#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৪
➤
ছায়াচ্ছন্ন ক্লান্ত এক বিকেল।এ যেনো কোনো শিল্পীর তুলির টানে আঁকা এক নিঃশব্দ চিত্রকর্মের বাস্তব রুপ।। আকাশজুড়ে ছড়িয়ে আছে ছাইরঙা বর্নিল মেঘ।সূর্য প্রায় এক তৃতীয়াংশ অস্ত গিয়েছে ইতোমধ্যে।রোদের কোনো স্পষ্ট রেখা নেই—তবুও আলো আছে।এই আলোর নেই কোনো স্বচ্ছ রুপ।দেখে মনে হচ্ছে বিষণ্ন কিছু আলোরেখা। গাছপালার ছায়া লম্বা হয়ে মাটিতে তার অবয়ব ফুটিয়েছে।খোলা,নির্মল, নিস্তব্ধ পরিবেশের উত্তরী হাওয়া হালকা কাঁপন ধরিয়ে দিচ্ছে ঘাঁস-পাতার শরীরে।
মোল্লা বাড়ি।গ্রামের লোকেরা এটাকে চেয়ারম্যান বাড়ি নামেই চেনে এবং জানে।গেটের বাঁ দিকেই চলে গেছে প্রশস্ত এক রাস্তা।এটা দিয়ে সদরে যাতায়াত গ্রামের সকলের।ডান দিকেও রাস্তার অপর প্রান্ত থাকলে দুরত্ব ভেদে ধীরে ধীরে তা ঢুকে পড়েছে গ্রামের ভেতরে।গেট থেকে মিনিট খানেক ডান দিকে হেঁটেই তার বাঁ দিকে চলে গেছে একটা কাঁচা, শুকনো মাটির রাস্তা।নির্জন এ রাস্তাটির বাঁ-দিকে বাঁশঝাড় এবং ডান দিকে বয়ে চলেছে বিশালাকার বিল।যার বুকে ফুটে আছে রঙ-বেরঙের শাপলা এবং ঘাঁসফুল।
মিলি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো সেদিকে।তাদের ওদিক টাতে এতোগুলো রঙের শাপলা নেই।সে দেখেনি এর পূর্বে।দল ছেড়ে পা থামিয়ে থমকে বিলের দিকে তাকিয়ে রইলো।এরই মধ্যে তার পিছনে দাঁড়ালো শুভ।সদা হাস্যোজ্জ্বল ছেলেটা বরাবরের মতোই দাঁত মেলে হাসলো।কৌতুকের সুরে বললো,
-খুব বেশি কি পছন্দ হয়েছে?একটা এনে দেই?
মিলি আজ ভয় পেলো না।চিন্তিত ও হলো না।মাহমুদ নেই তাদের সাথে।সে যে এতোগুলো মেয়ে এবং অচেনা ছেলের সাথে ঘুরতে আসবে এটা ভাবাও অকল্পনীয় ছিলো।শুভ’র চোখে-মুখে উত্তর পাওয়ার তাড়া।মিলি বিলের দিকে আবারো তাকালো।এরপর ছোট্ট কদমে সামনে পা চালাতে চালাতে বললো,
-শুনেছি ঢাকাতেই থাকেন অনেক বছর।তা সাতার জানেন?
শুভ ভ্রু যুগল উঁচিয়ে তাকালো।বুক ফুলিয়ে গর্বিত হয়ে বললো,
-একটা মেয়ে মানুষ হয়ে আমায় প্রশ্ন করছেন সাতার জানি কিনা?এটাও শুনতে হলো আমার!!
মুচকি হাঁসলো মিলি।তবে পিছু ফিরলো না।দুষ্টুমির সুরে বললো,
-পুরুষত্ব নিয়ে এতো অহংকার?যান,গিয়ে তুলে আনুন তো ফুল।
শুভর চোখ জোড়া চকচক করে উঠলো।শেষ অবধি একটুতো পাত্তা পেল।আজ এই মেয়ে যদি রাতের মতো এবারেও পাত্তা না দিতো,তাহলে সে তো আজীবনের জন্য পাত্তা না পেয়ে পাত্তাহীনতায় ভুগতো।দ্রুত প্যান্ট এবং শার্টের হাতা গোছাতে লাগলো।নরম,পচন ধরা কচুরি পানার উপর পা রাখতেই চোখ দুটো কুঁচকে ফেললো শুভ।আর দাঁড়ালো না মিলি।হেঁসে এগিয়ে গেলো অন্যদের পেছনে।
তিন-চার কদম পা বাড়াতেই ভয়াতুর আর্তনাদ শোনা গেলো।চমকে গেলো মিলি।পিছু ফিরতেই হতভম্ব হয়ে গেলো।শুভ বড় বড় কদমে লাফ দিয়ে উঠে এলো রাস্তার মাঝখানে।চেঁচিয়ে বলে উঠলো,
-সা''''''প!!
শিউরে উঠলো মিলি।দৌড় দিয়ে এগিয়ে এলো শুভর দিকে।চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করতে লাগলো,
-সেকি!কাঁমড় দিয়েছে নাকি আপনাকে?কই দেখান!
ঘন ঘন শ্বাস নিয়ে হাঁপাতে লাগলো শুভ।কোনোমতে বলে উঠলো,
-নাহ,কাঁমড়ায় নি।তবে শাপলার ডাটার সাথে পেঁচিয়ে ছিলো।
শুভর হাতের আঙুলের ইশারা অনুযায়ী মিলি তাকালো সেদিকে।সাথে সাথেই দম নিলো।কপালের চিন্তিত ভাঁজ মিলিয়ে স্বাভাবিক কন্ঠে বললো,
-ওটা জলপোড়া সাপ!বিষ নেই।কামড়ালেও কিছু হবে না।
সাপের নাম শুনে চোখ মুখ বিকৃত করে কিছুক্ষণ তাকিয়ে রইলো শুভ।সে এই নামের কোনো সাপ চেনে না।কৌতূহলী কন্ঠে মিলির পিছু যেতে যেতে বললো,
-তা বেয়ান,সাপের বংশ জ্ঞাতি সম্পর্কে দেখছি ভালো আইডিয়া আছে আপনার।আচ্ছা,ওর বিঁষ নেই কেনো?আপনাকে ধার দিয়েছে নাকি?
চোখ-মুখ কটমট করে তাকালো মিলি।পরক্ষণেই ক্রুর হেঁসে বললো,
-হ্যাঁ,দিয়েছে।আপনাকে ছোবল দেওয়ার জন্য।
★
মোল্লাবাড়ির ছাদ টা আজ একদম নিরব।শোরগোল হীন নিস্তব্ধ জনমানব হীন তল্লাট।সূর্য অস্তমিত হয়েছে মাত্র।সাথে সাথেই উদয় হলো অশ্রু।জিন্নাত চোখদুটো মুছে অভিমানী গলায় বলে উঠলো,
-মেসেজের রিপ্লাই কেনো দেননি?
জিন্নাতের পিঠপিছনে নিরব চিত্তে দাঁড়িয়ে আছে মাহমুদ।গম্ভীর কন্ঠে সমস্ত টা অস্বীকার করে বললো,
-মেসেজ দিয়েছিলি?ওহ,দেখিনি।
জিন্নাত কিছু বলতে গিয়েও নিজেকে থামিয়ে নিলো।শান্ত কন্ঠে বললো,
-কাল ঢাকা যাচ্ছি।কবে আসবো জানি না।
মাহমুদের অভিব্যক্তি বোঝা গেলো না।সে পূর্বের মতোই গুরুগম্ভীর।ছোট্ট করে বললো,
-ওহহ!
হতভম্ব হয়ে গেলো জিন্নাত।অশ্রুসিক্ত চোখে বিস্ময় নিয়ে তাকালো মাহমুদের দিকে।কন্ঠে অগাধ আকুতি নিয়ে বলে উঠলো,
-শুধুই ওহহ,আপনার কিচ্ছু না?আপনার কষ্ট হবে না?
মাহমুদ হাসার চেষ্টা করলো।কিন্তু ব্যর্থ হলো।নিজেকে লুকানোর প্রয়াস করে বলে উঠলো,
-কেনো?তুই কি মরে যাচ্ছিস।কষ্ট কেনো পাবো?
বিস্ময়ে হতভম্ব হয়ে ছলছল চোখে তাকিয়ে রইলো জিন্নাত।রাগে,দুঃখে দিশেহারা হয়ে মুখ ফিরিয়ে নিলো।কদম বাড়ালো সিঁড়ির দিকে।সাথে সাথেই খপ করে হাত ধরে ফেললো মাহমুদ।স্বজোরে টেনে এনে ছোট্ট শরীর টাকে বুকের সাথে ঠেকালো।মাথা ঝুঁকিয়ে মুখটাকে কানের কাছে নিয়ে বললো,
-কষ্ট পেলে কি থেকে যাবি?
বুকের বাঁ পাশ থেকে চিনচিন করে ব্যাথা উঠলো জিন্নাতের।দাঁত দিয়ে ঠোঁট কাঁমড়ে ধরে কান্নার গতি থামানোর চেষ্টা করলো।সফল না হয়ে নিমিষেই ঘুরে তাকালো।মাথাটা মাহমুদের বুকের মধ্যে চেপে ধরে কান্নারত কন্ঠে বলে উঠলো,
-আমি যেতে চাই না মাহমুদ ভাই।আমি যাবো না।ভয় হয়,আপনি যদি এই ফাঁকে দোলন আপুকে বিয়ে করে নেন।
জিন্নাতের শরীর টা কান্নার বেগের সাথে কেঁপে কেঁপে উঠছে।মাহমুদ তার এই অনাকাঙ্ক্ষিত, অদ্ভুত ভয়ের কথা শুনে তৃপ্তি পেয়েছে।একহাতে জড়িয়ে নিয়ে সেখানটাতেই বসলো।কোলের উপর জিন্নাতকে বসিয়ে আদুরে কন্ঠে বললো,
-আমার বউ তো তুই!আবার কেনো বিয়ে করতে যাবো?
মানলো না জিন্নাত।দু-পাশে নাড়িয়ে বললো,
-হবে না, হবে না।সবাই জানবে আপনার বউ দোলন আপু।আর শুধুমাত্র নিস্তব্ধ সময় গুলো জানবে আমি আপনার বউ।এসব ভেলকিবাজি বাদ দিন।
মাহমুদ যেন আজ একটুও চটবে না।হয়তো আসন্ন দুরত্ব কে মাথায় রেখেই প্রেমিকার সম্মুখে এই নমনীয়তা। অনেকক্ষণ আগেই মাহমুদের হাটুর উপর থেকে সরে পাশে বসেছে জিন্নাত।তার ডান হাতটাকে কম্পনরত দুহাতের মুঠোয় নিলো মাহমুদ।ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আদুরে কন্ঠে বললো,
-আপনাকে বিশ্বাস করানোর জন্য কি করতে পারি, ম্যাডাম?
হৃৎস্পন্দন বেড়ে গেলো অষ্টাদশীর।ধুকপুক করতে থাকা বুক নিয়ে ভাঙা শব্দে আওড়ালো,
-কালকে আমার সামনেই সবাইকে জানিয়ে দিতে হবে যে,-আপনি দোলন আপুকে বিয়ে করছেন না!
-উঁহু,সবাইকে কেনো বলতে যাবো?তারা কি আমার সামনে প্রস্তাব রেখেছে এখনো?
ক্ষেপে গেলো জিন্নাত।বললো,
-বুঝলাম বলেনি।কিন্তু কিছু কি বাকি রেখেছে?পুরো গ্রাম জানে!
-তো গ্রামের সাথে বিয়ে দিক।আমি তো জানি না।
মাহমুদের ত্যাড়া কথাতে আবারো বেঁকে বসলো জিন্নাত।রুক্ষস্বরে বললো,
-ওহহ!তারমানে আপনি বলবেন না।যত পাম-পট্টি সব আমাকে দিচ্ছেন।এরপর ঢাকা যেতেই বিয়ে করে পাটাতনে উঠাবেন।তাই তো?
মাহমুদ শব্দ করে হেসে দিলো।এতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠছে।জিন্নাত ভেংচি মেরে অন্যদিকে তাকিয়ে রইলো।মাহমুদ হুট করেই তার হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরলো।শান্ত কন্ঠে বললো,
-এতো ভয়?
জিন্নাত মাথা উপরনিচ নাড়িয়ে কাতর কন্ঠে বলে উঠলো,
-হুম,খুব বেশি।
-তাহলে চল,বিয়েটা এবার করেই ফেলি।রেজিস্ট্রি পেপার তোর কাছে থাকলো।যখনই দেখবি উল্টাপাল্টা কিছু করছি গোষ্ঠী সুদ্ধ কেস করে দিবি।অবশ্য আসামীর চাচা হিসেবে তোর বাপের নাম টা আগে রাখবি কিন্তু।
জিন্নাত চুপ করে গেলো।এরপর হুট করেই সিরিয়াস হয়ে গেলো।মাথাটা হেলিয়ে মাহমুদের পেশিবহুল হাতের উপর ঠেকালো।শান্ত কন্ঠে বললো,
-আমি এমনটা চাই না মাহমুদ ভাই।আমাদের হাতে অনেক সময় আছে।কম করে হলেও এখনো দুই বছর পর আব্বু আমাকে বিয়ে দেবে।এই দুটো বছর হাতে পাচ্ছেন আপনি।কোনো চাকরি বা ব্যবসা শুরু করুন।আব্বুর খোঁজ খবর রাখুন।তাহলেই সে রাজি হয়ে যাবে।আমার জামাই হিসেবে আব্বু শুধুমাত্র একটা ছেলে চায়,তাদের ভবিষ্যতের এতটুকু ভরসা হয়ে থাকার জন্য।আর কিছু নয়।
কথাটুকু শেষ হওয়ার পর মিনিট খানেক নিস্তব্ধতায় কাটলো।পরপরই জিন্নাত গলার স্বর পালটে ঝাঁঝালো হয়ে বললো,
-তাহলে আপনি দোলন আপুকে ফেরাচ্ছেন না।তাইতো?
থতমত খেয়ে গেলো মাহমুদ।চোখ-মুখ শক্ত করে তাকিয়ে রইলো জিন্নাতের দিকে।বললো,
-বলবো।
-কবে বলবেন?
জিন্নাতের মাপাজোখা প্রশ্ন।মাহমুদ বিব্রত হয়ে তাকিয়ে রইলো।নিচু আওয়াজে বললো,
-তুই যাওয়ার দু-তিন দিন পর।
ঘোর আপত্তি জিন্নাতের।বললো,
-উঁহু।পরিস্কার করে বলুন।দুদিন না তিন দিন?
-দুদিন।
-আমি কি করে বুঝবো আপনি একথা বলেছেন?
দাঁতে দাঁত চেপে মাহমুদ তাকিয়ে রইলো।বললো,
-ভিডিও করে পাঠাতে হবে?
-উহু না না।আজকাল এডিট -ফেডিট করা যায় অনেক।আপনি আমাকে কল দিবেন।কি বলছে, তারা কি বলছে এসব আগা টু গোড়া সব শোনাবেন।মনে থাকবে?
হুট করেই স্বাধীন জীবনের এমন পরাধীন ছাঁপ মেনে নিতে অসুবিধে হচ্ছে মাহমুদের।হাটুর বয়সী মেয়ে,বুক সমান হবে কি-না সন্দেহ-সেই মেয়ের কথার ওজন,শাসনের ধার দেখলে পৃথিবীর মায়া ভুলে যেতে ইচ্ছে করে।মনে চায়, এক হাত দিয়ে এক চল্লিশ কেজির দলাটাকে তুলে টুপ করে মোল্লাবাড়ির দোতলার ছাদ থেকে নিচে ফেলে দিতে।কিন্তু তা সে পারে না।ফলস্বরূপ, দাঁতে দাঁত চেপে,চোখ-মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বললো,
-আচ্ছা!
চলমান......