ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 11

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
একাদশ পর্ব

_মাহমুদের ফোন ফেলেছিস?

ফাতের কন্ঠ গম্ভীর।স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ ঘটছে তাতে।কেঁপে উঠলো জিন্নাত।গায়ে এখনো ভেঁজা কাপড়।আড়চোখে বাবার দিকে তাকালো।তিনি নিরব।যেন শাসন টা জরুরি ভেবেই চুপ করে আছেন।

_আমি ফোন ফেলি নি মা!

ফাতেমা কপাল কুঁচকে তাকিয়ে আছেন।যেন বিরক্ত এই উত্তরে।ধমক দিয়ে বললেন,“তাহলে ফোন কোথায়? দে আমার কাছে।”

_আরে বাবা আমি জানি না কোনো ফোন -টোনের ব্যাপারে।উনি নেশা করছিলেন।মাতাল।হয়তো ভুলে গেছেন ফোন কোথায় রেখেছিলেন।

জিন্নাতের কথায় কিছুটা ভাবলেন ফাতেমা।চুপ করতেই ফাহমিদা ক্ষেপে গেলেন।ধমক মেরে বললেন,

_মাতাল কারে কও!আইজকাল-কার পোলাপান ওরম একটু আধটু খায়।এতে নেশাখোর হয়ে যায় না।আর তুমি আর মাহমুদের আশেপাশে যাবা না।আমার মাইয়াডার সংসার খাইয়ো না।

ভ্রুঁ কুঁচকে চাচির দিকে চাইলো জিন্নাত।নাক-মুখ কুঁচকে বললো,

_আপনার মেয়ের তো সংসার ই নাই।খাবো কি কাকি?আর শুনুন,আমার বয়েই গেছে ওই লোকের আশেপাশে ঘেঁষতে।আর আমি কি?উনি নিজেই প্রতি ঘন্টায় ঘন্টায় সেঁধে আসবে কথা বলতে।অজুহাত দেখিয়ে বলবে,-জিন্নাত আমার ফোন দে,আমার ফোন দে!দেখে নিয়েন।

অবস্থা বেগতিক।দোলন এবং ফাহমিদা বেগমের মুখ-চোখ কালো হয়ে গেছে।যেন এক্ষুণি মেঘ জমবে। আর পরে তা বৃষ্টির নামে ঝগড়া হয়ে ঝরবে।জান্নাত এগিয়ে এসে জিন্নাতের হাত ধরলো।টেনে বাইরের দিকে যেতে যেতে বললো,

_ঠান্ডা লেগে যাবে।পোশাক চেঞ্জ করবি।চল!

★
নিশীরাত!খাটের উপর আধশোয়া হয়ে বসে আছে মিলি।চোখে তার নিদ্রার ছিঁটেফোঁটা ও নেই।চাতক পাখির মতো বসে আছে বেদনাতুর দৃষ্টি নিয়ে।খাটের পাশে বেড়ায় লাগোয়া বড় জানলাটা পুরোপুরি খোলা।হাওয়া আসছে অবিরত।মিলির ঘরের জানালা টা খুললেই বাড়ির পেছনের বড় বাগানটা দৃশ্যমান হয়।দিনের বেলা-ই জায়গাটায় যেতে গা ছমছম করে ওঠে।সেখানে মাঝরাতের এই গাঢ় অন্ধকারে আরো বিভীষিকা ময় এবং ভয়ংকর লাগছে।তবে সেদিকে হুশ নেই তার।একধ্যানে তাকিয়ে আছে আকাশের দিকে।রেবেকা বেগম থাকলে এতোক্ষণে ধমক মারতেন মেয়েকে। দ্রুত দিয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘরের লাইট জ্বালাতেন।ভুত-প্রেতের উপর তার গাঢ় বিশ্বাস। দিনের বেলাতেও এই জানালা তিনি বন্ধ রাখেন এবং মেয়েকে খুলতে বারন করেন।জোয়ান মেয়ে, কোনো ভাবে ভুত -প্রেতের আঁচড় লাগলে যে বিরাট ক্ষতি।হয়তো ওঝা-কবিরাঝের ঝাঁড়ফুকের মাধ্যমে সে পিশাচ তাড়ানো যাবে, কিন্তু কলঙ্ক!সেটা তো রয়ে যাবে চিরকাল।মেয়ের সম্বন্ধ আসার আগেই পাড়াপ্রতিবেশি ভাঙন ধরিয়ে দিবে তাতে।বলবে,মেয়ের সাথে জিন আছে।

মায়ের বিশ্বাস এবং আদেশের উপর শ্রদ্ধাশীল হয়ে সর্বক্ষণ জানালা টা বন্ধ করে রাখতো মিলি।তবে আজ আর মন মানছে না।দম বন্ধ লাগছে অন্ধকার ঘরটায়।বুকের ভেতরটাতে যেন পাথর বিঁধে আছে।তার আসিফ ভাইয়ের বিয়ে।তাও শহুরে মেয়েটার সাথে। ভারী অবাক লাগে মিলির।সেও তো কম সুন্দরী নয়।তাহলে তাকে কেন এতোগুলো বছরেও ভালোবাসলো না ওই পুরুষ। জান্নাত কে এক ঝলক দেখতেই পাগল হয়ে গেল!কি কম আছে তার মধ্যে?কেন এমন করলো সবাই তার সাথে?বাবা-দাদী ও তো রাজি ছিলো। তারাই তো স্বপ্ন বাঁধতে শিখিয়েছিলো আসিফ কে নিয়ে।অথচ আজ এতোদিন পর মত-ই পালটে ফেললো।সার্থপর!সবাই-ই স্বার্থপর!আসিফ,মোল্লা বাড়ি,চেয়া
প্রত্যেকটা মাধ্যম বাবার উপকারী।সামান্য মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য সে সম্পর্কে চির ধরানোর মতো বোকা মামুন আহমেদ না।তার চিন্তাধারা সম্পুর্ন ভিন্ন।

চেয়ারম্যানের একমাত্র ছেলে আসিফ।মোল্লা বাড়ির ধন!তার বিরুদ্ধে নিশ্চয়ই বাবা-মা চলবে না।হাজার বাঁধা এবং ভাঙানি দিলেও আসিফ জেদ নিয়ে বিয়ে করবে জান্নাত কে।শেষে তার সাথে সম্পর্ক তো শেষ হবে-ই, সঙ্গে ভারী হবে রকিবুলের দল।এটা মেনে নিতে পারবেন না তিনি।

দাদীর ও মত পাল্টেছে।শহুরে মেয়ে দেখে যখন হুট করে ভালো লেগেছে তার মানে এই ভালোবাসাটাও ফিঁকে হয়ে যাবে হুট করে।মোহ জমেছে চেয়ারম্যানের ছেলের।থাকুক না,করুক বিয়ে।কয়েকমাস সংসার করার পর মোহ কেঁটে গেলেই লাত্থি মেরে বের করে দিবে।না দিলেও প্রতি নিয়ত কানে পঁড়া দেবে সে।সংসার ভাঙা আর কঠিন কিসে?

মায়ের পরিকল্পনায় সম্পুর্ন মত দিয়েছেন মামুন।একবার তালাক করালেই মেয়েকে ঝুলিয়ে দেবেন।ডিভোর্সি ছেলে অবিবাহিত মেয়ে পেয়ে গেল নিশ্চয়ই ফিরিয়ে দেবে না।মমতাজ বেগম ছেলের বুদ্ধিতে উৎফুল্ল হয়ে গেছিলেন।বাহবা দিয়ে বলেছেন,-হ!আমার নাতী কি কম রুপসী?হউক না পোলা বিয়াত্তা!কিন্তু তাতে কি?পোলা মাইনষের কোনো চরিত্র থাকে না।আর না তো চরিত্রের দোষ!

সন্ধ্যা থেকেই বাবা-দাদীর কথাগুলো কানে ভাসছে তার।কি সুন্দর পরিকল্পনা!প্রয়োজনে তারা ছেলের তালাক হওয়ার পর মেয়ে বিয়ে দিবেন, তবুও এই বিয়েতে অমত করবেন না।এইসব পরিকল্পনার প্রতি মিলির অনুভূতি মিশ্র!ঘৃনা,বিতৃষ্ণা,একটু চাওয়া,আবার মস্তিষ্কের বাঁধা দেওয়া সব মিলিয়ে অস্থির সে।যে পুরুষকে সে শুদ্ধ ভাবে চাইলো,তাকে কেন এত কূটীল বুদ্ধিতে পেতে হবে?বয়ঃসন্ধির পর যাকে দেখলে হৃদয় উত্তাল হতো,বক্ষপিন্ড ছটফট করতো চড়ুই এর মতো তার বিয়ে কি করে দেখবে সে?হঠাৎই জানলা দিকে ঠান্ডা বাতাস ঢুকলো ভেতরে।ছুঁয়ে দিলো মিলির জলন্ত বক্ষ।সাথে সাথেই হু হু করে কেঁদে উঠলো সে।কাউকে অতিরিক্ত মাত্রায় চাইলে বুঝি আল্লাহ এভাবেই তাকে সরিয়ে নেন।হয়তো ধৈর্যের পরীক্ষা নেন।তিনি হয়তো চান না তার থেকেও কাউকে প্রবল ভাবে কেউ চাক।

আজ মঙ্গলবার।ঘড়ির কাঁটা তখন দশটার দিকে।সূর্য তার বিচরণ খুব প্রখর ভাবে ছড়িয়েছে।জামানের সামনের বারান্দা লোকজনে ভরপুর।চেয়ারম্যান বাড়ি থেকে লোক এসেছে।আসিফের তিন ফুপু এসেছেন মেয়ে দেখতে।সাথে চেয়ারম্যান, আসিফ ও তার ছোটবোন।খাটের দুপাশে চেয়ার রাখা। সবাই গোল হয়ে বসলো সেখানে।মাঝখানে বসানো আছে ছোট্ট একটা মড়া।তার উপর মাথা নিচু করে বসে আছে জান্নাত।পড়নে তার জামদানী শাড়ি।মাথায় আধা ঘোমটা।এতগুলো মানুষের মধ্যে হাত -পা কাঁপছে।অসার হয়ে যাচ্ছে শরীর!যেন এক্ষুনি মড়া ভেঙে পড়ে যাবে নিচে।পাশেই বোনকে ধরে দাঁড়িয়ে আছে জিন্নাত। তার সুচালো দৃষ্টি আসিফের ফুপুদের দিকে।নিশ্চয়ই এরা টিপিকাল মহিলাদের মতো নাড়িয়ে-চাড়িয়ে, হাঁটিয়ে মেয়ে দেখবে।আর তখনই বাঁধবে হুলস্থুল কান্ড।কিন্তু তাকে অবাক করে দিয়ে ফুপুরা জান্নাতের হাতে আংটি পড়ালো।এরপর হেসে তার উদ্দেশ্যে বললো,

_বাস্তবিম ভাবে আমরা তোমাকে দেখতে আসি নাই।আংটি পড়াইতে আসছি।আর আসবোই বা কিভাবে?আসিফ তো বাড়ি থেকে শুরু করে সারাটা রাস্তায় আমাদের সাবধান করেছে।যেন তোমাকে দেখে টু শব্দটাও না করি।বিয়ে সে করবে।পছন্দ ও তার। আমরা কিছু উল্টা-পাল্টা বলে যেন বিয়েটা না ভাঙি।তাহলে মোল্লা বাড়িতে আর পা ফেলবে না।

জান্নাত আড়চোখে আসিফের দিকে একবার তাকালো।সে মাথা নিচু করে মুচকি হাসছে।লজ্জায় হাঁসফাঁস করে উঠলো।কিছুক্ষণ পর জান্নাত কে ঘরে পাঠিয়ে দেওয়া হলো।এখন কথা বলছে বড় রা।বিয়ের তারিখ থেকে শুরু করে যাবতীয় বিষয় তাড়াহুড়োয় করতে চায় তারা।এ দুদিনে ছেলে সম্পর্কে ফাতেমা ও কম তথ্য জোগাড় করে নি।সব জানা-শোনার পর মেয়ের অযোগ্য মনে হয় নি।তাছাড়াও কারন রয়েছে আলাদা।গ্রামে আসেনা অনেক বছর।কারো সাথে চেনা-জানা নেই তেমন।মামুন জোকের মতো আষ্টেপৃষ্টে ধরে রেখেছে যাবতীয় সম্পত্তি।সেক্ষেত্রে ক্ষমতাবান কারো সাথে সম্পর্ক রাখা ভালো।

ছেলে বিয়ের পূর্বে কথা বলবে মেয়ের সাথে।তার কোনো সম্পর্ক বা ভালো লাগার কেউ থাকলে সেটা আগে জেনে রাখাই ভালো।বাবাকে বাড়ি থেকেই এ বিষয়ে বলে এসেছে সে।

কথা বলতে দেওয়া হলো জান্নাত ও আসিফ কে।তবে আলাদা ঘরে নয়।বাড়ির সামনের পুকুরপাড়ে। দুই পাশে বসে আছে দুইজন।বড্ড অগোছালো এবং অসস্তি লাগছে জান্নাতের।কি বলবে সে?তার তো গলার স্বর -ই যেন বের হচ্ছে না।কিন্তু জানার তো ইচ্ছে অনেক।ভুল হয়েছে।জিন্নাত কে নিয়ে আসা উচিত ছিলো।আর আগেই শিখিয়ে দেওয়া উচিত ছিলো প্রশ্ন গুলো- যা জান্নাত জানতে চায়।

_কখনো প্রেম করেছিলে?

আসিফের কন্ঠ স্বাভাবিক।তবে মনের মধ্যে চলছে তুমুল ঝড়।মেয়ে তার পছন্দ,অথচ পূর্বেই যদি কারো সাথে সম্পর্ক থাকে তাহলে কি-করে সইবে?বলা হয়,প্রথম ভালোবাসাই প্রকৃত হয়।এই অনুভূতিতে থাকে স্বচ্ছতা এবং ছেলেমানুষী। তবে এর পরে যেগুলো আসে সেগুলো সময় কাটানো,দায়বদ্ধতা,মানিয়ে নেওয়া এবং ভাগ্যকে মেনে নেওয়ার পর্যায়ে পড়ে।খুব করে চাইছে সে যেন জান্নাতের উত্তর নেগেটিভ হয়।ঘটলো সেটাই।জিন্নাত ছোট্ট করে বললো,

_না।

এতক্ষনে দম নিলো আসিফ।তবে মাথার ভেতরকার পোকা টা ঘুরছে। নিজেকে সংযত রেখে হেসে বললো,

_আরে সমস্যা নেই।তুমি ভয় পাচ্ছো কেন?এটা স্বাভাবিক ব্যাপার!ভেবো না তুমি হ্যাঁ বললে আমি বিয়ে ক্যান্সেল করে দেবো।পূর্বে যদি দশটাও প্রেম থাকে তাও সেগুলো ব্যাপার না।বর্তমানে না থাকলেই হলো।

কথাটুকু বেশ চাপিয়ে বললো।ইচ্ছার বিরুদ্ধে।দাঁতে দাঁত চেপে বিরবির করে বললো,

-ব্যাপার না মানে?অনেক বড় ব্যাপার!আমি সহ্য করতে পারবো না।

জান্নাত বরাবরের মতো নতমুখী হয়ে বললো,

_তেমন কেউ ছিলো না।যদি থাকতো তাহলে আপনার সাথে আমি কেন আমার পরিবার ও বিয়ে দিতো না।পছন্দ নেই বলেই তাদের উপর ভরসা রেখেছি।

হাঁফ ছেড়ে বাচলো আসিফ।মুখে বললো,

_আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আমার আর কিছু জানার নেই।

চট করে উঠে দাঁড়ালো জান্নাত।বললো,-তাহলে আমি আসি।

বড় আমগাছ টার আড়াল থেকে বেরিয়ে এলো জিন্নাত।মুখে হাসি নিয়ে তাকালো আসিফের দিকে।বললো,

_আসসালামু আলাইকুম!

উত্তর দিলো আসিফ।জিন্নাত বড় বোনের হাত চেপে ধরে বসালো।বললো,

_এখনই যাচ্ছিস কেন?আমাদের তো কত প্রশ্ন আছে।সেগুলো করে নেই।

সামান্য ঘাবড়ে গেল আসিফ।কি প্রশ্ন করবে তাকে - ভেবে পেল না।জিন্নাত আবারো বিনয়ী হাসলো।বললো,

_এ যাবৎ কতগুলো প্রেম করেছেন?

থতমত খেয়ে গেলো আসিফ।সে তো প্রেম-ই করে নি।সেখানে কতগুলো করেছে তা জিজ্ঞেস করছে।হাস্যকর!বললো,

_একটাও করি নি।

_ছিহঃ!একটা প্রেম ও করতে পারেন নি?এটা আবার গর্ব করে বলছেনও।লজ্জা হওয়া উচিত আপনার।সামান্য একটা মেয়ে মানুষের মন বুঝেই সম্পর্ক গড়তে পারেন না সেখানে বউয়ের মন কি করে বুঝবেন?

চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইলো আসিফ।ভেবেছিলো প্রশংসা পাবে।কিন্তু পরিবর্তে তাচ্ছিল্য!এ বড়-ই লজ্জার বিষয়।বললো,

_তোমার বোন ও প্রেম করে নি।আমিও করি নি।এসব ব্যাপারে দুজন-ই কাঁচা।মানিয়ে নেওয়া যাবে।

_নেশা করেন?

একঝলক জান্নাতের দিকে তাকালো আসিফ।পরক্ষণেই মাথা চুলকালো।আমতাআমতা করে বললো,

_নাহ!একটু সিগারেট খাই শুধু।

আসিফের মুখের দিকে তাকালো জিন্নাত।সাথে সাথে-ই তাড়াহুড়ো করে বললো,

_আগে খেতাম। এখন আর তেমন খাই না।ছেড়ে দিবো।

মুখ টিপে হাসলো জিন্নাত। বললো,

_আচ্ছা সেসব বাদ।এখন আসল কথা বলুন।আপনার বন্ধুর মতো কি আপনার মাথার তার ছিড়া আছে?থাকলে দ্রুত বলুন।ওমন খাটাশের মতো সারাক্ষণ মুখ করে ঝগড়া করলে আমি আমার বোন দেবো না।

জান্নাত দ্রুত হাত টিপে ধরলো জিন্নাতের।কন্ঠ চাপিয়ে বললো,

_জিন্নাত থাম।পরে জানলে আবার ঝামেলা হবে।

_আমি ভয় পাই নাকি?

আরো কিছুক্ষণ প্রশ্নোত্তর চললো তাদের মাঝে।কথাবার্তায় খারাপ লাগেনি আসিফকে।সন্তুষ্ট হয়ে থামালো কথাপকোথন। চলে গেলো অতিথিরা।বিয়ের তারিখ অতিদ্রুতই নির্ধারণ করা হলো।সামনের শুক্রবার।দিন বাকি আজ নিয়ে তিন। জান্নাত এসেই ঢুকেছে দোলনের কোঠায়।সবার সামনে পড়তে কেমন অসস্তি হচ্ছে,লজ্জা লাগছে।তবে বিরক্ত হচ্ছে জিন্নাত।তার ভালো লাগছে না কিছু। যে যার মতো আছে।দোলা জুহিকে সাথে নিয়ে স্কুল দেখাতে গেছে। দোলন ফাহমিদার সাথে রান্নাঘরে।ফাতেমা স্বামী এবং দেবরকে নিয়ে বিয়ের পরিকল্পনায় ব্যস্ত।মাঝখানে বিরক্তিকর সময় কাটছে জিন্নাতের।কি করা যায় ভাবতেই মনে পড়লো মাহমুদের কথা।গতকাল সে সবার মাঝখানে তাকে অপমান করেছে।কথা গুলো এমন ভাবে বলেছে যাতে সবাই বোঝে জিন্নাত সেধে সেধে নির্লজ্জের মতো তার কাছে যায়।

দ্রুত সিঁড়ি বেয়ে পাটাতনে উঠলো।এ ঘরেও পাটাতন আছে।তবে মাহমুদ- দের মতো ওতো বড় নয়।পাটাতনে উঠে এগিয়ে গেলো জানালার দিকে।পাশাপাশি দুটো ঘর।মাচা এবং দুপাশের মাচার জানালাও সোজাসুজি।তবে দুরত্ব অনেক।প্রায় তিন হাত।আলতো হাতে টেনে জানালা খুললো। ওপাশের জানালা খোলা।স্পষ্ট মাহমুদকে দেখা যাচ্ছে।সে খালি গায়ে কপালের উপর হাত রেখে শুয়ে আছে।ইশশ!মোবাইল নেই।থাকলে নিশ্চয়ই মোবাইল স্ক্রল করতো।জিন্নাত ঠোঁট কামড়ে হাতে ফোন টা নিলো।জানালার কাছে গিয়ে ছোট্ট স্বরে ফিসফিস করে ডাকলো,

_মাহমুদ ভাই!মাহমুদ ভাই!........এদিকে।........শুনুন...........কথা আছে।

সচকিত হয়ে জানালার দিকে তাকালো মাহমুদ।কপাল কুঁচকে বিছানা থেকে নেমে এসে জানালার সামনে দাঁড়ালো।কোমড় বাঁকিয়ে মাথা ঝুঁকিয়ে জানালার ওপাশের মানুষ টাকে দেখার চেষ্টা করলো।সাথে সাথেই চোয়াল শক্ত হয়ে গেলো।জিন্নাত ক্রুর হাসি দিয়ে ফোন দেখিয়ে বললো,

_পাসওয়ার্ড টা একটু বলুন না।

উত্তেজিত হয়ে গেলো মাহমুদ।জানালার শিকের মধ্যকার ব্যাবধান খুব-ই অল্প।নাহয় এক্ষুণি হাত ঢুকিয়ে থাবা দিয়ে ফোন আনার চেষ্টা করতো সে।দাঁত চিবিয়ে বললো,

_ফোন ফেলিস নি?জিন্নাত ভালোয় ভালোয় বলছি আমার ফোন দে।

মুহুর্তে-ই জানালার কপাট আটকে দিলো জিন্নাত।রাগ সংবরণ করতে পারলো না মাহমুদ।দ্রুত নামতে লাগলো নিচে।

চলবে?

শব্দসংখ্যা ১৯০০+

(নোটবার্তা -রি চেইক করা হয় নি।ভুল - ত্রুটি মার্জনীয়।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন