ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 18

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_১৮

➤

-তুই তো বলেছিলি জিন্নাত অনেক মুডি।কই?আমি তো তা দেখলাম না।বরং আমার সাথে কতক্ষণ ধরে আড্ডা দিলো।যেন কত বছরের পরিচয়।কিন্তু তোর সাথে রাতে ওমন ধমকে কথা বললো কেন?

শিমুলের কথাগুলো শ্রবণ হতেই গম্ভীর হয়ে গেলো মাহমুদ।কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইলো ফোনের দিকে।তা লক্ষ করে ক্রুর হাসলো শিমুল।তাচ্ছিল্য করে হাসির ছলে বললো,

-ভাই তুই ও না।কতবার বলেছি নিজের সাথে মানানসই কারো পেছনে পড়।পাত্তা পাবি।কিন্তু তুই কি করিস?সরাসরি পরীর পেছনে পড়িস।তোর কি সেতুর কথা মনে নাই?ফাও ফাও অপমান!তুই বরং জিন্নতের সাথে আমার সেটিং টা করিয়ে দে।পার্ফেক্ট জুটি হবো আমরা।তোকে শালা বানানোর খুব শখ আমার।

পরিবেশ টা হুট করেই গুমোট হয়ে উঠলো।অতি সুক্ষ্ণভাবে মাহমুদের গায়ের রঙ নিয়ে অপমান করলো শিমুল।সেটা স্পষ্ট ভাবে বুঝতে পারলেও কোনো প্রত্তুত্যর করলো না।ফোনটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো।এরপর অগ্রসর হলো পশ্চিমের দিকে।

মাহমুদকে নিরুত্তর,তেজহীন দেখে তৃপ্ত হলো শিমুল।কেন যেন মাহমুদের সব প্রিয় জিনিসগুলোই তার পছন্দ হয়।কেড়ে নেওয়ার বাসনা জাগে।পাড়ার ক্রিকেট খেলার ক্যাপ্টেন্সি থেকে শুরু করে এক গোছা সুতোতেও অগাধ হিংসা জাগে।এর কারন শিমুলের অজানা।কিন্তু তার ভাল্লাগে।অদ্ভুত এক মানসিক তৃপ্তি পায়।মাহমুদের স্থান ত্যাগ তাকে শান্তি দিলো।এরপর মনোযোগ দিলো আবারও আড্ডায়।বাড়ির সামনের বড় উঠোন টাতে বিছানো হয়েছে পাটি।স্থান সংকুলান হওয়ার কারনে সেখানেই রাত্রি যাপন করবে বাড়ির সকল ছেলে-বন্ধু এবং সকল পুরুষরা।লাইটিং এবং কয়েলের উপস্থিতি তাদেরকে সেকেন্ডের জন্যেও অসুবিধায় ফেললো না।

ঘড়ির কাঁটা সময় জানান দিচ্ছে - ১:১০।জামান আহমেদের ঘরের শেষের বারান্দা টা দেখা যাচ্ছে।সাধারণ ভাবে এটা খাওয়ার ঘর হিসেবে ব্যবহৃত হলেও আজকে পরিণত হয়েছে শোবার ঘরে।বারান্দার মাটিতে বিশাল পাটি বিছিয়ে শুয়ে আছে আহমেদ বাড়ির মেয়েরা।মাথার নিচে আছে শুধুমাত্র বালিশ।প্রথমে দোলন,তারপর দোলা, মিলি,জিন্নাত....এভাবে করে বাদবাকি কাজিন রাও শুয়ে পড়েছে পাশে।সকলেই ঘুমে ঢুলুঢুলু। কেউ কেউ ঘুমিয়েও পড়েছে।

হুট করেই ফোন বেজে উঠলো জিন্নাতের।ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে দৃষ্টি দিতেই থমকে গেলো।তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। মাহমুদ ভাই ফোন দিয়েছে।কিন্তু এই গভীর রাতে কেন?মনের মধ্যে প্রশ্ন এলেও সেই প্রশ্ন করার সাহস বা অনুপ্রেরণা কোনোটাই পেল না।বরং অতি দ্রুততার সাথে কল রিসিভড করে কানে নিলো।ওপাশ থেকে কোনো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না।শুধু শোনা যাচ্ছে কিছু নিঃশ্বাসের শব্দ।জিন্নাতের হৃৎপিন্ড থমকে গেলো।তবুও কিছু বললো না।যেন গলার আওয়াজ বের করতে সক্ষম হচ্ছে না।
এভাবেই ফোনের দু-প্রান্তে দাঁড়িয়ে দুজন মানব-মানবী নিরবত উপভোগ করতে লাগলো।কারো কন্ঠে নেই টু পরিমাণ শব্দ!

কেঁটে গেলো মুহুর্তক্ষণ।ঠিক তিন মিনিটের সময়ে নিরবতা ভেঙে গুড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে মাহমুদ বললো,

-পশ্চিমের জঙ্গলে আয়।

তার কন্ঠে স্পষ্ট অধিকারবোধ।যেন কর্মচারীকে হুকুম করছে মালিক।অন্যান্য সময়ে এই মালিকানা বিরক্তির হলেও জিন্নাতের আজ ভালো লাগলো।যেন ওই মুখ থেকে যা বের হবে সেটাই বানী,ধ্রুব সত্য।যা পালন করা বাধ্যতামূলক। কোনোরকম সময় ব্যয় না করেই জিন্নাত বললো,

-আসছি।

খুবই সতর্কতার সাথে মিলি,দোলা এবং দোলনকে ডিঙিয়ে মাটিতে পা রাখলো জিন্নাত।নিঃশ্বব্দে খুট করে দরজা খুলতেই নড়েচড়ে উঠলো দোলন।ঘুম ঘুম কন্ঠে জিজ্ঞেস করলো,

-কোথায় যাচ্ছো?

শিউরে উঠলো জিন্নাত। ঘাড় ঘুরিয়ে পিছু তাকিয়ে আগাগোড়া পরোখ করে নিলো । এরপর ব্যস্ত কন্ঠে বললো,

-বাথরুমে যাবো আপু।

-ওহহ!একা পারবে?নাকি আসবো।

-না না!লাগবে না।আমার দেরি হবে।

মাথা নাড়িয়ে সায় জানিয়ে আবারো শুয়ে পড়লো দোলন।জিন্নাত আলতো হাতে দরজাটাকে ভিড়িয়ে রেখে পা বাড়ালো বাড়ির পেছন দিকে।এদিক টায় কোনো লাইট নেই।প্রয়োজন ও পড়ে না।কারন বড় একটা পঁচা, ভরাট পুকুর এবং পশ্চিমের ভয়ংকর জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই এখানে।তবে লাইট বিহীন প্রকৃতি যে ঘুটঘুটে অন্ধকার তাও নয়।চাঁদ বেরিয়েছে মেঘের আড়াল হতে।ফলস্বরূপ জ্যোৎস্নার আলোয় অনেকটাই আলোকিত ধরণী।

জিন্নাত ধীর পায়ে এগিয়ে গেলো জঙ্গলের দিকে।অন্যান্য সময়ে ভয় লাগলেও আজ লাগছে না।কারন সে জানে এখানে আরো একজন রয়েছে।খানিকটা এগিয়ে পা থামিয়ে আশপাশ টা দেখে নিলো একবার।কেউ নেই।হুট করে সামনের দিকে তাকাতেই চমকে উঠলো।দুরেই একজোড়া চোখ জ্বলজ্বল করে তাকিয়ে আছে এদিকে।হাতে জ্বলন্ত একটা ফুলকি।তাহলে কি এটা সিগারেট?জিন্নাত ঢোক গিললো।নুয়ে যাওয়া কন্ঠে ডাকলো,

-মাহমুদ ভাই!!

হাতের লাইটার টা জ্বালিয়ে নিজের মুখের সামনে সেকেন্ড খানেক ধরলো মাহমুদ।পরক্ষণেই সেটাকে নিভিয়ে চুপচাপ সিগারেট টানতে লাগলো। জিন্নাত সাহস পেল।দ্রুতপায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো মাহমুদের পাশে।এই গাঢ় অন্ধকারের মাঝে কৃষ্ণদেহী পুরুষটা কালো একটা টি-শার্ট পড়েছে।ফলস্বরূপ শুধুমাত্র চোখ দুটো ছাড়া কিছুই যেন অবলোকন করা যাচ্ছে না।সে বশে আছে একটা মোটা মরা গাছের উপর।যেটাকে কেটে রাখা হয়েছে ভাগ করে।হয়তো কাঠ বানানোর জন্যই কাটা হয়েছে গাছ।জিন্নাত আলতো পায়ে পাশে গিয়ে দুরত্ব নিয়ে বসলো।পাশেই জ্বলছে মশার কয়েল।

লোকটা সেই থেকে একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে।জিন্নাতের সাথে কথা বলা তো দূর তাকাচ্ছেও না।কয়েল জ্বালানোর পরেও দু-একটা মশা হামলা করছে ।সেগুলোর সাথেই যুদ্ধ করতে আপাতত ব্যস্ত মেয়েটা।ধৈর্য্যহীন, বিরক্ত হয়ে শেষে বলে উঠলো,

-এতো রাতে ডেকেছেন কেন মাহমুদ ভাই?কিছু বলছেন ও তো না।

মাহমুদের ভাবভঙ্গি আগের মতোই গম্ভীর।মন-প্রাণ উজাড় করে নিকোটিনের ধোঁয়া গিলছে।জিন্নাত বিরক্তে কন্ঠে বললো,

-মশা কামড়াচ্ছে খুব!!!

-চলে যা!

মাহমুদের কন্ঠস্বর গম্ভীর।জিন্নাত থমকালো।এলোমেলো কন্ঠে বললো,

-কেন যাবো?আপনি তো কিছু বলতে ডেকেছিলেন।বলুন না।

জিন্নাতের সুন্দর মুখশ্রীর উপরে গাছ-গাছালির পাতার ফাঁক থেকে চাঁদের আলো পড়লো।অদ্ভুত মোহনীয় সে সৌন্দর্য!মাহমুদ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করা চোখ দুটো দিয়ে সে রুপ দেখলো।হুট করেই চোয়াল শক্ত করে ফেললো।অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক কন্ঠে জিজ্ঞেস করলো,

-আমায় পছন্দ করিস?

কন্ঠ রোধ হয়ে এলো জিন্নাতের।মেরুদন্ড বেয়ে শীতল স্রোতধারা বয়ে গেলো।হাত-পা যেন অসার হয়ে যাচ্ছে।এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মাহমুদ ভাইয়ের অজানা নয়।তাও কেন আবারো জানতে চাইছে?সে কি জানেনা এই প্রশ্নের উত্তর দেওয়া বরাবরই অসম্ভব।

মাহমুদ এখনো উত্তরের আশায় জিন্নাতের মুখপানে তাকিয়ে আছে।সে দৃষ্টিকে উপেক্ষা করতে পারলো না মেয়েটা।ছোট্ট করে মাথা উপরনিচ নাড়িয়ে বললো,

-হু!

সাথে সাথেই পুরুষালী, পেশিবহুল, লোমশ একটা শক্তপোক্ত হাত এগিয়ে আসলো জিন্নাতের দিকে।আঙুল গুলো দিয়ে শক্ত করে চেপে ধরলো তার নরম গাল।কন্ঠে অগাধ ক্ষোভ এবং জেদ নিয়ে ভয়ংকর আওয়াজে শাসিয়ে বললো,

-তাহলে শিমুলের সাথে ঘন্টার পর ঘন্টা প্রেম করছিলি কেন?

বাক্যহারা হয়ে গেলো জিন্নাত।দুহাত দিয়ে মাহমুদের হাতটাকে ছাড়ানোর প্রয়াস করলো।সাথে সাথে আশ্চর্যের সুরে বললো,

-ছিঃ ছি! প্রেম করছি মানে টা কি?কে বলেছে এসব?

হাত ছেড়ে দিলো মাহমুদ।ফোঁস ফোঁস করে তাকিয়ে রইলো অন্যদিকে।তাচ্ছিল্যের সুরে বললো,

-ওহহ!এখন প্রেম কি সেটাই জানিস না?

-ধুর!তেমন ব্যাপার না।আমিতো শিমুল ভাইকে চিনিই না।হুট করেই বাসর ঘরে বসে আড্ডা জুড়ে দিলো।ওনাকে তো আর অবজ্ঞা করতে পারি না।তাই কথা বলছিলাম।

থেমে চমকে বললো,

-এইই আপনার কি হিংসা হচ্ছে?

মাহমুদ উত্তর দিলো না।অন্ধকারের মধ্যে আবারো নিস্তব্ধতায় ডুবে গেলো দুজন।কিছু সময় পর কৌতূহলি হয়ে অভিমান মিশ্রিত কন্ঠে জিন্নাত বললো,

-সেতু আপু কি আমার থেকেও বেশি সুন্দরী ছিলো, মাহমুদ ভাই?

বিস্ফোরিত দৃষ্টিতে জিন্নাতের দিকে তাকালো মাহমুদ।এই নাম বা ঘটনা জিন্নাতের জানার কথা নয়।তাহলে তার কান অবধি কে পৌছে দিলো?আন্দাজ করে বললো,

-কথাগুলো কি শিমুল বলেছে?

-হু

-তাহলে তো পুরোটাই বলেছে।জিজ্ঞেস করার কি প্রয়োজন।

মাথা নাড়িয়ে আপত্তি করলো জিন্নাত।বললো,

-উঁহু!উনি একটু রঙ-চঙ মিশিয়ে বলেছে।আমি তো সব বিশ্বাস করি নি।তাই দোলার থেকে জেনে শিউর হয়ে নিয়েছি।বলুন না মাহমুদ ভাই,উনি আমার থেকেও সুন্দরী ছিলেন?

মাথমুদ আবারো সিগারেটে টান দিলো।এক পলক জিন্নাতকে দেখে রুক্ষস্বরে বললো,

-জানিনা!

হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠলো।আহত কন্ঠে জিন্নাত বললো,

-দোলাকে ও এই প্রশ্ন করেছিলাম।ও বললো,আমি নাকি অনেক বেশি সুন্দর সেতু আপুর থেকে।কিন্তু আমার তা মনে হয় না।যদি আমি বেশি সুন্দর হতাম তাহলে আপনি আমার প্রেমেই পড়তেন।

মাহমুদ শীতল দৃষ্টিতে তাকালো জিন্নাতের দিকে।এরপর চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মলিন কন্ঠে বললো,

-শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড করে নিজের সৌন্দর্যকে অবজ্ঞা বোকামি।

-কিন্তু আমি তো একজনকেই এই সৌন্দর্য্য দেখাতে চাই।

উঠে দাঁড়ালো মাহমুদ।ক্ষোভ নিয়ে বললো,

-কারন তুই বোকা!তোর বয়স কম,মোহে পড়েছিস।তাই পাগলামি করছিস।কিন্তু সবাই তো আর তোর মতো পাগল না।

ফুঁসে উঠলো জিন্নাত। এগিয়ে গিয়ে মাহমুদের বুকে স্বজোরে ধাক্কা মারলো।চেঁচিয়ে বলে উঠলো,

-ওহহ!আপনি আমাকে পছন্দ করেন না? তাহলে এতো রাতে কেন ডেকেছেন?কেনো আমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে আপনি রেগে যান?কেন?

মাহমুদ এক হাত দিয়ে জিন্নাতের দুহাত পেঁচিয়ে শক্ত করে ধরলো।কন্ঠে আক্রোশ এনে বললো,

-আস্তে কথা বল।গলা টিপে একদম মেরে ফেলবো।

থমথমে পায়ে আবারো গাছের গুড়ির উপর বসে পড়লো জিন্নাত।নিজের উপর ভীষণ আফসোস হচ্ছে।কেন ভালোবাসতে গেলো সে এই ছন্নছাড়া পুরুষকে?যার জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস'ই নেই।মাহমুদ নিজেকে শান্ত করলো।এরর আবারো গিয়ে বসলো জিন্নাতের পাশে।শান্ত স্বরে বললো,

-সেতুর ব্যাপারে দোলন কি বলেছে?

-ওই মেয়ে নাকি আপনাদের ক্লাসের ফার্স্ট গার্ল ছিলো।সুন্দরী বলে আপনি তার পিছু পিছু ঘুরতেন।এরপর সে নাকি প্রিনসিপেল সহ তার গার্ডিয়ানের কাছে নালিশ করেছে।ইভটিজিং এর মামলা করেছে।গ্রামসহ শালিস-টালিশ বসে টসে আপনাকে আর কাকাকে অপদস্থ করেছে এসব।

থেমে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললো,

-কোন বালের একটা মেয়ের পিছনে ঘুরতেন আপনি মাহমুদ ভাই।আপনি আমার পেছনে ঘুরেন।কেউ কিচ্ছু বলবে না।ওই মেয়ে নাকি আপনাকে অসুন্দর বলে হেনস্তাও করেছে।

মুহুর্ত গুলো যেন এখনো চোখের সামনে ভাসছে।মাহমুদ চোয়াল শক্ত করে ফেললো।হাত মুঠো করার ফলে সিগারেটের জ্বলন্ত মুখ টা হাতের উপরে লাগছে।সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে বললো,

-তখন আমি এইটে পড়তাম।

-হ্যাঁ,দেখেছি আপনার সুন্দরীকে।প্যাকাটির বাচ্চা টিকটক করে।ওর থেকে আমি হাজার গুণে সুন্দর।

ভ্রুঁ উঁচিয়ে জিন্নাতের দিকে তাকালো মাহমুদ।বললো,

-এতোক্ষণ তো বললি তোর থেকে ও বেশি সুন্দর।

-ওটা তো আপনি কি বলেন সেটা শোনার জন্য বলেছি।

অন্ধকারের অগোচরে মাহমুদ বোধ হয় একটু হাসলো।তবে সেটা বোঝা গেল না।শব্দ ও হলো না।জিন্নাত হাসফাস করে উঠলো।দু টো পেরিয়ে গেছে সময়।তবে সেদিকে মনযোগ নেই কারোর-ই।দুজনেই ভাবনায় ব্যস্ত।খানিকক্ষণ চুপ থাকার পর জিন্নাত আকুতি ভরা কন্ঠে বললো,

-আমার সাথে প্রেম করলে কি হয় মাহমুদ ভাই?

এই কন্ঠে কি ছিলো জানা নেই মাহমুদের।শুধু হৃৎপিন্ডের ভেতরটা কেমন মুচড়ে উঠলো।বুকের বাঁ পাশ টা চিনচিন করে উঠলো ব্যথায়।আনমনে বললো,

-কই?কিছু হয় না তো!

-তাহলে প্রকাশ কেন করেন না?আমি তো জানি আপনি আমায় ভালোবাসেন।

মাহমুদ আকাশের দিকে তাকিয়ে শীতল কন্ঠে বললো,

-তারপর?

-তারপর আর কি? আমরা চুটিয়ে প্রেম করবো।

মাহমুদ হাসলো।ধীর পায়ে এগিয়ে আসলো জিন্নাতের সামনে।দুহাত বাড়িয়ে জড়িয়ে নিলো জিন্নাতের দুগাল।মুখটাকে খুব কাছে নিয়ে ফিসফিস করে বললো,

-এরপরের টা না হয় আমি বলি।আমরা কিছুদিন লুকিয়ে প্রেম করবো।এরপর হুট করে তোর বাপ জানতে পারবে।তোকে নিয়ে যাবে ঢাকায়।বিয়ের প্রেশার দেবে।তুই আমার কথা বলবি।তোর বাপ চোখে আঙুল দেখিয়ে বাস্তবতা বুঝিয়ে দেবে।এরপর কোনো এক অমাবস্যার রাতে তুই লুকিয়ে আমার কাছে আসবি।বলবি,“মাহমুদ ভাই - আপনি কালো,আপনি বেকার,উচ্চশিক্ষিত নন,রাগী,বদমেজাজি,কোনো কাজের যোগ্যতা নাই,সবশেষে আপনাকে আমার বাপের পছন্দ ও নয়।অতি শিক্ষিত , সুদর্শন সরকারি চাকরী ওয়ালার সাথে বাপ আমাকে বিয়ে দিচ্ছে।তাকেই বিয়ে করবো। ভালো থাকবেন।এরপর করবি? আমার কলিজা টাকে টেনে ছিঁড়ে আমায় নিঃস্ব করে দিয়ে চলে যাবি।ইন্টারেস্টিং ব্যাপার না!তার থেকে বরং তুই এখনই যা।যা এখান থেকে।

হু হু করে কেঁদে উঠলো জিন্নাত।শক্ত করে ধরে বসলো মাহমুদের হাত।বললো,

-এমনটা কখনোই হবে না মাহমুদ ভাই।আমি এমন মেয়ে নই!বিশ্বাস করুন।একবার ভালো বেসেই দেখুন না।

হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো মাহমুদ।কিছুটা দূরে দাঁড়িয়ে বললো,

-অনেক রাত হয়েছে।ঘরে যা।

- না যাবো না।উত্তর দিন।দেখুন আমি জোর করবো না।যদি আপনি দোলন আপুকে বিয়ে করেন তাহলে এক্ষুণি জানিয়ে দেবেন।আমি সামলে নেবো নিজেকে।কিন্তু তা না হলে এক্ষুণি আমার উত্তর দিবেন।

মাহমুদ চাদের দিকে চাইলো।শীতল কন্ঠে বললো,

-আমি এসব সম্পর্ক খুব ভয় পাই।

জিন্নাত ছলছল চোখে তাকালো।পরক্ষণেই দুষ্টুমি ভরা কন্ঠে উত্তেজিত হয়ে বললো,

-এই এই আপনি না বলছেন না।তারমানে কি আমি ধরে নেবো নিরবিতাই সম্মতির কারন?আপনি কি সত্যিই প্রেম করতে রাজী আছেন মাহমুদ ভাই?

বিস্ফোরিত নয়নে মাহমুদ জিন্নাতের দিকে তাকালো।ধমক দিয়ে বললো,

-থাপ্পড় খাবি।ঘরে যা!আড়াইটা বাজে।

জিন্নাত ঠোঁট টিপে সামনের দিকে অগ্রসর হলো।এরপর চাঁপা আওয়াজে বললো,

-আমাকে যে হাত দিয়ে থাপ্পড় মারবেন, ওই হাত ভেঙে আমি গলায় তাবিজের মতো ঝুলিয়ে রাখবো।

বলেই দৌড় লাগালো সামনের দিকে।আর তাকালো না পিছু।দেখলো ও না কোনো কৃষ্ণদেহী পুরুষের হাসি।এ ছুঁটে গিয়ে থামলো রান্নাঘরের সামনে।স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো ছায়াটির দিকে।মিলি সন্দেহী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।তাকে দেখতেই দ্রুত পায়ে এগিয়ে এলো।কঠোর কন্ঠে বললো,

-তুমি গেছিলে কোথায়? কি করছিলে এখানে?

-আয়ায়া বাথরুমে ছিলাম।

-কিন্তু তুমি তো ওদিক থেকে এলে।

এতো প্রশ্ন সহ্য হচ্ছে না জিন্নাতের।গমগমে কন্ঠে বললো,

-গরম লাগছিলো।তাই ওপাশ টায় হাঁটছিলাম।ঘুম পাচ্ছে,যাচ্ছি।

বলেই এগিয়ে এলো ঘরের দিকে।আসার পথে মিলিকে শুনিয়ে শুনিয়ে দুষ্টমি ভরা কন্ঠে গুণগুণ করে গেয়ে উঠলো,

“আধেক রাতে ননদিনী
জাগছে পাহাড়াতে,
জানে না তো রাত কাঁটালো
কালা আমার সাথে।”

চলবে?

নোটবার্তা :ধীরে ধীরে ১৮ পর্বে চলে এলাম।আজকের কমেন্টসবক্সে পর্যন্ত হওয়া গল্পের নেগেটিভ -পজেটিভ সমালোচনা করবেন।আবার রাজনীতির রংমহল ২ এর মতো লাস্ট স্টেজে এসে আমার বলার পর ভুল গুলো ধরিয়ে দিবেন না।এখনই বলুন।যেন সংশোধন করে নিতে পারি।তাছাড়া ভালো লাগলে রিভিউ ও দিয়েন।

এছাড়া,
পড়ুন সোভাম-প্রেমা কে নিয়ে লেখা আমার নতুন ই-বুক হিয়ার মাঝে গেঁথেছি তোমায়। লিংক কমেন্টসবক্সে দেওয়া হলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন