ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 25

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৫

➤
গোধূলি লগ্ন!দূর আকাশের পশ্চিম অংশ রক্তিম বর্নের আভায় ছেঁয়ে গেছে।সূর্য তখন প্রায় ডুবু ডুবু।কিঞ্চিৎ রোদ বালিকার আবরণ ধরণীতে পড়লেও তাতে নেই কোনো তেজ এবং তপ্ততা।মিইয়ে পড়া তেজহীন সূর্যের মতোই ম্লান হয়ে উঠেছে মাহমুদ আহমেদের মন।শরীর যেনো দিন দিন অসার হয়ে পড়েছে।গুরুত্বপূর্ণ জৈব উপাদানের অনুপস্থিতিতে যেমন উদ্ভিদ নেতিয়ে পড়ে, ঠিক তেমন ভাবেই সার-সঙ্গা হীন চলছে ফিরছে সে।ঠিক মতো খাওয়া নেই,দাওয়া নেই,নাওয়া নেই,কারো সাথে কথা ও বলে না।চুপচাপ পড়ে থাকে পাটাতনের ওই একাকী ঘরে।কখনো মাঝরাতে শোনা যায় তার ফিসফিস আলোচনা,তবে সেদিকে নজর দেয় না কেউই।

আহমেদ বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাহমুদের।সান বাঁধানো ঘাটের একপাশে নিরব চিত্তে বসে আছে সে।দৃষ্টি তার জলের দিকে স্থির এবং স্থবির। মাঝেমধ্যে ক্ষুদ্র আকৃতির ঢিল ছুঁড়ছে নিশ্চল জলের উপর।পঞ্চম বারের মতো ফোন হাতে নিলো মাহমুদ।কল লাগালো জিন্নাতের নম্বরে।পূর্বের মতোই হয়তো এবারেও রিং পড়তে পড়তে কল কেটে যাবে।কিন্তু তা ঘটলো না।লাস্ট রিং পড়তেই রিসিভড হলো।ভেসে এলো মিষ্টি,সুরেলা এক কিশোরীর কন্ঠ।হৃদয় শান্ত হয়ে এলো মাহমুদের।মরুর বুকে একটুখানি বৃষ্টির ছোঁয়ার মতোই তৃপ্তিদায়ক।তারপরেও কন্ঠে নমনীয়তা এলো না।রুক্ষস্বরে ধমক মেরে বললো,

-ছিলি কোথায় তুই?এ নিয়ে এগারোটা কল করেছি।

মাহমুদ রেগে গেছে।বুঝতে পেরেই ধমক টা আর গায়ে মাখালো না জিন্নাত।ছোট্ট করে ফিসফিসিয়ে বললো,

-ছাদে গেছিলাম, কাপড় আনতে।

মাহমুদ নিরব হয়ে শুনলো।জিন্নাতের থেকে কিছু শোনার আশায় মনযোগ দিলো ফোনের ওপ্রান্তে।ফোনটাকে কানের সাথে চেপে ধরে ঢিল ছুঁড়তে লাগলো পুকুরের মাঝখান টাতে।কিন্তু তার ভাবনা ব্যর্থ হলো।জিন্নাত তেমন কিছুই বললো না।এই তো দুপুরের পরপরই কথা হয়েছে তাদের।কেমন আছে,খেয়েছে কি-না,শরীর ঠিক আছে কি-না,এ ধরণের যাবতীয় কথাপকোথন তখনই সমাপ্ত হয়েছে।তাই কিছুই ভেবে পেলো না অষ্টাদশী। শুধু প্রশ্ন করলো,

-এতোগুলো ফোন কেনো দিয়েছিলেন?কিছু বলবেন?

প্রশ্নটাতে রাগ করার কথা থাকলেও মাহমুদের সে অনুভূতি হলো না।কোনো উত্তর না দিয়েই কেটে দিলো ফোন।হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিও কল করলো।কেটে দিলো জিন্নাত।পরক্ষণেই নিজ থেকে অডিও কল দিলো।মাহমুদ বিরক্ত হলো।ধমকের সুরে বললো,

-ফোন কাটছিস কেন?

-ভিডিও কল করছেন কেন?এভাবেই কথা বলুন।

মানলো না মাহমুদ।ক্ষ্যাপাটে স্বরে বললো,

-ফোন দিচ্ছি,এক্ষুণি রিসিভড করবি।

-কিন্তু কেনো?

-তোকে দেখবো।

গম্ভীর পুরুষটা গমগমে স্বরে শব্দ দুটো বললেও সেটা ভীষণ আদুরে ঠেকলো জিন্নাতের কাছে।বাচ্চাদের মতো আবদার।
বললো,

-বাব্বাহ!এতো প্রেম?মাত্র তো চারদিন হলো।এরমধ্যে প্রতি ঘন্টায় কথা বলি।তাও দেখতে হবে?

-ফোন ধর।

আর দ্বিমত করলো না । নিজে থেকেই কল করলো।রিসিভড করে নিদ্রাহীন,রক্তিম চোখজোড়া নিয়ে তাকিয়ে রইলো মাহমুদ।জিন্নাত এলোমেলো প্রিয়পুরুষ কে দেখে থমকে গেলো।আর্তনাদ করে বললো,

-একি হাল করেছেন নিজের?চুল গুলো এমন উশকো-খুশকো কেনো মাহমুদ ভাই?আঁচড়ান না?

মাহমুদ ওভাবেই চেয়ে রইলো।কিছুক্ষণ পর দুষ্টুমি করে বললো,

-তুই আঁচড়ে দিয়ে যা।

স্ক্রিনের সামনে থেকে সরে গেলো জিন্নাত।নিঃশব্দে হেসে আবারো ফোনের সামনে দাঁড়ালো।পুণরায় শাসনের সুরে বললো,

-দাঁড়ি-গোঁফের এই অবস্থা কেনো?শুনুন,এমন বাউল সাজলে আমার বাপ আপনাকে ক্ষুনাক্ষরেও পছন্দ করবে না।সন্ধ্যার পরেই সেলুনে যাবেন।চুল-দাঁড়ি ছেটে আসবেন।

মাহমুদ উত্তর দিলো না।শুধু গোয়েন্দা নজরে তাকিয়ে রইলো।এরপর কপালের মাঝখান টাতে কয়েকটা ভাঁজ ফেলে চিন্তিত কন্ঠে বলল,

-তুই কি ঢাকায় গিয়ে ফর্সা হয়ে গেছিস?

চোখ-মুখ কুঁচকে তাকিয়ে রইলো জিন্নাত।পরপরই কিছু ভেবে মাহমুদ বলে উঠলো,

-সমস্যা নাই।গ্রামে আসলে তোকে রোদে পুড়িয়ে ধান শুকাবো,গোয়ালঘর পরিস্কার করাবো,ঘুটে দেওয়াবো,মাটির চুলায় রান্না করাবো;দেখবি এক সপ্তাহের মধ্যে আমার সাথে পারফেক্ট ম্যাচিং হয়ে যাবে।

নাক ছিটকালো জিন্নাত।মুখে তেঁতো ভাব এনে বললো,

-ইঁয়াক!গোয়ালঘর পরিস্কার!এমনটা হলে আমি আর গ্রামেই যাবো না।এখানকার কোনো শহরের বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেবো।

মাহমুদ মৃদু হাসলো। সে জানে জিন্নাত তাকে রাগাতে চাইছে।

★
রাতের দ্বিতীয় প্রহরের সূচনালগ্ন।সামনের বারান্দায় মায়ের চৌকির উপর পা ঝুলিয়ে বসে আছেন মামুন।মাথা নিচু করে ব্যস্ত ভঙ্গিতে ডান পা নাড়াচ্ছেন।সম্মুখে চেয়ারে বসেছেন জামান এবং তার স্ত্রী।ঘরের দরজার সামনে খুটি ধরে দাঁড়িয়েছেন রেবেকা বেগম।মমতাজ বেগম তীর্যক চাহনিতে সেদিকে তাকাচ্ছেন।ক্ষণকাল বিলম্বিত করে চওড়া আওয়াজে মামুন রেবেকার উদ্দেশ্যে বললেন,

-তোমার কালামানিক কই?আর কতক্ষণ বইসা থাকমু।আইতে কও!

রেবেকা দ্রুত ভেতরে গেলো।সিঁড়ি দিয়ে ভাবুক মুখশ্রী নিয়ে নামছে মাহমুদ।মা কে দেখতেই ইশারা দিয়ে বললো,

-আসো।

মাশরুর মাত্র’ই বাইরে থেকে ফিরেছে।সকলকে সামনের ঘরে বসে থাকতে দেখে ভ্রুঁ কুঁচকালো।চিন্তিত কন্ঠ নিয়ে বাবার উদ্দেশ্যে বললো,

-কিছু কি হয়েছে?

মামুন আহমেদ বড় ছেলের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন।তাচ্ছিল্যের সুরে বললেন,

-কি জানি কি হইছে?আসুক তোমার ভাই।দরবার পাতছে কি বলার লাইগা, দেখি!বসো।

হাতে থাকা ব্যাগ টা মায়ের কাছে দিয়ে মাশরুর চৌকিতে বসলো।মমতাজ বেগম গদগদ হয়ে নাতির কাছে আসলেন।ঘাড়ে হাত রেখে পান খাওয়া লাল দাঁত এবং জিহ্বা খুলে হাসলেন।বললেন,

-কি আনছো দাদু?

মাশরুর মৃদু হাসলো।দাদীর হাত ধরে নিচু আওয়াজে বললো,

-পরে দেখাচ্ছি।

মাহমুদ মেঝো চাচার পাশ থেকে একটা চেয়ার টেনে নিলো।সকলের সম্মুখে রেখে মাঝামাঝি অবস্থানে বসলো।স্থির মুখশ্রী নিয়ে চাচার দিকে তাকিয়ে স্বাভাবিক কন্ঠে বলে উঠলো,

-জান্নাত আর দোলন দুজনেই পিঠাপিঠি। জান্নাতের বিয়ে শেষ,এবারে দোলনের টা দিয়ে দিলে ভালো হতো না, কাকা।

চোখ দুটো চকচক করে উঠলো ফাহমিদার।তার মেয়ে জামাই বিয়ের জন্য এতোটাই দিশেহারা হয়ে গেছে যে লাজ-লজ্জা ভুলে সবাইকে ডেকে দরবার পেতে বিয়ের কথা বলছে।জামান এবং মাহমুদ দুজন দুজনার দিকে চাইলো।পরক্ষণেই সমস্বরে হেসে উঠলো।মাহমুদ তাতে কিঞ্চিৎ বিরক্ত বোধ করলো।চাচার দিকে তাকাতেই সে হাসি থামালো।বললো,

-হ্যাঁ,তা তো দেবোই।কিন্তু এর মধ্যে তুই একটা ব্যাবসা ধরলে ভালো হইতো না?বেকার আর কতদিন থাকবি?বাপের কাছ থেইকা কি বউয়ের খরচ চাইতে পারবি?

এইই পয়েন্ট টুকুর জন্যই এতো অপেক্ষা। শোনা মাত্রই আর বিলম্ব না করে নড়েচড়ে বসলো।গলা ঝেড়ে সকলের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললো,

-দোলন,দোলা,জুহি কে আমি মিলির মতোই বোন ভাবি।তোমরা যা ভেবে রেখেছো তা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব না।এরপর যেন এসব কথা আমি কারোর মুখে না শুনি।ভালো ছেলে দেখে মেয়েকে বিয়ে দিয়ে দাও।আমাকে এসবে জড়াবে না।

নিজের কথাগুলো শেষ করেই ঘর থেকে বেরিয়ে গেলো মাহমুদ।সে স্বেচ্ছায় আগুনের ফুলকি ছিটিয়ে গেছে।একটু পরেই এই ফুলকি দাবানলের সৃষ্টি করবে।মাহমুদ নির্ঝঞ্ঝাট মানুষ।এসব দাবানলের মধ্যে থাকা তার পক্ষে সম্ভব না।ফলস্বরূপ, কোনো সাড়া না দিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে গেল বাড়ির বাইরে।

কিংকর্তব্যবিমুঢ় হয়ে তাকিয়ে রইলেন জামান।যেন টু শব্দটাও করতে পারছেন না।ফাহমিদা দিশেহারা হয়ে গেলেন।চেঁচিয়ে, পুরো ঘর কাঁপিয়ে বলে উঠলেন,

-এইডা কি কোনো খেলা?আমার মাইয়ার দূর্নাম বাইর করার ষড়যন্ত্র করছেন ভাইজান?এতো গুলা বছর আশা দিয়া রাখছেন,মাইয়ার বয়স এখন একুশে ছুঁইছে।আর এখন আপনার পোলা কয় বিয়া করবেনা।

রেবেকা অস্থির হয়ে উঠলেন।ফাহমিদা কে সান্ত্বনা দিতে ছুটে গেলেন পাশে।গায়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন,

-চুপ করো,আশেপাশের সবাই শুনবে।থামো,দেখতাছি আমরা।

গা ঝাড়া মেরে দুরে সরে গেলো ফাহমিদা।তেজ নিয়ে বললো,

-এইসব আলগা পিরিতির দরকার নাই। আমার মাইয়ার সর্বনাশ কইরা এখন আমারে তেল মারতে আইছেন।

চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন জামান।স্ত্রীকে ধমক দিয়ে বললেন,

-থামো,ঘরে লও।

হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মামুন।এভাবে সকল পরিকল্পনা ভেস্তে যাবে,সেটা তিনি কিছুতেই হতে দিতে পারেন না।এবারে যদি জামান রেগে গিয়ে মেয়ে অন্যকোথাও বিয়ে দিয়ে দেয়,তাহলে? তাহলে তো সকল জায়গা-জমি সেই ছেলের হয়ে যাবে।নাহ!এমনটা হতে দেওয়া যাবে না।দ্রুত এগিয়ে গেলো ভাইয়ের দিকে।সামনে গিয়ে বললো,

-মাথা ঠান্ডা কর।মাহমুদ হুট কইরা এমন কেন করতেছে আগে জিজ্ঞাস করি।দোলনের বিয়া মাহমুদের লগেই হইবে,তুই চিন্তা করিস না।

মানলেন না জামান।অন্যদিকে তাকিয়ে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন,

-তার দরকার নাই ভাইজান।যেইখানে পোলা নিজেই রাজি না,সেই খানে আমি আমার মাইয়া বিয়া দিমু না।ভুলডা আমার’ই।বড় ভাইজান’ই ঠিক আছিলো।

কথা শেষ করে স্ত্রীকে নিয়ে গটগট পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে।মামুন আহমেদ বারংবার ডাকলেও পিছু ফিরে তাকালেন না পর্যন্ত।রেগেমেগে চৌকাঠে লাথি মারলেন তিনি। এরপর স্ত্রীয়ের দিকে তাকিয়ে বিশ্রী কন্ঠে বললেন,

-তোর পোলারে বুঝা,এই বিয়া না করলে তোরেও তালাক দিমু আমি।

সম্বিৎ হারিয়ে ফেলেছিলেন মামুন।খেয়াল’ই করেনি পাশে থাকা বড় ছেলেকে।রেগে গেলো মাশরুর।চোখ-মুখ শক্ত করে বাবার সামনে এগিয়ে এলো।বললো,

-আপনি আম্মার সাথে এইভাবে ব্যবহার করতে পারেন না,আব্বা।বিয়ে আপনার ছেলে করবে না,পারলে তাকে কিছু বলে দেখান।আম্মারে ঝাড়েন কেনো শুধু শুধু।সকালে ঢাকা যাবো,দ্বিতীয় বার আম্মারে কিছু বলছেন-এই কথা যেনো আমার কানে না আসে?

এরপর রেবেকার হাত ধরে ঢুকে পড়লো ভেতর ঘরে।রেবেকার চোখ ভর্তি অশ্রু।স্বামীর শাসানো কথায় কেঁপে উঠেছিলেন।এরইমধ্যে ছেলের আক্রোশ দেখে একটু সাহস পেলেন।তারপরেও সেটা প্রকাশ করলেন না।বরং উলটো ধমক মারলেন মাশরুরকে।বললেন,

-তুই এইভাবে তোর আব্বার লগে কথা কইলি ক্যান?ওনার যা ইচ্ছা আমারে কইবে, কিন্তু তুই কেনো চোখ তুইলা কথা কইবি?তোরে কি এই শিক্ষা দিসি?

ভেতর ঘরের খাটে মাকে বসালো। তার পায়ের কাছে একটা মড়া টেনে সেখানে বসলো মাশরুর।মাথাটা কোলের উপর দিয়ে আফসোস করে বলে উঠলো,

-চোখ তুলে কথা বলতে পারি না বলেই তো আজ এতটা বিষাদ।মুখ খুলে কাউকে অনুভূতির কথা জানাতে পারি না বলেই আমি ঘৃণ্য। আসলে আমার এতটা ভদ্র হওয়া উচিত ছিলো না আম্মা।মাহমুদের মতো অভদ্র হলে এতোটা দুঃখ থাকতো না।আমার জায়গায় আজ মাহমুদ থাকলে কখনোই আব্বা তোমাকে এসব বলার সাহস পেতো না।কারন সে জানে মাহমুদ অভদ্র,সম্মান করবে না,তুলকালাম বাঁধাবে।অথচ আমাকে দেখো,গণ্য’ই করলো না।আজ আমার জায়গায় এই কথা গুলো মাহমুদ বললে তুমিও আমাকে ধমকাতে না।বলতে, ‘ছেলেটা তো এমনই।রাগ বেশি,কাউকে মানে না।’মাহমুদের বেলায় শিক্ষার কথা ওঠাতে না।আচ্ছা আম্মা,তুমিই বলো - আমি ভদ্র,শিক্ষিত,আমার একটা ব্রাইট ফিউচার আছে,দেখতে সুদর্শন,ডাক্তার ; তারপরেও একটা এতোটুকু মেয়ে আমাকে রিজেক্ট করে দিলো।আমি কি ওর যোগ্য না?আচ্ছা,কাকা কীভাবে পারলো?আমাকে তার মেয়ের জামাই হিসাবে মানতে এতো আপত্তি কেনো?আমার চেয়েও কি যোগ্য কারো সাথে মেয়ে বিয়ে দেবে ওরা?

ছেলের ভেতরকার আর্তনাদ আজ যেনো চোখে ফুঁটে উঠেছে।রেবেকা সহ্য করতে পারলেন না।ক্ষেপে গিয়ে বললেন,

-ওই মেয়ে তোর যোগ্য না।দেখবো কোন রাজপুত্র পায়।

মাশরুর সন্তুষ্ট হলো না।পুণরায় আহত ব্যাঘ্রের মতো আর্তনাদ করে বললো,

-ভুল তো তোমরা করেছো।আমাকে না জানিয়েই সম্বন্ধ নিয়ে গেলে জান্নাতের জন্য।যদি এই ভুলটা না করতা তাহলে হয়তো ওরা আর আপত্তি জানাতো না।আম্মা,আমার কি দোষ বলো?ভালো কাউরে লাগতেই পারে।তারে বিয়ে করতে চাওয়াটাও আমার অপরাধ না।তাও কেনো আমারে ঘৃণা করে?

থেমে আকুতি মিশ্রিত গলায় বললো,

আম্মা,আম্মা তুমি রকিবুল কাকার কাছে যাও না।গিয়া একটু বুঝাও।আমি তো অযোগ্য না ওদের মেয়ের।যদি গ্রামে থাকতে সমস্যা হয়,তাহলে আমি ওরে ঢাকা নিয়া যাবো।ভালো দেখে ফ্লাট রাখবো।একটু বুঝাও না।

চলবে?

নোটবার্তা :গল্পের পাঠক অনেক।তবে রেসপন্স করতে যত্ত সমস্যা।তাই সিদ্ধান্ত নিয়েছি - যতক্ষণ পর্যন্ত পর্বে 1k রিয়াক্ট না আসবে ততক্ষণে আর তার পরবর্তী পর্ব টা দেবো না।এটা ধারাবাহিক ভাবেই চলতে থাকবে আজকের পর্ব থেকে।২ দিন লাগুক বা ২ ঘন্টা -1k হওয়া মাত্রই পরবর্তী পর্ব পাবেন।তবে কমেন্টস সম্পুর্ণ আপনার মর্জিমতো।খুশি হলে করুন,নইলে না।

(পেইজের সমস্যা চলমান।এডমিন আইডি থেকে লগইন হলেও আমার আইডি থেকে সমস্যা হচ্ছে।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন