ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 13

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
পর্বসংখ্যা- ১৩

ছাঁইরঙা বিশালাকার আসমানের মধ্যে শুভ্র এক থালা।যার রূপ-লাবণ্যে দিশেহারা হয়ে যাচ্ছে গোটা ধরণী।কি অদ্ভুত এক উপগ্রহ!যার মাধ্যমে প্রেমিক সত্তার প্রকাশ পায়।প্রেমিকার অভিমান ভাঙে,গাঢ় হয় প্রণয়।জানালায় হেলান দিয়ে দূর আকাশের ওই রূপবতী চন্দ্রের দিকে চেয়ে থাকলো জান্নাত।রাতের অন্ধকারে আশেপাশের সমস্ত গাছের বর্ন সবুজ থেকে নিকষ কালো তে রুপ নিয়েছে।নিশাচর পাখিরা কিছুক্ষণ পর পর ডাকছে।বাগানের ওই গভীর প্রান্ত থেকে বাদুরের পাখা ঝাপটানোর আওয়াজ আসছে।মাহমুদের পাটাতনের সামনে রাখা আছে বেশ কয়েকটা কবুতরের খোপ।যা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে মাঁচার ন্যায় ঝুলিয়ে রাখা হয়েছে।ভেতর থেকে পায়রার গুড়ুম গুড়ুম আওয়াজ কানে আসলো।নিশ্চুপ জিন্নাত।কান পেতে রইলো রাতের এই সৌন্দর্য্যের মাধুর্যে।

_কথা কেন বলছো না?

হাতের ফোনের মধ্যে থেকে ভরাট কন্ঠের এক পুরুষালি আওয়াজ এলো।জান্নাত মনযোগী হলো সেদিকে।রাত এখন সাড়ে বারোটা।অথচ না ঘুমিয়ে তাকেও জ্বালাচ্ছে এই জ্বালাময়ী পুরুষ। বললো,

_শুনছি,বলুন।

_তুমি বলো।আমি শুনবো।গোটা রজনী পার করে দেবো বিরক্তিহীন ভাবে।

জান্নাত থমকালো।সে কি বলবে?তার মুখ থেকে কিইবা শুনতে চায়। আসিফ জান্নাতের নিরবতাকে মনযোগ দিয়ে উপভোগ করতে লাগলো।তার বউটা বড্ড চাপা।প্রশ্ন করা তো দূর, উত্তর দিতে গেলেও পাঁচ মিনিট চুপ করে আধো শব্দ প্রকাশ করে।যেন এতেই সে হাঁপিয়ে যায়।বিষয়টা উপভোগ্য।ওপাশ থেকে নিঃশ্বাস নেওয়ার আওয়াজ আসছে।ঢোক গিললো আসিফ।মেয়েটা যদি আজ তার সামনে থাকতো,তাহলে সর্বোচ্চ মনোযোগ দিয়ে নিষ্পলক তাকিয়ে থাকতো।নিশ্চয়ই নিঃশ্বাস নেওয়ার সময় তার বক্ষ ওঠানামা করে।ঠিক যেন সমুদ্রের উথাল-পাতাল ঢেউয়ের মতো।মস্তিষ্কে গেঁথে নিলো আসিফ।মেয়েটা যখন বউ হয়ে তার ঘরে আসবে তখন নিঃশ্বাস নেওয়ার সময় টুকুতেও একা ছাড়বে না।ওই বুকের উপর সন্তর্পণে মাথা টা রাখবে।ওঠানামার সঙ্গে সঙ্গে সে আবারো মরণ অনুভূতিতে দগ্ধ হবে।

_কিছু বলবেন?ঘুম পাচ্ছে!

জান্নাতের ভাঙা ভাঙা কন্ঠস্বর শোনা যাচ্ছে।আবারো বিছানায় দুহাত মেলে লুটিয়ে পড়লো আসিফ।তার জানতে ইচ্ছে করে মেয়েটা ঠিক কিভাবে কথা বলে?এতোটা মাতাল কেন লাগে তার এই কন্ঠ শুনলে।শ্বাস ঘন হয়,বুকের মধ্যে ঘূর্নিঝড় শুরু হয়ে যায়।ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি নিয়ে হাসলো আসিফ।বললো,

_মাত্র সাড়ে বারোটা।এর মধ্যেই ঘুমাবে?জাগার অভ্যাস করো।শুক্রবার রাত থেকেই ট্রেনিং শুরু হবে।শেষে দেখা গেলো চাপ না নিতে পেরে অসুস্থ হয়ে গেলে।তখন তো আমার বদনাম হবে।সবাই বলবে,ট্রেইনার হিসেবে আমি খুব-ই কঠোর ছিলাম।

হতভম্ব হয়ে গেলো জান্নাত।ফোন টাকে কান থেকে নামিয়ে নিজের থেকে কিছুটা দূরে ফেলে রাখলো।কান দিয়ে যেন ধোঁয়া বেরিয়ে যাবে।নিঃশ্বাসের গতি আবারো বাড়লো।এই নিঃশ্বব্দ মাঝরাতে যেন তার নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো পুরো ঘরে।এভাবে এতটা দুষ্টুমির ছলে কেউ কোনোদিন জান্নাতের সাথে কথা বলে নি।বলার সুযোগ-ই দেয় নি।অথচ এই অভদ্রলোক কতটা সহজে-ই তাকে লজ্জা দিচ্ছে।মিনিট খানেক পরে আবারো ফোন টাকে হাতে নিলো।সে নির্লজ্জ, বেহায়া!নইলে কি কেউ আবারো ওই পুরুষের কন্ঠ শোনার জন্য ফোনের দিকে হাত বাড়ায়।কিন্তু তার লজ্জা লাগলেও এই দুষ্টুমি পূর্ণ কথা গুলো শুনতে ভালো লাগছে।প্রতিটা কথার সাথে যেন হৃদয়কে প্রবল ভাবে আলোড়িত করছে।

★
আহমেদ বাড়ির সকল অভিভাবকরা এখন উঠোনে চেয়ার পেতে বসা।বিয়ের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা প্রয়োজন।সকাল সকাল চায়ের ধোঁয়া ওড়া কাঁপ হাতে বসেছে সবাই উঠোনে।মহিলারা বসেছেন পাটি বিছিয়ে।মামুন আহমেদের মেজাজ ভালো নেই।যে করেই হোক,সম্পত্তি বাইরের ছেলেদের হাতে যেতে দেবেন না তিনি।ছেলে বলতে তার-ই আছে।সেক্ষেত্রে বাড়ির মেয়েদের যাবতীয় বিয়ের অনুষ্ঠানে ভাই হিসেবে দুজনের কর্তৃত্ব থাকা আবশ্যক।এতে চোখ লাগবে বাকিদের।ভাববে ছেলে দুটো দায়িত্বশীল, আপন ভাইদের মতোই।কিন্তু না,এই কথা তিনি কারোর কান দিয়ে ঢুকাতে পারলেন না।এই সাত সকাল বেলা মাহমুদের কান পর্যন্ত কথা তো নিতেই পারেন নি তিনি।অর্ধেক সিঁড়িতে দাঁড়িয়ে দু-তিনবার ডাকতেই বিছানার পাশে রাখা হাতের টর্চলাইট টা ছুড়ে মেরেছে বেড়ার উপর।এগারো শত গ্রাম ওজন সম্পন্ন লাইট-টা টিনের বেড়ার উপর পড়তেই ঝনঝন আওয়াজ হলো।ঢেউ টিনের আকার গুলো এবড়ো-থেবড়ো হয়ে পড়ে রইলো ওভাবেই।হার মানলেন মামুন।এই ছেলেকে এখন ডাকতে যাওয়া যাবে না।এমনিতেও মাহমুদ বারোটার আগে ঘুম থেকে ওঠে না।সারা রাত জাগ্রত থেকে বন্ধু-বান্ধবদের সাথে মদ-গাঁজা গিলেছে।চোখে এখন ঘুম।এই মুহুর্তে ঘুম ভাঙালে বাপ-মা চিনবে না।আগুন ধরিয়ে দেবে বাড়িঘরে।

ব্যর্থ হয়ে বড় ছেলের খোঁজে বের হলেন।ডাক্তার মানুষ,সাত সকালে ঘুম ভাঙার পরে হাঁটতে বের হয়। পুকুর ঘাটের কাছে বসে ছিলো মাশরুর।জান্নাতের বিয়ের আলোচনায় থাকতে হবে শুনতেই অমত করলো।এই মেয়ে তাকে মুখের উপর অপমান করে বিয়ে ভেঙেছে।তার চরিত্র নিয়ে কথা তুলেছে।সব-ই মমতাজ বেগম বলেছেন তাকে।যতই সে অপছন্দ করুক,তাও তো এর সাথে-ই বিয়ের আলাপ হয়েছিলো।সেই তার-ই বিয়েতে কিভাবে আলোচনায় বসবে মাশরুর?চক্ষুলজ্জা বলে ও তো কথা আছে।

তবে নিজের তেজ খাটাতে পারলো না সে।বাবার সামনে যুক্তি ভাঙলো দ্রুত-ই। শেষে বাধ্য হয়েছিলো আলোচনায় বসতে।এখনো চুপ করে বসে আছে মামুন আহমেদ এর পাশের চেয়ারে।

উঠোনে চেয়ারে বসে আছেন মাশরুর সহ তিন বাপ-চাচা ও দাদী মমতাজ বেগম।তাদের পাশে পাটি বিছিয়ে বসেছে ফাহমিদা,ফাতেমা, রেবেকা এবং তাদের মেঝো ননদ রাবেয়া।আলোচনা চলছে তাদের মধ্যে।মামুন আহমেদ হুট করেই কৌশলে একখানা প্রস্তাব রাখলেন।বললেন,

_ভাইজান,যাই করেন তবে বিয়া হইবে আমার ঘরে বইসা।জামানের ঘর ডা ছোড।আমার ঘরে কমপক্ষে ৪০ জন অতিথি ঘুমাইতে পারবে।যদিও একটু কষ্ট হইবে তাও ঢালা বিছানা লাইছা দিলে আর সমস্যা হইবে না।আব্বার তোলা ঘর।বংশের নাতি-নাতনি গো মধ্যে প্রথম বিয়া।আমার ঘরেই হউক।

রকিবুল আহমেদ যেন খুশি-ই হলেন।তারপরেও স্ত্রীর চোখের দিকে তাকিয়ে ভাষাটা পড়ে নিলেন।ফাতেমা চোখের পাতা পেলে সম্মতি দিলেন।কথা ঘুরিয়ে বললেন,

আজ বুধবার।শুক্রবার বিয়ে।মাঝখানে দিন আছে মাত্র একটা।সে হিসেবে যাবতীয় বিয়ের কেনাকাটা আজ করলে কিছুটা দায়সারা হওয়া যাবে।

রকিবুল মাথা নাড়ালেন। বললেন,

_হ্যাঁ, সাথে ডেকোরেশনের লোকেদের সাথেও কথা মিটমাট করতে হবে।যেন বৃহঃস্পতিবার এসেই ওরা কাজ শুরু করতে পারে।

মামুন বাঁধ সাধলেন।নিশ্চয়তা দিয়ে বললেন,

_আরে ভাইজান,এতো উত্তেজিত হওয়ার কিচ্ছু নাই।বয়স হইছে আমাগো।আমরা এতো দৌড়-ঝাপ ক্যান করমু। ওগো দুইডা জুয়ান ভাই তো আছে।বিয়ের সব গোছ-গাছ ওরাই করবে।আপনি মাহমুদ রে চেনে না।ওর বইনের বিয়া শুনলে ডেকোরেশনের লোকজন আগ বাড়াইয়া বাড়ি আইসা সব সাজাইয়া দিবে।চিন্তা নাই,ওর কাছ দিয়া টাকাও বেশি চাইতে পারবে না।

ফাতেমা নড়েচড়ে বসলেন।বললেন,

_কোথায় মাহমুদ?ওর যদি পরিচিত হয়,তাহলে তো চিন্তার প্রয়োজন নেই।

অসস্তিতে হাঁসলেন মামুন।বললেন,

_ও তো ঘুমায়।সমস্যা নাই।উইঠা যাইবে।

মমতাজ বেগম এতোক্ষণে নড়েচড়ে বসলেন।কপাল কুঁচকে পান চিবোতে চিবোতে বললেন,

_তা কেনাকাটা করতে যাইবা কখন?আমার কথা আবার ভুইলা যাইয়ো না।মাইয়ার জন্যে দশটা আনলে আমার জন্যেও একটা আইনো।

★
আলোচনার পর্ব শেষ।সিদ্ধান্ত হয়েছে দুপুরের খাবার অতিদ্রুত খেয়েই রওনা দিবে বিভাগে।বিয়ের যাবতীয় পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জার প্রসাধনী আজকেই কিনে আনতে হবে।অভিভাবক হিসেবে সাথে যাবে মাশরুর এবং মাহমুদ। বাদবাকি বাড়ির মেয়েরা এবং সঙ্গে রাবেয়া ফুপু।খাতা-কলম হাতে বসে আছে জিন্নাত।তার পাশেই আছে বাড়ির মহিলারা ও মেয়েরা।শুধু উপস্থিত নেই মিলি।তার গায়ে জ্বর এসেছে।

বাড়ির সকলের সাথে আলাপ-আলোচনা করে প্রথমে বর-কনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নোট করলো।এরপর মমতাজ বেগম ও জিন্নাত-জুহি থেকে শুরু করে সকলের প্রয়োজনীয় সামগ্রী নোট করতে লাগলো।বাঁধ সাধলেন মহিলারা।ফাহমিদা বললেন,

_আমাগো কয় জা'- এর তা আমরা এই বাজার দিয়াই রাইতে কিইনা আনমু,তোমরা নিজেদেরগুলা কেনো।

দুপুর তখন দুইটা।চোখ-মুখ অন্ধকার করে থমথমে মুখে বসে আছে মাহমুদ।তার যাওয়ার ইচ্ছে নেই মোটেও।এইসব দায়িত্ব সে নিতে পারবে না।তাও জোর করে ঘাড়ে উঠিয়ে দিচ্ছে বারবার।এইসব মেয়েলি কেনাকাটায় গিয়ে মেজাজ গরম হওয়া ছাড়া আর কিছুই হবে না।এরা একটা জিনিস কিনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়।ইচ্ছে-মতোন উল্টে-পাল্টে শেষে বলে পছন্দ হয় নি।তার উপরে দামাদামির বিষয়?উফফফ শিট!এরা তো ২০০০ টাকার জিনিসের দাম ২০০ বলবে।মান-সম্মান থাকবে তো তারপর?মাহমুদ বসে বসে আরেকটু ভেবে নিলো।যদি এমন কিছু হয় তাহলে মলের মধ্যেই সবাইকে ফেলে চলে যাবে মর্জিমতো।

রিংটোনের আওয়াজ কানে এলো।পকেট থেকে ফোন বের করে দেখলো আসিফের নাম্বার।রিসিভড করে কানে নিতেই ওপাশ থেকে বললো,

_মাহমুদ, বরিশাল যাচ্ছিস নাকি কেনাকাটা করতে?

_কোন চ্যানেল থেকে খবর টা জোগাড় করলি?

দাঁত মেলে হাসলো আসিফ।লজ্জার ভান ধরে বললো,

_বউ নামক চ্যানেল থেকে।

থেমে সতর্ক কন্ঠে বলে উঠলো,

_যাচ্ছিস কিসে করে?

_বাস!

চমকে উঠলো আসিফ।তড়িঘড়ি করে বললো,

_শোন না,আমি গাড়ি নিয়ে বের হচ্ছি,তুই আয়।গাড়িতে যাবো।

আত্মসম্মানে বাঁধলো মাহমুদের।দাঁত-মুখ খিঁচিয়ে বললো,

_তোর ওই গাড়ি তোর পেছনে ঢুকিয়ে বসে থাক!

আসিফ আবারো হাসলো।আহ্লাদী স্বরে বললো,

_এমন করিস কেন?আমি তো তোর বন্ধু,ভাইয়ের মতো।তোর বোনের বিয়ে,সেখানে আমার ও তো দায়িত্ব আছে।তুই বরং শালা-সমন্ধির সম্পর্ক টা না ধরে বন্ধুত্বের দিক টা ভাব।তাহলেই সব টা সহজ!

কপাল কুঁচকে শার্টের হাতা গোছালো মাহমুদ।বললো,

_সে হিসেবে আমার বোন,তোর ও বোন হয়।যাবি নাকি বোনের বিয়ের শপিং এ?

খুঁক খুঁক করে কেঁশে উঠলো আসিফ।পাশ থেকে জগ নিয়ে ঢকঢক করে খেলো।সে জানতো মাহমুদ কখনোই রাজি হবে না।বললো,

_যাহ শালা!বউ লাগে ওটা আমার।তুই এখন আমার বউটাকে কষ্ট দিয়ে বাসে নিয়ে যাবি।যা ইচ্ছা কর!আর তো মাত্র দু রাত।বুকে পাথর বেঁধে নাহয় সহ্য করলাম।শোন, আমার বউয়ের দিকে নজর রাখিস।

পরক্ষণেই থেমে উত্তেজিত হয়ে বললো,

_না না!তোর ওই নজর আমার বউয়ের উপর রাখিস না।তুই বরং তোর বোনের দিকে লক্ষ্য রাখিস।

★
মিলি আর বসে থাকে নি।বেশিক্ষণ আয়োজন থেকে দূরে থাকলে সবাই সন্দেহ করবে।বিশেষ করে মাহমুদ ভাই, সে যেহেতু যাচ্ছে সেখানে না গেলে সন্দেহ করবে।একবার আন্দাজ করতে পারলেও বিরাট ঝামেলা লেগে যাবে।তৈরী হয়ে আলতো পায়ে উঠোনে গিয়ে দাঁড়ালো।বাড়ির সকল মেয়েরা তৈরী হয়ে দাঁড়িয়ে আছে উঠোনে।মাশরুর মাইক্রো ভাড়া করলো।বাড়ির সামনের বড় রাস্তাতেই দাঁড়িয়ে আছে গাড়ি।বাচ্চাদের ভালোভাবে সবটা বুঝিয়ে দিতে লাগলো বড়রা।এক পর্যায়ে জিন্নাত ফাহমিদার দিকে তাকিয়ে হেসে বললো,

_কাকি,দোলন আপুর বিয়ের কেনাকাটাও যেন আমার এক্সামের আগে করতে পারি।আমি ঢাকায় যাওয়ার পর বিয়ে হলে কিন্তু সে বিয়ে ক্যানসেল!

ফাহমিদা যেন অবাক হলেন।সাথে সাথেই উৎফুল্ল হয়ে উঠলেন খুশিতে।জিন্নাতের গালে হাত দিয়ে আদুরে সুরে বললো,

_সেটা আবার বলা লাগে নাকি?তোমাগো সবার পরিক্ষা শেষ হবার পরেই বিশাল আয়োজনে বিয়া।আমার দোলনের বিয়ার কেনাকাটা রাজধানী দিয়া করামু।কোনো চিন্তা কইরো না।

হাসলো জিন্নাত।দোলন লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।মাহমুদ যেন শক খেলো।এক দৃষ্টিতে তাকিয়ে রইলো জিন্নাতের দিকে।কথাটা অস্বাভাবিক নয়,তবে তার মেনে নিতে কষ্ট হচ্ছে।কিন্তু কেন?

চলবে?

১৭০০ + শব্দ!

#এডমিন_পোস্ট

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন