#দূর_পাহাড়ের_তুমি
পর্বসংখ্যা-১৪
➤
উত্তপ্ত আবহাওয়া!আকাশের রঙ'টা ও যেন অগ্নিপিন্ডের মতো কুসুম বর্নের আভায় পরিণত হয়েছে।অসহ্য এই তপ্ত রৌদ্রের মধ্যে ধুলো উড়িয়ে দাম্ভিকতার সাথে চলাচল করছে যানবাহন।ফুটপাতের দুই ধারে সারি সারি বেঁধে নির্মিত হয়েছে অজস্র অবৈধ দোকানপাট।তেমন-ই একটা শিঙারা'র দোকানের সামনে রাখা কাঠের বেঞ্চে বসে পড়লো জিন্নাত।দুহাত দিয়ে কপালের দুপাশ চেপে ধরে আছে অসহ্য যন্ত্রণায়।যেন শিরাগুলো এক্ষুনি ছিঁড়ে বাইরে চলে আসবে।যাত্রাপথের পুরো সময়টাতে এক দিকে কাত হয়ে কোনোমতে বসে ছিলো সে।যার দরুন কোমড়, গ্রীবা এবং মাথা যেন বিঁষদায়ক হয়ে গেছে।জান্নাত অস্থির চিত্তে চারদিকে তাকাতে লাগলো।জিন্নাতকে এক হাত দিয়ে ধরে আছে সে।
কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মাহমুদ।তার চোখে-মুখে বিরক্তি স্পষ্ট। কন্ঠে গাম্ভীর্য ছাপিয়ে বললো,“এতটুকু জার্নি করার অভ্যাস নেই, তাহলে আসার কি দরকার ছিলো?শুধু শুধু ঝামেলা!”
জান্নাত চিবুক শক্ত করে মাহমুদের দিকে তাকালো।তার বিয়ের কেনাকাটা, অথচ তার বোন আসবে না।এই ছেলে নিজেকে কি ভাবে?কিছু বলতে গিয়েও আটকে গেলো সে।আগে-পিছে কেউ যদি উল্টো-পাল্টা ভেবে ফেলে।এমনিতেও দোষের অভাব নেই।শেষে দেখা যাবে বাড়ি গিয়ে সারা বাড়ি ছড়াবে এই কথা।বলবে বিয়ে নিয়ে খুব মাতব্বরি দেখিয়েছে।চোখ সরিয়ে ফেললো জান্নাত।এমনিতেও সে নিজের রাগ,অনুভূতিসহ যাবতীয় কথা মনে মনেই বলে।সরাসরি বলতে গেলে মনে হয় কেউ গলা টেনে ধরেছে।
পানির বোতল হাতে নিয়ে এগিয়ে এলো মাশরুর।জিন্নাতকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে পাশে বসতে গেলেই হাত বাড়ালো জান্নাত।অন্যদিকে তাকিয়ে বললো,
_আমি খাওয়াচ্ছি।বোতল এদিকে দিন।
চমকে সোজা হয়ে দাঁড়ালো মাশরুর।অসস্তি নিয়ে আশেপাশে তাকিয়ে বোতল টা দিয়ে দিলো।পাশ থেকে সরে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো।
বোতলের মুখ খুলেই দিয়েছে মাশরুর।জান্নাত এক হাত দিয়ে জিন্নাতের কপাল তুলে ধরলো।এরপর অন্যহাত দিয়ে খাওয়াতে লাগলো পানি।অল্প কয়েক ঢোক গিলতেই মুখ সরিয়ে নিলো জিন্নাত।জোর করলো না আর।বাকি পানি টুকু দিয়ে মুখ ও কপালে ঢেলে টিসু দিয়ে মুছে দিলো।
কেনাকাটার মাঝামাঝি পর্যায়।বেনারসি বাঁছাই পর্ব চলছে।গাঢ় টকটকে লাল,খয়েরী, মেরুন,গোলাপি মোট চার রঙের শাড়ি নামালো বিক্রেতা।সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত।জিন্নাত ঠোঁট উল্টে চারপাশে তাকাতে লাগলো।বিক্রেতা তা দেখে বললো,“আপা এইগুলাই সেরা।আপনাদের জন্য ভালো গুলা-ই বাইর করছি।”জিন্নাত বিনয়ী হাসলো।তার মন কিছু জানার জন্য খচখচ করছে।কন্ঠে চাপিয়ে জান্নাতের কানে কানে ছোট্ট করে বললো,“আচ্ছা আপু,বেনারসী কালো রঙের হয় না?বিয়ের জন্য কালো রঙের বেনারশী কিন্তু একদম পার্ফেক্ট হবে।”
খিলখিল করে হেসে উঠলো জান্নাত।শাড়ি উল্টাতে উল্টাতে বললো,“বিয়ের বেনারশী আবার কালো রঙের?”
চোখ-মুখ কুঁচকে ফেললো জিন্নাত।সে গোপনে কথাটা বললেও জান্নাত জোরে বলে ফেলেছে।না-ই হতে পারে কালো রঙের তাই বলে সবার সামনে বলে দেবে?খুব'ই আত্মসম্মানে লাগলো জিন্নাতের।থমথমে কন্ঠে বললো,“হ্যাঁ, হয় কালো রঙের।তুই কিচ্ছু জানিস না।”
_“আচ্ছা , তোর বিয়েতে কালো রঙের বেনারশী'ই কিনিস।”
ভেংচি মারলো জিন্নাত।বললো,
_“হ্যাঁ কিনবো,আমার বিয়েতে সব'ই কালো রঙের হবে।কারন কালো রঙ আমার ফেবারিট!”
হেসে দিলো সবাই।কি অদ্ভুত কথাবার্তা মেয়েটার।এইতো কিছুক্ষণ আগেও মাথা যন্ত্রণায় নুইয়ে পড়ছিলো রাস্তায়। একটা টুলের উপর বিরক্তি নিয়ে বসে ছিলো মাহমুদ।মেয়েদের এসব কেনাকাটার ধারে-কাছেও নেই সে।আবার ফেলেও চলে যাওয়া উচিত না।ভেবেই কয়েক হাত দূরে বসেছে।কথাবার্তা সবই শোনা যাচ্ছিলো এখান থেকে।জিন্নাতের কালো রঙ পছন্দ!এটা শ্রবণ হওয়ার পরপরই নিজের কৃষ্ণবর্নের হাতের দিকে তাকিয়েছে।পরক্ষণেই অগোচরে হেসে দিলো।কি অদ্ভুত চাওয়া!পৃথিবীর কেউ-ই নিজস্বতায় সন্তুষ্ট না।সবাই’ই অন্যের চাওয়া-পাওয়ায় ব্যস্ত।
বিয়ের গয়না কেনার দায়িত্ব বাচ্চাদের দেওয়া হয়নি।সেটা ফাতেমা নিজে গিয়ে কিনে আনবে।শুধুমাত্র বিয়ের বেনারসি,গায়ে হলুদের শাড়ি সহ আরো কিছু জামা-কাপড় কেনার টাকা দেওয়া হয়েছে।সঙ্গে প্রসাধনীর সামগ্রী ও আছে।প্রত্যেকের হাতে তিন চার টা শপিং এর ব্যাগ!তবে মাহমুদের দুটো হাত'ই ফাঁকা।মিলি অবশ্য তাকে দুটো ব্যাগ নিতে বলেছিলো।তবে সে তা নেওয়া তো দূর উলটো হুমকিস্বরূপ বলেছিলো,
_আমার আশেপাশেও ওইসব ব্যাগ-ফ্যাগ নিয়ে আসবি না।ফুটবলের মতো কিক দিয়ে নিচতলায় ফেলবো।দূরে থাক!
এরপর আর সাহস করে নি কেউ।এই বদ্ধ উন্মাদ কে নিয়ে যখন এসেছে তখন এতোটুকু অত্যাচার মেনে নেওয়াই উত্তম।নাহয় এতোগুলো মানুষের সম্মুখে মান-সম্মান থাকবে না।কসমেটিকস কিনতে ব্যস্ত সকলে।জিন্নাত কানের দুল কিনে সেগুলো পাশে থাকা আয়নার সামনে পড়ে দেখছে।মাহমুদ দূর থেকে এগিয়ে এলো খানিকটা।আয়নাতে তার ও কিছু প্রতিবিম্ব পড়েছে, তবে পুরোটা নয়।মাহমুদের কৃষ্ণদেহের সামনে জিন্নাতের ফর্সা অবয়ব টা যেন মুক্তোর মতো চমকাচ্ছে।নিজ হাতটা উল্টেপাল্টে সকলের অগোচরে দেখে নিলো মাহমুদ।সাথে জিন্নাতকেও দেখলো।মিনিট খানেক পরেই বিতৃষ্ণায় সরে এলো এপাশে।নাহ!বড্ড বেমানান এবং বিশ্রী কম্বিনেশন!তফাৎ অনেক।এ যেন অমাবস্যা এবং পূর্ণিমা।দুটোই দু'টোর বিপরীত।কখনোই তা পাশাপাশি থাকতে পারে না।মাহমুদ অবুঝ নয়।সে জানে এই কিশোরী বড্ড আবেগী।যে স্বেচ্ছায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করে।আবার কারনবিহীন প্রগাঢ় অভিমান নিয়ে বসে থাকে।হয়তো অভিমান ভাঙানোর আশায় বসে আছে এখনো।তবে এসবের তো কোনো প্রয়োজন নেই।আর নেই কোনো কারন।অবুঝ কিশোরী বাস্তবতা বোঝে না।সে হয়তো জানে না,“কালো রঙ সবার প্রিয় হলেও - কালো মানুষ কারোর প্রিয় হয় না।”
কেনাকাটা করে বাড়িতে আসতে আসতে রাত প্রায় এগারোটা বেজে গেল।চোয়াল শক্ত করে সবাইকে ফেলে গাড়ি থেকে নেমে এলো মাহমুদ।এতটা দেরি হবে -এটা আগে আন্দাজ করতে পারলেও সে পা বাড়াতো না।তার উপর এইসব মহিলাদের প্যাঁচালে মাথা ধরে গেছে।বড় বড় পা ফেলে এগিয়ে গেলো বাড়ির ভেতরে।
★
আজ বৃহঃস্পতিবার।আহমেদ বাড়ির প্রত্যেকে’ই ব্যস্ত নিজ নিজ কাজে।হাত-পা যেন থামছেই না।জিন্নাত আর মিলি সারা উঠোন থেকে শুরু করে পুকুরপাড় পর্যন্ত ঝাড়ু দিচ্ছে।জুহি আর দোলা ঝুড়ি হাতে ময়লা গুলো নিয়ে ফেলছে পশ্চিমের নোংরা পুকুরে।পুকুর টা ভরে ফেলবে মামুন।সেই জন্যই বাড়ির সবাই যাবতীয় আবর্জনা সেখানে ফেলে।পুকুরের গভীরতা কমে গেছে অনেক।বাকিটা বালি দিয়ে ভরে ফেলার পরিকল্পনা রয়েছে।দোলন এবং ঝুমা মাহমুদ দের ঘর পরিস্কার করছে।প্রত্যেকটা আসবাব থেকে শুরু করে সব কিছু ধুঁয়ে সাজাচ্ছে পুণরায়।ঝুমা রাবেয়ার মেয়ে।সকালেই এসেছে এ বাড়িতে।মাশরুর ছোট চাচার সাথে বাজারে গিয়েছে।মাহমুদ কে পাঠিয়েছে ডেকোরেশনের লোকেদের কাছে।হয়তো এসেও পরবে কিছুক্ষণের মধ্যে।সব মিলিয়ে পুরো বাড়ি মেতে উঠেছে বিয়ের আমেজে।বাড়ির মহিলারা রান্নায় ব্যস্ত।ডেকোরেশনের লোক,বিয়ের জন্য বাড়িতে আসা অতিথি সব মিলিয়ে আজকেই পঞ্চাশের উপর লোক রয়েছে।তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা চালাচ্ছে সবাই।তবে এতো এতো ব্যস্ততার মধ্যে অবসরে আছে জিন্নাত।সে বাড়ির সামনের বড় উঠোনটার মাঝখানে চেয়ার পেতে পায়ের উপর পা তুলে বসে আছে।দু-চোখের উপর দুটো শসার টুকরো।পায়ের কাছে টুলের উপর বসে আছে একটা মেয়ে। জান্নাতের রুপচর্চা করতে ব্যস্ত তার হাত।
এরমধ্যেই ফোন বেজে উঠলো।দু- আঙুল দিয়ে একটা চোখের শসার টুকরো সরিয়ে মোবাইলের স্ক্রিনে আসিফের নাম্বার টা দেখে নিলো জান্নাত।পরক্ষণেই রিসিভড করে কানে নিলো।শসার টুকরো টা চোখের উপর রেখে মাথা হেলিয়ে দিলো চেয়ারের সাথে।লোক’টা দু-দিনেই তার সমস্ত অসস্তি মুছে দিয়েছে।এখন আর কথা বলতে গেলে গলা কাঁপে না।বুক ধড়ফড় করে না।নিখুঁত ঠোট দুটো আলতো ফাঁকা করে বললো,
-বলুন।
-মোল্লা বাড়ির বউ'টা কি করছে,অনুগ্রহ করে জানতে পারি ম্যাডাম!
জান্নাত ঠোঁট টিপে হাসলো।বললো,
-হ্যাঁ, অবশ্যই!কেন নয়?মোল্লা বাড়ির বউটা এইমুহূর্তে রুপচর্চা করতে ব্যস্ত।কাল তার বিয়ে বলে কথা।তাই না?
-সে আবার বলতে?কাল তো তার বাসর বলেও একটা কথা আছে।
ধপ করে মেরুদণ্ড সোজা করে ফেললো জান্নাত।সাথে সাথে দু-চোখের শসা পড়ে গেলো।মেয়েটা নিজের কাজে বাঁধা পেলেন।কিছুটা ভ্রুঁ কুঁচকে তাকাতেই জান্নাত আবারো হেলিয়ে বসলো সব ঠিক করে।এরপর কন্ঠে কঠোরতা নিয়ে শাসনের সুরে বললো,
-একদম অভদ্রতা করবেন না।ফোন রাখুন।আমি ব্যস্ত আছি।
-উঁহু!একটু কথা বলি।
মেনে নিলো জান্নাত।শুনতে লাগলো অসভ্য পুরুষটার দুষ্টুমি মাখানো কথাগুলো।
পুকুরপাড় পর্যন্ত ঝাড়ু দিয়ে আসতেই অতিষ্ঠ হয়ে উঠলো জিন্নাত।কোমড় টা যেন বেঁকে গেছে।ক্লান্তিতে ঘাড় ব্যথা হয়ে এলো।বিরক্ত হয়ে ছুঁড়ে মারলো ঝাড়ুটা।মুহুর্তেই দু -কদম দূরে সরে গেল মাহমুদ।ওষ্ঠদ্বয় সামান্য ফাঁকা করে অবাক দৃষ্টিতে তাকালো সে।জিভ কেটে দ্রুত পিছনে সরে গেলো জিন্নাত।আরেকটু হলেই আহমেদ বাড়ির ছোট ছেলেটার মুখের আদল পরিবর্তন হয়ে যেত ঝাড়ুর বাড়ি খেয়ে।ভাগ্যিস লাগে নি।না হলে হয়তো আজকে ময়লার মধ্যে চুবনি দিতো।
মাহমুদ এখনো চোখে-মুখে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে।সামান্য ঘাবড়ালো জিন্নাত।আবারো কোনো ঝামেলা হোক সেটা সে চায় না।মুখটাকে গোমড়া করে বিরবির করে বললো,
-আমি দেখিনি আপনাকে।
এরপর দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়ুটাকে হাতে নিলো।কিছু বললো না মাহমুদ।লোকেদের নিয়ে এগিয়ে গেলো উঠোনের দিকে।
এ কেমন যন্ত্রণা!বিয়ে কাল অথচ তার আগের রাতেই আসিফ পাগলামি শুরু করে দিয়েছে।রাত বাজে নয়টা।আশেপাশে লোকজনের অভাব নেই।সারা বাড়ি লাইটিং এর আলোয় দিনের মতো পরিস্কার হয়ে আছে।এর মধ্যেই গত আধা ঘণ্টা ধরে জান্নাতের মাথা চিবিয়ে খাচ্ছে আসিফ।সে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে।যতক্ষণ না পর্যন্ত জান্নাত দেখা করবে ততক্ষণে এক পা ও নড়বে না।
গালের নিচে হাত দিয়ে বসে আছে জান্নাত।উঠোন থেকে গেট অবধি ডেকোরেশনের লোক।পুকুরপাড়ে আছে মাহমুদ সহ তার বন্ধুবান্ধব।ঘরের আনাচে কানাচে লাফা-লাফি করছে বোনেরা।কিভাবে বের হবে সে।কেউ যদি দেখে ফেলে?আবারো ফোন দিলো আসিফের নাম্বারে।অনেকক্ষণ অনুনয় -বিনয় করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ!পাগলাটে এই যুবক উলটো নিজের প্রস্তাবে অনড় থেকে বললো,
-ঠিক আছে,আমি মাহমুদ কে পাঠাচ্ছি।
কেটে দিলো ফোন।তব্দা খেয়ে বসে রইলো জান্নাত।যতই আসিফের বন্ধু হোক,কিন্তু জান্নাতের তো বড় ভাই।তাকে দিয়ে কি করে সম্ভব?
ছয়জন ছেলে।প্রত্যেকের হাতে-ই ধোঁয়া ওড়া সিগারেট।পুকুরঘাটে বসে আলোচনা করে একে অপরের সাথে।এরা মাহমুদের বন্ধু।আলোচনার মধ্যেই ফোন বেজে উঠলো মাহমুদের।আসিফ কল করেছে।রিসিভড করে কানে ধরতেই ওপাশ থেকে বললো,
-দোস্ত!খুব বিপদে পড়ে কল করেছি।না করবি না প্লিজ!তুই না করলে আমি কার কাছে যাবো।তুই ছাড়া বড্ড এতিম আমি।
বাম ভ্রুঁ কুঁচকে নাম্বারের দিকে চাইলো।এরপর ভরাট গলায় বললো,
-তুই কি তোর বাপকে ফোন দিতে গিয়ে আমায় দিছিস?
-মজা করিস না মাহমুদ।তোদের বাড়ির সামনে আছি। পূবের জঙ্গল টাতে দাঁড়িয়ে।খুব মশা ভাই।নিশ্চিত ডেঙ্গু হবে।তুই সাহায্য না করলে কাল আর বিয়ে করতে পারবো না।
-জঙ্গলে কি করিস?
জিভের ডগা দিয়ে ঠোঁট ভেজালো আসিফ।বললো,
-জান্নাত কে একটু দিয়ে যা না ভাই।মাত্র পাঁচ মিনিট কথা বলবো।ওকে একটা শাড়ি দিয়েই চলে যাবো।একা আসতে ভয় পাচ্ছে।তুই দিয়ে গেলে সাহস পাবে।প্লিজ সাহায্য টা কর।
মাহমুদ বিরক্ত হলো।ধমকের সুরে বললো,
-শাড়ি-চুড়ি যা দেওয়ার বিয়ের পর দিস। আমি ব্যস্ত আছি।
কল কেটে দিলো মাহমুদ।চোখ-মুখ কুঁচকে পুকুরের দিকে তাকালো। কি সব প্রস্তাব রাখছে আজকাল সবাই!মিনিট ও পার হতে পারলো না।এর মধ্যে আবারো কল করলো আসিফ।ফোন রিসিভড করতেই ওপাশ থেকে বললো,
-মাহমুদ আজ ওর বার্থডে।বেশি রাতে আসলে দূর্নাম হবে বলেই এখন আসছি।ওকে একটু গেটের কাছে দিয়া যা, বাকিটা আমি সামলে নেব।বিয়ের প্রথম বার্থডে।স্পেশাল কিছু না করলে মান থাকবে না ভাই।তুই একটু.........
পুরো বাক্য শেষ করার আগেই কেটে দিলো ফোন।জান্নাতের বার্থডে।হতেই পারে।তার তো জানার কথা না।মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ করে উঠে গেলো ঘাট থেকে।বড় বড় পা ফেলে এগিয়ে গেলো দোলন দের ঘরে।জান্নাত গালের নিচে হাত রেখে চিন্তিত চিত্তে তাকিয়ে আছে ফোনের দিকে।পাশেই ভ্রুঁ কুঁচকে বোনের চিন্তিত হওয়ার রহস্য উদঘাটনে ব্যস্ত জিন্নাত।মাহমুদ চৌকাঠ পেরিয়ে দাঁড়ালো।পিঠপেছনে এতো বড় লম্বা এবং প্রশস্ত শরীরের পুরুষালি ছায়া আন্দাজ করতেই চমকে দাঁড়ালো জিন্নাত।বোনের দিকে ইশারায় চোখাচোখি করার মধ্যে-ই মাহমুদ গমগমে স্বরে বললো,
-সাথে এসো।
হৃৎপিন্ড ধড়ফড় করে উঠলো।শ্বাসের গতি বেড়ে গেছে।ঢোক গিলে শঙ্কিত দৃষ্টিতে বোনের দিকে একবার তাকালো জিন্নাত।ভাঙা ভাঙা শব্দে নিজের দিকে আঙুল দিয়ে ইশারা করে বললো,“আমি?”
কপালের মাঝখানে প্রশস্ত কয়েকটা ভাঁজ ফেললো মাহমুদ।জিন্নাতের দিকে তাকিয়ে বললো,
-তোর সাথে কোনো কাজ ছিলো আমার?
অপমানে থমথমে হয়ে গেলো জিন্নাতের মুখ।হাস্যোজ্জ্বল মুখ মুহুর্তে’ই কালো মেঘের রুপ ধরলো।লোকটা এমন ভাব করছে যেন জিন্নাত ওর কাছে যাওয়ার জন্য পাগল।এতোক্ষণে মুখ খুললো জান্নাত।একহাত দিয়ে অন্যহাত চুলকে নতমূখী হয়ে বললো,
-প্রয়োজন নেই ভাইয়া।
শুনলো না মাহমুদ।জিন্নাতের ভার হওয়া আদলের দিকে এক নজর তাকিয়ে বললো,
-দ্রুত সাথে আসো।আমার কাজ আছে।
এরপর গটগট পায়ে বেরিয়ে গেলো বাইরে।জান্নাত ও দ্রুত স্যান্ডেল পায়ে দিয়ে ছুটলো তার পিছু।ভালো করে গায়ে মাথায় ওড়না জড়িয়ে নিয়ে শান্ত চিত্তে উঠোন পার হলো।অনেকটা দূরে চলে গেছে মাহমুদ।তার বড় বড় কদমের সাথে পেরে উঠছে না জান্নাত।তারপরেও চেষ্টা চালাচ্ছে সর্বোচ্চ।গেটের কাছে আসতেই পা থামিয়ে দিলো মাহমুদ।আসিফ জঙ্গল পেরিয়ে বাইরে এসেছে।মাহমুদকে দেখতেই হাত নাড়িয়ে নিজেকে দেখালো।
-আজকে তোমার জন্মদিন?
মাথা উঁচিয়ে সরাসরি দৃষ্টি দিলো জান্নাত।না বুঝে বললো,
”কার?”
-তোমার।
কিছু বুঝে উঠতে পারলো না জান্নাত।বললো,“কই না তো?”
দাঁতে দাঁত চেপে রাস্তার ওপাশে দাঁড়ানো আসিফকে দেখে নিলো। বিরবির করে বললো,”শালা ধুরন্দরের বাচ্চা!”
এরপর পা চালিয়ে এগিয়ে এলো রাস্তার দিকে।এদিকটাতে কোনো লাইট নেই।তবে চাঁদের জোৎস্না’র আলোয় অনেকটাই আলোকিত।সেখানেই দাঁড়ালো মাহমুদ।জান্নাত কে নিতে আসিফ এগিয়ে এলো।কাছে আসতেই মাহমুদ বললো,
-শাড়ি কই?
দাঁত মেলে হেঁসে দিলো আসিফ।মাহমুদ জোরালো কন্ঠে বললো,
-মাত্র পাঁচ মিনিট।এরপর আমাকে ফোন দিবি।এসে নিয়ে যাবো।
মাথা নাড়িয়ে সায় জানালো আসিফ।লজ্জায় চোখ তুলতে পারছে না জান্নাত।এতটা অসস্তিকর ঘটনার সম্মুখীন কখনো হয় নি।
মাহমুদ আর পিছু চাইলো না।এগিয়ে গেলো গেটের দিকে।এক কদম ভেতরে ঢুকতেই ছিটকে দূরে সরে গেল জিন্নাত।সে উঁকি মেরে দেখছিলো সব।মাহমুদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইলো।বললো,
-এখানে কি কাজ?
উত্তর দিলো না জিন্নাত।পরিবর্তে নিজে প্রশ্ন ছুঁড়লো।সন্দেহী কন্ঠে জিজ্ঞেস করলো,
-আপুকে কোথায় রেখে এসেছেন আপনি?ওই লোকটা কে ছিলো?
মাহমুদ সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকালো।বললো,
-গলার সাউন্ড আস্তে।ওটা আসিফ ছিলো।
ঠোঁট দুটোকে কিছুটা ফাঁক করে হা করে তাকিয়ে রইলো জিন্নাত।আর্তনাদ করে বললো,
-আপনি ওকে ওই লোকটার কাছে রেখে চলে এলেন?ওদের এখনো বিয়ে হয় নি।
চুপচাপ জিন্নাতের মুখের দিকে তাকিয়ে রইলো মাহমুদ।কি উত্তর দেবে সে?সে ও কি আসিফের মতো মিথ্যে বলবে - জান্নাতের জন্মদিন ছিলো।মুহুর্তেই গিলে ফেললো কথাটা।জিন্নাত বোন হয় ওর।জন্ম তারিখ নিয়ে খুব ভালো ধারণা থাকবে তার।ধরা পড়লে সারা বাড়ি একসাথ করবে।
-কি হলো?কথা বলছেন না কেন?রেখে কেন এলেন?
-আসিফের বার্থডে। তাই গেছে।এখান থেকে যাও!
-যাবোনা।আপু আসবে, তারপর পা নাড়াবো।
চলবে?
নোটবার্তা :পরবর্তী পর্ব শনিবার দেবো।শব্দসংখ্যা ২২০০+।
#এডমিন_পোস্ট