#দূর_পাহাড়ের_তুমি
#পর্বসংখ্যা_১৯
➤
সূর্যমামা মাত্রই ঘুম-ঘুম চোখে হামাগুড়ি দিয়ে উদয় হয়েছে পূর্ব আকাশে।সদ্য ফুটন্ত এই আগ্নেয়গিরির অগ্নিপিন্ডের চারপাশটা রুপ নিয়েছে কুসুম বর্নে।উত্তাপ এখনো না বাড়ালেও আলোর রশ্মি গুলো সরাসরি হানা দিচ্ছে চোখেমুখে।খুট করে শব্দ হলো জানালায়।এরপরই সেটা খুলে গেলো। ভেতর থেকে দেখা গেলো এক পুরুষালি মুখ।ঠোঁটে তার প্রশান্তির ছাপ।গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। পড়নের লুঙ্গীটা সযত্নে গুছিয়ে পা ঝুলিয়ে বসলো খাটে।কিছুক্ষণ পর পর দরজা খুলে উঁকি মেরে দেখছে পরিচিত মানুষ টাকে।অদ্ভুত! এক রাতেই এতোটা অবহেলা কিভাবে করে মানুষ?
আসিফ আবারো এসে বসলো খাটে।এরইমধ্যে দরজা ঠেলে নাস্তা হাতে ঢুকলো জান্নাত।পড়নে তার নতুন শাড়ি।সদ্য বিবাহিত মেয়েটাকে নাকফুলের কারনে চমৎকার লাগছে।সারা মুখে লেগে আছে সজীবতা এবং স্বচ্ছতা।লজ্জালু চোখে স্বামীর দিকে একবার তাকালো জান্নাত।পরপরই চোখ নামিয়ে নাস্তার ট্রে সামনে দিলো।নিমিষেই চোখে-মুখে গাঢ় অভিমান ফুটিয়ে অন্যদিকে তাকালো আসিফ।এক হাতে লুঙ্গী উঁচিয়ে ঘুরে বসলো অন্যদিকে।থমথমে কন্ঠে বললো,
-এখন কেন এসেছো?একসাথে রাতে এলে কি ক্ষতি হতো?সেই আজানের পর পর নেমেছো রুম থেকে, অথচ একটা বারেও উঁকি মারো নি। একবার ভাবোও নি অচেনা একটা জায়গায় লোকটা কি করছে?কিছু প্রয়োজন হবে কি-না।যাও, যাও,কোনো দরকার নেই তোমার।
জান্নাত বিস্ফোরিত দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো।নেত্রদ্বয় বড় বড় করে ভাবুক দৃষ্টিতে চেয়ে রইলো কিছুক্ষণ।এরপর নাস্তার ট্রে রেখে তার পাশে বসলো।নতজানু হয়ে একহাত নিজের দুহাতের মধ্যে আগলে ধরলো।শান্ত কন্ঠে লজ্জালু সুরে বললো,
-আপনি পাগলামি করছেন কেন?কতটা সকাল হয়েছে!এখনো যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে সবাই কি ভাববে?হাসাহাসি করবে,শেষে আমি লজ্জায় পড়বো।
আসিফ ঠোঁটে দুষ্টুমির রেখা ফোটালো।মুখটাকে এগিয়ে জান্নাতের দিকে ঝুঁকলো।বললো,
-কেন?আমি কি তাদের সামনে বসে আদর করেছি নাকি?লজ্জায় কেন পড়বে?
জান্নাতের শ্বাস রোধ হয়ে এলো।দৃষ্টি সম্মুখে ভেসে উঠলো গতরাতের স্মৃতিমধুর দৃশ্যগুলো।মুহুর্তেই দু-হাতে মুখ ঢেকে ফেললো।ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বললো,
-এই জন্যই আমি আসতে চাই না।আপনি ইচ্ছে করে লজ্জা দেন।
বলেই পা বাড়ালো।সাথে সাথেই কোমড় জড়িয়ে ধরলো আসিফ।কাঁধে মুখ গুঁজে আহ্লাদী কন্ঠে বললো,
-ঘুম পাচ্ছে।চলো না আরেকটু ঘুমাই।
শিউরে উঠলো জান্নাত।তাড়া দিয়ে বললো
-ধ্যাত!এই আপনি দ্রুত লুঙ্গী ছেড়ে প্যান্ট পড়ুন তো।কেউ এসে যাবে।
পড়নের লুঙ্গীর দিকে তাকিয়ে জান্নাত কে ছেড়ে দিলো আসিফ।বিছানার পাশেই তার শার্ট-প্যান্ট বের করে রেখেছে জান্নাত।সেখান থেকে প্যান্ট নিয়ে পড়তে পড়তে বললো,
-আর তো মাত্র কিছুক্ষণ।এরপর সোজা বাড়িতে নিয়ে যাবো।নিজের বাড়ি,নিজের ঘর।বউ নিয়ে দরজা আটকে টানা দশ দিন হরতাল পালন করলেও কেউ টোকাও দেবে না।আরেকটু ধৈর্য্য ধরো।
জান্নাত ভ্রুঁ উঁচিয়ে স্বামীর দিকে তাকালো।বললো,
-আমি ধৈর্য্য ধরবো?এই পরামর্শ আপনার ক্ষেত্রে প্রযোজ্য ধৈর্য্যহীন পুরুষ।
বেলা গড়িয়ে এগারোটায় পৌঁছেছে।আহমেদ বাড়ির সামনের বড় রাস্তায় দাঁড়িয়ে আছে তিন-তিন খানা মাইক্রোবাস।কনেপক্ষের জন্য যত অপেক্ষা তাদের।বিদায় বেলায় কেঁদে-কুটে অস্থির জান্নাত।প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে গাড়ির মধ্যে।তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আগলে ধরে আছে আসিফ।তার মুখে-চোখে স্পষ্ট বিরক্তি।বউটা এখনো ফোঁপাচ্ছে।কি মুসিবত! ধমক মেরে বললো,
-এটার কি কোনো প্রয়োজন ছিলো?মেয়েদের শশুর বাড়ি যাওয়ার সময় কি কাঁদতেই হবে।এটা কি বাধ্যতামূলক কোনো নিয়ম?তুমি তো একটু ইউনিক হতে পারতে।
আবারো ফুঁপিয়ে উঠলো জান্নাত।অভিমানে মাথা উঠালো স্বামীর কাঁধ থেকে।টিসু দিয়ে চোখ মুছে তাকালো বাইরে।ওইতো আহমেদ বাড়ির সেই শৌখিন গেট।গাড়ি সবে স্টার্ট দিয়েছে। চাকার ঘূর্ণির সাথে সাথে এগিয়ে চললো গাড়ি এবং স্থান।একে একে পেরিয়ে গেলো পরিচিত স্থানগুলো।জান্নাতের সাথে ও বাড়ি থেকে এসেছে শুধুমাত্র দাদী এবং বোনেরা।বোনদের সংখ্যা ভারী হওয়ায় আর কেউ আগ্রহ প্রকাশ করেনি আসতে।জিন্নাত, জুহি,মিলি,দোলা এবং দোলন -মোট পাঁচ জন বোন,সাথে দাদী মমতাজ বেগম।আগামী তিন দিনের সফর তাদের।এরপর আবার এ বাড়ি থেকে বাপ-ভাইরা যাবে নাইওর আনতে।
চোখ-মুখ শক্ত করে সিটে পিঠ হেলিয়ে দিয়ে বসে রইলো মাহমুদ।দৃষ্টি তার বাইরের দিকে।একপ্রকার জোর করে তাকে আনা হয়েছে।আসিফ গোঁ ধরে বসেছিলো।যতক্ষণ না পর্যন্ত সে না আসবে,ততক্ষণ পর্যন্ত বউ নিয়ে আসবে না।শেষে বাধ্য হয়ে মানতে হয়েছে।পেছনের গাড়ির ড্রাইভারের পাশের সিটে আছে সে।বাদ বাকি সিট গুলোতে বসেছে বাড়ির মেয়েরা।
গাড়ি চলছে দূর্বার গতিতে।চেয়ারম্যানের ছেলের বিয়ে।সে অনুযায়ীই দাম্ভিকতা বজায় রেখে গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে রাজকীয় ভাবে বউ নিয়ে অগ্রসর হচ্ছে মোল্লা বাড়িতে।
তিনতলা ভবন বিশিষ্ট বাড়ি।বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে শৌখিনতা।বিস্তৃত এক ফালি জমির চারপাশে বাঁধানো হয়েছে ইটের উঁচু প্রাচীর।তার মাঝখান টাতেই মাথা উঁচু করে দন্ডায়মান রয়েছে মোল্লাবাড়ি।গেটের সামনে বিয়ের গাড়ি থামতেই গেট খুলে দিলো দারোয়ান।গতি হ্রাস করে ভেতরে ঢুকলো ড্রাইভার।এড়িয়ার মধ্যে গাড়ি থামিয়ে বউয়ের হাত ধরে নামালো আসিফ।আশেপাশে আত্মীয়-স্বজনদের প্রচুর ভিড়।এরই মধ্যে এহেন নির্লজ্জতায় লজ্জা পেয়ে নুইয়ে পড়লো জান্নাত।বারকয়েক হাতে মোচড় দিয়ে ছাড়িয়ে আনতে চাইলো হাত।কিন্তু সক্ষম হলো না।বরং পূর্বের চেয়েও বল প্রয়োগ করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো আসিফ।
গাড়ির ভেতরে বসে পানি খাওয়ায় ঠোঁটের লিপস্টিক অনেকটা মুছে গেছিলো।দর্পণে সেটা খেয়াল করতেই নামার আগে আগে একবার পড়ে নিলো জিন্নাত।ঠোঁট দুটোকে এক করে ঘঁষতে ঘঁষতে পা বাড়ালো বাইরে।চোখ দুটো ছোট ছোট করে কপালে ভাঁজ ফেললো মাহমুদ।তাকিয়ে রইলো বিরক্তি নিয়ে।সে দিকে তাকিয়ে দাঁত মেলে হাসলো জিন্নাত।এরপর কাঁধের সামনে রাখা চুল গুলোকে এক ঝামটা মেরে পেছনে আনলো।আলতো হাতে লেহেঙ্গা তুলে র্যাম্পে হাঁটা মডেল দের মতো মাহমুদকে তোয়াক্কা না করে হেঁটে গেলো সামনের দিকে।সেদিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিঁজিয়ে নিলো মাহমুদ।কিছু ভেবে ক্রুর হাসলো।এরপর এগিয়ে গেলো সে ও।
★
নিরবিলি ঝই-ঝামেলা হীন শান্ত মোল্লা বাড়িটা আজ জনমানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।একমাত্র ছেলের বিয়ে হওয়ায় আত্মীয়-স্বজন রা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে।আসিফের বাবা ও মায়ের বাড়ির প্রতিটা ভাই-বোন উপস্থিত।এ যেন কাজিনদের পুনর্মিলিত হওয়ার মেলা বসেছে।দুই পরিবারে ভাই-বোন মিলিয়ে সতেরো জন।চাকরি,লেখাপড়া জনিত সমস্যার কারনে কেউ কেউ বিয়েতে উপস্থিত হতে না পারলেও আজ এসেছে প্রত্যেক কে।বধু বরণ শেষ হতেই ক্লান্ত বর-বউ কে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য।বউয়ের সাথে আসা বাকি মেহমান দের আতিথেয়তায় ব্যস্ত সকলে।
মোল্লাবাড়ির ড্রয়িংরুমে এই মুহুর্তে চলছে বিশদ আলোচনা এবং পরিকল্পনা। আসিফের কাজিন রা গায়ে হলুদে মজা করতে পারে নি।তাদের অনুরোধেই নতুন ভাবে গায়ে হলুদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।এই পরিকল্পনা গত রাতেই করা হয়েছে এবং সে অনুযায়ী যাবতীয় লিস্ট ও করা শেষ।
ঘড়ির কাঁটা সাড়ে এগারোটায় পৌঁছেছে।আগামী দু ঘন্টার মধ্যে আয়োজন কম্পিলিট করা সম্ভব।অতি অল্প সময়ে এতো আয়োজনের রিস্ক নিলো আসিফের খালাতো ভাই শুভ্র এবং মামাতো বোন শ্যামা।জিন্নাত রা সবটা বসে বসে দেখলো মাত্র।
পরিকল্পনা শেষেই সতেরো জন কাজিন মিলে নেমে পড়লো কাজে।গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে বাকি সব উপকরণ পূর্বেই গুছিয়ে রেখেছিলো।এবারে শুধু সাজানো বাকি।নেহা পাঁচটা গায়ে হলুদের শাড়ি নিয়ে এগিয়ে গেলো গেস্টরুমের দিকে।জিন্নাত দের হাতে দিয়ে মিষ্টি করে বললো,
-এগুলো পড়ে তোমরা সবাই ছাদে এসো।ওখানেই গায়ে হলুদের অনুষ্ঠান হবে।
ওরা বিনিময়ে মুচকি হাসলো।এরপর তড়িঘড়ি করে শাড়ি পড়ে সেঁজে নিলো।
দুপুর তখন দুইটা।সূর্য প্রায় পশ্চিমে হেলে পড়বে পড়বে।সব কিছু গোছগাছ করতে করতে একটু বেশিই দেরী হয়ে গেছে।জান্নাতকে সাজানো কম্পিলিট।শ্যামা এবং বাকিরা তাকে ঘিরে ধরে ধীর পায়ে নিয়ে এলো ছাদে।এরপর বসালো চেয়ারে।ছাদের এক কার্নিশে দাঁড়িয়ে ছিলো জিন্নাত।বোনকে ওভাবে দেখে বিরক্ত হলো।অভিমানী সুরে গমগমে কন্ঠে বললো,
-বিয়ে হয়েছে,না যেন বেঁচে দিয়েছি।আমার বোন,অথচ আমি একটু ও নাগাল পাচ্ছি না।সারাক্ষণ ঘিরে ধরে বসে থাকে।ভাল্লাগেনা।আর আপুকেও দেখ।কি সুন্দর ননদ-দেবর নিয়ে মেতে আছে।আমাদের খেয়াল-ই করছে না।
জুহি মন খারাপ করলো।মাথা নাড়িয়ে সায় জানালো মেঝো বোনের কথায়।পরপরই বললো,
-বিয়ের পর এভাবে বোনদের ভুলে গেলো আপু।এমন হলে আমি আর তোমায় বিয়ে দেবো না।
সাথে সাথেই মাথায় টোকা মারলো জিন্নাত।ধমক দিয়ে বললো,
-বিয়ে দিবি মানে টা কি?তোর জন্য কি আমি সারাজীবন আইবুড়ো থাকবো নাকি?
থেমে কিছুটা লজ্জা পেয়ে বললো,
-আর তাছাড়াও তোর কেনো টেনশন নাই।আমি তো আর দূরে কোথাও যাচ্ছি না।ননদ -বোন যাইই বলিস পাত্তা তোরাই পাবি।বাইরের কেউ আসবে না।
ভ্রুঁ যুগল কুঁচকে জিন্নাতের দিকে তাকিয়ে রইলো জুহি।সন্দেহী কন্ঠে বললো,
-তুমি ঠিক কার কথা বোঝাতে চাইছো আপু?
উত্তর দিলো না জিন্নাত।বরং অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো।এগিয়ে এলো নেহা এবং শ্যামা।মিলির কাছে এসে উত্তেজিত কন্ঠে বললো,
-এইই তোমাদের মধ্যে নাঁচতে পারে কে?
মিলি সরাসরি না স্বীকার করলো।বললো,
-আমি এসব নাঁচতে পারি না।
দোলন নিজেও না করলো।চেঁচিয়ে উঠলো জুহি।বললো,
-জিন্নাত আপু খুব ভালো নাঁচতে পারে।
এগিয়ে এলো ওরা।জিন্নাতের কাছে গিয়ে হেসে প্রস্তাব রাখলো,
-শোনো না, আমরা একটা গ্রুপ ড্যান্স করবো।কাপল ড্যান্স।কিন্তু জোড়ায় একটা মেয়ে কম আছে।তুমি কি নাঁচবে।খুব সিম্পল ড্যান্স।অসস্তি হবে না।
জিন্নাত জোর করে হাসার চেষ্টা করলো।আমতা-আমতা করে বল লো,
-আমি তো কাউকে চিনিই না ভালো করে।সেখানে কাপল ড্যান্স....মানে এভাবে সম্ভব নয়।
-আরে কোনো চিন্তা নেই।তুমি ফাহিম ভাইয়ের জোড়া হবে।ভাইয়া অনেক মিশুক।আসো পরিচয় করিয়ে দেই।
বলেই টেনে নিয়ে গেলো দলের মধ্যে।দূর থেকে সবটা লক্ষ্য করলো একজোড়া চোখ।আসিফ এবং দলের অন্যান্য ছেলেদের সাথেই দাঁড়িয়ে ছিলো ছাঁদের কার্নিশে।খুব বেশি দুরত্ব না হওয়ায় খুব সহজেই বুঝতে পারলো ব্যাপারটা।মুহুর্তে’ই ফোন হাতে নিয়ে মেসেজ করলো কাঙ্ক্ষিত নম্বরটিতে।
কথা বলছিলো জিন্নাত।সত্যিই ভাইয়াটা অনেক মিশুক।নিমিষেই সমস্ত অসস্তি কেটে গেছে তার।সবচেয়ে সুন্দর হচ্ছে ফাহিম ভাইয়ের হাসি।জিন্নাত রাজি হয়ে গেলো।এরইমধ্যে টুং শব্দে ভাইব্রেট হলো ফোন।হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠলো মাহমুদের নাম্বার।
-তুই নাঁচবি না।
মেসএজ টা পড়েই চোখ দুটো বড় বড় করে দ্রুত আশেপাশে তাকালো জিন্নাত।সাথে সাথেই চোখ পড়লো মাহমুদের দিকে।সে গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে এদিকে।দৃষ্টি কঠোর করে মাথাটা আলতো নাড়িয়ে আবারো সাবধানী ইশারা করলো।এর মানে-তুই নাঁচবি না।
চলবে?
রি-চেইক করা হয় নি।ভুল- ত্রুটি ক্ষমা করবেন।