উত্তর দিয়ে বললো,
_হুম!চল,ক্ষেতের ওদিকে যাই।
পেছন থেকে কিছু পুরুষালী শব্দ শুনতেই উঠে দাঁড়ালো জান্নাত।তড়িঘড়ি করে পাজামা নামিয়ে উঠে এলো উপরে।মাহমুদের সামনে থেমে ছোট্ট স্বরে বললো,
_সমস্যা নেই,আমি চলে যাচ্ছি।
এরপর আর মুহুর্ত ও দাঁড়ালো না।চলে গেল বাড়ির ভেতরে।তবে গ্রীষ্মের খরার ক্ষেতের মধ্যে অপেক্ষমান এক তৃষ্ণার্ত কাক হয়ে তাকিয়ে রইলো আসিফ।চোখ দুটো তার জ্বলজ্বল করছে।হৃদয় প্রখরভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে।বারংবার প্রতিধ্বনি করে বলছে,-উঁহু!দেখা হয় নি।আরেকটু দেখবো।তরুণী সদ্য বেড়ে ওঠা ঘাসের মধ্যে কাঁচা হলুদ রঙের শাড়ি পড়ে দাঁড়াবে আর সে শস্য হয়ে অপরুপ চোখে মুহুর্তের পর মুহুর্ত তা দেখবে।
কিন্তু তা আর হলো কই?কিন্তু না হলেও কি চুপ করে থাকবে আসিফ?উহুম!দমে থাকা তার অভিধানে নেই।বাড়িতে ঢোকার সাথে সাথেই তান্ডব বইয়ে দিলো।দুপুরের খাবার বাপকে নাকে- চোখে খাইয়ে তবেই পাঠালো আহমেদ বাড়ি।
ঘুম থেকে উঠতেই তব্দা খেয়ে বসে রইলো জিন্নাত।চারপাশে সবার মুখে উত্তেজনা।কেউ রেগে আছে তো চুপ আছে।ফাতেমা বেগম চিন্তিত চিত্তে বসে আছেন চেয়ারে।তার থেকে কিছুটা দুরেই রেগে-মেগে গাল ফুলিয়ে বসে আছে জান্নাত। ঘটনার কিছুই বোঝা গেলো না।তবে জানতে হবে।মায়ের কাছে গিয়ে শান্ত কন্ঠে জিজ্ঞেস করলো,
_আবার কি হয়েছে?
জিন্নাত ভেবেছিলো ফাতেমা কিছুই বলবে না।বরং উত্তর হিসেবে একদলা ধমক মেরে চলে যাবে।এরপর কি করবে সেটাও ভেবে রেখেছিলো সে।সোজা যাবে দোলার কাছে,নয়তো জুহির কাছে।কিন্তু তাকে অবাক করে দিয়ে চিন্তিত গলায় ফাতেমা বললো,
_তোর আপুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে।কিছুক্ষণ আগেই চেয়ারম্যান এসেছিলেন।ওনার ছেলের জন্য জান্নাতকে পছন্দ করেছেন।
আশ্চর্য হয়ে তাকিয়ে রইলো জিন্নাত।জান্নাতের দিকে ফিরতেই সে চোখ রাঙিয়ে অন্যদিকে ফিরলো।
_এতসব কখন হলো?আমাকে উঠাও নি কেন?আচ্ছা,ছেলে কেমন?
_তোর আব্বু তো বললো ছেলে ভালো।কিন্তু.....
বাঁধ সাধলো জিন্নাত।বললো,
_তাহলে সমস্যা টা কোথায়?একই গ্রামের,গিয়ে ছেলের বিষয়ে প্রয়োজনে সব খুঁটিনাটি বিষয়ে জানবে।তারপর বিয়ে....
ফাতেমা গালে হাত দিয়ে আবারো চিন্তায় ডুবলেন।বললেন,
_ছেলে ভালো,তোর ছোট চাচাও বলেছে।কিন্তু সমস্যা হচ্ছে ওরা চেপে ধরেছে দ্রুত বিয়ের জন্য।কিন্তু আমাদের তো ঘর নেই।এখনো জায়গা-ই মাপা হলো না।অন্যের ঘরে বসে মেয়ে বিয়ে দেবো?
চুপ করে রইলো জিন্নাত। মায়ের কথাও ভুল নয়।তবে আসল চিন্তা ওরা বিয়ের জন্য এতো চেপে ধরেছে কেন?জানতে হবে এই ছেলের বিষয়ে। বিছানা থেকে নেমে গেল জিন্নাত।তার উদ্দেশ্যে এখন দোলা।গ্রামের গোয়েন্দা সে। বিশেষ করে ছেলেদের বিষয়ে খবর রাখতে ওস্তাদ!উঠোনের একপাশে দুটো চেয়ার নিয়ে মুখোমুখি বসে আছে দোলা এবং জুহি।সন্ধ্যা নেমে এসেছে প্রায়।আরেকটু পরেই আজান দিয়ে দিবে।তারপরেই অন্ধকার।সাবধানী পায়ে দুলতে দুলতে জুহির পাশে গিয়ে দাঁড়ালো সে।সন্তর্পণে বোনকে উঠিয়ে পায়ের উপর পা তুলে বসলো।হাতের তর্জনী দিয়ে ঠোঁট ছুঁতে ছুঁতে গম্ভীর কন্ঠে বললো,
_দোলা,চেয়ারম্যানের ব্যাটার যাবতীয় খবর সাপ্লাই দে তো!খোঁজ খবর নেওয়া আমার কর্তব্য!
দোলা বেশ মজা পেল।এই যে কোনো বিষয়ে জানতে গেলেই সবাই তার দারস্থ হয়।এর মানে এই বাড়ির একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি সে, যে সকল কিছুর খবর রাখে।বুদ্ধিমতি এবং ডিটেকটিভ!
_চেয়ারম্যানের একটাই ছেলে।সে হলো আমাদের আসিফ ভাই।মাহমুদ ভাইয়ের জানের দোস্ত!ছোটবেলা থেকেই এ বাড়িতে আসা-যাওয়া তার।প্রায় রাতে থেকেছেও মাহমুদ ভাইয়ের সাথে।সে লম্বা,তবে মাহমুদ ভাইয়ের থেকে কম!
বাঁধ সাধলো জিন্নাত।বিরক্তিকর কন্ঠে বললো,
_তোর মাহমুদ ভাই তো তালগাছ।ওটার কথা বাদ দে।নেক্সট কন্টিনিউ কর...
আবারো বলতে আরম্ভ করলো দোলা।
_হ্যাঁ, তো আসিফ ভাই ফর্সা,দেখতে হ্যান্ডসাম।বাপের জন্য টুকটাক রাজনীতি করে।তবে তার থেকে মাহমুদ ভাই তার বাপের রাজনীতির জন্য বেশি কাজের।তো এরকম ছেলে গ্রামে আরো বেশ কিছু থাকলেও ক্ষমতাশীল চেয়ারম্যানের ছেলে হওয়ায় আসিফ ভাই অনেক মাইয়ার-ই ক্রাশ।মেয়েলি কুকামে সে জড়িত না কিন্তু প্রেম করে কি-না তা জানিনা।আর পড়ালেখার বিষয়ে আমি জানি না।শুনছি শহরের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে।আর কোনো তথ্য আপাতত ঝুলিতে নাই!
শুনলো জিন্নাত।গালে হাত দিয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করলো।আমবাগান পেরিয়ে আবছা অন্ধকারে জ্বলন্ত একটা ফোঁটা দেখা যাচ্ছে।ঘাড় কাত করে অনেকক্ষণ তাকিয়ে রইলো জিন্নাত।হ্যাঁ, এই জ্বলন্ত ফুলকিটা পুকুর পাড়ের দিক থেকে আসছে।আরেকটু কাত হতেই নিশ্চিত হলো এটা সিগারেটের জ্বলন্ত মুখ।এ বাড়িতে সিগারেট খায় তিনজন।মেঝো চাচা,ছোট চাচা আর মাহমুদ ভাই।জিন্নাত আশেপাশে তাকালো।সন্ধ্যা নেমে এসেছে প্রায়।আশেপাশেও কেউ নেই।ওদেরকে বসতে দিয়ে সন্তর্পণে এগিয়ে এলো পুকুর পাড়ের দিকে।মনে মনে সাজিয়ে নিলো কথা।যদি বড় চাচা হয়,তাহলে বলবে গরম লাগছিলো বলে এদিকটায় এসেছে।যদি ছোট চাচা হয় তাহলে ফুসকা খাওয়ার বায়না ধরবে।আর যদি মাহমুদ হয় তাহলে তো কথাই নাই।ভাবতে ভাবতেই পৌছালো পুকুরপাড়ে।মাহমুদ হেলান দিয়ে বসে বসে সিগারেট টানছে।জিন্নাত পা টিপে টিপে অন্যপাশে বসলো। তাকে দেখলো মাহমুদ।কিছু বলতে গিয়েও আবার থেমে গেলো।নিজ মনে টানতে লাগলো সিগারেট।
_আপনার বন্ধু ও কি আপনার মতোই নেশাখোর?
চমকে মাথা উঁচিয়ে জিন্নাতকে দেখলো মাহমুদ।তার প্রশ্ন শুনতেই চোয়াল শক্ত হয়ে গেলো।কিছু বলার পূর্বেই জিন্নাত আবারো বললো,
_রাগ করার কোনো কারন নেই।আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব এনেছে।আমাকে তো সবটা জানতে হবে তাই না?এখন ঝটপট বলুন উত্তর দিন।আসিফ ভাইয়ার চরিত্র কেমন?উনি কি প্লেবয় টাইপের নাকি? আর নেশা টেশা করে নাকি আপনার মতো?অবশ্য ঠোঁট দেখলেই বোঝা যাবে।এই যে আপনার ঠোঁট দেখেই বোঝা যাচ্ছে পঞ্চাশ বছর ধরে টানছেন।ঠোঁটের যা অবস্থা করেছেন মাহমুদ ভাই,প্লাস্টিক সার্জারী করালেও ঠিক হবে না।
মাহমুদ জিভের ডগা দিয়ে ঠোঁট ভেজালো।পুণরায় সিগারেটে টান দিয়ে শান্ত কন্ঠে বললো,
_সার্জারীর প্রয়োজন নাই।বউ চুমু দিলেই ঠিক হয়ে যাবে।
চলবে?
নিয়মিত হওয়ার চেষ্টা করছি।বিনিময়ে গঠনমূলক কমেন্টস চাই।১৫০০+ শব্দসংখ্যা।