#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি(ছদ্মনাম)
দশম পর্ব
_বউ চুমু দিলেই ঠিক হয়ে যাবে - হায় আল্লাহ!বউ মানে তো দোলন আপু।তাকে নিয়ে মাহমুদ ভাই এতোসব ভাবে।চুমু দিলে ঠোঁট ঠিক হয়ে যাবে।ইয়া আল্লাহ!না জানি আরো কত কিছু কল্পনা করে।
_ছিহঃ! মাহমুদ ভাই।আপনি দোলন আপুকে নিয়ে এসব চুমুটুমু ভাবেন?লজ্জা করে না?এখনো বিয়ে হয় নি আপনাদের।
হতভম্ব হয়ে উঠে দাঁড়ালো মাহমুদ।চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে।অবাকের সর্বোচ্চ চূড়ায় পৌছে বললো,
_ঠাঁটিয়ে কানে লাগাবো।এসব কি ধরণের কথা?আর দোলন এলো কোত্থেকে?
_দোলন আপু-ই তো এখানে মেইন।উনার সাথে আপনার বিয়ে ঠিক।
বিরক্ত হলো মাহমুদ।হাতের সিগারেরট টা শেষ। অবশিষ্ট ক্ষুদ্র টুকরো টাকে ছুড়ে ফেললো পুকুরের পানিতে।সাথে সাথেই ক্ষেপে গেলো জিন্নাত।বাঁধা দিয়ে বললো,
_আপনি পানি দূষণ করছেন।এই পানি দিয়ে সকাল বেলা আমি মুখ ধুই,গোসল করি, মাঝেমধ্যে পা ভিজিয়েও রাখি। এখানে কেন সিগারেটের টুকরা ফেললেন?এতে তো আমার শরীরেও জীবানু ঢুকবে।
_তোমাকে এই সন্ধ্যাবেলায় পুকুরপাড়ে কে আসতে বলেছে?আর আমার মাথাই বা কেন চিবাচ্ছো?চুপ করে থাকতে পারো না?
_না পারি না।মানুষের মুখ-ই দিয়েছে আল্লাহ কথা বলার জন্য।চুপ করে থাকলে তার পরিকল্পনার অমর্যাদা করা হবে।
পকেট থেকে নতুন একটা সিগারেট বের করলো মাহমুদ।লাইটার দিয়ে ধরিয়ে মুখে নিয়ে টান দিলো।চাঁদ উঠেছে পুকুরের পূর্ব কোনা দিয়ে। বিশাল ডালপালা যুক্ত আমগাছ টার ফাঁকফোকর দিয়ে চাঁদের জ্যোৎস্না গুলো চুইঁয়ে চুঁইয়ে পড়ছে পুকুরের পানিতে।সেই জ্যোৎস্না গায়ে মেখে বসে আছে দুইজন দু প্রান্তের সিঁড়িতে।সন্ধ্যার পর এই জায়গাটাতে কেউ আসবে না জেনেই নিরিবিলি স্থানটাকে বেছে নিয়েছে সে।মৃদু বাতাস,তপ্ত গরম শরীরটাকে নিমিষেই আরামদায়ক করে তোলে ।অথচ এখন শরীর-টা শান্ত থাকলেও মেজাজ শান্ত নেই।যার কারন জিন্নাত।মাহমুদ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে রগচটা কন্ঠে বললো,
_এখান থেকে এক্ষুণি বের হও।জাহান্নামে গিয়ে ঘুরে আসো তাও পুকুরঘাট ছাড়ো।
_কেন ছাড়বো?এই ঘাটে আমারো অধিকার আছে।আমার বাপের পুকুর এটা।এই যে দেখুন,পুরো ঘাটের ওপাশ টা আপনাদের,মাঝখান টা ছোট চাচাদের আর এপাশ টা আমাদের।তাহলে আপনি কেন আমায় যেতে বলবেন?আমি এখানে বিছানা -বালিশ এনে শুয়ে থাকবো।দেখি কে ঠেকায়?
বরাবরের মতোই মাহমুদের রাগের বিপরীতে নিজের খামখেয়ালিপনা ছুঁড়ে মারলো জিন্নাত।সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বড্ড বেগ পেতে হচ্ছে নিজেকে সামলাতে।তারপরেও হাসলো মাহমুদ।দাঁতে দাঁত চেপে বললো,
_বাড়ির পেছনের যে পঁচা পুকুর টা আছে,ওটাই তোর বাপের।যা গিয়ে শুয়ে থাক ওখানে।
অপমানে মুখ থমথমে হয়ে গেলো। বললো, আপনি আমাকে তুই-তুকারি কেন করছেন?ইচ্ছে হলে নিজে গিয়ে শুয়ে থাকুন ওই পঁচা পুকুরে।কিন্তু আমি এখান থেকে নড়ছি না।
ব্যাস হয়ে গেলো।সহ্য,ধৈর্য্য সকল কিছুর বাধ ভাঙলো।হাতের সিগারেট টা নিচে ফেলে পা দিয়ে পিঁষে ফেললো। চমকে উঠলো জিন্নাত।পায়ের দিকে তাকাতেই ঢোক গিললো।লোকটা এমন ভাবে সিগারেট পিঁষছে যেন ওখানে স্বয়ং সে আছে।হুট করে ডান হাত চেপে ধরলো। আঁতকে উঠলো জিন্নাত।চোখ দুটো বড়সড় করে সেদিকে তাকালো।কোনো কিছু বলা বা শোনার প্রয়াস করলো না মাহমুদ।টেনে হিঁচড়ে নিয়ে পুকুরের পানিতে ফেললো।তবে হাত ছাড়লো না।ওভাবেই পানির মধ্যে জিঁইয়ে ধরে সিঁড়িতে বসলো।হতভম্ব হয়ে ভাসতে লাগলো জিন্নাত।চোখে-মুখে তার আতংক ছড়িয়ে আছে।পা দুঁটো বারংবার নাড়িয়ে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করলো।বললো,
_হাত ছাড়বেন না মাহমুদ ভাই।আমি ডুবে যাবো।আমি সাতার জানি না।মরে যাবো আমি।প্লিজ উঠান।আপনি এতোটা রেগে গেছেন বুঝলে আমি আগেই চলে যেতাম।
মাহমুদ শান্ত গলায় বললো,_এখান থেকে সোজা ঘরে যাবি?
উত্তেজিত হয়ে মাথা নাঁড়াতে লাগলো ক্রমশ।বললো,
_হ্যাঁ, হ্যাঁ যাবো।
মানলো মাহমুদ। আলগোছে টেনে তুললো সিঁড়ির উপর।এক সেকেন্ড ও দাঁড়ালো না জিন্নাত।দ্রুতপায়ে উপরে উঠে এলো।সারা শরীর তার ভিঁজে জবুথবু অবস্থা!পানিতে ফেলার সময় হাঁটু এবং পায়ের নখে ব্যথা পেয়েছে সে।হয়তো সিঁড়ির কোনায় লেগেছিলো।মাহমুদ এখনো শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভাবে।রাগে গা জ্বলে যাচ্ছে জিন্নাতের।ওপাশের বসার জায়গার উপরে রাখা আছে লাইটার এবং এক প্যাকেট সিগারেট।আপাতত ক্রোধ টা প্রয়োগ করলো সে -দুটোর উপর। ছুঁড়ে ফেলে দিলো মাঝপুকুরে।সাথে সাথেই ভীত হয়ে দৌড় লাগালো বাড়ির দিকে।যেতে যেতে ক্ষিপ্ত কন্ঠে বললো,
_গন্ডার,জলহস্তি - তোকে ওই পুকুরে আমি চুবাবো।
শান্ত দৃষ্টিতে সেদিকে তাকালো মাহমুদ।তবে জিন্নাতের টিকিটাও নেই আশেপাশে।সে ছুটেছে প্রবাল গতিতে,যাতে ধরা না পরে।হাসি পাচ্ছে,আবার রাগ ও লাগছে।কতগুলো সিগারেট ছিলো প্যাকেট টার ভেতরে।এগুলো কি ওর বাপ কিনে দেয়?টাকা টা আসে কোথা থেকে।
উঠে এলো মাহমুদ।যাই হোক,অসভ্য টা তো গেছে।এখন একটু একাকী বসা যাবে।আশ্চর্য! এই মেয়েটা আসার পর থেকে তার শান্তি নষ্ট করছে।আয়েশ করে বসলো সানের উপর।এই নিরিবিলি পরিবেশে গান শোনা উচিত।ভাবতেই ফোনের কথা স্মরণে এলো।মুহুর্তে-ই উঠে দাঁড়ালো।ফোন কই?এখানেই তো রেখেছিলো সানের উপর,স্পষ্ট মনে আছে।তাহলে সেটা কোথায় যাবে?তাড়াহুড়ো করে পকেট,আশপাশ খুঁজতে লাগলো।সাথে সাথেই মস্তিষ্ক শান্ত হয়ে গেলো।ঘাড় ঘুরিয়ে তাকালো পুকুরের পানির দিকে।চোখে ভেসে আসলো পুকুরে টুপ করে কিছু পড়ে যাওয়ার দৃশ্য।হ্যাঁ, সিগারেট তো ভেসে ছিলো তাহলে শব্দ হয়ে ডুবলো কি?মোবাইল!হ্যাঁ, সম্ভাবনা আছে।ফোন তো সিগারেটের পাশেই রাখা ছিলো।তাহলে রাগের বশে দুটোই ছুঁড়ে ফেলে দিয়ে গেছে জিন্নাত।উফফফ!কি করে সামলাবে মাহমুদ নিজেকে?কপালের শিরা গুলো দপদপ করে জ্বলছে।সারা শরীর ঘেমে উঠেছে উত্তেজনায়।পুকুরটা অনেক গভীর!তার মোবাইল এর তলদেশে।দাঁতে দাঁত পিষে আত্মহারা হয়ে গেলো মাহমুদ।চিৎকার করে বললো,
_জিন্নাতের বাচ্চা!আমার ফোন!!!!
মাহমুদ ছুটলো বাড়ির দিকে।দিশেহারার ন্যায় দৌড়ে গিয়ে ছোট চাচার বারান্দায় দাঁড়ালো।চারপাশে তাকিয়ে আবারো দৌড় লাগালো ভেতরের ঘরের দিকে।হাঁক ছেড়ে ডাকলো-“জিন্নাত!জিন্নাত!!!
পিলে চমকে উঠলো জিন্নাতের। এখনো জামাকাপড় ছাড়ে নি সে।মাত্র শুকনো কাপড় হাতে করে দোলা কে নিয়ে বের হচ্ছে কলপাড়ের উদ্দেশ্যে। মাহমুদের আওয়াজ পেতেই দৌড় লাগালো।দিগবিদিক শূণ্য হয়ে পেছনের বারান্দার দিকে ছুটলো।ঘরের প্রত্যেকটা সদস্য অবাক।এখানে কি হচ্ছে যেন কল্পনা ও করতে পারছে না।ভেতরের ঘরে দাঁড়িয়ে বারান্দার দিকে ছুটতে থাকা জিন্নাতকে দেখতে পেল মাহমুদ।পুণরায় দাঁত দাঁত চিবিয়ে সেদিকে দৌড় দিলো।পেছনে মাহমুদকে দৌড়াতে দেখতেই জিন্নাতের প্রাণ ওষ্ঠাগত। ছোট চাচার ঘর পেরিয়ে পেছন থেকে ঘুরে সামনের উঠোনের দিকে দৌড় দিলো।চেয়ারে বসে আছে তিন ভাই।দেখতেই গগনবিদারী চিৎকার মারলো।ছুঁটে গিয়ে জড়িয়ে ধরলো ছোট চাচাকে।পেছনে লুকিয়ে চিৎকার করতে করতে বললো,
_আল্লাহ গো আমায় বাঁচাও!মাহমুদ ভাই আমায় মেরে ফেলবে।
উঠোনে এসে থামতেই ঘন ঘন নিঃশ্বাস নিলো মাহমুদ। তার পেছনে বাড়ির সকল মহিলা এবং মেয়েরা আতংকিত চোখে দাঁড়িয়ে আছে।খপ করে জিন্নাতের হাত মুচড়ে ধরলো।বললো,
_আমার ফোন দে,নইলে তোকে আমি খুন করে ফেলবো শয়তানের বাচ্চা!
ব্যথা পেল জিন্নাত।তবে ততটাও না যতটা সে অন্যদের অনুভব করাচ্ছে।ব্যথাতুর চিৎকার দিয়ে ঠাস করে শুয়ে পড়লো উঠোনের উপর।চোখ দুটো বন্ধ করে অন্যদের কে বোঝানোর চেষ্টা চালাচ্ছে যে মাহমুদ তাকে সুবিশাল আকারের ব্যথা দিয়েছে যে অজ্ঞান হয়ে গেছে।মাটিতে শুয়ে পড়া জিন্নাতের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলো সবাই।মাহমুদ ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে ধরলো।
বাড়ির প্রত্যেকেই যেন দুঃস্বপ্ন দেখছে।মামুন নিজেই ছেলেকে ধমকে উঠলেন।রকিবুল আহমেদ রেগে মেগে চিৎকার আরম্ভ করলেন।বললেন,
_মামুন তোর ছেলেকে কিছু বল।ও আমার মেঝো মেয়েটাকে প্রতিটা কথায় কথায় মারে।এই অধিকার ওকে কে দিয়েছে?
আর চুপ রইলো না মাহমুদ।উঠোনে রাখা একটা প্লাষ্টিকের চেয়ারকে তুলে ছুঁড়ে মারলো খড়ের কূটের দিকে। চিৎকার করে সবার উদ্দেশ্যে বললো,
_ওকে এই ঢং করতে বারন করো।আমার ফোন দিতে বলো।ও আমার ফোন পুকুরের মাঝখানে ফেলে দিয়েছে।
হতভম্ব হয়ে গেলেন সবাই।রকিবুল মেয়ের দিকে তাকালেন জিন্নাত এখনো চোখ দুটো বন্ধ করে কান পেতে শুয়ে আছে।বললেন,
_জিন্নাত এমনটা করেছে?
অবস্থা বেগতিক!এভাবে অজ্ঞান হয়ে শুয়ে থাকলে সবাই বিশ্বাস করে নেবে।না না,হুট করে জ্ঞান ফেরা দরকার।কিন্তু কেউ তো পানিও ঢালছে না।আজব বাড়ির মানুষ।বাধ্য হয়ে চোখ খুললো জিন্নাত।বললো,
_মোটেও না আব্বু।আমি কারো ফোন টোন ফেলি নি।এসব মিথ্যে।
দু-পা সামনে এগিয়ে এলো মাহমুদ।বললো,
_আর একটা মিথ্যে বললে পা দিয়ে পিষে মাটিতে গেড়ে দেব।
ভয়ে সিটিয়ে গেলো জিন্নাত।দ্রুত উঠে বাবার পেছনে দাঁড়ালেন।মাশরুর এগিয়ে গিয়ে মাহমুদকে আটকালো।জামান তার উদ্দেশ্যে বললো,
_তুই কি দেখছিস ও-ই ফালাইছে।অন্য কোথাও খুঁইজা দেখ না বাপ।
বিরক্তিকর চাহনি নিয়ে তাকালো চাচার দিকে।কিছু বলার পূর্বে-ই জিন্নাত কান্না করে দিয়ে বললো,
_আমি ফালাইনি ফোন।বরং ওই জলহস্তী টা আমারে পুকুরে এই সন্ধ্যার সময় চুবনি দিছে।আমি দুই- ঢোক পানি গিলছি।
হতভম্ব হয়ে গেলো সবাই।রকিবুল কি করবেন ভেবে পেলেন না।শুধু তাকালেন ভাইদের দিকে।ধমকে উঠলো জামান।মাহমুদের উদ্দেশ্যে বললো,
_চুবনি দিছে মানে?এ তোর বয়স কি কমে ধীরে ধীরে?একটা জুয়ান মাইয়া রে তুই পুকুরে চুবাইছো?আবার ওরে মারা জন্য সারা বাড়ি লড়াইছো?
জিন্নাত আরো একবার ফুপিয়ে উঠলো।মাশরুর ভাইকে ছেড়ে গিয়ে দুরে ফেলা চেয়ারটা এনে বসলো।মাহমুদ কঠোর চাহনি দিলো। জামানের দিকে তাকিয়ে বললো,
_ও আমারে বিরক্ত করছিলো।আমারে নেশাখোর বলে,বলে পঞ্চাশ বছর ধরে নাকি বিড়ি টানি,আবার ঠোঁট সার্জারি করলেও ঠিক হবে না।ও কোন আক্কেলে আমাকে এইসব বলতে গেছে এই ভর সন্ধ্যাবেলায়।আমার ফোন, সিগারেট,লাইটার এগুলো সব পুকুরের মাঝখানে ফালাইয়া দিছে।ও কোন অধিকারে এসব করতে গেছে?
হতবাক হয়ে আসেপাশে তাকাতে লাগলো জিন্নাত।ইশশ!কত্ত বড় গাঁধা!এত্তোগুলো মুরব্বির মধ্যে আবার এসবো বলতে হবে।অপমান করছে তাকে। সে তো ছেড়ে দিবে না।বললো,
_হ্যাঁ বলেছি,এর পর আপনি কি বলেছিলেন?সার্জারী করাতে হবে না,বউ এর.........
_আর একটা কথা বললে তোকে সারারাত আমি ওই পুকুরে নিয়ে ভিজিয়ে রাখবো।
এতোক্ষণে মুখ খুললো মাশরুর।বললো,
_মাহমুদ মিথ্যা বলছে না।জিন্নাত ওর ফোন ফেলে দিয়েছে।ও ইচ্ছে করে মাহমুদ কে রাগাতে যায়।আর যখন রেগে যায় তখন তোমরা মাহমুদ কেই দোষী বানাও।সন্ধ্যার পর ও ওখানে থাকে।জিন্নাত কেন গেলো এই রাতের বেলায় ওর কাছে?কি দরকার ছিলো?যাই হোক,এসব ফালতু ব্যাপারে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার।তোমরা যা ইচ্ছা করো।
রকিবুল আহমেদ মাহমুদের দিকে তাকালেন।বললেন,
_আমার মেয়ে যদি তোর ফোন ফেলে থাকে,তাহলে আমি নতুন আরেকটা কিনে দেবো।কিন্তু একটা কথা,তুই আমার মেয়ের আশেপাশে ও কখনো ঘেঁষবি না, গায়ে হাত দেওয়া তো দুরের কথা।
হাসলো মাহমুদ।জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জিন্নাতের দিকে তাকালো।এরপর বড় চাচার দিকে তাকিয়ে বললো,
_আমার কথা বাদ দিন কাকা।আপনার মেয়েকে সামলে রাখবেন।পরেরবার কিন্তু আমি নেশাখোর দের মতোই আচরণ করবো।
চলবে?
১৬০০+ শব্দসংখ্যা