ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 28

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৮

“আমার ফোনটা ভাঙিস না ভাই।এদিকে দে।”

বলতে বলতেই মাহমুদের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলো আসিফ।পকেটে গুঁজে আতংকিত হয়ে তাকালো।কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার সাহস টুকুও হলো না।বেশ কিছুটা দূরত্ব নিয়ে নিরাপদে দাঁড়িয়ে দেখলো।দুহাতে মাথা চেপে ধরে টুলের উপর বসলো মাহমুদ।রাগে সারা শরীর কাঁপছে।মাথার মধ্যের ঘিলু গুলো ফুটন্ত পানির মতো টগবগ টগবগ করে ফুঁটছে।আফসোস!জিন্নাত তার সামনে নেই।থাকলে এতোক্ষণে ওই ছলনাময়ী কে খুন করে ফাঁসির ঝুলতো মাহমুদ।আসিফ অতি সাবধানতার সাথে এক পা -এক পা করে এগিয়ে এলো।মাহমুদ পূর্বের মতোই নির্বিকার,নিরব।দুহাতে মাথা চেপে ধরে নতমুখী হয়ে চুপ করে বসে আছে।ধীর পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো।আমতা-আমতা করে জিজ্ঞেস করলো,

-এখন কি করবি?

প্রত্যুত্তর করলো না মাহমুদ।নিরব চিত্তে বসে ভাবতে লাগলো কিছু।ভাবনা শেষ হতেই মাথা উঁচু করলো।দুহাত নিচে নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলো।নিজেকে শান্ত করার চেষ্টা চালিয়ে গেলো অনবরত।এরপর হুট করেই বলে উঠলো,

-জান্নাত কে ফোন কর।

চমকে উঠলো আসিফ।পেটের ভেতরটা মোঁচড় দিয়ে উঠলো।দুশ্চিন্তায় মাথা ঘুরে পড়ার মতো অবস্থা!মুখ-চোখ শুকনো করে আহত স্বরে বললো,

-ওকে দিয়ে আবার কি করবি?

এক ঝলক তাকিয়ে আসিফকে দেখে নিলো মাহমুদ।তার চোখে-মুখে হিংস্রতা ফুঁটে উঠেছে।সে দৃষ্টিতে দৃষ্টি মিলাতেই অন্যদিকে তাকালো আসিফ।নিশ্চুপ হয়ে আঙুল চুলকাতে লাগলো।

-জান্নাতকে ফোন দিয়ে বলবি - তোর ভালো লাগছে না। ঢাকায় যাবি কাল’ই।

গটগট কন্ঠে খুব স্বাভাবিকতার সাথে কথাটা বললো মাহমুদ।আসিফ অবাক হলো।ভ্রুদ্বয় কুঁচকে বললো,

-আমি ঢাকায় গেলে তোর কি লাভ?

- তুই মাহমুদ কে ছাড়া একা ঢাকায় যাবি না।তোর লজ্জা লাগবে,অসস্তি হবে,ভালো লাগবে না,একাকীত্ব জেঁকে বসবে।

বিস্ময়ভরা চোখ নিয়ে ঝুঁকে তাকালো আসিফ।আগাগোড়া বুঝতে না পেরে বললো,

-অ্যাঁ!!!

-হ্যাঁ,এটা তুই’ই বলবি।কাল ঢাকায় যাচ্ছিস তুই।আর সাথে আমিও যাচ্ছি।

উত্তেজিত হয়ে পড়লো আসিফ।বললো,

-আরে ভাই,এটা কি ধরণের পাগলামি?ওরা সন্দেহ করবে তো।

-সন্দেহ করার মতো করে বলবি কেনো?দেখ,আমি এতো কিছু জানি না।কিভাবে কি ম্যানেজ করবি,তুই জানিস।আমি শুধু কাল ঢাকায় যাচ্ছি।

টুল ছেড়ে উঠে দাঁড়ালো মাহমুদ। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এগিয়ে গেলো গেটের বাইরে।গাড়িতে উঠে বসে চাবিটা লাগালো।এরপর আবারো পিছু ফিরলো।সাবধানী বার্তা ছুঁড়ে দিয়ে বললো,

-আমার কাজ না হলে তোর সংসারে পেট্রোল ঢেলে দেবো আমি।মনে রাখিস।

আসিফ দাঁতে দাঁত চেপে বিরবির করে বললো,

-সার্থপর!

মাহমুদের বাইক আর দেখা যাচ্ছে না।চলে গিয়েছে সে।যাবতীয় সমস্যা গুলো জোর করে আসিফের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে।এবার সে শান্তিতে ঘুমাবে।অস্থির বন্ধুত্ব! বুক চিরে নিঃশ্বাস বেরিয়ে এলো অবলা ছেলেটার।গেটের তালা লাগিয়ে আহত মন নিয়ে বসলো টুলটার উপর।একা একাই কথা সাজাতে লাগলো।একটার পর একটা যুক্তি সাজালো।বেশ কিছুক্ষণ তা চর্চা করার পর কল লাগালো জান্নাতের নাম্বারে।

জান্নাতের সম্পুর্ন মনোযোগ বইয়ের পাতায়। নিঝুম,নিস্তব্ধ রাতটাকে নিঃশ্বব্দে ব্যবহার করছে ক্যারিয়ারের সহোযোগী হিসেবে।সাইলেন্ট করা ফোনটা হঠাৎই জ্বলে উঠলো।স্ক্রিনের দিকে তাকাতেই মুচকি হাসলো।পড়ার সম্পুর্ন মনোযোগ ছিঁটকে পড়লো খোলা জানালার বাইরে।রিসিভড করে কানে নিতেই ওপাশ থেকে পুরুষালী কন্ঠ ভেসে আসলো।

-রাত কয়টা বাজে?

জান্নাত সময়টা দেখে নিলো।এরপর ছোট্ট করে বললো,

-সাড়ে বারোটা।কেনো?

-এতো রাতে একজন বিবাহিত পুরুষ বউ ছাড়া কিভাবে ঘুমাবে?

জানালা দিয়ে মৃদু বাতাস আসছে।সুনশান-নিস্তব্ধ রাতটাতে বয়ে চলা এই হিমেল হাওয়া মুহুর্তে’ই ছুঁয়ে দিলো জান্নাতকে।লজ্জারা পলক ঝাপটিয়ে অস্তিত্ব বাড়িয়ে গেলো।চোখ দুটো নিমিষেই বন্ধ করে নিলো। ঠোঁট কামড়ে হেসে বললো,

-যেভাবে বিয়ের আগে ঘুমিয়েছে,সেভাবেই।

-উঁহু!তুমি বিবাহিত আর অবিবাহিত’র মধ্যে পার্থক্য বুঝছো না, ময়না।

হাসলো জান্নাত।বললো,

-তাহলে তুমি বোঝাও!

আসিফ আর সময় ব্যয় করলো না।ফোনটাকে কানের কাছে নিয়ে ফিসফিস করে বললো,

-আমি কাল তোমার কাছে আসছি।ঢাকায়!

চোখদুটো বড় বড় করে ফেললো জান্নাত।বিস্ময়ে চেয়ার ছেঁড়ে উঠে দাঁড়ালো।উত্তেজিত কন্ঠে বললো,

-কিহ!কখন আসছো?

-কাল সকালে রওনা দেবো।

জান্নাত কিছুটা ভাবলো।নতুন বিয়ে,হুট করেই না বলা যায় না।আবার হ্যাঁ বলতেও লজ্জা লাগছে।সিদ্ধান্তহীনতায় ডুবে গেলো নিমিষেই।মুহুর্ত খানিক চুপ থেকে নিচু আওয়াজে বললো,

-তোমার ভালো না লাগলে আসো।

টানটান উত্তেজনা নিয়ে সিটকে বসে ছিলো আসিফ।জান্নাতের সম্মতি পেতেই ক্রিকেট ম্যাচ জেতার মতো লাফিয়ে উঠলো।উত্তেজনা কমাতে ঘন ঘন শ্বাস নিয়ে বসলো আবারো।ধীর কন্ঠে বলে উঠলো,

-আমি কিন্তু একা আসছি না।নতুন জামাই,একা আসলে অসস্তি হবে,একটু লজ্জা লাগবে।মাহমুদ কে সাথে নিয়ে আসি?প্রবলেম হবে না কি আবার?

বিস্মিত হলো জান্নাত।এতোক্ষণের ভালো লাগাটা নিমিষেই উবে গেছে।বললো,

-উনি কি আসবে?

-ওতো যেতে চাইবে না।সমস্যা নেই,আমি বুঝিয়ে নিয়ে আসবো।তোমাদের সমস্যা হবে কি-না সেটা বলো।

তড়িৎ গতিতে উত্তর দিলো জান্নাত।আমতা-আমতা করে বললো,

-আরেহ,না না।আমাদের কি সমস্যা হবে?আচ্ছ আসুন।

এরপর টুকটাক আলাপ সেরে রেখে দিলো ফোন।আসিফ ফোন কাটার সাথে সাথেই জিন্নাত মায়ের ফোন কল দিলো।বসন্তের মাঝামাঝি সময়।কখনো হিমশীতল ঠান্ডা বাতাস পৌষের শীতকে মনে করিয়ে দেয়।আবার কখনো বাতাস হীন ভ্যাপসা গরম খরপ্রদাহ গ্রীষ্মকে মনে করায়।আপাতত গ্রামে আজ ঠান্ডা পড়েছে।সন্ধ্যায় কালবৈশাখীর তুমুল ঝড়বৃষ্টি গ্রামকে আবারো শীতের চাঁদরে ঢেকে দিয়েছে।পাতলা একটা নকশী কাঁথা গায়ে দিয়ে বেঘোরে ঘুমাচ্ছে এক দম্পতি।ফোনের রিংটোনের আওয়াজ কানে যাচ্ছে।কিন্তু ঘুমের গতি অত্যন্ত প্রখর।ফলস্বরূপ, উঠলেন না।তাই বলে কল করা বন্ধ করলো না জান্নাত।অনবরত একই সুরে বাজতে থাকা মোবাইলের কর্কশ সুর একসময় ঘুম ভাঙাতে সক্ষম হলো।ফাতেমা বিরক্তি নিয়ে উঠলেন।ঘুমে কাবু হওয়া চোখ দুটো ডলে তাকালেন স্ক্রিনে।জান্নাতের নাম্বার।তাও এতো রাতে? শঙ্কায় নীল হয়ে গেলেন ফাতেমা।ঠেলে ওঠালেন স্বামীকে।বললেন,

-কি গো,জান্নাত এই একটার সময় ফোন দিছে কেনো?

কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেলেন রকিবুল।মুখ চোখ ফ্যাকাসে হয়ে গেলো মুহুর্তে’ই।ধমক মারলেন স্ত্রীকে।বললেন,

-কল টা রিসিভড না করে হা করে আছো কেনো?

সম্বিৎ ফিরে পেলেন ফাতেমা।রিসিভড করে কানে নিলো।ওপাশ থেকে জান্নাতের স্নিগ্ধ আওয়াজ শোনা যাচ্ছে।

-মা,ঘুমিয়েছিলে?

মেয়ের স্বাভাবিক কন্ঠ শুনে সস্তির নিঃশ্বাস ছাড়লেন দুজনেই।ফাতেমা বললেন,

-এতো রাতে ফোন দিয়েছিস কেনো?কি হইছে?

-মা,তোমার জামাই কাল ঢাকায় আসতে চাইছে।আর সাথে নাকি মাহমুদ ভাইকেও নিয়ে আসবে।ওদের কি যেনো কাজ আছে।

সামান্য মিথ্যার আশ্রয় নিলো জান্নাত।এটুকু না বললে মা হয়তো চিন্তিত হবেন।যদি সম্মতি নাই’ই দেয় তখন সেটা কোন মুখে আসিফ কে আবার জানাবে?ফাতেমা ভাবলেন কিছুক্ষণ।এরপর ফিসফিস করে বললেন,

-মাহমুদ যাবে কেনো আবার?ঘুমানোর জায়গা তো নেই।দুটো মাত্র রুম।আর এমনিতেও ও বাড়িতে বিশাল ঝামেলা বাঁধাইছে।যাও একটু তাড়াতাড়ি আসতে চাইছিলাম,তাও ওদের কারনে পিছাইলো।এদিকে তোর বাবার ছুটিও প্রায় শেষ।জামাই প্রথম বার যাবে।আমরাও যাইতে পারতেছি না।কি খাওয়াবি আর কি করবি বুঝতে পারতেছি না।

জান্নাত নিশ্চুপ রইলো।ফাতেমার থেকে ফোন কেড়ে নিলেন রকিবুল।হ্যালো বলতেই জান্নাত একটু অসস্তিতে পড়লো।অস্পষ্ট গলায় বললো,

-তাহলে কি ওদের বারন করে দেবো,আব্বু?

- না না।বারণ কেনো করবে?তোমার মায়ের মাথা ঠিক নাই।মাহমুদ গেলে কোনো সমস্যাই নাই।ওকে বুঝিয়ে দেবো আমি।আরো বাজার ঘাট থেকে যাবতীয় সামলাতে পারবে ছেলেটা।আর ঘুমানোর ব্যবস্থা একটা হয়ে যাবে।ও তো আমাদের বাড়ির ছেলেই।ড্রয়িং রুমে ঢালা বিছানা করে দিস।আর না হলে জিন্নাত আর জুহি ড্রয়িং রুমে থাকলো দুদিন।আর মাহমুদ কে আমাদের রুমে দিস।

বাবার কথায় সায় জানালো জান্নাত।এরপর আতিথেয়তা পনা নিয়ে বিশদ আলোচনা পর্ব শেষ করে কেটে দিলো ফোন।
ফাতেমা চিন্তিত হয়ে তাকালেন স্বামীর দিকে।কাঁথাটা ভালোভাবে গায়ে জড়িয়ে বললেন,

-ওরা কিভাবে সামলাবে?আমার তো চিন্তা হচ্ছে।প্রথম বার জামাই আসছে...

কথা শেষ করতে পারলেন না। এর পূর্বেই রকিবুল আহমেদ বললেন,

-চিন্তার কিছু নেই।জান্নাতের বিয়ের প্রায় অনেকাংশই তো মাহমুদ সামলেছে।ও পারবে।কাল টাকা দিয়ে দিবো দশ হাজার।আর ঘুমানোর জায়গার ব্যাপারেও জানাবো।চিন্তা করো না।

★
গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরের লোকজন।যেনো কোনো ইটের ভাঁটায় আশ্রয় নিয়েছে তারা।ভ্যাঁপসা মেঘযুক্ত গরমের তোপে ঘেমে -নেয়ে একাকার সবাই।ইলেকট্রিক পাখাও হাঁপিয়ে উঠেছে।তীব্র উত্তাপের কাছে হার মেনেছে সে।জান্নাত গায়ের ওড়না টাকে কোমড়ে পেঁচিয়ে বাঁধলো।ভাতের গামলা টা নিয়ে এগিয়ে গেলো ডাইনিং টেবিলের দিকে।কপালে বিন্দু বিন্দু ঘাঁম জমেছে।সারাটা দুপুর সে রান্না করেছে।এ যেনো জ্বলন্ত চুল্লী।রান্না করতে করতে মায়ের কথা ভাবলো একবার।নিঃশ্বব্দে দিনের পর দিন কি করে তিনি সামলেছেন সব?

ডাউনিং এর চেয়ারে বসে আছে জুহি।তার প্রচন্ড খিদে পেয়েছে।তার পাশেই শুকনো মুখে দাঁড়িয়ে আছে আসিফ।কিছুক্ষণ পর পর এগিয়ে যাচ্ছে জান্নাতের কাছে।ওড়নার খোট ধরে আহত স্বরে বলছে,

-তোমার কি খুব বেশি গরম লাগছে?একটু ফ্যানের নিচে বসো।

স্বামীর এহেন ব্যাকুলতা দেখে হাসলো জান্নাত।লজ্জাও পেলো।মাহমুদ ভাই ড্রয়িং রুমে আছেন।নাহলে এতোক্ষণে লজ্জায় মরে যেতো সে।মুখে বললো,

-উহু!আপনি বসুন তো।ঠিক আছি আমি।

মানলো না আসিফ।মুখখানি গোমড়া করে বললো,

-কি দরকার রান্না করার।আমরা সবাই বাইরে থেকে এনে খাবো।

-আজীবন?

জিন্নাতের কথা শুনে আলতো জড়িয়ে ধরলো আসিফ।কোমড়ে হাত পেঁচিয়ে আদুরে স্বরে বলল

-আমার বউকে আমি এভাবে রান্নাঘরে পুড়তে দিবো নাকি?প্রয়োজনে এসি ফিট করে দিবো।

জান্নাত ভ্রুঁ উঁচিয়ে চাইলো।কিছু বলার পূর্বেই কলিং বেল বেজে উঠলো।দু-পা বাড়াতেই আটকে নিলো আসিফ।বললো,

-মাহমুদ সামনে আছে।খুলে দেবে ও।

এতো এতো অপেক্ষার যেনো অবসান ঘটলো এতোক্ষণে।মাথাটাকে দু প্রান্তে ঘুরিয়ে ঘাড় টাকে গুন্ডা স্টাইলে সোজা করে নিলো মাহমুদ।চোখে মুখে হিংস্রতা নিয়ে এগিয়ে গেলো দরজার কাছে।সিটকিনি খুলে দিয়ে ধীর চাহনিতে তাকালো জিন্নাতের দিকে।

গরমে ঘেমে নেয়ে মাত্রই কলেজ থেকে ফিরেছে জিন্নাত।সাদা ইউনিফর্মের সাথে দুপাশে দুটো বেনী,কাঁধে ব্যাগ।ক্লান্ত, পরিশ্রান্ত মনটা চাইছিলো দরজা খুলতেই আপুকে জড়িয়ে ধরে ক্লান্তি কমাবে।কিন্তু সে সুযোগ আর হলো না।দরজার সামনে লম্বা-চওড়া, গম্ভীর পুরুষটাকে দেখেই আঁতকে উঠলো।ভয়,উত্তেজনা, বিস্ময়কে ছাঁপিয়ে
“আঁআআআআআআআআ!!!!!!” - স্বরে চেঁচিয়ে পেছনে দৌড় দিলো।জিন্নাতের কন্ঠের আওয়াজ পেয়ে জান্নাত চমকে গেলো।হাঁক ছেড়ে বললো,

- একি রে!কি হয়েছে?

এগিয়ে আসছে জান্নাত।একবার পিছু ঘুরে দূরে সিঁড়ির গোড়ায় সিটকে থাকা জিন্নাতের দিকে তাকালো মাহমুদ।গম্ভীর কন্ঠে সাবধান করে বললো,

-চুপচাপ আয়।নাহলে আমি আসবো।

মুহুর্তেই গ্রামের সেই ঐতিহ্যবাহী দিনের কথা স্মরণ হলো।যেখানে মাহমুদ পাগলা ষাঁড়ের মতো তাড়া করেছিলো তাকে।
নিমিষেই ঢোক গিললো।জান্নাত এসেছে।কিছুটা সাহস সঞ্চয় করে বোনের হাত ধরে এগিয়ে গেলো সে।তাকে ডাইনিং এর কাছে রেখে রান্নাঘরের উদ্দেশ্যে গেলো জান্নাত।চেয়ারে বসে আছে আসিফ।তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরলো জিন্নাত।মাহমুদ এখনো দরজার কাছে দাঁড়িয়ে।একটা গ্লাস হাতে নিয়ে তেড়ে গেলো দুলাভাই এর দিকে।রীতিমতো গুন্ডী টাইপ ভূমিকা পালন করে তেজী সূরে বললো,

-আপনি এসেছেন, ভালো কথা।ওই পাগলা ষাঁড় টাকে আনার কি দরকার ছিলো?আমার সুখ সহ্য হচ্ছে না?

অসহায় মুখশ্রী নিয়ে আসিফ তাকালো।একি জ্বালা!সে যাই করুক,তাতেই দোষ!এক পক্ষ না এক পক্ষ ব্লেইম করবেই।হঠাৎ ই রাগার চেষ্টা করলো।কিন্তু আফসোস রাগ হচ্ছে না।তারপরেও চেষ্টা ছাড়লো না।গম্ভীরত ভাব নিয়ে গমগমে সুরে বললো,

-তোমার পাগলা ষাঁড় টাই আমায় তুলে এনেছে।

চলবে?

আপনারা রিয়াক্ট, কমেন্টস কিচ্ছু করবেন না।এগুলোর দরকার নাই।চুপ করে পড়ে চলে যাবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন