ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 12

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
দ্বাদশ পর্ব

রৌদ্রের প্রখর তাপে প্রকৃতি যখন বিশ্রাম নিতে ব্যস্ত, তখনই দাবানলের মতো গর্জে উঠলো এক কৃষ্ণদেহী পুরুষ।পড়নে শুধুই লুঙ্গী।বুক ভর্তি তার পুরুষালী লোম। রাগের বহিঃপ্রকাশের সাথে সাথে ওঠানামা করছে প্রশস্ত বুকটা।কালো দেহটার উপরে জমছে বিন্দু বিন্দু ঘাম।কপালেও জমেছে তা।গলার গামোছা টা দিয়ে সন্তর্পণে মুছে নিলো কপাল।সচারাচর লুঙ্গী পড়ে সে নিচে নামে না।বাড়িতে মেয়ে এবং মহিলাদের অভাব নেই।এর মধ্যে খালি গায়ে লুঙ্গী পরিধান করে থাকাটা বেশ অসস্তিকর মাহমুদের কাছে।তবে আজ আর সেদিকে খেয়াল নেই।নিজের পাটাতনে বশে বিশ্রাম নিচ্ছিলো এভাবেই।এরমধ্যেই মাথায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে জিন্নাত।মাহমুদ জোরে জোরে নিঃশ্বাস নিলো।ফাতেমা দাঁড়িয়ে আছে সামনে।পেছনেই লুকিয়ে আছে জিন্নাত।

_কাকি,জিন্নাত’কে ফোন টা দিতে বলুন।ওর কাছে-ই আছে। মাত্র দেখিয়েছে আমায়।

মাহমুদের কন্ঠে ধৈর্য্যের বহিঃপ্রকাশ। ফাতেমা মেয়ের দিকে চাইলেন।চোখ রাঙিয়ে ধমক দিয়ে বললেন,“ওর ফোন টা দিয়ে দে।ঝামেলা করিস না।”

মাথায় হাত দিয়ে বসে পড়লো জিন্নাত।যেন সে কিছু বুঝতেই পারছে না।অবাকের সুরে মায়ের উদ্দেশ্যে বললো,

_মা তুমি ওনার কথা বিশ্বাস করছো?আল্লাহ!কি হয়েছে তোমাদের?আর মাহমুদ ভাই,কেনো করছেন এমন?প্রতিদিন কি হয় আপনার বলুন তো।এসব কি উদ্ভট কথা বলছেন।আর আমি-ই বা কখন আপনাকে ফোন দেখালাম?দয়া করে একটু রুমে গিয়ে খুঁজে দেখুন পেয়ে যাবেন। মা শোনো,তোমার বিশ্বাস না হলে আমায় খুঁজে দেখো,তা-ও এমন করো না।

শান্ত দৃষ্টিতে জিন্নাতের দিকে তাকিয়ে রইলো মাহমুদ।যেন চিৎকার -চেঁচামেচি করাই ভুলে গেছে। সে বিরক্ত!একটা মেয়ে ঠিক কতটা মিথ্যেবাদী হলে এভাবে বারংবার ফাসায়।হাসলো সে।বললো,

_লাগবে না। তোর কাছেই রাখ।ফোন নিয়ে জাহান্নাম ঘুরে আয়।আমি নতুন কিনে নেবো।

এরপর চলে গেলো চুপচাপ।যেতে যেতেই আরেকবার তাকালো জিন্নাতের দিকে।সকলের অগোচরে চোয়াল শক্ত করে হাঁটলো পুকুরপাড়ের দিকে।গোটা একটা দিন সে ফোন বিহীন।তার উপর বারংবার বাড়ির সকলের সামনে অপদস্ত করছে।এতো সহজে তো ছাড়বে না।পড়ুক একবার তার থাবায়।প্রথমবার ক্ষমা করেছে, তাই বলে দ্বিতীয় বারেও?প্রশ্নেই আসে না।

চোখ-মুখ কুঁচকে চেয়ারের উপর বসে পড়লো জিন্নাত।নাহ, হলো না।মাহমুদ ভাই তো ক্ষেপলোই না আজ।অথচ সে কত কি ভেবে বসে ছিলো।

★
আছরের আজান শোনা যাচ্ছে।কি মধুর সুর!প্রকৃতি এখন নমনীয়।নেই রৌদ্রের তীব্র তাপ, আর নেইতো প্রবাল বাতাস।থেমে থেমে নির্মল শান্ত হাওয়া প্রাণ জুড়িয়ে দেয়।উঠোনের মাঝখানে তিন খানা চেয়ার রাখা।একটা চেয়ার কিছুটা দুরত্বে।যেখানে মাথা হেলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জিন্নাত।আজকাল মন যেন তার কন্ট্রোলে নেই।ভাবনা-চিন্তা সব কিছু গুলিয়ে যাচ্ছে।কখন কি চাইছে সেটাই বোঝা দায়।শুধু চায় নির্দিষ্ট কারোর সান্নিধ্য।যে তার কথামতো উত্তেজিত হবে আবার নমনীয় রুপ ধরবে।ঠিক এই ছায়াচ্ছন্ন বিকেলের মতো।আচ্ছা সেই নির্দিষ্ট মানুষটা কি মাহমুদ?ভাবতেই চোখ খিঁচিয়ে বন্ধ করে ফেললো। না না, এমনটা হতেই পারে না।ওই লোকের প্রতি তার ছিঁটেফোঁটা অনুভূতি ও জমতে পারে না।যদি জমার কথাও থাকে তাহলে সেটা মাশরুর ভাইয়ের জন্য হতে পারে।কারন লোকটা শুরু থেকেই মিষ্টভাষী, তাকে সামলানোর চেষ্টা এবং সর্বদা সাপোর্ট দিয়েছে।কিন্তু কই?তার সাথে তো কথা বলতে ইচ্ছে হয় না।বরং বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই ওই মানুষ টার সামনে যেতে অসস্তি হয়েছে।তবে এই অনুভূতি গুলো মাহমুদ ভাইয়ের সামনে গেলে আসে না।ইচ্ছে হয় ঘন্টার পর ঘন্টা কাঁটিয়ে দিতে তার সাথে।লোকটা স্বল্পভাষী।টুকটাক যা কথা বলে সেটাও তাকে দেখলে থেমে যায়।গম্ভীর হয়ে থাকে।এই জন্যই তো কথা বাড়ানোর কারনবশত অযথা ঝগড়ার আশ্রয় নিতে হয়।কিন্তু তার সাথে এমন কোনো মধুর স্মৃতি নেই যার উপর ভিত্তি করে লোকটাকে ভালো লাগবে।জিন্নাত শুরু থেকে ঘটনাগুলো মনে করার চেষ্টা করলো।

প্রথম দিন ঘরের মধ্যে একগাদা মহিলাদের ভেতরে ওই লম্বা প্রশস্ত শরীরের পুরুষ টা তার নজর কেড়েছিলো।আবছা অন্ধকারের মধ্যে কালো মুখের জ্বলন্ত চোখ দুটো এবং দাঁত গুলো আকর্ষণের দ্বিতীয় কারন।তবে তার সেই সদ্য অনুভূতিকে পদদলিত করে লোকটা সামান্য একজোড়া স্যান্ডেলের জন্য কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলেছিলো।এরপর আসে মিলাদের দিন।সেদিন ইচ্ছে করে শোধ নিতে খাওয়া বন্ধ করেছিলো। এরপর সারাটা সময় শুয়ে থাকার কারনে সকলের সামনে খুবই বাজে ভাবে ধরা পড়তে হয়েছিলো তাকে।সেইসময় পুরুষ নামক ওই কাপুরুষ লোকটা পুরোপুরি নিজেকে নির্দোষ করে তাকে দোষী করেছিলো।তারপরেই তো মিথ্যা বলতে বাধ্য হয়েছিলো জান্নাত।লোকটার বাড়ি ছেড়ে বাইরে থাকা প্রতিনিয়ত ছোট্ট মনটাকে আফসোসের স্বীকার করেছিলো।শেষ অবধি নিজে গিয়ে ক্ষমাও চেয়েছে।কিন্তু এরপর-ই শুরু করে দ্বিতীয় বারের মতো খামখেয়ালী।তাকে পুকুরে চুবিয়েছে পর্যন্ত।সে হিসেবে কি করেছে জিন্নাত?শুধুমাত্র ফোন টাই তো লুকিয়েছে।

ভাবছে জিন্নাত।সাথে সাথে চোখের সামনে ভাসছে দৃশ্যগুলো।কই একটাও তো মধুর স্মৃতি নেই।তাও কেন ভালো লাগে লোকটার সাথে কথা বলতে?

তৎক্ষণাৎ মস্তিষ্ক তার প্রশ্নের জবাব দিলো।মানুষ বরাবরই তার বিপরীত দিকের ভয়ংকর রাস্তা বেছে নেয়।চোখের সম্মুখে কাঁটাবিহীন স্বচ্ছ রাস্তা থাকলেও সে হাটে উল্টোপথে। হয়তো সামনের রাস্তার থেকেও অতিব সুন্দর মনে করে।

আচ্ছা জিন্নাত কি প্রেমে পড়েছে?সাথে সাথেই মস্তিষ্ক প্রবল ভাবে বাঁধা দেয়।বলে, -নাহ!মাত্র একটু ভালো লাগা।সেটাও কিশোরী মনের জন্য।দু -একটা দিন দূরে গেলেই এই আবেগ মুছে যাবে।

কিন্তু ভুলতে পারে না কিশোরী।পুণরায় ভাবে নিজের সর্বনাশ নিয়ে।লোকটা উচ্চ শিক্ষিত নয়,লেখাপড়া ছেড়েছে সেই কবে।নেশা করে,বদমেজাজি, বেকার। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সে অমনোযোগী। থাকে নিজের খেয়াল খুশি মতো।গুন্ডা-সন্ত্রাসী,বখাটে দের মতো চলাফেরা করে রাস্তাঘাটে।সকাল হলেই বাইক নিয়ে চলে যায়।দুপুরে এসে খায় আবার চলে যায়।এর ভবিষ্যৎ -ই বা কি?

কাছারিঘর থেকে বাইক নামাচ্ছে মাহমুদ।চাবি বসাতেই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো ফাহমিদা।তার পেছনে বোরকা পড়ে তৈরি হয়ে এলো দোলন।মাহমুদের কাছে গিয়ে দাঁড়িয়ে ফাহমিদা বললো,

_ও বাপ,দোলন রে একটু দর্জির দোকানে দিয়া আয়।ওর থ্রি-পিসের মাপ দেবে।আর কসমেটিকস এর দোকানেও যাইবে।কি যেন কিনবে।

মাহমুদ বিরক্ত হলো।কিছু বলার প্রয়াস করতেই ফাহমিদা আবারো অনুরোধ করলো।বললো,

_বেশিক্ষণ লাগবে না।যা না বাপ!

বাইকে উঠে বসলো মাহমুদ।দোলনের দিকে না তাকিয়েই রগচটা কন্ঠে বলে উঠলো,"ওঠ!"

চেয়ার থেকে উঠে দোলনের কাছে গেলো জিন্নাত।আলতো হেসে দোলনের হাত জড়িয়ে ধরলো।বললো,

_আমি ও যাবো দোলন আপুর সাথে।

ফুঁসে উঠলেন ফাহমিদা।চোখ-মুখ অন্ধকার করে বললো,

_না না,তোমার যাওয়া লাগবে না।তুমি পরে যাইয়ো।

দুয়ারের কাছে দাঁড়ালো ফাতেমা।তার দিকে তাকিয়ে জিন্নাত অনুরোধের স্বরে বললো,

_আমি যাই না মা,দোলন আপুর সাথে বাজার ঘুরে আসি।

রাগ হচ্ছে ফাহমিদার।এই মেয়ে তো জোঁকের মতো চেপে ধরেছে।মায়ের রাগন্ত চোখ-মুখের দিকে তাকিয়ে দোলা বললো,

_আমরা কাল ঘুরতে যাবো আপু।তোমাকেও নিয়ে যাবোনে।এখন যাওয়ার দরকার নেই।

থমথমে মুখশ্রী নিয়ে মাহমুদের দিকে তাকালো জিন্নাত।সে এদিকে তাকাচ্ছেও না।বরং বিরক্তি নিয়ে তাকাচ্ছে চারপাশে।ফাহমিদা ফোঁস ফোঁস করে উঠলেন।বললেন,

_তুমি তো বাপু ঘাড়ত্যাড়া। পোলা-মাইয়া দুইটা যাইতেছে ওগো মতো।তুমি মাঝখানে বাগড়া দিতে যাবা কেন?মুখ তো সারাক্ষণ ঝগড়ায় তুরতুর করে।বাড়ির মধ্যেই রাখো চোপা।বাজারের মানুষেরে দেখানোর দরকার নাই।

ফাতেমা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে।এতটা অপমান তো মেয়ের কারনেই হতে হচ্ছে।ঢুকে গেলেন ভেতর ঘরে।জিন্নাত তাকালো সামনের দিকে। মাহমুদ তাড়া দিচ্ছে দোলন কে।বললো,

_তুই কি যাবি?গেলে তাড়াতাড়ি গাড়িতে ওঠ!

তড়িঘড়ি করে জিন্নাতের হাত ছাড়িয়ে দিলো দোলন।উঠে বসলো বাইকের পেছনে।ফাহমিদা নিজেই ঠিক করে দিলেন মেয়ের বোরকা।ডান হাত টেনে ধরিয়ে দিলেন মাহমুদের কাঁধ।বললেন,

_ধইরা বস।নইলে পইড়া যাবি।

চলে গেল ওরা।এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলো জিন্নাত।বাইক দৃষ্টিসীমানার বাইরে চলে যাওয়ার পরেও সেদিকে তাকিয়ে রইলো সে।মনে পড়ে গেলো মুহিবের কথা।তাদের কলেজের এক ব্যাচ সিনিয়র ছিলো।অত্যন্ত সুদর্শন ছেলেটাও বেহায়ার মতো প্রতিদিন তাদের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো।মিষ্টি কন্ঠে অনুরোধের স্বরে বলতো,

_জিন্নাত,আমিও কলেজে যাচ্ছি।চলো,তোমাকে পৌছে দেই।

কিন্তু বারংবার অপমান করে ফিরিয়ে দিয়েছে সে।

ছেলেটা ভালোবাসতো তাকে।স্থানীয় বিরাট বিত্তশালী বাবার ছেলে।এমনকি বাবা-মাকে মানিয়ে বিয়ের প্রস্তাব পর্যন্ত নিয়ে এসেছিলো।তবে মানে নি ফাতেমা এবং রাকিবুল আহমেদ।অল্প বয়সী ছেলের মোহ বলেই ফিরিয়ে দিয়েছিলেন তিনি।এর যথার্থ কারন ও জানিয়েছিলেন।আজ বিয়ে দিলে কয়েকবছর পর ছেলের মোহ কেঁটে যাবে।ফেলে দেবে তার মেয়েকে।স্থানীয় ক্ষমতাশীল বাসিন্দা তারা।কখনোই তাদের সাথে পেরে উঠবে না।

ভাবতেই ভাবতেই এগিয়ে গেলো ভেতর ঘরে।ফাতেমা মুখ-চোখ অন্ধকার করে থমথমে মুখে তাকিয়ে আছে।পাশেই তেজ নিয়ে কথা বলছে ফাহমিদা।

_শোনেন ভাবি,আপনার মাইয়া সামলান।ওর নজর খারাপ।আমি বার বার কইতাছি, আমার দোলনের সংসার যেন না ভাঙ্গে।

আর চুপ করতে পারলেন না ফাতেমা।ধমক দিয়ে বললেন,

_মুখ সামলে কথা বলো ফাহমিদা।আমার জিন্নাত যথেষ্ট বুদ্ধিমতী।অনেক বড় ঘর থেকেও ওর সম্বন্ধ এসেছে।এসব আজেবাজে নেশাখোর ছেলেকে জড়িয়ে কথা বলবে না ওর সম্বন্ধে ।

ভেংচি মারলেন ফাহমিদা।টিটকারি মেরে বললেন,

_আমিও ওইডাই কই!আপনার মাইয়ারে আপনি রাজার ঘরে বিয়া দেন।কিন্তু এই আজেবাজে, নেশাখোর পোলা ডা যেন আমার মাইয়ার ই থাকে।বইলা দিলাম!

★
মাগরিবের আজান দিচ্ছে।ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার।তার মধ্যেই খাটের উপর শুয়ে আছে জিন্নাত।এই গরমেও কাঁথা মুড়ি দিয়ে আছে।কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে শরীর।নাক টানার ও শব্দ আসছে।হ্যাঁ, কাঁদছে সে।লাইট জ্বালিয়ে পাশে বসলো জান্নাত।বোনের গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে দিয়ে টেনে ওঠালো।নাক-মুখ লাল হয়ে গেছে।চোখটাও ফুলে গেছে ভীষণ। জান্নাত সান্নিধ্যে বোনকে টেনে জড়িয়ে ধরলো।তার বোন সচারাচর কাঁদে না।কাঁদলেও কাঁথা মুড়ি দিয়ে কাঁদে।যাতে অন্যরা দেখতে না পায়।চোখের পানি মুছে দিয়ে আহ্লাদী কন্ঠে বললো,

_মা কি বেশী বকেছে?

উপর নিচ মাথা হ্যাঁ স্বরুপ না ড়িয়ে হু হু করে কেঁদে উঠলো জিন্নাত।জড়িয়ে ধরলো বোনকে।মা তো সব সময়েই বকে।কিন্তু আজ যে অকারণেই কাঁদতে ইচ্ছে হচ্ছে তার।অপমান,কটু কথা,কারোর অবহেলা ভীষণ পীড়া দিচ্ছে তাকে।কিন্তু এমন তো কথা ছিলো না।যা ঘটছে সব স্বাভাবিক।বরং সে সেঁধে সেঁধে কষ্ট পাচ্ছে।হবু বউকে নিয়ে জামাই তো বাইকে করে যেতেই পারে।সেক্ষেত্রে তাকে কেন সাথে নেবে?

জান্নাত আবারো বোনকে সান্ত্বনা দিলো।বললো,

_আর কাঁদে না।বাড়িটা কোনোমতে উঠিয়েই আবার ঢাকায় চলে যাবে আব্বু।বলেছে আমায়।এ কটা দিন একটু সহ্য কর।

★
পুকুরঘাট!পরিপূর্ণ ঠান্ডা নিশ্চল পানি।যেন বরফের মতো স্থির হয়ে আছে।উপচে পড়ছেনা।ঠিক যেন জিন্নাতের চোখের ছলছল করা স্থির সেই অশ্রু।আজকেও চাঁদ উঠেছে।তবে চাঁদের ছায়াটা পুকুরের মাঝামাঝি অবস্থানে আছে।ঘাটে বসে নিত্যদিনের মতোই সিগারেট জ্বালিয়ে ধোঁয়া টানছে মাহমুদ।নিস্তব্ধ পরিবেশের মধ্যে শান্ত পায়ে হেঁটে সামনে গেলো জিন্নাত।মাহমুদ কারো অস্তিত্ব পেল ঠিক-ই, তবে ফিরলো না।সে জানে এই পায়ের শব্দটা কার।

ওড়নার আড়াল থেকে ফোনটা বের করে নিলো জিন্নাত।আলতোভাবে সেটা রাখলো মাহমুদের পাশে।স্থির হয়ে থাকা পুকুরের পানির দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বললো,

_যা করেছি, তার জন্য ক্ষমা চাইছি ভাইয়া।

সিগারেটে টান দিতে যাচ্ছিলো মাহমুদ।থেমে গেল হাত।অবাক চিত্তে তাকিয়ে রইলো জিন্নাতের দিকে।বোঝার চেষ্টা করলো কিছু।কিন্তু সফল হলো না।তার পূর্বেই দ্রুতপায়ে স্থান ত্যাগ করলো জিন্নাত।চলে এলো বাড়ির দিকে।যেন ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও মহাপাপ!

চলবে?

১৭০০+ শব্দ!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন