ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 17

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
পর্বসংখ্যা -১৭

➤
চাঁদহীন বিষাদময় ছাইরঙা আকাশ টাও আজ হুট করেই ভালো লাগছে। মাথার উপর বিস্তর খোলা ছাদ খানা যেন আগলে রেখেছে প্রকৃতিকে।একপাশে নদী সংযুক্ত খাল এবং অন্যপাশে বড় রাস্তার কিনারা ধরে বয়ে চলা ছোট রাস্তা গুলো।মোটকথা, এই সরু রাস্তাগুলো গ্রামের ভেতর ঢুকেছে।মফিজ চাচার দু-চালা বিশিষ্ট ছোট্ট চায়ের দোকানটা আজ বন্ধ।বড় রাস্তার মোড়েই সুপারি গাছের ব্যবহারে ঢালু স্থান টাতে নির্মিত হয়েছে এই দোকান।বিশেষত চা-সিগারেট, পান এবং অল্পস্বল্প বিস্কিট বিক্রি হয় এখানে।গ্রামের মানুষ আসে,মন খুলে রাজনৈতিক ব্যাপারে আলোচনা করে এবং চা খায়।এই দোকান টুকু ছাড়া এই গ্রামের ভেতরে আর কোনো দোকান নেই।বাকি সব বড় বাজারে।খুব একটা দুরত্বের না হলেও এলাকার বৃদ্ধরা যেন এই চায়ের দোকান টাকেই শান্তির নীড় হিসেবে আখ্যায়িত করেছে।

আজ চায়ের দোকানটা বন্ধ।টিনের ছোট্ট চালা দ্বারা আটকানো হয়েছে সামনের ঝাপ।শুধুমাত্র দু-খানা কাঠের বেঞ্চ ছাড়া বাইরে নেই কিছুই।সেই বেঞ্চের এক পাশে মাথা নত করে তাকিয়ে আছে জিন্নাত।তার সামনেই রাখা আছে ফুচকার পলি।মাহমুদ হাতে থাকা ফোনটার আলো জ্বালিয়ে তাকিয়ে আছে জিন্নাতের দিকে।

-আপনি খাবেন?

এতোক্ষণ গোগ্রাসে গিলছিলো জিন্নাত।হুট করেই হাত থামিয়ে কৌতূহলী দৃষ্টিতে মাহমুদের উদ্দেশ্যে কথা টা বললো।চোখ অন্যদিকে সরিয়ে নিলো মাহমুদ।রুক্ষস্বরে কিছু বলতে গিয়েও পারলো না।কন্ঠে স্নিগ্ধতা নিয়ে ঠান্ডা গলায় বললো,

-তুই খা!

খেল না জিন্নাত।বরং এক দৃষ্টিতে তাকিয়ে রইলো মাহমুদের দিকে।ওই চোখ জোড়ার সাথে দৃষ্টি মেলাতে পারলো না যুবক।সে অসস্তি নিয়ে তাকিয়ে রইলো অন্যদিকে।জিন্নাত চোখ ফিরিয়ে নিলো।হিমশীতল কন্ঠে প্রশ্ন ছুঁড়ে মারলো।

-এতো ভালো আচরণ করছেন কেন আমার সাথে?

উত্তর দিতে কাল ক্ষেপণ করলো না মাহমুদ।বললো,

-কারন আমি বরাবরই ভালো।

হেসে ফেললো জিন্নাত।তাকালো খালের পানির দিকে। রাতের আবছা অন্ধকারে খাল বা নদীর পানি গুলো একটু বেশিই সুন্দর এবং স্বচ্ছ মনে হয়।হালকা বাতাসে ঢেউ খেলে যাওয়া পানির আস্তরণ গুলো মুক্তোর ন্যায় চমকায়।জিন্নাত মাহমুদের দিকে তাকালো।ওই খালের স্বচ্ছ পানির মতোই তার চোখ জোড়া জ্বলজ্বল করছে।কৃষ্ণদেহী পুরুষটা অসম্ভব সুন্দর।যেকোনো নারীই সেই মুখের দিকে কিছু মুহূর্ত তাকালে আর চোখ সরাতে পারবে না।অথচ লোকটা কেমন নির্জীব।মুখশ্রীতেও মলিনতার ছাঁপ!যেন প্রতি পদক্ষেপ ধেয়ে পার হওয়ার পরপর’ই কিছু অপূর্ণতা আষ্টেপৃষ্ঠে ধরে তাকে।বেঁধে ফেলে শিকলের ন্যায়।

জিন্নাতের মুখচোখ হুট করেই শুকিয়ে গেছে।কন্ঠে চরম হতাশা এবং মলিনতা মাখিয়ে আনমনে বলে উঠলো,

-আপনারা বিয়ে কবে করছেন, মাহমুদ ভাই?

চমকে দৃষ্টি ফেরালো মাহমুদ।কিছুক্ষণ নিষ্পলক ভাবে তাকিয়ে রইলো জিন্নাতের দিকে।এরপর স্বাভাবিক কন্ঠে বললো,

-আমার ব্যাপার জানি না।তবে দোলন কে খুব শীঘ্রই ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবো।

চিত্ত লাফিয়ে উঠলো জিন্নাতের।জিভের ঢিগা দ্বারা উপর এবং নিচের ঠোঁট ভিজিয়ে তাড়াহুড়ো করে বললো,

-কেন?কেন?আপনি বিয়ে করবেন না কেন?

মাহমুদ শীতল দৃষ্টিতে জিন্নাতের দিকে তাকালো।বললো,

-ও আরো বেটার কাউকে ডিজার্ভ করে।

মোটেও সময় ব্যয় করলো না জিন্নাত।উত্তেজিত কন্ঠে বলে উঠলো,

-হ্যাঁ, হ্যাঁ, একদম।দোলন আপুর সাথে আপনাকে একটুও মানায় না।আপুর জামাই হিসেবে একজন নরম,ভদ্র,সভ্য, দায়িত্বশীল মানুষকে মানায়।

ডান ভ্রুঁ উঁচিয়ে জিন্নাতের দিকে তাকালো মাশরুর।ক্রর হেঁসে বললো,

-আমি কি তাহলে অসভ্য,অভদ্র কেউ?

-না না, তা মোটেও না।আমি বলতে চেয়েছি দোলন আপুকে অন্যকারো সাথে মানায়।আবার আপনাকে অন্য কারো সাথে মানায়।কিন্তু দুজনকে একসাথে মোটেও মানায় না।ব্যাস!এতটুকুই!

আয়েশ করে বসলো মাহমুদ।আকাশের দিকে তাকিয়ে আনমনে জিজ্ঞেস করলো,

-আচ্ছা,বল তো - আমার সাথে কেমন মেয়ে মানাবে?

জিন্নাত নিগুঢ় দৃষ্টিতে মাহমুদ কে আগাগোড়া পরোখ করে নিলো।কন্ঠে মুগ্ধতা এনে আপন মনে বললো,

-আপনি এমন কেন মাহমুদ ভাই?

চমকে তার দিকে তাকালো মাহমুদ।উত্তর পাওয়ার অপেক্ষায় ছিলো সে।কিন্তু তাকে সম্পুর্ন হতাশ করে জিন্নাত নিজেই প্রশ্ন ছুড়লো।শান্ত কন্ঠে বললো,

-কেমন?

-খুব রহস্য করেন আপনি।স্বাভাবিক বিষয়গুলোতেও না বোঝার ভান ধরে প্যাঁচাতে থাকেন।

মাহমুদ হাসলো।অন্ধকারাচ্ছন্ন পরিবেশটায় তার উজ্জ্বল হাসিটা মুক্তোর ন্যায় চমকে উঠলো।হেয়ালি করে বললো,

-ভয়ংকর ব্যাপার গুলো প্যাঁচানো উচিত।এড়িয়ে যাওয়া গেলে তো আরো মঙ্গল!

মুখ-মন্ডল কুঁচকে ফেললো জিন্নাত।কন্ঠে গাঢ় অভিমান নিয়ে বললো,

-আমি বুঝি ভয়ংকর?

-অত্যধিক রকমের ভয়ংকর!

মুখ সরিয়ে নিলো জিন্নাত।বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ওড়না টা গুঁছিয়ে নিলো।এরপর সামনে দু-পা অগ্রসর হয়ে মাহমুদের উদ্দেশ্যে বললো,

-ভয়ংকর মেয়েদের আশেপাশে থাকাও অতিব ভয়ংকর।দুরেই থাকুন।বাড়ি যাচ্ছি আমি।

আটকালো না মাহমুদ।টু শব্দটাও করলো না।শুধু দূর থেকে নিষ্পলক ভাবে তাকিয়ে রইলো উজ্জ্বল দৃষ্টি দিয়ে।ঠোঁটে তার অস্পষ্ট হাসি।যেন অষ্টাদশীর এই গাঢ় অভিমান টুকু দেখার সাধ ছিলো ভীষণ রকমের।

জিন্নাত কিছুটা দূরে যেতেই উঠে দাঁড়ালো সে।স্বল্প ব্যবধানে বাড়িয়ে দিলো পায়ের কদম।এগিয়ে যেতে লাগলো কিশোরীর প্রহরী হয়ে। রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সেই প্রহরীর খোঁজ নিলো না কেউ।জানলোও না তার অস্তিত্ব।

★গেইট পেরিয়ে বাড়ির রাস্তায় ঢুকতেই থমকে দাঁড়ালো জিন্নাত।সামনেই সন্দেহী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে
মিলি।তাকে দেখতেই এগিয়ে এলো দৃঢ় পায়ে।গেটের কাছে গিয়ে উঁকি মেরে দেখলো অন্ধকার রাস্তাটা।কেউ নেই আশেপাশে। আবারো জিন্নাতের সামনে এসে দাঁড়ালো।বললো,

-কোথায় গেছিলা?

বিনয়ী হাসলো জিন্নাত।হাতের ফোনটাকে দেখিয়ে রয়েসয়ে বললো,

-কোথায় আবার যাবো?নেটওয়ার্ক পাচ্ছিলো না তাই এদিকটায় এসেছি।তা তুমি কি করছো এখানে?

উত্তর দিলো না মিলি।তার মুখে এখনো অসন্তোষের ছাঁপ।বোঝাই যাচ্ছে জিন্নাতের কথা সে চুল পরিমাণ ও বিশ্বাস করে নি।ব্যাপার না!পাত্তা দিলো না জিন্নাত।মিলিকে রেখেই গুনগুন করতে করতে এগিয়ে এলো ভেতর ঘরে।সামনের ঘরে পা রাখতেই ফাতেমা এগিয়ে এলেন।জিন্নাতের গাল ধরে চিন্তিত কন্ঠে বললেন,

-তুই নাকি দুপুর থেকে খাস নি?কি হয়েছে তোর?

ভ্যাবাচেকা খেয়ে গেল জিন্নাত।উত্তর না দিয়েই প্রশ্ন ছুঁড়লো।বললো

-কে বললো তোমায়?

মেয়ের এতো হেয়ালি নিতে পারলেন না ফাতেমা।হাত টেনে ধরে পেছনের বারান্দার দিকে এগিয়ে গেলেন।প্লেটে পোলাও বাড়তে বাড়তে বললেন,

-জান্নাত বলেছে।

আর টু শব্দটিও করলো না জিন্নাত।মায়ের থেকে খাবারের প্লেট টা হাতে নিয়ে আহ্লাদী স্বরে বললো,

-আরেক পিস রোস্ট দাও না।

হেসে দিলেন ফাতেমা।ওদিকে ডাকছে সবাই।রাতের খাবার একটু পড়েই খাওয়াতে হবে সবাইকে।মেয়ের পাতে আরেক পিস রোস্ট উঠিয়ে দিয়ে বললেন,

-নিরিবিলি কোনো জায়গায় গিয়ে খা।

মাথা নাড়িয়ে সায় জানালো জিন্নাত।আপাতত দুই বাড়িতে নিরিবিলি জায়গা বললে শুধু মাহমুদ ভাইয়ের পাটাতন টাই অবশিষ্ট আছে।ঠোঁট কাঁমড়ে টুপ করে ঘরের ভেতরে এগিয়ে এলো।ঘর ভর্তি মেহমান থাকায় মোটেও অসুবিধা হলো না তার।ব্যস্ত পায়ে সবার মাঝখান থেকে উঠে গেলো সিঁড়ি বেয়ে।পাটাতন’টা পুরো খালি।এতো এতো মানুষের মধ্যে এতোক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচলো জিন্নাত।এগিয়ে গেল খাটের দিকে।গতবার যতটা অসস্তি এবং ভয় হচ্ছিলো, এবার মোটেও তেমন অনুভব হচ্ছে না।বরং খুব অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে।মনে হচ্ছে এই জায়গা টা পুরোই তার।আয়েশ করে খাটের উপর বসে ঘন্টাখানেক লাগিয়ে খেলো জিন্নাত।এতটা লম্বা সময়ের মধ্যে কেউ এক সেকেন্ডের জন্যেও ঢু মারে নি মাঁচায়!

রাত তখন সাড়ে এগারোটা।পাড়া-প্রতিবেশীদের মধ্যে অধিকাংশ-ই ত্যাগ করেছে আহমেদ বাড়ি। আত্মীয়-স্বজন দের মধ্যে বাচ্চা থেকে শুরু করে অনেকেই ঘুমিয়ে পড়েছেন।বাকিরাও শুয়ে আছে নিজ নিজ স্থানে।

ফুলে সজ্জিত বাসর ঘরটার দরজা ভেতর থেকে লাগিয়ে খাটে বসে আছে আহমেদ বাড়ির মেয়েরা।শুধু উপস্থিত নেই মিলি।গায়ে জ্বর এসেছে, বিশ্রাম নিবে বলে সে আগেই চলে গেছে ছোট কাকাদের ঘরে।সেখানেই দোলনের সাথে আপাতত ঘুমাতে ব্যস্ত।দরজায় মৃদু শব্দে টোকা মারছে মোল্লা বাড়ির গুটিকয়েক ছেলেরা।দোলা কর্কশ স্বরে বললো,

-ডাকাতদের মতো কি দরজা ভেঙে ঢোকার পরিকল্পনা আছে?এতো টোকাটুকি করছেন কেন?ভালোয় ভালোয় টাকা টা হাতে দিলেই তো ল্যাটা চুকে যায়।

ওপাশ থেকে দলবদ্ধ ভাবে কিছু কন্ঠ ভেসে এলো।তবে সেটা অস্পষ্ট। একেক জনের কথা অন্যজনের সাথে পেঁচিয়ে যাচ্ছে।জিন্নাত চেঁচিয়ে উঠলো।বললো,

-একজন!মাত্র একজনে কথা বলুন।ওয়ান- টু এর বাচ্চাদের মতো হৈ হৈ করলে তো আর বুঝতে পারবো না।

শিমুল কাঁশি দিয়ে গলা পরিস্কার করে নিলো।এরপর ভদ্রতা সহকারে বললো,

-বেয়ান!কিছুটা কমান।তাহলেই তো মিটমাট হয়ে যায়।

মানলো না ওরা।ভেতর থেকেই রুক্ষস্বরে বলে উঠলো,

-নিউমার্কেটে এসেছেন নাকি?এতো দাম-দড় কেন?এটা আড়ং!একদম ফিক্সড প্রাইজ!দিলে দেন, না দিলে সারারাত দরজার বাইরেই থাকুন।আমরা বরং আপুকে নিয়ে ঘুমাচ্ছি।

বলেই হাই তোলার শব্দ করলো জিন্নাত।সাথে সাথেই ওপাশ থেকে চাপা আওয়াজে কথা বলে উঠলো আসিফ।বললো,

-যা চাইছো সেটাই দিবো।দরজা টা অন্তত খোলো।

মিনিট খানেক পর আলতো শব্দে দরজা খুললো ওরা।কোমড়ে এক হাত দিয়ে অন্যটা বাড়িয়ে দিলো সামনে।নিজ পকেট থেকে টাকার বান্ডেল টা বের করে দিলো আসিফ।সেটাকে রয়েসয়ে উল্টে-পাল্টে বেশ সময় নিয়ে গুনলো জিন্নাত।সমাপ্ত হতেই মুচকি হেঁসে আপ্যায়ন সহকারে ভেতরে ঢুকালো আসিফ কে।প্রায় পনেরো মিনিট আড্ডা দিয়ে কাটিয়ে দিলো সকলে।হাঁসফাঁস করে উঠলো আসিফ।কি এক ঝামেলা!বারোটা বেজে পনেরো মিনিট।অথচ এখনো ঘর ছাড়ার কোনো নাম নেই।খাটের এক কোনায় ঘোমটা পড়ে কাঁচুমাচু হয়ে বসে আছে জান্নাত।আসিফ দ্রুত ফোন হাতে নিলো।মাহমুদ আসে নি।কয়েকশো বার জোর করেই তাকে বাসর ঘর পর্যন্ত আনা সম্ভব হয় নি।সে আসবেই না। অথচ সে এলে অনেকটাই নিশ্চিন্ত থাকতো আসিফ।গুটি গুটি হাতে মেসেজ লিখলো মাহমুদের নাম্বারে।সেন্ড হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই গম্ভীর মুখশ্রী নিয়ে দাঁড়ালো দরজার সামনে।জিন্নাত একনাগাড়ে কথা বলে যাচ্ছে শিমুলের সাথে।সেই কথা শুনে কারনে -অকারণে হাসছে শিমুল। যেন এ কোনো বেদবাক্য।যাই বলুক সেটাই অমূল্য!চোখ সরিয়ে নিলো মাহমুদ।জোড়ালো গলায় ধমক দিয়ে বললো,

-দু মিনিটের এই ঘর ছাড়বি সবাই।যার যত খুশি আড্ডা দেওয়ার ইচ্ছা বাইরে গিয়ে দে।আমার যেন দ্বিতীয়বার আসতে না হয়.....

বলার পর পর-ই থমথমে পায়ে ত্যাগ করলো সে স্থান।একে একে বেরিয়ে এলো সবাই।রুম পুরোপুরি ফাঁকা হওয়া মাত্র’ই দ্রুতপায়ে ছুটে এলো আসিফ।ব্যস্ত হাতে দরজার খিল লাগিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো।জান্নাতের দিকে তাকাতেই বিরক্ত মাখা কন্ঠে বললো,

-এই, এখন এই ঘোমটা-টোমটা খুলে ফেলো তো।গরমে তো অজ্ঞান হয়ে যাবে। দেখি....

জান্নাতের জন্য অপেক্ষা করলো না আসিফ।নিজ হাতে ব্যস্ত ভঙ্গিতে খুলতে লাগলো ঘোমটার পিন।সযত্নে ঘেমে লাল হয়ে যাওয়া মুখখানা মুছে দিলো রুমাল দিয়ে।একে একে ভারী গয়না গুলো খুলে খাটের এক পাশে রেখে তবেই ক্ষান্ত হলো সে।বালিশে পিঠ হেলিয়ে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার রাঙা বউয়ের দিকে।ঘোর লাগানো কন্ঠে বললো,

-এবারে পার্ফেক্ট!

চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন