#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৬
➤
কাঠের শক্ত দরজা।ভেতর থেকে খিল এবং ছিটকিনি দুটোই বন্ধ করা।রাত দুটোর সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভয়ে জমে গেলো ফাহমিদা।কাঁপা হাতে আরো কয়েকবার দরজা ধাক্কালেন।কিন্তু কোনো সাড়াশব্দ এলো না।খুললোও না দরজা।দোলা হেঁচকি তুলে কাঁদছে।নেতিবাচক ঘটনা গুলো ক্রমশই চোখের সামনে ভেসে উঠছে।বাবা-মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে সামলে নেওয়ার চেষ্টা করলো।জামান আহমেদ ফ্যাকাসে মুখশ্রী নিয়ে মেয়ে কে আরো কয়েকবার ডাকলেন। বোঝালেন,
-দোলন, দুয়ার খোল।কিসের চিন্তা মা?ওর থেকে হাজার গুণ ভালো,শিক্ষিত পোলার লগে তোর বিয়া দিমু।এমনেও নেশাখোর,বেকার,মেজাজ এইসব দেইখা আমি শুরুতেই হিমশিম খাইছিলাম।যা হয় ভালোর লাইগা ই হয়।তুই দুয়ার টা খোল।
অনর্গল এভাবেই জামান এবং ফাহমিদা মেয়েকে বোঝাতে লাগলেন দরজার বাইরে দাঁড়িয়ে।কিন্তু এক বারের জন্যেও কোনো সাড়াশব্দ আসে নি।ঘরের ভেতর দিকে কোনো জানালাও নেই,যেখান থেকে ভেতরে থাকা মেয়েকে দেখা যাবে।তবে বাইরে থেকে আলো আসার জন্য অপর পাশে জানালা আছে।ফাহমিদা চমকে ছোট মেয়ের দিকে তাকালেন।ফিসফিস করে বললেন,
-যা তো,ওই পাশের জানালা দিয়া দেখ তো কি করে?
মায়ের কথা শোনা মাত্রই ঘরের বাইরে ছুটলো দোলা।পরিত্যক্ত কর্দমময় জায়গা টুকু পেরিয়ে পা রাখলো মাটির পিরা’র উপর।ঘর ছাড়িয়েও বাড়ন্ত খানিকটা মাটির স্তরকে পেরিয়ে এগিয়ে গেলো জানলার কাছে।উঁকি মারার চেষ্টা করতে গিয়েই আশাহত হলো।জানালা ভেতর থেকে বন্ধ করা।হতাশ হয়ে নিচু আওয়াজে বললো,
-আপু,দরজা খোল।আব্বা-মা কিন্তু রেগে যাবে।
বরাবরের মতো এবারেও ভেতরটা নিশ্চুপ।ভয় পেয়ে কান্না করে দিলো দোলা।অনুরোধের সুরে বললো,
-মা কাঁনতেছে,তুই দরজা খোল।
মাঝরাতে এমন হু হু স্বরে কান্নার আওয়াজ কানে গেলো মিলির।দ্রুত বিছানা ছেড়ে উঠে এগিয়ে আসলো জানালার কাছে।কপাট খুলে তাকাতেই চোখে পড়লো দোলাকে।জিজ্ঞেস করলো,
-কি হইছে?
মিলিকে দেখে কান্না আরো গাঢ় হলো দোলার।ঠোঁট ভেঙে বললো,
-দোলন আপু এক ঘন্টা আগে দরজা আটকাইছে।এখনো খোলে না,কোনো কথাও বলে না।
চমকে উঠলো মিলি।দ্রুত পা বাড়ালো মায়ের ঘরের দিকে।দোলা ঘরে ফিরে এলো।ফাহমিদা কে জানালা বন্ধের কথা বলতেই সে হাউমাউ করে কেঁদে উঠলো।দ্রুতপায়ে ছুটলো পাটাতনে।পা এগোচ্ছে না যেন।কয়েক সিঁড়ি বেয়ে উঠতেই ধপ করে পড়ে গেলো।সাথে সাথে শক্ত হাতে মইটাকে ধরে বসলো।পায়ের নাজুক নলার উপর আঘাত পেয়েছে শক্ত কাঠের।উপরের নরম চামড়া থেতলে ভেতর থেকে রক্তরস বের হচ্ছে।তবুও সেদিকে নজর দিলেন না তিনি।ছুটে গেলেন মেয়ের ঘরের সোঁজা পাটাতনের কাছে।পা ভাঁজ করে উবু হয়ে বসে মাথা ঝুঁকে তাকালেন তক্তার ফাঁক দিয়ে।সাথে সাথেই আর্তনাদ করে উঠলেন।চিৎকার ছেড়ে দিয়ে বললেন,
-দোলনের বাপ,দুয়ার ভাঙ্গো।
কানটা ঝিঁ ঝিঁ করে উঠলো জামানের।‘দুয়ার ভাঙ্গো’ - কথাটার সারমর্ম বুঝতেই হাত-পা অবশ হয়ে এলো।তারপরেও ভর হীন শরীর টা দিয়ে দু-তিন বার ধাক্কা দিলো শক্ত কাঠের দরজার উপর।মিলির কথা শুনে ইতোমধ্যে মামুন, রেবেকা এসে পড়েছে।
মাঝরাতে এমন হইচই শুনেই কান খাড়া করে বসে ছিলো মাহমুদ।ঘন্টা খানেক পূর্বেই সে ফিরেছে।রেবেকা বেগম ছেলের দিকে তাকায় নি পর্যন্ত।বিনাপ্রশ্নেই দরজা খুলে দিয়ে সে চলে গেছিলো ঘুমাতে।তখন বাড়ির সকলেই ঘুমের ঘোরে।ভেবেই গা ছাড়া ভাব নিয়ে পাটাতনে উঠে পড়েছিলো সে।
তার অমতের কথা শুনে দোলন যে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে এ ব্যাপারে কিঞ্চিৎ সন্দেহ ছিলো।আর সেই সন্দেহ গাঢ় হলো ফাহমিদা শেষের চিৎকারে।দ্রুতপায়ে পাটাতন থেকে নেমে চাচার ঘরে এলো।মামুন এবং জামান তখনো দরজা ধাক্কাচ্ছে।মাহমুদ দ্রুতপায়ে সেখানে গেলো।দরজা প্রায় অনেকটা নড়ে গেছে।আর দু -এক টা বলশালী ধাক্কা পেলেই খুলে যাবে।কিঞ্চিৎ দেরী করলো না সে।সবাইকে সরিয়ে পরপর দুটো লাথি মারতেই খুলে এলো।ঠেলে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে গেলো সবাই।
পাটাতনের শক্ত একটা খুটির সাথে ওড়না বাঁধা।আর তাতেই ঝুলে আছে দোলন।হাত-পা দুটো ছটফট করছে।চোখের ঢ্যালা যেন বেরিয়ে আসার উপক্রম। মাহমুদ এক লাফে জুতোসহ বিছানায় উঠলো।দোলনের ছটফট করতে থাকা শরীরটাকে টেনে নিজের দিকে ধরলো।মিলি ছুটে এলো বটি নিয়ে।মাহমুদ অন্য হাতে শক্ত ওড়না টা কাটতেই বাঁধা দিলো দোলন।সে মরবে।ক্রমশ ছটফট করতে লাগলো মাহমুদের থেকে ছাড়া পাওয়ার।কিন্তু পুরুষালি বলের সামনে নুয়ে পড়া শরীর টা আর পারলো না।দ্রুত কোলে তুলে নিলো মাহমুদ।ওড়নার ফাঁস প্রায় গলায় বসে গেছে।নুইয়ে পড়লো দোলন।গলা দিয়ে কথা তো দূর ঢেকুর ও তুলতে পারছে না।গলা টা ভীষণ জ্বলছে। ব্যথায়,যন্ত্রণায়,প্রেমাসুখে জর্জরিত হয়ে সকল লাজলজ্জা ভুলে দুহাত দিয়ে আঁকড়ে ধরলো মাহমুদকে।থমকে পায়ের কদম থামিয়ে দিয়েও পরক্ষণেই আবার এগিয়ে গেলো।সামনের বারান্দার খোলামালা, বাতাসপূর্ণ খাটের উপর শুইয়ে সরে আসতে চাইলো।কিন্তু পারলো না।তাকে ঝাপটে ধরে জোরপূর্বক বুকের মধ্যে ঢূকে যেতে চাইলো যেন।মাহমুদ চারপাশে তাকিয়ে সকলকে একবার দেখে নিলো। সাথে সাথেই স্বজোরে হাত দুটোকে ছাড়িয়ে সরে এলো দূরে।মেয়ের কাছে ছুটে গিয়ে তাকে বুকের মধ্যে আঁকড়ে ধরলো ফাহমিদা।মাশরুর গম্ভীর চিত্তে ঘরে প্রবেশ করলো।তাকে দেখতেই জায়গা করে দিলো বসার।চিন্তিত ভঙ্গিতে দোলনকে খুটিয়ে খুটিয়ে দেখলো।গলায় জরজেট এর ওড়নাটা থেতলে দিয়েছে চামড়া।মোটা হয়ে ফুলে কালচে আকার ধারণ করেছে জায়গা টা।ঢোক গিলতে কষ্ট হয় কি-না জিজ্ঞেস করে দোলার দিকে চাইলো।বললো,
-খাবার পানি নিয়ে আয়।সাথে চায়ের চামচ আনবি।
ছুটে গেলো দোলা।মাহমুদের কথা অনুযায়ী পানি আনলো।পাশে দাঁড়াতেই পরবর্তী নির্দেশনা পেল।সাথে সাথেই বোনের পাশে উঠে চায়ের চামচে সামান্য পানি তুলে থেমে থেমে মুখে দিতে লাগলো।প্রথম প্রথম কয়েক চামচ পানি গিলতে পারলো না দোলন।ঠোঁটের কোণ বেয়ে গালে গড়িয়ে পড়লো।এরপর অল্প অল্প করে মুখে নিয়ে গলা ভিজাতে লাগলো।
মাশরুর নোটপ্যাডে প্রেসক্রিপশন লিখতে লাগলো।গলার দাগ মোছার জন্য মলম,ব্যাথার ওষুধ এবং পরবর্তীতে যেনো যন্ত্রণায় জ্বর না ওঠে সেজন্য জ্বরের ওষুধ টাও লিখলো।এতো রাতে দোকান খোলা পাওয়া অসম্ভব।ফলস্বরূপ, নিজের ব্যাগে থাকা ব্যথার এবং জ্বরের ওষুধ বের করলো।দোলন গিলতে পারছে না।শেষে বাঁধ্য হয়ে চামচে রেখে পানির সাহায্যে গুললো।এরপর পূর্বের ন্যায় খাওয়াতে লাগলো।
সারা রাতে মেয়ের পাশ থেকে নড়লো না কেউ।রেবেকা ও বসে রইলো ফাহমিদার সাথে।মিলি নিজেও থেকে গেলো।তবে ঘরে ফিরে ঘুমালেন মামুন আহমেদ।চিন্তায় তার মাথা ভার হয়ে গেছে।নাহ!এতোবড় একটা ঘটনা ঘটার পরেও জামান থেমে থাকবে না।বরং মেয়ের শোক ভোলানোর জন্য অতিদ্রুত বিয়ে দিতে চাইবে।কিন্তু সম্পত্তি?এটা তো হাত-ছাড়া করা যাবে না।চিন্তায় বালিশের সাথে মাথা দিয়ে চোখ দুটো বুজে রইলেন মামুন।কিভাবে জমি নিজের নামে করা যায় সেই ভাবনায় মত্ত সে।
ফজরের আজান দিয়েছে কিছুক্ষণ পূর্বেই।দোলন ঘুমিয়েছে।তার পাশেই শুয়ে পড়েছে মিলি এবং দোলা।ফাহমিদা এবং রেবেকা কিছুক্ষণ পূর্বেই উঠে পড়েছে নামাজের জন্য।মাহমুদ ত্রস্ত পায়ে ঘরে ঢুকলো।সকালের নিস্তব্ধ,ঠান্ডা পরিবেশ টা তে সে আরামে ঘুমাতে পারছে না এই উদ্ভট পাগলের জন্য।একে না বোঝালে বিয়ে তো দূর,জেলে গিয়ে বসে থাকতে হবে তাকে।যেকোনো সময় মরতে পারে সে।
মাহমুদ বিছানার সামনে দাঁড়িয়ে গম্ভীর কন্ঠে মিলিকে ডাকলো।নির্ঘুম চোখ দুটো মাত্রই ঘুমের রাজ্যে পা দিয়েছিলো।ভাইয়ের কর্কশ কন্ঠ শুনতেই ধড়ফড়িয়ে বসলো সে।মাহমুদ কপাল কুঁচকে বোনের দিকে তাকিয়ে আদেশ দিলো,
-দোলা কে নিয়ে ঘরে গিয়ে ঘুমা।আমার ওর সাথে কথা আছে।
টেনে তুললো দোলাকে।মাহমুদকে সামনে দেখতেই হকচকিয়ে যায় দোলা।মিলির দিকে তাকাতেই সে ইশারা দিলো।সাথে সাথে বিছানা ছেড়ে নিচে নামলো দুজন।খাটের নড় চড় শব্দে ঘুম ভেঙে গেলো দোলনের।সে চোখ খুললো।অশ্রুসিক্ত ফোলা চোখ দুটো দিয়ে তাকাতেই দৃষ্টি পড়লো মাহমুদের দিকে।ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো কৃষ্ণদেহী পুরুষটার দিকে।মাহমুদ তার পাশে বসলো।গম্ভীর গলায় বললো,
-একটা ছেলে,যে কি-না তোকে নিজের বোনের মতো দেখে বলে অবজ্ঞা করে বিয়ে ভেঙে দিয়েছে,আর তুই কি-না তাকে বিয়ে করার জন্য গলায় দড়ি দিয়েছিস।লজ্জা করে না?
দোলন কেঁপে উঠলো।চোখ দুটো ভরে এলো।গলার স্বর বেরোচ্ছে না তার।তারপরেও ছোট্ট করে বললো,
-আপনি আমায় কেনো ঠকালেন?
মাহমুদ চোয়াল শক্ত করলো।রুক্ষস্বরে বললো,
-ঠকিয়েছি মানে?তোর সাথে কি আমি প্রেম করেছি?নাকি কোনোদিন বলেছি তোকে বিয়ে করবো?
চোখদুটো বন্ধ করে নিজের কান্না আটকালো দোলন।মাহমুদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বললো,
-তাহলে কি জিন্নাতের সাথে প্রেম করেন?
মাহমুদ চমকে তাকালো।গমগমে কন্ঠে বললো,
-কে বলেছে?
-মিলি।
কন্ঠে কাঠিন্যতা এনে মাহমুদ বললো,
-জানিসই যখন,তাহলে এসব নাটক করলি কেনো?
-মিলি আরো আগেই সাবধান করেছিলো।আমি বিশ্বাস করি নি।ওকে ভালোবেসে কি লাভ হবে মাহমুদ ভাই?রকিবুল কাকা তো জিন্নাত কে কখনোই আপনার মতো একটা ছেলের হাতে তুলে দিবে না।
মাহমুদ মৃদু হাসলো।বললো,
-কেনো?আমি কি খারাপ ছেলে?
সায় জানালো দোলন।বললো,
-অনেক!
-তাহলে তুই কেনো খারাপ ছেলেকে বিয়ে করবি।হাজারটা ভালো ছেলে আছে।সেদিকে চোখ দে।
দোলন ঢুকরে কেঁদে উঠলো।বললো,
-আপনি এত্তো বেইমান! কি করে পারলেন এমন বিশ্বাসঘাতক হতে?ভেবেছিলেন,ঘরে তো একটা বান্দী আছেই,যে কিনা আপনার অপেক্ষায় থাকবে।কিন্তু যখন দেখলেন বাইরে আপনার খোঁজ রাখার মানুষ জুটেছে, তখনই বান্দী টাকে লাত্থি মেরে ফেলে দিলেন।বুক কাপলো না একবার?আজ কতগুলো বছর ধরে জানেন,আপনার আর আমার বিয়ে।কই তখন তো বললেন না, আপনি আমায় বোন হিসেবে দেখেন।তখন তো জিন্নাত ছিলো না।এখন তাকে পেয়ে আমায় ঠকাতে এক সেকেন্ড ও সময় নিলেন না।মাহমুদ ভাই,জিন্নাত কে কি খুব ভালোবাসেন?
মাহমুদ অন্য দিকে তাকালো।রুক্ষস্বরে বললো,
-তোর বাপ আমাকে জানিয়েছিলো নাকি যে আমি বারণ করতে আসবো?এসব ন্যাকামি বাদ দিয়ে বিয়ে কর।দুদিন পর সব ভুলে যাবি।তখন মাহমুদ ভাই কে চিনবিও না।
-আপনি খুব পাষাণ।জিন্নাতের জন্য আজ আমায় এভাবে ছুঁড়ে মারলেন না?একদিন এর থেকেও বাজেভাবে জিন্নাত আপনাকে ছুড়ে মারবে।আমার অন্তর টা যেভাবে পুড়িয়েছেন, এর থেকেও হাজার গুণে দগ্ধ হবেন আপনি।মরতেও দেন নি আমায়,জ্বালানোর জন্য।একদিন আপনার অবস্থা এর থেকেও খারাপ হবে।আপনি মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না।
মাহমুদ হাসলো।বললো,
-অভিশাপ দিচ্ছিস?
দোলন তাকালো না।মাহমুদ আবারো হেসে উঠলো।বললো,
-এতটুকুতেই হাপিয়ে গেলি?আরেকটু অভিশাপ দে।
-আপনার ক্ষমতা নেই তা সহ্য করার।যান এখান থেকে।
কন্ঠে কাঠিন্যতা ফুঁটিয়ে কথাগুলো বললো জিন্নাত।মাহমুদ উঠে দাঁড়ালো।দোলনের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিলো।বললো,
-সরকারি চাকরিওয়ালা পাত্র খুঁজছি।তোকে বিয়ে দেবো।তবে হ্যাঁ, জামাইয়ের মোটা অংকের বেতনের একাংশ প্রতি মাসে আমায় পাঠাবি।বেকার তো,অন্তত সিগারেটের খরচ টা দিস।
বলেই হেসে উঠলো মাহমুদ। দোলন গা ঝাড়া মেরে চেঁচিয়ে বললো,
-আল্লাহর দোহাই লাগে।যান এইখান থেকে।
চলবে?