ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 27

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৭

-“দোলন আপু নাকি সুইসাইড করার চেষ্টা করেছিলো?”

জিন্নাতের কন্ঠে গম্ভীরতা।সেখানে নেই কোনো আবেগ,অনুভূতি। যেনো বিশাল শোকে নিমজ্জিত হয়ে আছে। মাহমুদ জিভ দিয়ে ঠোঁট ভেঁজালো।গমগমে কন্ঠে ছোট্ট করে বললো,

-“হু।”

-ওহহ!তারপর?

প্রশ্নটার ভেতরে স্পষ্ট হেয়ালির অস্তিত্ব পাওয়া যাচ্ছে।ভ্রুঁ কুঁচকে কথাটার অর্থ বোঝার চেষ্টা করলো মাহমুদ।নির্ঘুম রাত কেটেছে।মানসিক অশান্তি,বাড়ির ঝামেলা,দোলনকে নিয়ে চিন্তা সব মিলিয়ে মস্তিষ্কের মধ্যভাগে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে।মন চাইছে চোখ দুটো এক বার বন্ধ করে নিতে অনির্দিষ্ট কালের জন্য।ঘুমানোর পরম শান্তি’টা পাওয়ার জন্য মন ছটফট করছে।ঘুমিয়েও ছিলো সে।কিন্তু সফল হয় নি। চোখের পর্দায় যখনই নিদ্রারা হামাগুড়ি দিচ্ছিলো, তখনই কর্কশ শব্দে বেজে উঠেছিলো ফোন।মাহমুদ ক্লান্ত,পরিশ্রান্ত গলায় বললো,

-আর কি ঘটবে?দরজা ভেঙে বের করতে হয়েছে।মাশরুর ভাই দেখেছে,এখন মোটামুটি সুস্থ।

-ব্যাস!এতোটুকুই?আর কিচ্ছু ঘটে নি?

জিন্নাতের ত্যাড়া , হেয়ালি মাখানো শব্দগুলোর অর্থ জুড়তে পারলো না মাহমুদ।ধমকের সুরে বললো,

-এমন করছিস কেনো?আর কি ঘটবে?

চেঁচিয়ে উঠলো জিন্নাত।ক্ষ্যাপাটে স্বরে বললো,

-আরো অনেক কিছুই ঘটেছে মাহমুদ ভাই।সেগুলো শুধু আমাকে বলা যাবে না।তাই তো?আপনি শোকাহত হয়ে আপনার হবু বউকে জড়িয়ে ধরেছেন।কোলে নিয়ে বসে ছিলেন সারারাত।বাড়ির লোকেদের উপস্থিতিতে আদর-যত্ন টুকু করতে পারেন নি।সেজন্যই সারারাত নির্ঘুম থেকে যখন ফাঁক পেলেন ঢুকে পড়লেন তার কাছে।মিলি, দোলা কে ধমক মেরে সরিয়ে দিয়ে বউকে নিয়ে একান্তে সময় কাটালেন।ভালো কথা,করতেই পারেন।কিন্তু মাঝখানে আমাকে নিয়ে এমন খেলা খেলার কারন কি?জেদ?সেই শুরুর দিকের জেদ গুলোর বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন?মাহমুদ ভাই,আমাকে আর ফোন দিবেন না।আমাদের মধ্যে এ-কদিন কিছুই ছিলো না, জাস্ট কিছু খারাপ সময় ছাড়া।আপনাকে আর কেউ জোর করবে না মতের বিরুদ্ধে বিয়ে ভাঙার কথা বলার।আপনি আপনার মতোই থাকুন।

ক্ষোভে চোখ দুটো খিঁচিয়ে বন্ধ করে ফেললো মাহমুদ।কথা বলতেই ইচ্ছে হচ্ছে না।তারপরেও ধমকের সুরে বললো,

-আমার মাথা গরম করবি না।ঘুমাতে দে।

ঠোঁট কামড়ে শব্দহীন আর্তনাদ করে উঠলো জিন্নাত। বললো,

-হ্যাঁ, হ্যাঁ, ঘুমান।সারারাত জেগে বউয়ের সেবা করেছেন।ঘুম প্রয়োজন তো এখন।আমি কেনো বিরক্ত করবো?

কেঁটে গেলো ফোন।মাহমুদ ছুঁড়ে এক কোনায় ফেলে দিলো সেটাকে।মাথা টা যন্ত্রণা হচ্ছে খুব।তোষকের নিচ থেকে ঘুমের ওষুধ বের করলো।কতগুলো ট্যাবলেট খেয়ে শার্ট টাকে খুলে ছুড়ে মারলো নিচে।এরপর উবু হয়ে শুয়ে পড়লো হাত-পা ছড়িয়ে।ওষুধ না খেলে আজ কিছুতেই ঘুম আসবে না।বিরক্তিকর ঘটনা এবং শব্দ গুলো কানে বাজতে থাকবে অনবরত।

ইট-পাথরের দ্বারা নির্মিত জীবনহীন শহর।ধুলোবালি,কোলাহল পূর্ণ নগরের বিষাদময় পরিবেশ অসহ্য ঠেকছে গ্রামের মানুষদের কাছে।তবে মানুষ অভ্যাসের দাস।ধীরে ধীরে ঠিকই মানিয়ে নিতে পারবে এ যান্ত্রিক জীবন।উঁচু একটি ভবন।তার তৃতীয় তলায় বারান্দায় নিষ্পলক দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী।লোহার গ্রিল দুহাতে ধরে তাকিয়ে আছে কোলাহল পূর্ণ রাস্তার দিকে।মানুষ জন আসছে-যাচ্ছে,গাড়ি চলাচল করছে কিন্তু তার কোনো খেয়াল-ঠিকানা নেই।যান্ত্রিক মানবীর মতো দাঁড়িয়ে আছে একইভাবে।ডাগর ডাগর চোখদুটোতে অশ্রুরা স্থির হয়ে রয়েছে।যেনো সম্মতি ছাড়া নিচে গড়িয়ে পড়াও ঘোরতর অন্যায়।

সকাল কেটে বিকেল হয়েছে।বিকেল শেষে রাত ও পেরিয়েছে।তবে খোঁজ নেই সেই পাষাণ পুরুষের।না কোনো কল,আর নাতো কোনো মেসেজ এসেছে।জিন্নাত নিজেও নিরব।যেনো কোনো তাড়াই নেই প্রিয় পুরুষটার সাথে কথা বলার।ক্ষোভ,অভিমান, সন্দেহ ধীরে ধীরে দৃঢ় হচ্ছে।হয়তো মাহমুদ আহমেদ ভুলেই গেছে সম্পর্ক টা।তবে কি এখানেই সমাপ্তি?এতো ওয়াদা,এতো স্বপ্ন - সবই ঠুনকো?নাকি অষ্টাদশী এক আবেগী কিশোরীকে নিয়ে উন্মাদনায় মেতে ওঠার ছল।ইশশ!জিন্নাত এতোটা বোকা কেনো?

কিশোরী টানা চব্বিশ ঘন্টা অপেক্ষা করলো।তার পরক্ষণেই সকল উদ্দীপনা,আবেগ,অনুভূতি ত্যাগ করে খুলে ফেললো সিমকার্ড। চঞ্চলা মন আবারো সিমকার্ড অন করার বায়না ধরবে ভেবে তৎক্ষণাৎ ভেঙে ফেললো তা।হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে শুরু করে প্রতিটা সোশ্যাল প্লাটফর্ম থেকে ব্লক করলো তাকে।ফোন টাকে সুইচ অফ করে দিয়ে দিলো বড় বোনের হাতে।চোখে-মুখে কাঠিন্যতা মিশিয়ে বললো,

-অল্প কিছুদিন বাকি পরীক্ষার।তোমার কাছে রেখে দাও এটা।আমার কাছে থাকলে পড়ায় মনোযোগ পাই না।

জান্নাত অনুভূতি এলোমেলো করে ফেলছিলো।সে খুশি হবে, নাকি অবাক হবে কিছুই বুঝে উঠতে পারছিলো না।চঞ্চলা অষ্টাদশীর আদলে এমন গুরুগম্ভীর ছাপ মেনে নিতে বেগ পেতে হচ্ছে।আঠারো বছরের কিশোরীর মধ্যে আঠাশ বছরের এক পরিপূর্ণ যুবতীর আচরণ তাকে ক্রমশই বিস্মিত করে তুললো।

একইসাথে অনেক গুলো ঘুমের ওষুধ খাওয়ার প্রভাবে অচেতন হয়ে পড়ে রইলো মাহমুদ।সারাদিনে কেউ তাকে ডাকার সাহস না পেলেও রাতে রেবেকা চিন্তিত হয়ে পড়লেন।পাটাতনে উঠে বারংবার খাওয়ার জন্য ডাকতে লাগলেন।ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে ক্ষেপে গেলো মাহমুদ।ঘর-দোর ফাঁটিয়ে চিৎকার করে উঠলো।বললো,

-আমার খিদে পেলে আমি নিজে খেয়ে নেবো।দ্বিতীয়বার আর বিরক্ত করবে না। ঘুমাতে দাও।

ছেলে তার রেগে গেছে।ভয়ে রেবেকা আর ডাকে নি।তবে দশটার পড়ে খাবার বেরে দিয়ে এসেছিলো টেবিলের উপর।কিন্তু সকালে গিয়ে হতাশ হলেন।গরমের অতিরিক্ত তাপে ভাত নষ্ট হয়ে গেছে।মাহমুদ খায় নি।আহত হয়ে ছেলের বেঘোরে ঘুমানোর দৃশ্য দেখলেন।ছেলে যে তার নেশা-জাতীয় কিছু খেয়েছে তা দেখেই বুঝতে পারলেন।আচল গুঁজলেন মুখে।আজ বাবা শাসন করলে নিশ্চয়ই ছেলেটা এমন বখে যেতো না।

মাহমুদের ঘুম ভাঙলো ঠিক দুপুরের দিকে।কারেন্ট নেই।সূর্যের তাপ সরাসরি টিনের চালে পড়ছে।পাটাতন টা এই মুহুর্তে দগ্ধ চুল্লির মতো ঠেকছে।গরমে ঘেমে-নেয়ে একাকার হয়ে উঠে বসলো।ঘুম এখনো পরিপূর্ণ হয় নি।মাথা টা তাই ওজন হয়ে আছে।হাতে গামছা এবং লুঙ্গী নিয়ে পা বাড়ালো পুকুরের দিকে।গোসল করলে হয়তো ঘুম ভাঙবে।প্রায় দেড় দিন সে বেঘোরে ঘুমিয়েছে।গত দিন সকাল নয়টা থেকে আজ দুপুর দেড় টা পর্যন্ত।এর মধ্যে খাওয়া-নাওয়া কিছুই হয় নি।চোখ দুটো রক্তিম বর্ন ধারন করেছে।গোসল শেষ হতেই হাঁক ছাড়লো।মা’কে ডেকে দ্রুত খাওয়ার জন্য তাড়া দিলো।রেবেকা ছুটে এলেন।সকলের আগে ছেলেকে গরম গরম ভাত বেড়ে দিয়ে তবেই ছুটলেন অন্য কাজে।

__
ক্রমশ’ই উত্তেজিত হয়ে পড়ছে মাহমুদ।রাগে,ক্ষোভে ফোন টাকে ছুঁড়ে ফেললো মাটিতে।দাঁতে দাঁত চেপে বসে রইলো কিছুক্ষণ।জিন্নাত কে কিছুতেই নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে না।রাত বাজে এগারোটা।কিন্তু রাতের এই গভীরতা জিন্নাতের অনুপস্থিতি ঘোঁচাতে পারলো।চোখের কোনে ঘুমের ছিটেফোঁটা ও নেই।কিছু একটা ভেবেই ফোনটাকে আবারো কুড়িয়ে আনলো।কল লাগালো আসিফের নাম্বারে।

বউয়ের সাথে কথা বলছে আসিফ।এরইমধ্যে কল আসলো মাহমুদের।একবার...দুইবার...তিনবার।চিন্তিত হলো আসিফ।দ্রুত জান্নাতকে বুঝিয়ে বলে কেটে দিলো ফোন।এরপর মাহমুদকে কল করলো।রিসিভড করেই ঝাঁঝালো একটা গালি ছুঁড়ে মারলো মাহমুদ।আসিফ গায়ে মাখলো না।চিন্তিত কন্ঠে বললো,

-কি হয়েছে?এতো বার ফোন দিচ্ছিলি কেনো?

গর্জে উঠলো মাহমুদ।তেজী স্বরে বললো,

-তোর শালীরে বল আমার ফোন ধরতে।ও আমারে সব জায়গ দিয়া ব্লক করছে।সিম পর্যন্ত বন্ধ করে রাখছে।আসিফ, ওকে বোঝা।আমার মাথা গরম করলে কিন্তু তোর জন্য ভালো হবে না।

হতভম্ব হয়ে গেলো আসিফ।আহত স্বরে বললো,

-আমি আবার কি করলাম?

উত্তর দিলো না মাহমুদ।পুণরায় সাবধানী বার্তা ছুড়ে দিয়ে বললো,

-ওকে ফোন করে ফোন সুইচ অন করতে বল।

আসিফ হতাশ কন্ঠে বললো,

-জিন্নাতের ফোন জান্নাতের কাছে দিয়ে দিছে।আর বলছে,-সামনে পরিক্ষা,ওর ফোন ইউজ করবে না।সিম ও নাকি নেই ফোনে।কি হইছে তোদের মধ্যে?

বেশ কিছুক্ষণ চুপ রইলো মাহমুদ।এরপর স্বাভাবিক কন্ঠে বললো,

-আমি আসতেছি।গেটে দাঁড়া।

রাত এগারোটার সময় মায়ের প্রশ্নকে কোনোরকম তোয়াক্কা না করেই বাইক নিয়ে মোল্লা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আঁধারের বুক চিরে এগোতে লাগলো, শুধুমাত্র অষ্টাদশীর সাথে কথা বলার তৃষ্ণায়।আজকাল তার কন্ঠ টাও নিকোটিনের ধোঁয়ার থেকে বেশি প্রয়োজন।যেনো সময়মতো সেটা না পেলে বুক ফুলে ওঠে হাহাকারে,নিদ্রারা চোখে ধরা দেয় না।হৃদয় চিরে চৌচির হয়ে যায়।মোল্লা বাড়ির গেটের সামনে গাড়ি থামাতেই দেখা মিললো আসিফের।সে বসে আছে দাঁরোয়ানের টুলে।সেখানে বসেই ঝিমাচ্ছে ঘুমে।মাহমুদ’কে দেখতেই হুর মুড়িয়ে দাঁড়ালো।এলোমেলো,বিধ্বস্ত,বিষাদগ্রস্থ বন্ধুকে দেখে কপালে ভাঁজ পড়লো তার।কাঁধে হাত রেখে চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করলো,

-কি হয়েছে?

মাহমুদ টুলে বসলো।খুলে বললো যাবতীয় সব।ঘটনাগুলো শুনে চোখ কপালে উঠলো আসিফের।তড়িৎ গতিতে বললো,

-দোলন সুস্থ আছে?আবার পাগলামি করে বসবে না তো?

মাহমুদ মাথা নেড়ে বললো,“জানিনা।কিন্তু জিন্নাত এমন পাগলামি কি করে করতে পারে?ও আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না।সব জায়গা দিয়ে ব্লক করেছে।তুই কি বুঝতে পারছিস?

কি বলবে ভেবে পেলো না আসিফ।এতো প্যাঁচগোছের সাথে পরিচিত নয় সে।মেয়ে পছন্দ হয়েছে,সোজা বাড়িতে বলে বিয়ে করেছে।সোজাসাপটা ব্যাপার!কিন্তু মাহমুদের বেলায় তা আলাদা।ছেলেটা বহির্মুখী। যা করে সব খোলা বইয়ের মতো মেলে ধরে সবার সামনে।যেনো কাউকে পাত্তাই দেয় না।নেশা করা,মারামারি করা,বেকার -বাউন্ডুলে হয়ে ঘোরা কি কোনো গর্বের ব্যাপার?তাও সে এগুলো গলা উঁচিয়ে সকলের সামনে বসে স্বীকার করে।সোজা প্রস্তাবে কোনো পরিবার ই এমন পাত্রের কাছে মেয়ে বিয়ে দেবে না।

-হয়তো রেগে বলেছে।ঠিক হয়ে যাবে সব।দুটো দিন অপেক্ষা কর।

মুখ দিয়ে বিরক্তিকর ‘চ্যাহ’ শব্দ উচ্চারণ করলো মাহমুদ বললো,

-অলরেডি দুদিন শেষ। ও আমাকে ফোন দিবে না সেধে সেধে।তুই এক কাজ কর।জান্নাত কে কল করে বল তুই জিন্নাতের সাথে কথা বলবি।

সম্পুর্ন ভাবে দ্বিমত করলো আসিফ।বিরক্তিকর কন্ঠে বলে উঠলো,

-ধুর!এটা কোনো কথা হলো?বউ রেখে এখন শালীর সাথে কথা বলবো-কি ভাববে ও?

ধপ করে পায়ের উপর লাত্থি মারলো মাহমুদ।দাঁত চিবিয়ে বললো,

-তোকে কথা বলতে কে বলেছে?বলবো আমি।তুই শুধু যা বললাম তাই বলবি।আর যদি না করিস.....

- কি কি করবি তুই?

মাহমুদ অন্যদিকে চাইলো।রগচটা কন্ঠে বললো,

-আমি আমার বউয়ের সাথে কথা না বলতে পারলে তুই ও বলতে পারবি না।সোজা কথা!জান্নাত কে ফোন করে বলে দেব,‘এর আগে তুই তিন চারটা মেয়ের সাথে লিভিং রিলেশনে ছিলি।

হতভম্ব হয়ে গেলো আসিফ।ঠোঁট দুটোর মধ্যে বিস্তর ফাঁরাক এনে বললো,
-আস্তাগফিরুল্লাহ!

মাহমুদের কোনো হেরফের নেই।বাধ্য হয়ে জান্নাতের ফোনে কল লাগালো আসিফ।রিসিভড করতেই ওপাশ থেকে জান্নাতের রিনিঝিনি কন্ঠ ভেসে আসলো,

-কি গো!এভাবে বারবার ফোন কাটছো কেনো?

আসিফ হাসলো।আদুরে স্বরে বললো,

-আসলে ভাবছিলাম।জিন্নাত তো ফোন দেওয়ার পাবলিক না।ওর কি কিছু হয়েছে?

মনটা আবারো খারাপ হয়ে গেলো জান্নাতের।মলিন কন্ঠে বললো,

-জানি না।কেমন মনমরা হয়ে থাকে।

-ওহহ!ওর কাছে একটু দাও না।দেখি আমায় বলে কি-না।

-হ্যাঁ, একটু জিজ্ঞেস করে দেখো না।তোমায় কিছু বলে কি-না।

জিন্নাত তখন বইয়ের মধ্যে ডুবে আছে।চোখ দুটো স্থির করে তাকিয়ে আছে ছাপানো অক্ষর গুলোর দিকে।কিন্তু মনোযোগ কিছুতেই আসছে না।জান্নাতকে রুমে ঢুকতে দেখেই নড়েচড়ে বসলো।ফোন টাকে বইয়ের উপর দিয়ে জান্নাত নিচু স্বরে বললো

-তোর দুলাভাই কথা বলবে।ভদ্রভাবে উত্তর দিবি।

এরপর বেরিয়ে গেলো রুম থেকে।জান্নাতের ধারণা আসিফের সাথে জিন্নাতের একটা সুন্দর সম্পর্ক আছে।যেটা সে বৌভাতের দিন ডাইনিং এ দেখেছে।নিশ্চয়ই তার কাছে লুকাবে না।যদি জান্নাত এখানে থাকে তাহলে হয়তো আসিফের সাথে মন খুলে কথা বলতে পারবে না।ভেবেই চলে গেলো সেখান থেকে।জিন্নাত ফোনটাকে হাতে নিলো।গম্ভীর আওয়াজে সাবধানী বার্তা ছুঁড়লো। বললো,

-দুলাভাই,মাহমুদ ভাইয়ের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে এখনই ফোন কেটে দিন।

ফোনের স্পিকার লাউডে দেওয়া।ফলস্বরূপ, জিন্নাতের কথাটুকু শুনতে অসুবিধা হলো না মাহমুদের।চেঁচিয়ে ক্ষোভ ঝেড়ে বললো,

-কেনো?এখন মাহমুদ ভাইয়ের নাম শুনলে তোমার গায়ে ফোঁসকা পড়ে?

জিন্নাত থমকে গেলো।সে জানতো আসিফ মাহমুদের বিষয়ে কথা বলবে।কিন্তু তারা যে একসাথেই আছে এটা ভাবতে পারে নি।কল কেটে দেওয়ার জন্য উদ্যত হতেই ওপাশ থেকে মাহমুদের চিৎকারের আওয়াজ এলো।

-আল্লাহর কসম!তুই যদি ফোন কাটিস তো খুব খারাপ হয়ে যাবে।তোর বাপ -মা কিন্তু এখনো গ্রামেই আছে।

কিছুটা ভীত হলো জিন্নাত।বললো,

- কি বলবেন,তাড়াতাড়ি বলুন।

ঘন ঘন নিঃশ্বাস নিলো মাহমুদ।ধীর আওয়াজে বললো,

-তুই এখন ফোন অন করবি।আমার সাথে কথা বলবি।আমার মন ভরবে, তারপর শান্তিতে ঘুমাবো।কানে গেছে তোর?

ঠোঁট কামড়ে ধরে নিজেকে শান্ত করার মিথ্যা প্রয়াস করলো জিন্নাত। বুঝিয়ে বললো,

-মাহমুদ ভাই,আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই।যা ছিলো ভুলে যান।আমাকে কখনো ফোন দিবেন না।

রাগে শরীর টা ফেঁটে যাচ্ছে।বাম পা দিয়ে গেটের উপর স্বজোরে লাথি মারলো মাহমুদ।ঝন ঝন শব্দে আলোড়িত হয়ে উঠলো নিস্তব্ধ রাতটা।আসিফ কিছুটা দূরে সরে দাঁড়িয়ে আছে।নিজেকে সামলানো ক্রমশ অসম্ভব হয়ে পড়েছে মাহমুদের।চেঁচিয়ে জিন্নাতের উদ্দেশ্যে বললো,

-তুই কি মশকরা করছিস আমার সাথে?ভুলে যাবো মানে কি? তোর কি আমারে বোকা**দা মনে হয়?নাকি আমার কপালে বোকা** দা লেখা আছে?তুই যখন যা বলবি তাই শুনে চিৎ হয়ে বসে থাকবো আমি?আমি তোর কাছে গেছিলাম প্রেম করতে?তুই নিজেই তো নির্লজ্জের মতো আমার পেছনে লাগছিলি।এখন তাহলে যাবি কেনো?আমারে পাগল করা শেষ?এখন কি ঢাকায় গিয়া পুরোনো প্রেমিক জুটছে? আমারে চিনোস তুই? শুয়োরের বা*চ্চা আমার মাথা গরম করবি না।আমি তোরে খুন করবো।তোরে পিস পিস করে কেটে তোর পুরোনো প্রেমিক দের কাছে ভাগ করে দিয়া আসবো।

চিৎকার করে কিছু বলতে ইচ্ছা করছে জিন্নাতের।কিন্তু সেটা সম্ভব নয়।বাইরেই জান্নাত দাঁড়িয়ে।সে মাহমুদের মতো অভদ্র,নেশাখোর নয় যে নেশার ঘোরে মুখে যা ইচ্ছা তাই বলে দেবে।কল কাটা প্রয়োজন।ঢোক গিলে কান্না সংবরণ করলো জিন্নাত।ভাঙা আওয়াজে বললো,

-আমি কোনো ঝামেলা চাই না মাহমুদ ভাই।দোলন আপু আপনাকে অনেক ভালোবাসে।তাকে বিয়ে করে নেন।

এরপরই কেটে দিলো ফোন।মাহমুদের পরবর্তী কথাগুলো শোনার চেষ্টাও করলো না।

চলমান......

শব্দসংখ্যা ২০০০+।রি-চেইক করা হয় নি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন