ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 22

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২২

দোলার চোখ দুটো খুশিতে চকচক করছে।মাহমুদের দিকে তাকিয়ে আবেগী কন্ঠে বলে উঠলো,

-জিন্নাত আপু,তুমি বলেছিলে না মাহমুদ ভাই কালো?অথচ তার ভেতরটা দেখো,কতটা স্বচ্ছ।আমি জানতাম দোলন আপুকে ভাইয়া পছন্দ করে।কিন্তু প্রকাশ করে না।ওই তৃণা আপু কিন্তু সুন্দরী।ভাইয়া চাইলেই পারতো আপুর অগোচরে কোনো সম্পর্কে জড়াতে।কিন্তু দেখো,কতটা সাবলীল ভাবে বললো তার একটা চাঁদ আছে।উফফফ!আমি আপুকে বলে আসি।শুনলে মুহুর্তে’ই ওর জ্বর সেরে যাবে।

কথাটুকু শেষ করতেই বাড়ির দিকে ছুটলো দোলা।সেদিকে পলকহীন তাকিয়ে রইলো জিন্নাত।‘আমার আস্ত একটা চাঁদ আছে’-কথাটুকু কর্ণপাত হতেই জমে গিয়েছিলো মেয়েটা।অনুভূতিহীন ছলছল চোখে তাকিয়ে রইলো মাহমুদের দিকে।এতো সুন্দর সম্বোধন।এতোটা গভীর ভাবনা।ভাবতেই আত্মহারা হয়ে যাচ্ছিলো।এরই মধ্যে দোলার কথা কর্ণপাত হলো।মুহুর্তে’ই সকল অনুভূতি,ভালোলাগা ছিন্ন -বিচ্ছিন্ন হয়ে উঠলো।কলিজা টা ছিঁড়ে দু ভাগ হয়ে গেল। মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধলো প্রবল ভাবে।কাকে চাঁদ বললো মাহমুদ ভাই?কাকে ভালোবাসে সে?সে তো কখনো তাকে ভালোবাসি বলেনি, এমনকি প্রেম করতেও রাজি ছিলো না।দোলন কেও না বলে নি।তাহলে কি এই সকল অনুভূতি জিন্নাতের একতরফা ছিলো?মাহমুদ কি শুধুমাত্র দোলন কেই ভালোবাসে?

বেরিয়ে এলো আমবাগান থেকে।হৃৎপিন্ড টা ঘড়ির কাঁটার মতো টিকটিক টিকটিক করছে।যেন এক্ষুণি উড়াল দেবে দূর আকাশে।ধীর পায়ে অনুভূতিহীনের মতো বসলো মোল্লা বাড়ির অপর প্রান্তে।যে জায়গাটা সম্পুর্ন জনমানবহীন।আলোও নেই এখানে।গাঢ় অন্ধকারকে ফিকে করেছে ওপাশ থেকে আসা কৃত্রিম আলো।একটা গাছের গোঁড়ায় মোটা শিকরের উপর হাটু মুড়িয়ে বসলো।মাথাটা সেই গাছের সাথে ঠেকিয়ে উদাস চিত্তে তাকিয়ে রইলো চাঁদের দিকে।

মুহুর্ত খানেক কেটে গেলো ওভাবেই।ভাবলো অনেক কিছু।এরপর কল লাগালো মাহমুদের নম্বরে।রিসিভড হওয়ার পরপর’ই গম্ভীর কন্ঠে বললো,

-বটগাছের সামনে আছি।তাড়াতাড়ি আসবেন।বেশিক্ষণ সময় নেবো না।মাত্র দু মিনিট।

চঞ্চলা কিশোরীর এমন গম্ভীর কন্ঠে মাহমুদ অবাক হলো।কোনো প্রত্যুত্তর না শুনেই ফোন কেটে দিয়েছে জিন্নাত।দ্বিতীয় দফায় অবাক হলো মাহমুদ।চিন্তিত ও হলো।দ্রুত উঠলো চেয়ার ছেড়ে।‘কাজ আছে’-বলে ত্যাগ করলো বন্ধুমহল কে।এগিয়ে গেলো বাড়ির অপর প্রান্তে।

জায়গাটা পুরোপুরি অন্ধকার নয়।আবছা আলোয় খানিকটা আলোকিত দেখাচ্ছে।বট গাছের সামনে এসে আশেপাশে তাকালো মাহমুদ।জায়গাটা ফাঁকা।আরেকটু সামনে এগোতেই চোখ পড়লো তাল গাছের দিকে।তার গোড়ায় বসে আছে জিন্নাত।হাঁটুর উপর মাথা ঠেকিয়ে ঝুঁকে বসে আছে।

-বেছে বেছে তালগাছের নিচে বসেছিস কেন?তালগাছ তো শুনেছি পেত্নিরা পছন্দ করে।

অন্যদিন হলে মাহমুদের এই দুষ্টুমিতে খিলখিল করে হেসে উঠতো জিন্নাত।তাল মিলিয়ে নিজেও বলে উঠতো,‘আপনি তাহলে এখানে এসেছেন কেন?শুনেছি, পেত্নিদের কাছে ভূতেরা আসে।’

কিন্তু আজ আর সেরকম হলো না।জিন্নাত আগের মতোই নিশ্চুপ রইলো।হাটু থেকে মাথা তুলে গম্ভীর কন্ঠে বললো,

-আপনি আমার অনুভূতি গুলো নিয়ে মজা করছেন,তাই না মাহমুদ ভাই?

ভ্রু যুগল কুঁচকে তাকালো মাহমুদ।বুঝে উঠতে পারলো না কিছুই।জিন্নাত আবারো বলে উঠলো,

-আপনি দোলন আপুকে নিজের চাঁদ মনে করেন,তাই না?
এই জন্যই তৃণা আপুকে ফিরিয়ে দিয়েছেন।

-আমার কি উচিত ছিলো ওই মেয়ের সাথে ফ্লার্ট করা?

মাহমুদের কন্ঠে জিজ্ঞাসা।সেই প্রশ্নে তাল হারালো না জিন্নাত।পুণরায় ঝাঁঝালো কন্ঠে বলে উঠলো,

-নাহ,মোটেও না।এগুলো তো চরিত্রহীন ছেলেরা করে।আপনি কি চরিত্রহীন?

অতি সুক্ষ্মভাবে অপমান করলো জিন্নাত। মাহমুদ তা বুঝতে পেরে হাসলো।চকচক করতে থাকা চোখ দুটো দিয়ে দৃঢ় ভাবে তাকালো।বললো,

-তুই কি ঝগড়া করার জন্য আমাকে এখানে ডেকেছিস?

ক্ষোভে ফেঁটে পড়লো জিন্নাত।চেঁচিয়ে বললো,

-সত্য কথা বললেই আমি ঝগড়া করি?আপনি কেনো এখনো বাড়ির সবাইকে জানান নি দোলন আপুকে বিয়ে করছেন না।যদি না ই জানান,তাকেই বিয়ে করেন তাহলে আমার সাথে জড়ালেন কেন?আর আফসোস!আপনি তো কখনো নিজমুখে স্বীকার ও করেননি আমায়।যা বলার সব আমিই বলেছি একতরফাভাবে।দোষ টা আমারই।দিন দিন নিজেকে ছ্যাঁচড়া মনে হয়।আপনি ঠিকই দোলন আপুকে বিয়ে করতে চাইছেন আর তৃতীয় ব্যক্তি হিসেবে যেচে মাঝখানে ঢুকেছি আমি।ছিহঃ!এমন ভুল আর হবে না।মাঝখানের দিন দুটো ভুলে যান।আমিও, আপনিও।

জিন্নাত অশ্রুসিক্ত চোখে সম্পর্কের অবনতি ঘটালো।দ্রুত চিত্তে কদম বাড়ালো মোল্লাবাড়ির দিকে।বলিষ্ঠ পুরুষালি হাতটা চেপে ধরলো জিন্নাতের ডান হাত।টেনে নিয়ে এলো পূর্বের জায়গায়।শান্ত কন্ঠে বুঝিয়ে বললো,

-এমন করছিস কেন?

নাক টেনে উঠলো জিন্নাত।সে এখনো অন্যদিকে তাকানো।অন্যহাত দিয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিয়ে কান্না জড়ানো গলায় বললো,

-আপনি এখনো সবাইকে জান্নাচ্ছেন না কেন?

-মাত্র তো দুদিন।জান্নাতের বিয়ের ঝামেলা টা মিটলেই বলতাম।

-তাও!তাড়াতাড়ি সবটা বলে দিন সবাইকে।নিজেকে খুব খারাপ মনে হয়।আপনি তাকে যদি বিয়ে করতে চান,তাহলে সেটাও বলে দিন।আমি খুশিমনে চলে যাবো।

তাল মেলালো মাহমুদ।আজকে যেন সে বরফগলা এক পাহাড়।যার মস্তক উঁচু থাকলেও কন্ঠ শীতল।বললো,

-আচ্ছা!

গললো না জিন্নাত।পুণরায় বললো,

-আপনি কখনো আমাকে কোনো সম্মতি জানান নি।মনে হচ্ছে পুরো সম্পর্ক টা আমি সেঁধে সেঁধে করেছি।

মাহমুদ বললো,

-প্রকাশ না করলেই কি অনুভূতি মিথ্যা হয়ে যায়?

জিন্নাত ভাবলো।বললো,

-বেশ, সেটাও না হয় মানলাম।কিন্তু আপনি তখন চাঁদ কাকে বলেছেন?আমাকে না দোলন আপুকে?বলুন!

হাত ছেড়ে দিলো মাহমুদ।বললো,

-তুই অনেক বাচ্চামি করছিস।যা,গিয়ে ঘুমা।

মানলো না জিন্নাত।পিছু ফিরে আলতো হাতে মাহমুদের শার্ট ধরলো।একটা বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে বললো,

-অন্য কারো সাথে তো করি না।শুধু আপনি আর আব্বু।এই দুজনকে দেখলেই আমার বয়স পাঁচ বছর কমে যায়।

থেমে ভাবুক কন্ঠে বললো,

-মাহমুদ ভাই?

দূরেই রয়েছে কলাবাগান।সেখান থেকেই বাদুরের পাখা ঝাপটানোর আওয়াজ আসছে।শুনশান, নিস্তব্ধ রাতে সে আওয়াজ অতি স্পষ্ট শোনাচ্ছে।মাহমুদ ছোট্ট করে উত্তর দিলো,

-হু!

জিন্নাত আরেকটু মাতোয়ারা হলো।নেশাক্ত কন্ঠে বললো,

-সবাই তো প্রেম করছে।চলুন না,আমরা বিয়ে করে ফেলি।একটু ইউনিক না হলে ভালো লাগে না।

জিন্নাতের হাত এখনো মাহমুদের শার্টের বোতামে।মোহনীয়, সুন্দর, নরম একটা হাত।মাহমুদের ইচ্ছে হলো একবার হাত বাড়িয়ে ওই হাতদুটো ধরতে।কিন্তু পারলো না।পরক্ষণেই নিজ6 ইচ্ছাকে জলাঞ্জলি দুষ্টুমির ছলে বললো,

-বেশ,চল।বিয়েটা করে ফেলি।তবে বিয়ের পর আমায় দোষারোপ করতে পারবি না যে ‘আপনার কারনে বাচ্চাকাচ্চা কালো হয়েছে।’

ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইলো জিন্নাত। মাহমুদ ঠোঁট কামড়ে ধরে হাসছে।সেদিকে এক ঝলক তাকাতেই চোখ সরিয়ে নিলো।তার লজ্জা করছে,ভীষণ লজ্জা।ইচ্ছে করছে এক্ষুণি দৈববলে বাতাসে মিলিয়ে যেতে।কিন্তু সে অসমর্থ্য।দ্রুত যেতে যেতে বলে উঠলো,

-ছিহঃ মাহমুদ ভাই,আমি তো এমনি বিয়ের কথা বলেছি।আর আপনি কত কিছু ভেবে নিয়েছেন।

চলে গেলো অষ্টাদশী।মাহমুদ সেদিকে তাকিয়ে হাসলো।এরপর নিজেই অবাক হলো নিজের পরিবর্তনের উপর।সে আজ জিন্নাতের রাগ ভাঙানোর জন্য কতটা নমনীয় হয়েছে।যেটা পূর্বে কল্পনা করাও অসম্ভব ছিলো।

★
রাতের খাওয়ার পর্ব সমাপ্ত হয়েছে কিছুক্ষণ পূর্বেই।ঘড়ির কাঁটায় এখন মাত্র এগারোটা।মোল্লাবাড়ির ড্রয়িং রুম জুড়ে আবারো আড্ডা বসেছে।তবে সেখানে অনুপস্থিত বাড়ির বড়রা।আসিফ এবং জান্নাত এতোক্ষণ থাকলেও কিছুক্ষণ পূর্বেই তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে।জিন্নাত পা দুটো ভাঁজ করে বসে আছে এক কোণায়।আপাতত এই আড্ডায় তার মন নেই।সে মনযোগ দিয়ে লিখছে মেসেজ।যেটা মূলত তার প্রেমিকের উদ্দেশ্যে।যিনি প্রেম করতে এলেও প্রেমের ছিটেফোঁটা ও জানে না।কিন্তু আফসোস,তাকে ছাড়তে পারবে না জিন্নাত।অতএব,নিজেই শিক্ষিকা হয়ে গেলো প্রেমের।লিখলো,

-শুনুন মাহমুদ ভাই,আপনি যেভাবে চলছেন এতে এক ঘণ্টাও প্রেম টিকবে না।প্রেম টেকাতে হলে বেহায়া হতে হয়।কিন্তু আপনি তো জেন্টেলম্যানের ও উর্ধ্বে। এভাবে হয় না।বুঝেছি আপনি অভিজ্ঞ নন।তাই নিজেই শেখাতে চাইছি।অতএব,নিজের ইগোকে এক মাইল দূরে ফেলে আমার কথা অনুযায়ী চলবেন।

আগামী দিন সকাল থেকেই আপনার ট্রেনিং শুরু।সকালে উঠেই আমাকে ফোন করবেন।একটানা এক ঘন্টা টিপিকাল প্রেমিক দের মতো কথা বলবেন।এভাবে বিকালে এবং রাতে অর্থাৎ তিন বেলা তিন ঘন্টা কথা বলবেন ফোনে।রাতে ঘুমিয়ে যাওয়ার পরেও চলবে আমাদের ফোনালাপ।আপনি নিঃশ্বাস নিবেন, আমি গুণবো এবং শুনবো।এছাড়া দুদিন পর পর আপনি আমায় লংং ড্রাইভে নিয়ে যাবেন।তাছাড়া একটু ছোট খাটো সারপ্রাইজ দিয়ে মন ভালো করে দেবেন।

দেখুন মাহমুদ ভাই,প্রেমের সম্পর্কে এমং বোরিংনেস ভালো লাগে না।আমি বলেই এতো সহ্য করলাম,অন্য মেয়ে হলে তো এক ঘন্টায়ই ব্রেক আপ হয়ে যেতো।

মোল্লাবাড়ির ছাদেই বসে ছিলো মাহমুদ।পাশে ক্লাবের বন্ধুবান্ধবরাও ছিলো।মেসেজের শব্দ শুনতেই ফোন বের করলো।স্ক্রিনের উপর ভেসে উঠেছে জিন্নাতের মেসেজ।নিঃশব্দে তা পড়লো মাহমুদ।এরপর ছোট্ট করে উত্তর পাঠালো,

-যদি না করি?

মেসেজটা পেতেই মেজাজ বিগড়ে গেলো জিন্নাতের।নাকের পাটাতন ফুলিয়ে টাইপ করতে লাগলো,

-বেশ!বয়ফ্রেন্ড চেঞ্জ করে নেবো।এমনিতেও ফাহিম ভাই মাত্র কয়েক ঘন্টায় আমার যেভাবে খোঁজ-খবর নিচ্ছে তাতে প্রেমিক বানালে তো মাথায় তুলে রাখবে।জানেন,রাতে খাওয়ার সময় আমায় কি বলেছে?আপনি তো ছিলেন না।আমি যখন মাংস খাচ্ছিলাম,তখন হুট করেই সবার সামনে বললো,“সাবধানে জিন্নাত,গলায় বিঁধবে।”উফফফ! কি রোমান্টিক ব্যাপার -স্যাপার।বলুন?সবাই তো আমার দিকে একভাবে তাকিয়ে ছিলো।হয়তো ভেবেছিলো আমরা রিলেশনে আছি।হাহা!

মেসেজ টা পড়ে কি হিংসা লাগলো মাহমুদের?বোঝা গেলো না।সে সকল সিচুয়েশনেই নিরব।নড়েচড়ে বসে জিভ দিয়ে ঠোঁট ভেজালো।কিছু লিখতে গিয়ে বারংবার মুছে ফেলছে তা।প্রায় পাঁচ মিনিট পর উত্তর এলো জিন্নাতের ফোনে।

-আমি কি নিচে আসবো?

স্পষ্ট হুমকি।কিন্তু এসব হুমকি-ধমকি জিন্নাত ভয় পায় না।প্রেমিক দের ভয় পেতে হয় না।এটা তথাকথিত নিয়মনীতির বাইরে চলে যায়।হিসেব এবং রীতিনীতি অনুসারে প্রেমিক রা প্রেমিকাদের ভয় পাবে।জিন্নাত তো আর সেই বচন অগ্রাহ্য করতে পারে না।ফলস্বরূপ,সাহস সঞ্চয় করে হেয়ালি স্বরে উত্তর দিলো,

-আসুন,তাড়াতাড়ি আসুন।এখানে আপনার ওই তৃণা ও আছে।আর হ্যাঁ, ওই যে চমৎকার শ্যামা আপু,উনিও আছে।চলে আসুন।

চলবে?

নোটবার্তা :আমি আর কখনো অগ্রিম কথা দেবো না।কারন ইচ্ছা থাকলেও পরিস্থিতি বারবার ওয়াদা ভঙ্গ করিয়ে ছাড়ে।যেটা অত্যন্ত লজ্জার!আপনারা পূর্বের পর্ব অনুযায়ী এ পর্বেও রেসপন্স ধরে রাখুন।পরিস্থিতি ঠিক থাকলে আরেকটা পর্ব দেওয়ার চেষ্টা করবো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন