ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 16

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
পর্বসংখ্যা -১৬

➤
সন্ধ্যার আকাশ টা নিশ্চল, থমথমে হয়ে আছে।আজ সেখানে নেই কোনো রক্তিম আভা।ছাইরঙা বর্নের মেঘহীন আকাশ টা যেন ছেয়ে গেছে বিষাদে।তবে আনন্দের কমতি নেই সেই আসমানের নিচে।প্রকৃতির প্রবাহিত রুপের ন্যায় আজ জাঁকজমকপূর্ণ ভাবে মেতে উঠেছে আহমেদ বাড়ি।সেঁজেছে নানা রঙে এবং ঢঙে।আহমেদ বাড়ির মূল গেট থেকে শুরু করে একদম উঠোন পর্যন্ত রঙ- বেরঙের ঝাড়বাতি টাঙানো হয়েছে।বিয়ে বাড়ির এই আমেজ পূর্ণ পরিবেশে তফাৎ করা যাচ্ছে না দিন এবং রাতের।পশ্চিমের জঙ্গল থেকে শুরু করে পূবের পুকুর পর্যন্ত প্রতিটা স্থান’ই হয়েছে আলোকিত। এনার্জি বাল্বের ব্যবহারে অন্ধকার ঝোঁপ গুলোও দেখাচ্ছে দিনের মতো ফকফকা।

বিয়ে সম্পন্ন হয়েছে সেই দুপুরে।এলাকার নামকরা জামে-মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের পর পড়ানো হয়েছে কালেমা।সেখানে স্বয়ং কনে উপস্থিত না হতে পারলেও অভিভাবক হিসেবে ছিলেন সকলে।শুধুমাত্র মুঠোফোনের মাধ্যমে কবুল জানিয়েছে জান্নাত।এ নিয়ে বেজায় মন খারাপ জিন্নাতের।তার তীব্র ইচ্ছা ছিলো বাড়ির উঠোনে বসিয়ে বিয়ে পড়ানোর।মাঝখানে থাকবে নাটকীয় এক পর্দা।দু-পাশে থাকবে নতুন বর এবং বউ।কাজি থাকবে বরের পাশেই।একসময় কালেমা এবং বিয়ের দোয়া সমাপ্ত করে নাটকীয় ভঙ্গিতে বলবে , ‘বলো মা,কবুল’।জান্নাত লজ্জায় লুটিয়ে পড়ে দশ বারের বার অস্ফুটস্বরে বলবে ‘আলহামদুলিল্লাহ! কবুল।’

কিন্তু সেই ইচ্ছা পূরণ করে নি কেউ।তার কথায় পাত্তা তো দূর ফিরেও তাকায় নি।যেন সে কেউ-ই না।অষ্টাদশী মন এ নিয়ে বেজায় খারাপ।অভিমানে খায় নি দুপুরে।সবাইকে উঠোনে বসিয়ে আহ্লাদের সহিত খাওয়ানো হয়েছে খাবার।তবে এতো এতো ব্যস্ততার মধ্যে কেউ খেয়াল-ই করে নি জিন্নাতের অভিমান।কল্পনায় ও আনে নি সে না খেয়ে আছে।জান্নাত নিজেও সারা দিনের ঝড়-ঝাপটায় ক্লান্ত।

আমেজ পূর্ণ উঠোনটা এখন লোকের সমাগমে ভর্তি।ডেকোরেশনের চেয়ার নিয়ে যে যেভাবে পারছে গোল হয়ে বশে আড্ডা দিচ্ছে।মোল্লা বাড়ি থেকে অত্যধিক অতিথি এসেছে।মাহমুদের চেনা পরিচিত বন্ধু হিসেবেই প্রায় পঞ্চাশ জন ছেলে এসেছে।এছাড়া আসিফ মোল্লার আত্মীয়-স্বজন, চাচাতো ভাই-বোন মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে প্রবল।এতো এতো লোকজন দেখেই ভীমড়ি খেয়েছে ফাতেমা।খাওয়ার ব্যাপার খুব সহজেই সারা গেলেও আসল সমস্যা ঘুমানোর ক্ষেত্রে।নিজেদের এতো আত্মীয়-স্বজন,জান্নাতের শশুর বাড়ির লোকজন, তার উপর আরো ছেলেপুলে।এদেরকে কোথায় শুতে দেবেন তারা।

তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নয় মাহমুদ।কিছুক্ষণ পূর্বেই সে এসেছিলো জামান এবং রকিবুলের কাছে।নিশ্চয়তা দিয়ে বলেছে সামলে নেবে সব।তার মতানুসারে মোল্লা বাড়ি থেকে আসা নারী এবং গুরুত্বপূর্ণ অতিথিদের শোওয়ার ব্যবস্থা তাদের ঘরে করবে।আর নিজেদের অতিথিরা থাকবে জামান আহমেদের ঘরে।বাদ বাকি বাড়ির সবাই খোলা বারান্দায় পাটি বিছিয়ে থাকবে।ফাতেমা সন্তুষ্ট হলেও পরক্ষণে মাহমুদের বন্ধুদের নিয়ে চিন্তিত হয়।তবে সে ব্যাপারে ভাবতে নিষেধ করে সে বলে,

-ওরা নিশাচর! রাতে কেউ ঘুমায় না।উঠোনে বিশাল পাটি বিছিয়ে সেখানেই থাকতে পারবে।ফ্যান আর মশার কয়েল তো আছেই।

মাথা থেকে যেন বিশাল ওজনের এক পাথর নেমে গেছে।ফাতেমা সন্তুষ্ট হয়ে আলতো হাসলেন।সত্যিই ছেলেটা কাজের।বাউন্ডুলে হলেও কতটা সহজ ভাবে সামলে নিয়েছে সবকিছু।অথচ মাশরুরকে দায়িত্বশীল ভেবেও তিনি হতাশ হয়েছিলেন।লিস্ট করা বাজার টুকু করতেই হিমশিম খেয়েছিলো সে।এলোমেলো করে ফেলেছিলো সকল হিসাব।অথচ ছেলেটার হাত চমৎকার।বাড়ির কারো গা সামান্য গরম হওয়ার পূর্বেই ওষুধ-পত্র নিয়ে হাজির হয় প্রফেশনাল ডাক্তারের মতো।

★
মাহমুদ’দের ভেতরের ঘরটা এখন আমেজপূর্ণ।সেখানকার খাটের উপর এক কোনে গুটিশুটি পাকিয়ে বউ বেশে বসে আছে জান্নাত।মস্তক তার নোয়ানো,ঘোমটা দ্বারা আবৃত।কোলের উপর বসে আছে চার-পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে।যে কি না দু সেকেন্ড পর পর জান্নাতের গাল ধরে হেলিয়ে, দুলিয়ে দেখছে।কখনো কানের দুল, তো কখনো হাতের চুড়ি ধরে টান মারছে।আবার কখনো এটা ওটা দেখিয়ে জিজ্ঞেস করছে তার নাম,বংশ-জ্ঞাতি। পুরো খাট ছাপিয়ে বসে গোল হয়ে নতুন বউয়ের পাশে বসে আছে মোল্লা বাড়ির অতিথিরা।খাটের পাশে আবার চেয়ারে বসে তাদের সাথে আড্ডা দিচ্ছে আহমেদ বাড়ির আত্মীয়-স্বজনরা।কেউ কেউ পান খাচ্ছে,আবার কেউ তো সামনে রাখা নাস্তা খাচ্ছে।এদের একেক জনের একেক কাহিনি।বেশ রসিয়ে রসিয়ে গল্প বানিয়ে আবার সেই কথায় হু-হা করে অকারণে হেঁসে দেওয়াটাও আরেক তাজ্জব পূর্ণ অবস্থা।ঘরের এক কোনে বসে ছিলো জিন্নাত।তার সম্পুর্ন মনোযোগ জান্নাতের কোলে বসা থাকা বাচ্চাটার দিকে।রাগে দাঁত-মুখ খিঁচিয়ে চোখ বন্ধ করে রইলো সে।বিরবির করে সান্ত্বনা দিতে লাগলো নিজেকে।এই বাচ্চাটা আসিফের চাচাতো বোনের মেয়ে।পাঁচ বছরের মেয়ে,বয়স তো একেবারে কম নয়।অথচ গত দু ঘন্টা ধরে বসে আছে তার আপুর কোলে।হয়তো পা দুটো ব্যথা হয়ে গেছে জান্নাতের।কথা বলতে বলতে মুখ টাও ব্যথা হয়ে যেতে পারে, তারপরেও কিছু বলছে না।নতুন বউ হিসেবে লোক লজ্জায় চুপটি করে মানছে সব।জিন্নাত নিজেকে জান্নাতের জায়গায় কল্পনা করলো।মুহুর্তে ’ই সারা গা ঝিম মেরে উঠলো।সে কখনোই তার বোনের মতো সহ্যদর হতে পারবে না।এই যে জান্নাত মেয়েটার সাথে এখনো হেসে হেসে কথা বলছে,এটা ভাবতেই চোয়াল ব্যথা হয়ে উঠলো জিন্নাতের।দাঁতে দাঁত চেপে বললো,

-ট্যাবলেটের বাচ্চা,তুই আসিস আমার ধারে কাছে।ছুঁড়ে একদম পশ্চিমের পঁচা পুকুরে ফেলবো।হাঁসের ডিমের মতো কোলে উঠে বসে আছে।অথচ ওই বিরক্তিকর মহিলা একবার ও মেয়েটাকে নিজের কাছে নিলো না।বরং ইচ্ছে করে আপুর কোলে দিয়ে রেখেছে।

পাশেই বসে ছিলো দোলন।সে জিন্নাতের অভিব্যক্তি শুনে চমকে উঠলো।ভীত হয়ে ঠান্ডা কন্ঠে সাবধান করে বললো,

-চুপ করো,শুনে নিলে ঝামেলা হবে।বাচ্চা-ই তো।

জিন্নাত দোলনের দিকে স্বাভাবিক ভাবে তাকালো।পরক্ষণেই মুখভঙ্গি টা অজানা কারনেই কুঁচকে এলো।ভালো লাগছে না তার।ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে।অথচ এখন পর্যন্ত কেউ বুঝতেও পারলো না সে না খেয়ে।বিরক্তিতে ঘর থেকে উঠে উঠোনের দিকে এলো।গায়ে তার কালো বর্নের লেহেঙ্গা।দুহাতে লেহেঙ্গার দু-পাশ উঁচু করে তুলে কুঁচকানো মুখ নিয়ে হেঁটে গেলো জামানদের ঘরের কোনায়।ওপাশ টাকে লোকজনে ভরপুর থাকলেও এই কোনা টা শান্ত এবং নিরবিলি।জিন্নাত দুটো চেয়ার টেনে নিয়ে গেলো সেখানে।কোনো অতিথির সাথে টু শব্দটাও করলো না।নিজমনে থমথমে মুখশ্রী নিয়ে অন্যদিকে তাকিয়ে বসলো।একটা চেয়ারের উপর পা তুলে দিয়ে অন্যটায় হেলান দিয়ে বসে আকাশের দিকে চাইলো।আজ চাঁদ নেই কোথাও।মেঘেরও অস্তিত্ব নেই কোনো।

এপাশ টাতে বসে ছিলো মাহমুদ রা।আড্ডা দিচ্ছিলো নিজ মতো।হুট করেই একটা ছেলে বলে উঠলো,

-এটা আসিফ ভাইয়ের মেঝো শালি না?দেখতে তো শালা মারাত্মক। কিন্তু কথা বলে না।ভাব বেশি!

মাহমুদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো।জিন্নাতের পিঠ দেখা যাচ্ছে।বেশিক্ষণ সময় নিলো না।এর পূর্বেই সামনে তাকালো।বললো,

-ও এমন’ই।কারো সাথে কথা বলে না।একা থাকতে পছন্দ করে।

ওরা মনযোগ দিয়ে শুনলো।শিমুল সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আত্মবিশ্বাস নিয়ে বললো,

-একটু সেধেই কথা বলে আসি।দেখি পটে কি-না?

এক পা বাড়াতেই মাহমুদ স্বজোরে হাত চেপে ধরলো।পরক্ষণেই বন্ধন আলগা করে টেনে এনে চেয়ারে বসালো।শীতল চাহনিতে শিমুল কে দেখে শান্ত ভাবে বললো,

-দরকার নেই।ওকে বাদ দে!

থেমে জিভের ঢগা দ্বারা ঠোঁট ভিজালো।গম্ভীর কন্ঠে বোঝানোর স্বরে বললো,

-ও একটু আলাদা।হুটহাট অকারণেই চেঁচায়।শুনেছি মাথায় প্রবলেম আছে।বাড়িতে অনুষ্ঠান চলছে।এর মধ্যে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই।বুঝেছিস?

কৌতূহলী দৃষ্টিতে জিন্নাতের দিকে তাকাতে তাকাতেই মাথা নাড়লো শিমুল।ছোট্ট স্বরে জবাব দিলো,

-হু!

এরপর ওরা আবার ও ব্যস্ত হয়ে উঠলো আড্ডায়।মাহমুদ ধীর পায়ে বেরিয়ে এলো সেখান থেকে।ফোনে নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে এমন ভান ধরে কৌশলে এগিয়ে এলো জিন্নাতের কাছে।তার থেকে দু -কদম দূরে দাঁড়িয়ে ফোন টিপতে টিপতে গম্ভীর কন্ঠে বললো,

-কি সমস্যা?

মাহমুদের অস্তিত্ব আরো আগেই টের পেয়েছে জিন্নাত।তবে বরাবরের মতো উত্তেজিত হয়ে তাকায় নি সে দিকে।পূর্বের মতোই চোখ দুটো আকাশের দিকে নিমজ্জিত করে কান্না ধরা গলায় বললো,

-কিছু না।

মাহমুদ সূচালো দৃষ্টিতে আগাগোড়া পরোখ করে নিলো।এরপর আবারো শান্ত গলায় প্রশ্ন ছুঁড়লো।বললো,

-কি হয়েছে?

-বললাম তো কিছু না।

কন্ঠ টা একটু জোরেই শোনালো।উঠোনের কয়েকজন সূচালো দৃষ্টিতে তাকালো জিন্নাতের দিকে।মাহমুদ পাত্তা দিলো না।জিন্নাতের পায়ের নিচ থেকে চেয়ার টা টেনে দূরে সরালো।এরপর গম্ভীর চিত্তে বসলো সেখানে।সকলে আড়চোখে কয়েকবার তাকিয়ে আবারো মনযোগ দিলো নিজেদের আড্ডায়।

- ওরা তোর সাথে কথা বলতে চেয়েছিলো।বলেছি তোর মাথায় সমস্যা।হুটহাট চেঁচাস।কি ভাগ্য আমার!এতো তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে ভাবি নি।

চোখ দুটো সংকুচিত করে তাকালো জিন্নাত।ভাষা হারিয়ে ফেললো।রাগ,জেদ,বিরক্তি, আক্রোশ সব মিলিয়ে-ঝিলিয়ে সে হয়ে গেছে বোবা।ফলস্বরূপ কিছু না বলেই অন্যদিকে ফিরে চুপ করে রইলো।মাহমুদ কপালের মাঝখানে সরু কয়েকটা ভাঁজ ফেলে তাকালো।ভেতরটা ছটফট করছে।জিন্নাত মোটেও এমন স্বভাবের নয়।অন্যসময় হলে এতোক্ষণে চেঁচিয়ে ঝগড়া করতে উদ্যত হতো।অথচ এখন?এই মেনে নেওয়া,নিমজ্জিত হয়ে থাকা টা পছন্দ হলো না মাহমুদের।উত্তেজিত হয়ে উঠলো কারন জানার জন্য।কিন্তু কিভাবে জানবে?

আবারো মনযোগ দিলো ফোনের স্ক্রিনে।নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে পাঁচ মিনিট পর বললো,

-কাঁদছিস কেন?

চমকে উঠলো জিন্নাত।তার চোখের কোনায় সত্যিই পানি জমেছে।রাখতে পারেনি কারো অগোচরে।হাতের বৃদ্ধা আঙুল দিয়ে চোখের কোটর মুছে ঝাঁঝালো স্বরে বললো,

-এমনিতে তো আমি আপনার দুই চোখের বিঁষ!কথা ছোঁয়ানো যায় না।আজ কেনো সেধে সেধে কথা বলতে এসেছেন?যান এখান থেকে।

মাহমুদ নীরব দৃষ্টিতে তাকালো জিন্নাতের দিকে।সেই চাহনির সাথে চোখ মিলিয়ে বেশিক্ষণ রাখতে পারে নি জিন্নাত।দৃষ্টি নামিয়ে অন্যত্র তাকিয়ে ফুঁপিয়ে উঠলো।চাপা আর্তনাদ করে বললো,

-আমাকে কেউ মানুষ -ই মনে করে না।আমি এ বাড়ির কেউ না।সবাই ভাবে আমি ময়লা।

ঠোঁট কামড়ে অগোচরে হাসলো মাহমুদ।সিরিয়াস ভঙ্গিমায় মাথা নাড়িয়ে বললো,

-সেকি কথা!তোর মতো গুরুত্বপূর্ণ একজন মানুষকে কেউ এতোটা তাচ্ছিল্য করলো?

শক্ত চোখে মাহমুদের দিকে দৃষ্টি ছুঁড়লো জিন্নাত।ক্ষ্যাপা আওয়াজে বললো,

-একদম মজা করবেন না মাহমুদ ভাই।আমার মুড ঠিক নেই।

মাহমুদ তড়িঘড়ি করে জিভ কাঁটলো।এর মানে সে জিন্নাতের সাথে মজা করার দুঃসাহস দেখাতেই পারে না।আবারো চোখ দুটো ছল ছল করে উঠলো মেয়েটার।কোটর ভিঁজে জল গড়িয়ে পড়লো গালে।হুঁ হুঁ করে কেঁদে উঠলো পেটের যন্ত্রণায়।কান্নাভেঁজা কন্ঠে বললো,

-আমার খিদে পেয়েছে।সারাদিনে কিচ্ছু খাই নি।

চমকে উঠলো মাহমুদ।বিস্ময় নিয়ে বললো,

-কেনো খাস নি?

জিন্নাত উত্তর দিলো না।নিজের মতো করে সকল ক্ষোভ ঝেড়ে বললো,

-সবাই কি সুন্দর আমাকে ফেলে খেয়ে দেয়ে ঢোলের মতো পেট ফুলিয়ে বসে আছে।অথচ আমায় একবার জিজ্ঞেস ও করে নি কেন খায় নি।

মাহমুদ তার সাথে তাল মিলিয়ে আফসোস করে উঠলো।বললো,

-একজন ও জিজ্ঞেস করে নি?

-না!করবে কিভাবে?কেউ তো জানেই না আমি না খেয়ে আছি।আমার দিকে নজর কোথায়?

মুখভঙ্গি গম্ভীর করে জিন্নাতের দিকে তাকালো মাহমুদ।জিজ্ঞেস করলো,

-খাস নি কেন?

এ পর্যায়ে আর ভণিতা করলো না জিন্নাত।বললো,

-আমি রাগ করেছি।তাই খাই নি।

-কেন রাগ করেছিস?

মাহমুদের প্রশ্নোত্তর খেলায় ক্ষেপে উঠলো জিন্নাত।দাঁত কিড়মিড় করে বললো,

-আপনাকে আমি সেঁধে সেঁধে রাগের কারন কেন বলতে যাবো?খাবো না আমি।কেউ খেতে সাধে নি আমায়।আমি আর কখনো খাবোই না।

শেষের কথাগুলো বলতে গিয়ে কন্ঠ ধরে এলো জিন্নাতের।মাহমুদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো।রাত বাজে সাড়ে আটটা।রাতের খাবার খেতে খেতে দশটা থেকে এগারোটা বেজে যাবে।আশেপাশে তাকিয়ে শীতল কন্ঠে বললো,

-ফুসকা খাবি?এনে দিবো?

বিস্ফোরিত নয়নে মাহমুদের দিকে তাকালো জিন্নাত।বার কয়েক ঘন পাপড়ি ওয়ালা চোখে পলক ফেলে ভাবলো।তারপর মাথা নত করে ছোট্ট করে বললো,

-হু!

উঠে দাঁড়ালো মাহমুদ।প্যান্টের পেছনের পকেটে ফোন টা রাখতে রাখতে কদম বাড়ালো।সাথে সাথেই জিন্নাত ক্ষোভ নিয়ে বললো,

-শুনুন,আমার একার জন্য আনবেন।প্রয়োজনে বাগানে দাঁড়িয়ে খাবো।তাও কাউকে দেবো না।

ভ্রুঁ জোড়া কিঞ্চিৎ কুঁচকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো।এরপর ভরাট গলায় উত্তর দিলো,

-সবার জন্য আনাচ্ছি।

মুখ ঝামটা মেরে চেয়ারে বসলো জিন্নাত।অন্যদিকে তাকিয়ে ক্ষোভ ঝেড়ে বললো,

-খাবো না আমি।আপনি ওদের এনে দেন।পারলে ফুচকাওয়ালা কে ধরে এনে দোলন আপুর সামনে বসিয়ে দিন।আপনার হবু বউ বলে কথা!

কথাগুলো বলতে দাঁত কিড়মিড়িয়ে উঠলো জিন্নাত।মাহমুদ অগোচরে শব্দহীন হাসলো।এরপর পূনর্বার জিন্নাতের দিকে তাকিয়ে বললো,

-ফোন করার সাথে সাথে বড় রাস্তায় আসবি।এখন ঘরে যা।

চলবে?

নোটবার্তা :হুট করেই লাপাত্তা হয়েছি বলে রাগ করবেন না পাঠক।কারনহীন গ্যাপ কেউই দেয় না।আমার পোষা বিড়াল টা অসুস্থ ছিলো।মারা গেছে।আমার বাচ্চাটা!শব্দ বুনে কিভাবে গল্প লিখতাম?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন