#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা _২৩
➤
ড্রয়িংরুমে এখনো জ্বলজ্বল করে আলো জ্বলছে।অর্থাৎ, সেখানে বসে আড্ডা দেওয়া ছেলেমেয়েগুলো এখনো ঘুমায় নি।জান্নাত জানালার কাঁচ টা সরিয়ে আরেকবার উঁকি মারলো সেদিকে।নাহ,জিন্নাত টা এখনো বসে আছে নিচে।ঘুমাতে যায় নি।এভাবে রাত জাগা মোটেও পছন্দ নয় তার।বাড়িতে থাকাকালীন ধমক মেরে, ফোন কেড়ে নিয়ে,বকে তারপর ঘুম পাড়াতে হতো।অথচ এখন সেটা চাইলেও পারছে না।নতুন আত্মীয়-স্বজন, তাদের মাঝখান থেকে ধমক মেরে নিয়ে আসলে বিষয়টা আপত্তিকর হবে।বাধ্য হয়ে আবারো জানালা বন্ধ করে দিলো জান্নাত।পর্দা টেনে দিয়ে ফিরলো পেছনে।খাটের মাঝখান টায় হেলান দিয়ে বসে তন্দ্রায় ঢুলছে আসিফ।জান্নাত কে পিছু ফিরতে দেখেই খ্যাঁচখ্যাঁচ করে উঠলো।বললো,
-জান্নাত,ঘুম পাচ্ছে আমার।মাথা গরম করবা না,একদম চলে যাবো।দ্রুত কাছে আসো।
আত্মা চমকে উঠলো মেয়েটার।সতর্ক দৃষ্টিতে দরজা-জানালার দিকে তাকিয়ে চোখ দুটো রাঙিয়ে তাকালো স্বামীর দিকে।চাপা আওয়াজে বললো,
-আস্তে!কেউ শুনবে তো।পাগল!
এগিয়ে এলো খাটে।আসিফের নাগালে আসা মাত্রই টেনে বিছানায় উঠালো স্ত্রীকে।দুহাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শোয়ালো বালিশে।অকারণেই দুষ্টুমি করে দু গালে ভেঁজা ঠোঁটে দুটো চুমু খেলো।এরপর বুকের উপর মাথা টা রেখে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলো।কিছু বললো না জান্নাত।আপত্তি ও করলো না।শুধু নিরবে হেসে একহাতে স্বামীর চুলের মধ্যে আঙুল গুঁজে দিলো।পুরুষালী মাথাটা নারীদেহের বুকের উপর রাখলে কিছুক্ষণ পর ভার হয়ে আসে বুক।মনে হয় ভেতরে পাথর চেপে গেছে।তাও কিছু বলে না জান্নাত।তার ভালো লাগে।মনে হয়,মানুষটা পরম শান্তি পাচ্ছে।এইটুকু প্রশান্তি দেওয়ার জন্য সারারাত ধরে মাথাটাকে যত্নে আগলে রাখে বুকে।
বালিশের পাশে রাখা ফোন ভাইব্রেট হলো।না নড়েই এক হাতে তুলে নিলো ফোন।ডিপার্টমেন্টের গ্রুপে মেসেজ দিয়েছে।মেসেঞ্জারে ঢুকতেই দেখলো এটা পরিক্ষার নোটিশ।আঁতকে উঠলো সে।পরক্ষণেই আসিফের উদ্দেশ্যে নিচু আওয়াজে বললো,
-শুনছেন?ঘুমিয়ে পড়েছেন?
ঘুম ঘুম কন্ঠে আসিফ জবাব দেয়,
-বলো।
বলতে গিয়ে কিছুটা হোঁচট খায় সে।অসস্তি লাগে খানিকটা।তারপরেও কন্ঠে নমনীয়তা এনে বললো,
-আমাকে ঢাকা যেতে হবে দু-মাসের জন্য।এক্সামের নোটিশ দিয়েছে।কাল-পরশুই রওনা দিতে হবে।
চোখদুটো বড় বড় করে ফেললো আসিফ।গলায় আলতো চুমু খেয়ে ধরে যাওয়া গলায় বললো,
-মামার বাড়ির আবদার নাকি?দুই দিন কাছে থাকতে না থাকতেই একটানা দুই মাস দূরে যেতে চাইছো?কি দুঃসাহস!
পড়াশোনার ক্ষেত্রে বড্ড সিরিয়াস জান্নাত।ছোটবেলা থেকেই এই অভ্যাস।আসিফের আপত্তিকর কথাতে সে অপ্রস্তুত হলো।বুঝিয়ে বলে উঠলো,
-আপনি বাচ্চামো কেনো করছেন?আমার ইয়ার ফাইনাল।যেতে হবে দ্রুত।এখানে বই-খাতা কিচ্ছু আনি নি।সব পড়ে রয়েছে ঢাকায়।প্লিজ, আমার লেখাপড়া টা বন্ধ করবেন না।
আসিফ কিছুক্ষণ নিশ্চুপ রইলো।ছোট্ট করে বললো,
-বইখাতা গিয়ে নিয়ে আসবো।
জিন্নাত অস্ফুটস্বরে আর্তনাদ করে বললো,
-আমার এ ক্সা ম!!!
-এক্সাম গিয়ে দিয়ে আসবে।আমি নিয়ে যাবো।
দুহাত দিয়ে ঠেলে বুকের উপর থেকে মাথাটা সরিয়ে দিলো জান্নাত।ধপ করে উঠে সরে বসলো দূরে।অভিমান জড়িত গলায় বললো,
-আমি প্রতিটা পরিক্ষার আগে পাঁচ-ছয় ঘন্টা জার্নি করে ঢাকায় যাবো?পারবোনা।দরকার নেই পড়ালেখার।সব বাদ।আগে শুনতাম বিয়ের পরে লেখাপড়া হয় না।এখন চাক্ষুষ প্রমাণ পাচ্ছি।আগে জানলে বিয়েই.....
বাক্য শেষ করতে পারলো না।এর আগেই কাছে টেনে নিলো আসিফ।ঘাড়ে নাক ঘষে আহ্লাদী কন্ঠে বললো,
-এমন করছো কেন?আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো?
দূরে সরিয়ে দিলো জান্নাত।বললো,
-কেনো?আগে থাকেননি বুঝি!আর আমি কি জেলখানায় যাচ্ছি নাকি?মাঝেমধ্যে ভালো না লাগলে আপনি আমায় দেখতে যাবেন।সমস্যা কোথায়?
মোল্লা বাড়ির বৈঠকখানা।বাড়ির ঠিক সামনেই এটা,খুব বেশি দুরত্ব নেই।আকাশের মাঝখানে বড় একটা পূর্ণচাদ।যেটা আলোকিত করে রেখেছে পুরো ধরণী।এছাড়া প্রাচীরের প্রতিটা কোনায় কোনায় লাগানো হয়ে এনার্জি বাল্ব।অতএব,সারা বাড়ির এরিয়া টাই আলোকিত।খুব বেশি উজ্জ্বল না হলেও আবছা।মিলি উদাস ভঙ্গিতে তাকিয়ে আছে দুরের ওই চাঁদের দিকে।চোখ দুটো নিশ্চল দিঘির মতো ভরে উঠেছে।আচমকাই তার পেছনে কেউ বসলো।পুরুষালী দেহমানবের ছায়া নিজ গায়ের উপর পড়তেই পিছু তাকালো সে।
-এখানে কি করছেন বেয়ান?
লোকটার মুখে হাসি।ফর্সা,লম্বা-চওড়া এই ছেলেটাকে চেনে মিলি।গায়ে হলুদের সময়ে একে অনেক কাজ করতে দেখা গিয়েছে।আসিফ ভাইয়ের কাজিন।সম্ভবত তার নাম শুভ।মিলি মলিন হাসলো।কিছুটা দূরে সরে বসে বললো,
-ঘুম আসছিলো না।তাই হাঁটতে এসেছি।
সুযোগ যেন পেয়ে বসলো শুভ।হেসে বিনয়ী কন্ঠে বললো,
-আমার ও ঘুম পাচ্ছিলো না।চলুন আড্ডা দেই কিছুক্ষণ।
মিলি প্রতি সেকেন্ডে ছাঁদের দিকে তাকাচ্ছে।মাহমুদ ভাই ওখানেই আছে বন্ধুদের নিয়ে।যদি কোনোমতে একবার এদিকে চোখ পড়ে আর এতো রাতে মিলিকে কোনো ছেলের সাথে একান্তে দেখে তাহলেই ঘটনা ঘটে যাবে।হয়তো দু দুটো খুন হয়ে যাবে।বিয়ে বাড়িটা নিমিষেই মৃত শোকে পরিণত হবে।অসস্তি মাখা চোখে শুভর দিকে তাকিয়ে বললো,
-কিন্তু আমার এখন ঘুম পাচ্ছে।সরি!
দ্রুতপায়ে হেঁটে ঢুকে গেলো বাড়ির দিকে।বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলো শুভ।কিছু বুঝে উঠতে পারলো না।সেতো ভালো ব্যবহারই করছিলো তাহলে এভাবে ইগনোর করার মানে কি?
★
নিশিরাত!চারদিকে তখন নিস্তব্ধতা। দেয়াল ঘড়ির কাঁটা টিকটিক করে সময় জানান দিচ্ছে।এখন বাজে ১২:২৫।কিছুক্ষণ পূর্বেই ড্রয়িংরুমের আড্ডা ভেঙেছে।আসিফের বাবা এসে সবাইকে ধমকে ঘুমানোর জন্য পাঠানোর পরপরই আসন ত্যাগ করেছেন তারা।পোশাক টা চেঞ্জ করে সবে মাত্র বিছানায় বসেছে জিন্নাত।এরইমধ্যে মাহমুদের নাম্বার থেকে মেসেজ আসলো।
-গেটের সামনে আয়!
অবাক হয়ে সময়ের দিকে লক্ষ্য করলো জিন্নাত।এরপর পুণরায় মেসেজ দিয়ে বললো,
-এতো রাতে কেন?আর সদর দরজায় তো তালা লাগিয়েছে আংকেল।
-দরজার সামনে আয়।খুলে দিচ্ছি।
এ কেমন যন্ত্রণা!রাত -বিরেতে ডাকাডাকি। নতুন নতুন প্রেম হওয়ায় আপত্তি জানানোটাও আপত্তিকর!এই মাহমুদ ভাইয়ের যাবতীয় প্রেমের ভুত কি রাত বারোটার পরেই পায়?বুঝে উঠতে পারে না জিন্নাত।ফোন টাকে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো।তার সাথে দোলা এবং জুহি শুয়েছে।যারা সেই দশটাতেই ঘুমিয়ে পড়েছে।পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামলো।সদর দরজার সামনে আসতেই কালোছায়া টাকে দেখে প্রাণ ফিরে পেল।আজকাল মাহমুদের ছায়া দেখলেই সে চট করে বুঝে ফেলে।অন্ধকার ড্রয়িং রুমে আলগোছে জিন্নাতের হাত টা নিজের মুঠোতে নেয় মাহমুদ।দরজা খুলে আবারো লক করে হেটে যায় অন্ধকার চিরে।এখন আর অন্ধকার নেই।আশপাশ টা চাঁদের জ্যোৎস্নায় আলোকিত।
বাড়ির বাইরে বের হতেই জিন্নাত মুখ খুললো।অসন্তুষ্ট কন্ঠে বললো,
-আপনার যাবতীয় প্রেম-প্রীতি রাত বারোটার পরে উতলে পড়ে?দিনের বেলায় তো মনেও করেন না।সেধে সেধে মেসেজ দেই।
মাহমুদ তার অগোচরে হাসলো।গমগমে কন্ঠে বললো,
-কেন?তুই’ই তো বলেছিলি ঘুমানোর আগ পর্যন্ত আমার সাথে কানেক্ট থাকবি।ভাবলাম,ফোন-টোন বাদ দিয়ে সরাসরি কানেক্ট করে দেই।
জিন্নাত মুচকি হাসলো।এরপর আবারো সিরিয়াস কন্ঠে বললো,
-জানেন? কতটা রিস্ক নিয়ে আসতে হয়।কেউ দেখে ফেললে কি জবাব দিবো বলুন?
মোল্লাবাড়ির সামনের বিস্তৃত উঠোন পেরিয়ে ওরা তালাবদ্ধ গেটের সামনে দাঁড়ালো।পকেট থেকে আবারো চাবি বের করলো মাহমুদ।তালা খুলে বেরিয়ে আবারো আটকে দিলো তা।
বিস্ফোরিত নেত্র নিয়ে তাকিয়ে রইলো জিন্নাত।অবাক চিত্তে বলে উঠলো,
-এতোগুলো চাবি আপনার কাছে কি করে?
উত্তর দিতে সময় নিলো না মাহমুদ।স্বাভাবিক গলায় সামনে হেঁটে যেতে যেতে বললো,
-আসিফের থেকে এনেছি।
আর্তনাদ করে উঠলো জিন্নাত।বললো,
,-সেকি!কি বলে এনেছেন?
-তোকে নিয়ে বের হবো বলে।
মাথায় হাত দিয়ে করুণ চোখে তাকালো অষ্টাদশী। বললো,
-এইজন্যই খাবার টেবিলে ভাইয়া আমায় নিয়ে হাসছিলো।আপনি পাগল!ওনাকেই কেন বেছে বেছে বলতে গেলেন?যদি আপুকে বলে দেয়।
-তাহলে ডান পা ভেঙে দেবো।ডিল ফাইনাল করা।
মাহমুদের কন্ঠস্বর স্বাভাবিক।যেন বলতে বিন্দুমাত্র ও অসস্তি হচ্ছে না।থেমে গেলো জিন্নাত।কোমড়ে দুহাত বেঁধে রুক্ষস্বরে বললো,
-আপনি আমার বোন জামাইয়ের পা ভাঙবেন কেন?
কপাল কুঁচকে তাকিয়ে রইলো মাহমুদ।এক মিনিট,দু মিনিট করে অনেকক্ষণ নিরব রইলো।এরপর ফোঁস করে নিঃশ্বাস নিয়ে আবারো চলতে শুরু করলো।কিছুটা লজ্জা পেলো জিন্নাত।মাথা নিচু কিরে মুচকি হাসলো।মাহমুদ থামলো।সামনেই তার বাইক রাখা।সেদিকে তাকিয়ে অবাক চিত্তে উত্তেজিত হয়ে জিন্নাত বলে উঠলো,
-আমরা কি লং ড্রাইভে বেরোচ্ছি মাহমুদ ভাই?
উত্তর এলো না।জিন্নাত মহাখুশি।পুণরায় উত্তেজিত হয়ে বললো,
-আপনি দারূন শিখছেন, মাহমুদ ভাই।এক দিনেই এতো উন্নতি।উফফ!
“গাড়িতে ওঠ!”
গম্ভীর পুরুষ টার মুখ থেকে এতোক্ষণে একটা শব্দ বের হলো।জিন্নাত দ্রুত পেছনে গেলো।সিটের দিকে তাকাতেই থম মেরে দাঁড়িয়ে রইলো।একদৃষ্টিতে সে দিকে তাকিয়ে হুট করেই বলে উঠলো,
-আমি যাবো না।
কপাল কুঁচকে পেছনে তাকালো মাহমুদ।মাথায় হেলমেট পড়তে গিয়েও আবার খুলে ফেললো।গম্ভীর গলায় বললো,
-কেন?
জিন্নাতের চোখের সামনে এখনো সেদিনের দৃশ্যগুলো ভাসছে।যে দিন তাকে ফেলে দোলন কে পেছনে বসিয়ে চলে গেছিলো মাহমুদ।রুক্ষ স্বরে বললো,
-এখানে সেদিন দোলন আপুকে বসিয়েছিলেন না।আমি যেতে চাইলেও সাথে নেন নি।সেদিন কম কাঁদি নি আমি।অনেক অপমান সয়েছি।যাব না আপনার গাড়িতে।
দাঁতে দাঁত চেপে ধরলো মাহমুদ।এই রাত সাড়ে বারোটার সময়ে এই নাটক তার মাথা ধরিয়ে দিচ্ছে।রগচটা কন্ঠে বললো,
-যেতে হবে না তোকে।সর, যা।
নাকের পাটাতন ফুলিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলো জিন্নাত।খামখেয়ালি করে বললো,
-ওহহ,এখন তো আমাকে যেতে বলবেন ই।এখানে তো দোলন আপু বসে ছিলো।আমি বসলে তার ছোঁয়া মুছে যাবে।
ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো মাহমুদ।ক্লান্ত কন্ঠে বললো,
-তোকে কি এই মাঝরাতে ঢং করতে ডেকেছি?
ফুঁসে উঠলো জিন্নাত।বললো,
-ওহহ,আমি ঢং করি?আমি খারাপ।আর ভালো তো দোলন আপু।যান, তার কাছেই যান।
ধৈর্য্যের বাঁধ ভাঙছে মাহমুদের।রাগে কপালের শিরাটা দপ দপ করে জ্বলছে।হাতের হেলমেট টাকে বাইকের সিটের উপর সশব্দে রেখে দাঁত চিবিয়ে বললো,
-আমাকে রাগাবি না।মাথা খারাপ করলে কিন্তু এই হেলমেট তোর মাথায় ভাঙবো।
হা হয়ে তাকিয়ে রইলো জিন্নাত।কি থেকে কত দূর!সে যখন দোলনের কথা বলেছে তখন মাহমুদের বোঝা উচিত ছিলো এটা অভিমান।তার উচিত ছিলো রাগ ভাঙিয়ে আদুরে কন্ঠে বসতে বলা।কিন্তু তা করে নি।গা জ্বালানো কথা বার্তা বলেছে।এমনকি মারার হুমকিও দিচ্ছে।দুঃখে জিন্নাতের চোখে পানি এসে গেলো।কন্ঠ রোধ হয়ে এলো কান্নায়। সামনের দিকে অগ্রসর হতে হতে ধরে যাওয়া গলায় বললো,
-যাব না আমি।আপনি যান।
নিমিষেই লম্বা পা ফেলে এগিয়ে গেলো মাহমুদ।কোনো কথা না বলেই কাঁধে তুলে নিলো জিন্নাতকে।ধড়াম করে বাইকের পেছনে বসিয়ে স্বজোরে বাঁধতে লাগলো হেলমেট।হুমকি দিয়ে বললো,
-তুই যাবি না তোর বাপ যাবে।
জিন্নাত নড়তে লাগলো। নিচে নামার প্রয়াস করতেই পুণরায় হুমকি দিলো মাহমুদ।শাঁসিয়ে বলে উঠলো,
-খবরদার!আর একবার নামার চেষ্টা করলে হাত-পা বেঁধে বস্তায় ভরে বালির ট্রাকের মধ্যে ফেলে রাখবো।কেউ জানবেও না, খুঁজবেও না।
চলবে?
নোটবার্তা:এই পর্বে 1k রিয়াক্ট এবং ২০০+ কমেন্টস চ্যালেঞ্জ রইলো।পূরণ হওয়া মাত্রই বোনাস পর্ব পাবেন।লিখে এডমিনের কাছে রেখে দেবো।আমি ব্যস্ত থাকলেও চ্যালেঞ্জ পূরণ হওয়া মাত্র সে আপ্লোড করে দেবে পেইজে।#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#বোনাস_পর্ব
রাতের নিস্তব্ধতা যতটা ভয়ংকর করে তোলে রাতকে,ঠিক ততটাই প্রাণোচ্ছল পরিবেশের সৃষ্টি করে গভীর রাতের চাঁদ।যার গা বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে জ্যোৎস্না।সেই নিখাদ,অপরুপ সৌন্দর্য গায়ে মেখে একজোড়া কপোত-কপোতী উড়ে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে।একপাশে ধানের ক্ষেত এবং অপরপাশের গাঙ সংযুক্ত খালের মধ্যে থেকে বয়ে গেছে সরু রাস্তাটি।বেড়িবাঁধের সামনে এসেই বাইক থামালো মাহমুদ।মাথার হেলমেট খুলে ধরিয়ে দিলো জিন্নাতের হাতে।গুরুগম্ভীর কন্ঠে বললো,
-এখানেই দাঁড়া!
এরপর একটানে বাইকটাকে নিয়ে নেমে গেলো চরে।সেখানে ঝোঁপের আড়ালে পার্ক করে উঠে এলো রাস্তায়।চাবিটাকে পকেটে গুঁজে স্বাভাবিক ভাবে জিন্নাতের হাতটাকে মুঠোয় নিলো।অতি সাবধানে ঢালু বেয়ে নামতে লাগলো খালের দিকে।
_আপনি বাইকটাকে ওখানে রেখে এলেন কেন?
জিন্নাতের কন্ঠে কৌতূহল।মাহমুদ মাটির ঢালু আস্তরণের দিকে সজাগ দৃষ্টি রেখে কৌতূক পূর্ণ গলায় বললো,
-একটু পর তোর শ্বশুর রা টহল দিবে।বাইক টা নিয়ে গেলে কি তুই কিনে দিবি?
চোখমুখ কুঁচকে ফেললো জিন্নাত। তেঁতো কন্ঠে বললো,
-আমার শ্বশর তো মামুন আহমেদ।নিজের বাপকে ডাকাত বলা মহাপুরুষ আপনি। নোবেল দেবো?
-মার দেবো?
চরের ছোট্ট জঙ্গল টা পার হয়ে একদম কিনারায় এসে দাঁড়ালো তারা।সামনে দড়ি দিয়ে বাঁধা একটা ছোট্ট নৌকা।সেদিকে লক্ষ্য করতেই অস্ফুটস্বরে আর্তনাদ করে উঠলো জিন্নাত।অবাক হওয়া কন্ঠে বললো,
-নৌকাভ্রমণ!!
কথা বললো না মাহমুদ।জিন্নাতকে ধরে অতি সাবধানতা অবলম্বন করে উঠিয়ে দিলো নৌকার পাটাতনের উপর।সতর্ক করে রুক্ষস্বরে বলে উঠলো,
-একদম লাফাবি না।সেদিনকার মতো পানিতে পড়লে আমি কিন্তু তুলবো না।
মুহুর্তে’ই গুটিশুটি পাকিয়ে পাটাতনের উপর বসে পড়লো জিন্নাত।এতো রাতে সে কিছুতেই ভিঁজতে চায় না।রাতের পানির আস্তরণ গুলো একটু বেশিই ভয়ংকর।কালো বর্ণের ঢেউয়ের উপর ছেড়ে ছেড়ে পড়েছে জ্যোৎস্নার আলো।নির্দিষ্ট জায়গা টুকু চকচক করলেও তার আরো বেশি ভয়ংকর লাগছে তার কাছে।মনে হচ্ছে এ যেন গভীর কোনো পানি গহ্বর।যেখানে একবার পড়লে আর কখনো উঠতে পারবে না।ডুবে যাবে অতল সীমানায়।
নৌকার বাঁধন খুলে বৈঠা হাতে লাফিয়ে উঠলো মাহমুদ।দুপাশে কাত হয়ে নড়ে উঠলো নৌকা।ভয়ে ছিটকে গেলো জিন্নাত।সেদিকে বিরক্ত চোখে তাকিয়ে নৌকার অন্য কোনায় চলে গেলো মাহমুদ।আলতো হাতে বৈঠায় টান মেরে চলতে লাগলো মাঝ বরাবর।এরপর বৈঠা রেখে সম্পুর্ণ গতিকে সমর্পন করলো বাতাসের হাতে।
নৌকার মাঝামাঝি জায়গায় বসে আছে জিন্নাত।চোখে তার ভয়াতুর ছাঁপ।হুট করেই সামনে জ্বলে উঠলো একটা মোটা মোমবাতি।মাহমুদ জ্বালাচ্ছে সেটা।ধীরে ধীরে ওই ভয়ার্ত মুখ টা চকচক করে উঠলো।জিন্নাত তাকিয়ে রইলো অপলকভাবে।
নিশিরাত।খোলা আকাশের মধ্যখানে ভেসে উঠেছে একটা উজ্জ্বল থালা।তার নিচে প্রশস্ত একটা খাল।দুপাশের চরে বড় বড় দানবাকৃতির গাছ।যার সবুজ আস্তরণ এই রাতের বেলা কালোছায়ায় রুপ নিয়েছে।মধ্যখানে ভাসছে একটা নৌকা।যেখানে দুজন কপোত-কপোতী বসে আছে নিষ্পলক চাহনি দিয়ে।মাঝখানে জ্বলছে একটা মোমবাতি।
জিন্নাত এক গালে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো।মোমবাতির লাল আভায় তার কালাচাঁন কে একটু বেশিই মোহনীয় লাগছে।আবেগী হয়ে আদুরে কন্ঠে বললো,
-এভাবে কি দেখছেন?
চোখ সরালো না মাহমুদ। একটু ভড়কালোও না।বরং দৃষ্টিতে কি দৃঢ় করে ভ্রুঁ উঁচিয়ে প্রশ্ন ছুঁড়লো,
-তাহলে কিভাবে দেখবো?
প্রশ্নের উত্তর তো দিলোই না।বরং কথা উল্টিয়ে নিজের মতো গোঁ ধরে রাখা প্রশ্ন করলো মাহমুদ।জিন্নাত হাসলো।এগিয়ে গেলো মাহমুদের দিকে।ঝুঁকে বসে দৃষ্টির উপর দৃষ্টি স্থাপন করলো।এই মুহূর্তে তারা একদম কাছাকাছি। জিন্নাতের গরম নিঃশ্বাস গুলো পড়ছে মাহমুদের মুখের উপর।ঠোঁট কামড়ে হেসে জিন্নাত বলে উঠলো,
-এভাবে তাকাবেন।
মাহমুদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমশ।হাত -পা শক্ত হয়ে যাচ্ছে।বুকের ভেতরে উত্তেজনারা হাতুড়ি পেটাচ্ছে।নাহ!এভাবে আর সম্ভব নয়।ভুল কিছু ঘটে যাবে নিমিষেই।চোখ সরিয়ে নিলো।নিজেও কিছুটা দূরে সরে তাকালো পানির দিকে।গমগমে স্বরে বললো,
-নির্লজ্জ!
নাক-মুখ কুঁচকে ফেললো জিন্নাত।ভেংচি মেরে বললো,
- আমার কি দোলন আপুর মতো ওড়নার খোট মুখে চেপে ধরা উচিত ছিলো?
হেসে ফেললো মাহমুদ।ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।কি মুশকিল!খালের মধ্যেই এমন বেহাল অবস্থা!যদি নদীর মধ্যে থাকতো তাহলে তো আদিম যুগে চলে যেত।
★
সূর্য উদিত হয়েছে প্রায় ঘন্টা তিন পেরিয়ে গেছে।মোল্লা বাড়িতে পুরো দমে বিয়ের আমেজ চলছে।বাইরের উঠোনে বিশাল তাবু টানিয়ে ডেকোরেশন করা হয়েছে।আজকে জামাইভাত।চারদিকে লোকজনের বিস্তর সমারোহ।বাড়ির সকলে যে যার মতো ব্যস্ত।কেউ কেউ আড্ডা দিচ্ছে,কেউ কেউ পরিদর্শন করছে, তো কেউ সাহায্য করছে।রান্নার আয়োজন চলছে একপাশে।দুটো গাছের সাথে বাশ বেধে তার সাথে ঝোলানো হয়েছে গরুর ছিন্ন শরীর।কেউ চামড়া ছিলছে,আবার কেউ মাংস বানাচ্ছে।পাশেই চেয়ার পেতে বসে আছে আসিফ মোল্লা।পাশেই পায়ের উপর পা তুলে বসে আছে মাহমুদ।চোখ দুটো তার ঘুমের অভাবে লাল হয়ে আছে।ইচ্ছে করছে এক্ষুণি বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ঘন্টার পর ঘন্টা ঘুমুতে।কিন্তু তা সম্ভব নয়।আসিফ সেই থেকে টিটকারি মেরে কথা বলছে।
এরইমধ্যে আবির্ভাব ঘটলো জিন্নাতের।নির্ঘুম চোখদুটো ফুলে উঠেছে।সারা মুখে ক্লান্তির ছাপ।শ্যামাদের সাথে ধীরপায়ে ঘুমে ঢুলুঢুলু করতে করতে এগোচ্ছে।প্রথমে আসিফের চোখ পড়লো সেদিকে।হাঁক ছেড়ে দুষ্টুমি করে বললো,
-কি ব্যাপার শালিকা?চোখে এতো ঘুম কেন?নাইট গার্ডের চাকরি করেছিলে নাকি?
শালিকা’ ডাকটা শুনতেই মাহমুদ তাকালো জিন্নাতের দিকে। মুহুর্তে ’ই থমকে গেলো।তার সম্মুখে শুভ্র একটা পরী।সম্পূর্ণ সাদা অবয়বে অপূর্ব লাগছে জিন্নাতকে।ঢিলেঢালা একটা প্লাজু,গায়ে টাইট একটা কামিজ এবং বুকে পাতলা একটা সাদা ওড়না।জিন্নাতের চুল খুব বেশি বড় নয়।তবে ঘন কালো চুলগুলো সারা পিঠময় বিচরণ করতে সক্ষম।স্নিগ্ধ এ সকলে কোনোরকম প্রশাধনী হীন শুভ্র বর্নে আবৃত একটা মেয়ে।চোখ দুটো সারারাত নির্ঘুম থাকার কারনে ফোলা ফোলা।ফর্সা গাল দুটোতে পাতলা দুটো ব্রণ।এ যেন লাল লাল দুটো ফোলা টমেটো।উফফফ!চোখ ঝলসে যাচ্ছে মাহমুদের।এতোটা সুন্দর হতে কে বলেছে মেয়েটাকে?যদি অন্যকেউ কেড়ে নিয়ে চলে যায়!মাহমুদ শঙ্কিত হয়ে চোখ দুটো বুঝে ফেলে।
জিন্নাত দুলাভাই এর দিকে এগিয়ে আসে।আলতো হেসে বলে ,
-দুলাভাই,আমি একটা গিফট দিতে চাইছিলাম আপনাকে।ঘটক ছাতা!তলে তলে তো ভালোই ঘটকালি করছেন।আপু কি জানে?
-উমমম!আপাতত জানাই নি।তবে ভাবছি খুব শীঘ্রই ঘটক থেকে ভিলেন হয়ে যাবো।
হাসলো জিন্নাত।বললো,
-ভালো কথা!তবে আমিও ভাবছি আপনাকে ফাঁসিয়ে দেবো।বলবো,বন্ধুর স্বার্থের জন্য আপনি আমায় ফুঁসলেছেন।আর আপু কিন্তু আপনার আগে আমায় বিশ্বাস করবে।
চোখ মুখ অন্ধকার করে ফেললো আসিফ।থমথমে কন্ঠে বললো,
-তুমি এমন ঘষেটি বেগম হতে পারো না শালিকা।
জিন্নাত মাথা নাড়িয়ে শুনলো।এরপর তেঁতো কন্ঠে উত্তর দিয়ে বললো,
-আপনিও এমন মীর জাফর হতে পারেন না দুলাভাই!
★
ধীর পায়ে সাবধানী চিত্তে বোনের কক্ষে প্রবেশ করলো জিন্নাত।জান্নাত ডেকেছে তাকে।মনে খুঁতখুঁত ভাব,ভয়-ভীতি নিয়ে এ প্রান্তে দাঁড়ালো।ভাঙা আওয়াজে বললো,
-ডেকেছো আপু?
জান্নাত পিছু ফিরলো।ড্রেসিং টেবিলের সামনে বসে শাড়ির সাথে মানানসই গয়না পড়ছিলো সে।বোনের দিকে এক নজর বুলিয়ে আবারো তাকালো সামনে। ঝরঝরে কন্ঠে বললো,
-কাল সকালে ও বাড়ি যাবো।সেখান থেকে যাবতীয় গোজগাজ করে ঢাকায় রওনা দেবো বিকালে।এক্সামের নোটিশ দিয়েছে।
-ওহহ!আচ্ছা।
জান্নাত ভ্রুঁ কুঁচকে তাকালো।বললো,
-তুই ও যাচ্ছিস আমার সাথে।
চোখ দুটো বড় বড় করে ফেললো জিন্নাত।আর্তনাদ করে বললো,
-আমি কেনো যাবো?তোমার পরীক্ষা, তুমি যাও!
ধমক মারলো জান্নাত।কঠোর কন্ঠে বললো,
-আমি যাবো মানে?তোর সামনে পরীক্ষা না?তুই সাথে যাবি।এখানে আব্বুর কাজ আছে।ওরা সপ্তাহ খানেক পর যাবে।
মানলো না জিন্নাত।ক্ষেপে গিয়ে বললো,
-আমি এতো তাড়াতাড়ি যাবো না।তুমি যাও!দুলাভাই কে নিয়ে যাও।
কথা শেষ করার আগেই জান্নাত ফোন হাতে দিলো।সে বাবাকে ফোন করেছে।পাশ থেকে বাবার উদ্দেশ্যে বললো,
-আব্বু,বোঝাও ওকে।ও নাকি যাবে না।আমি কত কষ্ট করে তোমার জামাইকে রাজি করিয়েছি।এখন ও এমন করলে আমার আর এক্সাম দেওয়াই হবে না।
রকিবুল আহমেদ শান্ত গলায় জিন্নাত কে ডাকলেন।বললেন,
-আম্মু,ও একা সেখানে থাকবে কিভাবে?তুমি ওর সাথে যাবে।না করবে না।সপ্তাহ খানেকের মধ্যেই আমরা যাবো।
জিন্নাত আপত্তি করে বলে উঠলো,
-জুহিকে পাঠিয়ে দাও না।আমিই কেন?
-জুহিও যাচ্ছে তোমাদের সাথে।তিন বোন যাবে কাল।জমি-জমার ঝামেলা ভেঙে আমরা যাবো।
ফোন টাকে ছুঁড়ে থমথম করে বেরিয়ে গেলো জিন্নাত।রুমের বাইরে বের হয়েই মেসেজ করলো মাহমুদ কে।
-কাল ঢাকায় যাচ্ছি।
চলমান....
নোটবার্তা :জামাইভাত বলতে বউভাতের বিপরীতকে বোঝানো হয়েছে।আমি নাম-ধাম জানি না।😒