ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 15

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
পর্বসংখ্যা -১৫

★
মোটাতাজা বাঁকানো একটা আমগাছ।ডাল-পালা গুলো ছড়িয়েছে স্বাধীন ভাবে।কোথা থেকে কোথায় সেই ডালের শাখা পৌঁছায় তাতে তার কোনো দায় ’ই নেই।এ যেন মোড়ের মাথায় রাজত্ব করা সেই বটগাছের মাসতুতো ভাই।আসিফ সেই আমগাছের ন্যায় নিজের শরীরটাও বাঁকিয়ে ঠেস দিলো গাছের সাথে।সামনেই মস্তক নিচু করে দাঁড়িয়ে আছে জান্নাত।তার দিকেই মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অপলক।সেই প্রগাঢ় দৃষ্টিতে চোখ মেলানো যেন ঘোরতর বিপদ।ভেবেই আর মাথা তোলেনি জান্নাত।মিনমিনে কন্ঠে বললো,

-আপনার নাহয় লজ্জার ’ল’ ও নেই।তাই বলে আমাকেও নির্লজ্জ বানাবেন?কেন ডেকেছেন এখানে?তাও মাহমুদ ভাইকে দিয়ে ভুলভাল জন্মদিনের কথা বলে।

আসিফ তার মুখপানে তাকিয়ে চমৎকার ভাবে হাসলো।কন্ঠে মুগ্ধতা মিশিয়ে বললো,

-তর যে আর সইছিলো না।খুব করে দেখতে ইচ্ছে হচ্ছিলো।নইলে মরেই যেতাম।

শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো জান্নাতের।এক পলক চোখ মিলিয়ে নিলো সামনের পুরুষের সাথে।পরক্ষণে’ই আশেপাশে তাকিয়ে তাড়া দিয়ে বললো,

-হয়েছে,এখন তো দেখে নিয়েছেন।তাহলে আমি যাই।কেউ দেখে ফেললে ইজ্জত থাকবে না।তার উপর এই মশারা....

বাক্য শেষ করতে পারলো না জান্নাত।এর পূর্বেই চোখ ইশারা দিয়ে পায়ের কাছে দেখালো আসিফ।বললো,

-মোল্লা বাড়ির বউকে যেন মোল্লার ছেলের আগে মশারা চুমু না দিতে পারে সেই ব্যবস্থা আগেই করে নিয়েছি।

পায়ের দিকে তাকাতেই চমকে উঠলো জান্নাত।তার পাশেই মশার কয়েল জ্বালানো।হতভম্ব দৃষ্টিতে সে দিকে তাকিয়ে বিস্ময় মাখিয়ে বললো,

-ক য়ে ল জ্বা লি য়ে....

বিস্মিয় মাখানো কন্ঠের আধো আধো ভাঙা শব্দগুলো জোড়া দেওয়ার আগেই আসিফ পুণরায় হাসলো।বললো,

-বাকের কে দিয়ে আনিয়ে রেখেছি।খুব মশা এখানটাতে।তোমায় কামড়াবে তাই।

-বাহ!কয়েল আনিয়ে বসে আছেন।আপনি তো দেখছি এই জঙ্গলে সংসার করার পরিকল্পনা করছিলেন।

-তুমি চাইলে মন্দ হয় না।আমি এক পায়ে রাজি!

বলেই চোখ টিপ মারলো আসিফ।মুহুর্তেই দু কদম দূরে সরে গিয়ে দাঁড়ালো জান্নাত।বুকের ভেতরটা উত্তেজনায় ডিবডিব করছে।শ্বাসের গতি বেড়ে গেছে আচমকাই।কোনো মতে বলে উঠলো,

-আমি এখন যাই।দেরি হলে মাহমুদ ভাইয়া বাজে চিন্তা -ভাবনা করবে।

পা বাড়াতেই পেছন থেকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলো আসিফ।ঘোর মিশ্রিত কন্ঠে বললো,

-আর একটু থাকো না প্লিজ!অল্প কিছুক্ষণ।আরেকটু দেখি তোমায়।

শ্বাস রোধ হয়ে এলো জান্নাতের।আসিফের হাতদুটো তার পেটের উপর জড়িয়ে আছে।হাত দুটো ছাড়ানোর আলগা প্রয়াস করতেই সরিয়ে নিলো আসিফ।তবে কাধের উপর থেকে থুতনি সরালো না।পুরুষালি দীর্ঘ গরম শ্বাস জান্নাতের বুকের উপর পড়ছে।বললো,

-কাল মন ভরে দেখে নিয়েন।কেউ বাঁধা দিবে না।আজ আসি।প্লিজ!

বহু কষ্টে নিজেকে সরিয়ে নিলো আসিফ।জান্নাতকে নিজের দিকে ঘুরিয়ে সরাসরি দৃষ্টি দিলো মুখপানে।পরম মুগ্ধতায় আহ্লাদী কন্ঠে বললো,

-ভাবা যায়,এই পদ্মফুল টা কাল আমার ঘরে থাকবে।একান্ত আমার হয়ে।

চোখ দুটো বন্ধ করে নিলো জান্নাত।তার শুনতে ইচ্ছে করছে ওই পাগলামি পূর্ণ কথা গুলো।কিন্তু আসিফ আর বললো না।বরং তার হাতের আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বললো,

-চলুন ম্যাডাম,আপনাকে সুরক্ষিত অবস্থায় পৌছে দিয়ে আসি।বেশি দেরি হলে আবার আমি অসভ্য হয়ে যাবো।

★
সুপারি গাছের ছাল ছাড়ানো গাছের মাধ্যমে খুবই সৌখিনতার সাহায্যে বানানো হয়েছে আহমেদ বাড়ির গেট।তার একপ্রান্তে কৌতূহলী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে জিন্নাত।মোটেও স্থির থাকতে পারছে না সে।চঞ্চল পায়ে অস্থির হয়ে সামনে -পেছনে কদম ফেলছে।অপরপ্রান্তে চোখ মুখ গম্ভীর করে জিন্নাতের ছটফটানি দেখছে মাহমুদ।দীর্ঘক্ষণ চুপ থাকার পর গাম্ভীর্যের সাথে ধমকে উঠলো জান্নাতকে।বললো,

-এভাবে লাফাচ্ছো কেন?চুপচাপ ঘরে যাও!

জিন্নাত সরাসরি দৃষ্টি ছুঁড়ে মারলো। ফোঁসফোঁস করে বলে উঠলো,

-আগে আপনি ভেবে নিন আমাকে তুই ডাকবেন নাকি তুমি।তারপর উত্তর দিবো।

খিটখিটিয়ে উঠলো মাহমুদ।রগচটা কন্ঠে বললো,

-আমি তোর ধার ধারি নাকি?আমার যখন যা ডাকতে ইচ্ছে হবে তাই ডাকবো।তুই শুধু উত্তর দিবি।

গা জ্বালিয়ে হেসে উঠলো জিন্নাত।পরক্ষণে’ই রুষ্ট কন্ঠে বললো,

-হাহ!বললেই হলো নাকি?আমি কি আপনার ঘরের বউ নাকি যে - যা বলবেন তাই শুনবো।

পরক্ষণেই থমকে গেলো জিন্নাত।কি বললো সে?ছি ছি!কি না কি ভেবে বসবে মাহমুদ ভাই।ভাবতেই গলা শুকিয়ে উঠলো।তবুও মাহমুদ নিরব।পেছন ঘুরে এক দৃষ্টে চাঁদের দিকে তাকিয়ে রইলো।যেন অস্বাভাবিক কিছু শোনেই নি।জিন্নাত লজ্জিত হলো।গেটের বাইরে বের হতে হতে বললো,

-আমি ওদিকে যাবো।আপু এখনো আসছে না কেন?কি হচ্ছে ওখানে?

দ্রুতপায়ে এগিয়ে গেলো মাহমুদ।হাত টেনে গেটের ভেতরে আনলো পুণরায়।কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে জড়তায়।আমতা আমতা করে বললো,

-তুই কি অবুঝ?ওদের কাল বিয়ে।হাসবেন্ড ওয়াইফ ওরা।দেখা করে যা খুশি করুক।তোর কি?লজ্জা করছে না বড় বোনের পেছনে গোয়েন্দাগিরি করতে?

চুপচাপ ঠোঁট কামড়ে কিছু ভাবতে লাগলো জিন্নাত।তার সুবিধার লাগছে না কিছুই।হুট করে এক দেখায় বিয়ের প্রস্তাব।এতো তাড়াহুড়োতে বিয়ে।তার উপর বিয়ের আগের দিন গোপনে দেখা।হায় আল্লাহ!কিদন্যাপ -টিদন্যাপ করে নিয়ে যাবে না তো আবার!কিন্তু কিছুই বলতে পারছে না সে।কিভাবে বোঝাবে।কন্ঠে কাঠিন্যতা বজায় রেখে মাহমুদের উদ্দেশ্যে বললো,

-হ্যাঁ, আমি জানি ওদের কাল বিয়ে।বার বার মনে করিয়ে দেওয়ার কিচ্ছু নেই।কিন্তু আসল কথা হচ্ছে বিয়েটা এখনো হয় নি।আর না তো ওরা হাসবেন্ড - ওয়াইফ!কেউ দেখে নিলে তখন কি হবে?

মাহমুদ উত্তর দিলো না।চুপ করে দাঁড়িয়ে রইলো।এরপর আবারো পুকুর পাড়ের দিকে তাকালো।শান্ত কন্ঠে বোঝানোর স্বরে বললো,

-আমি বুঝেছি।তুই এখন ঘরে যা।এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই।বাড়িতে বাইরের অনেক লোক আছে।ক্লাবের ছেলেরাও এসেছে।ঘরে যা।

চমকে মাহমুদের দিকে চাইলো জিন্নাত।কি বুঝাতে চাইছে এই লোক।বাড়িতে বাইরের অনেক লোক,ক্লাবের ছেলে-পেলে,সে যেন ঘরে চলে যায়।তারমানে মাহমুদ কি তাকে নিয়ে চিন্তিত?ভাবতেই উত্তেজিত হয়ে পড়লো জিন্নাত। চঞ্চল চিত্তে ঘন ঘন শ্বাস নিতে নিতে বললো,

-তো,তাতে কি?বাড়িতে সারা পৃথিবীর বাজে ছেলেরা থাকুক।তাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো।আপনি কেন আমাকে নিয়ে চিন্তিত হচ্ছেন?আমার কিছু হলে আপনার কি এসে যায় মাহমুদ ভাই?

জিভের ডগা দিয়ে ঠোঁট দুটো ভিঁজিয়ে নিলো মাহমুদ।আশেপাশে বার কয়েক তাকিয়ে শান্ত স্বরে বললো,

-কারন ওরা বাজে হলেও আমার বন্ধুবান্ধব!বাড়িতে কোনো অঘটন ঘটলে তার দায়ভার আমার উপরেই এসে পড়বে।বুঝেছিস?

মিইয়ে গেলো জিন্নাত।আবারো কৌতূহলী দৃষ্টি দিলো গেটের বাইরে।এখনো টিকিটাও দেখা যাচ্ছে না।

-শুনলাম মাশরুর ভাই তোকে বিয়ে করতে চেয়েছিলো।ফিরিয়ে কেন দিয়েছিস?এরকম সুদর্শন,ভদ্র, ডাক্তার পাত্র কি দ্বিতীয়বার পাবি?

গমগমে কন্ঠে কথাগুলো বললো মাহমুদ।তার দৃষ্টি এখনো আকাশের দিকে।তবে সম্পূর্ণ মনোযোগ জিন্নাতের উত্তরের অপেক্ষায়।প্রশ্নটা শুনতেই থতমত খেয়ে গেছিলো জিন্নাত।পরক্ষণেই নিজেকে সামলে নিলো।কন্ঠ কাঁপছে তার।মাহমুদ অকারণে নিশ্চিয়ই এই প্রশ্ন করেনি।হয়তো কিছু জানার আগ্রহ তার।সেই আগ্রহকে সম্পূর্ণ ভাবে আমলে নিলো জিন্নাত।হাসির ছলে উঁড়িয়ে দিয়ে বললো,

-কারন আমার অভদ্র,বেকার জামাই পছন্দ।

জান্নাত আসছে ছোট রাস্তা ধরে।সাথে আসিফ ও আছে।সেদিকে তাকিয়েই ‘আপু আসছে’ বলে গেট ঠেলে বেরিয়ে গেল জিন্নাত।বুক ধড়ফড় করছে।না জানি এর পর কি প্রশ্ন করতো মাহমুদ।আপাতত কোনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না সে।

“কারন আমার অভদ্র, বেকার জামাই পছন্দ!”-কথাটা কানে বাজছে মাহমুদের।জিন্নাতের চঞ্চল পায়ে ছুটে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো।আকাশের মধ্যখানে চির সৌন্দর্য্যের আখ্যা নিয়ে দণ্ডায়মান চাঁদের দিকে তাকিয়ে বিরবির করে বললো,

-তোমরা দুজনেই আমার সাধ্যের বাইরে।জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার ন্যায়।ছুঁতে গেলেই ঝলসে যাবো।অথচ,তাও কেন সামনে আসো।মজা নিচ্ছো?

★

-আপনি আমার বোনকে নিয়ে কোথায় গেছিলেন?সাহস তো কম না!

বলেই জান্নাতের হাত ধরে টেনে নিজের কাছে আনলো।দুহাত উঁচু করে আসামী আত্মসমর্পণ এর মতো অভিনয় করে দাঁড়ালো আসিফ।বললো,

-আমি সত্যিই দুঃখিত ম্যাডাম!এতটা সাহস দেখানো উচিত হয় নি।

-দ্বিতীয় বার আমার বোনের আশেপাশে ঘেঁষলেও আপনার অবস্থা আমি টাইট করে দিবো।বিদায় হোন।

আসিফ হাসলো।মাথা টা নিচু করে বললো,

-জ্বী,অবশ্যই।তবে এই হুমকি টা আমিও আগামীকাল থেকে দিবো।আমার বউয়ের আশেপাশে আমি ছাড়া কেউ ঘেঁষতে পারবে না।

এগিয়ে এলো মাহমুদ।আসিফের ঘাড়ে আলগোছে হাত রেখে শান্ত স্বরে বললো,

-এখন চুপচাপ এখান থেকে বিদায় হ।আগামীকাল বরযাত্রী না আসা অবধি যেন তোর পা এ বাড়ির আশে-পাশে না পড়ে।

চলবে?

নোটবার্তা :১৩০০ + শব্দের পর্ব।একটু ছোট হয়েছে জানি।তবে আশাহত হবেন না পাঠক।সামনের পর্বগুলোতে পুষিয়ে দিবো।রমজানে সময় গুলো কি-ভাবে যে চলে যায় টের’ই পাই না।তার উপর বাড়িতে এসেছি।রুটিন বিহীন এলোমেলো ভাবে চলছে জীবন।ক্ষমাপ্রার্থী! গঠণমূলক মন্তব্যের অপেক্ষায়।ভালোবাসা!❤️❤️

(আপনাদের খুব বেশি নাম নিয়ে সমস্যা হলে এই পোস্টেই জানান।জান্নাত বা জিন্নাত যেকোনো একটা নাম পালটে হিয়া রেখে দেব।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন