ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 20

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২০

“আপনি কি আমায় প্রেমিক হিসেবে শাসন করতে চাইছেন,মাহমুদ ভাই?”

ঠোঁটে হাসি ফুঁটিয়ে গুটি গুটি অক্ষরে লিখলো বার্তাটি।এরপর পাঠিয়ে দিলো মাহমুদের নাম্বারে।ফোন হাতেই ছিলো মাহমুদের।মেসেজ আসার সাথে সাথেই দেখলো তা।নিঃশব্দে পড়া শেষে তীর্যক দৃষ্টি ফেললো জিন্নাতের দিকে।এখনো ঠোঁট টিপে দুষ্টুমি করে হাসছে মেয়েটা।স্বাভাবিক ভাবে লজ্জা না পেলেও ভান ধরে বারংবার মুখ লুকাচ্ছে।ঠোঁট কাঁমড়ে ধরে মুহুর্ত খানিক সেই অভিনয় দেখলো মাহমুদ।এরপর পুণরায় মেসেজ পাঠালো।জিন্নাতকে পুরোপুরি আশাহত করার অভিপ্রায় এ লিখলো,

-নাহ!ভাই হিসেবে শাসন করছি।

মেসেজ টা দেখা মাত্রই মনটা দুমড়ে-মুচড়ে, ভেঙে-চুড়ে ফালা ফালা হয়ে গেলো।মস্তিষ্কের মধ্যে কেউ বাপ্পারাজের গান গাইছে।কতটা উত্তেজিত হয়ে গেছিলো মেয়েটা,প্রেমের প্রথম শাসন।এই ধমক টুকু তো তার কাছে রসগোল্লার থেকেও মিষ্টি ঠেকছিলো।কিন্তু কি করলো লোকটা?পুরো একটা মেসেজেই সেই স্বাদ টুকুকে করলার থেকেও তেঁতো বানিয়ে দিলো?আনরোমান্টিক পুরুষ!একটু কি বানিয়ে বলতে পারতো না ‘হ্যাঁ, জিন্নাত জান!এটা আমাদের পরিণয়ের প্রথম শাসনের হাতেখড়ি।তুমি সবিনয়ে তা গ্রহণ করে আমাকে শান্ত করো।’

নাহ!মেজাজ টা তড়তড় করে বাড়ছে।ইচ্ছে হচ্ছে এই অপমানের পরিপ্রেক্ষিতে ঝামা ঘঁষে ওই কালো মুখ টাকে আরো কালো করে দিতে।কিন্তু নাহ!তা সম্ভব নয়।মানুষ টাকে আরো কালো বানালে বাচ্চা-কাচ্চা তো দেখাই যাবে না।বুক ফুলিয়ে সাহস সংবরণ করে মেসেজের রিপ্লাই দিলো জিন্নাত।লিখলো,

-আমি এখন নাঁচবো মাহমুদ ভাই।ফাহিম ভাই চমৎকার একজন মানুষ।সে ইচ্ছুক আমার সাথে নাঁচতে।আমি কো ন মুখে ফেরাই বলুন?

মেসেজ টা সেন্ড করে অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে রইলো জিন্নাত।ভেবেছিলো ফিরতি কোনো মেসেজ আসবে।কিন্তু তাকে হতাশ করে মাহমুদের নাম্বার থেকে আর কোনো বার্তা এলো না।দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কারন ভাবতে লাগলো। পিছু ফিরে সরাসরি মাহমুদের মুখাবয়ব দেখতে চাইলো।ঘাড় ঘুরিয়ে ফিরতেই জমে গেলো সেখানে।মাহমুদ তার সামনেই দাঁড়িয়ে আছে।বুকের উপর দুহাত বেঁধে গম্ভীর ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।যেন দৃষ্টি দিয়েই সে কথা বলতে আগ্রহী,মুখ দিয়ে নয়।

ঢোক গিললো জিন্নাত।আশেপাশে তাকিয়ে সকলকে একবার দেখে নিলো।কেউ তাকাচ্ছে না তাদের দিকে।কোনো রকম সন্দেহ ও নেই কারো চোখে।যে যার মতো স্বাভাবিক ভাবে মেতে উঠেছে আড্ডায়।

-কিছু বলবেন?

প্রত্যুত্তর করলো না মাহমুদ।যেন কথা বলতেই তার তুমুল আপত্তি।দ্রুতপায়ে এগিয়ে এলো শ্যামা।জিন্নাতের হাত ধরে টেনে বললো,

-তাড়াতাড়ি আসো,মাত্র দশ মিনিটে একবার রিহার্সাল করবো।এমনিতেই দেরি হয়ে গেছে।

জিন্নাতের ধ্যান ভাঙলো।বিনয়ী হেঁসে বললো,

-আপু তোমরা যাও,আমি দু মিনিটে আসছি।

চলে গেলো শ্যামা।মাহমুদ তাকিয়ে রইলো সেদিকে।ভ্রুঁ কুঁচকে অবাক চিত্তে তাকিয়ে রইলো জিন্নাত।ঠোঁট দুটোকে বিস্তর ফাঁক করে বললো,

-আপনি এভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছেন কেন?

মাহমুদ মুচকি হাসলো।শান্ত কন্ঠে বললো,

-মেয়েটা চমৎকার।তোর সাথে পরিচয় আছে?তুই চাইলেই কিন্তু ভাবী বানাতে পারিস।

আহাম্মক হয়ে গেলো জিন্নাত।ক্ষোভ নিয়ে তাকালো মাহমুদের দিকে।রক্তচক্ষু নিয়ে ক্ষেপে বললো,

-আপনার লজ্জা করে না?প্রেম করেন আমার সাথে আর প্রশংসা করেন অন্য মেয়েকে!ছিহঃ!আমি কখনোই আপনাকে এমন চরিত্রের ভাবি নি।আপনি আবার বউ বানাতেও চাইছেন?হায় আল্লাহ!!

দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো মাহমুদ।ইচ্ছে করছে এক্ষুণি ঠাস্ করে একটা গালের উপর মারতে।নেহাত আশেপাশে অসংখ্য লোকজন।চোয়াল শক্ত করে জিন্নাতের দিকে ঝুকলো।মেয়েটা তার তুলনায় বড্ড ছোট।এইতো বুক সমান হবে।আকৃতির দিক দিয়ে দেখলেও বিষয়টা বেমানান।গায়ে নেই একতোলা মাংস।বাতাসের সাথে ধেইধেই করে দুলতে থাকা মেয়েটাকে প্রশস্তদেহী এই লম্বা পুরুষের সামনে বড়ই দৃষ্টিকটু দেখায়।তার সাথে একান্তে কিছু কথা বলতে গেলেও শরীর টা নুইয়ে মাথা নিচু করে কথা বলতে হয়।মাহমুদ আজকেও তেমন ভাবে ঝুকলো।রুক্ষ,ক্ষ্যাপাটে স্বরে সাবধানী বার্তা ছুঁড়লো।বললো,

-তোর ওই চমৎকার ফাহিম ভাইয়ের সাথে নাঁচা তো দূর,যদি আশেপাশেও ঘেঁষতে দেখেছি?তাহলে তোর হাত-পা বেঁধে দক্ষিণের গাঙে ভাসিয়ে দিয়ে আসবো।

উফফফফ!গলে গেলো জিন্নাত।এই অধিকার বোধ,এই ফুল ফর্ম তো সে আগেই মিস করেছিলো।মাঝখান থেকে যত ফালতু কথাবার্তা। কন্ঠে নরম ভাব এনে লজ্জালু হাসলো জিন্নাত।থেমে থেমে বললো,

-তবে কি আপনি আমায় ক্ষ্যাপানোর জন্যই শ্যামা আপুর প্রশংসা করেছিলেন?

যেতে যেতেও পিছু ফিরলো মাহমুদ।জিন্নাতকে রাগাতে পুণরায় বলে উঠলো,

-নাহ!মেয়েটা সত্যিই চমৎকার ছিলো।

রক্ত গরম হয়ে যাচ্ছে জিন্নাতের।হাত-পা নিশপিশ করছে।কপালের শিরা গুলো দপদপ করে জ্বলছে।জোড়ালো কন্ঠে ক্ষ্যাপাটে হয়ে বললো,

-আ আ আ আ!!!!আমি কিন্তু আপনার গলা টিপে দেবো।ওর থেকে আমি হাজার গুণে চমৎকার।বুঝেছেন?

ফিরলো না মাহমুদ।ঠোঁটে ক্রুর হাসি ফুটিয়ে এগিয়ে গেলো আসিফের দিকে।জিন্নাতের চেঁচানোর আওয়াজ পেতেই হলুদ কন্যা সেঁজে থাকা জান্নাত উঠে দাঁড়ালো।ভিড়ের মধ্যে খুঁজতে লাগলো বোনকে।এটা জিন্নাতের গলার আওয়াজ।সে বুঝতে পেরেছে।সিঁড়ির দিকে যেতেই নজর পড়লো বোনের উপর।এগিয়ে গেলো দ্রুত চিত্তে।চিন্তিত কন্ঠে বললো,

-কি হয়েছে?চেঁচাচ্ছিস কেনো?

রেগে গেলো জিন্নাত।বললো,

-হ্যাঁ,আমি চেঁচালেই শুধু তোমার কানে যায়।শান্ত হয়ে বসে থাকলে তো ফিরেও দেখো না।যাও তোমার ননদদের কাছে, আমার কাছে আসার কোনো দরকার নেই।

ঠোঁট টিপে হাসলো জান্নাত।এরপর জড়িয়ে ধরলো জিন্নাতকে।এক হাত ধরে টেনে চেয়ারের দিকে এগিয়ে আসতে আসতে বললো,

-এতো জেলাসি!তুই তো দিন দিন পুড়ে কালো হয়ে যাচ্ছিস। এদিকে আয়,রোদে কেন দাঁড়িয়ে আছিস?

টেনে নিয়ে গেলো সামিয়ানার নিচে।বসালো পাশের চেয়ার টাতে।বোনের সান্নিধ্যে নেতিয়ে পড়লো জিন্নাত।কাধে মাথা রেখে অসহায় কন্ঠে বললো,

-আপু,একটা সত্যি কথা বলবা?

-হু,বল না।

-শ্যামা আপু কি বেশি সুন্দর?আমার চেয়েও!

অবাক হয়ে গেলো জান্নাত।হতবিহ্বল হয়ে বললো,

-এসব কি ধরণের কথা জিন্নাত?সবাই সুন্দর।

মানলো না মেয়েটা।অষ্টাদশী প্রগাঢ় অভিমানী। জানতেই হবে মূল সত্য।বললো,

-উহু,বলো না কে সুন্দর?

বোন যে কোনো কারনে নিজেকে নিয়ে আশাহত, সেটা বুঝতে পারলো জান্নাত।আলতো হেসে গাল দুটো ধরে বললো,

-আমার বোনের সৌন্দর্য্যের আশেপাশেও যেতে পারবে না।আর তুই কোন আক্কেলে নিজের সাথে অন্যদের তুলনা করিস?

মনটা নিমিষেই ভালো হয়ে গেলো জিন্নাতের।তারপরেও প্রকাশ করলো না।বিরবির করে বললো,

-আমি জানতাম,আমিই বেশি সুন্দরী।

~
কেটে গেলো আরো কিছুক্ষণ।জিন্নাত নড়লো না বোনের পাশ থেকে।বসে রইলো ওভাবেই।সিঁড়ি দিয়ে উপরে ওঠার আওয়াজ আসছে।একজন নয়,একদল মানুষ আসছে দমাদম পায়ে।এরা কারা -তা বুঝতে বেশি বেগ পেতে হলো না। এরইমধ্যে দেখা গেলো সকলের মুখশ্রী।এগিয়ে এলো ফাহিম এবং শ্যামা।চোখে-মুখে অসন্তোষ নিয়ে শ্যামা বললো,

-তুমি আসলে না কেন?

জিন্নাত মাথা খাড়া করলো।উঁকি মেরে দেখলো দুরের মানুষটাকে।তার দৃষ্টি চিলের মতো ধারালো।যেন কথার কোনো হেড়ফের করলেই এক্ষুণি থাবা মেরে নিয়ে যাবে জিন্নাত কে।বিনয়ী হাসলো মেয়েটা।ভাঙা ভাঙা কন্ঠে বললো,

-সরি আপু,আসলে আমার হুট করেই পেটে ব্যথা হচ্ছে।নাঁচতে কষ্ট হবে।

কথা শেষ হওয়ার পরপরই ঝরঝরে কন্ঠে শ্যামা বললো,

-হয়েছে, হয়েছে।এমন পেটে ব্যাথার অজুহাত আমরা অনেক দিয়েছি স্কুল কামাইয়ের জন্য।এতো না পেঁচিয়ে সরাসরি বলো,বয়ফ্রেন্ড বারণ করেছে।

আঁতকে উঠলো জিন্নাত।উত্তেজিত হয়ে চোখ বড় বড় করে ফেললো।এ পলক জান্নাত এবং অপর পলক শ্যামার দিকে তাকিয়ে করুন কন্ঠে বললো,

-কোনো বয়ফ্রেন্ড নেই তো আপু।তেমন কিছু না।

শ্যামা একটু চুপ রইলো।তাকালো জান্নাতের দিকে।সেই চোখে রয়েছে প্রগাঢ় সন্দেহ।বুঝতে আর বাকি রইলো না কিছু।এরপর নিজে থেকেই গা ঝাড়া দিয়ে বললো,

-ওহহ,সরি!আমার বুঝতে ভুল হয়েছিলো।

এরপর ব্যস্ত হয়ে গেলো পোগ্রাম শুরু করতে।জান্নাতের পাশের চেয়ার টা ছিলো আসিফের জন্য।কিন্তু সে বসলো না। আপাতত নাঁচ হচ্ছে।সে অদুরে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে।পরবর্তীতে যখন গায়ে হলুদ লাগানোর প্রক্রিয়া আসবে তখনই বসা যাবে।আপাতত সেই চেয়ারে বসে আছে জিন্নাত।এখনো গলা কাঁপছে।কি অঘটন টাই না ঘটতে যাচ্ছিলো।প্রেম শুরু করার আগেই তো কট খেয়ে যেতো সে।এইই মাথামোটা শ্যামাপুর কোনো আক্কেল নেই।জান্নাত এখনো সন্দেহী চিত্তে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে বোনের দিকে।কিন্তু অতিরিক্ত মানুষ থাকায় কিছুতেই প্রশ্ন করতে পারছে না।

নাঁচ ইতোমধ্যে শেষ। এখন মেহেন্দি এবং হলুদ বাটার পর্ব চলছে।জিন্নাত সরে এলো চেয়ার থেকে। তার জায়গায় বসেছে আসিফ।বোনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন হাতে নিলো।মাহমুদের কাছাকাছি দাঁড়ানো ভয়ংকর ব্যাপার।দু -দুটো মানুষ সন্দেহ করাতে উঠেপড়ে লেগে আছে।এক মিলি, আরেক জান্নাত।কিছুতেই তাদের সামনে ধরা পড়া যাবে না।কিন্তু প্রেম তো চালাতেই হবে।জিন্নাত আবারো মেসেজ অপশনে গেলো।লিখলো,

-দেখুন,আপনার কথা অনুযায়ী আমি কিন্তু নাঁচিনি।প্রেমিকের কথা শোনা একজন আদর্শ প্রেমিকার লক্ষণ।অতএব, মেনে নিন আমি একজন আদর্শ,ভোলাভালা,পার্ফেক্ট প্রেমিকা।এবারে এই ছোট্ট প্রেমিকার আবদার রাখুন।সকলের আগে আপনি আমায় হলুদ ছোঁয়াবেন।আর আমি আপনাকে।ডিল ডান?

মাহমুদ নিঃশব্দে মেসেজ পড়লো।আশেপাশে তাকিয়ে দেখে নিলো কেউ ফোনের দিকে তাকিয়ে আছে কি-না।নাহ, কেউ নেই।টাইপ করতে আরম্ভ করলো এবারে।অসন্তোষ প্রকাশ করে বললো,

-এসব ফালতু আবেগ,আবদার আমার সামনে দেখাতে আসবি না।আমি সবার আগে হলুদ মাখালে কি তুই মহাবিশ্ব জয় করে ফেলবি নাকি?

-উঁহু!আপনি এতো আনরোমান্টিক কেন মাহমুদ ভাই?

-ভাইয়েরা এমনই হয়।

ধুর!কেন যে বারং বার টাইপিং এ ভাই টা চলে যায় বুঝতে পারে না জিন্নাত।এদিকে লোকটাও নাছোড়বান্দা। কিন্তু এভাবে তো হবে না।জিন্নাত তার সকল কথা শোনে,কিন্তু মানুষটা কেন শুনবে না?এটা তো হতে পারে না।কথা শোনানোর ব্যবস্থা করতে হবে তাকে।খুবই সুক্ষ্মভাবে।

-দেখুন,আপনি যদি আমায় আগে হলুদ না লাগিয়েছেন, তাহলে আমি সবার আগে ওই চমৎকার ফাহিম ভাইকে হলুদ লাগাবো।বুঝেছেন?

হাসলো মাহমুদ।কিছুটা পিছু সরে কল দিলো জিন্নাতের নাম্বারে।ফোন রিসিভড করতেই বললো,

-তুই যদি ওই ছেলেকে হলুদ লাগাস, তাহলে আমিও ওই চমৎকার মেয়েটাকে হলুদ লাগাবো।কি যেন নাম তার?ওহহ হ্যাঁ ‘শ্যামা’।

উহহহহ!সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এই লোকটার কথার প্যাঁচ।জিন্নাত অতিষ্ঠ। ক্ষেপে বলে উঠলো,

-দেখুন মাহমুদ ভাই।ভালো হচ্ছে না কিন্তু।আপনি আমাকে উলটো ব্লাকমেইল করছেন।

থেমে,

শুনুন,আমি আপনার কথা শুনেছি।এবারে আপনি আমার কথা শুনবেন।আমাকে সবার আগে হলুদ লাগাবেন।ব্যাস!

উত্তর দিলো না পাষাণ পুরুষ।কিছুক্ষণ পর গমগমে স্বরে বলে উঠলো,

-তোর বোন জহুরি চোখে তাকিয়ে আছে তোর দিকে।মার না খেলে হয়।

চমকে উঠলো জিন্নাত।দ্রুত ফোন কেটে তাকালো জান্নাতের দিকে।তার দৃষ্টি আশেপাশের সকল আয়োজন ছাঁপিয়ে বোনের উপর পড়েছে।সেই চোখে চোখ মেলাতে পারলো না জিন্নাত।ফোন টাকে ওড়নার আড়ালে গুঁজে তাকিয়ে রইলো মেহেন্দি বাঁটতে থাকা মহিলার দিকে।

চলবে?

নোটবার্তা:যে সকল পাঠক গল্প পড়ার পর রিয়াক্ট/কমেন্ট না করে চলে যায়,তাদের বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং এ যাওয়ার দিন গায়ের উপর কাকের গুঁ পড়ুক।প্রতিনিয়ত পোস্টে রেসপন্স রাখা আমার পাঠকরা বলুন, “আমিন”।🦭

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন