ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 21

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২১

➤
হৈ-হুল্লোড় অবস্থা! বর-কনেকে গায়ে হলুদ ছোঁয়ানোর পর-পরই নিজেদের মধ্যে মেতে উঠেছে সবাই।একে অন্যের মুখে লেপ্টে-ঝেপ্টে তুলকালাম বাঁধিয়েছে। এতোকিছুর মধ্যে বেজায় মন খারাপ জিন্নাতের।পাষাণ পুরুষ শোনে নি তার কথা,মানেও নি।সে ছাদ ত্যাগ করেছে হলুদ ছোঁয়ানোর পূর্বেই।এমন একটা গা ছাড়া ভাবে থাকা ছেলের সাথে কি প্রেম সম্ভব?নাহ,সম্ভব না।প্রেম করতে হলে প্রেমিক প্রয়োজন।যে সেকেন্ডে সেকেন্ডে প্রেমিকার মনকে আলোড়িত করে তাকে স্মরণ করিয়ে দেবে প্রেমের কথা।কিন্তু এই লোক তো মোটেও সেই প্রেমিকের ক্যাটাগরিতে পড়ে না।আরো একটা চিন্তায় পড়লো জিন্নাত।মাহমুদ ঠিক কোন ক্যাটাগরিতে পড়ে এটা ভেবে পাচ্ছে না সে।অদ্ভুত!শব্দটা উচ্চারণ করতেই মস্তিষ্ক একটা ধাক্কা দিলো।মন -প্রাণ এই শব্দের প্রেমে আঁছড়ে পড়ে বললো,‘হ্যাঁ, লোকটা অদ্ভুত। তাই আপাতত একে প্রেমিক পুরুষ না বলে অদ্ভুত পুরুষ হিসেবে আখ্যায়িত করা যায়।জিন্নাত আরেকবার ঠোঁট নাঁড়িয়ে বিরবির করে বলে উঠলো,‘অদ্ভুত পুরুষ।’

সবাই হৈ- হুল্লোড়ে ব্যস্ত।একে অন্যের সাথে হলুদ খেলায় মেতে উঠেছে ক্রমশ।আর পাশেই পানিতে ভিঁজে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে জান্নাত।বিগত পাঁচ মিনিট পূর্বেই তার গোসল শেষ। এবারে চেঞ্জ করতে যাওয়ার পালা।তবে ননদ রা আগেই বলেছে তারা নিয়ে যাবে।একটা সুন্দর শাড়ি এবং গয়না রেখেছে তাদের বউমনিকে পড়াবে বলে।বস্তুত,আজকের পুরো সাজসজ্জার সকল দায়িত্ব সেধে, ভালোবেসে নিয়েছে ননদ রা।কারনবশত,এখনো চেয়ারের পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে।পাশেই ভাই-বোন দের আনন্দ দেখে হাসছে আসিফ।সে ও ভেঁজা।এগিয়ে এলো শুভ। দু-খানা শুকনো গামোছা ধরিয়ে দিয়ে আবারো ছুটে গেলো নিচতলায়। সকলে খাপ পেতে আছে তাকে হলুদের ভূত বানিয়ে দেওয়ার উদ্দেশ্যে।

জিন্নাতের কানের কাছ থেকে একটা মাছি উড়ে গেলো।কেন যেন মনে হলো মাছিটা কথা বলে ছে এবং কানের কাছে চক্কর মেরে এটা বলেছে যে,‘তার ভাল্লাগছে না।’

হ্যাঁ, না লাগারই কথা।এই তো জিন্নাতের ও ভালো লাগছে না।চরম লেভেলের বিরক্ত লাগছে।হাত-পা নিশপিশ করছে,দাঁতের মাড়ি শক্ত হয়ে আসছে।ইচ্ছে হচ্ছে কাউকে দু-চার টা লাগিয়ে ছাঁদ থেকে ফেলে দিতে।কিন্তু পারছে না।রাগ দেখানোর জন্য এই বাড়িতে জান্নাত আর জুহি ছাড়া কেউ নেই।কিন্তু এতো ভিড়ের মধ্যে জুহির টিকিটাও দেখা যাচ্ছে না।বাকি পড়ে আছে জান্নাত।ক্ষোভ নিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো বড় বোনের দিকে।দাঁত কিড়মিড় কিড়মিড় করে তাকালো।হুট করেই এমন চাহনির মানে বুঝতে পারলো না জান্নাত।চোখে-মুখে সরলতা ফুটিয়ে তাকিয়ে রইলো।আসিফ হেয়ালি করে বললো,

-কি ব্যাপার শালিকা?হলুদে তো মিষ্টি দিয়েছি শুনলাম,তুমি কেন তেঁতো হয়ে আছো?

ভয়ংকর পারমাণবিক বোমাটি এতোক্ষণে জান্নাতের দিকে তাক হয়ে ছিলো।কিন্তু আসিফ মোল্লা সেঁধে সেঁধে সেই বোমা নিজের দিকে নিলো।ফলস্বরূপ, তেজী চোখে দুলাভাই এর দিকে চাইলো জিন্নাত।কন্ঠে ক্ষোভ,তেজ,বিরক্তি নিয়ে দাঁত চিবিয়ে বললো,

-আমার বোন টাকে তো বিয়ে দেই নি,বেঁচে দিয়েছি আপনাদের কাছে।এখন যে যেভাবে পারবেন নাঁচাবেন।সারাদিন,সারারাত পানির মধ্যে চুবিয়ে ভিঁজিয়ে রাখবেন।কতক্ষণ আপনি ভেঁজাবেন, কতক্ষণ আপনার ভাই-বোন ভেঁজাবে,বাকিটা আপনার বাড়ির লোকজন।ওকে শুকনো থাকতেই দিবেন না,জ্বর হয়ে মরে গেলেও না।গায়ে হলুদ নিয়ে যত্ত নাটক।কাল আবার আপনার ফুপু- খালারা এসে বলবে ‘হলুদ হয় নি,এই হলুদ আমরা মানি না।আজকে আবার হলুদের অনুষ্ঠান করবো আমরা বুড়ো-বুড়িরা। স্পেসিফিকভাবে!

শুনুন,বিয়ে হয়নি,হলুদ কেন,এই বিয়েই আমি মানিনা।আমার বোনকে আমি আবার বিয়ে দেব।

মাছিটা আবারো কানের কাছ থেকে উড়ে গেলো।ভ্যানভ্যান করে বলে গেলো,‘অনেক হয়েছে, এবার চেপে যা।’

জিন্নাত থম মেরে রইলো।একবার জান্নাত তো আরেকবার আসিফের দিকে তাকিয়ে গটগট করে নেমে গেলো সিঁড়ি বেয়ে।বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে নব্য স্বামী-স্ত্রী।ভীত হয়ে স্বামীর মুখপানে তাকিয়ে রইলো জান্নাত।নতুন সম্পর্ক, না জানি জিন্নাতের এই ছেলেমানুষী তে কি না কি ভাবে?কিন্তু তাকে সম্পুর্ন অবাক করে দিলো আসিফ।কন্ঠে বিস্ময় নিয়ে সে স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,

-তোমায় আমি কয়বার গোসল করাই বলোতো?ওইই একবারই তো।কিন্তু তোমার বোন এটা কি বলে গেলো?খালি খালি দোষারোপ! এমন ভাব করলো যেন আমি তোমায় প্রতিদিন ছয়-সাত বার ভিঁজতে বাধ্য করি।আর তোমার কি ঠান্ডার সমস্যা আছে?তাহলে হিসেব ক্লিয়ার!এরপর থেকে ওতো সকালে গোসল করে জ্বর বাঁধাতে হবে না।দুপুরেই গোসলের ব্যবস্থা করে দেবো।শালিও খুশি,সংসার ও সুখী!

দ্রুতচিত্তে আশেপাশে তাকালো জান্নাত।চোখে-মুখে লজ্জারা যেন হানা দিয়েছে প্রবল ভাবে।আড়চোখে অন্যদিকে তাকিয়ে কটমট করে বলে উঠলো,

-আমার বোন মোটেও এসব বলে নি।আপনি অসভ্য,তাই ভাবনা গুলোও তেমন!

হাসলো আসিফ। পরক্ষণেই হাঁক ছেড়ে শ্যামার উদ্দেশ্যে বললো,

-তোর ভাবির ঠান্ডা লেগে যাচ্ছে।ওকে আগে রুমে দিয়ে আয়।

★
বিকেল তিনটা।সূর্য মাথার উপরের খাঁড়া স্থান ত্যাগ করে হেলে পড়েছে পশ্চিমে।তাপও হ্রাস করেছে পূর্বের তুলনায়।মোল্লা বাড়ির ডাইনিং টেবিল টা আমেজপূর্ণ।দুপুরের খাওয়ার আয়োজন চলছে সেখানে।রান্না-বান্না অতি আগে সারলেও বাচ্চাদের গায়ে হলুদের অনুষ্ঠানের কারনে খাওয়ার পর্ব পিছিয়েছে।মাহমুদ কে নিজের পাশে বসিয়েছে আসিফ।বরাবর’ই এসব আমোদ-প্রমোদ, আড্ডা থেকে দূরে থাকে সে।এতো এতো লোকজন,আড্ডা -মস্তি তার কাছে বিরক্তিকর। অতি পরিচিত বন্ধু গুলো ছাড়া কারো সাথেই মেশে না সে।হয়তো এই কারনেই আসতে চায়নি বিয়ে বাড়িতে।তারপরেও জোর করে এনেছে আসিফ।কিন্তু এনে লাভ কি হলো?সেই ঘণ্টার পর ঘন্টা বাইরেই কাঁটায় সে।বাড়িতে এসে থাকছে না দু মিনিট ও।

হাত প্লেটের মধ্যে থাকলেও চোখ দুটো মাহমুদের দিকে নিবদ্ধ। জিন্নাত সেই থেকে তাকিয়ে আছে লোকটার দিকে।উদ্দেশ্য ;যখনই অদ্ভুত পুরুষ টা তাকাবে, তখনই সে মুখ ঝামটা মারবে,ভেংচি মারবে,এরপর তাকাবে অন্যদিকে।যাতে পাষাণ লোকটা বুঝতে পারে যে জিন্নাত রাগ করে আছে।সে কথা বলতে ইচ্ছুক নয় ওই পুরুষের সাথে।

বিভিন্ন উপন্যাসে কথিত আছে, প্রেমিক পুরুষরা প্রেমিকার মুখ খানি দেখার কারনে মুখিয়ে থাকে।অনর্গল সুযোগ খুঁজতে থাকে কাছাকাছি আসার ।একবার মুখপানে তাকাতে পারলে দৃষ্টি সরাতে পারে না।কিন্তু জিন্নাতের প্রেমিক কেনো তথাকথিত প্রেমিকদের থেকে ভিন্ন হবে?কেনো লোকটা এতো দাম্ভিক হবে?যেন তার দিকে তাকালেই চোখ ঝলসে যাবে।খাবার টেবিলে পুরোটা সময়ে এক সেকেন্ডের জন্যেও তাকালো না মাহমুদ।চুপচাপ খেয়ে উঠে পড়লো হাত ধুয়ে।যেতে যেতে মাহমুদ কে বললো,

-ক্লাবে কাজ আছে আমার।

খপ করে হাত ধরতে গিয়েও ব্যর্থ হলো আসিফ।চেঁচিয়ে বললো,

-যেথায়ই যাস না কেন রাতে কিন্তু এখানে থাকবি মাহমুদ।বাড়ি যাবি না।নইলে কিন্তু ওই রাতেই তোর বোন নিয়ে শশুরবাড়িতে ঘরজামাই হিসেবে উঠবো আমি।

সদর দরজায় পা রাখতে রাখতেই অগোচরে হাসলো মাহমুদ।ছোট্ট করে বললো,

-আসবো।

নিশ্চিন্ত হলো আসিফ।ঠোঁটে হাসি ফুটিয়ে সামনের বাটি থেকে আরেক পিস রোস্ট জিন্নাতের পাতে তুলে দিলো।সকলের অগোচরে চোখ টিপ মেরে বললো,

-ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।একসাথে এতো চাপ দেওয়া উচিত না।

চমকে উঠলো জিন্নাত। খুক খুক করে কেশে উঠলো।আসিফ পানি এগিয়ে দিলো।অসস্তিতে হাঁসফাঁস করে উঠলো পুণরায়।আড়চোখে বারংবার দুলাভাই এর দিকে তাকাতে লাগলো।একবার ভাবলো সরাসরি প্রশ্ন ছুঁড়ে নিজেকে ডিফেন্স করবে।কিন্তু পরপরই আরেকটা নতুন চিন্তায় চিন্তিত হয়ে উঠলো।মাহমুদ ভাই যদি বলে থাকে তাদের সম্পর্কের কথা,তখন?কোনোরকমে হাসার চেষ্টা করে খেতে আরম্ভ করলো।এরইমধ্যে সূচালো দৃষ্টির সম্মুখীন হলো।জান্নাত সন্দেহী চোখে একবার জিন্নাত তো আরেকবার আসিফের দিকে তাকালো।বললো,

-কিসের চাপ?

হেসে ফেললো আসিফ।বললো,

-আরে তোমার বোন,হাঁড় চিবোতে জানে না।দাঁত ছোট তো।তাই বললাম এতো চাপ নেওয়ার দরকার নেই।

বলেই হিহি করে হেঁসে দিলো।সম্পুর্ন উদ্ভট কথা।জান্নাত বুঝতে পারলো স্বামীকে।সত্যি কথা বলতে চাইছে না বলেই এই অজুহাত।যা মশকরার ছলে উড়িয়ে দিতে চাইছে।কিন্তু কি এমন ঘটনা,যা জিন্নাত জানে-আসিফ জানে,অথচ সে অজ্ঞ।

★
-তুই কি প্রেম করছিস?

শিউরে উঠলো জিন্নাত।মেরুদন্ড যেন বাঁকা হয়ে গেলো।সারা শরীর ভর হারালো নিজের।কুঁজো হয়ে বসে ভীত কন্ঠে জান্নাতের উদ্দেশ্যে বলল,

-এমনটা মনে হওয়ার কারন?

উঠে দাঁড়ালো জান্নাত।কন্ঠে গাম্ভীর্যতা মিশিয়ে বললো,

-তুই জানিস আমি অকারণে সন্দেহ করি না।

-আচ্ছা!তা কাকে সন্দেহ হচ্ছে?

-মাহমুদ ভাই....

ঢোক গিললো জিন্নাত।তার ভীত হলে চলবে না।প্রেমের শুরু মাত্র।এতো তাড়াতাড়ি ধরা পড়া যাবে না।চোখ দুটো বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলো।এরপর ঝরঝরে কন্ঠে বলে উঠলো,

-তোমার মাথা খারাপ?মাহমুদ ভাই....যে কিনা বদমেজাজি, রাগী একটা ছেলে।যার সাথে প্রথম দিন থেকে আমার বাজে কিছু ঘটনা ছাড়া আর কিছুই ঘটে নি।তার সাথে প্রেম করবো?এটা কল্পনা কিভাবে করলে?আর উনি তো আমায় দুচোক্ষে দেখতে পারেন না।

থেমে,

সন্দেহ যদি করারই হয় তাহলে তোমার দেবর দের নিয়ে করো।ফাহিম ভাইয়া,শুভ ভাইয়া উফফফ কি দেখতে একেকজন।কি মধুর ভাষা!কিন্তু তুমি তা না করে এমন একজন বাকশীল মানুষের কথা বলছো যার সাথে মিষ্টি করে কথা বলতে গেলেও খ্যাঁচখ্যাঁচ করে উঠবে।শেষে কোপাকুপি বাঁধবে।

বলেই হেসে উঠলো।জান্নাত নিজেও বোনের সাথে তাল মিলিয়ে হেসে উঠলো।এরপর ধীরে ধীরে বললো,

-আমার ও নিজের সন্দেহের উপর মোটেও বিশ্বাস হচ্ছিলো না।অন্যকেউ হলে করে নিতাম।কিন্তু মাহমুদ ভাই....হা হা!

পরাণে পানি ফিরে পেল জিন্নাত।আরো কিছুক্ষণ কথা বলে কৌশলে বেরিয়ে এলো সেখান থেকে।মনে মনে পণ করলো সারা রাতেও আর সামনে যাবে না বোনের।

★
এখন সময় রাত সাড়ে আট’টা।মোল্লা বাড়ির বাগানে বসেছে কাজিন দের আড্ডা।শুধু কাজিন না,তাতে যোগ দিয়েছে বাড়ির অনেক আত্মীয়-স্বজন রাও।বাঁ দিকেই রয়েছে আমবাগান।কৃত্রিম আলোর দ্বারা আলোকিত বাগান টুকু এখন হয়ে উঠেছে আড্ডাঘর।যে যার মতো দলে ভাগ হয়ে হয়ে আড্ডা দিচ্ছে।একেক জায়গায় চার পাশ টা চেয়ার পেতে গোল করে বসে আছে সবাই।

দোলনের শরীরের জ্বর জ্বর ভাব।মাথার ব্যথাটাও বেড়েছে।সে শুয়ে আছে রুমে।তাকে সঙ্গ দিতেই সেখানে রয়ে গেছে মিলি।তার ও এসব আনন্দ -উদযাপন ভালো লাগছে না।কেউ বুঝতো তার মধ্যে ঠিক কতটা কালবৈশাখী চলছে,তাহলে দ্বিতীয় বার পৃথিবীতে কেউ মন ভাঙতো না।আমবাগানের পূর্ব পাশে পাতা হয়েছে ছয়টা চেয়ার।তাতে গোল হয়ে বসেছে জিন্নাতরা।পাশেই জুহি,দোলা,শ্যামা,তৃণা এবং মুহিব। শ্যামার বন্ধু তৃণা।বিয়ে উপলক্ষে নিজে গিয়ে নিয়ে এসেছে প্রিয় বান্ধবীকে।টুকটাক আড্ডা দিচ্ছে তারা।এরইমধ্যে শ্যামার ইশারা পেলো তৃণা।তাদের থেকে কিছুটা দূরত্বে আঙুল ইশারা করে বললো,

-উফফ!দারূণ না ছেলেটা।আমি তো ভাই গায়ে হলুদের সময় পিছলে পড়ে গেছি প্রেমে।

হৃৎপিন্ডের মধ্যে যেন কেউ ধারালো সূচ ঢুকিয়ে দিলো।চোখ উঁচিয়ে মেয়েটার দিকে তাকালো জিন্নাত।মেয়েটা যে শহুরে পরিবেশে বড় হয়েছে,সেটা বোঝানোর জন্য গায়ের পোশাক রেখেছে প্রমাণস্বরূপ।পড়নে নেভি ব্লু জিন্স এবং কাঁচা হলুদ রঙের শার্ট।শ্যামা আড়চোখে জিন্নাতের গতিবিধি দেখতে লাগলো।সাথে তৃণা কে সমর্থন করে বললো,

-ভালো লাগলে প্রেম কর।আসিফ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড।

জিন্নাত কথা বলতে চাইছে না।তাও মন বিরুদ্ধাচারণ করছে।হাসার চেষ্টা করে মেয়েটার দিকে তাকিয়ে দাঁত চিবিয়ে বললো,

-আপু, ঐ ছেলেটাকে দেখো।স্মার্ট না?তোমার সাথে পারফেক্ট হবে।মাহমুদ ভাই তো কালো।তোমাদের মানাবে না।

জিন্নাতের কথা একটুও কানে নিলো না তৃণা।বলে উঠলো,

-উহু সোনামনি।তুমি বুঝবা না।কালাই গলার মালা।

বলতে বলতে উঠে দাঁড়ালো।শার্টের বুকের প্রথম বোতাম টা সামান্য ঢিলে করে নিলো।যেন যেতে যেতেই খুলে যায়।এরপর জিন্নাতের দিকে তাকিয়ে বললো,

-যাই,তোমার ভাইকে একটু বাজিয়ে আসি ননদিনী।

দোলার এসব পছন্দ হচ্ছে না।মাহমুদ ভাই তো তার বোনের হবু জামাই।তাও এসব ফাতরামো! তারপরেও মনের মধ্যে শান্তি পেল না।ইচ্ছে হলো সে মাহমুদের রিয়াকশন দেখবে।এসব ভেবেই চুপ করে তাকিয়ে রইলো।

তৃণার পিছু পিছু জিন্নাত নিজেই হেঁটে গেলো।তার পেছনে দোলা।দুজনেই একটা আমগাছের আড়ালে দাঁড়িয়ে কথা শোনার প্রয়াস চালালো।

-হায়!!!

মেয়েলি কন্ঠস্বর পেতেই মাহমুদ ফিরে তাকালো।এর পুর্বে মেয়েটার অস্তিত্ব নিজ চেয়ারের কাছে পেলেও ফিরে দেখার প্রয়োজন বোধ করে নি।এক পলক তৃণার দিকে চেয়ে সামনের বন্ধুদের দিকে চাইলো।বললো,

-বলুন।

-দেখুন, আমার এতো প্যাঁচাপেচি ভালো লাগে না।যেটা মনে আসে সেটাই মুখে বলে দিই।এখন মেইন কথা হচ্ছে,আপনাকে আমার ভালো লেগেছে।

-আমার তা লাগে নি।

কাঁটছাট উত্তর টা পেতেই মুখটা থমথমে হয়ে গেলো তৃণার।হেসে দিলো সামনের চেয়ারে বসে থাকা ছেলেগুলো।কিন্তু তা পাত্তা দিলো না।এতটুকুতে হার মানার মেয়ে না তৃণা।আবারো রসিয়ে রসিয়ে বলে উঠলো,

-আপনি আমাকে চেনেন না।তাই আমার প্রতি ভালো-মন্দ লাগার কোনো অনুভূতি ই আপনার মধ্যে থাকবে না।এটা স্বাভাবিক।তবে ধীরে ধীরে এই অনুভূতি গাঢ় হবে।

মাহমুদ কথা বললো না।তাকিয়ে রইলো সামনের দিকে।তৃণা অসস্তিতে হাঁসফাঁস করে উঠলো।তাও থামলো না।কাব্যিক ভাষায় বললো,

-আপনার সময় হলে আমরা কিন্তু পরিচিত হতে পারি।দেখা গেলো,আমায় ভালো লেগে গেলো।আপনি চাইলে আমরা একটা সুন্দর সম্পর্কে ও যেতে পারি।যেখানে আপনি হলেন অমাবস্যার ঘুঁটঘুঁটে অন্ধকার।আর আমি হলাম জ্যোৎস্না।সারাক্ষণ আলো দিয়ে গেলাম।

নিঃশ্বব্দে হাসলো মাহমুদ।জিভের ডগা গিয়ে ঠোঁট ভিঁজিয়ে নিলো।শান্ত কন্ঠে বলল,

-আমার আস্ত একটা চাঁদ আছে।আলাদা করে জ্যোৎস্নার প্রয়োজন পড়বে না।

চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন